সর্বশেষ সংবাদ-
ভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেনসাতক্ষীরা সদরে ইউনিটি গ্রুপের ‘বিজনেস অপরচুনিটি’ সম্মেলন অনুষ্ঠিতসাংবাদিক সুজন ওসুজয়ের মায়ের ইন্তেকাল:প্রেসক্লাবের শোকশ্যামনগরে প্রতিপক্ষের দায়ের কোপে আহতের একদিন পর এক ব্যক্তির মৃত্যুকপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা: ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবিসাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের ৬৮টি খালে বিভিন্ন মাত্রায় বিষ প্রয়োগের তথ্য গবেষণায় উঠে এসেছেসাংবাদিক হাফিজুর রহমানের মায়ের ইন্তেকাল,প্রেসক্লাবের শোকঅসুস্থ ওয়ার্ড বিএনপি সভাপতি আমিরুল ইসলামকে হাসপাতালে দেখতে গেলেন জেলা কৃষক দল নেতা রবিতালার ধানদিয়ায় ত্রাস সৃষ্টি করে ২লক্ষ টাকা মূল্যের গাছ কাটার অভিযোগসাতক্ষীরা জেলা জাসদের আলোচনাসভা ও সম্মেলন

সাতক্ষীরায় জেলা বিএনপির মানববন্ধন

আসাদুজ্জামান : ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনের দিনকে ‘গণতন্ত্র হত্যা’ দিবস আখ্যা দিয়ে মানববন্ধন করেছে সাতক্ষীরা জেলা বিএনপি। বুধবার বিকালে শহরের হাটের মোড় এলাকায় উক্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম, যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হাবিব,সদস্য শের আলী, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুস সামাদ, জেলা যুবদল সভাপতি আবু জাহিদ ডাবলু, জেলা কৃষক দলের আহবায়ক আহসানুল কাদির স্বপন, জেলা স্বোচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক, জেলা ছাত্রদলের সভাপতি শরিফুজ্জামান সজিব, জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, যুবদল সাধারন সম্পাদক হাফিজুর রহমান মুকুল, স্বোচ্ছাসেবক দল সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, কৃষক দলের সদস্য সচিব শাহিনুর রহমান, যুবদল সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, স্বেচ্ছাসেবক দল সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম প্রমুখ।
জেলা বিএনপির আহবায়ক অ্যাড, সৈয়দ ইফতেখার বলেন, ফ্যাসিষ্ট আওয়ামীলীগই গণতন্ত্র হত্যাকারী। জনগণের ভোটাধিকার হরণ করতে পরিকল্পিতভাবে আওয়ামী লীগ সরকার ২০১১ সালে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে দিয়েছিল। ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় নির্বাচন থেকে শুরু এখনও পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে তা ছিল এক তরফা প্রতিদ্বন্দিতাহীন ও গভীর রাতে ব্যালটবাক্স ভর্তি করা। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইসি দিনের ভোট রাতে করে বলে আমরা প্রশ্নবিদ্ধ হই: মাহবুব তালুকদার

দেশের খবর: ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে ব্যালট পেপারের ঘটনাটি বিবিসি প্রকাশ করার পর নির্বাচন কমিশন দিনের ভোট রাতে করে বলে আমরা প্রশ্নবিদ্ধ হই। এটি কোনোভাবেই কাম্য ছিল না বলে লিখিত বক্তব্যে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের নিজ দপ্তরে লিখিত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মাহবুব তালুকদার বলেন, ‘মানবাধিকারের আলোচনা এখন তুঙ্গে। মানবাধিকার উৎসারিত হয় ভোটের অধিকার থেকে। আমাদের সংবিধানের স্পিরিটই হচ্ছে তাই। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা ও রক্ষা করা এখন সুদূরপরাহত। গণতন্ত্র ও মানবাধিকার একই মুদ্রার এপিঠ-ওপিঠ। একমাত্র নির্ভেজাল গণতন্ত্রই মানবাধিকারের গ্যারান্টি দিতে পারে। গণতন্ত্র প্রতিষ্ঠা ও এর প্রতিষ্ঠানিক রূপদানের জন্য অবাধ সুষ্ঠু নিরপেক্ষ আইনানুগ গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নেই।’ ‘নির্বাচনি আইন ভঙ্গ করে আচরণবিধি লঙ্ঘন সুষ্ঠু নির্বাচনের গোড়া কর্তনের নামান্তর। কতিপয় মাননীয় সংসদ সদস্য সরাসরি আচরণবিধি লঙ্ঘন করে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কলুষিত করেছেন। কেবল চিঠি দেওয়া ছাড়া তাদের সম্পর্কে আর কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। কেউ কেউ সেই চিঠি উপেক্ষা করেছেন। এজন্য আইনের কঠোর প্রয়োগ অনিবার্য ছিল। কিন্তু নির্বাচন প্রক্রিয়া সংস্কার না করা হলে তাদের সম্পর্কে কঠোর ব্যবস্থা গ্রহণ সম্ভব নয়। অন্যান্য যারা আচরণবিধি লঙ্ঘন তাদেরকে সামান্য অর্থদন্ড প্রদান ব্যতীত অন্য কোনো ব্যবস্থা নেয়া হয়নি। কঠোর শাস্তিমূলক ব্যবস্থা ছাড়া আইনের কঠোর বাস্তবায়ন অসম্ভব।’ ইসি মাহবুব আরও বলেন, ‘সন্ত্রাস ও সংঘর্ষ যেন ইউনিয়ন পরিষদ নির্বাচনের অনুসঙ্গ হয়ে উঠেছে। এখন ভোটযুদ্ধে যুদ্ধ আছে, ভোট নেই। ইউপি নির্বাচনে এখন উৎসবের বাদ্যের বদলে বিষাদের করুণ সুর বাজছে। কিন্তু নির্বাচন ও সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না। নির্বাচনি সন্ত্রাস প্রতিহত করতে হলে আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের প্রতিঘাত আরও জোরদার করতে হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচনের সন্ত্রাসের কারণ অনুসন্ধান করে তা থেকে অব্যাহতির উপায় উদ্ভাবন অপরিহার্য। তবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রথা উঠিয়ে না দিলে সন্ত্রাস ও সংঘর্ষ উত্তরোত্তর বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আমরা অবশ্যই সন্ত্রাসমুক্ত নির্বাচন চাই।’ মাহবুব তালুকদার বলেন, ‘নির্বাচনের মৌলিক শর্ত ভোটের আগে ও পরে ব্যালট পেপারের নিরাপত্তা বিধান। আমরা যথাযথভাবে তা দিতে ব্যর্থ হয়েছি। আইনশৃঙ্খলা বাহিনী এর দায় এড়াতে পারবে বলে মনে হয় না। পত্রিকামতে, দেশের বেশ কয়েকটি এলাকায় যেমন টাঙ্গাইল (ডুবাইল), কুড়িগ্রাম (যাত্রাপুর), নেত্রকোনা (দুর্গাপুর), ফেনী (ছাগলনাইয়া), কুমিল্লার আদর্শ সদর (পাস্তুরি), সিরাজগঞ্জ শাহজাদপুর (জালালপুর), কিশোরগঞ্জ (ভৈরব), রাজশাহী (চারঘাট), হবিগঞ্জ (সদর), ঠাকুরগাঁও সদর (আখানগর), গোপালগঞ্জ (কোটালীপাড়া), গাইবান্ধা (জুমারবাড়ি), যশোর (কেশবপুর), সাভার (আশুলিয়া) ইত্যাদি স্থানে নির্বাচনের ব্যালট পেপার ছিনতাই হয়ে গেছে। যেকোনো মূল্যে ব্যালট পেপারের সুরক্ষা দিয়ে এই অবস্থার অবসান ঘটানো প্রয়োজন।’ ‘স্মরণযোগ্য যে, ২০১৮ সালের জাতীয় নির্বাচনের পূর্ব রাতে ব্যালট পেপারের ঘটনাটি বিবিসি প্রকাশ করার পর নির্বাচন কমিশন দিনের ভোট রাতে করে বলে আমরা প্রশ্নবিদ্ধ হই। এটি কোনোভাবেই কাম্য ছিল না’, যোগ করেন মাহবুব তালুকদার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তিন ডোজ নিয়েও সুইডেনের রাজা-রানি করোনাক্রান্ত

বিদেশের খবর: করোনাভাইরোসের তিনটি ডোজ নেওয়ার পরও সুইডেনের রাজা ষোড়শ কার্ল গুস্তাফ ও রানি সিলভিয়ার কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। তবে তাদের উপসর্গ মৃদু এবং তারা ভালো আছেন বলে মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে সুইডিশ রাজপ্রাসাদ।

করোনাভাইরাসের অতিসংক্রামক নতুন ধরন ওমিক্রনের ফলে দেশটিতে সংক্রমণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সুইডেনের স্বাস্থ্য ‍সংস্থার সাম্প্রতিক ‍তথ্য অনুযায়ী, ৩০ ডিসেম্বর দেশটিতে ১১ হাজার ৫০৭ জন রোগী শনাক্ত হয়েছিল যা ‍সুইডেনের দৈনিক রোগী বৃদ্ধির রেকর্ড।

দেশটির রাজপ্রাসাদের বিবৃতিতে বলা হয়েছে, ‘তিনটি ডোজ নেওয়া রাজা ও রানির পূর্ণ টিকা দেওয়া আছে এবং তাদের উগসর্গ মৃদু ও তারা ভালো আছেন।’

রাজা কার্ল গুস্তাফ (৭৫) ও রানি সিলভিয়া (৭৮) উভয়েই স্বেচ্ছা আইসোলেশনে আছেন। তাদের সঙ্গে যাদের যোগাযোগ হয়েছিল তাদের খুঁজে বের করার কাজ চলছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

রাজা কার্ল গুস্তাফের ভূমিকা মূলত আনুষ্ঠানিক। তিনি ১৯৭৩ ‍সালে রাজা ষষ্ঠ গুস্তাফ অ্যাডলফের মৃত্যুর পর মাত্র ২৭ বছর বয়সে সুইডেনের রাষ্ট্রপ্রধান হন। তিনি সুইডেনের রাজাদের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন কর আসছেন।

সিংহাসনের উত্তরাধিকারী তার বড় মেয়ে ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া ও তার স্বামী প্রিন্স ড্যানিয়েল গত বছরের মার্চে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। মৃদু উপসর্গে ভুগে দুজনেই পরে সুস্থ হয়ে উঠেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বঙ্গোপসাগরে মিথেন গ্যাসের সন্ধান: পররাষ্ট্রমন্ত্রী

দেশের খবর: বঙ্গোপসাগরে মিথেন গ্যাসের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বুধবার (৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। বঙ্গোপসাগরে গ্যাস হাইড্রেট এবং সামুদ্রিক জেনেটিক সম্পদের ওপর গবেষণা নিয়ে একপ্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

গবেষণা সমীক্ষায় ফলাফল তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত ও মিয়ানমার থেকে সমুদ্রসীমা জয় দেশের মেরিন ও উপকূলীয় অঞ্চলে সকল প্রকার সমুদ্র সম্পদ আহরণ, বাণিজ্যিক জাহাজ, জ্বালানি, পর্যটন ইত্যাদি ঘিরে কর্মসংস্থান ও প্রবৃদ্ধির নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

অনুষ্ঠানে আরও ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (মেরিটাইস অ্যাফেয়ার্স ইউনিট) মোহাম্মাদ খুরশেদ আলম এবং অনেকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঐতিহাসিক জয়ে বিশ্ব মিডিয়ায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা

খেলার খবর: বিদেশের মাঠে আগেও টেস্ট জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ দল। তবে নিউজিল্যান্ডে পাওয়া এই জয় অন্য জয়ের চেয়ে আলাদা।

প্রথমত. গত বছরের জুনে ভারতের মতো শক্তিশালী দলকে হারিয়ে আইসিসির বিশ্বসেরা টেস্ট দলের খেতাব পায় নিউজিল্যান্ড ক্রিকেট দল। বিশ্বসেরার খেতাব পাওয়ার ছয় মাসের ব্যবধানেই ঘরের মাঠে টাইগারদের কাছে হারল কিউইরা।

দ্বিতীয়ত. ২০০১ সাল থেকে নিউজিল্যান্ড সফরে টেস্ট ম্যাচে খেলে আসছে বাংলাদেশ। কিউইদের মাঠে টেস্ট অতীতে জয় তো দূরে থাক, ড্রও করতে পারেনি বাংলাদেশ।

তবে এবারের সফরে তারুণ্য নির্ভর দল নিয়েই নিউজিল্যান্ডের মতো বিশ্ব চ্যাম্পিয়নদের হারায় মুমিনুল হকরা।

ঐতিহাসিক এই জয়ে বিশ্ব মিডিয়ায় টাইগারদের প্রশংসায় পঞ্চমুখ।

মাউন্ট মঙ্গানুইয়ে আজ বাংলাদেশের ৮ উইকেটে ঐতিহাসিক জয়ের পর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের শিরোনামে লিখেছে, ‘নিউজিল্যান্ডকে হতবাক করে বাংলাদেশের প্রথম টেস্ট জয়।’

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের শিরোনাম, ‘শুধু ঘরের মাঠেই টাইগার নয়, বিশ্বচ্যাম্পিয়নদের ডেরায় গিয়ে টেস্ট জয় বাংলাদেশের।’

নিউজিল্যান্ডে বাংলাদেশের প্রথম জয় নিয়ে আনন্দবাজার পত্রিকা লিখেছে, ‘২১ বছর পরে জয়, নিউজিল্যান্ডে গিয়ে তাদের হারিয়ে অনেক রেকর্ড গড়ল বাংলাদেশ।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১৩ জেলায় নতুন ডিসি

১৩ জেলায় নতুন ডিসি

কর্তৃক Daily Satkhira

দেশের খবর: ১৩টি জেলায় সরকার নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে। জেলাগুলো হলো- গাজীপুর, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নওগাঁ, পিরোজপুর, রাজবাড়ী, নোয়াখালী, চুয়াডাঙ্গা, নীলফামারী, গাইবান্ধা, সিলেট, ঝিনাইদহ, চাঁপাইনবাবগঞ্জ।

বুধবার (৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (উপসচিব) আনিসুর রহমানকে গাজীপুর, চাঁপাইনবাবগঞ্জের ডিসি মো. মঞ্জুরুল হাফিজকে নারায়ণগঞ্জ, শিক্ষা উপমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. শাহগীর আলমকে ব্রাহ্মণবাড়িয়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব খালিদ মেহেদী হাসানকে নওগাঁর ডিসি করা হয়েছে।

আশ্রয়ণ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক (উপসচিব) মোহাম্মদ জাহিদুর রহমানকে পিরোজপুর, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবু কায়সার খানকে রাজবাড়ী, স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) দেওয়ান মাহবুবুর রহমানকে নোয়াখালী, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খানকে চুয়াডাঙ্গার ডিসি করা হয়েছে।

এছাড়া নীলফামারীতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব নাফিসা আরেফিন, গাইবান্ধায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. অলিউর রহমান, সিলেটে ঝিনাইদহের ডিসি মো. মজিবর রহমান, ঝিনাইদহে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মনিরা বেগম এবং চাঁপাইনবাবগঞ্জে ডিসির দায়িত্ব পেয়েছেন ময়মনসিংহের জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) এ কে এম গালিভ খান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিসিএসে সুপারিশপ্রাপ্ত ৮৪ জনকে দ্রুত নিয়োগের নির্দেশ

দেশের খবর: বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগ না পাওয়া ৮৪ জনকে বিভিন্ন ক্যাডারে দ্রুত নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জনপ্রশাসন সচিবকে এ নির্দেশনা দ্রুত বাস্তবায়ন করতে বলা হয়েছে।

বুধবার চারটি রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ছিদ্দিক উল্লাহ্ মিয়া ও অ্যাডভোকেট মিজানুর রহমান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত।

আদেশের বিষয়টি নিশ্চিত করে ছিদ্দিক উল্লাহ্ মিয়া বলেন, ‘এই ৮৪ জনের বিরুদ্ধে ব্যক্তিগত কোনো সমস্যা না থাকলে নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন আদালত।’

এ বিষয়ে সংশ্লিষ্ট আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত বলেন, ‘৩৬তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত ১০ জন, ৩৭তম ৩৮ জন ও ৩৯তম তে ৩৬ জন। সব মিলিয়ে ৮৪ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের নির্দেশনা দিয়ে হাইকোর্ট ওই রায় দিয়েছেন। আদেশের বিরুদ্ধে আপিল করা হবে।’

রিটকারীদের আইনজীবী ছিদ্দিক উল্লাহ্ মিয়া আরও জানান, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন ২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএস, ২০১৮ সালের ৮ এপ্রিল ৩৯তম বিসিএসে নিয়োগের জন্য বিজ্ঞাপন প্রকাশ করলে রিটকারীরা আবেদন করেন। তারা লিখিত-মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলে পিএসসি ৩৭তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ২০১৮ সালের ১২ জুন এক হাজার ৩১৪ জনকে নিয়োগের সুপারিশ করে। পরে জনপ্রশাসন মন্ত্রণালয় ২০১৯ সালের ২০ মার্চ এক হাজার ২৪৮ জনকে নিয়োগ দেয়। তবে সুপারিশপ্রাপ্ত এক হাজার ৩১৪ জনের মধ্যে ৩৮ জন রিট পিটিশনারসহ ৬৬ জন নিয়োগ বঞ্চিত হন।

২০১৯ সালের ৩০ এপ্রিলে ৩৯তম বিসিএসে চার হাজার ৭৯২ জনকে স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন পদে সুপারিশ করে। সুপারিশপ্রাপ্তদের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় ২০১৯ সালের ১৮ নভেম্বর চার হাজার ৭২০ জনকে সহকারী সার্জন পদে নিয়োগ দেয়। সে সময় ৩৬ জন রিটকারীসহ ৭২ জন নিয়োগ বঞ্চিত হন।

বারবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগাযোগ করেও তাদের নিয়োগ দেওয়া হয়নি অভিযোগে তারা হাইকোর্টে রিট করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সিলমারা ব্যালেটসহ নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আটক

দেশের খবর: সিলেটের জকিগঞ্জ উপজেলার নির্বাচন অফিসার সালমান সাকিব ও রিটার্নিং অফিসার (উপজেলা কৃষি কর্মকর্তা) আরিফুল হককে সিল মারা ব্যালেট পেপার ও সিলসহ আটক করেছে পুলিশ ও জেলা প্রশাসন। বুধবার বিকাল সোয়া ৩টার দিকে উপজেলার মরিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।

জানা গেছে, সালমান সাকিব জকিগঞ্জ সদর, সুলতানপুর ও বারঠাকুরী ইউনিয়ন এবং আরিফুল হক কাজলসার বারহাল ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন। তাদের আচরণ সন্দেহ হলে এবং কেন্দ্রগুলোয় ব্যালেট পেপার কম হওয়ায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেলা ৩টা ১০ মিনিটে জেলা প্রশাসক কাজী এম এমদাদুল ইসলাম ও পুলিশ সুপার মো. ফরিদ উদ্দীনের উপস্থিতিতে উপজেলার মরিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। তাদের গাড়ি তল্লাশি করে এসব সিলমারা ব্যালেট পেপার ও সিল উদ্ধার করা হয়। কাজলসার ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest