সর্বশেষ সংবাদ-
হিসাব বিজ্ঞান বিভাগের ৩০ মে রিইউনিয়নের লোগো উন্মোচনলীজ নিয়ে অবৈধভাবে সম্পত্তি দখল করতে না পেরে বিএনপির দুই নেতার বিরুদ্ধে ভিত্তিহীন মানববন্ধনের অভিযোগসাতক্ষীরা প্রেসক্লাবের কোর কমিটির সভা অনুষ্ঠিতঅপরাধীকে অপরাধী হিসেবে আইনের আওতায় আনা হবে, সে যে দলেরই হোক –সাতক্ষীরার নবাগত এসপিআশাশুনির কুল্যায় মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধনসাতক্ষীরা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলসম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠনগাজীপুরে ৫ খুন: পদ্মা সেতু থেকে লাফ দি‌য়ে অভিযুক্তের আত্মহত্যাWaarom Fairplay casino online inloggen de toekomst van gokken verandertMonster Casino et sports en ligne une alliance pour les amateurs de paris sportifs

বিয়েতে ভারতীয় নতুন প্রজন্মের আগ্রহ কম: সমীক্ষা

বিদেশের খবর: সমাজ বদলে সব সময়ই অগ্রণী ভূমিকা নেয় যুবসমাজ। সমাজ যত আধুনিক হচ্ছে ততই বদলাচ্ছে সম্পর্কের সমীকরণও।

সম্প্রতি বিয়ে নিয়ে একটি জনপ্রিয় ডেটিং অ্যাপের করা সমীক্ষা বলছে বিবাহ নয়, নতুন প্রজন্মের কাছে অনেক বেশি পছন্দ সহবাস। খবর আনন্দবাজার পত্রিকার।

অনলাইন ওই ডেটিং সংস্থার সমীক্ষা অনুযায়ী, ৩০ বছরের কম বয়সি নারী-পুরুষের মধ্যে ৬৩ শতাংশই নিজের সঙ্গীর সঙ্গে সহবাসে আগ্রহী।

তাদের দাবি, ভবিষ্যতে যদি বিবাহিত জীবন কাটাতেই হয় তবে এই সহবাস একে অপরকে বুঝে নিতেও সাহায্য করবে। অন্যদিকে তিরিশের বেশি বয়সি প্রায় ৫৫ শতাংশ ব্যক্তি আগ্রহী বিবাহে।

সমীক্ষায় অংশগ্রহণকারী ৩০ বছরের কম বয়সি ব্যক্তিদের মধ্যে কেবল ২৮ শতাংশ মানুষ মনে করেন বিয়ের আগে সহবাস নয়।

সমীক্ষার তথ্য বলছে, ৭৪.৬ শতাংশ ব্যক্তির মতে, সহবাস নিজেদের পেশাদার জীবনকে কম প্রভাবিত করে। শতকরা ৬৯ জনের মতে যে কোনও সম্পর্ক থেকে বেরোনোই মানসিকভাবে বিপর্যস্ত করে মানুষকে।

ফলে বিবাহবিচ্ছেদের পরের আইনি জটিলতা ও টানাপড়েনের ধকল সামলানো মুশকিল হয়ে দাঁড়ায়। আবার সামাজিকভাবেও এখনও বিবাহবিচ্ছেদ নিয়ে নানা রকম ঝামেলার সম্মুখীন হতে হয় সংশ্লিষ্ট ব্যক্তিদের।

তবে সহবাস নিয়ে এখনও একটি প্রচলিত ধারণা রয়েছে যে, এটি নিছকই যৌনতার উদযাপন। এই ধারণা যে একেবারেই ঠিক নয় তাও স্পষ্ট করে দিয়েছেন সমীক্ষায় অংশগ্রহণকারী নারী-পুরুষেরা।

৭০.৫ শতাংশ ব্যক্তিই জানান, শারীরিক চাহিদা নয়, বরং ভালবাসা ও দুজনে একসঙ্গে থাকার ইচ্ছেই তাদের একসঙ্গে থাকতে চাওয়ার মূল কারণ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের খবর: করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে চার দফা সুপারিশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। শুক্রবার (৭ জানুয়ারী) কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব সুপারিশের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ৫০তম সভায় সুপারিশ চারটি গৃহীত হয়েছে।

চার দফা সুপারিশ :

১. পার্শ্ববর্তী দেশ ভারতসহ সারাবিশ্বে কোভিড-১৯ এর সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। আমাদের দেশেও সংক্রমণ ঊর্ধ্বমুখী। সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে সরকার ইতোমধ্যে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। জাতীয় কারিগরি পরামর্শক কমিটি উক্ত কর্মসূচি বাস্তবায়নের ওপর জোর দিয়েছে। প্রয়োজনে কর্মসূচি বাস্তবায়ন নিশ্চিতকরণের জন্য কমিটি আইনি ব্যবস্থা যেমন মোবাইল কোর্ট পরিচালনার পরামর্শ দিচ্ছে।

শতভাগ সঠিকভাবে মাস্ক পরা নিশ্চিত করা, হাত পরিষ্কার রাখা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য সব ধরনের পদক্ষেপ নিতে হবে। বিভিন্ন স্থানে পুনরায় হাত ধোয়ার ব্যবস্থা করতে হবে।

সামাজিক দূরত্ব নিশ্চিতের উদ্দেশ্যে সব সামাজিক (বিয়ের অনুষ্ঠান, মেলা ইত্যাদি), ধর্মীয় (ওয়াজ মাহফিল) ও রাজনৈতিক সমাবেশ এ সময় বন্ধ করতে হবে। সভা/কর্মশালার ব্যবস্থা অনলাইনে করা প্রয়োজন। শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ ও নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে সংক্রমণের বিষয়ে নিয়মিত নজরদারির বিষয়ে পরামর্শক কমিটি গুরুত্বারোপ করে।

সামাজিক দূরত্ব নিশ্চিতের উদ্দেশ্যে সব সামাজিক (বিয়ের অনুষ্ঠান, মেলা ইত্যাদি), ধর্মীয় (ওয়াজ মাহফিল) ও রাজনৈতিক সমাবেশ এ সময় বন্ধ করতে হবে। সভা/কর্মশালার ব্যবস্থা অনলাইনে করা প্রয়োজন। শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ ও নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে সংক্রমণের বিষয়ে নিয়মিত নজরদারির বিষয়ে পরামর্শক কমিটি গুরুত্বারোপ করে।

২. শিক্ষার্থীসহ সবাইকে দ্রুত টিকার আওতায় নিয়ে আসতে হবে।

৩. সব পয়েন্ট অব এন্ট্রিতে স্ক্রিনিং, কোয়ারেন্টাইন ও আইসোলেশন আরো জোরদারে সুপারিশ করা হচ্ছে।

৪. সংক্রমণ বেড়ে গেলে তা মোকাবিলায় হাসপাতাল প্রস্তুতি বিশেষ করে পর্যাপ্ত সাধারণ ও আইসিইউ শয্যা, পর্যাপ্ত অক্সিজেন সরবাহের ব্যবস্থা রাখার পরামর্শ দিচ্ছে কমিটি।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ১৪৬ জন। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৬৭ শতাংশে। করোনায় এ পর্যন্ত দেশে ২৮ হাজার ৯৮ জনের মৃত্যু হয়েছে; শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৯১ হাজার ৯৩ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার দেশে করোনায় ৭ জনের মৃত্যু হয়। এ সময়ে নতুন করে শনাক্ত হন ১ হাজার ১৪০ জন। ওই দিন শনাক্তের হার ছিল ৪ দশমিক ৮৬ শতাংশ।

ভারতে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে লাফিয়ে লাফিয়ে, প্রতিবেশী রাষ্ট্র হওয়ায় যা বাংলাদেশের জন্য উদ্বেগের খবর। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১ লাখ ১৭ হাজার ১০০ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ২৬ হাজার।

শুক্রবার ভারতে দৈনিক সংক্রমণ বেড়েছে ২৮ দশমিক ৮ শতাংশ। একইসঙ্গে সাত মাস পর করোনায় দৈনিক শনাক্ত এক লাখের গন্ডি পার করল দেশটি। গত বছরের জুন মাসে দৈনিক এক লাখ সংক্রমণের গন্ডি পার করেছিল ভারত। সর্বশেষ এই সংখ্যাসহ দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৫২ লাখ ২৬ হাজার ৩৮৬ জনে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ার কিসমত – ইলিশপুরে  ভোট গননার দাবিতে মানববন্ধন
কলারোয়া প্রতিনিধি:
সাতক্ষীরা কলারোয়ার  ৮নং কেরেলকাতা ইউনিয়নের ১নং ওয়ার্ড কিসমত ইলিশপুরে সাধারণ ইউপি সদস্য পদের  ভোট গননায় অনিয়মের অভিযোগ তুলে পুনরায় নির্বাচন কমিশনের নিকট এ ওয়ার্ডের ভোট  গনগনার দাবি জানিয়ে মানববন্ধন করছে এলাকাবাসী৷
শুক্রবার (৭ জানুয়ারি)  বিকাল ৩ টার দিকে কেরেলকাতা  ইউনিয়নের মিস্ত্রি মোড় এলাকায় স্থানীয় ১নং ওয়ার্ড  কিসমত-ইলিশপুরের বাসিন্দা  আহসান হাবীবের নেতৃত্বে যশোর সাতক্ষীরা মহাসড়কের দুই ধারে দাঠিয়ে বিভিন্ন প্লাকার্ড ও    ব্যানারে লেখা ‘ কেরালকাতা ইউনিয়নের কে.কে.ই.পি সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের কিসমত ইলিশপুর ১ নং ওয়ার্ডের সাধারণ  ইউপি সদস্য পদে ভোট গননায় দায়িত্বরত প্রিজাইডিং অফিসারের স্বেচ্ছাচারিতা অনিয়ম-দুর্নীতির অভিযোগ ও পুনরায় ভোট গণনের দাবিতে মানববন্ধন’ মূলক ব্যানার হাতে নিয়ে  মানববন্ধনে অংশ নেয় কিসমত-ইলিশপুর ওয়ার্ডের হাজারো ভোটার নারী পুরুষ৷
গত ৫ জানুয়ারি উপজেলার কেরেলকাতা ইউনিয়ন পরিষদে  নির্বাচন অনুষ্ঠিত হয় এ নির্বাচনে ১ নং ওয়ার্ড কিসমত ইলিশপুর থেকে মেম্বার পদে  তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় ভোট গ্রহণ শান্তি পূর্ণ ভাবে হয়৷  এতে ফুটবল প্রতিকের সাইফুর রহমান যার প্রতিদ্বন্দ্বী ছিলেন মোরগ প্রতিকের প্রার্থী মজিবুর রহমান মজু ও তালা প্রতিকের আনারুল ইসলাম অংশ গ্রহণ করে৷
ফুটবল প্রতিকের সাইফুর রহমান ভোট গননা অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধনে জানায়, নির্বাচনের দিন সকাল থেকেই ভোট গ্রহণ স্বাভাবিকভাবে হলেও ভোট গণনার সময় প্রিজাইডিং অফিসারের কারসাজিতে একপাক্ষিক ভাবে ফলাফল ঘোষণা করে প্রতিদ্বন্দ্বী মোরগ প্রতিকের প্রার্থী মজিবুর রহমান মজুকে অনিয়ম ভাবে তার এজেন্ট আহসান হাবিবকে মারপিট করে সাক্ষর না নিয়ে মোরগ প্রতিকের  প্রার্থীকে   বিজয়ী ঘোষণা করে৷ সাথে সাথে পুনরায় ভোট গ্রহণের দাবি জানালেও কোন আমলে নেয়নি দায়িত্বরত প্রিজাইডিং অফিসার  হারুন আর রশিদ৷ ভোট গণনার অনিয়মের অভিযোগ উপজেলা নির্বাহি অফিসার কে জানালে তিনি লিখিত অভিযোগ দায়ের করতে বলেন এবং তদন্তমূলক ভোট গননায় অনিয়ম পেলে সময় সাপেক্ষে ব্যবস্থা নেয়ার কথাও তিনি জানান৷
এ বিষয়ে মানববন্ধনে ফুটবল প্রতিকের এজেন্ট আহসান হাবিব বলেন,  ভোট গণনার সময় ভোট গণনা শেষ না করে প্রিজাইডিং অফিসার  হারুন অর রশিদ মনগড়া ফলাফল ঘোষণা করতে সহকারী প্রিজাইডিং অফিসার কে নির্দেশ দেন। এমন কথা শুনে প্রিজাইডিং অফিসারকে  অনেক বার অনুরোধ করা হয় আবারও ভোট গণনা করার জন্য। তিনি হঠাৎ চড়াও হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমাকে মারতে নির্দেশ দেন। এ সময়  আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা লাঠি দিয়ে মারপিট করে অন্য কক্ষে আটকে রাখে। এবং আমার কাছ থেকে ফলাফল শিটে কোন স্বাক্ষর না নিয়ে ফলাফল ঘোষণা করে৷ বিষয়টি সম্পূর্ণ অনিয়মের মধ্য দিয়েই হয়েছে তদন্ত পূর্বক পুনরায় ভোট গণনা ও যারা মারপিট করেছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির  দাবি জানান তিনি৷
ভোটার রত্না খাতুন জানায়,  কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার অর্থ বা অনিয়মের মাধ্যমে ফলাফল ঘোষণা করেছে দ্বিতীয়বার ভোটগ্রহণের এলাকাবাসীরা দাবি জানালেও তিনি কর্ণপাত করেনি বরং একপাক্ষিক ফলাফল ঘোষণা করেছে তিনি সহ এলাকাবাসী এ ভোটগ্রহণের ফলাফল মানেনা বর্জন করেন এজন্য তিনি পুনরায় ভোটগ্রহণ অথবা  ভোট গণনা করতে দাবি জানান৷
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাস জানান, এ ঘটনায় ঘটনার দিন কোনো প্রার্থীর কাছ থেকে ভোট গণনার ফলাফলে অনিয়ম বা হতাহতের ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি৷ তবে যদি কোন প্রার্থী মনে করে  ভোটের ফলাফলে অনিয়ম হয়েছে তাহলে তিনি অবশ্যই আইনের আশ্রয় নিতে পারেন৷ অভিযোগ পেলে  তদন্তমূলক ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান৷
কলারোয়া থানা অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত ওসি নাসির উদ্দিন মৃধা জানায়,  নির্বাচনের দিন ভোট গ্রহণের পর ফলাফল ঘোষণার পরে  দুই মেম্বার প্রার্থীর মধ্যে হতাহতের ঘটনা ঘটে এমনকি রাস্তা ব্লক করেও তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে থাকে ঘটনাস্থলে   পুলিশ বিজিবি প্রশাসনিক ব্যক্তি   গিয়ে বিষয়টি   নিয়ন্ত্রণে আনে৷ তবে কোন মেম্বার প্রার্থীর কাছ থেকে থানায় কারো বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়া যায়নি  অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে ৷
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কৃতিত্বের স্বাক্ষর রে‌খেই চ‌লে‌ছে কালিগঞ্জের মেধাবী শিক্ষার্থী আরেফিন

কা‌লিগঞ্জ প্রতি‌নি‌ধিঃ
উপজেলা থেকে জাতীয় পর্যায়ে বিতর্ক, কুইজ ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহন করে কৃতিত্বের স্বাক্ষর রাখেন কালিগঞ্জ উপজেলার শ্রীকলা মাধ্যমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী টিএম, আরেফিন। লেখাপড়ার পাশা-পাশি সৃজনশীল মেধা ও মননে কতটুকু যোগ্যতার স্বাক্ষর রাখা যায় তার প্রমান দিলেন অজপাড়াগাঁয়ের এক মেধাবী শিক্ষার্থী। ছাত্রজীবন থেকেই উপজেলা, জেলা, বিভাগ ও ঢাকায় জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার ও দ্বিতীয় স্থান অধিকার করে একাধিক পুরস্কার ও সম্মাননা অর্জন করতে সক্ষম হয়েছে। তার এই সাফল্যে পেছনে পরিবারের সকলে আনন্দিত ও গর্বিত শুধু তাই নয়, শিক্ষা প্রতিষ্ঠানের প্রিয় শিক্ষকবৃন্দ,

স্কুলের সকল শিক্ষার্থী এলাকাবাসী তথা কালিগঞ্জ উপজেলা বাসি গর্বিত। ২০০৪ সালে উপজেলার কুশুলিয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে। তার পিতার নাম শেখ আব্দুল মজিদ ও মাতা মরহুমা জাহানারা পারভীন রত্না। ২০২১ সালে কালিগঞ্জের শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ অর্জন করেছে।

বর্তমান সে ঢাকার নটরডেম কলেজে পড়াশোনার প্রস্তুতি গ্রহণ করেছে। মেধাবী শিক্ষার্থী আরেফিনের উল্লেখযোগ্য পুরস্কারপ্রাপ্ত কৃতিত্ব গুলো হল সাতক্ষীরা জেলা প্রশাসক কর্তৃক বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড ২০১৫, কুইজ প্রতিযোগিতা বিভাগীয় চ্যাম্পিয়ন ২০১৮, ২০১৯, ও ২০২১ পুরস্কার অর্জন, একই বছরে বিতর্ক, বক্তৃতা, কুইজ, প্রতিযোগিতা জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন, ফাস্টটেস্ট রিসাইটেশন অফ পিরিয়ডিক টেবিল, গ্রিনিচ ওয়ার্ল্ড রেকর্ড অনলাইন ভিত্তিক একটি প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন। ২০২০ সালে প্রথম জাতীয় পুরস্কার অর্জন, একই বছর ভূমি মন্ত্রণালয় থেকে রচনা প্রতিযোগিতায় মন্ত্রীর নিকট থেকে পুরস্কার গ্রহণ।

২০২১ সালে জাতীয় মানবাধিকার কমিশনে রচনা প্রতিযোগিতায় জাতীয় সংসদের স্পিকারের কাছ থেকে ৫০ হাজার টাকাসহ পুরস্কার গ্রহণ। শুধু তাই নয় টিএম, আরেফিন এবছর জাতীয় পর্যায়ে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর থেকে রচনা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করায় আগামী ২৫ জানুয়ারি প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কার গ্রহণ করবেন বলে জানিয়েছেন। এছাড়া মুজিববর্ষ উপলক্ষে আমার অঞ্চলের মুক্তিযোদ্ধার গল্প প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে। অচিরেই আনুষ্ঠানিক ভাবে তার হাতে সে পুরস্কারও তুলে দেওয়া হবে জানাগেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় যৌতুকের দাবিতে গৃহবধু হত্যা মামলায় স্বামী ও দেবরের জবানবন্দি

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার তালায় যৌতুকের দাবিতে নির্যাতন করে গৃহবধূ শিখা রানী নামে দু’ সন্তানের এক জননীকে হত্যার অভিযোগে গ্রেপ্তারকৃত স্বামী, দেবর ও শ্বশুরকে শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এদিকে, নিহতের স্বামী গ্রেপ্তারকৃত গোবিন্দ ঋষি ও তার ভাই মান্দার ঋষি শিখা হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে বিচারিক হাকিম মোঃ সালাউদ্দিনের কাছে ১৬৪ ধরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এর আগে গত বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদে ভিত্তিতে র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের একটি টিম আসামীদের অবস্থান নিশ্চিত হওয়ার পর তালা উপজেলার পাটকেলঘাটা থানার বলফিল্ড মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, তালা সদর ইউনিয়নের আটারই গ্রামের নিহতের স্বামী গোবিন্দ ঋষি (৩০), বাবা অনিল ঋষি (৬০) ও তার ভাই মান্দার ঋষি (২০)।
জানা যায়, গত ৫ বছর পূর্বে তালা উপজেলার আমানুল্যাহপুর গ্রামের সূর্যকান্ত ঋষির কন্যা শিখা রানী দাসের সাথে তালা সদরের আটারই গ্রামের অনিল দাসের পুত্র গোবিন্দ দাসের বিয়ে হয়। বর্তমানে তাদের দুটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই গোবিন্দ ঋষি যৌতুকের দাবিতে স্ত্রীকে প্রায়ই মারপিট করতো। বিভিন্ন সময় স্থানীয়ভাবে শালিশী বৈঠক হলেও কোন সমাধান হয়নি। একপর্যায়ে গত ১ জানুয়ারী স্বামী গোবিন্দ ঋষিসহ তার পরিবারের লোকজন তার স্ত্রীকে মারপিট করে মৃত্যু নিশ্চিত হওয়ার পর গলায় রশ্নি দিয়ে ঝুঁলিয়ে দিয়ে আতœহত্যা বলে প্রচার দেয়। এরপর তারা বাড়ি থেকে পালিয়ে যায়। এই ঘটনায় ভিকটিমের বাবা সূর্যকান্ত ঋষি বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে তালা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এদিকে, নিহতের তিন বছরের কন্যা জয়ন্তী ও সাড়ে তিন মাস বয়সের প্রিয়ন্তি বর্তমানে তাদের নানা পাটকেলঘাটা থানার ছোট কাশীপুর ঋষিপাড়ার পরিতোষ দাসের বাড়িতে রয়েছে।
নিহতের মা পুষ্প রানী ঋষি বলেন, বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে জামাতা গোবিন্দ ও তার পরিবারের সদস্যরা মেয়ে শিখার উপর নির্যাতন করতো। নির্যাতন সহ্য করতে না পেরে মেয়ে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ১৪৪/১৯ নং পিটিশন মামলাও করেন। ২০১৯ সালের ৩০ মে কুমিরা ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে আপোষনামা করে শিখাকে সেখান থেকে বাড়িতে নিয়ে যায় গোবিন্দ। সেখান থেকে মৃত্যুর আগ পর্যন্ত শিখাকে বাপের বাড়িতে আসতে দেওয়া হয়নি। মৃত্যুর ছয় মাস আগে শিখার বড় জ্যাঠামহাশয় মারা গেলেও বার বার অনুরোধ করে হাতে পায়ে ধরেও শিখাকে আসতে দেওয়া হয়নি বাপের বাড়িতে।
কথা বলার একপর্যায়ে পাগলপ্রায় পুষ্পরানী রিশি বলেন, মেয়ের শ্বশুরবাড়ির দাবিকৃত যৌতুকের টাকা দিতে তার স্বামী সূর্যকান্ত রিশি শেষ সম্বল বসতভিটাটুকু একই পাড়ার রবিন রিশির কাছে গতবছরের ৪ ডিসেম্বর বিক্রির জন্য চুক্তিবদ্ধ হয়ে ৬৫ হাজার টাকা নিয়ে জামাই গোবিন্দকে দেয়ার পরও চারদিন না খাইয়ে রেখে শিখাকে নির্যাতন করে শ্বাসরোধ করে হত্যা করেছে। অথচ গলায় কাপড় বেঁধে আত্মহত্যা করেছে মর্মে প্রচার দিয়েছে।
সূর্যকান্ত ঋষির ভাইপো সঞ্জয় ঋষি বলেন, আসামীদের কাছ থেকে পুলিশ মোটা অংকের আর্থিক সুবিধা নিয়ে প্রথমে মামলা নিতে চায়নি। পরে মামলা হলেও র‌্যাব সদসরা গোবিন্দ ঋষির খালাতো ভাই সুজন শাহ গ্রামের পলাশ ঋষির মোবাইল ফোন ট্যাক করে তার সহায়তায় বৃহষ্পতিবার ভোরে পাটকেলঘাটা বলফিল্ড এলকা থেকে গোবিন্দ, তার ভাই মান্দার ও তাদের বাবা অনিল ঋষিকে আটক করে। অথচ গত পহেলা জানুয়ারি শিখা মারা গেলেও গত ৫ জানুয়ারি পর্যন্ত মামলার তদন্তকারি কর্মকর্তা চন্দন কুমার মন্ডল আসামী গ্রেপ্তারে কোন ভূমিকা রাখেনি।
এ ব্যাপারে জানতে চাইলে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফকরুল আলম খাঁন টাকা নিয়ে মামলা নিতে না চাওয়ার কথা অস্বীকার করে বলেন, গোবিন্দ ঋষি ও মান্দার ঋষি গৃহবধু শিখা রানী হত্যা মামলার সঙ্গে সম্পৃক্ত তাকার কথা স্বীকার করে শুক্রবার বিকেলে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। হত্যাকান্ডে ব্যবহৃত আলামত জব্দ করা হয়েছে। নিহত শিখার বাবা ও মা অভাবের তাড়নায় তিন বছরের জয়ন্তী ও সাড়ে তিন মাস বয়সের প্রিয়ন্তিকে নিতে রাজী না হওয়ায় গোবিন্দ ঋষির নানা পাটকেলঘাটা থানাধীন ছোট কাশীপুর ঋষিপাড়ার পরিতোষ দাস নিয়ে গেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাতক্ষীরা জেলা শাখার নব-গঠিত কমিটির অভিষেক

নিজস্ব প্রতিনিধি : ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাতক্ষীরা জেলা শাখার নব-গঠিত কমিটির অভিষেক ও সাধারণ সভা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ জানুয়ারি) কেশবপুর’র সাগরদাঁড়ি জেলা পরিষদ পিকনিক সেটে বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাতক্ষীরা জেলা শাখার নব-গঠিত কমিটির সভাপতি গৌর চন্দ্র দত্ত’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনোরঞ্জন কর্মকার মন্টুর সঞ্চালনায় অভিষেক ও সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু।
অভিষেক ও সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের পরিচালক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুল ইসলাম মিনি।
অভিষেক ও সাধারণ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাতক্ষীরা জেলা শাখার নব-গঠিত কমিটির সহ-সভাপতি মো. আব্দুস সাত্তার, বলাই দে, জয়দেব কুমার দে, মিলন কুমার দত্ত, রায় দুলাল চন্দ্র, সাধারণ সম্পাদক মনোরঞ্জন কর্মকার মন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান বুলু, সহ-সাধারণ সম্পাদক রবীন কুমার মল্লিক, সাংগঠনিক সম্পাদক ভৈরব কর্মকার, কোষাধ্যক্ষ সুমন সরকার,

দপ্তর সম্পাদক আশিষ মৈত্র, প্রচার সম্পাদক অচিন্ত কুমার দে, সদস্য দ্বীনবন্ধু মিত্র, গৌরপদ রায়, ভবানন্দ দে, রঞ্জন কুমার মজুমদার, উত্তম কুমার দত্ত ও নিমাই চন্দ্র কর্মকার প্রমুখ। বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাতক্ষীরা জেলা শাখার নব-গঠিত কমিটির অভিষেক ও সাধারণ সভা ২০২২ অনুষ্ঠানে নব-গঠিত কমিটির নেতৃবৃন্দদেরকে শপত বাক্য পাঠ করান প্রধান অতিথি সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু। এসময় বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাতক্ষীরা জেলা শাখার নব-গঠিত কমিটির অভিষেক ও সাধারণ সভায় সমিতির সংশ্লিষ্ট সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় কেন্দ্রীয় যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক দুর্জয়ের শাশুড়ীর চেহলাম

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের অর্থ বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল ইসলাম দুর্জয়ের শাশুড়ী মরহুমা সাহিদা খাতুনের চেহলাম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ জানুয়ারি) বাদ জুমআ সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের শাঁখরা গ্রামে মরহুমা সাহিদা খাতুনের নিজস্ব বাসভবনে এ চেহলাম অনুষ্ঠানে ৫ সহ¯্রাধিক বিভিন্ন মসজিদের মুসুল্লী, আত্মীয়-স্বজনসহ অসহায় মানুষের জন্য চেহলাম অনুষ্ঠানে খাবারের ব্যবস্থা করা হয়। এছাড়া স্থানীয় সকল মসজিদে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে মরহমা সাহিদা খাতুনের রুহের মাফফিরাত কামনা করা হয়। চেহলাম অনুষ্ঠানে দল মত নির্বিশেষে সকল শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের অর্থ বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল ইসলাম, সাতক্ষীরা জেলা যুবলীগের সাবেক সভাপতি আলহাজ্ব মো. আব্দুল মান্নান, সদর উপজেলা যুবলীগের আহবায়ক ও ইউপি সদস্য আসাদুজ্জামান আসাদ, পৌর যুবলীগের আহবায়ক মনোয়ার হোসেন অনু, সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র রাবেয়া পারভীন, ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম গাজী, সাবেক ইউপি সদস্য আব্দুল গণি, দেবহাটা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, সাতক্ষীরা সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সোহাগ হোসেন, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক ইউসুপ সুলতান মিলন, জাকির হোসেন, শরিফুল ইসলামসহ যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় নির্বাচন পরবর্তী সহিংসতা : নব নির্বাচিত চেয়ারম্যান ডালিম ও অহিদুলসহ ৫জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলার খাজরা ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় নবনির্বাচিত চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম ও পরাজিত প্রার্থী ওহিদুল ইসলামসহ ৫জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোরে তাদেরকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছিল। গ্রেপ্তারকৃত অন্যরা হলেন, সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুস, রাব্বি ও মোস্তফা। বর্তমানে গ্রেপ্তার আতঙ্কে এলাকা ছাড়া মানুষ। থমথমে অবস্থায় পুলিশ মোতায়েন রয়েছে।

আশাশুনি থানার ওসি গোলাম কবীর জানান, নির্বাচিত চেয়ারম্যান শাহ নেওয়াজ ডালিম তার কর্মীদের উপর গুলি বর্ষণের ঘটনায় প্রতিপক্ষ প্রার্থী ওহিদুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন। অপরদিকে, ওহিদুল ইসলাম চেয়ারম্যান শাহ নেওয়াজ ডালিমসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন। দুই মামলায় নবনির্বাচিত চেয়ারম্যান শাহ নেওয়াজ ডালিম ও তার প্রতিপক্ষ ওহিদুল ইসলামসহ মোট ৫ জনকে শুক্রবার ভোরে গ্রেপ্তার করা হয়েছে। বিকালে তাদেরকে সাতক্ষীরার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, বুধবার শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ার পর খাজরা ইউনিয়নে বৃহস্পতিবার সকালে সহিংসতার ঘটনা ঘটে। এসময় পরাজিত প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওহিদুল ইসলামের বাড়ির ছাদের ওপর থেকে নব নির্বাচিত চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম ও তার সহযোগীদের ওপর গুলিবর্ষণ করে। এতে কমপক্ষে ১২ জন আহত হন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ওহিদুলের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। তাৎক্ষণিক পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ওহিদুলের বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু ধারালো অস্ত্র এবং লাঠিসোটা জব্দ করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest