সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা সদরে ইউনিটি গ্রুপের ‘বিজনেস অপরচুনিটি’ সম্মেলন অনুষ্ঠিতসাংবাদিক সুজন ওসুজয়ের মায়ের ইন্তেকাল:প্রেসক্লাবের শোকশ্যামনগরে প্রতিপক্ষের দায়ের কোপে আহতের একদিন পর এক ব্যক্তির মৃত্যুকপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা: ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবিসাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের ৬৮টি খালে বিভিন্ন মাত্রায় বিষ প্রয়োগের তথ্য গবেষণায় উঠে এসেছেসাংবাদিক হাফিজুর রহমানের মায়ের ইন্তেকাল,প্রেসক্লাবের শোকঅসুস্থ ওয়ার্ড বিএনপি সভাপতি আমিরুল ইসলামকে হাসপাতালে দেখতে গেলেন জেলা কৃষক দল নেতা রবিতালার ধানদিয়ায় ত্রাস সৃষ্টি করে ২লক্ষ টাকা মূল্যের গাছ কাটার অভিযোগসাতক্ষীরা জেলা জাসদের আলোচনাসভা ও সম্মেলনসাতক্ষীরায় একই পরিবারের চার সদস্যকে অজ্ঞান করে সোনার গহনাসহ সাত লাখ টাকার মালামাল চুরি

তালায় কৃষককে হত্যার অভিযোগ !

তালা অফিস :
সাতক্ষীরার তালায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আরিজুল মোড়ল (৫৫) নামের এক কৃষককে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ওই কৃষক তালা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত আক্কাস মোড়লের ছেলে।

পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তবে এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে কাউকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ জানায়, সোমবার রাত ১১ টার দিকে পাশের বাড়ি থেকে খেয়ে বাড়ি রওনা হয় আরিজুল মোড়ল। এর পর রাতে আর বাড়ি ফেরেনি।

মঙ্গলবার (১১ জানুয়ারী) সকালে স্থানীয় মুসল্লিরা ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় রাস্তার ধারে মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনদের খবর দেয়। নিহতের শরীরে মাথায় একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
কাশিয়াডাঙ্গার স্থানীয় সাবেক ইউপি সদস্য শরিফুল ইসলাম জানান, জমিজায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (তালা ও পাটকেলঘাটা সার্কেল) মোঃ হুমায়ুন কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার মোটিভ উদ্ধারের চেষ্টা চলছে। বিকাল পর্যন্ত এঘটনায় জড়িত থাকার অভিযোগে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ রির্পোট লেখা পযর্ন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আমরা শ্যামনগর বাসীর আয়োজনে বঙ্গবন্ধু’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

মেহেদী হাসান মারুফ শ্যামনগর :
মুক্তিযুদ্ধে বিজয়ের ২৪ দিন পর পাকিস্তানে বন্দিদশা থেকে মুক্ত হয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফিরেছিলেন বাঙালির অবিসংবাদিত নেতা শেখ মুজিব। দিনটি জাতির জনকের স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
আমরা শ্যামনগর বাসীর আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ই জানুয়ারি বিকাল ৪ টায় একটি শোভাযাত্রা মাইক্রো স্ট্যান্ড থেকে শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্যামনগর সদর ইউনিয়নে বারবার নির্বাচিত চেয়ারম্যান এবং শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাতক্ষীরা জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি চেয়ারম্যান এ্যাডঃ এস এম জহুরুল হায়দার বাবু ভাই ।
উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শুশান্ত বিশ্বাস বাবুল পরিচালনা উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রভাবশালী সদস্য এস এম রাজন হায়দার,
উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ জুলফিকার-আল মেহেদী লিটন, যুগ্ন- সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাংবাদিক আলহাজ্ব আকবর কবির, কাশিমাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শমসের আলী ঢালী, নূরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা বাবু,
রমজান নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়াত আলী সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামীলীগের নেতা কর্মীরা ও বিভিন্ন অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মীর উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কালিগঞ্জ প্রতিনিধি :
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবীতে মহাসমাবেশ সফল করার লক্ষ্যে কালিগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হ‌য়ে‌ছে।
উপজেলা বিএনপি’র অায়োজ‌নে সোমবার বিকে‌লে ক‌মি‌টির সহ-সভাপতি সা‌বেক চেয়ারম্যান শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে এই প্রস্তু‌তি সভা অনু‌ষ্ঠিত হয়। যুগ্ন সম্পাদক হোমিও চিকিৎসক শফিকুল ইসলাম বাবু’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা জুলফিকার আলী সাঁপুই, কাজী পলাশ, আনিছুর রহমান হাবিবুল্লাহ, রেজাউল ইসলাম, আব্দুস সবুর, শহিদুল ইসলাম শহিদ, রেদওয়ান ফেরদৌস রনি, কাজী ডাবলু, আবু তাহের, সাইফুল ইসলাম,

শরিফুল ইসলাম বদরু, সিরাজুল ইসলাম, মাহাবুব আলম, উপজেলা যুবদলের আহবায়ক শেখ আলাউদ্দীন সোহেল, যুগ্ন আহবায়ক এম হাফিজুর রহমান শিমুল, আজিজুর রহমান খাঁন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী আবু সাঈদ সোহেল, যুগ্ন আহবায়ক শোকর আলী, আঃ হাকিমসহ সকল ইউনিয়ন বিএনপির, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জেলা বিএনপি’র আহবায়ক এ্যাডঃ সৈয়দ ইফতেখার আলীসহ অসুস্থ্য নেতাকর্মীদের সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ২টি ইটভাটায় ৮ লক্ষ টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় অবৈধভাবে ব্যবসা পরিচালনার দায়ে সাতক্ষীরায় একটি অবৈধ কয়লা উৎপাদন কারখান উচ্ছেদ ও ২ টি ইটভাটায় অভিযান চালিয়ে ৮ লক্ষ টাকা আর্থিক জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত সদর উপজেলার ফিংড়ী এলাকায় ও সোমবার কলারোয়ার হেলাতলায় অবৈধ কয়লা উৎপাদন কারখানায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন।

এ সময় আর্থিক জরিমানাসহ ২টি ইটভাটা ভেঙে ও পানি দিয়ে ভাটার চুলা নিভিয়ে দেয়া হয়। এবং একটি কয়লা উৎপাদন কারখানা উচ্ছেদ করা হয়। মোট ২টি ইটভাটাকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়।
ইটভাটা ২টি হলো, সাতক্ষীরার সদর উপজেলার জামান ব্রিকস ও রকি ব্রিকস।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন জানান, পরিবেশ দূষনকারী ও অবৈধ ইটভাটা বন্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ইটভাটায় অভিযান চালানো হয়। ২টি ভাটা কর্তৃপক্ষ প্রয়োজনীয় কাগজ পত্র দেখাতে ব্যর্থ হলে তাদের আর্থিক জরিমানা করা হয়।

এ সময় সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম আরো জানান, আমরা সাতক্ষীরা কে পরিবেশ দূষণমুক্ত রাখতে চাই। পর্যায়ক্রমে এই অভিযান চলমান থাকবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সদর উপজেলা রং পালিশ শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সভা

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা সদর উপজেলা রং পালিশ শ্রমিক ইউনিয়ন (রেজি: নং খুলনা-২২১৭) এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যা ৭টায় সাতক্ষীরা শহরের পাকাপুল মোড়স্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি জুম্মান সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,

সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের সাধারণ সম্পাদক ও ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম।
সংগঠনের সাধারণ সম্পাদক মো: ফারুকুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, হোসেন কন্সট্রাকশন এর সত্ত্বাধিকারী আলহাজ্ব তোফাজ্জেল হোসেন,

বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, বার্জার পেইন্টস বাংলাদেশ এর টেরিটরি ম্যানেজার মো: নাজমুল হক,

কানসাই নেরোলাক পেইন্টস বাংলাদেশ এর ডি এস এ (ইনচার্জ) মুন্সি আশিকুর রহমান, সদর উপজেলা রং পালিশ শ্রমিক ইউনিয়নের সহ- সভাপতি আবুল হোসেন, কোষাধ্যক্ষ বাবুল আক্তার হাওলাদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল হক, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, মহিদুল ইসলাম, আব্দুল আলিম, হারুন অর রশিদ, হাবিবুর রহমান হবি, আজহারুল ইসলাম, মফিজুল ইসলামসহ সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় আগামী ১২ ফেব্রুয়ারী সংগঠনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী সফল ও সার্থক করার লক্ষে সংগঠনের সকলকে ঐক্যবদ্ধ থাকাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ক্রিকেট টুর্নামেন্টে দেবহাটা প্রেসক্লাবকে হারিয়ে থানা দলের জয়
কে এম রেজাউল করিম দেবহাটা : ‘পুলিশ-সাংবাদিক সম্পর্কের সেতুবন্ধন, বেঁচে থাকুক আজীবন’- শ্লোগানকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় এবারও জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে দেবহাটা প্রেসক্লাব বনাম দেবহাটা থানা দলের প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট।
দেবহাটা প্রেসক্লাবের আয়োজনে সোমবার দুপুর আড়াইটা থেকে দেবহাটা ফুটবল মাঠে প্রীতি ক্রিকেট টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। খেলায় প্রেসক্লাব দলের অধিনায়কের দায়িত্বে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ও থানা দলের অধিনায়কের দায়িত্বে ছিলেন ওসি শেখ ওবায়দুল্লাহ। শুরুতেই টসে জিতে থানা দল প্রেসক্লাব দলের খেলোয়াড়দের ব্যাটিংয়ের আহ্বান জানান।
নির্ধারিত পনের ওভারের ব্যাটিংয়ে ৪ উইকেটে প্রেসক্লাব দলে খেলোয়াড়রা ১২৬ রান সংগ্রহ করেন। পরবর্তীতে ব্যাটে নেমে থানা দলের খেলোয়াড়রা ৪ উইকেট হারিয়ে খেলার নির্ধারিত পনের ওভারের তিন ওভার বাকি থাকতেই তাদের লক্ষ্যে পৌঁছে যান। খেলা চলাকালীন চার-ছক্কা হাকিয়ে পুলিশ ও সাংবাদিক দলের খেলোয়াড় ও সমর্থকদের নাচ-গানে মুখরিত হয়ে ওঠে গোটা মাঠ।
দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনের সার্বিক ব্যবস্থাপনায় এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আল ফেরদাউস আলফা, দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফরিদ আহমেদ, সহকারী পুলিশ সুপারের কার্যালয়ের পরিদর্শক মিজানুর রহমান, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, সখিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর ও প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব।
খেলায় ধারাভাষ্যকার ছিলেন সুবর্ণাবাদ সেন্ট্রাল হাইস্কুলের শিক্ষক সঞ্জয় সরকার ও জিন্নাত আলী।
আম্পায়ার ছিলেন দেবহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হযরত আলী এবং পাইলট হাইস্কুলের শিক্ষক ভৈরব চন্দ্র ঘোষ।
দেবহাটা প্রেসক্লাব দলের খেলোয়াড়দের মধ্যে ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মোমিনুর রহমান, অর্থ সম্পাদক কবির হোসেন, আজিজুল হক আরিফ, আরাফাত হোসেন লিটন, বায়েজিদ বোস্তামী উজ্জ্বল, লিটন ঘোষ বাপী, আব্দুস সালাম, এসকে অভি, মিজানুর রহমান, এসএম নাসির উদ্দীন ও আব্দুল আলিম মিঠু। অপরদিকে দলের খেলোয়াড়দের মধ্যে ছিলেন সৈয়দ মোবাশ্বের আলী, এসআই আসিফ মাহমুদ, এসআই আশিক রায়হান, এসআই হাফিজুর রহমান, এসআই মোজাম্মেল, এএসআই আব্দুর রহিম, এএসআই আকিদুল ইসলাম, কনস্টেবল রাসেল রানা, মিকাইল হোসেন, ফেরদৌস, এনামুল হক, ফয়সাল আহমেদ, রুবেল আহমেদ, সবুজ। খেলায় সেরা বোলিং নির্বাচিত হন দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্যাহ এবং সেরা খেলোয়াড় নির্বাচিত হন কনস্টেবল মিকাইল হোসেন। পুরষ্কার বিতরণকালে জাঁকজমকপূর্ণ এমন টুর্নামেন্টের আয়োজন করায় দেবহাটা প্রেসক্লাব নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান অতিথিরা
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জালিয়াতির মামলায়  নর্দান বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ইউসুফ আবদুল্লাহ গ্রেপ্তার

অনলাইন ডেস্ক : জালিয়াতির মামলায় নর্দান বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আবু ইউসুফ মো. আবদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তাঁর বিরুদ্ধে জমির দলিল জালিয়াতির অভিযোগ এনেছে আশিয়ান ল্যান্ডস অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড।
আবাসন নির্মাতা প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম ভুঁইয়া বাদী হয়ে সোমবার খিলক্ষেত থানায় একটি মামলা করেন। এরপর বিকেলে রাজধানীর বনানীর প্রসাদ ট্রেড সেন্টার থেকে অধ্যাপক আবু ইউসুফ মো. আবদুল্লাহকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার তাহেরুল হক জানিয়েছেন।

এর আগে গত বছরের ৯ ফেব্রুয়ারি আদালতে আবু ইউসুফের বিরুদ্ধে আরেকটি মামলা করেছিলেন আশিয়ানের কর্মকর্তা সাইফুল ইসলাম। আদালতের নির্দেশে ওই মামলার তদন্ত করেছিল পিবিআই।

সাইফুল ইসলাম ভুঁইয়া  বলেন, নর্দান বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস করার জন্য ২০১৩ সালে দক্ষিণখান এলাকা থেকে তাঁদের পাঁচ বিঘার একটি জমি কেনার চুক্তি করেছিলেন আবু ইউসুফ মো. আবদুল্লাহ। জমির দাম নির্ধারণ করা হয়েছিল ৫০ কোটি টাকা। কিন্তু তিনি ৩০ কোটি টাকা দেওয়ার পর জাল জালিয়াতির মাধ্যমে জমির কাগজ তৈরি করে নেন। এরপর আর কোনো টাকা পরিশোধ করেননি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মর্টার শেল বিস্ফোরণে আফগানিস্তানে ৯ শিশু নিহত

বিদেশের খবর: আফগানিস্তানে মর্টার শেল বিস্ফোরণে ৯ শিশু নিহত হয়েছে। পাকিস্তান সীমান্তের কাছে আফগানিস্তানের পূর্বাঞ্চলে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণে আরও চারজন আহত হয়েছে। খবর আল জাজিরার।

খাদ্য সামগ্রী বিক্রির একটি গাড়ির আঘাতে অনেক দিনের পুরোনো মর্টার শেলে বিস্ফোরণ ঘটে। নানগরহর প্রদেশের গভর্নরের এক বিবৃতিতে জানানো হয়েছে, স্থানীয় সময় সোমবার লালোপার জেলার বাইগানান গ্রামে ওই বিস্ফোরণ ঘটেছে।

ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে যে, বিস্ফোরণে আহত শিশুদের প্রাদেশিক রাজধানী জালালাবাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই বিস্ফোরণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি। ভয়াবহ পরিস্থিতির মধ্যে থাকা দেশগুলোর মধ্যে অন্যতম আফগানিস্তান। কয়েক দশক ধরে চলা যুদ্ধ-সংঘাতে কারণে অবিস্ফোরিত ল্যান্ড মাইন এবং অন্যান্য অস্ত্রের ঝুঁকিতে থাকা দেশটিতে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest