সর্বশেষ সংবাদ-
হিসাব বিজ্ঞান বিভাগের ৩০ মে রিইউনিয়নের লোগো উন্মোচনলীজ নিয়ে অবৈধভাবে সম্পত্তি দখল করতে না পেরে বিএনপির দুই নেতার বিরুদ্ধে ভিত্তিহীন মানববন্ধনের অভিযোগসাতক্ষীরা প্রেসক্লাবের কোর কমিটির সভা অনুষ্ঠিতঅপরাধীকে অপরাধী হিসেবে আইনের আওতায় আনা হবে, সে যে দলেরই হোক –সাতক্ষীরার নবাগত এসপিআশাশুনির কুল্যায় মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধনসাতক্ষীরা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলসম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠনগাজীপুরে ৫ খুন: পদ্মা সেতু থেকে লাফ দি‌য়ে অভিযুক্তের আত্মহত্যাWaarom Fairplay casino online inloggen de toekomst van gokken verandertMonster Casino et sports en ligne une alliance pour les amateurs de paris sportifs

তালা উপজেলার সকল পিস ক্লাবের বার্ষিক সম্মেলন

নিজস্ব প্রতিনিধি : “হিংসা নয়, সম্প্রীতি ছড়ায়”এই প্রতিপাদ্যকে সামনে রেখে তালা উপজেলার সকল পিস ক্লাবের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বে সরকারি উন্নয়ন সংস্থা অগ্রগতি সংস্থার আয়োজনে ও পিস কনসোর্টিয়াম এর সহযোগীতায় গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে পিস ক্লাব সম্মেলন অনুষ্ঠিত হয়।
জাতীয় সঙ্গীতের মাধ্যমে সম্মেলন এর শুভ উদ্বোধন করেন, তালা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস, উপজেলা সমবায় রফিকুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস।

বিশেষ অতিথি হিসাবে সেরা পিস ক্লাবের মাঝে পুরস্কার বিতরণ করেন তালা উপজেলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভিন পাঁপড়ি, তালা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, মাধ্যমিক অফিসার আতিয়ার রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শাঁখরা-কোমরপুর এ.জি মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শাঁখরা কোমরপুর এ.জি মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন ২০২১ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকাল ৪ পর্যন্ত বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ভোট কেন্দ্রে বিরতিহীনভাবে অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অভিভাবক ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে।

এ অভিভাবক সদস্য নির্বাচনে ১৩ জন অভিভাবক প্রার্থী অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ৩০৬ ভোট পেয়ে মো: আব্দুস সবুর, মিজানুর রহমান ৩০৩ ভোট, মো: মন্টু ইসলাম ৩০১ ভোট, মো: শাহজাহান সরদার ৩০৩ ভোট এবং সংরক্ষিত মহিলা প্রার্থী মাছুরা খাতুন ৩০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যতম প্রার্থী আব্দুল জব্বার ১৪ ভোট, আব্দুর রহমান ২০ ভোট, মো: পলাশ হোসেন (নব নির্বাচিত ইউপি সদস্য) ১৫ ভোট, ফজলে রহমান ১০ ভোট, শওকাত হোসেন ১১ ভোট, সাইফুল ইসলাম ৭ ভোট, সংরক্ষিত মহিলা আসনে মোসলেমা খাতুন ৫ ভোট এবং সুরাইয়া পারভীন ৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। শাঁখরা-কোমরপুর এ.জি মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন অবাধ সুষ্ঠ নিরপেক্ষ ও শান্তিপুর্ণভাবে নিরলস ও কর্মদক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন রিটার্নিং অফিসার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমাতুজ্জোহরা,

প্রিজাইডিং অফিসার সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, সহকারী প্রিজাইডিং অফিসার মো: আবুল হোসেন, সানজিদা খাতুন ও জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মেহেদী হাসান। এ অভিভাবক সদস্য নির্বাচনে অভিভাবক ভোটার সংখ্যা ছিল ৫৪২ জন। তার মধ্যে ৩২০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। এ সদস্য নির্বাচন পর্যবেক্ষন করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুল গফুর, শ্রীরামপুর ইউনাইটেড মডেল কলেজের অধ্যক্ষ নাজমুস শাহাদাত আজাদী, ভোমরা ইউনিয়ন পল্লীশ্রী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবু হাসান, ভোমরার বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মো: আকবর আলী সরদার, হাড়দ্দহা ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মাগফুর রহমান এবং আলীমদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভোমরা সিএন্ডএফ’র ত্রি-বার্ষিক নির্বাচনে ২৯ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি : উৎসব মূখর পরিবেশে ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনে মনোনয়ন জমা প্রদান করেছেন প্রার্থীরা।

মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রার্থীরা শান্তিপূর্ণ ভাবে প্রধান নির্বাচন কমিশনারের কাছে তাদের মনোনয়ন পত্র জমা দেন। বিভিন্ন পদে মোট ২৯ টি মনোনয়ন জমা পড়েছে বলে প্রধান নির্বাচন কমিশনার এইচ এম আরাফাত হোসেন নিশ্চিত করেছেন।

সভাপতি পদে মনোনয়ন জমা দিয়েছেন ৩ জন যথাক্রমে এজাজ আহমেদ স্বপন, কাজী নওশাদ দিলওয়ার রাজু, হাবিবুর রহমান হাবিব, সহ-সভাপতি ৩জন যথাক্রমে আব্দুল মোমেন খান চৌধুরি সান্টু, মিজানুর রহমান ও আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক পদে ৫ জন যথাক্রমে এ এস এম মাকছুদ খান, মোস্তাফিজুর রহমান নাসিম, আবু মুছা, অহিদুল ইসলাম ও কাজী ইমাম উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২ জন যথাক্রমে শাহানুর ইসলাম শাহীন ও আবু হাসান, সাংগঠনিক, বন্দর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ৩ জন যথাক্রমে রিয়াজুল হক, বিলকিস সুলতানা সাথী ও আমিনুল হক আনু,

কাস্টমস ও দপ্তর সম্পাদক পদে ৩ জন যথাক্রমে আক্তার হোসেন পানি ডাক্তার, জি এম আমির হামজা ও মোমিনুর রহমান, অর্থ সম্পাদক পদে ৩ জন যথাক্রমে জাকির হোসেন মন্টু, মুনসী রইসুল হক ও দীপংকর ঘোষ,সদস্য পদে ৭ জন যথাক্রমে নাছিম ফারুক খান মিঠু, রবিউল ইসলাম, রাম কৃষ্ণ চক্রবর্তী, গোলাম ফারুক বাবু, এস এম লুৎফর রহমান, এস এম আব্দুস সালাম ও রোখসানা পারভীন।

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালার পাখিমারা বিলের কৃষকরা বাঁধ কেটে চাষাবাদ করছে!

তালা প্রতিনিধি :
সাতক্ষীরা তালা উপজেলার পাখিমারা বিলে অবাধ জোয়ার-ভাটার পলি ব্যবস্থাপনা (টিআরএম) প্রকল্পের আওতায় থাকা ৩টি ইউনিয়নের কতিপয় কৃষকরা পেরিফেরিয়াল বাঁধ কেটে প্রায় দুই বছর ধরে চাষাবাদ করছে। বিগত ৭/৮ বছর ধরে

অধিগ্রহণকৃত জমির হারি না পাওয়ায় তারা বাধ্য হয়ে জমিতে ফসল ফলাচ্ছে বলে জানিয়েছে ঐ কৃষকরা। এদিকে টিআরএম এর কার্যক্রম বাস্তবায়ন না হলে পুনরায় কপোতাক্ষ নদ ভরাট হয়ে এসব অঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হবে বলে আশংকা করছে এলাকাবাসী ।

তালার দোহার গ্রামের মৃত আঃ মালেক সরদারের ছেলে গোলাম মোস্তফা বলেন, ‘টিআরএম প্রকল্পের মধ্যে আমাদের চার ভাইয়ের ৪০ বিঘা জমি রয়েছে। দুই বছর হারি পাওয়ার পরে নয় বছর হয়ে গেল আমরা এ জমি বাবদ কোন টাকা পায় না। এতে করে আমাদের অর্থনৈতিক সমস্যা দেখা দিলে বাধ্য হয়ে আবার ধান লাগাতে শুরু করেছি। কিন্তু আমাদের প্রায় ৭ বিঘা মতো জমির মাটি খনন করে বাঁধ দেয়ায় সে জমিতে আগামী ২/৩ বছর কোন ফসল উৎপাদন হবে না।

এজন্য পুনরায় টিআরএম প্রকল্প চালু করতে হলে আমাদের বিগত বছরগুলোর হারির টাকা পরিশোধ করতে হবে।’
একই গ্রামের আরেক কৃষক আঃ বারি সরদার বলেন, ‘টিআরএম আবারো হোক সেটা আমরাও চাই। তবে আমাদের বিগত নয় বছরের হারির টাকা পরিশোধ করতে হবে। অর্থের অভাবে আমার ছেলের লেখাপড়া পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে। এ অবস্থায় জমির ক্ষতিপূরণ ছাড়া অন্য কোন উপায় নেই।’
তালা উপজেলা পানি কমিটির সভাপতি মীর জিল্লুর রহমান বলেন, বিগত ২০১১ সালে ‘কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ (প্রথম পর্যায়) প্রকল্প চালু হওয়ায় বর্তমান সরকারের দেয়া জনগণের ওয়াদা পূরণ হয়েছিল। এই টিআরএম চালুর ফলে যশোর, সাতক্ষীরা ও খুলনা জেলার ৫০-৬০ লক্ষ মানুষ জলাবদ্ধতা থেকে মুক্তি পেয়েছে। কিন্তু চলতি মৌসুমে টিআরএম কার্যক্রম বন্ধকরে দেওয়ার কারণে কপোতাক্ষের নাব্যতা সংকটের আশংকা দেখা দিয়েছে। এখনি পুনরায় টিআরএম চালু না করলে সরকারের গৃহীত জনকল্যাণমুখী প্রথম মেয়াদে প্রায় ২৬২ কোটি এবং ২য় মেয়াদে বরাদ্দ প্রায় ৫৩১ কোটি টাকা অপচয় হবে।
স্থানীয় জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু বলেন, পাখিমারা বিলের কৃষকদের টিআরএম এর ব্যাপারে কোন আপত্তি নেই। তবে কয়েক বছর ক্ষতিপূরণ না পাওয়ায় তাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। ক্ষতিপূরণ পেলে সকল সমস্যার সমাধান হবে।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস জানান, তিনি ওই এলাকার পরিস্থিতি সম্পর্কে পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েছেন এবং সরজমিনে গিয়ে সার্বিক পরিস্থিতির উপর রিপোর্ট জমা দিতে বলেছেন।
যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ তৌহিদুল ইসলাম বলেন, নতুন করে ২০২১ হতে ২০২৪ সাল পর্যন্ত প্রকল্পের মেয়াদ বেড়েছে। কৃষকদের অধিগৃহণকৃত জমির আড়াই কোটির মতো টাকা জেলা প্রশাসকের কার্যালয়ে রয়েছে। অনেকের জমির কাগজপত্র ঠিক না থাকায় তাদের হারি পেতে বিলম্ব হচ্ছে। কৃষকদের বিগত বছরগুলোর হারি দেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি জানান, তাদের এ টাকার বিষয়ে সিদ্ধান্ত নিয়েই পুনরায় প্রকল্প চালু হবে। তবে টিআরএম

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সদরের ১৩ ইউপির নব নির্বাচিত চেয়ারম্যানগণের শপথ

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা সদরের ১৩টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচত চেয়ারম্যানগণ শপথ নিয়েছেন।মঙ্গলবার(২৮ ডিসেম্বর)বিকেল ৪টার সময় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তারা শপথ বাক্য পাঠ করেন। শপথ পাঠ করান সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

এসময় সাতক্ষীরা সদর উপজেলার ১৩টি ইউনিয়নের চেয়ারম্যান ১নং বাঁশদহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার মফিজুর রহমান, ২নং কুশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আব্দুল গফফার, ৩নং বৈকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোঃ মোস্তফা কামাল,

৪নং ঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, ৫নং শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ,

৬নং ভোমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইসরাইল গাজী, ৮নং ধুলিহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, ৯নং ব্রক্ষরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন, ১০নং আগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কবির হোসেন মিলন,

১১নং ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজমল উদ্দিন, ১২নং বল্লী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড. মহিতুল ইসলাম, ১৩নং লাবসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল আলিম ও ১৪নং ফিংড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান। উল্লেখ্য, গত ১১ নভেম্বর তারা নির্বাচিত হন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাংবাদিক আসাদুজ্জামানের চাচা ও উজ্জলের চাচির মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য ও বাংলা ভিশন টিভি চ্যানেলের সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামানের ছোট চাচা বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন গাজী (৭৭) বার্ধক্য জনিত কারনে মঙ্গলবার দিবাগত রাত ৪টা ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)।

তিনি আশাশুনির মধ্যম বড়দল গ্রামের মৃত আলহাজ্ব বেলায়েত হোসেন গাজীর ছেলে। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৬ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। মঙ্গলবার বাদ জোহর মরহুমের রাষ্ট্রীয় মর্যদায় গার্ড অব অনার ও জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
অপর দিকে সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক আমাদের সময় ও মাচরাঙা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জলের বড় চাচিমা এবং বাংলাদেশ নৌ কমান্ডো এসোসিশেনের সাবেক মহাসচিব নৌ-কমান্ডো মরহুম খলিলুর রহমানের বোন ফিরোজা বেগম (৭০) ইন্তেকাল করেছেন।

(ইন্না ইলাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি বেশ কিছু দিন যাবত পিত্তথলিতে পাথরসহ বেশ কিছু রোগে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, দুই পুত্র, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ আসর জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তাদের দুইজনের মৃত্যুাতে সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন ও রুহের মাগফিরাত কামনা করা হয়েছে। শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সহ-সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, অর্থসম্পাদক শেখ মাসুদ হোসেন, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, নির্বাহী সদস্য মকসুমুল হাকিম, সেলিম রেজা মুকুল, আব্দুল গফুর সরদার, এম শাহীন গোলদার, মাছুদুর জামান সুমনসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেশে করোনার বুস্টার ডোজ প্রয়োগ শুরু

দেশের খবর: করোনা সংক্রমণ প্রতিরোধে আনুষ্ঠানিকভাবে দেশে শুরু হয়েছে করোনার টিকার বুস্টার ডোজ প্রয়োগ। রাজধানীসহ সারাদেশের কিছু হাসপাতালে স্বল্প পরিসরে এই কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক।

তিনি বলেন, ‘বুস্টার ডোজ দিতে সারাদেশের টিকা কেন্দ্রগুলোতে চিঠি পাঠানো হয়েছে। যারা পারবে, আজ থেকেই বুস্টার ডোজ দেবে। যাদের প্রস্তুতি নেই, তারা কাল বা পরশু থেকে দেবে। শুরুতে ৬০ বছরের বেশি বয়সীদের বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। আগে থেকে রেজিস্ট্রেশন করা নির্দিষ্ট নম্বরে এসএমএস (ক্ষুদে বার্তা) পাঠানো হবে। এসএমএস ছাড়া কাউকে টিকা দেওয়া হবে না। এসএমএস পাওয়া ব্যক্তিরা কার্ড নিয়ে সংশ্লিষ্ট কেন্দ্র থেকে টিকা নেবেন।’

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, রাজধানীর কয়েকটি হাসপাতালে আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে বুস্টার ডোজ টিকা কার্যক্রম শুরু হয়েছে। নিয়মিত টিকাদান কর্মসূচির প্রতি পাঁচজনে একজন পাবেন বুস্টার ডোজের এসএমএস।

রাজধানীর হাসপাতালগুলো হলো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ), কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক), শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউট হাসপাতাল, শ্যামলী ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতাল, কুয়েত-মৈত্রী হাসপাতাল এবং সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল।

অধিদপ্তর জানিয়েছে, শুরুতে অগ্রাধিকার ভিত্তিতে বুস্টার ডোজ পাচ্ছেন সম্মুখসারির যোদ্ধা-চিকিৎসক, নার্স, সরকারি কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং বয়স্করা। আগের দুই ডোজ যে কেন্দ্র থেকে দেওয়া হয়েছে, ওই কেন্দ্র থেকেই বুস্টার ডোজ দেওয়ার জন্য এসএমএস পাঠানো হবে। এজন্য নতুন করে নিবন্ধন করার প্রয়োজন নেই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাজধানীতে আইল্যান্ড ভেঙে বাস উঠল মাইক্রোবাসে

দেশের খবর: রাজধানীর খিলক্ষেতে হোটেল লা-মেরিডিয়ানের সামনে নিয়ন্ত্রণ হারায় এনা পরিবহণের একটি বাস। পরে আইল্যান্ড ভেঙে অন্য পাশে থাকা মাইক্রোবাসের ওপরে উঠে যায় বাসটি। ঘটনার পর বাসটি জব্দ করেছে খিলক্ষেত থানা পুলিশ।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) সাবরিনা রহমান মৌরি।

এসআই মৌরি বলেন, ‘বাসটি আইল্যান্ড ভেঙে অন্য পাশে থাকা মাইক্রোবাসের ওপরে উঠে গেলেও এ ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি। তবে মাইক্রোবাসের চালক তাঁর হাতের আঙুল সামান্য আঘাত পেয়েছেন।’

‘বাসটিকে জব্দ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে। তবে, বাসের চালক ও চালকের সহকারীসহ বাসের কোনো যাত্রীকে আমরা ঘটনাস্থলে পাইনি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে’,-বলেন এসআই মৌরি।

ওই পুলিশ কর্মকর্তা বলেন, ‘এনা পরিবহণের ওই বাসটি ঢাকা থেকে সিলেটের দিকে যাচ্ছিল। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest