সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় অন্ত:স্বত্তা স্ত্রীকে জবাই করে হত্যার অভিযোগ: স্বামী পলাতকহিসাব বিজ্ঞান বিভাগের ৩০ মে রিইউনিয়নের লোগো উন্মোচনলীজ নিয়ে অবৈধভাবে সম্পত্তি দখল করতে না পেরে বিএনপির দুই নেতার বিরুদ্ধে ভিত্তিহীন মানববন্ধনের অভিযোগসাতক্ষীরা প্রেসক্লাবের কোর কমিটির সভা অনুষ্ঠিতঅপরাধীকে অপরাধী হিসেবে আইনের আওতায় আনা হবে, সে যে দলেরই হোক –সাতক্ষীরার নবাগত এসপিআশাশুনির কুল্যায় মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধনসাতক্ষীরা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলসম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠনগাজীপুরে ৫ খুন: পদ্মা সেতু থেকে লাফ দি‌য়ে অভিযুক্তের আত্মহত্যাWaarom Fairplay casino online inloggen de toekomst van gokken verandert

আশাশুনিতে যুবকের লাশ উদ্ধারের ঘটনায়  আটক ৩

নিজস্ব প্রতিনিধি :
আশাশুনি শ্রীউলা গ্রামের চিংড়ী ঘের থেকে যুবকের লাশ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন ৩ ব্যক্তি কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ১১টার দিকে তাদের কে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন, শ্রীউলা গ্রামের মৃত কুদ্দুসের পুত্র আকতারুজ্জামান লিটু, মৃত. নিজাম উদ্দীনের পুত্র নাজমুল হুদা খোকন এবং আবু বক্কর সরদারের পুত্র পলাশ সরদার।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রহমান বলেন, আটককৃতের আচারণ সন্দেহ জনক হওয়ায় তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

উল্লেখ্য: ১৬ ডিসেম্বর সকালে আশাশুনি উপজেলার শ্রীউলা গ্রামের একটি চিংড়ি ঘের থেকে গোলাম রসুল সরদার ওরফে ডাবলু (২৭) এর লাশ করে পুলিশ।। তিনি আশাশুনি উপজেলার শ্রীউলা গ্রামের কোহিনুর সরদারের ছেলে।
নিহতের ভাই বাবলু সরদার জানান, সাংসারিক বিরোধের কারণে ভাই ডাবলুর স্ত্রী তিন বছরের একমাত্র পুত্র সন্তানকে রেখে এক মাস আগে বাপের বাড়ি কোলা গ্রামে চলে যায়। পরে ডাবলুকে তালাক দেওয়ায় বিরোধ চলে আসছিল।
বুধবার রাতে শ্রীউলা মাঝেরপাড়া জামে মসজিদের মাঠে মাহফিল শুনতে যায় ডাবলু। রাতে বাড়ি ফেরেনি। সকালে স্থানীয় জালালউদ্দিনের ছেলে রাসেদের ঘেরে ডাবলুর লাশ দেখতে পেয়ে তাদেরকে ও পুলিশে খবর দেয় স্থানীয় জনগন। ডাবলুর দু’চোখ, কপাল গলা, বাম পায়ের হাঁটুর নীচে ও অণ্ডকোষে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি : সুইড খাতিমুননেছা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ ডিসেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা সরকারী কলেজ মাঠে ২০২১-২০২২ অর্থ বছরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে জেলা ক্রীড়া অফিস।

উদ্বোধনী অনুষ্ঠানে সুইড খাতিমুননেছা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজা রশীদ।
এসময় তিনি বলেন, শরীরচর্যা শিশুদের অপরিহার্য একটি বিষয়। প্রতিবন্ধী শিশুরা এখন সমাজের বোঝা নয়। তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হিসেবে গড়ে তোলা হচ্ছে।

তাদের মেধা ও মনকে বিকশিত করতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তাদের সুনাম ছড়িয়ে পড়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক সন্তোষ কুমার নাথ, জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর,

জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমুখ। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপ সহকারী কৃষি কর্মকর্তা মোস্তফা মোস্তাক আহমেদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে মানহানির মামলা

নিজস্ব প্রতিনিধি :
ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের কারণে সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে মামলা হয়েছে।

বুধবার দুপুরে সাতক্ষীরার চীপ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে মামলাটি করেছেন জাতীয়তাবাদি আইনজীবী ফোরামের সদস্য এ্যাড. এখলেছার আলী বাচ্চু। বিচারক হুমায়ুন কবির মামলাটি আমলে নিয়েছেন।
মামলার বাদি এ্যাড. এখলেছার আলী বাচ্চু জানান,

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান ও তার দাদি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডা. মুরাদ হাসান। বিএনপির একজন কর্মী হিসেবে তার বক্তব্য আমাদেরকে মানসিকভাবে তীব্র আঘাত করেছে। তাই ১৮৬০ সালের পেনাল কোড ১৫৩(ক),৫০৫ (ক) ও ৫০৯ ধারা অনুযায়ী তার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদি আইনজীবী ফোরাম,সাতক্ষীরা ইউনিটের পক্ষ থেকে মামলা করা হয়েছে।
মামলার আইনজীবী এড. আব্দুল মজিদ জানান,

পেনাল কোডের কয়েকটি ধারায় ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে করা মানহানির মামলাটি বিজ্ঞ আদালত আমলে নিয়ে পরবর্তীতে আদেশ দেবেন বলে জানিয়েছেন।

মামলার সাক্ষী জাতীয়তাবাদি আইনজীবী ফোরামের সদস্য এড. এবিএম সেলিম জানান, মেধাবী আইনজীবী ব্যারিস্টার জাইমা রহমানের বিরুদ্ধে ডা. মুরাদ হাসান যে আপত্তিকর মন্তব্য করেছেন,সেটি দু:খজনক। আমরা আদালতে তার বিচার চেয়েছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কা‌লিগ‌ঞ্জে অপু‌ষ্ট শিশুর ব‌্যবস্থাপনা বিষয়ক সভা অনু‌ষ্ঠিত

কা‌লিগ‌ঞ্জে প্রতি‌নি‌ধিঃ
কা‌লিগ‌ঞ্জে অপু‌ষ্ট শিশুর ব‌্যবস্থাপনা বিষয়ক সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। মঙ্গলবার বেলা ১০টায় উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের কনফা‌রেন্স রু‌মে এই অপু‌ষ্ট শিশুর ব‌্যবস্থাপনা বিষয়ক সভা অনু‌ষ্ঠিত হয়। উপ‌জেলা স্বাস্থ‌্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ তৈ‌য়েবুর রহমা‌নের সভাপ‌তি‌ত্বে অা‌লোচনা সভায় প্রধান অ‌তি‌থির বক্তব‌্য রা‌খের ম‌হিলা ভাইস চেয়ারম‌্যান দিপালী রানী ঘোষ।

উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের অা‌য়োজ‌নে ও ওয়ার্ল্ড ভিশন বাংলা‌দেশ নবযাত্রা প্রক‌ল্পের সহ‌যো‌গিতায় ব‌্যবস্থাপনা বিষয়ক সভায় বি‌শেষ অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন পু‌ষ্টি কর্মকর্তা ইউ‌নি‌সেফ খুলনা ডাঃ শাহনাজ বেগম, বিভাগীয় পু‌ষ্টি কনস‌্যাল‌ট‌্যান্ট ইউ‌নি‌সেফ খুলনা শার‌মিন অাক্তার।

এছাড়াও সভায় অা‌রো উপ‌স্থিত ছি‌লেন ওয়ার্ল্ড ভিশনের সি‌নিয়র টেক‌নিক‌্যাল এ‌্যাডভাইজার ডাঃ মোস্তাক অাহ‌মেদ, এম‌সিএইচএন এ‌্যাডভাইজার ফি‌রোজ অাহ‌মেদ, ডিওএম, প্রন‌তি কসতা, এসএস, স্পেশা‌লিস্ট সৈ‌য়দ নুর-এ- অালম সি‌দ্দি‌কি। অনুষ্ঠা‌নে স্বাস্থ‌্য প‌রিদর্শক, সহকারী স্বাস্থ‌্য প‌রিদর্শক, নার্স, এম‌টি-ই‌পিঅাই, স্টোর কিপার উপ‌স্থিত ছি‌লেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৮ দলীয় মহিলা হ্যান্ডবল প্রতিযোগিতায় কারিমা মাধ্যমিক বিদ্যালয় বিজয়ী

সাতক্ষীরায় ৮ দলীয় মহিলা হ্যান্ডবল প্রতিযোগিতায় ফাইনাল খেলায় সাতক্ষীরা কারিমা মাধ্যমিক বিদ্যালয় নাবারুন উচ্চ বালিকা বিদ্যালয়কে ৫/১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতারন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো নজরুল ইসলাম,

জেলা ক্রীড়া অফিসার মো: খালিদ জাহাঙ্গীর এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ড কমিশনার শেখ আনোয়ার হোসেন মিলন ,কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
“দেশে এখন চলছে তথ্যের অন্ধত্বের যুগ”

দেশের খবর: বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, একটা সময় দেশে তথ্যের শূন্যতা ছিল। এরপর তথ্যের নৈরাজ্য সৃষ্টি হয়। নৈরাজ্যের পর ছিল তথ্য প্রকাশের দ্বিধা। আর এখন চলছে তথ্যের অন্ধত্বের যুগ। উন্নয়নের ক্ষেত্রে তথ্য যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি এখন আর অনুধাবন করেন না নীতিনির্ধারকেরা। তাতে তথ্যের অন্ধত্বের এক ভয়াবহ অন্ধকারে নিমজ্জিত হয়েছে দেশ।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টনের ইআরএফ কার্যালয়ে অর্থনীতিবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ও সিপিডির যৌথ উদ্যোগে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

‘স্বচ্ছতা ও জবাবদিহির প্রয়োজনে বাজেটসংক্রান্ত তথ্যের গুরুত্ব ও তথ্য অধিকার আইনের বাস্তবায়ন’ শীর্ষক এ সেমিনারে দেবপ্রিয় ভট্টাচার্য মূল বক্তা ছিলেন। অনুষ্ঠানের শুরুতে বাজেটসংক্রান্ত তথ্যের প্রয়োজনীয়তাবিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির জ্যেষ্ঠ গবেষক তৌফিকুল ইসলাম খান। স্বাগত বক্তব্য দেন জ্যেষ্ঠ সাংবাদিক সিরাজুল ইসলাম কাদির ও ইআরএফের সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘তথ্য যে উন্নয়নশীল দেশগুলোর উন্নয়নের ক্ষেত্রে বড় ধরনের সহায়ক শক্তি, সে গুরুত্বই এখন নীতিনির্ধারকদের কাছে গুরুত্বহীন হয়ে গেছে। এ ক্ষেত্রে রাজনৈতিক নেতৃত্বের মধ্যেও একধরনের উদাসীনতা বিরাজ করছে। অথচ তথ্যের অন্ধত্ব আমাদের আধুনিক মনোভঙ্গি ও উন্নয়ন আকাঙ্ক্ষার সঙ্গে মোটেই সামঞ্জস্যপূর্ণ নয়। স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পথে রয়েছে বাংলাদেশ। এলডিসি থেকে উত্তরণের পর যেসব চ্যালেঞ্জ সামনে আসবে, সেগুলো মোকাবিলা করতে হলে তথ্যের কোনো বিকল্প থাকবে না। এমন এক সময়ে আমরা তথ্যের অন্ধত্বের যুগে ঢুকেছি, যখন আমরা এলডিসি থেকে উত্তরণ ঘটাতে চাচ্ছি। উচ্চমধ্যম আয়ের দেশ হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করছি।’

তিনি বলেন, ‘করোনাকালে আমরা দেখেছি, তথ্যের ঘাটতির কারণে ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা পৌঁছে দিতে না পারার ঘটনা। করোনাকালে অনেক দেশ অর্থসংকটে ছিল। কিন্তু বাংলাদেশে অর্থের সংকট ছিল না। বড় সমস্যা ছিল অর্থ ব্যয়ের সক্ষমতার ঘাটতি। এ ঘাটতির পেছনে বড় কারণ ছিল সঠিক তথ্য না থাকা। এ কারণে প্রধানমন্ত্রীর দেওয়া আড়াই হাজার টাকা করে সহায়তার পুরো অর্থ বিতরণ করা সম্ভব হয়নি।’

সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য আরও বলেন, ‘অনেক সময় তথ্য প্রদানের ক্ষেত্রে জাতীয় নিরাপত্তা বা জাতীয় স্বার্থের অজুহাত দেওয়া হয়। কিন্তু আমরা দেখি, জাতীয় পরিসংখ্যান ব্যুরো অনেক তথ্য–উপাত্ত সংগ্রহ বা তৈরি করছে বিদেশি সহায়তায়। তখন কি জাতীয় স্বার্থ ক্ষুণ্ন হয় না?’

মূল প্রবন্ধে তৌফিকুল ইসলাম খান বলেন, বৈশ্বিক উন্মুক্ত বাজেট ইনডেক্স বা সূচকে বাংলাদেশের অবনতি ঘটছে। ২০১৭ সালে এ সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৪১তম। আর ২০১৯ সালে সেটি আরও কমে ৩৬–এ নেমে আসে। সূচকে অবস্থান নিচে নামা মানে অবস্থার অবনতি হওয়া। মানুষের মধ্যে রাজস্ব বা অর্থনীতিসংক্রান্ত তথ্য জানার যে আকাঙ্ক্ষা, তা পূরণ হচ্ছে না। অনেক সময় তথ্য অধিকার আইনে তথ্য চেয়েও পাওয়া যায় না। আবার তথ্যের বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রেও বড় ধরনের ঘাটতি রয়েছে।

সেমিনারে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকেরা তথ্যপ্রাপ্তির ক্ষেত্রে কী ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হন, তা–ও জানতে চাওয়া হয়। বেশ কয়েকজন সাংবাদিক তাঁদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তথ্য অধিকার আইনে তথ্য চেয়েও ভোগান্তির কথা জানান বেশ কয়েকজন সাংবাদিক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পদত্যাগ করছেন আকরাম খান

খেলার খবর: গুঞ্জনটা আগেই শোনা গিয়েছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন আকরাম খান। শেষ পর্যন্ত তাই হচ্ছে। পারিবারিক কারণে এই দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন বলে জানিয়েছেন সাবেক এই তারকা ক্রিকেটার।

আজ মঙ্গলবার বনানীতে নিজের বাসায় সাংবাদিকদের আকরাম খান বলেন, ‘হ্যাঁ, পারিবারিক কারণে ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়াতে হচ্ছে আমাকে। তবে বিসিবি সভাপতির সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। আমি এখানে অনেক বছর ছিলাম। এখানে মানসিক ও শারীরিক শক্তির দরকার হয়। সব মিলিয়েই বিরতির জন্য এই সিদ্ধান্ত।’

বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক আরও বলেন, ‘আমরা পারিবারিকভাবে একটা সিদ্ধান্ত নিয়েছি এ ব্যাপারে। আমি আট বছর ক্রিকেট পরিচালনা বিভাগে ছিলাম, এখানে বোর্ড প্রেসিডেন্টের কাছ থেকে সবচেয়ে বেশি সাহায্য পেয়েছি। তো উনার সঙ্গে আলাপ করে হয়তো কালকের মধ্যে আমার সিদ্ধান্তটা জানিয়ে দেব।’

আকরাম খান বেশ কিছুদিন ধরে বিসিবির বিভিন্ন গুরত্বপূর্ণ পদে আছেন। তিনি জাতীয় দলের নির্বাচক ও প্রধান নির্বাচকের দায়িত্ব পালনের পর ২০১৪ সালে বিসিবির পরিচালক হন। এ নিয়ে দ্বিতীয় মেয়াদে বিসিবি পরিচালকের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন সাবেক এই অধিনায়ক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাশিমাড়ীতে ২দিন ব্যাপী দূর্যোগ বিষয়ক রিফ্রেসার প্রশিক্ষণ
কাশিমাড়ী  প্রতিনিধিঃ শ্যামনগর উপজেলার কাশিমাড়ীতে দুইদিন ব্যাপী দূর্যোগ বিষয়ক রিফ্রেসার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে দূর্যোগ মোকাবেলায় কমিউনিটির সহনশীলতা প্রকল্প ইউএসএআইডি (USAID) এর ব্যুরো ফর হিউম্যানিটারিয়ন অ্যাসিস্টান্স, কার্যক্রম দূর্যোগ ব্যাবস্থাপনা ও ইউনিয়ন পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গুলোর মধ্যে দুর্যোগ ঝুঁকি প্রশমনে ঘূর্ণিঝড় পূর্বাভাস, অনুসন্ধান, উদ্ধার, প্রাথমিক চিকিৎসার উপর অনুষ্ঠিত রিফ্রেসার প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি সচিব আব্দুস সবুর।
উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন কাশিমাড়ী ইউনিয়নের ইউডিএমসি, ডব্লিউডিএমসি, সিপিপি ও বিভিন্ন যুব ক্লাবের  সদস্যগন। সমগ্র প্রশিক্ষণ অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়ার্ল্ড ভিশনের বি এইচ এ প্রকল্পের প্রকল্প অফিসার দীপঙ্কর সাহা। সহযোগিতা ছিলেন উক্ত প্রকল্পের কর্মী আদনান জেব।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest