সর্বশেষ সংবাদ-
হিসাব বিজ্ঞান বিভাগের ৩০ মে রিইউনিয়নের লোগো উন্মোচনলীজ নিয়ে অবৈধভাবে সম্পত্তি দখল করতে না পেরে বিএনপির দুই নেতার বিরুদ্ধে ভিত্তিহীন মানববন্ধনের অভিযোগসাতক্ষীরা প্রেসক্লাবের কোর কমিটির সভা অনুষ্ঠিতঅপরাধীকে অপরাধী হিসেবে আইনের আওতায় আনা হবে, সে যে দলেরই হোক –সাতক্ষীরার নবাগত এসপিআশাশুনির কুল্যায় মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধনসাতক্ষীরা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলসম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠনগাজীপুরে ৫ খুন: পদ্মা সেতু থেকে লাফ দি‌য়ে অভিযুক্তের আত্মহত্যাWaarom Fairplay casino online inloggen de toekomst van gokken verandertMonster Casino et sports en ligne une alliance pour les amateurs de paris sportifs

রাজনীতির খবর: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আইনমন্ত্রী তার নথিতে বলেছেন, আইনে বিদেশ পাঠানোর কোনো সুযোগ নেই। কাজেই খালেদা জিয়ার বিষয়ে আমরা কিছুই করতে পারছি না।

বুধবার (২৯ ডিসেম্বর) চট্টগ্রামের চান্দগাঁওয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি (খালেদা জিয়া) একজন দণ্ডপ্রাপ্ত আসামি। তবু মানবিক দিক বিবেচনা করে আমরা দণ্ড স্থগিত করে হয়েছে। তাকে দেশে সর্বোচ্চ চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ দেওয়া হয়েছে।

কক্সবাজারে নারী পর্যটক ধর্ষণের অভিযোগ বিষয়ে মন্ত্রী বলেন, ‘কক্সবাজারের ঘটনায় মামলা নথিভুক্ত হয়েছে। এটি তদন্তাধীন। তদন্তাধীন মামলা সম্পর্কে আমরা কোনো মন্তব্য করতে পারি না। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’

চট্টগ্রাম-৭ সংসদীয় এলাকা চান্দগাঁও, পূর্ব ষোলশহর, মোহরা, পাঁচলাইশ, পশ্চিম ষোলশহর ও আমিন শিল্পাঞ্চল আওয়ামী লীগের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘সংলাপ অর্থহীন’, তাই যাবে না বিএনপি

রাজনীতির খবর: নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে সংলাপের উদ্যোগ নিয়েছেন সেটাকে ‘অর্থহীন’ আখ্যা দিয়েছে বিএনপি। দলটি জানিয়েছে, এই সংলাপে অংশ নেবে না।

গত সোমবার দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। বৈঠকের বিষয়বস্তু তুলে ধরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

বিএনপির মহাসচিব বলেন, ‘নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সঙ্গে নিবন্ধনকৃত বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপের বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। বিএনপি মনে করে, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন এবং নিরপেক্ষ প্রশাসনের সাংবিধানিক নিশ্চয়তা ব্যতীত নির্বাচন কমিশন গঠন নিয়ে সংলাপ শুধু সময়ের অপচয়।’

মির্জা ফখরুল বলেন, ‘গত দুটি নির্বাচন কমিশন গঠনের আগে রাষ্ট্রপতির আমন্ত্রণে নিবন্ধনকৃত রাজনৈতিক দলগুলো অংশ নিয়ে তাদের মতামত দিয়েছিল। বিএনপি নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া নিয়ে সুস্পষ্ট প্রস্তাব লিখিতভাবে রাষ্ট্রপতির কাছে পেশ করেছিল। কিন্তু সব উদ্যোগই ব্যর্থ হয়েছে নির্বাচনকালীন আওয়ামী লীগের দলীয় সরকার ক্ষমতায় থাকার কারণে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘রাষ্ট্রযন্ত্রকে বেআইনি ব্যবহার, নির্বাচন কমিশনের চরম ব্যর্থতা, অযোগ্যতার কারণে নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়েছে। ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়া প্রায় বন্ধ করে দিয়েছে। নির্বাচন কমিশন আওয়ামী লীগের দলীয় সংগঠনে পরিণত হয়েছে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পরপর দুটি নির্বাচন কমিশনই চরমভাবে ব্যর্থ হয়েছে। ২০১২ সালে সংবিধান পরিবর্তন করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিধান বলবত করে প্রকৃতপক্ষে আওয়ামী লীগ সরকার গণতন্ত্র বিকাশের সব পথ বন্ধ করে দিয়েছে। জনগণ তার ভোটের অধিকার হারিয়েছে।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে দলীয় সরকার বহাল রেখে নির্বাচন কমিশন কখনোই স্বাধীনভাবে নিরপেক্ষ অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করতে পারবে না। বিএনপি বিশ্বাস করে নির্বাচনকালীন নিরপেক্ষ নির্দলীয় সরকার ব্যতিরেকে সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন কোনো নির্বাচন কমিশনই অনুষ্ঠান করতে পারবে না। রাষ্ট্রপতি নিজেই বলেছেন, তাঁর কোনো ক্ষমতা নেই পরিবর্তন করার। সেই কারণে রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ কোনো ইতিবাচক ফলাফল আনতে পারবে না। বিএনপি অর্থহীন কোনো সংলাপে অংশগ্রহণ করবে না।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ডি.বি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৪র্থ তলা নতুন ভবনের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি :“শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ডি.বি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উর্দ্ধমুখী সম্প্রসারণকৃত ৪র্থ তলা নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের ডি.বি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো. আব্দুস ছোবহান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে নতুন ভবনের উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“নান্দনিক ও পরিচ্ছন্ন সাতক্ষীরা গড়তে সকলের সহযোগিতা দরকার। আমার নির্বাচনী এলাকায় এখনও শতভাগ উন্নয়ন করতে পারি নাই। এলাকার উন্নয়নে আমার অনেক স্বপ্ন আছে। সাতক্ষীরা পৌরসভাকে সিটি কর্পোরেশন করা, বিনেরপোতা থেকে আশাশুনি সড়কে লিং রোড়, বিশ^বিদ্যালয় করাসহ অনেক স্বপ্ন পূরণে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র নির্বাহী প্রকৌশলী রিংকন বিশ^াস, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র সহকারি প্রকৌশলী এম.এম.এ জায়েদ বিন গফুর, ব্রহ্মরাজপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স.ম শহিদুল ইসলাম, ধুলিহর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান (বাবু সানা) প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ডি.বি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম দুলু।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র বাস্তবায়ণে ১ কোটি ৪৮ লক্ষ টাকা ব্যয়ে নির্বাচিত বে-সরকারিমাধ্যমিক বিদ্যালয় সমূহের সম্প্রসারণ প্রকল্পের (৩২৫০ স্কুল) বিদ্যমান একতলা একাডেমিক ভবনের (৩০০০) ২য়,৩য় ও ৪র্থ তলার উর্দ্ধমূখী সম্প্রসারণ কাজের আওতায় নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দীন হিমেল, ধুলিহর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ বোরহান উদ্দীন, ডি.বি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক অনুজিৎ মন্ডল, সহকারি শিক্ষক দেবব্রত ঘোষ, হাফিজুল ইসলাম, ভানুবতী সরকার প্রমুখ।

এসময় ডি.বি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ডি.বি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও সাংবাদিক মো. শহিদুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে ঝালাই করার সময় মাইক্রোবাসসহ লেদ কারখানায় আগুন

নিজস্ব প্রতিনিধি : ঝালাই করার সময় তেলের ট্যাঙ্কিতে আগুন লেগে মাইক্রোবাস ও লেদ কারখানা পুড়ে গেছে। বুধবার দুপুর একটার সময় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার উত্তর কালিগঞ্জ চৌরাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
কালিগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের মুক্তিযোদ্ধা মনির আহম্মেদ এর ছেলে সাব্বির আহম্মেদ জানান, সাড়ে চার মাস আগে র‌্যাব এর কাছ থেকে ১৫ লাখ টাকায় একটি মাইক্রেবাস (এল-৩০০ মিটসুবিশি হাইয়েক্স) নিলামে কেনেন। ট্যাঙ্কি থেকে তেল পড়ার কারণে ঝালাই করার জন্য গাড়িটি বুধবার দুপুর একটার দিকে উত্তর কালিগঞ্জ চৌরাস্তা মোড়ের আব্দুল মতিনের মালিকানাধীন লেদ কারখানায় নিয়ে আসেন।

মিস্ত্রী ঝালাই এর কাজ করার সময় হঠাৎ করে গাড়িটিতে আগুন লেগে যায়। এতে তেলের ট্যাঙ্কি ফেটে আগুন ছড়িয়ে পড়ে লেদ কারাখানার চালসহ বিভিন্ন অংশ পুঁড়ে যায়। ফায়ার সার্ভিস আসার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেললেও মাইক্রোবাসটি পুড়ে মারাত্মক ক্ষতি হয়।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে দুই প্রার্থীর কর্মী সমর্থকদের সংঘর্ষে অর্ধশতাধিক আহত

শ্যামনর প্রতিনিধি : শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নে নৌকা ও স্বতন্ত্র দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুপক্ষের অর্ধশতাধিক আহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত ৮ টা পর্যন্ত বংশীপুর বাসস্ট্যান্ডে থেমে থেমে ঐ সংঘর্ষ হয়।

আহতদের মধ্যে উভয় পক্ষের ২৫/৩০ নেতাকর্মীকে শ্যামনগর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

স্থানীয়দের পাশাপাশি আহতদের সূত্রে জানা যায় মঙ্গলবার সন্ধ্যায় আগামী ৫ জানুয়ারির ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে নৌকার প্রার্থী শোকর আলী ও স্বতন্ত্র প্রার্থী সাদেকুর রহমান সাদেমের কর্মীসমর্থকরা মিছিল বের করে।
বংশীপুর বাসষ্ট্যান্ড এলাকায় দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পরস্পরকে অতিক্রমের সময় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় দুই পক্ষই একে অপরের উপর দেশীয় অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। এক পর্যায়ে দু’পক্ষের শতাধিক কর্মী সমর্থক বংশীপুর বাসস্ট্যান্ডের বিভিন্ন অংশে অবস্থা নিয়ে পরস্পরের উপর ইট পাথর নিক্ষেপ শুরু করে। খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে। এ সময় দুই পক্ষের সংঘর্ষ থেকে নিবৃত্ত করতে পুলিশ রাবার বুলেট ছুড়ে ও লাঠিচার্জ করে। আজিজুর ও সোহাগসহ উভয় পক্ষের ১০/১২ জন গুলিবিদ্ধ হওয়ার পাশাপাশি সংঘর্ষের ঘটনায় অন্তত অর্ধশতাধিক আহত হয়েছে বলে উভয় পক্ষ দাবি করেছে।
আহতদের মধ্যে সোহাগ, হাবিবুর, সাদ্দাম, মিস্টার , আব্দুল কাদের, মিজানুর, ফারুকসহ অন্তত ২২ জন কে শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সরকারদলীয় স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের সাদিকুর রহমান সাদ্দামের ভাই আবদুল ওহাব জানান তাদের শান্তিপূর্ণ মিছিলে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে বর্তমান চেয়ারম্যান নৌকার প্রার্থী শোকর আলীর লোকজন। এসময় সাদিকুর রহমানের ২৫/৩০ জন কর্মী-সমর্থক গুরুতর আহত হয় বলেও তিনি দাবি করেন।
জিএম শোকর আলীর কর্মী হাবিবুর রহমান জানান সাদিকুর রহমানের কর্মী-সমর্থকরা কোন উস্কানি ছাড়াই তাদের নির্বাচন অফিসে হামলা চালায়। প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে প্রার্থী আব্দুল কাদের অন্তত ৩০ কর্মী-সমর্থক আহত হয়েছে বলেও তিনি দাবি করেন।
শ্যামনগর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার তরিকুল ইসলাম জানান আহতদের চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, গুলিবিদ্ধ কয়েকজনকে সাতক্ষীরা হাসপাতালে প্রেরণের উদ্যোগ নেয়া হয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে রাবার বুলেট ছড়ার ব্যাপারে খোঁজখবর নিয়ে নিশ্চিত হয জানানোর কথা বলেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তিশা-ফারুকীর সংসারে আসছে সন্তান

বিনোদন ডেস্ক: পৌষের সন্ধ্যায় সুখবর দিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। জানালেন, স্ত্রী-অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা সন্তানসম্ভবা। শিগগিরই তারা বাবা-মা হতে যাচ্ছেন।

ফেসবুকে তিশা ও তার দুটি ছবি পোস্ট করে ফারুকী লেখেন, ‌‘আমাদের জীবনে আরেকজন মানুষের উপস্থিতি আসন্ন। তিশা এবং আমি আমাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছি। আপনারা দোয়া করবেন, যাতে আমাদের সন্তান মায়ের গর্ভের নিরাপদ আশ্রয় থেকে সুস্থভাবে এই পৃথিবীর আলো-বাতাসে আসে।’

ফারুকী আরও লেখেন, ‘‘যখন তোমার জন্ম হয়, তখন একই সাথে আসলে জন্ম হয় আমাদেরও। আমি যখন কবিতা লিখি, তখন কবিতাও কি কিছুটা লিখে না আমায়?’ সন্তানের চোখে নিজের জন্ম হতে দেখা, একজন মা হিসেবে, একজন বাবা হিসেবে, এক অনির্বচনীয় অনুভূতিই আসলে।’’

ভালোবেসে ২০১০ সালের ১৬ জুলাই বিয়েবন্ধনে আবদ্ধ হন ফারুকী-তিশা। এরপর নিজেদের ক্যারিয়ার নিয়েই ব্যস্ত সময় পার করেছেন। পরিচালনা ও অভিনয়ের পাশাপাশি হয়েছেন প্রযোজকও।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার আশাশুনির বীর মুক্তিযোদ্ধা জালাল গাজীর দাফন সম্পন্ন

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য ও বাংলা ভিশন টিভি চ্যানেলের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের ছোট চাচা বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন গাজী (৭৭) বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেছেন। মঙ্গলবার দিবাগত রাত ৪টা ৩০ মিনিটে তিনি আশাশুনি উপজেলার বড়দল গ্রামের নিজ বাড়িতে মারা যান। (ইন্নালিল্লাহি….রাজিউন)। তিনি বড়দল গ্রামের মৃত আলহাজ্ব বেলায়েত হোসেন গাজীর ছেলে। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৬ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ জোহর আশাশুনি উপজেলা নির্বাহি অফিসার নাজমুল হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মরহুমের রাষ্ট্রীয় মর্যদায় গার্ড অব অনার প্রদান করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন, আশাশুনি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল হান্নান, সাবেক ডেপুটি কমান্ডার মো. লিয়াকত আলী, বড়দল ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আকের আলী গাজী, মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম বিশ^াস, আব্দুল ওহাব মাষ্টার, জবেদ আলী, ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম প্রমুখ। এর আগে তার মৃতদেহে প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। এরপর জানাযা নামাজ শেষে বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন গাজীকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে উপজেলার সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, তার মৃত্যুাতে সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন ও রুহের মাগফিরাত কামনা করা হয়েছে। শোক জানিয়ে বিবৃৃতি দিয়েছেন প্রেসক্লাব সভাপতি মমতাজ আহমেদ বাপী, সহ-সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, অর্থসম্পাদক শেখ মাসুদ হোসেন, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, নির্বাহী সদস্য মকসুমুল হাকিম, সেলিম রেজা মুকুল, আব্দুল গফুর সরদার, এম শাহীন গোলদার, মাছুদুর জামান সুমনসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কা‌লিগ‌ঞ্জে অাইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতি‌রোধ ক‌মি‌টির মা‌সিক সভা

কা‌লিগঞ্জ প্রতি‌নি‌ধিঃ
কা‌লিগ‌ঞ্জে অাইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতি‌রোধ ক‌মি‌টির মা‌সিক সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। মঙ্গলবার বেলা ১০টায় উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার র‌বিউল ইসলা‌মের সভাপ‌তি‌ত্বে তারই সম্মেলন ক‌ক্ষে এই সভা অনু‌ষ্ঠিত হয়। সভায় উপ‌জেলার সা‌র্বিক প‌রি‌স্থি‌তি নি‌য়ে বক্তব‌্য রা‌খেন উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান সাঈদ মে‌হেদী। এসময় অন‌্যা‌ন্যের ম‌ধ্যে অা‌রো বক্তব‌্য রা‌খেন থানার অ‌ফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম মোস্তফা,

ভাইস চেয়ারম‌্যান নাজমুল অাহসান, ম‌হিলা ভাইস চেয়ারম‌্যান দিপালী রানী ঘোষ, মু‌ক্তি‌যোদ্ধা সংস‌দের সা‌বেক ডেপু‌টি কমান্ডার ও ইউ‌পি চেয়ারম‌্যান বীর মু‌ক্তি‌যোদ্ধা অাব্দুল হা‌কিম, উপ‌জেলা জাতীয় পা‌র্টির সভাপ‌তি মাহাবুবর রহমান, উপ‌জেলা পুজা উদযাপন প‌রিষ‌দের সাধারণ সম্পাদক গ্রাম‌্য ডাক্তার মিলন ঘোষ সহ বি‌ভিন্ন দপ্ত‌রের সরকা‌রি কর্মকর্তা, সীমান্ত র‌ক্ষী বা‌হিনীর ক‌্যাম্প কমান্ডরগন। প‌রে একইস্থা‌নে পর্যায়ক্রমে উপ‌জেলা সমন্বয় ক‌মি‌টির সভা, এন‌জিও সমন্বয় ক‌মি‌টির সভাসহ বি‌ভিন্ন সভা অনু‌ষ্ঠিত হয়।

কা‌লিগ‌ঞ্জে অাইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতি‌রোধ ক‌মি‌টির মা‌সিক সভায় বক্তব‌্য রাখ‌ছেন উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান সাঈদ মে‌হেদী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest