সর্বশেষ সংবাদ-
ভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেনসাতক্ষীরা সদরে ইউনিটি গ্রুপের ‘বিজনেস অপরচুনিটি’ সম্মেলন অনুষ্ঠিতসাংবাদিক সুজন ওসুজয়ের মায়ের ইন্তেকাল:প্রেসক্লাবের শোকশ্যামনগরে প্রতিপক্ষের দায়ের কোপে আহতের একদিন পর এক ব্যক্তির মৃত্যুকপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা: ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবিসাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের ৬৮টি খালে বিভিন্ন মাত্রায় বিষ প্রয়োগের তথ্য গবেষণায় উঠে এসেছেসাংবাদিক হাফিজুর রহমানের মায়ের ইন্তেকাল,প্রেসক্লাবের শোকঅসুস্থ ওয়ার্ড বিএনপি সভাপতি আমিরুল ইসলামকে হাসপাতালে দেখতে গেলেন জেলা কৃষক দল নেতা রবিতালার ধানদিয়ায় ত্রাস সৃষ্টি করে ২লক্ষ টাকা মূল্যের গাছ কাটার অভিযোগসাতক্ষীরা জেলা জাসদের আলোচনাসভা ও সম্মেলন

প্রধানমন্ত্রী কাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন

দেশের খবর: আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের তিন বছর পূর্তি ও চতুর্থ বছরে পদার্পণ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল ৭ জানুয়ারি সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের তিন বছর পূর্তি ও চতুর্থ বছরে পদার্পণ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আগামী কয়েকদিন বাড়বে তাপমাত্রা

দেশের খবর: আগামী কয়েক দিন তাপমাত্রা বাড়তে থাকবে। কমে আসবে শীতের প্রকোপ। এরপর জানুয়ারির ১১ তারিখ বৃষ্টি হতে পারে। এই বৃষ্টি কয়েক দিন থেমে থেমে দেশের বিভিন্ন অঞ্চলে হতে পারে। বৃষ্টি কমার পর আবার নামতে পারে তাপমাত্রা।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা বদলগাছিতে ১০ দশমিক ৩, যা গতকাল ছিল তেতুলিয়ায় ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় গতকাল ছিল ১৩ দশমিক ৩, আজ ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। একইভাবে ময়মনসিংহে ছিল ১২ দশমিক ৬, আজ ১২ দশমিক ৩, চট্টগ্রামে ছিল ১৫ দশমিক ৫, আজ ১৫, সিলেটে ছিল ১৩ দশমিক ৯, আজ ১৩ দশমিক ৮, রাজশাহীতে ছিল ৯ দশমিক ৫, আজ ১০ দশমিক ৯, রংপুরে ছিল ১০ দশমিক ৬, আজ ১১ দশমিক ৩, খুলনায় ছিল ১২ দশমিক ৫, আজও একই আছে এবং বরিশালে ছিল ১১ দশমিক ৬, আজ ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, আগামী কয়েক দিন তাপমাত্রা বাড়তে থাকবে। এরপর ১১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি বৃষ্টি হতে পারে। এরপরে আবার কমতে পারে তাপমাত্রা। মাসের শেষ দিকে একটি শৈত্যপ্রবাহ হওয়ার শঙ্কা রয়েছে বলে তিনি জানান। এদিকে আবহাওয়া অধিদফতর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক এলাকায় আবার মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কিছু কিছু এলাকায় দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতে মুসলিম নারী ‘নিলামে’ বিক্রি চেষ্টার মূলহোতার পরিচয় প্রকাশ

বিদেশের খবর: ভারতে বুল্লি বাই নামের একটি অ্যাপের মাধ্যমে শতাধিক মুসলিম নারীকে ‘নিলামে’ বিক্রির ঘটনার মূল পরিকল্পনাকারীর পরিচয় জানা গেছে। নীরাজ বিষ্ণোই নামে এক তরুণ এই ঘটনার মূল হোতা বলে জানিয়েছে পুলিশ। তাকে আসাম থেকে গ্রেফতার করা হয়েছে। দিল্লি পুলিশ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে বলে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে।

ইন্টেলিজেন্স ফিউশন অ্যান্ড স্ট্র্যাটেজিক অপারেশন (আএফএসও) ইউনিটের ডেপুটি কমিশনার কে পি এস মালহোত্রা বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, দিল্লি পুলিশের স্পেশাল সেলের আইএফএসও টিম আসাম থেকে নীরাজ বিষ্ণোই নামে এক তরুণকে গ্রেফতার করেন। নীরাজ গিটহাবের বুলি বাই অ্যাপের প্রধান পরিকল্পনাকারী। তিনই অ্যাপটি তৈরি করেছেন। অ্যাপটির প্রধান টুইটার অ্যাকাউন্টও তিনিই চালাতেন।

পুলিশ জানায়, ২১ বছর বয়সী নীরাজ মধ্যপ্রদেশের ভোপালের একটি ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আসামের নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করে স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে তাকে দিল্লিতে আনা হয়। এ নিয়ে এই ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করা হলো বলে এনডিটিভি জানিয়েছে।

এদিকে, গিটহ্যাব প্ল্যাটফর্মের বুল্লি বাই অ্যাপ নিয়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হওয়ার পর সেটি সরিয়ে নেওয়া হয়।

ওই অ্যাপে বিনা অনুমতিতেই ভারতের কয়েকজন প্রসিদ্ধ মুসলিম নারী সংবাদিক ও আন্দোলনকর্মীর ছবি ব্যবহার করে তাদের ‘বিক্রির’ জন্য ভুয়া নিলামে তোলা হয়েছে।

ভারতে এই নিয়ে দ্বিতীয়বার অ্যাপের মাধ্যমে মুসলিম নারীদের ‘বিক্রির জন্য নিলামে’ তোলা হয়েছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

গত বছরের জুলাইতে ‘শালি ডিলস’ নামে একটি অ্যাপে অন্তত ৮৩ জন মুসলিম নারীর ছবি দিয়ে তাদের ‘বিক্রির আয়োজন’ করা করা হয়েছিল। ওই অ্যাপে ও ওয়েবসাইটে নারীদের বিশেষায়িত করা হয়েছিল ‘ডিলস অফ দ্য ডে’ বলে। বুল্লি বাই ‘শালি ডিলস’ অ্যাপের ক্লোন বলে ধারণা করা হচ্ছে।

বলার অপেক্ষা রাখে না উভয় অ্যাপেই সত্যিকারের কেনাবেচার কোনো উদ্দেশ্য ছিল না। বরং মুসলিম নারীদের হেয় ও অপমান করাই ছিল ওই অ্যাপগুলো উদ্দেশ্য।

‘শালি ডিলস’ অ্যাপের মাধ্যমে মুসলিম নারীদের ‘বিক্রির’ চেষ্টার অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করলেও সে সময় কারো বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়নি বলে জানিয়েছিল পুলিশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দুর্নীতির অভিযোগ: শিল্পকলার ডিজি লাকীকে দুদকে তলব

বিশেষ ডেস্ক: শিল্পকলা একাডেমির মহাপরিচালক (ডিজি) মো. লিয়াকত আলী লাকীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানে বুধবার দুদকের উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম এ চিঠি পাঠিয়েছেন।

আগামী ১৬ জানুয়ারি সকাল ১০টায় লিয়াকত আলী লাকীকে ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির থাকতে বলা হয়েছে। চিঠিতে দুই অর্থবছরের বরাদ্দকৃত বাজেট ও ব্যয় সংক্রান্ত যাবতীয় নথিপত্র চাওয়া হয়েছে।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক এসব তথ্য নিশ্চিত করেছেন।

শিল্পকলা একাডেমির মহাপরিচালক বরাবর এ চিঠি দেওয়া হয়েছে। যদিও বর্তমান মহাপরিচালকের বিরুদ্ধেই চলছে এ অনুসন্ধান কার্যক্রম।

চিঠিতে বলা হয়েছে, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর রিরুদ্ধে ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়মদুর্নীতির করে ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাৎসহ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে।

অনুসন্ধানের স্বার্থে ওইসব রেকর্ডপত্র সংগ্রহ করে পর্যালোচনা করা একান্ত প্রয়োজন। চিঠিতে ওইসব রেকর্ডপত্র সরবরাহের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। এ ছাড়া চিঠিতে ‘বিষয়টি অতীব জরুরি’ বার্তাটি দৃষ্টি আকর্ষণের জন্য বিশেষভাবে লেখা হয়েছে।

দুদক সূত্র জানায়, লিয়াকত আলী লাকীর বিরুদ্ধে ২ জানুয়ারি অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। সে অনুসারে দুদকের উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম ও সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়ার সমন্বয়ে একটি অনুসন্ধান টিম গঠন করা হয়।

দেশের জাতীয় সংস্কৃতি কেন্দ্র বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে এ প্রতিষ্ঠানে প্রায় এক যুগ ধরে মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন লিয়াকত আলী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা জাপার সম্পাদক আশুর সুস্থতা কামনায় দোয়া

জাতীয় পার্টি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে জাতীয় পার্টি সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু র সুস্থতা কামনায় এক দোয়া ও মিলাদ কাটিয়া আমতলাস্থ ১নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেলের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
গত ৫ ই জানুয়ারি ঢাকার ইউনাইটেড হাসপাতালে আশরাফুজ্জামান আশুর ওপেন হার্ট সার্জারি করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব শেখ আজহার হোসেন, পৌর জাতীয় পার্টির সভাপতি পৌর কাউন্সিলর আলহাজ্ব সৈয়দ মাহমুদ পাপা, সাংগঠনিক সম্পাদক শেখ শাখাওয়াতূল করিম পিটুল
জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মাঈনুর রশীদ,যুগ্ম সাংগঠনিক সম্পাদক আকরাম খান বাপ্পি, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, সাধারণ সম্পাদক শরীফুজ্জামান বিপুল, জাতীয় পার্টির নেতা আব্দুল গফফার, আশরাফ আলী
জাতীয় যুব সংহতির সভাপতি আশিকুর রহমান বাপ্পী, সাধারণ সম্পাদক আবু তাহের, যুবনেতা বদরুজ্জামান বদু, সাইফুল,বনি
জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির জেলা আহ্বায়ক কাজী আমিনুল ইসলাম ফিরোজ, সদস্যসচিব কমল বিশ্বাস
জাতীয় ছাত্র সমাজ সাতক্ষীরা জেলা সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান সুমন , পৌর ছাত্রসমাজের আহ্বায়ক মনোয়ার হোসেন রুমি, সদর উপজেলা জাতীয় ছাত্রসমাজ এর সভাপতি আশরাফুজ্জামান রকি, ছাত্রনেতা পল্লব,দীপ্ত, তামীম, আলমগীর সহ জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রাক্তনকোর্ট মসজিদের ইমাম মাওলানা ফিরোজ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মুরাদের বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার হুমকির অভিযোগ

দেশের খবর: সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে ধানমন্ডি থানায় অভিযোগ দায়ের করেছেন তার স্ত্রী ডা. জাহানারা এহসান।

বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে ধানমন্ডি থানায় এসে ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে জিডি করেন তিনি। এর আগে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে পুলিশের সহযোগিতা চান ডা. জাহানারা এহসান।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ধানমন্ডি জোন) সহকারী কমিশনার আবদুল্লাহ আল মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকাল সোয়া তিনটার দিকে পরিচয় না দিয়ে একটি নাম্বার থেকে ফোন করে সহায়তা চান ওই নারী। ফোন করে জানান, তাকে মারধর করা হচ্ছে। এমনকি প্রাণ নাশের হুমকি দেওয়া হয়। ৯৯৯ থেকে কল পেয়ে ১৫ নম্বর সড়কের ওই বাসায় পুলিশ পাঠানো হয়েছে।

ধানমন্ডি থানার পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, ডা. মুরাদের স্ত্রী দুপুরে ৯৯৯ এ ফোন দিয়ে পারিবারিক কলহের জের ধরে আইনি সহায়তা চান। এরই পরিপ্রেক্ষিতে আমাদের একটি টিম তার বাসায় যায়। বাসায় আমরা তেমন কিছু দেখিনি। পরে তিনি থানায় আসেন, তার অভিযোগের বিষয়ে আমরা জানার চেষ্টা করেছি। পারিবারিক কলহের বিষয়গুলো তিনি আমাদের জানিয়েছেন।

সম্প্রতি এক চিত্রনায়িকার সঙ্গে ডা. মুরাদের অশালীন ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের এই সংসদ সদস্যকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত ৭ ডিসেম্বর তিনি পদত্যাগ করলে ওইদিন রাতেই তার পদত্যাগপত্র গ্রহণ করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। একইদিনে জামালপুর জেলা আওয়ামী লীগের এক জরুরি সভায় মুরাদ হাসানকে জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

এর ধারাবাহিকতায় তাকে সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। বৃহস্পতিবার মুরাদ হাসানকে তার নিজ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।এ ছাড়া মুরাদের আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ বাতিলের বিষয়েও দলের পরবর্তী কার্যনির্বাহী সংসদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

গত ৯ ডিসেম্বর দিবাগত রাতে কানাডার উদ্দেশে দেশত্যাগ করেছিলেন তিনি। এরপর কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলেও তাকে সে দেশে ঢুকতে দেওয়া হয়নি।

সেখান থেকে তাকে দুবাইগামী একটি ফ্লাইটে তুলে দেওয়া হয়। কিন্তু দুবাইও তাকে ঢুকতে দেওয়া হয়নি বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়। সেখানেও ব্যর্থ হওয়ার পর আর উপায় না পেয়ে দেশে ফিরে আসেন বিতর্কিত এ রাজনীতিক।

প্রসঙ্গত, নারীর প্রতি বিদ্বেষমূলক বক্তব্য ও কয়েকটি অডিও ক্লিপ ফাঁসের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ডা. মুরাদ হাসান প্রতিমন্ত্রীর পদ থেকে গত ৭ ডিসেম্বর পদত্যাগ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় রেড ক্রিসেন্ট’র কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের উদ্যোগে ও জাতীয় সদর দপ্তরের সহায়তায় অসহায়, দরিদ্র ও ভাসমান পরিবারের মাঝে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (০৬ জানুয়ারি) বেলা ১১টায় সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিট ভবনের সামনে প্রধান অতিথি হিসেবে অসহায়, দরিদ্র ও ভাসমান পরিবারের মাঝে কম্বল কিতরণ করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের ভাইস চেয়ারম্যান শেখ নুরুল হক ।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের কার্যকরী কমিটির কার্যনির্বাহী সদস্য শেখ হারুন উর রশিদ, শেখ আব্দুর রশিদ, মো. রাশেদুজ্জামান রাশি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের উপরিচালক এ.এস.এম আক্তার, অফিস সহকারি মো. কামরুল ইসলাম, যুব সদস্য ইলিয়াছ হোসেন প্রমুখ। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের উদ্যোগে ও জাতীয় সদর দপ্তরের সহায়তায় ৫ শতাধিক অসহায়, দরিদ্র ও ভাসমান পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার স্মারকলিপি

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে ভূমি মন্ত্রণালয়ের সচিব ববাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারী) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমানের নিকট এ স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি (বাভূঅকস) এর নেতৃবৃন্দ। স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন,

বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো. আব্দুল বারী, সাধারণ সম্পাদক আব্দুল আমিন খান চৌধুরী, সহ সভাপতি মোস্তফা মনিরুজ্জামান, কান্তিলাল সরকার, সাংগঠনিক সম্পাদক মহসীন আলী, কোষাধ্যক্ষ বাশারত হোসেন, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মো. মোখলেছ আলী, পৌর ভূমি সহকারী কর্মকর্তা মো. কামরুল ইসলাম, আকরাম হোসেন, আব্দুল হাই, এসএম ফজলুর রহমান, শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, শেখ মিজানুর রহমান, শ্যামল কুমার প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest