সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেনসাতক্ষীরা সদরে ইউনিটি গ্রুপের ‘বিজনেস অপরচুনিটি’ সম্মেলন অনুষ্ঠিতসাংবাদিক সুজন ওসুজয়ের মায়ের ইন্তেকাল:প্রেসক্লাবের শোকশ্যামনগরে প্রতিপক্ষের দায়ের কোপে আহতের একদিন পর এক ব্যক্তির মৃত্যুকপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা: ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবিসাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের ৬৮টি খালে বিভিন্ন মাত্রায় বিষ প্রয়োগের তথ্য গবেষণায় উঠে এসেছেসাংবাদিক হাফিজুর রহমানের মায়ের ইন্তেকাল,প্রেসক্লাবের শোকঅসুস্থ ওয়ার্ড বিএনপি সভাপতি আমিরুল ইসলামকে হাসপাতালে দেখতে গেলেন জেলা কৃষক দল নেতা রবিতালার ধানদিয়ায় ত্রাস সৃষ্টি করে ২লক্ষ টাকা মূল্যের গাছ কাটার অভিযোগ

কালিগঞ্জে ৮ দলীয় ব্যাডমিন্টন টুর্ণামেন্ট

কা‌লিগঞ্জ প্রতি‌নিধিঃ
কালিগঞ্জে ৮ দলীয় ব্যাডমিন্টন টুর্ণামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ‌্যা থে‌কে গভীর রাত পর্যন্ত উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে মোড়ল পাড়ায় এই খেলা অনু‌ষ্ঠিত হয়।

ব্যাডমিন্টন খেলায় শংকরপুর, নেঙ্গী, নাহিদ মুকুন্দপুর, নাফিস সানা পাড়া, হোসাইন পুটিমারা, ফতেপুর, মুকুন্দপুর ও বাঁশতলা ৮টি দল খেলায় অংশগ্রহন ক‌রে। মুকুন্দমধুসূদনপুর যুব সংঘের আয়োজনে ও সাইফুল ইসলামের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নব-নির্বাচিত ইউ‌পি চেয়ারমান জাহাঙ্গীর আলম ও ইউপি সদস্য জিএম, আব্দুল কাদের। খেলা শেষে বিজয়ী দ‌লকে প্রাইজমানি প্রদান করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোটা: টিটু রোটারী ক্লাব অব সাতক্ষীরার সভাপতি নির্বাচিত

২৪ ডিসেম্বর ২১ চায়না বাংলার কনফারেন্স রুমে রোটারী ক্লাব অব সাতক্ষীরার বার্ষিক সাধারণ সভায় ২০২৩-২৪ রোটারী বর্ষের সভাপতি নির্বাচিত হয়েছেন রোটা: মো: মনিরুজ্জামান টিটু।

এছাড়া ২০২২-২৩ রোটারী বর্ষের সেক্রেটারী রোটা: মো: মশিউর রহমান ও ট্রেজারার রোটা: মো: মিজানুর রহমান।
রোটারী ক্লাব অব সাতক্ষীরার সভাপতি শফিউল ইসলামের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহিত হয়। বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন,

সভাপতি ইলেক্ট ফারহা দীবা খান সাথী, রোটা: পিপি মো: আশরাফুল করীম ধনি, রোটা: পিপি মো: হাবিবুর রহমান হাবিব, রোটা: পিপি মাহমুদুল হক সাগর, রোটা: পিপি এনছান বাহার বুলবুল, রোটা: পিপি হাসিবুর রহমান রনি, রোটা: শাহানাজ পারভীন মিলি, রোটা: মো: কামরুজ্জামান রাসেল, রোটা: মিজানুর রহমান, রোটা: আক্তারুজ্জামান কাজল, রোটা: পিপি মো: ওলি উল্লাহ, রোটা: জেসমিন আক্তার, রোটা: পিপি রেহানা পারভীন মিনু, রোটা: নাজিমা আক্তার, রোটা: মো: মিজানুর রহমান প্রমুখ।

রোটা: মো: মনিরুজ্জামান টিটু, ২০০৪ সালে রোটারাক্ট ক্লাব অব সাতক্ষীরার সদস্য হওয়ার মাধ্যমে রোটারী অঙ্গনে যুক্ত হন। পরবর্তীতে তিনি ২০০৯-১০ রোটারী বর্ষে রোটার‌্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার সভাপতি, ২০১০-১১ রোটারী বর্ষে রোটার‌্যাক্ট ক্লাব অব পাটকেলঘাটার চার্টার সভাপতি এবং ২০১৩ সালে তিনি রোটারী ক্লাব অব সাতক্ষীরার সদস্য হন। তিনি বিভিন্ন সমাজসেবা মূলক কর্মকান্ডের সাথে যুক্ত আছেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৮৬ সাতক্ষীরা এর কার্যকরি কমিটি গঠন

সাতক্ষীরায় আনন্দঘন পরিবেশে এস এস সি ১৯৮৬ ব্যাচের বন্ধুদের সংগঠন ৮৬ সাতক্ষীরা এর কার্যকরি কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার সাতক্ষীরা শহরের গোপীনাথপুরস্থ বন্ধু জাফরের খামারবাড়িতে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। পরে আনন্দঘন পরিবেশে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি আবু জাফর, সিনিয়র সহ-সভাপতি মো: মাগফুর রহমান,

সহ-সভাপতি স্বপন কুমার শীল, সুলতানুল ইসলাম তারেক, সাধারণ সম্পাদক মো: গোলাম রহমান, যুগ্ম সম্পাদক কাজী জামাল উদ্দীন মামুন, অর্থ সম্পাদক ফজলুর রহমান, সহ-অর্থ সম্পাদক ফারুক আহমেদ খান টগর, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, পরিকল্পনা সম্পাদক হাছিবুজ্জামান সিহান, তথ্য ও প্রচার সম্পাদক মিজানুর রহমান হিরো, দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম মনি, নির্বাহী সদস্য যথাক্রমে দিলোয়ার মোস্তফা মধু, বরুণ ব্যানার্জী, কাজী নাছির উদ্দীন আহম্মেদ রাজু, মাহমুদ আলী সুমন, মতিয়ার রহমান, শেখ আব্দুর রহমান ও মো: শফিউল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভোমরায় জেলা ছাত্রলীগ সভাপতি আশিককে সংবর্ধনা

সাতক্ষীরা সদরের ৬নং ভোমরা ইউপি’র পদ্ম শাঁখার কৃতি সন্তান জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি এস এম আশিকুর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার বিকালে আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশন ও ভোমরা ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে জেলা ছাত্রলীগের সভাপতিকে ফুল দিয়ে বরণ করেন নেন আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: ইসরাইল হোসেন সিয়াম, ভোমরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশিষ কুমার ঘোষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ প্রমুখ।
এসময় সভাপতি এস এম আশিকুর রহমানকে ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এস এম শওকত আলীর মাতা আর নেই। তিনি শুক্রবার বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—-রাজিউন)।
তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শাহজাহান আলীসহ সদর উপজেলার আওয়ামীলীগের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশের ‘দুষ্টু পোলাপাইন’দের জন্য আসছেন সানি

বিনোদন সংবাদ: বাংলাদেশের মিউজিক ভিডিওর মডেল হয়েছেন বলিউড তারকা সানি লিওন। গানের শিরোনাম ‘দুষ্টু পোলাপাইন’। কৌশিক হোসেন তাপসের কথা, সুর ও সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন ফাতিমা তুয যাহারা ঐশী।

‘দুষ্টু পোলাপাইন’ গানটির দৃশ্যধারণ হয়েছে ভারতের মুম্বাইয়ে। ভিডিওটি নির্মাণ করেছেন বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার ও নির্মাতা আদিল শেখ।

প্রযোজনা প্রতিষ্ঠান টিএম রেকর্ডস এরই মধ্যে গানটির ট্রেলার প্রকাশ করেছে। যেখানে বেশ আবেদনময়ী দেখাচ্ছে বলিউড তারকা সানিকে। দ্রুতই টিএম রেকর্ডসের ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পাবে।

গানটিতে কণ্ঠ দেওয়া প্রসঙ্গে ফাতিমা তুয যাহারা ঐশী জানিয়েছেন, ‘পাঁচ মাস আগে আমি কণ্ঠ দিয়েছিলাম। তবে, ভিডিও শুট করা হয়েছে চলতি মাসে। যখন জানলাম সানি লিওন এ গানে মডেল, তখন আমি সারপ্রাইজ হয়েছি।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অর্থনীতির খবর: দেশে প্রথমবারের মতো লাখ ছাড়িয়েছে কোটিপতির সংখ্যা। বিশ্লেষকদের মতে, করোনাকালীন মানুষের আয় কমার পরও কোটিপতির সংখ্যা বাড়ার এই প্রবণতা সমাজে আয়বৈষম্য বাড়াচ্ছে। তারা বলছেন, দেশে অর্থনীতির আকার ক্রমেই বড় হচ্ছে। প্রতিবছরই বাড়ছে জিডিপি প্রবৃদ্ধি ও মাথাপিছু আয়। তবে কিছু মানুষ যেমন গরিব হয়েছে, তেমনি ধনীরা আরো বেশি ধনী হয়েছে।

গত এক বছরের ব্যবধানে কোটিপতি আমানতকারী বেড়েছে প্রায় সাড়ে ১২ হাজার। চলতি বছরের প্রথম ৯ মাসে কোটিপতির সংখ্যা বেড়েছে ছয় হাজার জনেরও বেশি। আর করোনার মধ্যেই গত দেড় বছরে কোটিপতি বেড়েছে প্রায় সাড়ে ১৭ হাজার।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর শেষে দেশে মোট আমানতকারী সঞ্চয় হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৫ লাখ ৬৩ হাজার ৩৪৬টি। এসব অ্যাকাউন্টে আমানত জমা আছে ১৪ লাখ ৬২ হাজার ৮৮৮ কোটি টাকা। এর মধ্যে এক কোটি টাকার আমানতকারী অ্যাকাউন্ট সংখ্যা এক লাখ ২৩৯টি। এসব অ্যাকাউন্টে আমানতের পরিমাণ ছয় লাখ ৩৯ হাজার ২৮৫ কোটি টাকা।

গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত এক কোটি টাকার বেশি অ্যাকাউন্ট ছিলো ৮৭ হাজার ৪৯০টি। ফলে গত এক বছরের ব্যবধানে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ১২ হাজার ৭৪৯টি।

অন্যদিকে, গত বছরের ডিসেম্বরে দেশে কোটিপতি আমানতকারী অ্যাকাউন্ট ছিলো ৯৩ হাজার ৮৯০টি। এই হিসেবে চলতি বছরের প্রথম ৯ মাসে কোটিপতি আমানতকারী বেড়েছে ছয় হাজার ৩৪৯ জন। সেখানে গত বছরের প্রথম ৯ মাসে কোটিপতি আমানতকারী অ্যাকাউন্ট বেড়েছিল মাত্র তিন হাজার ৬৫১টি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, করোনা প্রাদুর্ভাব শুরুর আগে গত বছরের মার্চ পর্যন্ত দেশে কোটিপতি আমানতকারীর হিসাবসংখ্যা ছিলো ৮২ হাজার ৬২৫ জন। চলতি বছরের সেপ্টেম্বরে তা বেড়ে হয়েছে এক লাখ ২৩৯ জন। ফলে করোনায় গত দেড় বছরে দেশে কোটিপতি আমানতকারী বেড়েছে ১৭ হাজার ৬১৪ জন।

প্রতিবেদনে দেখা যায়, এ সময়ে সবচেয়ে এক কোটি এক টাকা থেকে পাঁচ কোটি টাকার অ্যাকাউন্ট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮ হাজার ৭২৫টি। পাঁচ কোটি এক টাকা থেকে ১০ কোটির মধ্যে অ্যাকাউন্ট রয়েছে ১১ হাজার ৭৯টি। ১০ কোটি এক টাকা থেকে ১৫ কোটির মধ্যে অ্যাকাউন্ট রয়েছে তিন হাজার ৬৪২টি। ১৫ কোটি এক টাকা থেকে ২০ কোটির মধ্যে অ্যাকাউন্ট এক হাজার ৭৪০টি। ২০ কোটি এক টাকা থেকে ২৫ কোটির মধ্যে অ্যাকাউন্ট এক হাজার ১৮৩টি। ২৫ কোটি এক টাকা থেকে ৩০ কোটির মধ্যে অ্যাকাউন্ট ৯১৬টি। ৩০ কোটি এক টাকা থেকে ৩৫ কোটি টাকার মধ্যে অ্যাকাউন্ট ৪৩০টি। ৩৫ কোটি এক টাকা থেকে ৪০ কোটির মধ্যে অ্যাকাউন্ট ৩২৬টি। ৪০ কোটি এক টাকা থেকে ৫০ কোটি টাকার অ্যাকাউন্ট ৬২৯টি। আর ৫০ কোটি টাকার বেশি আমানত গচ্ছিত রাখা অ্যাকাউন্ট এক হাজার ৫৫৯টি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আমির-ফাতিমার বিয়ের গুঞ্জন

বিনোদন ডেস্ক: বলিউডে ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত আমির খান। বিয়ে করেছিলেন কিরণ রাওকে। তাদের দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন গত জুলাই মাসে।

২০০৫ সালের ২৮ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন আমির-কিরণ। বিয়ের ছয় বছর পর জন্ম হয় এই জুটির একমাত্র সন্তান আজাদ রাও খানের। কিরণের আগে রিনা দত্তের সঙ্গে সংসার করেছেন আমির। প্রথম স্ত্রীর সঙ্গে তার দুই সন্তান ইরা খান ও জুনেইদ খান।

কিরণের সঙ্গে বিচ্ছেদের পর ঘোষণা দিলেন আমির বন্ধুত্ব অটুট থাকবে তাদের মধ্যে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় গত কয়েক দিন ধরেই আমিরের তিন নম্বর বিয়ে নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে।

তাদের ডিভোর্সের ঘোষণার পরপরই ফেসবুকে গুঞ্জন উঠেছিল আমির-ফাতিমার সম্পর্ক নিয়ে। নেটিজেনদের দাবি, ফাতিমার প্রেমে পড়েই নাকি কিরণের সঙ্গে নিজের সংসার ভেঙেছেন আমির খান। তবে দঙ্গল কন্যা ফাতিমা স্পষ্ট করেছেন, আমির খান তার মেন্টর মাত্র। তাদের মধ্যে কোনো রকমের প্রেমের সম্পর্ক নেই।

এ নিয়ে মুখ বন্ধ রেখেছেন ‘থ্রি ইডিয়টস’ খ্যাত আমির। তবে অভিনেতার ঘনিষ্ঠ মহল থেকে জানা যায়, আমির-ফাতিমার বিয়ের এই গুঞ্জন সম্পূর্ণ ভুয়া একটা খবর। বিয়ে হচ্ছে না তাদের।

আমির-কারিনা অভিনীত ‘লাল সিং চড্ডা’র নতুন পোস্টার ও মুক্তির তারিখ সামনে আসার পর থেকেই আমির খানের বিয়ের খবর ভুয়া বলে প্রকাশ পেয়েছে। গোটা বিষয়ে বিরক্ত আমির, তবে এ নিয়ে কোনো রকম মন্তব্য করতে চান না তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest