সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেনসাতক্ষীরা সদরে ইউনিটি গ্রুপের ‘বিজনেস অপরচুনিটি’ সম্মেলন অনুষ্ঠিতসাংবাদিক সুজন ওসুজয়ের মায়ের ইন্তেকাল:প্রেসক্লাবের শোকশ্যামনগরে প্রতিপক্ষের দায়ের কোপে আহতের একদিন পর এক ব্যক্তির মৃত্যুকপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা: ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবিসাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের ৬৮টি খালে বিভিন্ন মাত্রায় বিষ প্রয়োগের তথ্য গবেষণায় উঠে এসেছেসাংবাদিক হাফিজুর রহমানের মায়ের ইন্তেকাল,প্রেসক্লাবের শোকঅসুস্থ ওয়ার্ড বিএনপি সভাপতি আমিরুল ইসলামকে হাসপাতালে দেখতে গেলেন জেলা কৃষক দল নেতা রবিতালার ধানদিয়ায় ত্রাস সৃষ্টি করে ২লক্ষ টাকা মূল্যের গাছ কাটার অভিযোগ

বিদেশের খবর: করোনার মহামারি শুরুর পর থেকে ভাইরাসে এক দিনে এযাবৎকালের সর্বাধিক আক্রান্ত শনাক্তের দিন দেখল যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে পাঁচ লাখের বেশি নতুন করোনভাইরাস রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বলা হচ্ছে, শনাক্তের সংখ্যা আগের দিনের চেয়ে এক লাখের বেশি এবং যুক্তরাষ্ট্রের ২৫টি অঙ্গরাজ্যে এযাবৎকালের সর্বাধিক সংখ্যক শনাক্তের রেকর্ডও হয়েছে এদিন। সংবাদমাধ্যম দি ইন্ডিপেন্ডেন্ট এবং বার্তা সংস্থা বিএনও নিউজ এ তথ্য জানিয়েছে।

বিএনও নিউজ বলছে, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর স্বাস্থ্য বিভাগ বৃহস্পতিবার পাঁচ লাখ ৮৭ হাজার ৫৬৪ জন করোনায় আক্রান্ত শনাক্তের তথ্য জানিয়েছে। এ সংখ্যা গত সপ্তাহের তুলনায় ১১৭ শতাংশ বেশি। শুধু তাই নয়, করোনার মহামারি শুরুর পর থেকে এটি বিশ্বের যেকোনো দেশের জন্য এক দিনে সর্বাধিক শনাক্তের নতুন রেকর্ড।

যুক্তরাষ্ট্রে এ মুহূর্তে দৈনিক শনাক্ত হিসাবে সাত দিনের গড় তিন লাখ ৪৭ হাজার ৪৫৯, যা গত মাসের গড়ের তুলনায় ৮২ হাজারের বেশি। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা-সিডিসি বলছে—প্রত্যেক মার্কিন অঙ্গরাজ্যে উচ্চমাত্রায় কোভিডের সংক্রমণ হচ্ছে। এর মধ্যে দৈনিক সংক্রমণের ৫৯ শতাংশই হচ্ছে অত্যন্ত সংক্রামক ওমিক্রন ভ্যারিয়্যান্টের কারণে।

এ ছাড়া হাসপাতালেও কোভিড রোগীর সংখ্যা ক্রমে বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার করোনায় আরও এক হাজার ৪০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। করোনায় যুক্তরাষ্ট্রে মোট মৃত্যু হয়েছে আট লাখ ২৬ হাজার ১১৫ জনের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলার উদ্বোধন

আসাদুজ্জামান ; ঃ সাতক্ষীরায় উৎসব মূখর পরিবেশে বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলার উদ্বোধন করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা শহরের শহীদ আব্দর রাজ্জাক পার্কে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতা কেটে এ বইমেলার শুভ উদ্বোধন করেন,

সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
সাতক্ষীলা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে এসময় সেখানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, স্থানীয় সরকার মন্ত্রানালয় সাতক্ষীরার উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান মশু প্রমুখ।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান কে হারিয়ে ম্যানেজিং কমিটির সভাপতি হলেন ইউপি চেয়ারম্যান

কালিগঞ্জ প্রতি‌নি‌ধিঃ
কালিগঞ্জ উপজেলার ধুলিয়াপুর অাদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিদ্যালয় প্রাঙ্গনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মথুরেশপুর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম ৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার ‌নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী পেয়েছেন ৩ ভোট।

নির্বাচনে অভিভাবক প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, দাতা সদস্যসহ ৯ জন ভোটার গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ম‌্যা‌নে‌জিং ক‌মি‌টির নির্বাচ‌নে প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন উপ‌জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মনোজিৎ কুমার মন্ডল। সদস‌্য স‌চিব হি‌সে‌বে ছি‌লেন বিদ‌্যাল‌য়ে প্রধান শিক্ষক জয়‌দেব কুমার মন্ডল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কা‌লিগঞ্জে ল‌্যাব‌রেটরী স্কু‌লের বা‌র্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

কা‌লিগঞ্জ প্রতি‌নি‌ধিঃ
কা‌লিগঞ্জ উপ‌জেলা ল‌্যাব‌রেটরী স্কু‌লের বা‌র্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হ‌য়ে‌ছে। বৃহস্প‌তিবার বেলা ১১টায় ল‌্যাব‌রেটরী স্কু‌লের হলরু‌মে বা‌র্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয়।

ম‌্যা‌নে‌জিং ক‌মি‌টির সদস‌্য ও প্রেসক্লা‌বের সভাপ‌তি শেখ সাইফুল বারী সফু’র সভাপ‌তি‌ত্বে ও ম‌্যা‌নে‌জিং ক‌মি‌টির সদস‌্য সুকুমার দাশ বাচ্চুর প‌রিচালনায় ফল প্রকাশ অনুষ্ঠা‌নে বক্তব‌্য রা‌খেন স্কুলের প্রধান শিক্ষক (অবসরপ্রাপ্ত) অধ‌্যাপক শেখ রিয়াজুল ইসলাম,

ম‌্যা‌নে‌জিং ক‌মি‌টির সদস‌্য শেখ হোসাইন অাহ‌মেদ গোলাম, প্রেসক্লা‌বের সাংগঠ‌নিক সম্পাদক এম, হা‌ফিজুর রহমান শিমুল, অ‌ভিভাবকদের ম‌ধ্যে বক্তব‌্য রা‌খেন প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের সহকারী শিক্ষক এসএম, গোলাম রহমান, জিএম, নুরুজ্জামান, হা‌লিমা খাতুন প্রমুখ। অা‌লোচনা সভা শে‌ষে বা‌র্ষিক পরীক্ষার ফলাফল ‌ঘোষনা ক‌রেন স্কু‌লের সহকারী শিক্ষক দুলাল চন্দ্র বাছাড়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে সাবেক অধ্যক্ষকে অচেতন করে দুঃসাহসিক চুরি

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার বড়দল কলেজিয়েট স্কুলের সাবেক অধ্যক্ষ মোহাম্মাদ আলীসহ ২জনকে অচেতন করে তার বসত বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতের কোন এক সময় বড়দল কলেজিয়েট স্কুল মাঠ সংলগ্ন তার বসত বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। সাবেক অধ্যক্ষ’র ভাই সোলায়মান হোসেন জানান, সাবেক অধ্যক্ষ এর স্ত্রী বাড়িতে না থাকায় তাদের দ্বিতল ভবনের নিচ তলার একটি রুমে সাবেক অধ্যক্ষ ও তার পালিত ছেলে জয়নাল দ্বিতীয় তলার একটি রুমে রাতে খেয়ে ঘুমিয়ে পড়েন।

এরপর রাতের কোন এক সময় সংঘবদ্ধ চোরের দল বাড়ির পূর্বপাশে অবস্থিত রান্না ঘরের জানালা এর গ্রীল কেটে রান্না ঘর দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে। তারপর নিচতলার রুমে থাকা সাবেক অধ্যক্ষকে ও দ্বিতীয়তলার রুমে থাকা জয়নালকে চেতনানাশক স্প্রে করা হয় বলে ধারনা করা হচ্ছে। এসময় তারা দুইজন অচেতন হয়ে পড়লে সকল ঘরের আলমারী, বাক্স ইত্যাদির তালা ভেঙে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালঙ্কার, জমির দলিলসহ প্রয়োজনীয় কাগজপত্রসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়। এরপর সকাল ৮টার দিকে বাড়ির কাজের মহিলা বানু বিবি এসে ডাক দিয়ে কোন সাড়া না পেয়ে এখনো ঘুমিয়ে আছে ভেবে চলে যায়। ৯টার দিকে ঐ কাজের মহিলা পূনরায় এসে জোরে জোরে ডাকাডাকির এক পর্যায়ে জয়নাল অসুস্থ অবস্থায় কোন রকম নিচে নেমে আসে।

এসময় ঐ কাজের মহিলা আশপাশের লোকজনকে খবর দিলে তারা এসে অচেতন করে চুরির বিষয়টি বুঝতে পারে। পরে স্থানীয় গ্রাম ডাক্তার দ্বারা প্রাথমিক চিকিৎসা শেষে তাদের দু’জনকে এ্যাম্বুলেন্স যোগে সাতক্ষীরা সিবি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বিষয়টি আশাশুনি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বজিত অধিকারী ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি থানায় অভিযোগ করতে বলেন এবং অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান। এদিকে, এরিপোর্ট লেখা পর্যন্ত তাদের দুইজনের জ্ঞান ফিরলেও স্বাভাবিকভাবে কথা বলতে না পারায় ক্ষয়ক্ষতির সঠিক পরিমান জানা যায়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে সিপিপি’র নারী স্বেচ্ছাসেবকদের মাঝে সাংকেতিক যন্ত্রপাতি বিতরণ

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনিতে ঘূর্ণিঝড় প্রস্তুতি কমিটি (সিপিপি) এর নারী স্বেচ্ছাসেবকদের মাঝে সাংকেতিক যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কমিটি (সিপিপি)এর আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের উপসচিব (প্রশাসন) শায়লা ইয়াসমিন। এসময় তিনি বলেন, বাংলাদেশের ১৩ জেলার ৪৩টি উপজেলার ৭৬ হাজার মানুষ সিপিপি’র স্বেচ্ছাসেবক হিসাবে বর্তমানে কাজ করছেন। যার মধ্যে নারীর অধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত করতে অর্ধেক নারী স্বেচ্ছাসেবক রয়েছে। তিনি আরও বলেন, আপনারা স্বেচ্ছায় এ কর্মসূচীতে যোগ দিয়েছেন। সিপিপির সাফল্যের জন্য এ বছর জাতিসংঘ থেকে আমরা পুরষ্কার পেয়েছি। এ পুরষ্কার পাওয়ার পিছনে আপনারা যারা স্বেচ্ছাসেবক আছেন তাদের অবদান সবচেয়ে বেশী। সাধারন মানুষের সেবা দিতে গিয়ে এ পর্যন্ত স্বেচ্ছাসেবকদের মধ্যে হতে বিভিন্ন দূর্যোগে ২৭ জন প্রাণ দিয়েছেন। আমি বিশ্বাস করি আপনারা দূর্যোগ এলে সেটিকে দৃঢ়তার সাথে মোকাবেলা করার চেষ্টা করেন।

এসময় তিনি দূর্যোগ থেকে বাঁচতে ও সমাজকে বাঁচাতে সকল স্বেচ্ছাসেবকদেরকে সময় মত এগিয়ে এসে জনসাধারনের পাশে থাকতে অনুরোধ জানান। উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিপিপি খুলনা অঞ্চলের উপ-পরিচালক গোলাম কিবরিয়া, পিআইও সোহাগ খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, আশাশুনি প্রেসক্লাব সভাপতি এসএম আহসান হাবীব। সিপিপি’র উপজেলা টিম লিডার আব্দুল জলিল এর সঞ্চালনায় এসময় উপজেলার নারী নারী স্বেচ্ছাসেবকদের মাঝে সাংকেতিক যন্ত্রপাতি বিতরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তমা মির্জাকে ডিভোর্স দিলেন চিশতি

বিনোদন ডেস্ক: জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী তমা মির্জা। পারিবারিক নাম ফারজানা ইয়াসমিন তমা। ২০১৯ সালে হুট করেই দিয়েছিলেন বিয়ের ঘোষণা। বরের নাম হিশাম চিশতী। তিনি পেশায় একজন ব্যবসায়ী। রাজনীতির সঙ্গেও যুক্ত। কানাডায় থাকেন।

বিয়ের এক বছর শেষ হতেই দুজনের সম্পর্কে ফাটল ধরে। স্বামী-স্ত্রী একে অপরের বিরুদ্ধে আনেন অভিযোগ। ঝামেলা গড়ায় আদালত পর্যন্ত।

তবে সংসার রক্ষা হলো না। গত সপ্তাহ থেকে শোনা যাচ্ছে সংসার ভেঙেছে এই তারকার। অনেক দিন ধরেই স্বামীকে ছেড়ে তিনি আলাদা থাকছেন। এদিকে হিশাম চিশতী নিশ্চিত করলেন, গত সেপ্টেম্বরের ৭ তারিখ উকিলের মাধ্যমে তমাকে ডিভোর্স নোটিশ পাঠিয়েছেন তিনি।

হিশাম বলেন, ‘বিয়ের পর থেকে বেশকিছু ঝামেলা তৈরি হয়েছে। সেসব মামলা পর্যন্ত গড়িয়েছে। আমি আর এসব সহ্য করতে পারছি না। আমার পরিবার আছে, পারিবারিক সম্মান আছে। সবকিছু বিবেচনা করে চলতি বছরের মে মাসের ৩ তারিখ সাক্ষীদের সামনে রেখে আপসনামা স্বাক্ষরের মাধ্যমে আমরা দুজনই সব মামলা উঠিয়ে নেই।

এরপর ডিভোর্সের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। ৭ সেপ্টেম্বর তাকে ডিভোর্স নোটিশ পাঠিয়েছি। আইন অনুযায়ী তিন মাসের মধ্যে সব সম্পর্কের জটিলতার নিষ্পত্তি ঘটে গেছে।’

‘তার জন্য আমার শুভ কামনা রইল। আমি শান্তিতে আছি, থাকতে চাই’- যোগ করেন হিশাম।

তবে এই নোটিশের ব্যাপারে জানতে চাইলে তমা নিশ্চিত করেছেন, তিনিও নোটিশ হাতে পেয়েছেন।

উল্লেখ্য, ২০১০ সালে এমবি মানিক পরিচালিত ‘বলো না তুমি আমার’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে রুপালি পর্দায় অভিষেক ঘটে তমা মির্জার। ‘নদীজন’ ছবির পার্শ্ব-অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন তিনি। এরপর থেকে নিয়মিতই কাজ করে যাচ্ছেন তমা।

চলতি বছর বেশ আলোচনায় এসেছেন রায়হান রাফি পরিচালিত ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্ম দিয়ে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
থার্টি ফার্স্টে বার-ফাস্টফুড বন্ধ, উন্মুক্ত স্থানে অনুষ্ঠান নিষিদ্ধ

দেশের খবর: ইংরেজি নতুন বছরকে স্বাগত জানাতে থার্টি ফার্স্ট নাইটে খোলা জায়গায় কোনো অনুষ্ঠান করা যাবে না, তবে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে ঘরোয়া অনুষ্ঠান করা যাবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ ছাড়াও ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার পর ঢাকা মহানগরীর কোনো বার খোলা রাখা যাবে না এবং রাত ১০টার পর সব ফাস্টফুডের দোকান বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পটকাবাজি, আতশবাজি, বেপরোয়া গাড়ি, মোটরসাইকেল চালানোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ডিএমপি।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে থার্টি ফার্স্ট নাইট-২০২১ উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম এসব নির্দেশনার কথা জানান।

তিনি বলেন, ইংরেজি নববর্ষের প্রাক্কালে ৩১ ডিসেম্বর রাতে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে নির্ধারিত অনুষ্ঠানগুলো পালিত হবে। তবে সরকারের নির্দেশনা অনুসারে উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠানের আয়োজন করা যাবে না।

ডিএমপি কমিশনার জানান, থার্টি ফার্স্ট নাইটে ঢাকা মহানগরের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলার স্বার্থে রাস্তার মোড়, ফ্লাইওভার, রাস্তায়, ভবনের ছাদে এবং প্রকাশ্যে স্থানে কোনো ধরনের জমায়েত,সমাবেশ, উৎসব করা যাবে না। উন্মুক্ত স্থানে নববর্ষ উদযাপন উপলক্ষে কোনো ধরনের অনুষ্ঠান করা বা সমবেত হওয়া যাবে না বা নাচ, গান ও কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না। কোথাও কোনো ধরনের আতশবাজি-পটকা ফোটানো যাবে না।

তিনি জানান, ওইদিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সন্ধ্যা ৬টার পরে বহিরাগত কোনো ব্যক্তি বা যানবাহন প্রবেশ করতে পারবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকায় বসবাসরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের গাড়ি নির্ধারিত সময়ের পর পরিচয় প্রদান সাপেক্ষে শাহবাগ ক্রসিং দিয়ে প্রবেশ করতে পারবে। পরিচয় প্রদান সাপেক্ষে নীলক্ষেত ক্রসিং দিয়ে পায়ে হেঁটে প্রবেশ করতে পারবে।

মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, গুলশান ও বনানী এলাকায় রাত ৮টার পর বহিরাগতরা প্রবেশ করতে পারবে না। তবে ওই এলাকায় বসবাসরত নাগরিকরা নির্ধারিত সময়ের পর কামাল আতাতুর্ক এভিনিউ (কাকলী ক্রসিং) এবং মহাখালী আমতলী ক্রসিং দিয়ে পরিচয় প্রদান সাপেক্ষে প্রবেশ করতে পারবে।

ডিএমপি কমিশনার জানান, রাত ৮টার পর হাতিরঝিল এলাকায় কাউকে অবস্থান করতে দেওয়া হবে না। গুলশান, বনানী ও বারিধারা এলাকায় বসবাসরত নাগরিকদের ৩১ ডিসেম্বর রাত ৮টার মধ্যে স্ব-স্ব এলাকায় প্রত্যাবর্তনের জন্য অনুরোধ করা হয়েছে।

তিনি আরও জানান, ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার পর ঢাকা মহানগরীর কোনো বার খোলা রাখা যাবে না। রাত ১০টার পর সব ফাস্টফুড দোকান বন্ধ থাকবে। ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি ভোর ৬টা পর্যন্ত ঢাকা মহানগরীর বিভিন্ন আবাসিক হোটেল, রেস্তোরাঁ, জনসমাবেশ ও উৎসবস্থলে সব ধরনের লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র বহন না করার জন্য সংশ্লিষ্ট নগরবাসীকে অনুরোধ করা হয়েছে। নির্দেশনা পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্ক করে দিয়েছে ডিএমপি।

এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, নববর্ষ উপলক্ষে কোনো প্রকার হুমকি নেই। এছাড়া ইংরেজি নতুন বছর উদযাপন উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বেশকিছু নির্দেশনা দিয়েছে।

এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ কশিনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest