সর্বশেষ সংবাদ-
হিসাব বিজ্ঞান বিভাগের ৩০ মে রিইউনিয়নের লোগো উন্মোচনলীজ নিয়ে অবৈধভাবে সম্পত্তি দখল করতে না পেরে বিএনপির দুই নেতার বিরুদ্ধে ভিত্তিহীন মানববন্ধনের অভিযোগসাতক্ষীরা প্রেসক্লাবের কোর কমিটির সভা অনুষ্ঠিতঅপরাধীকে অপরাধী হিসেবে আইনের আওতায় আনা হবে, সে যে দলেরই হোক –সাতক্ষীরার নবাগত এসপিআশাশুনির কুল্যায় মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধনসাতক্ষীরা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলসম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠনগাজীপুরে ৫ খুন: পদ্মা সেতু থেকে লাফ দি‌য়ে অভিযুক্তের আত্মহত্যাWaarom Fairplay casino online inloggen de toekomst van gokken verandertMonster Casino et sports en ligne une alliance pour les amateurs de paris sportifs

একদিনে ভারতে ১৩৫ জনের ওমিক্রন শনাক্ত

বিদেশের খবর: প্রতিবেশি দেশ ভারতে একদিনে ১৩৫ জনের দেহে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে, যা একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে দেশটিতে ওমিক্রনে আক্রান্ত রোগীর সংখ্যা ৬৭১ জনে দাঁড়ালো।

এর আগে দেশটিতে একদিনে কখনো এতো মানুষের ওমিক্রনে সংক্রমিত হয়নি। খবর টাইমস অব ইন্ডিয়ার।

১৩৫ জনের মধ্যে দিল্লিতে সর্বোচ্চ ওমিক্রন শনাক্ত হয়েছে। সেখানে একদিনে ৬৩ জন সংক্রমিত হয়েছে করোনার নতুন ধরনটিতে। এ নিয়ে দিল্লিতে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪২ জনে। এছাড়া মহারাষ্ট্রে নতুন করে ২৬ জন আক্রান্ত হয়েছেন ওমিক্রনে। তাদের নিয়ে এই রাজ্যে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬৭ জনে।

দেশটির গোয়া ও মনিপুর রাজ্যে করোনার নতুন ধরনটি ছড়িয়ে পড়েছে বলে খবরে বলা হয়েছে।

ভারতের উপকূলীয় রাজ্যে গোয়ায় আট বছর বয়সী একটি শিশুর শরীরে দক্ষিণ আফ্রিকা থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনার নতুন ধরনটি শনাক্ত হয়েছে। ১১ দিন আগে যুক্তরাজ্য থেকে বাবার সঙ্গে ভারতে আসে শিশুটি।

এছাড়া মনিপুর রাজ্যে পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়া থেকে আসা ৪৮ বছর বয়সী একজনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে।

এদিকে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, গোয়া, উত্তরাখন্ড এবং মনিপুরে সংক্রমণ কম হওয়ায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া রিপোর্ট বিবেচনা করে এসব রাজ্যের বিধানসভা ভোট নির্ধারিত সময় মার্চ- এপ্রিলেই করার কথা জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।

এই পাঁচ রাজ্যের মধ্যে উত্তরপ্রদেশে ৮৫ শতাংশ, উত্তরাখন্ডে ১০০ শতাংশ, পাঞ্জাবে ৭৯ শতাংশ, গোয়ায় ১০০ শতাংশ এবং মনিপুরে ৭০ শতাংশ মানুষের অন্তত একটি করে ভ্যাকসিন নেয়া হয়ে গেছে। কেন্দ্র এই রাজ্যগুলিতে এবং অন্য রাজ্যেও ভ্যাকসিনেশন আরও দ্রুততার সঙ্গে করার নির্দেশ দিয়েছে। এদিকে ওমিক্রনের ক্ষেত্রে আইসোলেশনের মেয়াদ ১০ দিন থেকে কমিয়ে পাঁচদিন করা হচ্ছে। উপসর্গবিহীনদের ক্ষেত্রে এই নিয়ম চালু হচ্ছে। বাকি পাঁচদিন তাদের ঘরেও মাস্ক পরে থাকতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাশিমাড়ী ইউপিতে নির্বাচিত হলেন যারা
নিজস্ব প্রতিনিধিঃ ৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে শ্যামনগরের কাশিমাড়ীতে চেয়ারম্যান সহ ইউপি সদস্য ও সংরক্ষিত ইউপি সদস্য পদে মোট ১৩ জন নির্বাচিত হয়েছে।
চেয়ারম্যান পদে ৩য় বারের মত নির্বাচিত হয়েছে গাজী আনিছুজ্জামান আনিচ (স্বতন্ত্র), ইউপি সদস্য পদে ০১ নং ওয়ার্ডে পুনরায় নির্বাচিত হয়েছে হামিদুল কবীর বাবু, ০২ ওয়ার্ডে প্রথমবারের মত আজহারুল ইসলাম, ০৩ নং ওয়ার্ডে পুনরায় গাজী আকতার ফারুক, ০৪ নং ওয়ার্ডে আনোয়ার হোসেন ঢালী,
০৫ নং ওয়ার্ডে প্রথমবারের মত গাজী আব্দুল অহিদ, ০৬ নং ওয়ার্ডে প্রথমবারের মত গাজী আব্দুস সবুর, ০৭ নং ওয়ার্ডে প্রথমবারের মত সাহাবুদ্দিন সানা, ০৮ নং ওয়ার্ডে জামিরুল আলম বাবলু, ০৯ নং ওয়ার্ডে প্রথমবারের মত আব্দুল মজিদ, সংরক্ষিত মহিলা পদে নির্বাচিত হয়েছে ১, ২ ও ৩ নং ওয়ার্ডে প্রথমবারের মত সাহিদা পারভীন, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে পুনরায় পাপিয়া হক, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে প্রথমবারের মত হোসনেয়ারা পারভীন রেনু নির্বাচিত হয়েছে।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভোমরা সি.এন্ড.এফ এজেন্ট’র নির্বাচনে এজাজ আহমেদ ও মাকসুদ খানের প্যানেলকে জেলা আ’লীগের সমর্থন

বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ.কে ফজলুল হক(সাবেক এমপি), সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: নজরুল ইসলাম এক যুক্ত বিবৃতিতে জানান যে,

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শহরে বসবাসরত অধিকাংশ নেতৃবৃন্দ, সদর উপজেলা ও পৌর আওয়ামীলীগের সভাপতি/সাধারণ সম্পাদকদ্বয়ের পরামর্শ মোতাবেক আগামী ১১ জানুয়ারী ২০২২ খ্রি: তারিখ ভোমরা স্থলবন্দর সি.এন্ড.এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক প্রতিনিধি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখা শেখ এজাজ আহমেদ স্বপন ও এ.এস.এম মাকছুদ খানের সমন্বয়ে গঠিত প্যানেলকে সর্ব সম্মতিক্রমে সমর্থন জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ওসির মতবিনিময়
জাহাঙ্গীর আলম লিটন  : সমাজের বিপন্ন জনগোষ্ঠীকে তথ্য সেবায় এগিয়ে নিতে সম্মানিত সংবাদ কর্মীরা অগ্রণী ভূমিকা অব্যাহত রাখবেন।আপনাদের লেখনী মানুষকে নতুন পথের দিশা দেখাবে।
সোমবার সন্ধ্যায় কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা নিজ অফিস কক্ষে কলারোয়া প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দের সাথে এক সৌজন্য মতবিনিময়কালে এ কথাগুলো বলেন। এসময় নবাগত অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রেসক্লাব নেতৃবৃন্দকে ফুলেল শুভেচছা জানান।
অফিসার ইনচার্জ আরও বলেন, আমাদের সকল কাজে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করি। এসময় উপস্থিত ছিলেন কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সিনিয়র সহ.সভাপতি হাসান মাসুদ পলাশ, সহ.সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম,
সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কোষাধ্যক্ষ এমএ সাজেদ, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হোসেন, কার্য নির্বাহী সদস্য মাস্টার সাইফুল ইসলাম ও সদস্য মাস্টার শেখ শাহাজাহান আলি শাহিন, মিয়া ফারুক হোসেন স্বপন, তরিকুল ইসলাম ও রাজু রায়হান।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বঙ্গবন্ধু’র জম্মশতবর্ষ-স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও উন্নয়ন উৎসব উপল‌ক্ষে কা‌লিগ‌ঞ্জে সা‌হিত‌্য স‌ম্মেলন

কা‌লিগঞ্জ প্রতিনি‌ধিঃ
বঙ্গবন্ধু জম্মশতবর্ষ-স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও দেশর‌ত্নের উন্নয়ন উৎসব উপল‌ক্ষে শ্রদ্ধা নি‌বেদন, অা‌লোচনা সভা, স্বরর‌চিত ক‌বিতাপাঠ, অাবৃ‌ত্তি ও সাংস্কৃ‌তিক অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

সোমবার দুপুর ১২টায় থে‌কে বিকেল পর্যন্ত মু‌ক্তি‌যোদ্ধা সংসদ কম‌প্লেক্স ভবন মিলনায়ত‌নে বর্ণাঢ‌্য এই অনুষ্ঠা‌নের অা‌য়োজন করা হয়। এর অা‌গে খানবাহাদুর অাহছানউল্লা সেতু সংলগ্ম বঙ্গবন্ধুর ম‌্যুরা‌লে পুস্পমাল‌্য অর্পণ ক‌রা হয়। পরে সোহরাওয়ার্দী পার্কে অব‌স্থিত বিজয় স্ত‌ম্ভে পুস্পমাল‌্য প্রদা‌নের পর বঙ্গবন্ধুর স্মৃ‌তি জাগ্রত রাখ‌তে এক‌টি বকুল গা‌ছের চারা রোপন ক‌রেন অ‌তি‌থিবৃন্দ।

এরপর এক‌টি বর্ণাঢ‌্য শোভাযাত্রা সহকা‌রে কেন্দ্রীয় শহীদ মিনা‌রে পুস্পমাল‌্য অর্পণ ক‌রা হয়। উপ‌জেলা শিল্পকলা একা‌ডে‌মি ও প্রেসক্লা‌বের অ‌য়োজ‌নে অনুষ্ঠা‌নের শুরু‌তে উ‌দ্বোধনী বক্তব‌্য রা‌খেন বি‌শিষ্ঠ সা‌হি‌ত্যিক ও প্রাবন্ধিক অবসরপ্রাপ্ত অধ‌্যাপক গাজী অা‌জিজুর রহমান। ‌প্রেসক্লা‌বের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর প‌রিচালনায় অা‌লোচনা সভায় প্রধান অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান সাঈদ মে‌হেদী। এসময় অন‌্যা‌ন্যের ম‌ধ্যে বক্তব‌্য রা‌খেন বাংলা একা‌ডে‌মির পুরস্কারপ্রাপ্ত শিশুসা‌হি‌ত্যিক সুজন বড়ুয়া, বাংলা একা‌ডে‌মির পুরস্কারপ্রাপ্ত শিশুসা‌হি‌ত্যিক রহীম শাহ, মু‌ক্তি‌যোদ্ধা সংস‌দের সা‌বেক ডেপু‌টি কমান্ডার ও ইউ‌পি চেয়ারম‌্যান বীর মু‌ক্তি‌যোদ্ধা অাব্দুল হা‌কিম, গী‌তি ক‌বি সুজন হাজং, কণ্ঠশিল্পী-ক‌বি সৈয়দ এখ‌তেদার অালী, বা‌চিক‌শিল্পী অধ‌্যাপক নাঈম রুম্মান, না‌সিমা বেগম, নুসরাত জাহান, শ‌র্মিষ্ঠা বড়ুয়া চৌধুরী, খুর‌শিদ জাহান বৃ‌ষ্টি, প্রমা প্রদী‌প্তি বড়ুয়া, অপূর্বা সুদী‌প্তি বড়ুয়া, প্রেসক্লা‌বের সভাপ‌তি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপ‌তি শেখ অা‌নোয়ার হো‌সেন প্রমুখ। অনুষ্ঠা‌নে উ‌দ্বোধনী ক‌বিতা অাবৃ‌ত্তি ক‌রেন মাসুম অা‌জিজুল বাশার। শু‌ভেচ্ছা বক্তব‌্য রা‌খেন ক‌বি শাহ মোহাম্মাদ সানাউল হক, কথা‌শিল্পী-ক‌বি শাফাত শ‌ফিক, ছড়া‌শিল্পী-কণ্ঠ‌শিল্পী ঢালী মোহাম্মাদ দে‌লোয়ার, কবি অাব্দুল্লাহ অাল বাকী, ছড়াকার আহমেদ সাব্বির। বঙ্গবন্ধু জম্মশতবর্ষ অান্তর্জা‌তিক পর্ষদের সাধারণ সম্পাদক ক‌বি অলিতাজ ম‌নির সভাপ‌তিত্বে অনুষ্ঠা‌নে স্বাগত বক্তব‌্য রা‌খেন ক‌বি-ছড়া‌শিল্পী অাসলাম সা‌নী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনির খাজরায় মরিচাযুক্ত রামদা, ১২ পিচ লোহারপাত ও ২৪ পিসসহ আটক-৩

আসাদুজ্জামান : সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা থেকে ২ পিচ মরিচাযুক্ত রামদা, ১২ পিচ লোহারপাত ও ২৪ পিস লোহার অ্যাঙ্গেলসহ তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

সোমবার দুপুরে উপজেলার খাজরা ইউনিয়নের লাউতাড়া মোড় থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, লাউতাড়া গ্রামের রুহুল কুদ্দুস শাহ, মিজানুর সরদার ও ইনসাফ সরদার।

স্থানীয়রা জানান, রুহুল কুদ্দুসের নেতৃৃত্বে পাইকগাছা উপজেলার চাঁদখালী এলাকা থেকে ভ্যানযোগে বস্তার মধ্যে উক্ত মরিচাযুক্ত রামদাসহ লোহারপাত ও অ্যাঙ্গেল গুলো আনা হচ্ছিল। বিষয়টি তারা জানতে পেরে ভ্যানটি লাউতাড়া গ্রামে পৌঁছালে তারা তাদের আটক করে ইউনিয়ন পরিষদে রেখে দেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে তারা পুলিশকে জানান। এরপর পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন।
এদিকে, আগামী ৫ জানুয়ারী অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনকে সামনে রেখে কেউ যাতে বিষয়টি নিয়ে ফায়দা লুটতে না পারেন সে দিকে দৃষ্টি আকর্ষনের জন্য পুলিশ প্রশাসনের কাছে জোর দাবী জানিয়েছেন স্থাণীয় এলাকাবাসী।
আশাশুনি থানার ওসি গোলাম কবির জানান, জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে থানায় আনা হয়েছে। বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত করা হবে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আরো জানান।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার সম্পাদক আনিছুর রহমানের দাফন সম্পন্ন

আসাদুজ্জামান ঃ দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকার প্রকাশক ও সম্পাদক, চায়না বাংলা, সিবি হসপিটাল ও বরসা ট্যুরিজম’র এমডি একেএম আনিছুর রহমানের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। সোমবার বাদ যোহর দুপুর ২টায় শহরের বাটকেখালী কারিমা মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে মানুষের ঢল নামে। কানায় কানায় ভরে যায় কারিমা মাধ্যমিক বিদ্যালয় মাঠ।
জানাজার আগে মরহুমের স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় তিনি শোকে এতটা স্তব্ধ হয়ে পড়েন কথা বলার ভাষা হারিয়ে ফেলেন এবং কেঁদে ফেলেন।
এ সময় অন্যান্যদের মধ্যে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, সাতক্ষীরা প্রেক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, একেএম আনিছুর রহমানের পিতা আজিজুর রহমান, বড় ছেলে খালিদুর রহমান।

জানাযা নামাজ শেষে একেএম আনিছুর রহমানের মরদেহে পূষ্পাার্ঘ্য অর্পণ করেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি, জেলা পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শেষ শ্রদ্ধা জানান।

এ সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মীর মাহমুদ হাসান লাকী, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শেখ তহিদুর রহমান ডাবলু, জেলা বিএনপি’র আহবায়ক এ্যাড. সৈয়দ এখতেখার আলী, সদস্য সচিব ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, ডা. মনোয়ার হোসেন, জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দসহ রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ। এর আগে সকালে সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) একেএম আনিছুর রহমানের বাড়িতে গিয়ে শোকাহত পরিবারকে সমবেদনা জানান। পরে বেলা ১২টার দিকে জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ একেএম আনিছুর রহমানের মরদেহে পুষ্পার্ঘ অর্পণ করেন।
উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর বেলা ১ টার দিকে দুবাইয়ের আজমান খলিফা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একেএম আনিছুর রহমান মৃত্যুবরণ করেন। রবিবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ৩টায় তাঁর মরদেহ বাড়িতে পৌঁছায়। সোমবার দুপুর ২টায় মরহুমের জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। একেএম আনিছুর রহমানের জানাজা উপলক্ষে শহরের বাটকেখালী এলাকায় বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। জানাজায় অংশ নিতে মানুষের ঢল নামে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অশ্লীল ছবি সরাতে পরীমনিকে আইনি নোটিশ

বিনোদন ডেস্ক: সোমবার (২৭ ডিসেম্বর) রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এবং ঢাকা জজ কোর্টের আইনজীবী ইসমাতুল্লাহ লাকী তালুকদার এ নোটিশ পাঠান।

নোটিশে অশ্লীল ছবি ও ভিডিও অপসারণের জন্য আগামী ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি ভবিষ্যতে সব ধরনের অশ্লীল সংলাপ, অভিনয়, অঙ্গভঙ্গি, নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য যা চলচ্চিত্র, ভিডিও চিত্র, অডিও ভিজ্যুয়াল চিত্র, স্থির চিত্র, গ্রাফিকস বা অন্য কোনো উপায়ে ধারণ করা ও প্রদর্শনযোগ্য এবং যার কোনো শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নেই, সেগুলো প্রদর্শন করা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকার জন্য ওই আইনি নোটিশ পাঠানো হয়েছে।

এতে বলা হয়, শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনি গত ১ সেপ্টেম্বর মাদক মামলায় কারাগার থেকে জামিনে মুক্তি পান। কারাগার থেকে বের হওয়ার সময় পরীমনির হাতের তালুতে লেখা ছিল ‘ডোন্ট লাভ মি বিচ’। এরপর ১৫ সেপ্টেম্বর পরীমনি মামলার শুনানির জন্য আদালত প্রাঙ্গণে উপস্থিত হন। সেদিনও তার হাতের তালুতে আরেকটি অশ্লীল কথা ‘ফাক মি মোর’ লিখে সবার সামনে তুলে ধরেন। এর ঠিক একদিন পরেই দিবাগত রাতে পরীমনি নিজের ফেসবুকে দুটি ছবি পোস্ট করেন। যেখানে পরীমনির হাতে দেখা যায় জ্বলন্ত সিগারেট এবং হাতের তালুতে লেখা রয়েছে সেই অশ্লীল বাক্য। পরীমনির পরনে ছিল কালারফুল প্রিন্টের টপস, খোলা চুলে চোখে চশমা, পায়ে লাল-কালো রংয়ের কেডস। প্রায় অর্ধনগ্ন ছবি পোস্ট করে ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর!’।

আইনি নোটিশে আরও বলা, শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনি একজন চলচ্চিত্র অভিনেত্রী বিধায় অনেকেই তার আচার আচরণ, অঙ্গভঙ্গি, নাচ, পোশাক, চলাফেরা অনুকরণ ও অনুসরণ করে থাকে। ফলে তার অশ্লীল বাক্য, অঙ্গভঙ্গি, নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য, পোশাক এবং আপনার কর্মকাণ্ডের মাধ্যমে শিশু-কিশোর, তরুণ-তরুণীরা এই আচরণ দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হতে পারে। শিশু-কিশোরদের গণ্ডি ছোট থাকে। চোখের সামনে তারা যা দেখে অনায়াসে তা আয়ত্ত করে ফেলে। টেলিভিশন, কম্পিউটার ও মোবাইলে এসব আলোচিত ঘটনার ছবি বারবার ভেসে উঠছে। সেগুলো তারা দেখছে। এর ফলে বিব্রতকর পরিস্থিতির তৈরি হচ্ছে। কারণ হাতে মেহেদি দিয়ে লেখা ‘ফাক মি মোর’ ও ‘মিডল ফিঙার’-এর ছবি দিয়ে কী বোঝাচ্ছেন, তা তাদের মনে প্রশ্ন তৈরি করছে।

এতে আরো বলা হয়, পরীমনি পর্নোগ্রাফি আইনে গ্রাফিকস বা অন্য কোনো উপায়ে ধারণ করা ও প্রদর্শন এবং যার কোনো শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নেই সংজ্ঞামতে অপরাধ করেছেন। বাংলাদেশের সমাজ, সংস্কৃতির সুন্দর ঐতিহ্য আছে। পরীমনির কাছ থেকে বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের একজন শিল্পী হিসেবে সংযত ও দায়িত্বশীল আচরণ সবাই প্রত্যাশা করে বলেও ওই নোটিশে বরা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest