সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় অন্ত:স্বত্তা স্ত্রীকে জবাই করে হত্যার অভিযোগ: স্বামী পলাতকহিসাব বিজ্ঞান বিভাগের ৩০ মে রিইউনিয়নের লোগো উন্মোচনলীজ নিয়ে অবৈধভাবে সম্পত্তি দখল করতে না পেরে বিএনপির দুই নেতার বিরুদ্ধে ভিত্তিহীন মানববন্ধনের অভিযোগসাতক্ষীরা প্রেসক্লাবের কোর কমিটির সভা অনুষ্ঠিতঅপরাধীকে অপরাধী হিসেবে আইনের আওতায় আনা হবে, সে যে দলেরই হোক –সাতক্ষীরার নবাগত এসপিআশাশুনির কুল্যায় মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধনসাতক্ষীরা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলসম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠনগাজীপুরে ৫ খুন: পদ্মা সেতু থেকে লাফ দি‌য়ে অভিযুক্তের আত্মহত্যাWaarom Fairplay casino online inloggen de toekomst van gokken verandert

গভীর রাতে শীতার্তদের পাশে জেলা ছাত্রলীগের সভাপতি আশিক

নিজস্ব প্রতিনিধি :
তীব্র শীতে কাপছে দক্ষিনাঞ্চল। গরম কাপড় না থাকায় কষ্ট পাচ্ছেন অসহায় মানুষগুলো। গভীর রাতে এসব অসহায় শীতার্থদের পাশে দাঁড়িয়েছেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান।

শীতের তীব্রতাকে হার মানিয়ে শীত বস্ত্র পৌছে দিচ্ছেন তিনি।

গত ২০ ডিসেম্বর গভীর রাতে সাতক্ষীরা শহর ঘুরে ঘুরে দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। জেলা ছাত্রলীগের সভাপতি আশিকের এই মানবিকতা মুগ্ধ করেছে অসহায় দরিদ্র মানুষদের।

এবিষয়ে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান বলেন, কিছুদিন ধরে খুলনা বিভাগে শৈত্যপ্রবাহ দেখা দিয়েছে।

ফলে শীতবস্ত্র না থাকায় অনেক অসহায় দরিদ্র মানুষ কষ্ট ভোগ করছে। যা আমাকে ব্যথিত করেছে। যে কারণে ক্ষুদ্র প্রয়াস হিসেবে শীতার্থদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি মাত্র। এ প্রয়াস অব্যাহত থাকবে বলে জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
 নগরঘাটায় এক ব্যবসায়ীর  টাকা ও মোটরসাইকেল ছিনতাই মামলা তুলে নিতে হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরার নগরঘাটায় এক ব্যবসায়ীর সাড়ে ৩ লক্ষ টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলা তুলে নিতে খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, তালা উপজেলার পাটকেলঘাটা থানার নগরঘাটা
গ্রামের আব্দুল মাজেদ শেখের ছেলে ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী ব্যবসায়ী মোক্তার
হোসেন।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি একজন ইট ব্যবসায়ী। নগরঘাটাসহ বিভিন্ন এলাকায় ইট ভাটা থেকে ইট ক্রয় করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে সুনামের সাথে বিক্রয় করে আসছি। সম্প্রতি নগরঘাটা গ্রামের আব্দুল করিমের পুত্র
ড্রাইভার সাইফুল ইসলাম আমাকে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্থ করার চক্রান্ত
শুরু করে এবং সুনাম নষ্ট করতে মরিয়া হয়ে ওঠে। একপর্যায়ে গত ১৮ ডিসেম্বর
সন্ধ্যা ৭টার দিকে আমার ব্যবসায়ীক সাড়ে ৩ লক্ষ টাকা নিয়ে পালসার মোটরসাইকেল যোগে ইটভাটা মালিক ও শ্রমিকদের দেওয়ার উদ্দেশ্যে রওনা হলে
পথিমধ্যে বিনেরপোতা ব্রীজের পাশে ইউনুসের চায়ের দোকান সংলগ্ন এলাকায়
পৌছালে ড্রাইভার সাইফুল ও কবিরুলসহ কতিপয় ব্যক্তি আমার গতিরোধ করে আমাকে
বেধড়ক মারপিট করতে থাকে। এ সময় তারা আমার ব্যাগে থাকা সাড়ে ৩ লক্ষ টাকা ও
আমার মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে চলে যায়। এসময় আমি ডাক চিৎকার করলে তারা
দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে বিভিন্ন ভাবে আমার টাকা এবং মোটরসাইকেল উদ্ধারের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। কোন উপায় না পেয়ে আমি গত ২০ ডিসেম্বর বিজ্ঞ আমলী আদালত-১-এ একটি মামলা দায়ের করি।

তিনি আরো বলেন, মামলার খবর পেয়ে ড্রাইভার সাইফুল আরো ক্ষিপ্ত হয়ে ওঠে এবং আমাকে
ডিবি পুলিশ দিয়ে আটক করিয়ে হয়রানি করবে মর্র্মে হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছে।

মামলা তুলে না নিলে খুন জখমসহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির করবে বলেও হুমকি প্রদর্শন করে যাচ্ছে। এ ঘটনায় আমি পাটকেলঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি করি। যার নং-৯৩। সংবাদ সম্মেলন থেকে ভুক্তভোগী ব্যবসায়ী মোক্তার হোসেন এ সময় ড্রাইভার সাইফুলের হাত থেকে তার টাকা ও মোটরসাইকেল উদ্ধার পূর্বক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার শহর আলী কবিরাজ আর নেই

অনলাইন ডেস্ক :
সাতক্ষীরার স্বনামধন্য কবিরাজ শহর আলী আর নেই।

মঙ্গলবার ভোর ৫ টার সময় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজিঊন)(বিস্তারিত পরে আসছে–)

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিজেকে অন্তঃসত্ত্বা দাবি তামিমার, পিতৃপরিচয় নিয়ে শঙ্কা

বিনোদন ডেস্ক: আইনসম্মতভাবে বিচ্ছেদের আগেই নতুন করে বিয়ের মামলায় জামিন পেয়েছেন ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী বিমানবালা তামিমা সুলতানা তাম্মীসহ আরো দুইজন। তবে মামলার শুনানিতে তামিমা সুলতানা তাম্মী দাবি করেছেন, তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা, তার গর্ভে থাকা সন্তান নাসির হোসেনের ঔরসজাত সন্তান।

শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, আজ যদি এই বিয়ের বৈধতা না দেওয়া হয়, তাহলে আমার অনাগত সন্তানের পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন উঠবে। এই নিষ্পাপ শিশু পৃথিবীর আলো দেখার পর তার দিকে সমাজ আঙুল তুলবে।

তামিমা তার অন্তঃসত্ত্বার প্রমাণ হিসেবে কিছু মেডিকেল রিপোর্টের কাগজপত্র আদালতে উপস্থাপন করেন। তবে আদালত এ বিষয়ে কোনো প্রমাণ দেখতে বা শুনতে রাজি হয়নি।

সোমবার শুনানি শেষে ঢাকার অ্যাডিশনাল ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তাদের জামিন মঞ্জুর করে আদেশ দেন। তামিমার সাবেক স্বামী রাকিব হাসানের করা মামলায় জামিন পেলেন তারা। অন্যদিকে নাসির মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। আদালত তার আবেদনটি নামঞ্জুর করেন।

চলতি বছরের ৩০ সেপ্টেম্বর এই তিনজনের বিরুদ্ধে সমন জারি করেন একই আদালত। ওইদিন মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিলো। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) মিজানুর রহমান তিনজনকে অভিযুক্ত করে প্রতিবেদন জমা দেন।

প্রতিবেদনে বলা হয়, তামিমার আগের স্বামী রাকিব হাসানকে ডিভোর্স দেওয়া সংক্রান্ত কাগজপত্র জাল-জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে। নাসিরকে বিয়ের আগে রাকিবকে ডিভোর্স দেননি তামিমা। স্বামী থাকা অবস্থায় অবৈধ বৈবাহিক সম্পর্ক দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে তারা ৪৬৮/৪৭১/৪৯৪/৪৯৭/৫০০/৩৪ ধারায় অপরাধ করেছেন মর্মে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।

এই প্রতিবেদন আদালতে দাখিলের পর বাদীপক্ষের আইনজীবী ইসরাত হাসান আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন। সেদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীম গ্রেপ্তারি পরোয়ানা না দিয়ে তাদের আদালতে হাজির হতে সমন দেন। গত ৩১ অক্টোবর তারা আত্মসমর্পণ করলে আদালত জামিন মঞ্জুর করেন। এরপর পরবর্তী বিচারের জন্য মামলাটি এই আদালতে আসে।

গত ২৪ ফেব্রুয়ারি তাম্মির স্বামী দাবি করে রাকিব হাসান নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলা করেন। মামলায় আগের বিয়ে গোপন থাকা অবস্থায় অন্যত্র বিয়ে, অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়ায় মানহানির অভিযোগ আনা হয়েছে।

অভিযোগ থেকে জানা গেছে, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তাম্মি ও রাকিবের বিয়ে হয়। তাদের ৮ বছরের একটি মেয়েও রয়েছে। তাম্মি পেশায় একজন কেবিন ক্রু। গত ১৪ ফেব্রুয়ারি তামিমা ও ক্রিকেটার নাসির হোসেনের বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা রাকিবের নজরে আসে। পরে পত্র-পত্রিকায় তিনি ঘটনার বিষয়ে জানেন।

তাম্মি ও নাসিরের এমন অনৈতিক ও অবৈধ সম্পর্কের কারণে রাকিব ও তার শিশুকন্যা মানসিক বিপর্যস্ত। আসামিদের এমন কার্যকলাপে রাকিবের চরমভাবে মানহানি হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলা আমদানী ও রপ্তানীকারক এসোসিয়েশন গঠনকল্পে ব্যবসায়ীদের আলোচনা সভা ও কমিটি গঠন করা হয়েছে।

জেলা আমদানী ও রপ্তানীকারক এসোসিয়েশনের কমিটি গঠন উপলক্ষে শহরের কামালনগরে লেকভিউর অডিটোরিয়ামে সন্ধা ৭টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আ.হ.ম তারেক উদ্দীনের সভাপতিত্বে এবং ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের আহবায়ক ও জেলা আওয়ামী লীগের, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, আতাউর রহমান, সদস্য এ্যাড. জিয়াউর রহমান, ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের আহবায়ক কমিটির সদস্য সচিব এ.এস.এম মাকছুদ খান, সিএন্ডএফ ব্যবসায়ী শাহানুর ইসলাম শাহিন, আমির হামজা, দীপঙ্কর ঘোষ, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি খালিদ হাসান নয়ন, সদস্য আসিফ শাহবাজ খান।

আলোচনা সভা শেষে বিশিষ্ঠ ব্যবসায়ীদের সর্বসম্মতিতে আগামী তিন বছরের জন্য সাতক্ষীরা জেলা আমদানী ও রপ্তানীকারক এসোসিয়েশনের আংশিক কমিটি গঠন করা হয়।

পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন কে সভাপতি, শেখ মামুনুর রশিদ কে সহ সভাপতি, শাহানুর ইসলাম শাহিনকে সাধারণ সম্পাদক রিফাত হাসান রাসেলকে যুগ্মসাধারণ সম্পাদক, মোস্তফা রইসুল ইসলাম কে সাংগঠনিক সম্পাদক, খন্দকার আনিসুজ্জামান কে অর্থ সম্পাদক মনোনীত করে সাতক্ষীরা জেলা আমদানী ও রপ্তানীকারক এসোসিয়েশনের আংশিক কমিটি গঠন করা হয়। এছাড়া আগামী এক মাসের মধ্যে জেলা আমদানী ও রপ্তানীকারক এসোসিয়েশনের পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিদেশে প্রচুর সম্পদ নিয়ে বিপাকে ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক: বিপাকে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। পানামা পেপারসে নাম আসার পরিপ্রেক্ষিতে তাঁকে ভারতের জাতীয় তদন্ত সংস্থা ইনফোর্সমেন্ট ডিরেকটরেট (ইডি) তলব করেছে।

বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, বিদেশে অর্থ গচ্ছিত রাখার অভিযোগে এই অভিনেত্রীর সঙ্গে আজ কথা বলতে চায় তদন্ত সংস্থাটি। তবে সময় চেয়ে আবেদন করেছেন ঐশ্বরিয়া। এর আগেও ঐশ্বরিয়াকে দুবার তলব করা হয়েছিল।

তদন্তকারীদের কাছে ঐশ্বরিয়া রাই তখন তাঁর বিদেশ থেকে প্রাপ্ত আয়ের নথি জমা দিয়েছিলেন। এখন তদন্তকারীরা ঐশ্বরিয়ার জবানবন্দি নিতে চান।

২০১৭ সালে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট আইন ভঙ্গের অভিযোগে ঐশ্বরিয়ার বিরুদ্ধে তদন্ত শুরু করে ইডি।

২০১৬ সালে ‘পানামা পেপারস’ প্রকাশের মাধ্যমে বিভিন্ন দেশের নাগরিকদের বিদেশে গচ্ছিত সম্পদের পরিমাণ প্রকাশ্যে আসে। সেই তালিকায় তিনশর বেশি ভারতীয়ের নাম আছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চাঁদাবাজির মামলায় হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে চার্জশিট

দেশের খবর: আওয়ামী লীগ থেকে অব্যাহতি দেওয়া নেত্রী ও জয়যাত্রা টিভির চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীরসহ পাঁচজনের বিরুদ্ধে পল্লবী থানার চাঁদাবাজির মামলার চার্জশিট দাখিল করেছে পুলিশ। সোমবার (২০ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে এ চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত সংস্থা সিআইডি পুলিশ।

চার্জশিটভুক্ত অপর চার আসামি হলেন- জয়যাত্রা টিভির জেনারেল ম্যানেজার হাজেরা খাতুন ওরফে অনি, প্রধান বার্তা সম্পাদক কামরুজ্জামান আরিফ, কো-অর্ডিনেটর সানাউল্লাহ নূরী ও স্টাফ রিপোর্টার মাহফুজ শাহরিয়ার।

মাহফুজ শাহরিয়ার পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। পল্লবী থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপপরিদর্শক আব্দুর রউফ এ তথ্য জানান।

গত ২ আগস্ট রাতে পল্লবী থানায় সাংবাদিক আব্দুর রহমান তুহিন বাদী হয়ে একটি চাঁদাবাজির মামলা করেন। মামলায় হেলেনা জাহাঙ্গীর, হাজেরা খাতুন, কামরুজ্জামান আরিফ, সানাউল্লাহ নূরী, মাহফুজ শাহরিয়ারসহ অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করা হয়। মামলায় অভিযোগ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজসে সরকারের অনুমোদন না থাকা সত্বেও জয়যাত্রা টিভি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল দাবি করে দেশের বিভিন্ন জেলার প্রতিনিধি নিয়োগ করে মোটা অংকের টাকা জামানত হিসেবে গ্রহণ করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করেন। প্রতিনিধিদের কাছ থেকে প্রতি মাসে তিন হাজার টাকা করে চাঁদা আদায় করছিলেন তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাঁচ কর্মকর্তা সচিব হলেন

দেশের খবর: অতিরিক্ত সচিব পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সচিব করেছে সরকার। একই সঙ্গে আরো ছয়জন সচিব ও সচিব পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

সোমবার (২০ ডিসেম্বর) পাঁচজন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দিয়ে বিভিন্ন স্থানে পদায়ন করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রায়ণ প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) মো. মাহবুব হোসেনকে দুর্নীতি দমন কমিশনের সচিব করা হয়েছে।

জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মু. আব্দুল হামিদ জমাদ্দারকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সচিব করা হয়েছে।

রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবীরকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব এবং বরিশাল বিভাগের কমিশনার মো. সাইফুল ইসলামকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব করা হয়েছে।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবিএম আমান উল্লাহ নুরীকে সচিব পদে পদোন্নতি দিয়ে একই স্থানে রাখা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest