সর্বশেষ সংবাদ-
সাংবাদিক সুজন ওসুজয়ের মায়ের ইন্তেকাল:প্রেসক্লাবের শোকশ্যামনগরে প্রতিপক্ষের দায়ের কোপে আহতের একদিন পর এক ব্যক্তির মৃত্যুকপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা: ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবিসাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের ৬৮টি খালে বিভিন্ন মাত্রায় বিষ প্রয়োগের তথ্য গবেষণায় উঠে এসেছেসাংবাদিক হাফিজুর রহমানের মায়ের ইন্তেকাল,প্রেসক্লাবের শোকঅসুস্থ ওয়ার্ড বিএনপি সভাপতি আমিরুল ইসলামকে হাসপাতালে দেখতে গেলেন জেলা কৃষক দল নেতা রবিতালার ধানদিয়ায় ত্রাস সৃষ্টি করে ২লক্ষ টাকা মূল্যের গাছ কাটার অভিযোগসাতক্ষীরা জেলা জাসদের আলোচনাসভা ও সম্মেলনসাতক্ষীরায় একই পরিবারের চার সদস্যকে অজ্ঞান করে সোনার গহনাসহ সাত লাখ টাকার মালামাল চুরিজাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন: এক সপ্তাহের আলটিমেটাম

সাতক্ষীরায় মটর সাইকেল চুরির হিড়িক

নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরায় মটর সাইকেল চুরির হিড়িক পড়েছে। প্রায়ই সাতক্ষীরা শহরের কোন না কোন স্থান থেকে মটরসাইকেল চুরির ঘটনা ঘটছে।
গত কয়েকদিনে সাতক্ষীরা শহরের বিভিন্ন স্থান থেকে শিক্ষক, মিস্ত্রি, ব্যবসায়ীসহ অনেকেই মটরসাইকেল হারিয়েছেন।
গত ১৪ ডিসেম্বর সাতক্ষীরা জজকোর্ট চত্বরে মটরসাইকেল রেখে এজি অফিসে প্রয়োজনে যান কুমিরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের দামারপোতা গ্রামের অজিয়ার রহমান গাইনের পুত্র। গত ৫ জানুয়ারি তালতলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আশরাফুর রহমান সংগ্রাম হাসপাতালের সামনে নিজ বাড়ির নিচ তলা থেকে তার ব্যহৃত ফিজার মটর সাইকেল চুরি হয়।

ওইদিন দুপুরে তিনি বাড়ির নিচতলায় মটরসাইকেল রেখে ছিলেন। কিছুক্ষন পরে এসে আর মটরসাইকেল খুজে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন।
১০ জানুয়ারি সাতক্ষীরা শহরের পলাশপোল তেতুলতলা এলাকা থেকে রাজমিস্ত্রি আনারুল ইসলাম একটি ডিসকোভার ১২৫ মটরসাইকেল চুরি হয়। মটরসাইকেলের মালিক রাস্তায় মটরসাইকেল রেখে কাজ করছিলেন। এ সময় অজ্ঞাত চোর গাড়ীটি চুরি করে নিয়ে যায়। এছাড়াও শহরের বিভিন্ন স্থান থেকে মটরসাইকেল চুরির বিষয়ে গণমাধ্যমকর্মীদের জানানো হয়েছে। ফলে সাতক্ষীরা শহরের এখন মটরসাইকেল চোর আতংক বিরাজ করছে। কেউ মটরসাইকেল রেখে নিশ্চিন্তে প্রয়োজন মিটাতে পারছেন না। সব সময় উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে কাটাচ্ছেন মটরসাইকেল মালিকরা।
এদিকে সম্প্রতি সাতক্ষীরা শহর জুড়ে গড়ে ওঠেছে পুরাতন মটরসাইকেল শো রুম। এসব পুরাতন শো রুমদের বিষয়ে খোজ নেওয়ার অনুরোধ জানিয়েছেন অনেকে।
সাতক্ষীরা শহরের পলাশপোল গ্রামের শফিকুল ইসলাম ও ইটাগাছা গ্রামের কবিরুল ইসলাম বলেন, সম্প্রতি শহরের ব্যঙের ছাতার মত গজিয়ে উঠেছে পুরাতন মটরসাইকেল শোরুম। এগুলোর বিষয়ে খোজ নেওয়া জরুরি।
সাতক্ষীরা সদর থানার নবাগত অফিসার ইনচার্জ গোলাম কবির বলেন, মটর সাইকেল চুরির সাথে একটি সিন্ডিগেট রয়েছে। অন্য কোন জেলা থেকে এসব সংঘবদ্ধ চোরেরা অপরাধ সংঘঠিত করে চলে যায়। আমি যেহেতু নতুন আসছি। বিষয়টি অবশ্যই দেখবো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঝাউডাঙ্গার সাবেক চেয়ারম্যান রফিকুলের কনিষ্ঠ পুত্রের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি : ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রফিকুল ইসলামের ছোট ছেলে নাঈম ইসলাম (২৩) ইন্তেকাল করেছেন। নিহতের বাবা সাবেক চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম জানান, তার ছোট ছেলে নাঈম দিল্লির ফটিস হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকালে ইন্তেকাল করেছে। সে দীর্ঘদিন যাবত কিডনি জনিত রোগে ভুগছিল। প্রায় ২মাসের মত দিল্লিতে চিকিৎসাধীন ছিল। দুটো কিডনি নষ্ট হয়ে যাওয়ার কারণে কিডনি রিপ্লেসমেন্ট এর আগেই সে ষ্টোক করে। প্রায় ৭২ ঘন্টা আইসিইউতে রাখার পর তার মৃত্যু হয়। সে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী ছিল।

উল্লেখ্য সাবেক চেয়ারম্যান মো. রফিকুল ইসলামের বড় পুত্র তাজিম আহম্মেদ গত ১লা সেপ্টেম্বর ২০২১ তারিখে বুধবার দুপুরে বিষপানে আত্মহত্যা করার চেষ্টা করলে সাতক্ষীরা সিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।

২ ভাইয়ের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় প্রায় ৮ হাজার শিক্ষার্থীকে করোনার টিকা প্রদান

কে এম রেজাউল করিম: গণটিকা কার্যক্রমের আওতায় মহামারী করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ ওমিক্রন সংক্রমন প্রতিরোধে ফাইজারের করোনা ভ্যাকসিন দেয়া হয়েছে দেবহাটা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৮ হাজার শিক্ষার্থীকে।

এসকল শিক্ষার্থীদের বেশিরভাগই ১২ থেকে ১৮ বছর বা তদোর্দ্ধ বয়সের। মঙ্গলবার, বুধবার ও সর্বশেষ বৃহষ্পতিবার ৭ হাজার ৭শ শিক্ষার্থী ভ্যাকসিন নিয়েছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আব্দুল লতিফ। উপজেলার সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে টিকাকেন্দ্র স্থাপন করে তিনটি কলেজসহ প্রত্যেকটি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়ণরত শিক্ষার্থীদের ভ্যাকসিন দেয়া হচ্ছে।

বৃহষ্পতিবার বিকাল পর্যন্ত শিক্ষার্থীদের লাইনে দাড়িয়ে টিকা নিতে দেখা গেছে। সরকারি কেবিএ কলেজসহ অন্যান্য কেন্দ্র গুলোতে টিকা নিতে আসা শিক্ষার্থীদের চাপ সামলাতে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের পাশাপাশি নিয়োজিত রয়েছেন আনসার সদস্যরা। টিকা কার্যক্রম সুষ্ঠভাবে সম্পন্ন করতে স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে কর্তৃপক্ষের সাথে কাধে কাধ মিলিয়ে কাজ করছেন ছাত্রলীগ নেতাকর্মীরাও। এছাড়া প্রতিনিয়ত পরিদর্শনসহ সার্বিক পরিস্থিতি মনিটরিং করছেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শোভাযাত্রা করে ইউনিয়ন পরিষদে গেলেন সখিপুরের চেয়ারম্যান সাইফুল

কে এম রেজাউল করিম: শপথ গ্রহণ পরবর্তী রীতিমতো শোভাযাত্রা করে দলবদ্ধ কর্মী-সমর্থকদের নিয়ে প্রায় এক কিলোমিটার পায়ে হেঁটে ইউনিয়ন পরিষদে গেলেন সখিপুর ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান সাইফুল ইসলাম।

বৃহষ্পতিবার বেলা ১১টার দিকে উত্তর সখিপুরের বাসভবন থেকে পায়ে হেঁটে ইউনিয়ন পরিষদে যান তিনি। এরআগে বুধবার সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন সাইফুল ইসলামসহ উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যানগণ।

প্রথম কর্মদিবসকে ঘিরে সখিপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনকে নতুন সাজে সাজিয়েছিলেন তার অনুসারীরা। পরিষদ অভিমুখে পৌঁছাতেই কর্ম-সমর্থকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন সাইফুল ইসলাম। এসময় ইউনিয়ন পরিষদের সচিব, গ্রাম পুলিশ, উদ্যোক্তা ও সকল ইউপি সদস্যরা তাকে মিষ্টিমুখ করিয়ে বরণ করে নেন। সবশেষে কর্মী-সমর্থকদের নিয়ে কেঁক কেটে চেয়ারম্যানের চেয়ারে বসেন সাইফুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, পশ্চিমবঙ্গে বহু হতাহতের আশঙ্কা

বিদেশের খবর: ভারতের উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে। ময়নাগুড়িতে গুয়াহাটিগামী বিকান এক্সপ্রেসের চারটি বগি লাইনচ্যুত হলে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে ময়নাগুড়ির দোমোহানি দিয়ে যাচ্ছিল বিকানের এক্সপ্রেস। ট্রেনটি ৪০ কিলোমিটার বেগে যাচ্ছিল। হঠাৎ লাইনচ্যুত হয় ট্রেনটির চারটি বগি। তিনটি বগি একেবারে উল্টে যায়। একটি বগির উপর উঠে যায় আরেকটি।

এ ঘটনায় অনেক যাত্রী বগির নিচে আটকে পড়েছেন।

খবরে বলা হয়েছে, রেল কর্মকর্তারা উদ্ধারকাজ শুরু করেছে। উল্টে যাওয়া বগি কেটে বের করা হচ্ছে যাত্রীদের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ধরা পড়লেন বাউল ছদ্মবেশী সিরিয়াল কিলার

বিশেষ ডেস্ক: কয়েকবছর আগে ইউটিউবে ‘ভাঙ্গা তরী ছেড়া পাল’ শিরোনামের একটি মিউজিক ভিডিও প্রকাশ হয়। ওই ভিডিওতে কয়েক সেকেন্ডের জন্য এক বাউলকে দেখানো হয়। কিন্তু কে জানতো বাউল ছদ্মবেশী ওই ব্যক্তি একজন দুর্ধর্ষ সিরিয়াল কিলার। তবে ভিডিও জের ধরেই র‌্যাবের হাতে ধরা পড়েছেন একাধিক হত্যা মামলার ওই পলাতক আসামি।

র‍্যাব জানিয়েছে, হেলাল হোসেনের বিরুদ্ধে তিনটি হত্যা মামলা রয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলায় তার যাবজ্জীবন সাজাও দিয়েছেন আদালত। এছাড়া আরও দুটি ফৌজদারি অপরাধের মামলা রয়েছে তার বিরুদ্ধে।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলছেন, মাস ছয়েক আগে এক ব্যক্তি র‍্যাবকে জানায়, বগুড়ায় ২০০১ সালে চাঞ্চল্যকর বিদ্যুৎ হত্যাকাণ্ডের আসামি হেলাল হোসেনের চেহারার সঙ্গে ওই বাউল মডেলের চেহারার মিল রয়েছে। তদন্তে নেমে র‌্যাব জানতে পারে গানটির শুটিং হয়েছিল নারায়ণগঞ্জের রেল স্টেশনে। সেখান থেকে ওই ব্যক্তি সম্পর্কে আরও কিছু তথ্য পাওয়া যায়। সেসব তথ্য যাচাই-বাছাই করে র‍্যাব-৩ এর একটি দল বুধবার রাতে ভৈরব স্টেশন থেকে মিউজিক ভিডিওতে বাউল বেশধারী ওই ব্যক্তিকে, অর্থাৎ হেলাল হোসেনকে গ্রেফতার করে।

হেলাল হোসেন তার নিজ এলাকা বগুড়ায় বাউল সেলিম, সেলিম ফকির, খুনি হেলাল ও হাত লুলা হেলাল নামে পরিচিত।

হেলালকে গ্রেফতারের পর বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে কথা বলেন খন্দকার আল মঈন।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হেলাল হোসেন আমাদের চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি, বগুড়ায় ২০০১ সালের বিদ্যুৎ হত্যাকাণ্ডের চার আসামির মধ্যে সে একজন। ওই হত্যাকাণ্ডের মামলায় তার যাবজ্জীবন সাজা হয়েছে। বগুড়ায় ১৯৯৭ সালে সংঘটিত আরও একটি হত্যা মামলারও আসামি তিনি। একইসঙ্গে ২০০৬ সালে রবিউল হত্যা মামলারও আসামি তিনি। এছাড়াও নারী ও শিশু নির্যাতন আইনের একটি মামলা এবং চুরির একটি মামলা রয়েছে তার বিরুদ্ধে।

র‌্যাব বলছে, হত্যা মামলায় সাজা হওয়ার পর এলাকা ছেড়ে আত্মগোপনের জন্য বাউলের বেশ বেছে নেয় হেলাল। এভাবেই দেশের বিভিন্ন স্টেশনে গত সাত বছর আত্মগোপনে ছিলেন হেলাল। বাউলের বেশ ধরে গান গেয়ে জীবিকাও নির্বাহ করেছেন তিনি।

র‌্যাব কর্মকর্তা খন্দকার আল মঈন বলেন, ১৯৯৭ সালে ২১ বছর বয়সে বিশু হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে অপরাধ জগতে পা রাখেন হেলাল হোসেন। পরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন মারামারিতে যোগ দেন তিনি। এর ফলে তিনি এলাকায় দুর্ধর্ষ হেলাল নামে পরিচিতি পায়। ২০০০ সালে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় তার বাম হাত প্যারালাইজড হয়ে যায়, যার ফলে তার নাম হয়ে যায় ‘হাত লুলা হেলাল’।

তিনি আরও বলেন, ২০১০ সালে একটি চুরির মামলায় সে জেলে যায়। ২০১১ সালে নারী ও শিশু নির্যাতন আইনে তার বিরুদ্ধে একটি মামলা হয়। চুরির মামলায় জামিনে বের হওয়ার সময়ই বিদ্যুৎ হত্যা মামলার রায়ে আদালত তাকে যাবজ্জীবন সাজা দেয়। এই রায়ের পর তিনি পালিয়ে যান এবং ফেরারি জীবন শুরু করেন। মূলত ২০১৫ সাল থেকে তার এই ফেরারি জীবন শুরু হয়।

যাবজ্জীবন দণ্ডের পর পলাতক হেলাল প্রায় সাত বছর ফেরারি জীবনযাপন করেছেন। সর্বশেষ চার বছর তিনি কাটিয়ছেন কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে। সেখানে স্টেশনের পাশেই এক নারীকে বিয়ে করে সংসার শুরু করেন। স্টেশনে বাউল গান শুনিয়ে মানুষের কাছ থেকে পাওয়া অর্থেই চলতো তার সংসার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দ্রুত ছড়াচ্ছে ওমিক্রন, সর্তক থাকুন: প্রধানমন্ত্রী

দেশের খবর: করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন দ্রুত ছড়াচ্ছে জানিয়ে সবাইকে সর্তক হতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স এ আয়োজিত নবনির্মিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সের উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, একটা জিনিস সবাই একটু লক্ষ্য রাখবেন নতুন আরেকটা ভ্যারিয়ান্ট দেখা দিয়েছে। এই ভ্যারিয়ান্টটা দ্রুত ছড়াচ্ছে। এবং একেকটা পরিবারসহ আক্রান্ত হচ্ছে। এখানে আমি সবাইকে বলবো যে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলা এবং ইতোমধ্যে কিছু নির্দেশনা দিয়েছি সেই নির্দেশনাগুলো সবাই মেনে চলবেন।

সবাই দ্রুত টিকা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আর যারা টিকা নেন নাই, দ্রুত তারা টিকা নিয়ে নিবেন। আমাদের স্কুলের ছাত্রছাত্রীদেরও টিকা দেওয়া শুরু হয়েছে। কাজেই টিকা নিলে অন্ততপক্ষে জীবনে বেঁচে থাকা যায়, এইটুকু হলো বাস্তব।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের খবর: দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। যা প্রায় গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩০২ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫১ হাজার ৯৫৫ জন।

গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৪৮৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৭ হাজার ৯২০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১২ দশমিক ০৩ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১২ জনের মধ্যে ৬ জন পুরুষ, ৬ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ৮ জন। চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও ময়মনসিংহে ১ জন করে মারা গেছেন। এর আগে গত ১৭ অক্টোবর দেশে করোনাভাইরাসে ১৬ জনের মৃত্যু হয়েছিল।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

চলতি বছরের প্রথম দিন (১ জানুয়াারি) থেকেই করোনার সংক্রমণ ক্রমাগত বেড়েই চলেছে। ডিসেম্বর মাসে মাত্র চার হাজার ৫৮৮ জন নতুন রোগী শনাক্ত হলেও চলতি মাসের ১১ জানুয়ারি পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ১২ হাজার ৮৫০ জন। চলতি মাসে নমুনা পরীক্ষার তুলনায় ঢাকায় ১২ দশমিক ৮ শতাংশ ও রাঙ্গামাটিতে ১০ শতাংশ রোগী শনাক্ত হয়েছেন। সম্প্রতি নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্তের সংখ্যা বাড়লেও আক্রান্তদের মধ্যে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা অন্যান্য দেশের তুলনায় অনেক কম।

এদিকে সংক্রমণের উচ্চঝুঁকি, মধ্যম ঝুঁকি ও কম ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ঢাকা ও রাঙ্গামাটি জেলা সংক্রমণের রেড জোন অর্থাৎ উচ্চঝুঁকি রয়েছে। এছাড়া হলুদ জোন বা মধ্যম ঝুঁকির তালিকায় রয়েছে ৬ জেলা এবং কম ঝুঁকি অর্থাৎ সবুজ জোনে রয়েছে দেশের ৫৪ জেলা।

উচ্চঝুঁকিতে থাকা ঢাকায় নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ১২ দশমিক ৯০ শতাংশ এবং রাঙ্গামাটিতে শনাক্তের হার ১০ শতাংশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest