সর্বশেষ সংবাদ-
সাংবাদিক সুজন ওসুজয়ের মায়ের ইন্তেকাল:প্রেসক্লাবের শোকশ্যামনগরে প্রতিপক্ষের দায়ের কোপে আহতের একদিন পর এক ব্যক্তির মৃত্যুকপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা: ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবিসাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের ৬৮টি খালে বিভিন্ন মাত্রায় বিষ প্রয়োগের তথ্য গবেষণায় উঠে এসেছেসাংবাদিক হাফিজুর রহমানের মায়ের ইন্তেকাল,প্রেসক্লাবের শোকঅসুস্থ ওয়ার্ড বিএনপি সভাপতি আমিরুল ইসলামকে হাসপাতালে দেখতে গেলেন জেলা কৃষক দল নেতা রবিতালার ধানদিয়ায় ত্রাস সৃষ্টি করে ২লক্ষ টাকা মূল্যের গাছ কাটার অভিযোগসাতক্ষীরা জেলা জাসদের আলোচনাসভা ও সম্মেলনসাতক্ষীরায় একই পরিবারের চার সদস্যকে অজ্ঞান করে সোনার গহনাসহ সাত লাখ টাকার মালামাল চুরিজাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন: এক সপ্তাহের আলটিমেটাম

অর্ধেক ইউরোপ ওমিক্রনে ছেয়ে যাবে : ডব্লিউএইচও

বিদেশের খবর: আগামী ছয় থেকে আট সপ্তাহের মধ্যে ইউরোপের অর্ধেক মানুষজন করোনার ওমিক্রন ভ্যারিয়্যান্টে আক্রান্ত হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। নতুন বছরের প্রথম সপ্তাহে ইউরোপজুড়ে ওমিক্রনে আক্রান্তের পরিসংখ্যান দেখে এমনটা ধারণা করছে সংস্থাটি। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

ডব্লিউএইচও জানিয়েছে, ইউরোপে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা দুই সপ্তাহ আগের তুলনায় দ্বিগুণের বেশি হয়ে গেছে।

ডব্লিউএইচও’র ইউরোপ অঞ্চলের পরিচালক ডা. হ্যান্স ক্লুগ বলেছেন, ‘ডেলটা ভ্যারিয়্যান্টের মধ্যেই একে ছাড়িয়ে এ অঞ্চলে পশ্চিম থেকে পূর্বমুখী ওমিক্রন ঢেউ আছড়ে পড়ছে। ২০২১ সালের শেষ নাগাদ এসব দেশ ডেলটা ভ্যারিয়্যান্ট সামলেছিল। এখন ওমিক্রন ডেলটাকে ছাড়িয়ে গেছে।’

ডা. হ্যান্স ক্লুগ বলেন, ‘পরবর্তী ছয় থেকে আট সপ্তাহের মধ্যে এ অঞ্চলের ৫০ শতাংশের বেশি মানুষ করোনার ওমিক্রন ভ্যারিয়্যান্টে আক্রান্ত হবে।’ বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন প্রতিষ্ঠিত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটলভিত্তিক স্বাস্থ্য বিষয়ক পরিসংখ্যান গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব হেলথ ম্যাট্রিকস অ্যান্ড এভালুয়েশনে বক্তৃতায় তিনি এ কথা বলেন।

পশ্চিম ইউরোপ থেকে ভাইরাস দ্রুত বলকান দেশগুলো পর্যন্ত আধিপত্য বিস্তার করেছে। ফলে ইউরোপ ও মধ্য এশিয়ার দেশগুলো ‘ব্যাপক চাপে’ রয়েছে বলে উল্লেখ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ কর্মকর্তা।

সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, ওমিক্রন আগের ভ্যারিয়্যান্টগুলোর তুলনায় রোগীকে গুরুতর অসুস্থ করে কম। তবে এ ভ্যারিয়্যান্টের সংক্রমণ ছড়িয়ে পড়ার মাত্রা অনেক বেশি এবং পূর্ণডোজ টিকাপ্রাপ্ত লোকজনকেও আক্রান্ত করছে।

ওমিক্রন ছড়িয়ে পড়ায় এরই মধ্যে ইউরোপের স্বাস্থ্য ব্যবস্থা খাবি খাচ্ছে। গত সোমবার যুক্তরাজ্যে এক লাখ ৪২ হাজার ২২৪ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে এবং ৭৭ জনের মৃত্যু হয়েছে। ‘চরম সংকটকাল’ পার করছে বলে জানিয়েছে দেশটির বহু হাসপাতাল।

ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অলিভিয়ের ভেরান গত সপ্তাহে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘জানুয়ারি মাস পার করা হাসপাতালগুলোর জন্য কঠিন হয়ে যাবে। ওমিক্রনে আক্রান্ত রোগীতে এরই মধ্যে হাসপাতালের সাধারণ শয্যাগুলো ভরে গেছে। আর, ডেলটায় আক্রান্তেরা আইসিইউগুলোতে রয়েছে।’

অন্যদিকে, পূর্ব ইউরোপের দেশ পোল্যান্ডে করোনায় মৃত্যু লাখ ছাড়িয়েছে। বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যুর হিসাবে ষষ্ঠ অবস্থানে রয়েছে দেশটি।

রাশিয়ার কর্মকর্তারা বলেছেন, করোনা নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ না নেওয়া হলে অচিরেই দৈনিক সংক্রমণ লাখ ছাড়িয়ে যাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঝুকিপুর্ণ ভেড়ীবাধে ফাটল পরিদর্শনে দুই ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান

প্রেস বিজ্ঞপ্তি :
ঝুকিপুর্ণ ভেড়ীবাধে ফাটলের খবর পেয়ে ছুটে যান শ্রীউলা ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান প্রভাষক দিপংকর বাছাড় দিপু।

মঙ্গলবার সকালে ইউনিয়নের কোলা অবদার ভেড়ীর ফাটল পরিদর্শনে যান তিনি। এসময় পাশ্ববর্তী ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব দাউদ গাজী সহ দুই ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় নব নির্বাচিত দুই চেয়ারম্যান ফাটলকৃত ভেড়ীবাঁধের দুই পাশ থেকে তা দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের সাথে যোগাযোগ করে তা মেরামত করার এবং ঝুকিপূর্ণ ভেড়ীবাধ গুলোও দ্রুত সংস্কার কার্যক্রম শুরুর প্রত্যয় ব্যক্ত করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কুরআন প্রতিযােগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা সদর উপজেলায় হুফ্ফাযুল কুরআন ফাউন্ডেশনের ২৬তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযােগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ জানুয়ারী)  দিনব্যাপী হুফ্ফাযুল কুরআন ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে উপজেলার ইন্দিরা মাওলানা শামছুল হক হাফিজিয়া ফুরকানিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইন্দিরা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আ’লীগের যুগ্ন-সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুফ্ফাযুল কুরআন ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি হাফেজ মো.  আশরাফুজ্জামান,  সহ-সভাপতি হাফেজ মাও. জায়েদ আব্দুল্লাহ্।
অনুষ্ঠানে ইন্দিরা মাওলানা শামছুল হক হাফিজিয়া ফুরকানিয়া মাদ্রাসা ও এতিমখানার সার্বিক সহযােগিতায়  কুরআন
প্রতিযােগিতায় সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসার প্রায় ৫’শতাধিক কুরআন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারি শিক্ষার্থীদের মধ্যে ৫ পারা, ১০ পারা, ১৫ পারা, ২০ পারা ও ৩০ পারা ভিত্তিতে কয়েক ভাগে বিভক্ত করে কুরআন প্রতিযােগিতা শুরু হয় এবং
১ম, ২য়, ৩য় স্থানে মনােনীত করে বিজয়ী শিক্ষার্থীদেরকে ক্রেস্ট প্রদাণ করা হয়।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম পরিদর্শনে ইউএনও

তালা অফিস : সাতক্ষীরার তালায় শিক্ষার্থীদের দেওয়া করোনা টিকা কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রশান্ত কুমার বিশ^াস।

মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে তালার উত্তরণ আইডিআরটিতে ১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের করোনা প্রতিরোধী টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় তিনি স্বাস্থ্যকর্মী, টিকা গ্রহীতা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে কথা বলেন।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সরদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আতিয়ার রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আতিয়ার রহমান জানান, মঙ্গলবার তৃতীয় দিন উত্তরণ আইডিআরটি কেন্দ্রে ৩ হাজার ও কুমিরা মহিলা ডিগ্রী কলেজে ৪ হাজার শিক্ষার্থীকে এই টিকা দেয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভোমরা স্থল বন্দরে ওমিক্রণ প্রতিরোধে নানা পদক্ষেপ গ্রহন

আসাদুজ্জামান : করোনা ভাইরাসের নতুন ধরণ ওমিক্রণ প্রতিরোধে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে নানা পদক্ষেপ গ্রহন করা করা হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় ইমিগ্রেশন, সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন ও কাস্টমস কর্তৃপক্ষের সহয়তায় এ উদ্যোগ বাস্তবায়ন হচ্ছে।
স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মনিরুল ইসলাম জানান,
ভারত থেকে আগত প্রতিটি পন্যবাহী ট্রাকের চাকায় ব্লিচিং পাউডার ও পানি দিয়ে ওয়াস করা, চালক ও তাদের সহকারিদের হাত ধোয়া, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা,

তাপমাত্রা দেখা, তাদের মাস্ক পরিধান করানো ও বন্দরের নিদৃষ্টস্থানে রেখে তাদের খাওয়া ও অবস্থানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে ভোমরাসহ সাতক্ষীরায় ওমিক্রণ ছড়ানোর আশংকা মুক্ত থাকবে বলে আশা প্রকাশ করেন এই কর্মকর্তা।
এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, ভোমরা স্থল বন্দর কাষ্টমসের রাজস্ব কর্মকর্ত (প্রশাসন) আবুল কালাম আজাদ, প্রেসক্লাব সভাপতি মমতাজ আহমেদ বাপী, ইমিগ্রেশন ওসির পক্ষে এ এসআই জাহিদসহ সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবিরের বিদায় সংবর্ধনা দিয়েছেন আশাশুনি রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ। মঙ্গলবার সকাল ১১ টায় থানা চত্বরে এ বিদায় সংবর্ধনা জানানো হয়।
বিদায় সংবর্ধনা কালে ওসি গোলাম কবির বলেন, আমি আশাশুনির সাংবাদিকসহ সকল ব্যক্তিবর্গের সাথে নিয়ে অন্যায়-অপরাধ শক্ত হাতে দমন করার চেষ্টা করছি।

আমি সকলের কাছ থেকে অফুরন্ত ভালোবাসা পেয়েছি তা কখনো ভুলিতে পারবোনা। আমি যেখানে থাকি আশাশুনির মানুষের কথা আমার মনে থাকবে। সত্যি সেই মানুষ অত্যন্ত ভালো তবে হাতে গোনা কিছু মানুষ রয়েছে তাদের অবৈধ আবদার পূরণ না করতে পারলে তখনি ভালো মানুষকে তারা খারাপ বানানোর চেষ্টা করে। তিনি আরো বলেন আমি রিপোর্টার্স ক্লাবের কর্মকর্তা ও সদস্যদের কাছ থেকে সব সময় ভালো সহযোগিতা পেয়েছি। সত্যি আশাশুনির সাংবাদিক জনপ্রতিনিধি বিভিন্ন ব্যক্তিবর্গ আমাকে সবসময় সহযোগিতা দিয়েছেন।
আমি কখনো তাদের কথা ভুলতে পারবোনা। সকলের জন্য আমার শুভকামনা থাকবে।
তিনি আশাশুনি থানা যোগদান করার পর থেকে নেয় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।

তিনি মঙ্গলবার সকালে আশাশুনির হতে বিদায় নিয়ে সাতক্ষীরা সদর থানায় যোগদানের জন্য রওনা দেওয়ার প্রাক্কালে খবর পেয়ে সাংবাদিক সহ সকল শ্রেণীর মানুষের উপচে পড়া ভিড় ছিল থানা চত্বরে। সকলের প্রিয় মানুষটিকে শেষবারের মতো একটু দেখতে ও বিদায় দেওয়া সহ তার মঙ্গল কামনা করে আশাশুনি বাসীর সহ সকল সাংবাদিক বৃন্দ বলেন তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন যেখানেই থাকবেন ভাল থাকেন এই কামনাই রইল।

বিদায় সংবর্ধনা কালে উপস্থিত ছিলেন আশাশুনি রিপোটার্স ক্লাবের সভাপতি রাবিদ মাহমুদ চঞ্চল, সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান। ক্লাবের সহসভাপতি এম এম সাহেব আলী,
আনিসুর রহমান বাবলা, সাধারণ সম্পাদক সামাদ বাচ্চু, যুগ্ন সম্পাদক আহসান উল্লাহ বাবলু, সাংগঠনিক সম্পাদক বিএম আলাউদ্দীন সহ ক্লাবের সকল নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গাবুরা জি এল এম মাধ্যমিক বিদ্যালয়ের সম্পত্তির অবৈধ দখল এবং অর্থ তছরুপের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি :
গাবুরা জি এল এম মাধ্যমিক বিদ্যালয়ের সম্পত্তির অবৈধ দখল এবং প্রতিষ্ঠানের অর্থ তছরুপের অভিযোগ পাওয়া গেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসমিনুর রহমান লিংকন এবং ম্যানেজিং কমিটির সভাপতি শফিউল আযম লেলিনের বিরুদ্ধে।

এঘটনায় প্রতিকার চেয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন গাবুরা ইউনিয়নের খলিসাবুনিয়া গ্রামের মাকছুদুর রহমানের পুত্র নাজমুল হাসান নয়ন।

অভিযোগ সুত্রে জানা গেছে, গাবুরা জি.এল.এম. মাধ্যমিক বিদ্যালয়ের নামে ১৬.৩২ একর জমি আছে। এই জমির মধ্যে ১.২৬ একর জমি বিদ্যালয় গৃহ ও মাঠ হিসাবে ব্যবহৃত এবং অন্যান্য সম্পত্তি বিলান শ্রেণীভুক্ত। গাবুরা জি.এল.এম. মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জি.এম.শফিউল আযম লেলিন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক একত্রে যোগসাজসে বিদ্যালয়ের বিলান শ্রেণী ভুক্ত জমি গুলি আত্মসাৎ করে যাচ্ছে।

স্থানীয় রাজনৈতিক নেতার প্রভাবে খাটিয়ে দীর্ঘ ২০০৬ সাল থেকে অদ্যবধি বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডের সহিত সম্পৃক্ত আছে। তার নামে একাধিক মামলা সহ দূর্নীতি দমন কমিশনে মামলা চলমান রহিয়াছে। এলাকায় তার বিরুদ্ধে কেহ প্রতিবাদ করার সাহস পায় না। ২০০৬ সাল থেকে ১৫.০৬ একর বিলান জমির হারীর টাকা শফিউল আযম লেলিন ও প্রধান শিক্ষক আত্মসাৎ করে আসছে। বিঘা প্রতি সাত হাজার টাকা হারে প্রতি বছরে ৪৫ বিঘা জমির হারী বাবদ ৩ লক্ষ ১৫ হাজার টাকা ধার্য্যে ১৪ বছরের হারী বাবদ ৪৪ লক্ষ ১০ হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। বিদ্যালয় জেনারেল ফান্ডে টাকা জমা না দিয়ে প্রতি বছর হারীর টাকা আত্মসাৎ করে নেওয়ায় বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে। বিদ্যালয়ের নামে ১৬.৩২ একর স্থাবর অস্থাবর সম্পত্তির মধ্যে শফিউল আযম লেলিন পার্শ্বেমারী মৌজায় ১১০৭ ও ১১১৯ দাগে ৩.৬৪ একর সম্পত্তিতে অবৈধ ভাবে মসজিদ ও ঘর নির্মাণ করিয়াছে। ইহা ছাড়াও বিদ্যালয়ের সম্পত্তি ৯৯ বছরের বন্দোবস্ত দিয়ে ভূমিহীনদের নিকট থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। শফিউল আযম লেলিন বিদ্যালয়ের সভাপতি হওয়ায় সে মনগড়া ইচ্ছামত কার্যক্রম করিয়া থাকে। এই ভাবে চলতে থাকলে বিদ্যালয়টি অচিরেই বন্ধ হয়ে যাবে। প্রকাশ থাকে যে, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসমিনুর রহমান লিংকন কর্তৃক পরকীয় প্রেমে আসক্ত হইয়াছে যাহার অডিও রেকর্ডিং ভাইরাল হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় কৃষককে হত্যার অভিযোগ !

তালা অফিস :
সাতক্ষীরার তালায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আরিজুল মোড়ল (৫৫) নামের এক কৃষককে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ওই কৃষক তালা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত আক্কাস মোড়লের ছেলে।

পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তবে এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে কাউকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ জানায়, সোমবার রাত ১১ টার দিকে পাশের বাড়ি থেকে খেয়ে বাড়ি রওনা হয় আরিজুল মোড়ল। এর পর রাতে আর বাড়ি ফেরেনি।

মঙ্গলবার (১১ জানুয়ারী) সকালে স্থানীয় মুসল্লিরা ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় রাস্তার ধারে মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনদের খবর দেয়। নিহতের শরীরে মাথায় একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
কাশিয়াডাঙ্গার স্থানীয় সাবেক ইউপি সদস্য শরিফুল ইসলাম জানান, জমিজায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (তালা ও পাটকেলঘাটা সার্কেল) মোঃ হুমায়ুন কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার মোটিভ উদ্ধারের চেষ্টা চলছে। বিকাল পর্যন্ত এঘটনায় জড়িত থাকার অভিযোগে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ রির্পোট লেখা পযর্ন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest