সর্বশেষ সংবাদ-
ভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেনসাতক্ষীরা সদরে ইউনিটি গ্রুপের ‘বিজনেস অপরচুনিটি’ সম্মেলন অনুষ্ঠিতসাংবাদিক সুজন ওসুজয়ের মায়ের ইন্তেকাল:প্রেসক্লাবের শোকশ্যামনগরে প্রতিপক্ষের দায়ের কোপে আহতের একদিন পর এক ব্যক্তির মৃত্যুকপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা: ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবিসাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের ৬৮টি খালে বিভিন্ন মাত্রায় বিষ প্রয়োগের তথ্য গবেষণায় উঠে এসেছেসাংবাদিক হাফিজুর রহমানের মায়ের ইন্তেকাল,প্রেসক্লাবের শোকঅসুস্থ ওয়ার্ড বিএনপি সভাপতি আমিরুল ইসলামকে হাসপাতালে দেখতে গেলেন জেলা কৃষক দল নেতা রবিতালার ধানদিয়ায় ত্রাস সৃষ্টি করে ২লক্ষ টাকা মূল্যের গাছ কাটার অভিযোগসাতক্ষীরা জেলা জাসদের আলোচনাসভা ও সম্মেলন

দৈনিক খুলনার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় কেক কাটা

দৈনিক খুলনার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: নজরুল ইসলাম।
উপস্থিত ছিলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান, মোস্তাফিজুর রহমান উজ্জ্বল,

যুগ্ম সম্পাদক আব্দুল জলিল, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, সাংস্কৃতিক সম্পাদক শহীদুল ইসলাম, সদস্য শাহীন গোলদার, সেলিম রেজা মুকুল, সাংবাদিক কালিদাস রায়, আহসানুর রহমান রাজিব, আসাদুজ্জামান, শেখ আমিনুর রশিদ এবং দৈনিক খুলনা পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি আবু সাঈদ প্রমুখ। এসময় অতিথিবৃন্দ কেক কেটে খুলনা থেকে প্রকাশিত দৈনিক খুলনার পত্রিকায় প্রথম প্রতিষ্ঠা বার্ষিক পালন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় যৌতুকের দাবিতে গৃহবধু হত্যা : গ্রেপ্তার-৩

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার তালায় যৌতুকের দাবিতে নির্যাতন করে শিখা রানী দাস নামে দু’ সন্তানের এক জননীকে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ভোর রাত ৪টার দিকে পাটকেলঘাটা থানার বলফিল্ড মোড় এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, তালা সদর ইউনিয়নের আটারই গ্রামের অনিল দাস (৬০), তার ছেলে মান্দার দাস (২০) ও নিহতের স্বামী গোবিন্দ দাস (৩০)।
র‌্যাব সাতক্ষীরার কোম্পানী অধিনায়ক মো. ইশতিয়াক হোসাইন জানান, পাটকেলঘাটা থানাধীন আমানুল্লাহপুর গ্রামের সূর্যকান্ত দাসের মেয়ে শিখা রানী দাসকে পাঁচ বছর আগে পারিবারিকভাবে বিয়ে করে তালা থানার আটারুই গ্রামের অনিল দাসের ছেলে গোবিন্দ দাস। বর্তমানে তাদের দুটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই গোবিন্দ দাস ও তার পরিবারের সদস্যরা যৌতুকের দাবিতে শিখা রানী দাসকে মারপিট করতো।
বিভিন্ন সময় স্থানীয়ভাবে শালিশী বৈঠক হলেও কোন সমাধান হয়নি। গত পহেলা জানুয়ারি সকালে শিখাকে নির্যাতন করে হত্যার পর স্বামী, দেবর ও শ্বশুর পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের পিতা সংর্যকান্ত দাস বাদি হয়ে তালা থানায় একটি হত‌্যা মামলা দায়ের করেন। লাশ উদ্ধারের পরপরই পুলিশ ঘটনার সত্যা পেয়ে নিহত শিখার শ্বাশুড়ি বিল্ব রানী দাসকে গ্রেপ্তার করে। নিহতের পালিয়ে যাওয়া শ্বশুর অনিল দাস, স্বামী গোবিন্দ দাস ও দেবর মান্দার দাসকে বৃহষ্পতিবার ভোর চারটার দিকে পাটকেলঘাটা বলফিল্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আসামীদের তালা থানায় সোপর্দ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে নির্বাচন পরবর্তী সহিংসতায় ৫ জন গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতায় ৫জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে খাজরা ইউনিয়নের গদাইপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে আসাদুল ইসলাম ও রাসেল হোসেনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খাজরা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম জানান, বৃহষ্পতিবার সকাল ৮টার দিকে কর্মী-সমর্থকদের নিয়ে গদাইপুর যাওয়ার পথে পরাজিত প্রার্থী অহিদুল তার আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছোড়ে এবং তার বাড়ির ছাদ থেকে ইট পাটকেল ছোড়ে। সেখানে পাঁচজন গুলিবিদ্ধসহ কমপক্ষে ১৫ জন আহত হন।
তবে অভিযোগ অস্বীকার করে অহিদুল ইসলাম জানান,গতকাল রাত ১১ টা থেকে থেকে দফায় দফায় শাহানেওয়াজ ডালিমের কর্মী সমর্থকরা আমার বাড়িতে হামলা চালায়। বৃহষ্পতিবার সকালে গেট ভেঙে আমার বাড়িতে ঢোকার সময়ে জীবন বাচাতে আমি আমার লাইসেন্সকৃত স্টেইনগান দিয়ে ছররা গুলি ছুড়তে বাধ্য হয়েছি।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কবির জানান,পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সিটি কলেজের গভর্নিং বডি গঠন নিয়ে স্বেচ্ছাচারিতা ও অনিয়মের অভিযোগ !

নিজস্ব প্রতিনিধি :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সাতক্ষীরা সিটি কলেজের নিয়মিত গভর্নিং বডি গঠন নিয়ে স্বেচ্ছাচারিতা ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে অধ্যক্ষের বিরুদ্ধে।
নিয়মিত গভর্নিং বডি গঠন করার জন্য কলেজের নোটিশ বোর্ডে কোন তফসিল না টানিয়ে এবং স্থানীয় পত্রিকায় কোন তফসিল ঘোষণা না করে অধ্যক্ষ আবু সাঈদ নিজের পছন্দের শিক্ষক প্রতিনিধি, অভিভাবক সদস্য,দাতা সদস্য,হিতৈষী সদস্য,প্রতিষ্ঠাতা সদস্য বিনা ভোটে মনোনীত করে একতরফাভাবে নিয়মিত গভর্নিং বডি গঠন করার চেষ্টা করে যাচ্ছেন বলে সাতক্ষীরা সিটি কলেজ সূত্রে জানা গেছে।
কলেজের নাম প্রকাশের অনিচ্ছুক একাধিক শিক্ষকরা জানান, ইতোপূর্বে সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ আবু সাঈদের বিরুদ্ধে দুদক ঢাকা অফিস থেকে একাধিকবার তদন্ত সম্পন্ন করা হয়েছে। যে কোন সময় দুদক কর্মকর্তার তদন্ত রিপোর্ট প্রতিবেদন প্রকাশ করবেন বলে বিভিন্ন মাধ্যম থেকে জানা গেছে।
যেখানে খুলনা বিভাগের সর্ববৃহৎ সাতক্ষীরা সিটি কলেজ এর কোটি কোটি টাকার আর্থিক অনিয়ম,নথিপত্র জালিয়াতি করে ভূয়া শিক্ষক নিয়োগ ও এমপিওভুক্তি সংক্রান্ত যাবতীয় তথ্য উঠে এসেছে বলে কলেজের শিক্ষকরা অবগত হয়েছেন।
এছাড়া সাতক্ষীরা সিটি কলেজে বিনা ভোটে অধ্যক্ষ আবু সাঈদের হাতে পুনরায় নিয়মিত গভর্নিং বডি তুলে দিলে কলেজের সকল একাডেমিক কার্যক্রম ধ্বংস হয়ে যাবে বলে মনে করেন কলেজ শিক্ষক-কর্মচারীসহ এলাকাবাসী।
এদিকে ইসলামী ব্যাংক ও আল আরাফা ব্যাংক থেকে কলেজের গচ্ছিত তহবিল হতে কোটি টাকার অধিক এই অধ্যক্ষ আবু সাঈদ এবং ডেসটিনির সাতক্ষীরা জেলা প্রতিনিধি কলেজের শিক্ষক জাহাঙ্গীর আলম আত্মসাৎ করেন। যা দুদক তদন্ত করে যাচ্ছে।
শিক্ষকরা আরো জানান, সাতক্ষীরা সিটি কলেজে কখনো অভ্যন্তরীণ অডিট হয় না। কোন শিক্ষক অভিভাবক বা এলাকাবাসী দুর্নীতি নিয়ে কথা বললে তাদের মামলা-মোকদ্দমা দিয়ে ভয় দেখানো হয়।
যে কারণে আমরা অত্র কলেজের সাধারণ শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং এলাকাবাসী নিয়মতান্ত্রিকভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক গভর্নিং বডির কমিটি গঠনের দাবি জানিয়েছেন।
এলাকাবাসী জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ ইন্সপেক্টর কর্তৃপক্ষ শুধুমাত্র সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষের নিকট নির্বাচনের ভোটার তালিকা চাইলেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। কারণ অধ্যক্ষ সাহেব এই ভোটার তালিকাও সম্পন্ন করতে পারেনি। সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ আবু সাঈদ এমনও ঘোষণা দেন যে প্রয়োাজনে ১০ লক্ষ টাকা ব্যয় করবে কমিটি গঠনের জন্য ।

যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ কর্তৃপক্ষ,সেহেতু আপনারাই পারেন অধ্যক্ষের এই দুর্নীতির লাগাম টেনে ধরতে। একই সাথে অধ্যাক্ষ সাহেব নথিপত্র জালিয়াতি করে নিয়মিত গভর্নিং বডির কমিটি গঠন করতে না পারে তার জন্য ব্যবস্থা গ্রহণ করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের আশু হস্তক্ষেপ কামনা করেছেন কলেজের শিক্ষক-কর্মচারী ও এলাকাবাসী।
এবিষয়ে সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ আবু সাঈদ এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা। বড় কলেজ হওয়ার কারনে এখানে সব সময় একটি অপজেশন গ্রুপ রয়েছে। যারা এ অপপ্রচার চালায়। দুদকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, একজন শিক্ষক দুদকে অভিযোগ করেছিল। সেটি তদন্তাধীন রয়েছে। ইতোমধ্যে সেই শিক্ষক আশাশুনি কলেজে চলেও গেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গ্রাহক সেবায় কালিগঞ্জে পল্লী  বিদ্যুতের উঠান বৈঠক

কালিগঞ্জ প্রতিনিধি : দূর্নীতি, হয়রানী, অনিয়ম, বিদ্যুৎ চুরি প্রতিরোধসহ “আমার গ্রাম আমার শহর” রুপকল্প বাস্তবায়নের লক্ষে কালিগঞ্জে গ্রহক সেবায় পল্লী বিদ্যুতের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি কালিগঞ্জ জোনাল অফিসের আয়োজনে মঙ্গলবার বিকেলে কুশুলিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। কুশুলিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ‘র সভাপতিত্বে ও এ জি এম সদস্য সেবা সাইফুল ইসলামের পরিচালনায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জিল্লুর রহমান,

কালিগঞ্জ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার পংঙ্কজ সিকদার, ইউপি সদস্য আব্দুল গফফার, সাংবাদিক শাওন আহমেদ সোহাগ, তুলা কাটিং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম সহ অন্যান্যরা। এসময় বক্তাগন বলেন, সরকারের বেঁধে দেওয়া নিয়মে পল্লী বিদ্যুৎ অফিসের কার্যক্রম চলছে। সকলের সহযোগিতা ছাড়া পল্লী বিদ্যুতের সব সেবা নিশ্চিত করা সম্ভব নয়।

কিছু কিছু ক্ষেত্রে আমরা এখনো পিছিয়ে রয়েছি, তবে অচিরেই সব কিছু ঠিক হয়ে যাবে। আলোচনা কালে বিদ্যুৎ চুরি রোধে গ্রাহকদের সচেতন হওয়ার অনুরোধ জানানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাংবাদিক ইয়ারব হোসেন এর ভাবীর মৃত্যুতে শোক

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক মানবজমিন পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি ইয়ারব হোসেন এর সেজ ভাইয়ের স্ত্রী সাতক্ষীরা সদরের তুজুলপুল গ্রামের আবু সিদ্দিকের স্ত্রী মোছা: মোসলেমা খাতুন হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…….রাজিউন)। তিনি মঙ্গলবার রাতে ভারতের ব্যাঙ্গালুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৫২) বছর। মৃত্যুকালে এক ছেলে, আতœীয় স্বজন ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সহ-সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক শেখ মাসুদ হোসেন, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, নির্বাহী সদস্য মকসুমুল হাকিম, সেলিম রেজা মুকুল, আব্দুল গফুর সরদার, মাছুদুর জামান সুমন, এম শাহীন গোলদারসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জ প্রেসক্লাবে কার্যনির্বাহী কমিটির সভা

কালিগঞ্জ প্রতিনিধি॥ করোনা মহামারী কাটিয়ে দীর্ঘদিন পর কালিগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাবের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু‘র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু‘র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন,

নিয়াজ কায়ছার তুহিন, যুগ্ন সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু, সাংগঠনিক সম্পাদক এম, হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহমদ উল্লাহ বাচ্ছু, কোষাধ্যাক্ষ কাজী মোজাহিদুল ইসলাম তরুণ, দপ্তর সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন, নির্বাহী সদস্য শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, এসএম, গোলাম ফারুক প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে প্রতিবছরের ন্যায় এ বছরও প্রেসক্লাবের উদ্যোগে বার্ষিক পিকনিক অনুষ্ঠিত হবে। আগামি ৩ ফেব্রুয়ারি মুজিবনগরে আনন্দ ভ্রমণে যাওয়ার স্থান ঠিক করা হয়। এছাড়া প্রেসক্লাবে আবেদনকৃত নতুন সদস্যদের ২০২২ সালের পত্রিকার পরিচয়পত্রের ফটোকপি ও ভর্তি ফিস জমা দিয়ে ৩১ জানুয়ারির মধ্যে ভর্তি হতে হবে। একই সাথে প্রেসক্লাবের সদস্যদের মাসিক চাঁদা, ও ২০২২ সালের পত্রিকার পরিচয়পত্রের ফটোকপি ৩১ জানুয়ারির মধ্যে জমা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার ১৬ ইউপিতে আ.লীগ ৯ বিদ্রোহী ৫ জামায়াত ২ ও বিএনপির ১ জন নির্বাচিত

আসাদুজ্জামান: পঞ্চম ধাপে সাতক্ষীরার তিন উপজেলার ১৬ টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের ৯ জন, বিদ্রোহী (আ’লীগ) ৫ জন, জামায়াত সমর্থিত (স্বতন্ত্র) ২ জন ও বিএনপি সমর্থিত (স্বতন্ত্র) একজন বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।
এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে আশাশুনি উপজেলার ১১টি ইউনিয়নে মধ্যে যারা বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন তারা হলেন, শোভনালী ইউনিয়নে মাওলানা আবু বকর সিদ্দিক (জামায়াত), বুধহাটায় মো. মাহবুবুল হক ডাবলু (আ’লীগ), কুল্যায় ওমর সাকী ফেরদৌস পলাশ (আ’লীগ বিদ্রোহী), দরগাহপুরে শেখ মিয়ারাজ আলী (আ’লীগ), আশাশুনি সদরে এস এম হোসেনুজ্জামান (আ’লীগ), শ্রীউলা দীপংকর বাছাড় দিপু (আ’লীগ বিদ্রোহী), খাজরায় এসএম শাহনেওয়াজ ডালিম (আ’লীগ), আনুলিয়ায় রুহুল কুদ্দুস (বিএনপি), প্রতাপনগর হাজী মো. দাউদ আলী (জামায়াত) ও কাদাকাটি দীপঙ্কর কুমার সরকার দীপ (আ’লীগ)। এই উপজেলায় বড়দল ইউনিয়নের দুটি কেন্দ্রে ফলাফল প্রকাশে বিলম্ব হওয়ায় এখানকার ফলাফল এখনও জানা না গেলেও আ’লীগ বিদ্রোহী জগদীশ চন্দ্র সানা ৮২৫ ভোটে এগিয়ে রয়েছেন বলে জানা গেছে। তার নিকটতম প্রতিদ্বন্দী রয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী আজহারুল ইসলাম মন্টু।
এছাড়া শ্যামনগর উপজেলার তিনটি ইউনিয়নে যারা বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন তারা হলেন, ভুরুলিয়া ইউনিয়নে জাফরুল আলম বাবু (আ’লীগ), শ্যামনগর সদরে অ্যাড. জহুরুল হায়দার বাবু (আ’লীগ) ও ইশ্বরীপুরে অ্যাড. জিএম শোকর আলী (আ’লীগ) এছাড়া কলারোয়া উপজেলায় দুটি ইউনিয়নে যারা বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন তারা হলেন, কেরালকাতা ইউনিয়নে স.ম গোলাম মোর্শেদ (আ’লীগ) ও কুশোডাঙ্গা গাজী সাঈদ আলী (আ’লীগ বিদ্রোহী)।
এনিয়ে সাতক্ষীরা জেলায় ৭৮টি ইউনিয়নের মধ্যে সদর উপজেলার আলিপুর ইউনিয়ন ছাড়া সব ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest