সর্বশেষ সংবাদ-
নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছাদেবহাটায় পুলিশের অভিযানে চোরাই গরুসহ আটক ১, থানায় মামলাআশাশুনিতে বিএনপির সাবেক আহবায়কের নেতৃত্বে সরকারি ইজারাকৃত জলমহল অবৈধভাবে দখলের অভিযোগ: প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলনউন্নয়ন প্রচেষ্টার উদ্যোগে কলারোয়ায় খামারিদের জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণতালার নুরু বিশ^াস ও যুব জামায়াতের নেতা ইয়াকুব আলীর বিরুদ্ধে অন্যের ভোগদখলে থাকা সম্পত্তি অবৈধভাবে দখল চেষ্টার অভিযোগজেলা পরিষদের প্রশাসক কে সারসা বাহারুল উলুম দাখিল মাদ্রাসার শুভেচ্ছাসাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিললেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ সাতক্ষীরায় : শোকের ছায়াসাতক্ষীরায় সীমানা পিলার উদ্ধার আটক -৪সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে আদালতের নির্দেশ অমান্য করে দোকান ঘর দখলের অভিযোগ 

ইভ্যালিকাণ্ডে শবনম ফারিয়া ও মিথিলার জামিন আবেদন

বিনোদন ডেস্ক: ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির হয়ে অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় অভিনেত্রী শবনম ফারিয়া এবং রাফিয়াত রশিদ মিথিলা হাইকোর্টে জামিন আবেদন করেছেন। বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

শবনম ফারিয়ার পক্ষে আইনজীবী নিয়াজ মোর্শেদ এবং রাফিয়াত রশিদ মিথিলার পক্ষে অ্যাডভোকেট জেসমিন সুলতানা এ আবেদন করেন।

এর আগে ৪ ডিসেম্বর ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির হয়ে অর্থ আত্মসাতের অভিযোগে তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা, শবনম ফারিয়াসহ ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল, চেয়ারম্যান শামীমা নাসরিন, তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ নয়জনকে আসামি করা হয়েছে।

এ মামলায় ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ওসি বলেন, মামলায় বাদী অভিযোগ করেন, আসামিরা তাঁর তিন লাখ ১৮ হাজার টাকা আত্মসাতে সাহায্য করেছে। তাঁর টাকা তিনি এখনও উদ্ধার করতে পারেননি। তাই তিনি বাধ্য হয়ে মামলা করেছেন

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কানাডা ও দুবাইতে ঢুকতে ব্যর্থ মুরাদ দেশে ফিরেছে

দেশের খবর: কানাডার পর দুবাইয়ে ঢুকতে ব্যর্থ হয়ে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে শেষ পর্যন্ত দেশেই ফিরতে হয়েছে।

রোববার (১২ ডিসেম্বর) বিকেল ৪টা ৫৫ মিনিটের দিকে এমিরেটসের ইকে-৫৮৬ নম্বর ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তিনি।

বিমানবন্দরের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। প্রথমে মুরাদকে ইমিগ্রেশন অফিসে নেওয়া হবে। এরপর ইমিগ্রেশনে থাকা কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করবে।

রোববার সকাল ৮টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে পৌঁছাবেন মুরাদ হাসান- এমন খবর আসে। তবে বিমানটি ঢাকায় অবতরণ করলেও তিনি এ ফ্লাইটে আসেননি।

এর আগে কানাডায় ঢোকার চেষ্টা করে ব্যর্থ হন ডা. মুরাদ। এরপর সেখান থেকে দুবাইগামী একটি ফ্লাইটে তাকে তুলে দেওয়া হয়। পরে দুবাইয়ে ঢুকতে না পেরে দেশে আসার প্রস্তুতি নিচ্ছেন বলে খবর পাওয়া যায়। তার দেশে ফেরার খবরে রোববার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকরা ভিড় করেন। তবে তিনি ওই নির্ধারিত ফ্লাইটে আসেননি।

শুক্রবার (১০ ডিসেম্বর) ডা. মুরাদ হাসান কানাডার বিমানবন্দরে পৌঁছালে তাকে দেশটির বর্ডার সার্ভিস এজেন্সি ঢুকতে দেয়নি। ওইদিন দুপুর দেড়টায় টরেন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে ইমিগ্রেশন কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন। পরে তাকে জানানো হয়, তার সে দেশে প্রবেশে অনেক কানাডিয়ান নাগরিক আপত্তি তুলেছেন। তারপর মুরাদ হাসানকে দুবাইগামী একটি প্লেনে তুলে দেওয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যা: স্বামীর মৃত্যুদণ্ড

আসাদুজ্জামান: সাতক্ষীরায় যৌতুকের দাবীতে স্ত্রী শিপ্রা ঘোষকে পিটিয়ে হত্যার দায়ে স্বামী কার্তিক ঘোষকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। এ মামলায় অপর ৫ আসামীকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আজ রোববার সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক এমডি আজম এই রায় ঘোষনা করেন।

দন্ডিত আসামীর কার্তিক কুমার ঘোষ (৪০) তালা উপজেলার পাটকেলঘাটা থানার রাজেন্দ্রপুর গ্রামের তেজেন্দ্র নাথ ঘোষের ছেলে।

আদালতের নথি থেকে জানা যায়, ২০১০ সালের ১৩ মে তারিখে পাটকেলঘাটা থানার রাজেন্দ্রপুর গ্রামে যৌতুকের দাবীতে স্বামী কার্তিক ঘোষ তার স্ত্রী শিপ্রা ঘোষকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় শিপ্রা ঘোষের মা নমিতা ঘোষ পাটকেলঘাটা থানায় পরদিন একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এ মামলায় কার্তিক ঘোষসহ ৬ জনের নামে চার্জশীট দেন। আদালতে এ ঘটনায় ১৮ জন স্বাক্ষী তাদের স্বাক্ষর দেন। নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক আসামী কার্তিক ঘোষের উপস্থিতিতে জনাকীর্ণ আদালতে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করার নির্দেশ দেন। একই সময় এ মামলার অপর পাঁচ আসামী যথাক্রমে চায়না ঘোষ, জুতিখা ঘোষ, পচা ঘোষ, জয়দেব ঘোষ ও সুন্দরী ঘোষকে বেকসুর খালাস দেন।

সরকারপক্ষে এই মামলা পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিশেষ পিপি এ্যাড. জহুরুল হায়দর বাবু। অপরদিকে আসামীপক্ষে ছিলেন এ্যাড. এসএম হায়দর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ডিবির হাতে আটক মুক্তিযোদ্ধা সন্তানের মৃত্যু, দুই পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

আসাদুজ্জামান: মাদক মামলায় গ্রেফতার হওয়া মুক্তিযোদ্ধার পুত্র বাবলু সরদারের সাতক্ষীরার গোয়েন্দা পুলিশ হেফাজতে রহস্যজনক মৃত্যু হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বীর মুক্তিযোদ্ধা জুড়ন সরদারের ছেলে বাবলু সরদারকে গোয়েন্দা পুলিশের লোকজন পিটিয়ে হত্যা করেছে। তবে পুলিশের দাবি, বাবুল সরদার (৫৬) গোয়েন্দা পুলিশের লকআপের মধ্যে আত্মহত্যা করেছে। তার বিরুদ্ধে আরও ৪ টি মাদক মামলা রয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইয়াসিন আলম চৌধুরী জানান, বাবুল সরদার নামের ওই ব্যক্তিকে শনিবার সকালে তার গ্রামের বাড়ি দেবহাটা উপজেলার বসন্তপুর থেকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তিনি বলেন, গ্রেফতার হওয়া বাবুল সরদারকে গোয়েন্দা পুলিশের লকআপে রেখে দেওয়া হয়। আজ রোববার তাকে আদালতে নিয়ে যাবার কথা ছিল। শনিবার দিবাগত রাতের কোন এক সময় সে গলায় নিজের কোমরে ব্যবহৃত নাইলনের মোটা সুতা দিয়ে লকআপের গেটের গ্রীলের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে লাশের ময়নাতদন্ত করা হয়।

বাবুল সরদারের মেয়ে সুলতানা মুন্নি জানান, শনিবার সকালে বোরকা পরা এক নারী আকস্মিকভাবে তাদের বাড়িতে ঢুকে তার বাবার ঘরে যেয়ে ফেন্সিডিল রেখে নিকটে থাকা গোয়েন্দা পুলিশকে ইশারা করে। সঙ্গে সঙ্গে তার বাবাকে ওই ফেন্সিডিলসহ গ্রেফতার দেখানো হয়। এসময় ঘরে তল্লাশি চালিয়ে ৩৫ হাজার টাকাও নিয়ে যায় তারা। মুন্নি বলেন, আমার বাবা কোমরে কখনও সুতালি(রশি) ব্যবহার করতেন না। তাহলে তিনি কিভাবে লকআপের মধ্যে আত্মহত্যা করলেন প্রশ্ন রেখে তিনি আরও বলেন, গেটের গ্রীলের সাথে নিজেকে সুতালিতে ঝুলিয়ে কি কখনও আত্মহত্যা করা সম্ভব? পুলিশ তাকে হত্যা করেছে। আমরা এর বিচার চাই।

এদিকে, বাবুল সরদারের ছেলে আলমগীর হোসেন জানান, তার বাবাকে ষড়যন্ত্রমূলক ভাবে ফেন্সিডিলসহ আটক করা হয়। এসময় বাড়িতে থাকা ৩৫ হাজার টাকাও গোয়েন্দা পুলিশের সদস্যরা নিয়ে যায়। তিনি বলেন, পুলিশ আমার বাবাকে মারধর করেছে এবং এক পর্যায়ে তিনি মারা গেছেন। এখন পুলিশ বলছে, তিনি আত্মহত্যা করেছেন। আলমগীর হোসেন আরও বলেন, পুলিশ আমাদের বাড়িতে ফোন করে জানিয়েছে, আপনাদের লোক আত্মহত্যা করেছে। লাশ নিয়ে যান।

এ ব্যাপারে জানতে চাইলে সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, ফেন্সিডিলসহ গ্রেফতার হওয়া ব্যক্তি নিজের কোমরে থাকা নাইলনের সুতা পেঁচিয়ে লকআপের গেটের গ্রীলে ঝুলে রাত ৩টা থেকে ৫টার মধ্যে যেকোন এক সময় আত্মহত্যা করেছে। পরে ম্যাজিস্ট্রেট আকতার হোসেন ও মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমারের উপস্থিতিতে লাশ নামিয়ে ময়নাতদন্ত করার জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় দায়িত্বে অবহেলা ও গাফিলতির কারনে পুলিশের এএসআই সোহেল শেখ ও কনস্টেবল শরিফুলসহ দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড আমেরিকায় শতাধিক নিহতের আশঙ্কা

বিদেশের খবর: ৩৬৫ কিলোমিটার বেগের এক টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্য। এখনো পর্যন্ত ৭০ জনের বেশি প্রাণহানির খবর পাওয়া গেছে। তবে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

একটি মোমবাতির কারখানায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছে বলে জানিয়েছেন কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশির।

টর্নেডোটি ওই কারখানাটিতে সরাসরি আঘাত হানার পর সেটি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।

মেফিল্ড শহরের ওই কারখানাটির ধ্বংসস্তুপের মধ্যে জীবিতদের সন্ধান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

বিদ্যুৎ ও পানি সংকটে পড়েছে কেন্টাকির হাজার হাজার অধিবাসী।

এ পর্যন্ত কারখানাটি থেকে ৪০ জনের মতো জীবিত উদ্ধার করা হয়েছে।

টর্নেডোতে উদ্ধারকর্মী সংস্থার যন্ত্রপাতি, পুলিশ স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার তৎপরতা কঠিন হয়ে পড়েছে বলে কর্তৃপক্ষ জানাচ্ছে।

কেন্টাকির গভর্নর অ্যান্ডি বিশির বলেছেন, “টর্নেডোর আঘাতে যা ঘটেছে তা বর্ণনা করা কঠিন। এরকম দৃশ্য আমি কখনো প্রত্যক্ষ করিনি।

ছবিতে দেখা যাচ্ছে, ৩৬৫ কিলোমিটার বেগের টর্নেডোটির গতিপথের যা ছিল সবই যেন উপড়ে গেছে বলে তিন বর্ণনা করেছেন।

টর্নেডোতে আরও ক্ষতিগ্রস্ত হয়েছে মিসৌরি, আরকানসা, ইলিনয়, টেনেসি, মিসিসিপি অঙ্গরাজ্য।

টর্নেডোটির গতবেগ ছিল ৩৬৫ কিলোমিটার।

এসব অঙ্গরাজ্যে টর্নেডোর আঘাতে ১২ জনের মতো মারা গেছে।

অনলাইনভিত্তিক পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান অ্যামাজনের একটি গুদাম ধসে ছয়জনের মৃত্যু হয়েছে।

সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় বিদ্যুৎ ও পানি সংকটে পড়েছে কেন্টাকির হাজার হাজার অধিবাসী।

দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন টর্নেডো আক্রান্ত এলাকায় সহায়তার জন্য কেন্দ্রীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

তিনি বলেছেন টর্নেডো আক্রান্তদের সহায়তায় সর্বাত্মক চেষ্টা করবে তার প্রশাসন।

যাদের বাড়িঘর ধ্বংসপ্রাপ্ত হয়েছে তাদের আশ্রয়রে জন্য অস্থায়ী আবাসন তৈরি করা হবে বলে জানিয়েছেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টিকিট হাতে দুবাই বিমানবন্দরে মুরাদ, ফেরেননি ঢাকায়ও

রাজনীতির খবর: সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বসে আছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

আগে থেকে ভিসা না নেওয়ায় তাকে দুবাইয়ে ঢুকতে দেয়নি বিমানবন্দর কর্তৃপক্ষ।

টিকিট হাতেই বিমানবন্দরের ট্রানজিট এলাকায় বসে তিনি বসে আছেন বলে জানিয়েছে দুবাই বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র।

সূত্র জানায়, টরন্টো থেকে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-২৪২ ফ্লাইটে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় দুবাইয়ে এসে পৌঁছান ডা. মুরাদ। এর পর তিনি বিমানবন্দরের টার্মিনাল ৩-এ প্রবেশ করেন। তবে অন-অ্যারাইভাল অথবা পর্যটন ভিসা না থাকায় তিনি ইমিগ্রেশন পার হতে পারেননি।

এদিকে ডা. মুরাদ দুবাই থেকে সকাল ৭টা ৫৬ মিনিটের ফ্লাইটে এমিরেটস এয়ারলাইন্সের (ইকে-৫৮২) বিমানে দেশে ফিরছেন এমন খবরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকরা ভোর থেকেই ভিড় করেন।

কিন্তু বিমানবন্দরের একটি সূত্র নিশ্চিত করে বলেন, নির্ধারিত বিমানটি ল্যান্ড করলেও এই ফ্লাইটে ডা. মুরাদ হাসান আসেননি।

এর আগে একাধিক সূত্রে জানা যায়, ডা. মুরাদ হাসান কানাডার বিমানবন্দরে পৌঁছলে তাকে দেশটির বর্ডার সার্ভিস এজেন্সি ঢুকতে দেয়নি।

শুক্রবার দুপুর দেড়টায় মুরাদ টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাকে ইমিগ্রেশন কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন।

তাকে জানানো হয়, তার সেই দেশে প্রবেশে অনেক কানাডিয়ান নাগরিক আপত্তি তুলেছেন। তার পর তাকে ফেরত পাঠানো হয়। পরে তাকে দুবাইগামী একটি প্লেনে তুলে দেওয়া হয়।

প্রসঙ্গত নারীর প্রতি বিদ্বেষমূলক বক্তব্য ও কয়েকটি অডিও ক্লিপ ফাঁসের ঘটনায় ডা. মুরাদ হাসান প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

মুরাদ হাসান ৭ ডিসেম্বর প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। ৯ ডিসেম্বর রাতে কানাডার উদ্দেশে তিনি কূটনৈতিক পাসপোর্টে ঢাকা ত্যাগ করেন৷

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১১ জানুয়ারী ভোমরা সিএন্ডএফ এজেন্টস এর নির্বাচন ঘোষণা করেছে এডহক কমিটি

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার ভোমরা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট এসোসিয়েশনের বিশেষ নির্বাচনী সাধারণ সভা ২০২১ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ডিসেম্বর) বেলা ১১টায় ভোমরা নিজস্ব ভবনে ভোমরা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট এসোসিয়েশনের আহ্বায়ক কমিটির আহ্বায়ক শেখ এজাজ আহমেদ স্বপন’র সভাপতিত্বে বিশেষ নির্বাচনী সাধারণ সভায় বক্তব্য রাখেন সদস্য সচিব মাকছুদ খান, আহ্বায়ক কমিটির সদস্য. আশরাফুজ্জামান আশু, আলহাজ্ব এইচ.এম.আরাফাত, রাম কৃষ্ণ চক্রবর্তী, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, ভোমরা ইউপি চেয়ারম্যান ইসরাইল গাজী, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপ্পী, আব্দুল মোমেন খান চৌধুরী (সান্টু চৌধুরী), হাবিবুর রহমান হাবিব, বেনাপোল বন্দরের সভাপতি সজল, সাবেক সভাপতি নওশাদ দিলওয়ার রাজু, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম, পরুলিয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. গোলাম ফারুক বাবু, জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম, মো. রমজান আলী, আকবর আলি, জামান হোসেন প্রমুখ।

ভোমরা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট এসোসিয়েশনের বিশেষ নির্বাচনী সাধারণ সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। সাবেক সভাপতি আলহাজ্ব এইচ.এম.আরাফাতকে প্রধান নির্বাচন কমিশনার এবং আশরাফুল ইসলাম খোকন ও অলিউর রহমানকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়। এসময় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে ও ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের আহ্বায়ক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১১ই জানুয়ারি নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। এসময় ভোমরা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট এসোসিয়েশনের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এদিকে গত ৪ সেপ্টেম্বর ২১ ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেখানে নির্বাচনের তারিখ নির্ধারণ করার কথা থাকলেও কোন প্রকার নির্বাচনী প্রক্রিয়া ছাড়ায় কাজী নওশাদ দেলোওয়ার রাজুকে সভাপতি ও মোস্তাফিজুর রহমান নাসিমকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটির বিরুদ্ধে উচ্চ আদালতে যান বন্দরের একজন ব্যবসায়ী। তার প্রেক্ষিতে শ্রম অধিদপ্তর খুলনার উপ-পরিচালক উক্ত কমিটিকে অবৈধ ঘোষণা করে একটি নতুন আহবায়ক কমিটির মাধ্যমে ৪৫ দিনের মধ্যে নির্বাচন সম্পন্নের নির্দেশ দেন।

সে নির্দেশনা অনুযায়ী একটি সভা আহ্বানের কথা থাকলেও কোন আহ্বান না করেই ২৭ নভেম্বরের একটি ভূয়া সভা দেখিয়ে শ্রম অধিদপ্তরে কাগজপত্র জমা দেন ওই ব্যবসায়ী । এর প্রেক্ষিতে শ্রম অধিদপ্তর ৫ সদস্য বিশিষ্ট একটি এডহক কমিটি অনুমোদন দেন। উক্ত এডহক কমিটির আহ্বানে ১১ ডিসেম্বর অনুষ্ঠিত সাধারণ সভায় আগামী ১১ জানুয়ারি নির্বাচনের তারিখ নির্ধারণ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেশে প্রথম ওমিক্রন আক্রান্ত দুই নারী ক্রিকেটার

খেলার খবর: জিম্বাবুয়েতে নারী বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে গিয়ে বাংলাদেশের দুই নারী ক্রিকেটার রুমানা আহমেদ ও নাহিদা আক্তার ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। প্রথমে তাদের করোনা শনাক্ত হয়, পরে পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায় তারা করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। বাংলাদেশে এই প্রথম ওমিক্রন শনাক্ত হলো। দুই নারী ক্রিকেটার বর্তমানে রাজধানীতে একটি হোটেলে আইসোলেশনে রাখা হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড -বিসিবি রুমানা ও নাহিদার চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছে। দুই নারী ক্রিকেটারের শারীরিক অবস্থা জানতে চাইলে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, দুজনই শারীরিকভাবে স্থিতিশীল রয়েছেন, এমনকি তাদের উপসর্গও মৃদু।

তিনি আরও বলেন, আমি ব্যক্তিগতভাবে রুমানা ও নাহিদার সাথে কথা বলেছি। তাদের জ্বর, শরীর ব্যথা কিছুই নেই। তাদের দুজনকেই সার্বক্ষণিক চিকিৎসকের তত্বাবধানে একই কক্ষে রাখা হয়েছে।

জিম্বাবুয়েতে বিশ্বকাপ বাছাই পর্বে খেলতে গিয়েই ওমিক্রনে আক্রান্ত হয়েছেন রুমানা আহমেদ ও নাহিদা আক্তার। দেশটিতে ওমিক্রন সংক্রমণের কারণে আকস্মিকভাবে খেলা বন্ধ হয়ে যায়। তবে সেই সুবাদে বাংলাদেশ নারী ক্রিকেট দল প্রথমবারের মতো পেয়ে যায় ওয়ানডে বিশ্বকাপের টিকিট। জিম্বাবুয়েতে করোনার প্রকোপ বেশি হওয়ায় ১ ডিসেম্বর দেশে ফিরে কোয়ারেন্টিন শুরু করেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। এ সময় দফায় দফায় তাদের করোনা পরীক্ষা করানো হয়।

বিসিবি সূত্র জানিয়েছে, গত ৬ ডিসেম্বর রুমানা ও নাহিদার দুই ক্রিকেটারের দেহে করোনা শনাক্ত হয়। পরে জিনোম সিকোয়েন্সের মাধ্যমে জানা যায় তারা ওমিক্রনে আক্রান্ত হয়েছেন।

এ বিষয়ে বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদের বলেন, করোনা শনাক্ত হওয়ার পর থেকেই ওদের আইসোলেশনে রেখে যথাযথ চিকিৎসা করা হচ্ছে। আমরা ওদের জন্য সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করেছি। ওমিক্রন আক্রান্ত দুই নারী ক্রিকেটার রুমানা ও নাহিদা শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন বলেও তিনি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest