সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় অন্ত:স্বত্তা স্ত্রীকে জবাই করে হত্যার অভিযোগ: স্বামী পলাতকহিসাব বিজ্ঞান বিভাগের ৩০ মে রিইউনিয়নের লোগো উন্মোচনলীজ নিয়ে অবৈধভাবে সম্পত্তি দখল করতে না পেরে বিএনপির দুই নেতার বিরুদ্ধে ভিত্তিহীন মানববন্ধনের অভিযোগসাতক্ষীরা প্রেসক্লাবের কোর কমিটির সভা অনুষ্ঠিতঅপরাধীকে অপরাধী হিসেবে আইনের আওতায় আনা হবে, সে যে দলেরই হোক –সাতক্ষীরার নবাগত এসপিআশাশুনির কুল্যায় মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধনসাতক্ষীরা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলসম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠনগাজীপুরে ৫ খুন: পদ্মা সেতু থেকে লাফ দি‌য়ে অভিযুক্তের আত্মহত্যাWaarom Fairplay casino online inloggen de toekomst van gokken verandert

তালায় সেনাবাহিনীর গাড়ির ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

আসাদুজ্জামান: সাতক্ষীরার তালায় সেনাবাহিনীর গাড়ির সাথে ধাক্কা লেগে এক নার্সীরি ব্যবসাীর মৃত্যু হয়েছে। রোববার (১৯ডিসেম্বর) দুপুর ২টার দিকে সাতক্ষীরা-খুলনা মহসড়কের তালা উপজেলার শোভাশুনি বাজারে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত আতিয়ার রহমান (৫৫) তালা উপজেলার পাটকেলঘাটা থানার জুজখোলা গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর থেকে ছেড়ে আসা বাংলাদেশ সেনাবাহীনির কয়েকটি গাড়ি দুপুর ২ টার দিকে সাতক্ষীরা অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে তালা উপজেলার শোভাশুনি বাজারস্থ সাতক্ষীরা-খুলনা মহসড়কে পৌছালে এ সময় নার্সীরি ব্যবসায়ী আতিয়ার রহমান সাইকেল নিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষনিকভাবে সেনাবাহীনির গাড়িতে করে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফয়সাল বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আজ থেকে কোভিড টিকার বুস্টার ডোজের পরীক্ষামূলক প্রয়োগ শুরু

দেশের খবর: কোভিড-১৯-এর টিকার বুস্টার ডোজের পরীক্ষামূলক প্রয়োগ আজ রোববার শুরু হচ্ছে। মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) প্রতিষ্ঠানে ষাটোর্ধ্ব ব্যক্তি ও সম্মুখসারির কর্মীদের মধ্যে এ টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

মানিকগঞ্জের গড়পাড়ায় শুভ্র সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে গতকাল শনিবার দুপুরে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রথমে ফাইজারের টিকার বুস্টার ডোজ দেওয়া হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এটির অনুমোদন দিয়েছে।

মন্ত্রী জানান, যাঁরা প্রথম দিকে টিকা পেয়েছেন, তাঁরাই বুস্টার ডোজের আওতায় আসবেন। পর্যায়ক্রমে সারা দেশেই এই কর্মসূচি চালু হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘সরকারের হাতে বর্তমানে ফাইজারের ৬০ লাখ টিকা রয়েছে। আগামী মাসে আরও দুই কোটি টিকা আসবে। মোট চার কোটির অর্ডার ডব্লিউএইচও থেকে আমরা পেয়েছি। এর মধ্যে কিছু পেয়েছি। আরও তিন কোটি আসবে। তাই টিকার কোনো সংকট হবে না।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঠাণ্ডা বাতাসে বাড়বে শীতের তীব্রতা

বিশেষ ডেস্ক: বেশ কিছু দিন ধরে রাতের তাপমাত্রা কমছে। সেই অনুপাতে দিনের তাপমাত্রা কমছে না। দেখা যাচ্ছে, রাতে সর্বনিম্ন তাপমাত্রা বেশ কমলেও দিনে ফের বেড়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে আজ রবিবার থেকে রাতের পাশাপাশি দিনের তাপমাত্রাও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

গতরাত থেকে ঠাণ্ডা বাতাস বইতে শুরু করেছে। চলতি সপ্তাহের শেষে উত্তরাঞ্চল থেকে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। এই বাতাসে শীত আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদরা বলছেন, ডিসেম্বরের শেষদিকে আমাদের দেশে সাধারণত শীতের তীব্রতা থাকে। ফলে স্বাভাবিকভাবে তাপমাত্রা কমবে। আর ডিসেম্বরের শেষদিকে দেশের একাধিক অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

শনিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ পুরো দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়বে। রাতের তাপমাত্রা অপরিবর্তিত থেকে দিনের তাপমাত্রা কিছুটা কমবে।

সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা গণমাধ্যমকে বলেন, গতরাত থেকে ঠাণ্ডা বাতাস বইছে। উত্তরও উত্তর-পূর্ব দিক থেকে বইছে এই বাতাস। রবিবার (১৯ ডিসেম্বর) তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এখনও উত্তরাঞ্চল কিংবা অন্য কোথাও শৈত্যপ্রবাহ শুরু হয়নি। তেঁতুলিয়া ছাড়া আরো কোথাও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামেনি।

গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯.৪ ডিগ্রি সেলসিয়াস। শ্রীমঙ্গলে ছিল ৯.৬ ডিগ্রি, নওগাঁর বদলগাছীতে ১০.৫ ডিগ্রি ও চুয়াডাঙ্গায় ১০.৬ ডিগ্রি সেলসিয়াস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাকিস্তান সফর স্থগিত

বিশেষ ডেস্ক: আফগানিস্তান ইস্যুতে ওআইসির বিশেষ অধিবেশন যোগ দিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের পাকিস্তান সফর স্থগিত করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে এমিরেটস এয়ারওয়েজের নিয়মিত ফ্লাইটে দুবাই হয়ে তার ইসলামাবাদ যাওয়ার কথা ছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রতিমন্ত্রী ঢাকাতে তার নিজ বাসাতেই অবস্থান করছেন।

শারীরিক অসুস্থতার কারণে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এই সফর স্থগিত করা হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।শাহরিয়ার আলমে করোনা আক্রান্ত হয়েছেন বলে সূত্র জানালেও এর সত্যতা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

দীর্ঘ প্রায় ৯ বছর পর বাংলাদেশের মন্ত্রী পর্যায়ের কোনো প্রতিনিধির পকিস্তান যাত্রা নিয়ে রাজনৈতিক এবং কূটনৈতিক অঙ্গনে চলা আলোচনার মধ্যেই ওই সফর স্থগিতের খবর এলো। ইসলামাবাদে থেকে শুরু হওয়া ওআইসির জরুরি সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে প্রতিমন্ত্রীর যাওয়ার কথা ছিল। সম্মেলন অংশ নিতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বর্তমানে পাকিস্তানে অবস্থান করছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় শীতার্থ দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি : লংকাবাংলা ফাইন্ডেশনের পক্ষ থেকে সাতক্ষীরার শীতার্থ দরিদ্র মানুষ ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শীতবস্ত্র কম্বল, সোয়েটার ও চাদার বিতরন করা হয়। এসব শীতবস্ত্রের মধ্যে রয়েছে ১ হাজার ৫০০ টি কম্বল, ১ হাজার টি সোয়েটার ও ১ হাজার চাদর। গতকাল দুপুর ১২ টায় সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সহ¯্রাধিক হতদরিদ্র নারী-পুরুষের মাঝে কম্বল ও চাদর বিতরন করা হয়।
আজ সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে সাতক্ষীরা প্রেসক্লাবেরর সভাপতি মমতাজ আহমেদ বাপীর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরন অনুষ্টানে উপস্থিত ছিলেন, মো. হাবিবুর রহমান হেড অফ জি.আই.এস লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড, মো. জাহাঙ্গীর হোসেন হেড অফ ডিজিটাল টাস্কফরমেসন লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড, মো. রাজীউদ্দিন ব্রাান্ড মার্কেটিং এন্ড কমিউনিকেশন লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেড এবং মো. আল আমীন লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেড যশোর শাখা ব্যবস্থাপক, যুগেরবার্তা সম্পাদক আ.ন.ম আবু সাইদ, সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাইদুর রহমান প্রমুখ।
এসময় লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড এর কর্মকর্তাবৃন্দ বলেন, লংকাবাংলা ফাইন্ডেশন বারো মাসই সমাজের হতদরিদ্র বা সুবিধা বঞ্চিত মানুষের পাশে আত্মমানবতার হাত বাড়িয়ে দেয়। বর্তমান দেশের বিভিন্ন জেলাতে লংকাবাংলা ফাইন্ডেশনের পক্ষ থেকে শীতার্থ দরিদ্র মানুষ ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শীতবস্ত্র কম্বল, সোয়েটার ও চাদার বিতরন করা হচ্ছে। তারই অংশ হিসেবে সাতক্ষীরাতে কিছু পরিমান শীতবস্ত্র দেয়া হলো। হয়তো বা তাদের উপকারে আসবে এসব শীতবস্ত্র পেয়ে।
এছাড়া জেলার ৯টি প্রতিবন্ধি স্কুল ও তিনটি অন্ধ কল্যান সমিতির সদস্যদের মাঝে কম্বল, সোয়েটার ও চাদর বিতরন করা হয়।
এরমধ্যে রয়েছে সাতক্ষীরা বাক ও শ্রবন প্রতিবন্ধি স্কুল, সইুড খাতিমুন্নেছা হানিফ লস্কার বুদ্ধি প্রতিবন্ধি স্কুল, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ প্রতিবন্ধি স্কুল, হাইকেয়ার প্রতিবদ্ধি স্কুল, গয়েশপুর বুদ্ধিপ্রতিবন্ধি স্কুল, কাথন্ডা বুদ্ধি প্রতিবন্ধি স্কুল, ঘোনা এস.কে এস বুব্ধি প্রতিবন্ধি স্কুল, মির্জানগর এস.কে প্রতিবন্ধি স্কুল ও হরিশপুর প্রতিবন্ধি স্কুল এবং তিনটি অন্ধ কল্যান সমিতির সদস্যদের মাঝে এসব কম্বল, চাদর ও সোয়েটার বিতরন করা হয়।
এসব শীতবস্ত্র পেয়ে অনেক খুশি হয়েছে সাতক্ষীরার ছিন্নমুল ও দরিদ্র মানুষেরা। সাতক্ষীরা সদর উপজেলার এল্লারচর ভেড়িবাধের উপর বসবাসরত ভুমিহীন আব্দুর রহিম জানান, ১টি কম্বল ও ১টি চাদর পেয়ে তার পরিবারে অনেক উপকৃত হয়েছে। অর্থাভাবে শীতবস্ত্র ক্রয় করার মত সক্ষতা নেই তার।

সাতক্ষীরা অন্ধ কল্যান সমিতির সাধারন সম্পাদক আবুল কালাম জানান, তার সমিতির বেশ কিছু দৃষ্টি প্রতিবিন্ধ সদস্যকে কম্বল ও চাদর দেয়া হয়েছে। এতে তারা অনেক উপকৃত হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জমিজমা সংক্রান্ত বিষয়ে গোডাউন ঘর ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি : পূর্ব শত্রুতার জের ধরে জমিজমা সংক্রান্ত বিষয়ে গোডাউন ঘর ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের মৃত আব্দুর রহমান সানার পুত্র আব্দুস সবুর। লিখিত অভিযোগে তিনি বলেন,

সাতক্ষীরা সদর উপজেলার ১৩নং লাবসা ইউনিয়নের আব্দুস সবুরের বাড়ী সংলগ্ন বিশাল গোডাউন ঘর ভাংচুর করা হয়েছে। সাতক্ষীরার কামালনগর গ্রামের শাফায়েত করিমের পুত্র আফজালুল করিম, ও তার লোকজন এ ভাংচুর এ ভাংচুর চালায়। প্রকাশ থাকে যে, লাবসা মৌজা ও গ্রামের মোছাঃ আমেনা খাতুন এর নামে এসএ-৮১৪ নং খতিয়ানে ১.০২ একর জমি থাকে। উক্ত জমি আমেনা খাতুন

তার একমাত্র পুত্র গোলাম মোস্তফার নামে দানপত্র দলিল করিয়া দেয়। উক্ত গোলাম মোস্তফা দানপত্র দলিল পাওয়ার পারে প্রথমে ২৫ শতক জমি মোঃ আব্দুস সালাম দিং এর নামে বিক্রয় করে। পরবর্তীতে ৪১১/২ শতক জমি শেখ কামরুজ্জামান এর নিকট বিক্রয় করেন। কামরুজ্জামানের মৃত্যুর পরে তাহার তিন পুত্র ও এক কন্যা উক্ত সম্পত্তির মালিক হয়েন। এই আব্দুস সবুর কামরুজ্জামান এর তিন পুত্র ও এক কন্যার নিকট হইতে উক্ত ৪১ ১/২ শতক জমি ক্রয় করে এবং সেটেলমেন্ট এর রেকর্ড পান। এর বাহিরে ৩৬ শতক জমি থাকে যাহা সাতক্ষীরা সড়ক ও জনপদের নামে ৩০ শতক শেখ নজরুল ইসলামের নামে ০৬ শতক জমি থাকে। উক্ত ০৬ শতক জমি এই আব্দুস সবুর তাহার নিকট হইতে ক্রয় করে কোবলা করিয়া লয়েন। বাকী ৩০ শতক জমি যেহেতু সি এন্ড বি নামে রেকর্ড থাকায় একটা দখলের নোটারী পাবলিক এর মাধ্যমে আব্দুস সবুর বরাবর দখল লিখিয়া দেন এবং পরবর্তীতে সেটেলমেন্ট অফিসে ৬০৯৪৮ নং একটি আপিল কেস সি এন্ড বি এর বিরুদ্ধে দাখিল করিয়া সেখানে এই আব্দুস সবুর এর নামে দখল নোট দেওয়ার জন্য বলেন সেই অনুযায়ী উক্ত ৩০ শতক জমি সহ মোট ৭২ শতক জমি সবুর এর নামে দখল নোট হয়। শেখ নজরুল ইসলাম ডিভি লটারীতে আমেরিকা

যাওয়ার সুযোগ হওয়ায় উক্ত জমি আব্দুস সবুর অর্থাৎ আমার নিকট বিক্রয় করিতে আসিলে সি এন্ড বি’র নামে থাকায় আমি নিতে অস্বীকার করিলে বহু লোকজন ধরিয়া আমার নিকট দখল নোট দিয়া সত্তর হাজার টাকা ও ০৬ শতক জমি কোবলা করিয়া দিয়া ২৫ হাজার টাকা গ্রহন করে এবং আমেরিকাতে চলিয়া যায়। হঠাৎ দীর্ঘ ২১ বছর পর উক্ত নজরুল ইসলাম বাড়ি আসিয়া কামালনগর নির্বাসি মোঃ আবজালুল করিমের নিকট এই ৩০ শতক জমি একটা পাওয়ার অর্ফ এ্যাটার্নি লিখিয়া দেওয়ায় সিভিল আদালতে এই ৩০ শতক জমি লইয়া একটা মামলা চলমান আছে।

কিন্তু ইতিমধ্যে উক্ত পাওয়ার গ্রহিতা আমার ক্রয়কৃত রেকর্ডীয় ৪৭ ১/২ শতক জমির মদ্যে আসিয়া ৭৫ ফুট ´ ৩৬ ফুট বিশাল গোডাউনটি বেকু মেশিন দ্বারা ভাঙ্গিয়া গোড়াইয়া দিয়াছে এবং তাহাতে আমার ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হইয়াছে। তিনি উক্ত বিষয়ে সাতক্ষীরা পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জের উজিরপুর প্রগতি সংঘ ক্লাব জোরপূর্বক দখলের পায়তারার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি :
ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়লাভ করে কালিগঞ্জের উজিরপুর প্রগতি সংঘ ক্লাব জোরপূর্বক দখলের পায়তারার অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কালিগঞ্জের উজিরপুর প্রগতি সংঘের সভাপতি ও অত্র এলাকার আব্দুল গফুর গাজীর ছেলে আব্দুস সব্দুস সালাম।

লিখিত বক্তব্যে তিনি বলেন, উজিরপুর গ্রামের মোঃ আব্দুল গনি গাইন এর ছেলে মোস্তাফিজুর রহমান, আব্দুর রহিম মিস্ত্রীর ছেলে আলাউদ্দীন মিস্ত্রী পর¯পর একদলীয়, পরস¯পদ লোভী, আইন অমান্যকারী, সমস্বার্থ বিশিষ্ট ব্যক্তিবর্গ হইতেছে। মোস্তাফিজুর রহমান চা¤পাফুল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের জামায়েতের ওয়ার্ড সভাপতি। সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে আমি সভাপতি সহ উজিরপুর প্রগতি সংঘ ক্লাবের বেশ কিছু সদস্য উক্ত জামায়েত নেতা মোস্তাফিজুর রহমানের প্রতিদ্বন্দী এবং পরাজিত ইউপি সদস্য পদপ্রার্থী এবং চা¤পাফুল ইউনিয়ন আওয়ামীলীগের

সিনিয়র সহ-সভাপতি রেজাউল বিশ্বাসের পক্ষে সমর্থন করায় মোস্তাফিজুর আমার প্রতি শত্রুতা করে আসছিল। নির্বাচনে জয়লাভ করার পর হইতে জোরপূর্বক উজিরপুর প্রগতি সংঘ ক্লাব দখল করার জন্য পায়তারা করিয়া আসিতেছিল।

তারই ধারাবাহিকতায় মোস্তাফিজ গং তাহাদের সমর্থিত জামায়েত শিবির ক্যাডার সহ লোকজন নিয়ে বিগত ইং ৩০ নভেম্বর ২০২১ তারিখ বিকাল অনুমান ৫ ঘটিকার সময় ক্লাবের তালা ভাঙ্গিয়া নতুন ভাবে তালা বদ্ধ করিয়া জবর দখল করে এবং ক্লাবের সভাপতি হিসেবে আমি সহ সদস্যরা তাদের কাজে বাধা দিতে গেলে আমাদেরকে মারিয়া হাত পা ভাঙ্গিয়া দিবে, খুন জখমসহ মিথ্যা মামলা দিয়ে হয়রানী দিচ্ছে। এ সময় আব্দুর রশিদ, ইমরান হোসেন তপু, বাবুল হাসান, ইয়াছিন আলী উপস্থিত ছিলেন। বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গকে জানাইয়া মিমাংসার চেষ্টায় ব্যর্থ হয়ে কালিগঞ্জ থানায় এজাহার দায়ের করিলে থানা পুলশ বিষয়টি তদন্ত করিয়া ইনচার্জের আদেশনুযায়ী ক্লাবের চাবি থানায় নিয়ে যায়। পরবর্তীতে সেই জামায়েত শিবিরের নেত্রীত্বে গত ১৪ ডিসেম্বর ২১ সহ- সম্পাদক বদিরুজ্জামানকে সম্পাদক দেখিয়ে ও সভাপতির সই সীল ব্যাতিত কম্পিউটার টাইপের মাধ্যমে সম্পর্ন বে-আইনী ভাবে চাম্পাফুল ইউনিয়ন পরিষদে একটি জরুরী সভা ডেকে ক্লাবের সদস্য বীহিন ব্যাক্তিদের (জামায়েত) মধ্যে একটি এডহক কমিটি করে। যাহা সম্পর্ন বে-আইনি।
এব্যাপারে তিনি কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ,সহকারী পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) জেলা পুলিশ সুপার সাতক্ষীরা মহাদয় সহ উদ্ধতন কর্তৃপক্ষের আশু হস্থক্ষেপ কামনা করছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ৫ দিনব্যাপী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি: ‘পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য সেবা গ্রহণ করি, বাল্যবিয়ে এবং অনাকাঙ্খিত গর্ভধারণ রোধ করি’ এই স্লোগানকে সামনে রেখে নারী ও কিশোরীদের নিরাপদ প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে সাতক্ষীরায় ৫ দিনব্যাপী (১৮-২৩ ডিসেম্বর) পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে সাতক্ষীরার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে এ সেবা সপ্তাহের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা আ’লীগের যুগ্ন-সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক (সিসি) ডা. জি,এম মুজিবর রহমান, উপ-পরিচালক রওশান আরা জামান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা-তুজ-জোহরা, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ লিপিকা বিশ্বাস, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম,

সদর উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মেডিকেল অফিসার ডাঃ জয়ব্রত ঘোষ, আব্দুল সেলিম প্রমুখ। এসময় বক্তারা বলেন, বর্তমান সরকার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়ার জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছে। সঠিক পরিকল্পনার মাধ্যমে পরিবারের সার্বিক মঙ্গল উন্নতিসাধন করায় পরিবারের পরিকল্পনার লক্ষ্য।
টেকসই উন্নয়ন লক্ষ্য বাংলাদেশে মাতৃ মৃত্যুর হার ২০৩০ সালের মধ্যে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারিত রয়েছে।
একারনে এই স্বাস্থ্য সেবা পেতে যাতে কোন রোগী ও তাদের স্বজনেরা ভোগান্তি না পায় সে দিকে খেয়াল রাখার পাশাপাশি সেবা প্রদানকারীদের আন্তরিকতার সাথে সেবা দেওয়ার আহবান জানান। পরবর্তীতে সেবা গ্রহীতাদের মাঝে বিভিন্ন ধরণের চিকিৎসা সামগ্রী (নিত্য প্রয়োজনীয় ঔষধপত্র) বিতরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest