সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেনসাতক্ষীরা সদরে ইউনিটি গ্রুপের ‘বিজনেস অপরচুনিটি’ সম্মেলন অনুষ্ঠিতসাংবাদিক সুজন ওসুজয়ের মায়ের ইন্তেকাল:প্রেসক্লাবের শোকশ্যামনগরে প্রতিপক্ষের দায়ের কোপে আহতের একদিন পর এক ব্যক্তির মৃত্যুকপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা: ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবিসাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের ৬৮টি খালে বিভিন্ন মাত্রায় বিষ প্রয়োগের তথ্য গবেষণায় উঠে এসেছেসাংবাদিক হাফিজুর রহমানের মায়ের ইন্তেকাল,প্রেসক্লাবের শোকঅসুস্থ ওয়ার্ড বিএনপি সভাপতি আমিরুল ইসলামকে হাসপাতালে দেখতে গেলেন জেলা কৃষক দল নেতা রবিতালার ধানদিয়ায় ত্রাস সৃষ্টি করে ২লক্ষ টাকা মূল্যের গাছ কাটার অভিযোগ

সাতক্ষীরায় স্বপ্নসিঁড়ির ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন

সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির উদ্যোগে ২০২২ সালের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করা হয়েছে। ৩১ ডিসেম্বর শুক্রবার জেলা রোভার স্কাউট ভবনে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপ্নসিঁড়ির আহবায়ক নাজমুল হক।

প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মো. আজিজুর রহমান পলাশ, বিশেষ অতিথি ছিলেন জেলা স্কাউটদের সম্পাদক পল্টু বাশার। এ সময় বক্তব্য রাখেন স্বপ্নসিঁড়ির যুগ্ম সদস্য সচিব সালাউদ্দীন রানা, সদস্য (অর্থ) আব্দুল্লাহ আল মামুন,

সদস্য (প্রচার) সেলিম হোসেন, সদস্য অহিদুল ইসলাম, মীর তাহমিদুর রহমান, বিশ্বজিৎ ঘোষ, প্রাক্তন জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি ইয়াকুব আলী, মহিলা কলেজের সিনিয়র রোভার মেট রজনী সুলতানা,

নিশাত আলম ঐশ্বী, আসমা খাতুন, বিতু, কলারোয়া সরকারি কলেজের রোভার উৎস কুমার, রাগিব হাসান প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বপ্নসিঁড়ির সদস্য হাবিবুর রহমান হাবিব। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর শপথ গ্রহণ

দেশের খবর: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী শুক্রবার বাংলাদেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিকেল ৪টায় বঙ্গভবনের দরবার হলে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাঁকে শপথবাক্য পাঠ করান।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

নবনিযুক্ত প্রধান বিচারপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাষ্ট্রপতির স্ত্রী বেগম রাশিদা খানম, মন্ত্রিপরিষদের সদস্য, সাবেক প্রধান বিচারপতি, আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা, তিন বাহিনীর প্রধানরা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্টের আইনজীবীরাসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

বঙ্গভবনের দরবার হলে শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। পরে নিয়ম অনুযায়ী শপথনামায় সই করেন নতুন প্রধান বিচারপতি।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়।

এর আগে আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ বিষয়ে গতকাল ৩০ ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের বিচারক হাসান ফয়েজ সিদ্দিকীকে বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দিয়েছেন। তাঁর নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে।

এর আগে দেশের ২২তম প্রধান বিচারপতি হিসেবে ২০১৮ সালের ৩ ফেব্রুয়ারি শপথ নেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। ৪৭ মাস প্রধান বিচারপতির দায়িত্ব পালন শেষে আজ শুক্রবার অবসরে যাচ্ছেন তিনি। সৈয়দ মাহমুদ হোসেনের স্থলাভিষিক্ত হচ্ছেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি হচ্ছেন দেশের ২৩তম প্রধান বিচারপতি।

বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের বয়স ৬৭ বছর পূর্ণ হচ্ছে আজ। সে হিসেবে বছরের শেষ দিনে অবসরে যাচ্ছেন ২২তম প্রধান বিচারপতি। শুক্রবার হওয়ায় গতকাল বৃহস্পতিবার ছিল তাঁর শেষ কর্মদিবস।

সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে থাকেন। সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে বলা হয়েছে, ‘প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হইবেন এবং প্রধান বিচারপতির সহিত পরামর্শ করিয়া রাষ্ট্রপতি অন্যান্য বিচারককে নিয়োগ করিবেন।’

তবে, দীর্ঘদিনের রীতি অনুযায়ী, রাষ্ট্রপতি আপিল বিভাগের যে বিচারপতিকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেবেন, তাঁর বিষয়ে সম্মতি দিয়ে আইন মন্ত্রণালয়কে জানান। সে অনুযায়ী আইন মন্ত্রণালয় গেজেট প্রকাশ করে।

বর্তমানে আপিল বিভাগে পাঁচ বিচারপতির মধ্যে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন অবসরে গেলে আপিল বিভাগে থাকছেন বিচারপতি ইমান আলী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি ওবায়দুল হাসান।

এর মধ্যে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিলেন রাষ্ট্রপতি।

উচ্চ আদালতে বিচারপতি হিসেবে নিয়োগের আগে একজন সফল আইনজীবী হিসেবে পরিচিতি লাভ করেন হাসান ফয়েজ সিদ্দিকী। আইনজীবী হিসেবে তিনি খুলনা সিটি করপোরেশন, কুষ্টিয়া পৌরসভা, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন সংস্থা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান আইন উপদেষ্টা হিসেবে কাজ করেন। এ ছাড়া তিনি বাংলাদেশের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ৩০ এপ্রিল ২০১৫ সাল থেকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

আবদুর গফুর মোল্লা ও নূরজাহান বেগম দম্পতির সন্তান হাসান ফয়েজ সিদ্দিকীর জন্ম ১৯৫৬ সালের ২৬ সেপ্টেম্বর কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার রমানাথপুর গ্রামে। তিনি ১৯৭২ সালে খোকসা জানিপুর পাইলট হাইস্কুল থেকে মাধ্যমিক পাস করেন। পরে ১৯৭৪ সালে সরকারি পিসি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। এরপর বিএ পাস করেন সাতক্ষীরা সরকারি কলেজ থেকে। তিনি এমএ পাস করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে। এলএলবি পাস করেন ধানমন্ডি ল’ কলেজ থেকে।

হাসান ফয়েজ সিদ্দিকী আইনজীবী হিসেবে বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভুক্ত হন ১৯৮১ সালে। জেলা আদালতে প্র্যাকটিস শুরু করেন ১৯৮১ সালের ২১ আগস্ট। ১৯৮৩ সালের ৪ সেপ্টেম্বর হাইকোর্টের সনদ লাভ করেন। আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন ১৯৯৯ সালের ২৭ মে।

হাসান ফয়েজ সিদ্দিকী ২০০১ সালে হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০০৯ সালের ২৫ মার্চ হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে এবং ২০১৩ সালের ৩১ মার্চ আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান। বিচারপতি হিসেবে শ্রীলঙ্কা, পাকিস্তান ও ভারতে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ ছাড়াও তিনি সৌদি আরব সফর করেছেন।

হাসান ফয়েজ সিদ্দিকীর বড় ভাই বিচারপতি আবু বকর সিদ্দিকী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি থেকে অবসরে গেছেন। আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি আবু বকর সিদ্দিকী ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ইতিহাসে প্রথম দুই ভাই যাঁরা সুপ্রিম কোর্টের উভয় বিভাগে আসীনের নজির স্থাপন করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বছরের শেষ সূর্য অস্ত গেলো

দেশের খবর: নানা ঘটনা-দুর্ঘটনা, আনন্দ-বেদনা আর স্মৃতিকে সঙ্গে নিয়ে বিদায় নিয়েছে বছরের শেষ সূর্য। এই সূর্যের সঙ্গে বিদায় নিলো ২০২১ সাল। শনিবার (১ জানুয়ারি) ভোরে নতুন বছরে নতুন স্বপ্ন নিয়ে উঠবে নতুন সূর্য। সেই সূর্যের আলোয় ধুয়ে-মুছে যাবে সব গ্লানি, দুঃখ আর কষ্ট। এই প্রত্যাশাতেই পুরোনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত গোটা বিশ্বের মানুষ।

২০২১, ঘটনাবহুল এই বছরও ছিলো ২০ সালের মতোই বিষে ভরা৷ চীন থেকে আসা করোনাভাইরাসের দাপটে বেড়েছে মৃত্যুর মিছিল৷ বিনোদন ভুলে মানুষ হলো ঘরকুনো। হাতে উঠলো স্যানিটাইজারের বোতল আর মুখে মাস্ক। বছরের শেষদিকে তার দাপট কমতে না কমতেই নতুন আতঙ্ক অমিক্রন। তারপর আসার পথে ডেলমিক্রণ। টিকা নিয়ে কিছুটা স্বস্তিতে আছে মানুষ। এমন পরিস্থিতিতে থার্টি ফার্স্ট নাইটের আনন্দে মাতোয়ারা সবাই।

সৈকতের বছরের শেষ সূর্যাস্ত দেখতে মানুষের ঢল নেমেছে। আকাশে দেখা মেলে আতশবাজির রোশনাই। লকডাউন, কোয়ারেন্টাইন, আইসোলেশন- সব ভুলে নতুন বছরকে স্বাগত জানাচ্ছে সবাই।

মানুষ সোশ্যাল মিডিয়াতেই সুখ-দুঃখকে ভাগ করে নিচ্ছেন৷ চলছে বন্ধুর সঙ্গে ভিডিও কলে গ্রুপ আড্ডা৷ ২০২২ এর ইমোজিতে ভাসছে নেট দুনিয়া।

‘বৎসর বৎসর চলে গেলো/দিবসের শেষ সূর্য/শেষ প্রশ্ন উচ্চারিল/পশ্চিম সাগর তীরে/নিস্তব্ধ সন্ধ্যায়/কে তুমি?/পেলো না উত্তর…’। বছর শেষে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো হয়তো অনেক প্রশ্ন উঁকি দেয় আমাদের মনে।

বছরের শেষ সূর্যাস্ত নতুন করে মনে করিয়ে দেয় অনেক কিছুই। অনেক স্মৃতি! বলতে গেলে অনিশ্চয়তা নিয়েই নতুন বছরে গোটা বিশ্ব পা রাখতে চলেছে৷ প্রার্থনা, নতুন বছর হোক সুস্থ সূর্যোদয়ের বছর৷ সব বেড়াজাল ভেঙে ফের হেসে উঠুক বিশ্ব।

ভাচুর্য়াল নয়, আবারো প্রিয়জনের হাতে হাত রেখে সুখের দিকে এগিয়ে যাওয়ার বছর হোক ২০২২। হোক সুখবরের নতুন সূর্যোদয়৷

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটার সখিপুরে নব-নির্বাচিত জনপ্রতিনিধিদের সংবর্ধনা
দেবহাটা ব্যুরো: দেবহাটার সখিপুরে নব-নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বরদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার সখিপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সখিপুর মাঝেরপাড়া গ্রামবাসির পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
স্থানীয় প্রবীন ব্যাক্তিত্ব বাবুর আলী গাজীর সভাপতিত্বে সংবর্ধিত প্রধান অতিথি ছিলেন নব-নির্বাচিত সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। বিশেষ সংবর্ধিত অতিথি ছিলেন নব-নির্বাচিত ২নং ওয়ার্ড ইউপি সদস্য নুর মোহাম্মদ গাজী, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য রবিউল ইসলাম ও ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা সদস্য সাজু পারভীন। গ্রামবাসীর পক্ষ থেকে অনুষ্ঠানটি সঞ্চলনা করেন রবিউল ইসলাম।
                                                                                                                                             এসময় স্থানীয়দের পক্ষ থেকে ফুলেল মালা ও ক্রেস্ট দিয়ে নব-নির্বাচিত জনপ্রতিনিধিদের বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে নব-নির্বাচিত সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বক্তব্যে বলেন, সখিপুর ইউনিয়ন হবে দালাল মুক্ত।
সবশ্রেণির মানুষের জন্য ইউনিয়ন পরিষদ হবে উন্মুক্ত। কোন প্রকার দুর্নীতি, অনিয়ম ছাড় দেওয়া হবে না। পর্যয়ক্রমে ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন করা হবে। যে কোন সমস্যা জানাতে কোন মাধ্যম ছাড়া সরাসরি আমার সাথে কথা বলবেন। কোথাও কোন অনিয়ম হলে আমাকে জানাবেন আপানাদের সাথে নিয়ে তা প্রতিহত করা হবে।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় নৌকা প্রতীকের নির্বাচনী অফিস ভাংচুর : আনুলিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতিসহ ২৫ জনের নামে মামলা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনি উপজেলার ৯নং আনুলিয়া ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুর ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানার ও পোষ্টার ছিড়ে আগুনে পুড়িয়ে দেয়ার ঘটনায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আলমগীর আলম লিটন সহ ২৫ নামে থানায় মামলা হয়েছে। আনুলিয়া ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী মোঃ শাহাবুদ্দীন সানা বাদী হয়ে গতকাল শুক্রবার (৩১ ডিসেম্বর) অশাশুনি থানায় এই মামলা দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, বাদী মোঃ শাহাবুদ্দীন সানা আশাশুনি উপজেলার ৯নং আনুলিয়া ইউনিয়নে জননেত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী। মামলার ১ নং আসামী মোঃ রুহুল কুদ্দুস আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে তার বিপক্ষে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বতন্ত্র প্রার্থী রুহুল কুদ্দুসসহ অন্যান্য আসামীরা নৌকা প্রতীকর প্রার্থীর নির্বাচনী প্রচার প্রচারণা ও নির্বাচনী বিভিন্ন কার্যক্রমে বিঘœ সৃষ্টি করা সহ তার ও কর্মী সমর্থকদের মারধর ও খুনজখম করার ষড়যন্ত্র করে আসছিল। আনুলিয়া ইউনিয়নের বল্লভপুর গ্রামের আমতলা মোড়ে নৌকা প্রতীকের বাদীর একটি নির্বাচনী অফিস রয়েছে। এই অফিসের দক্ষিন পাশে ১ নং আসামীর আনরস প্রতীকের একটি নির্বাচনী অফিস আছে। ২৯ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে নৌকা প্রতীকের অফিসে বসে বাদীর কর্মী সমর্থকরা কথাবার্তা বলছিল। এমতাবস্থায় বিছট গ্রামের রশিদুল আলমের ছেলে আনুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আলমগীর আলম লিটন নৌকা প্রতীকের মনোনয়ন না পেয়ে বাদী শাহাবুদ্দীন সানার প্রতি ঈর্ষান্বিত হয়ে বল্লভপুর আমতলা মোড় নৌকা প্রতীকের অফিসের সামনে উপস্থিত হয়ে বাদীর কর্মী সমর্থকদের হুমকি দিয়ে বলে, তোদেরকে নৌকা প্রতীকের সমর্থনকরা সহ এখানে অফিস করতে বলেছে কে ? এই বলে আসামী আলমগীর আলম লিটন আনারস প্রতীকের অফিসের মধ্য থেকে দা, লোহার রড ও লাঠিসোটা সহকারে অপেক্ষায় করা এজাহার নামীয় ও অজ্ঞাতনামা আসামীদেও ডাক দিয়ে বাদীর নৌকা প্রতীকের নির্বাচনী অফিসের সামনে নিয়ে আসে এবং তার কর্মীসমর্থকদের সাথে তর্কাতার্কি শুরু করে দেয়।

তর্কাতার্কির একপর্যায় তারা বাদীর কর্মী সমর্থকদেরকে মারপিট শুরু করে। এসময় আসামীরা নির্বাচনী আচারনবিধি ভঙ্গ করে বাদীর নৌকা প্রতীকের নির্বাচনী অফিস ভাংচুর ও মাননীয় প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানার ও পোষ্টার ছিড়ে আগুনে পুড়িয়ে প্রায় ৭৫ হাজার টাকার ক্ষতিসাধন করে। এতে তার বেশ কয়েকজন কর্মীসমর্থক গুরুতর আহত হয়। আহত শাহিনুর রহমানকে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এঘটনায় নৌকা প্রতীকের প্রার্থী মোঃ শাহাবুদ্দীন সানা বাদী হয়ে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোঃ রুহুল কুদ্দুসকে ১নং আসামী ও আনুলিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান আলমগীর আলম লিটন সহ ২৫ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরো ১৫/২০ জনের নামে আশাশুনি থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-১৫, তারিখ-৩১.১২.২১।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, বাদীর অভিযোগের সত্যতা যাচাই বাছাই করে মামলা রেকর্ড করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরের পদ্মপুকুর ইউপির ৯নং ওয়ার্ডের  মেম্বর পদের ভোট পুনঃ বাছাই ও গণনার দাবীতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি ঃ গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাধারণ
সদস্য পদের ভোট পুনঃ বাছাই ও গণনার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত
সংবাদ সম্মেলনের আয়োজন করেন, উপজেলার পশ্চিমপাতাখালী গ্রামের মৃত আমজাদ গাজীর পুত্র আমানউল্যাহ।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি ১১ নং পদ্মপুকুর ইউনিয়নে ৯ নং ওয়ার্ডের একজন সাধারন সদস্য
পদে মোরগ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি। একই ওয়ার্ডের আমার
প্রতিদ্বন্দি প্রার্থী ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করেন আহছান উল্লাহ। নির্বাচনের দিন অন্যান্য কেন্দ্রের ন্যায় সকাল ৮টা থেকে ৮৩ নং
পশ্চিম পাতাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহন শেষে সন্ধ্যায় ভোট বাছাই কার্য ও গণনা শুরু হয়। প্রথমে
চেয়ারম্যান ও তাপর সংরক্ষিত মহিলা সদস্য পদে ব্যালট বাছাই, গণনা ও মৌখিক ফল প্রকাশ করা হয়। সর্বশেষ সাধরন সদস্য পদে রাত্রীতে ভোট বাছাই ও গণণা করা হয়। এ সময় বিদ্যুৎ সরবরাহের বিঘœতায় ব্যালট বাছাই ও গণনার কার্য
বিঘিœত, ভ্রান্তি ও ক্রটিপূর্ন হয়। বিদ্যুৎ সরবরাহ বিঘিœত থাকাকালীন টর্চ ও মোবাইলের অষ্পষ্ট অপ্রতুল আলোতে সাধারন সদস্য পদ প্রার্থীদের ব্যালট যথাযথভাবে বাছাই না করে অনুমান নির্ভর ভাবে গণনার কার্য করা হয়।

এরআগে ভোট চলাকালীন সময়ে ভোট গ্রহন শেষ হওয়ার পূর্বেই প্রয়োজনীয় কাগজ পত্রাদিতে এজেন্ট গনের স্বাক্ষর প্রদানের জন্য কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বাধ্য
করেন। প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারগণ উদ্দেশ্যে মূলক ভাবে আমার মোরগ প্রতীকের ১১টি ব্যালট প্রতিপক্ষের ফুটবল প্রতিকের ব্যালটের মধ্যে রাখেন এবং ৩৮টি মোরগ প্রতীকের ব্যালট বাতিল দেখানো হয়। গণনা শেষে ফুটবল প্রতীক ৬৯৩টি ভোট, মোরগ প্রতীক ৬৮৬টি ভোট এবং তালা প্রতীক শুন্য ভোট দেখানো হয়। ঘটনাটি জানাজানি হওয়ার পর প্রার্থীরা প্রতিবাদ করলে যথাযথ ভাবে প্রাপ্ত
ভোট পূনঃ বাছাই ও গণনা করা হবে বলে জানান প্রিজাইডিং কর্মকর্তা। গণনা ও বাছাইয়ের ত্রুটি বাস্তবতা মেনে নিয়ে প্রিজাইডিং অফিসার ও তার সঙ্গীয়
ব্যক্তিগণ রিটানিং অফিসারের দপ্তরে পূনঃ বাছাই ও গণনা করবে বলে ঘোষনা করেন। স্থানীয় ভাবে ভোট কেন্দ্রে কোন ফলাফলের তালিকা না টাঙিয়ে রিটানিং অফিসারের দপ্তরে আসেন তারা। এরপর আমার ও অন্য প্রতিদ্বন্দি সদস্য প্রার্থীর আপত্তি উপেক্ষা করে তারা চলে যান। তিনি আরো বলেন, প্রিজাইডিং অফিসার সংশ্লিষ্ট নির্বাচনী কেন্দ্রে যে ফলাফল তালিকা প্রকাশ করেন তাতে
কেবল মাত্র চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা সদস্যাদের ফলাফল। উক্ত ৯ নং ওয়ার্ড সাধারন সদস্যদের ফলাফলের কোন তালিকা প্রদর্শিত হয়নি। পরস্পর যোগে
প্রিজাইডিং অফিসার পরে “ফুটবল” প্রতীকের প্রার্থীকে নির্বাচিত হয়েছে বলে তালিকা প্রদর্শন করেন। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় উক্ত ৯নং ওয়ার্ডের
সাধারণ সদস্য পদের ভোট পুনঃ বাছাই ও গণনার জন্য সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে এ সময় আরো উপস্থিত ছিলেন, একই ওয়ার্ডের তালা প্রতিকের প্রার্থী সঞ্জয় কুমার, মোরগ প্রতিকের পোলিং এজেন্ট নির্মল কুমার মন্ডল ও গাজী আল মামুন মিলন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পদ্মা সেতুতে হেঁটেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দেশের খবর: স্বপ্নের পদ্মা সেতুতে হেঁটেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে সড়কপথে গণভবন থেকে সরাসরি পদ্মাপাড়ে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা।

পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবদুল কাদের জানান, প্রধানমন্ত্রী সড়কপথে সেতু এলাকায় আসেন সকাল সাড়ে ৭টার দিকে।

তিনি ছোট বোন শেখ রেহানাকে নিয়ে পদ্মা সেতুর ৭ নম্বর পিলার থেকে ১৮ নম্বর পিলার পর্যন্ত হেঁটে যান। সকাল ৯টা ৫৭ মিনিটে তারা সেতু এলাকা পরিদর্শন শেষে রাজধানীর উদ্দেশে রওনা হন।

চলতি বছরের ২৪ জানুয়ারি গোপালগঞ্জের টুঙ্গীপাড়া থেকে ঢাকায় ফেরার সময় আকাশ পথে পদ্মা সেতু দেখেছিলেন প্রধানমন্ত্রী। তখন হেলিকপ্টার থেকে বঙ্গবন্ধু কন্যার সেতু দর্শনের ভিডিও ধারণ হয়েছিল মোবাইল ক্যামেরায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাতের তাপমাত্রা আরও কমতে পারে

দেশের খবর: সারাদেশে রাতের তাপমাত্রা আরও সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া পঞ্চগড় ও কুড়িগ্রামে শৈত্যপ্রবাহ চলমান থাকতে পারে কিংবা বাড়তে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

শুক্রবার (৩১ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতুলিয়ায় ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। এদিনে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস।

শুক্রবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা বা মাঝারি আকারে কুয়াশা পড়তে পারে।

এসময়ে সারাদেশে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। আগামী তিনদিন দেশের তাপমাত্রা কিছুটা কমবেশি হতে পারে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফেনী ও সীতাকুণ্ডে ২৯.০ ডিগ্রি সেলসিয়াস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest