সর্বশেষ সংবাদ-
ভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেনসাতক্ষীরা সদরে ইউনিটি গ্রুপের ‘বিজনেস অপরচুনিটি’ সম্মেলন অনুষ্ঠিতসাংবাদিক সুজন ওসুজয়ের মায়ের ইন্তেকাল:প্রেসক্লাবের শোকশ্যামনগরে প্রতিপক্ষের দায়ের কোপে আহতের একদিন পর এক ব্যক্তির মৃত্যুকপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা: ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবিসাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের ৬৮টি খালে বিভিন্ন মাত্রায় বিষ প্রয়োগের তথ্য গবেষণায় উঠে এসেছেসাংবাদিক হাফিজুর রহমানের মায়ের ইন্তেকাল,প্রেসক্লাবের শোকঅসুস্থ ওয়ার্ড বিএনপি সভাপতি আমিরুল ইসলামকে হাসপাতালে দেখতে গেলেন জেলা কৃষক দল নেতা রবিতালার ধানদিয়ায় ত্রাস সৃষ্টি করে ২লক্ষ টাকা মূল্যের গাছ কাটার অভিযোগসাতক্ষীরা জেলা জাসদের আলোচনাসভা ও সম্মেলন

তালায় যৌতুকের দাবিতে গৃহবধু হত্যা মামলায় স্বামী ও দেবরের জবানবন্দি

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার তালায় যৌতুকের দাবিতে নির্যাতন করে গৃহবধূ শিখা রানী নামে দু’ সন্তানের এক জননীকে হত্যার অভিযোগে গ্রেপ্তারকৃত স্বামী, দেবর ও শ্বশুরকে শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এদিকে, নিহতের স্বামী গ্রেপ্তারকৃত গোবিন্দ ঋষি ও তার ভাই মান্দার ঋষি শিখা হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে বিচারিক হাকিম মোঃ সালাউদ্দিনের কাছে ১৬৪ ধরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এর আগে গত বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদে ভিত্তিতে র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের একটি টিম আসামীদের অবস্থান নিশ্চিত হওয়ার পর তালা উপজেলার পাটকেলঘাটা থানার বলফিল্ড মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, তালা সদর ইউনিয়নের আটারই গ্রামের নিহতের স্বামী গোবিন্দ ঋষি (৩০), বাবা অনিল ঋষি (৬০) ও তার ভাই মান্দার ঋষি (২০)।
জানা যায়, গত ৫ বছর পূর্বে তালা উপজেলার আমানুল্যাহপুর গ্রামের সূর্যকান্ত ঋষির কন্যা শিখা রানী দাসের সাথে তালা সদরের আটারই গ্রামের অনিল দাসের পুত্র গোবিন্দ দাসের বিয়ে হয়। বর্তমানে তাদের দুটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই গোবিন্দ ঋষি যৌতুকের দাবিতে স্ত্রীকে প্রায়ই মারপিট করতো। বিভিন্ন সময় স্থানীয়ভাবে শালিশী বৈঠক হলেও কোন সমাধান হয়নি। একপর্যায়ে গত ১ জানুয়ারী স্বামী গোবিন্দ ঋষিসহ তার পরিবারের লোকজন তার স্ত্রীকে মারপিট করে মৃত্যু নিশ্চিত হওয়ার পর গলায় রশ্নি দিয়ে ঝুঁলিয়ে দিয়ে আতœহত্যা বলে প্রচার দেয়। এরপর তারা বাড়ি থেকে পালিয়ে যায়। এই ঘটনায় ভিকটিমের বাবা সূর্যকান্ত ঋষি বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে তালা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এদিকে, নিহতের তিন বছরের কন্যা জয়ন্তী ও সাড়ে তিন মাস বয়সের প্রিয়ন্তি বর্তমানে তাদের নানা পাটকেলঘাটা থানার ছোট কাশীপুর ঋষিপাড়ার পরিতোষ দাসের বাড়িতে রয়েছে।
নিহতের মা পুষ্প রানী ঋষি বলেন, বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে জামাতা গোবিন্দ ও তার পরিবারের সদস্যরা মেয়ে শিখার উপর নির্যাতন করতো। নির্যাতন সহ্য করতে না পেরে মেয়ে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ১৪৪/১৯ নং পিটিশন মামলাও করেন। ২০১৯ সালের ৩০ মে কুমিরা ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে আপোষনামা করে শিখাকে সেখান থেকে বাড়িতে নিয়ে যায় গোবিন্দ। সেখান থেকে মৃত্যুর আগ পর্যন্ত শিখাকে বাপের বাড়িতে আসতে দেওয়া হয়নি। মৃত্যুর ছয় মাস আগে শিখার বড় জ্যাঠামহাশয় মারা গেলেও বার বার অনুরোধ করে হাতে পায়ে ধরেও শিখাকে আসতে দেওয়া হয়নি বাপের বাড়িতে।
কথা বলার একপর্যায়ে পাগলপ্রায় পুষ্পরানী রিশি বলেন, মেয়ের শ্বশুরবাড়ির দাবিকৃত যৌতুকের টাকা দিতে তার স্বামী সূর্যকান্ত রিশি শেষ সম্বল বসতভিটাটুকু একই পাড়ার রবিন রিশির কাছে গতবছরের ৪ ডিসেম্বর বিক্রির জন্য চুক্তিবদ্ধ হয়ে ৬৫ হাজার টাকা নিয়ে জামাই গোবিন্দকে দেয়ার পরও চারদিন না খাইয়ে রেখে শিখাকে নির্যাতন করে শ্বাসরোধ করে হত্যা করেছে। অথচ গলায় কাপড় বেঁধে আত্মহত্যা করেছে মর্মে প্রচার দিয়েছে।
সূর্যকান্ত ঋষির ভাইপো সঞ্জয় ঋষি বলেন, আসামীদের কাছ থেকে পুলিশ মোটা অংকের আর্থিক সুবিধা নিয়ে প্রথমে মামলা নিতে চায়নি। পরে মামলা হলেও র‌্যাব সদসরা গোবিন্দ ঋষির খালাতো ভাই সুজন শাহ গ্রামের পলাশ ঋষির মোবাইল ফোন ট্যাক করে তার সহায়তায় বৃহষ্পতিবার ভোরে পাটকেলঘাটা বলফিল্ড এলকা থেকে গোবিন্দ, তার ভাই মান্দার ও তাদের বাবা অনিল ঋষিকে আটক করে। অথচ গত পহেলা জানুয়ারি শিখা মারা গেলেও গত ৫ জানুয়ারি পর্যন্ত মামলার তদন্তকারি কর্মকর্তা চন্দন কুমার মন্ডল আসামী গ্রেপ্তারে কোন ভূমিকা রাখেনি।
এ ব্যাপারে জানতে চাইলে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফকরুল আলম খাঁন টাকা নিয়ে মামলা নিতে না চাওয়ার কথা অস্বীকার করে বলেন, গোবিন্দ ঋষি ও মান্দার ঋষি গৃহবধু শিখা রানী হত্যা মামলার সঙ্গে সম্পৃক্ত তাকার কথা স্বীকার করে শুক্রবার বিকেলে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। হত্যাকান্ডে ব্যবহৃত আলামত জব্দ করা হয়েছে। নিহত শিখার বাবা ও মা অভাবের তাড়নায় তিন বছরের জয়ন্তী ও সাড়ে তিন মাস বয়সের প্রিয়ন্তিকে নিতে রাজী না হওয়ায় গোবিন্দ ঋষির নানা পাটকেলঘাটা থানাধীন ছোট কাশীপুর ঋষিপাড়ার পরিতোষ দাস নিয়ে গেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাতক্ষীরা জেলা শাখার নব-গঠিত কমিটির অভিষেক

নিজস্ব প্রতিনিধি : ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাতক্ষীরা জেলা শাখার নব-গঠিত কমিটির অভিষেক ও সাধারণ সভা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ জানুয়ারি) কেশবপুর’র সাগরদাঁড়ি জেলা পরিষদ পিকনিক সেটে বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাতক্ষীরা জেলা শাখার নব-গঠিত কমিটির সভাপতি গৌর চন্দ্র দত্ত’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনোরঞ্জন কর্মকার মন্টুর সঞ্চালনায় অভিষেক ও সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু।
অভিষেক ও সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের পরিচালক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুল ইসলাম মিনি।
অভিষেক ও সাধারণ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাতক্ষীরা জেলা শাখার নব-গঠিত কমিটির সহ-সভাপতি মো. আব্দুস সাত্তার, বলাই দে, জয়দেব কুমার দে, মিলন কুমার দত্ত, রায় দুলাল চন্দ্র, সাধারণ সম্পাদক মনোরঞ্জন কর্মকার মন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান বুলু, সহ-সাধারণ সম্পাদক রবীন কুমার মল্লিক, সাংগঠনিক সম্পাদক ভৈরব কর্মকার, কোষাধ্যক্ষ সুমন সরকার,

দপ্তর সম্পাদক আশিষ মৈত্র, প্রচার সম্পাদক অচিন্ত কুমার দে, সদস্য দ্বীনবন্ধু মিত্র, গৌরপদ রায়, ভবানন্দ দে, রঞ্জন কুমার মজুমদার, উত্তম কুমার দত্ত ও নিমাই চন্দ্র কর্মকার প্রমুখ। বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাতক্ষীরা জেলা শাখার নব-গঠিত কমিটির অভিষেক ও সাধারণ সভা ২০২২ অনুষ্ঠানে নব-গঠিত কমিটির নেতৃবৃন্দদেরকে শপত বাক্য পাঠ করান প্রধান অতিথি সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু। এসময় বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাতক্ষীরা জেলা শাখার নব-গঠিত কমিটির অভিষেক ও সাধারণ সভায় সমিতির সংশ্লিষ্ট সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় কেন্দ্রীয় যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক দুর্জয়ের শাশুড়ীর চেহলাম

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের অর্থ বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল ইসলাম দুর্জয়ের শাশুড়ী মরহুমা সাহিদা খাতুনের চেহলাম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ জানুয়ারি) বাদ জুমআ সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের শাঁখরা গ্রামে মরহুমা সাহিদা খাতুনের নিজস্ব বাসভবনে এ চেহলাম অনুষ্ঠানে ৫ সহ¯্রাধিক বিভিন্ন মসজিদের মুসুল্লী, আত্মীয়-স্বজনসহ অসহায় মানুষের জন্য চেহলাম অনুষ্ঠানে খাবারের ব্যবস্থা করা হয়। এছাড়া স্থানীয় সকল মসজিদে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে মরহমা সাহিদা খাতুনের রুহের মাফফিরাত কামনা করা হয়। চেহলাম অনুষ্ঠানে দল মত নির্বিশেষে সকল শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের অর্থ বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল ইসলাম, সাতক্ষীরা জেলা যুবলীগের সাবেক সভাপতি আলহাজ্ব মো. আব্দুল মান্নান, সদর উপজেলা যুবলীগের আহবায়ক ও ইউপি সদস্য আসাদুজ্জামান আসাদ, পৌর যুবলীগের আহবায়ক মনোয়ার হোসেন অনু, সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র রাবেয়া পারভীন, ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম গাজী, সাবেক ইউপি সদস্য আব্দুল গণি, দেবহাটা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, সাতক্ষীরা সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সোহাগ হোসেন, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক ইউসুপ সুলতান মিলন, জাকির হোসেন, শরিফুল ইসলামসহ যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় নির্বাচন পরবর্তী সহিংসতা : নব নির্বাচিত চেয়ারম্যান ডালিম ও অহিদুলসহ ৫জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলার খাজরা ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় নবনির্বাচিত চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম ও পরাজিত প্রার্থী ওহিদুল ইসলামসহ ৫জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোরে তাদেরকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছিল। গ্রেপ্তারকৃত অন্যরা হলেন, সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুস, রাব্বি ও মোস্তফা। বর্তমানে গ্রেপ্তার আতঙ্কে এলাকা ছাড়া মানুষ। থমথমে অবস্থায় পুলিশ মোতায়েন রয়েছে।

আশাশুনি থানার ওসি গোলাম কবীর জানান, নির্বাচিত চেয়ারম্যান শাহ নেওয়াজ ডালিম তার কর্মীদের উপর গুলি বর্ষণের ঘটনায় প্রতিপক্ষ প্রার্থী ওহিদুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন। অপরদিকে, ওহিদুল ইসলাম চেয়ারম্যান শাহ নেওয়াজ ডালিমসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন। দুই মামলায় নবনির্বাচিত চেয়ারম্যান শাহ নেওয়াজ ডালিম ও তার প্রতিপক্ষ ওহিদুল ইসলামসহ মোট ৫ জনকে শুক্রবার ভোরে গ্রেপ্তার করা হয়েছে। বিকালে তাদেরকে সাতক্ষীরার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, বুধবার শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ার পর খাজরা ইউনিয়নে বৃহস্পতিবার সকালে সহিংসতার ঘটনা ঘটে। এসময় পরাজিত প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওহিদুল ইসলামের বাড়ির ছাদের ওপর থেকে নব নির্বাচিত চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম ও তার সহযোগীদের ওপর গুলিবর্ষণ করে। এতে কমপক্ষে ১২ জন আহত হন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ওহিদুলের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। তাৎক্ষণিক পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ওহিদুলের বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু ধারালো অস্ত্র এবং লাঠিসোটা জব্দ করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে ছিনতাইয়ের সময় দুই জনকে হ্যান্ডক্যাপসহ আটক

কলারোয়া প্রতিনিধি :  কলারোয়ায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে ছিনতাইয়ের সময় দুই জনকে হ্যান্ডক্যাপসহ আটক করা হয়েছে। সন্ধা ৬ টার দিকে সাতক্ষীরার কলারোয়ার উপজেলার ঝাপাঘাটা গ্রাম থেকে গ্রামবাসি তাদেরকে আটক করে । এ সময় পালিয়ে গেছে আরো ৩ জন।

আটককৃতরা হলো যশোর জেলার শার্শা উপজেলার সাতাই গ্রামের নজরুল ইসলামের দুই ছেলে গোলাম রসুল ও সোহাগ।মিন্টু হোসেন জানান, তার কাছে এক লাখ টাকা ছিল। টাকা ছিনতাইয়ের জন্য ডিবি পুলিশ পরিচয় দিয়ে থাকে থামানো হয় । এ সময় আটক শাউন বলে আমি ডিবি পুলিশের এস আই । তুমার কাছে অবৈধ মাল আছে। তাদের দেখে সন্দেহ হলে তিনি চিৎকার দেন। গ্রামবাসি দুই জনকে আটক করে । এ সময় পালিয়ে যায় আরো ৩ জন।

কলারোয়ার থানার ইন্সপেক্টর নাছির উদ্দিন মৃধা জানান, কলারোয়ার উপজেলার দামোদারকাঠি গ্রামের ব্যবসায়ী মিন্টু হোসেন থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ঝাপাঘাটা গ্রামের মাঠে পৌছালে থাকে থামানো হয়। এ সময় হ্যান্ডক্যাপ নিয়ে তার কাছে যেয়ে টাকা দাবি করে পুলিশ পরিচয় দিয়ে ।ব্যবসায়ী মন্টুর সন্দেহ হলে তিনি চিৎকার দিলে দুই জনকে গ্রামবাসি আটক করে । পরে দুই জনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় এ ঘটনায় মামলা হয়েছে ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শহরে সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে শহরের দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে সাতক্ষীরা শহরের বিভিন্ন স্থানে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক রাজিউল ইসলাম, সদস্য সচিব মেহেদী হাসান, পৌর ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য লাবিব, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক শিহাব উৎস এবং ছাত্রনেতা রিফাত। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কেলাকাতা ইউপির ১ নং ওয়ার্ড কিসমত ইলিশপুরে পূণরায় গননা করার দাবি ভোটারদের
কলারোয়া প্রতিনিধি : নির্বাচন পরবর্তী সহিংসতায় কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নে বিজয়ী ও পরাজিত মেম্বার  প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলা-ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে সাবেক মেম্বার সহ  চারজন আহত হয়েছেন।
বুধবার (৫ জানুয়ারি) বিকেলে কেরালকাতা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কিসমত ইলিশপুর  ভোট গননাকে কেন্দ্র করে  এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- ১ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার সাইফুল ইসলাম   (৪০), একই এলাকার নয়ন হোসেন (৩২), রাসেল (২২) ও আক্তার হোসেন  (৩৮)।
স্থানীয়রা জানান,   নির্বাচনের দিন কিসমত ইলিশপুরের কেকেইপি মাধ্যমিক বিদ্যালয়ের  ভোট গননা শেষে ভোটের ফলাফল নিয়ে সাবেক মেম্বার সাইফুল ইসলামের সমার্থক ও মুজিবুর রহমান মজুর সমার্থক এরমধ্যে জয়পরাজয় নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে ।
তাৎক্ষণিক সংঘর্ষে আহত হয় সাবেক মেম্বার সাইফুল ইসলাম সহ ২ দুই জন সমার্থক।
 একই সময় নবাগত মেম্বার মুজিবার রহমান (মজুর) ২ দুই জন সমার্থক আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।
 এদিকে কিসমত ইলিশপুর ১ নং ওয়ার্ডের সাবেক মেম্বার সাইফুল ইসলামের অবস্থা অবনতি হলে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবরটি ছড়িয়ে পড়লে পরাজিত মেম্বার পদপ্রার্থীর সমার্থক  বিজয়ী প্রাথীর অফিস  ভাংচুর করে। এই খবরের পর বৃহস্পতিবার সকালে বিজয়ী প্রাথ্ী মুজিবার রহমানের সমার্থকেরা সাবেক মেম্বার সাইফুল ইসলামের অফিস  ভাংচুর করে ।
এ ঘটনায় বিজয়ী মেম্বার মুজিবুর রহমান বলেন ভোট গননা শেষ মুহূর্তে পরাজিত মেম্বার পদপ্রার্থী সাইফুল ইসলাম তার সমার্থকের নিয়ে ব্যালট পেপার ছিনতাই করার চেষ্টা করলে দায়িত্বরত পুলিশের লাঠি চার্জ করলে তাহারা আহত হয়েছেন। আমরা তাহাদের কিছুই বলিনাই।
এদিকে পরাজিত প্রার্থীর সমার্থক মনিরুল ইসলাম জানান আমরা পূর্ণরায় ভোট গননা করার জন্য পিজাইডিং অফিসার হারুনর রশীদকে অনুরোধ করলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমাদের উপর হামলা করে মজুর সন্ত্রাসী বাহিনী  এতে মারাত্মক ভাবে আহত হয় সাইফুল ইসলাম তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি রয়েছে  ।
কেরালকাতা ইউনিয়ন পরিষদের নবাগত চেয়ারম্যান সম মোরশেদ আলী ভিপি জানান সাইফুল ইসলাম একজন সফল মেম্বার তিনি ও তার সমার্থকেরা পূণরায় ভোট গননা করার জন্য অনুরোধ জানিয়েছেন এটা তাদের গনতান্ত্রিক অধিকার। কিন্তু প্রিজাইডিং অফিসার    তরি ঘুরি করে ভোটের ফলাফল দিয়েছে ,  আমরা এর বিরুদ্ধে কলারোয়া উপজেলা নিবার্চন কর্মকত্ার নিকট অভিযোগ দায়ের করবো।
কিসমত ইলিশপুর ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হারুনর রশীদ জানান আমি সহ মেম্বার প্রার্থী সাইফুল ইসলামের পোলিং এজেন্টের  দাবি অনুযায়ী কয়েক বার ভোট গননা করেছি, এবং ভোটের ফলাফল শিটে  স্বাক্ষর নিয়ে  রেজাল্ট দিয়েছি ।
কলারোয়া  থানার  এস,আই ইসরাফিল  জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ করেনি অভিযোগ করলে আমার সিনিয়র অফিসারকে জানিয়ে  ব্যবস্থা গ্রহণ ক
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নৌকার প্রার্থী মাত্র ৪২ ভোট পেয়ে জামানত হারালেন

ভিন্নরকম খবর: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীদের ভরাডুবি হয়েছে।

বুধবার অনুষ্ঠিত এই নির্বাচনে উপজেলার আট ইউনিয়নের মাত্র দুটিতে জয়ী হয়েছেন নৌকা সমর্থিত প্রার্থী। আর বাকি ছয় ইউনিয়নে জয়লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থীরা। এর মধ্যে সবচেয়ে কম ভোট পেয়ে জামানত হারিয়েছেন উপজেলার ৬ নম্বর ফলসী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নিমাই চাঁদ মন্ডল। তিনি ওই ইউনিয়নের নয়টি কেন্দ্রে ভোট পেয়েছেন মাত্র ৪২টি।

রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফলে দেখা যায়, এই নয় কেন্দ্রের তিনটিতে তিনি পেয়েছেন এক ভোট করে। ছয় ভোট করে পেয়েছেন দুটি কেন্দ্রে, একটি কেন্দ্রে পেয়েছেন পাঁচ ভোট, চার ভোট পেয়েছেন একটি কেন্দ্রে, তিন ভোট পেয়েছেন আরও একটি কেন্দ্রে এবং তার নিজ কেন্দ্রে পেয়েছেন ১৫ ভোট। এই ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অ্যাডভোকেট বজলুর রহমান মোটরসাইকেল প্রতীক নিয়ে চার হাজার ৬২৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এখানে অপর বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান ফজলুর রহমান চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ৪১৭৯ ভোট।

এদিকে নৌকা প্রতীকের এই প্রার্থীর সর্বনিম্ন ভোট পাওয়া নিয়ে উপজেলাজুড়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। চলছে আলোচনা-সমালোচনা।

পরাজিত নৌকা প্রতীকের প্রার্থী নিমাই চাঁদ মন্ডল বলেন, আওয়ামী লীগের স্থানীয় কোনো নেতাকর্মী আমার পক্ষে প্রচার-প্রচারণায় অংশ নেননি। ফলে আমি নির্বাচনের মাঠে অসহায় হয়ে পড়ি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest