সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেনসাতক্ষীরা সদরে ইউনিটি গ্রুপের ‘বিজনেস অপরচুনিটি’ সম্মেলন অনুষ্ঠিতসাংবাদিক সুজন ওসুজয়ের মায়ের ইন্তেকাল:প্রেসক্লাবের শোকশ্যামনগরে প্রতিপক্ষের দায়ের কোপে আহতের একদিন পর এক ব্যক্তির মৃত্যুকপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা: ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবিসাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের ৬৮টি খালে বিভিন্ন মাত্রায় বিষ প্রয়োগের তথ্য গবেষণায় উঠে এসেছেসাংবাদিক হাফিজুর রহমানের মায়ের ইন্তেকাল,প্রেসক্লাবের শোকঅসুস্থ ওয়ার্ড বিএনপি সভাপতি আমিরুল ইসলামকে হাসপাতালে দেখতে গেলেন জেলা কৃষক দল নেতা রবিতালার ধানদিয়ায় ত্রাস সৃষ্টি করে ২লক্ষ টাকা মূল্যের গাছ কাটার অভিযোগ

ডিআরআরএ’র উদ্যোগে মানসিক প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা  ক্যাম্প
কে এম রেজাউল করিম দেবহাটা : ডিজেবল রিহ্যাবিলিটেশন এন্ড রিসার্চ এসোসিয়েশন (ডিআরআরএ) এর আয়োজনে লিলিয়ান ফন্ডস (এলএফ) এর সহযোগিতায় মানসিক প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা  ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে মুথেরেশপুর ইউনিয়ন পরিষদে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
মেডিকেল ক্যাম্পে উপস্থিত থেকে স্বাস্থ্যসেবা প্রদান করেন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নওরীন সোহানী ও এপিটি শাহাদাত হোসেন।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব নাসরিন আক্তার, ডিআরআরএ সংস্থার এডিএম (ফিন্যান্স) তরুন কুমার সরদার, পিটিএ প্রতাব কুমার পাল, রুহুল আমিন,  সিআরইএ আবু হেলাল।
ক্যাম্পে ১৬ জন মানসিক প্রতিবন্ধী শিশুকে চিকিৎসা প্রদান করা হয়।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ প্রশিক্ষণের উদ্বোধন

তালা অফিস : সাতক্ষীরার তালা উপজেলায় ইউনিয়ন পরিষদ সদস্যদের জন্য ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করা হয়েছে। জাতীয় স্থানীয় সরাকার ইনস্টিটিউট (এনআইএলজি) ঢাকার আয়োজনে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে বৃহস্পতিবার সকাল ১০ টায় শিল্পকলা একাডেমী হলরুমে তিনদিন প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাংসদ এড. মুস্তফা লুৎফুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ি।

এসময় উপস্থিত ছিলেন, খলিলনগর ইউনিয়নের চেয়ারম্যান ও তালা প্রেসক্লাব সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান সরদার জাকির হোসেন, জেলা পরিষদের সদস্য মীর জাকির হোসেন, ইসলামকাটি ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিয়ার রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুল হক, এনআইএলজি’র প্রতিনিধিসহ ইউনিয়নের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় তথ্য আপার আয়োজনে ৪৫ তম উঠান বৈঠক

তালা অফিস : সাতক্ষীরায় তালায় তথ্য কেন্দ্র হতে গ্রামীণ অসহায় দরিদ্র নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে ৪৫ তম উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তালার তথ্য কেন্দ্র আয়োজনে বৃহস্পতিবার সকালে (৩০ ডিসেম্বর) মহান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন এবং জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন “তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়)” অনুষ্ঠিত হয়। এসময় তথ্য আপা কতৃক ৬ জন অতিথিকে ক্রেস্ট প্রদান করা হয়।
১০০ জন গ্রামীণ নারীর অংশগ্রহণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। তালা উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সুতাপা রাহার সভাপতিত্বে ও তথ্য সেবা কর্মকর্তা সাথী রানী রায়ের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ি, তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান, খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, খেশরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু, খলিলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার ইমান আলী, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, তথ্য সেবা সহকারী মুক্তি রাণী ঘোষ, শামসুন্নাহার,অফিস সহায়ক কানিজ ফাতেমা প্রমূখ। উঠান বৈঠকে বাল্যবিবাহ, সন্ত্রাস, জঙ্গিবাদ, ডিজিটাল সেবা, স্বাস্থ্য সেবা, করোনা সচেতনতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে প্রান্তিক মহিলাদের ভাতা ও মাস্ক দেওয়া হয় ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা মহিলা ফুটবল দলকে সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি : “বঙ্গমাতা জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপ”২০২১-২২ এর যশোর অঞ্চলের চ্যাম্পিয়ন সাতক্ষীরা জেলা মহিলা ফুটবল দলকে সংবর্ধনা প্রদান করেছে সাতক্ষীরা প্রেসক্লাব। বৃহস্পতিবার বেলা ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবর্ধনা প্রদান করা হয়।
সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি মমতাজ আহম্মেদ বাপীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স। এ সময় প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সাংবাদিক নেতরা বলেন, ছেলেদের সঙ্গে সাতক্ষীরার মেয়েরাও খেলাধূলায় অনেক এগিয়ে রয়েছে। ফুটবলে সাতক্ষীরার মেয়েদের অর্জন আমাদের জন্য গৌরবের। শুধু আঞ্চলিক চ্যাম্পিয়ান নয় জাতীয় পর্যায়ে সাতক্ষীরার মহিলা ফুটবল দল চ্যাম্পিয়ান হবে এটি আমাদের প্রত্যাশা। সেভাবে খেলোয়াড়দের নিজেদেরকে প্রস্তুত করতে হবে।
জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও জেলা দলের কোচ খন্দকার আরিফ হাসান প্রিন্স জানান, জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়ান শীপ ২০২১-২২ সালে সারাদেশে ৪৮টি দল অংশ গ্রহণ করেছে। অঞ্চল ভিত্তিক আটটি দল চূড়ান্ত পর্বে খেলার জন্য নির্বাচিত হয়েছে। চূয়াডাঙ্গা, যশোর, কুষ্টিয়া, বাগেরহাট, খুলনা, নড়াইল ও পটুয়াখালী জেলা দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করে সাতক্ষীরা জেলা দল আঞ্চলিক চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে। এখন চূড়ান্ত পর্বে খেলা অনুষ্ঠিত হবে। সেখানে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ান শিরোপার লড়াইয়ে অংশ নিবে সাতক্ষীরা জেলা মহিলা ফুটবল দল।
সংবর্ধিত জেলা মহিলা ফুটবল দলের সদস্য আয়েশা, লিপিকা, রাফেজা, ষষ্ঠি, সাথী, তিথি, অঞ্জনা, সেবানী, ষষ্ঠি, প্রতিমা, সুমাইয়া, অয়ন্তিকা, জবা, তানিশা, সারথী, অঞ্জনা ও কেয়া উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার আশাশুনিতে বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিকের পরিবেশ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় আশাশুনি উপজেলা পরিষদ সভা কক্ষে বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিকের আয়োজনে এবং দাতা সংস্থা নেটস্ বাংলাদেশের অর্থায়নে বাস্তবায়নাধীন পরিবেশ প্রকল্পের অবহিতকরণ সভার আয়োজন করা হয়।

অবহিতকরণ সভায় আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুসেইন খাঁনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সোহাগ হোসেন খাঁন, সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাজিবুল হাসান,

উপজেলা মৎস কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা শিক্ষা কর্মকর্তা গাজী সায়ফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. সাইদুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা বিশ^জীৎ ঘোষ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান, পরিবার পরিকল্পণা কর্মকর্তা পঙ্কোজ মন্ডল, খাজরা ইউপি সচিব সহিদুল ইসলাম, শ্রীউলা ইউপি সচিব খায়রুল ইসলাম, সদর ইউপি সচিব প্রভাষ কুমার মন্ডল, বারসিকের পরিবেশ প্রকল্পের জেলা সমন্বয়কারী মো. মাহবুর রহমান, উপজেলা সমন্বয়কারী আসাদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশনের মাধ্যমে ‘স্ট্রেংদেনিং দি রেজিলেন্স অফ দি পুরেস্ট পপুলেশন টু দি ইমপ্যাক্টস অফ ক্লাইমেট চেঞ্জ ইন বাংলাদেশ’ প্রকল্পের সামগ্রিক বিষয় তুলে ধরা হয়। এই প্রকল্পের আওয়াতায় আশাশুনি উপজেলার সদর, শ্রীউলা, খাজরা এবং প্রতাপনগর ইউনিয়নের তিন বছর মেয়াদে জলবায়ুু পরিবর্তনের বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠি জলবায়ুু-সহিষ্ণু জীবিকা গড়ে তুলতে সহায়তা এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় স্থানীয় সুশীল সমাজ শক্তিশালী করণ, জলবায়ুু পরিবর্তন প্রভাব বিষয়ক প্রশিক্ষণ, জলবায়ু সহনশীল কৃষিচর্চা, দর্যোগ ব্যবস্থাপনা এবং জলবায়ুু ঝুঁকি প্রস্তুতি বিষয়ক প্রশিক্ষণ, দুুুুর্যোগ ত্রাণকর্মী স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ এবং নিয়মিত সভা, দুর্যোগ সহিষ্ণু এবং জলবায়ু-প্রতিরোধী আবাসন এবং গবাদি পশুর আবাসন বিষয়ক প্রশিক্ষণ এবং পরামর্শ, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা বৃদ্ধি এবং ছাত্র ফোরাম প্রতিষ্ঠা করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বিদেশের খবর: বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড ১৯) সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। বিশ্বে গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১৫ লাখ ৯৪ হাজার ৯৯৬ জন। সারাবিশ্বে একদিনে এটাই সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এর আগে গত ২৩ ডিসেম্বর ১০ লক্ষাধিক শনাক্ত হয়েছিল। এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্রেই আক্রান্ত হয়েছে সাড়ে ৪ লক্ষাধিক। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে সাত হাজার ৫৫ জন মারা গেছেন। এছাড়া সুস্থ হয়েছেন ৫ লাখ ৯৮ হাজার ১০১ জন।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

সর্বশেষ তথ্যানুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ কোটি ৪৮ লাখ ৭২ হাজার ৬৪১ জনে। আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৪ লাখ ৩৮ হাজার ৩০৬ জন।

২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। এসময়ে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৬৫ হাজার ৬৭০ জন এবং মারা গেছেন ১ হাজার ৭৭৭ জন। এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৮৩ হাজার ১৮১ জন। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৫ কোটি ৪৬ লাখ ৫৬ হাজার ৮৬৬ জন ও মারা গেছেন ৮ লাখ ৪৪ হাজার ২৭২ জন। দৈনিক সংক্রমণের হিসাবে যুক্তরাষ্ট্রের পরই ফ্রান্সের অবস্থান। দেশটিতে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হন ২ লাখ ৮ হাজার ৯৯ জন।

আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৪৭ জন। নতুন করে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ৯ হাজার ১২৮ জন। মহামারি শুরুর পর এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২২ লাখ ৬৩ হাজার ৮৩৪ জন। তাদের মধ্যে মারা গেছেন ৬ লাখ ১৮ হাজার ৪৮৪ জন।

আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট আক্রান্ত ৩ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ২৭১ জন এবং মারা গেছেন ৪ লাখ ৮০ হাজার ৫৯২ জন। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৩৮৫ জন।

তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, তুরস্ক, জার্মানি, ইরান, স্পেন, ইতালি ও আর্জেন্টিনা।

তালিকায় বাংলাদেশের অবস্থান ৩২ নম্বরে। দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৮৪ হাজার ৫১৮ জন। তাদের মধ্যে মারা গেছেন ২৮ হাজার ৬৩ জন। দেশে করোনায় আক্রান্ত হওয়ার পর সেরে উঠেছেন মোট ১৫ লাখ ৪৮ হাজার ৪১৬ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রধান বিচারপতি হচ্ছেন হাসান ফয়েজ সিদ্দিকী, পড়েছেন সাতক্ষীরা কলেজে

দেশের খবর: দেশের ২৩তম প্রধান বিচারপতি হচ্ছেন আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তার নিয়োগপত্রে রাষ্ট্রপতির সাক্ষরের পর এ বিষয়ে প্রজ্ঞাপন প্রকাশ করবে আইন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনের পর বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রধান বিচারপতিকে শপথ পড়াবেন।

বুধবার (২৯ ডিসেম্বর) সরকারের দায়িত্বশীল একটি সূত্রে এ তথ্য জানা গেছে।

দেশের বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের বয়স ৬৭ বছর পূর্ণ হচ্ছে ৩১ ডিসেম্বর। সে হিসেবে বছরের শেষ দিনে অবসরে যাচ্ছেন ২২তম প্রধান বিচারপতি। ৩১ ডিসেম্বর শুক্রবার হওয়ায় ৩০ ডিসেম্বর (বৃহস্পতিবার) শেষ কর্মদিবস তার।

সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে থাকেন। সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে বলা হয়েছে, ‘প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হইবেন এবং প্রধান বিচারপতির সহিত পরামর্শ করিয়া রাষ্ট্রপতি অন্যান্য বিচারককে নিয়োগ করিবেন।’ তবে দীর্ঘদিনের রীতি অনুযায়ী, রাষ্ট্রপতি আপিল বিভাগের যে বিচারপতিকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেবেন, তার বিষয়ে সম্মতি দিয়ে প্রথমে আইন মন্ত্রণালয়কে জানাবেন।

হাসান ফয়েজ সিদ্দিকী ঢাকা জজ কোর্টে ১৯৮১ সালে আইন পেশায় যোগ দেন । ১৯৮৩ সালে হাইকোর্ট বিভাগে এবং ১৯৯৮ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন তিনি। ২০০৯ সালে হাইকোর্ট ডিভিশনের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০১৩ সালের ২৮ মার্চ আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তার বড় ভাই বিচারপতি আবু বকর সিদ্দিকী আপিল বিভাগের বিচারপতি থেকে অবসরে গিয়েছেন।

আবদুর গফুর মোল্লা ও নূরজাহান বেগম দম্পতির সন্তান হাসান ফয়েজ সিদ্দিকী ১৯৭২ সালে খোকসা জানিপুর পাইলট হাইস্কুল থেকে এসএসসি পাস করেন। আইএসসি পাস করেন ১৯৭৪ সালে। এরপর বিএ পাস করেন সাতক্ষীরা সরকারি কলেজ থেকে। আর এমএ পাস করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে। পরবর্তীতে ধানমন্ডি ‘ল’ কলেজ থেকে এলএলবি পাস করেন।

প্রসঙ্গত, দেশের ২১তম প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বহুল আলোচিত পদত্যাগের পর ২২তম প্রধান বিচারপতি হিসেবে ২০১৮ সালের ৩ ফেব্রুয়ারি শপথ নেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। ৪৭ মাস প্রধান বিচারপতির দায়িত্ব পালন শেষে ২০২১ সালের ৩১ ডিসেম্বর অবসরে যাচ্ছেন সৈয়দ মাহমুদ হোসেন। তার স্থলাভিষিক্ত হচ্ছেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

শিক্ষা ডেস্ক: এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণের উদ্বোধনের পর ভার্চুয়ালি এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিন সব বোর্ডের চেয়ারম্যান প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে এ পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন। এরপর প্রধানমন্ত্রী এ ফল প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর পক্ষে এসএসসি ও সমমানের ফল গ্রহণ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

পরে শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের কাছে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন। পরে পরীক্ষার্থীরা শিক্ষাবোর্ডের ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে।

শিক্ষার্থীরা ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল দেখতে পাবে। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠানে গিয়ে সবাইকে ফল দেখার অনুরোধ জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।

করোনাভাইরাস মহামারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় নির্দিষ্ট সময়ের প্রায় ৯ মাস পর ১৪ নভেম্বর এসএসসি পরীক্ষা শুরু হয়। এর মাধ্যমে দেড় বছর পর প্রথম কোনো পাবলিক পরীক্ষায় বসে শিক্ষার্থীরা। সব বোর্ড মিলিয়ে এবার এসএসসিতে পরীক্ষার্থী ছিল ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন।

এবার সংক্ষিপ্ত সিলেবাসে তিনটি নৈর্বচনিক বিষয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে বাংলা, ইংরেজির মতো আবশ্যিক বিষয়গুলোতে এবার পরীক্ষা না নিয়ে আগের পাবলিক পরীক্ষার ফলের ভিত্তিতে মূল্যায়ন করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest