সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেনসাতক্ষীরা সদরে ইউনিটি গ্রুপের ‘বিজনেস অপরচুনিটি’ সম্মেলন অনুষ্ঠিতসাংবাদিক সুজন ওসুজয়ের মায়ের ইন্তেকাল:প্রেসক্লাবের শোকশ্যামনগরে প্রতিপক্ষের দায়ের কোপে আহতের একদিন পর এক ব্যক্তির মৃত্যুকপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা: ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবিসাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের ৬৮টি খালে বিভিন্ন মাত্রায় বিষ প্রয়োগের তথ্য গবেষণায় উঠে এসেছেসাংবাদিক হাফিজুর রহমানের মায়ের ইন্তেকাল,প্রেসক্লাবের শোকঅসুস্থ ওয়ার্ড বিএনপি সভাপতি আমিরুল ইসলামকে হাসপাতালে দেখতে গেলেন জেলা কৃষক দল নেতা রবিতালার ধানদিয়ায় ত্রাস সৃষ্টি করে ২লক্ষ টাকা মূল্যের গাছ কাটার অভিযোগ

কুমিরায় আবারও জনপ্রিয়তায় শীর্ষে শেখ আজিজুল ইসলাম

কুমিরায় আবারও জনপ্রিয়তার শীর্ষে শেখ আজিজুল ইসলাম। আসন্ন ২৬ ডিসেম্বর চতুর্থধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন। উক্ত নির্বাচনে জনপ্রিয়তায় শীর্ষে রয়েছেন বর্তমান চেয়ারম্যান জননেত্রী শেখ হাসিনা মানোনয়ন প্রাপ্ত নৌকা প্রার্থী শেখ আজিজুল ইসলাম। চেয়ারম্যান প্রার্থী হিসাবে মাঠে রয়েছেেন ৪ জন। তাদের মধ্যে বর্তমান চেয়ারম্যান শেখ আজিজুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে লড়ছেন। জামায়েত ইসলামী মনোনিত প্রার্থী অধ্যাপক ইদ্রিস আলী লড়ছেন চশমা প্রতীক নিয়ে। অন্যদিক দলীয় সিদ্ধান্তের বাহিরে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন দুই জন। ইতেমধ্যে তালা উপজেলা আওয়ামীলীগ তাদের দল থেকে আজীবন বহিস্কার ঘোষণা করছে তারা দুই জন হলেনঃ ১। অাওয়ামীলগের অঙ্গসংগঠন বাংলাদেশ কৃষকলীগের ইউনিয়ন সভাপতি স্বতন্ত্র প্রাথী হিসাবে আলহাজ্ব শাহবাজ লড়ছেন আনরস প্রতীক নিয়ে। ২। আওয়ামীলীগের ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজা লড়ছেন মোটরসাইকেল প্রতীক নিয়ে। উক্ত নির্বাচনে জনপ্রিয়তায় শীর্ষে রয়েছেন শেখ আজিজুল ইসলাম। ইউনিয়নবাসী বলেন বিগত ৫ বছর তিনি চেয়ারম্যানি করছেন তার বিরুদ্ধে কোন খারাপ রিপোর্ট শুনিনি। তার যখন যেখানে ডেকেছি সেখানে পেয়েছি। তিনি সরকার প্রদত্ত সকল নাগরিক অধিকার সুবিধাভোগীদের মাঝে সমান ভাবে বন্টন করে সুনাম অর্জন করেছেন। এজন্য কুমিরা ইউনিয়নবাসী আবারও চেয়ারম্যান হিসাবে শেখ আজিজুল ইসলামকে দেখতে চায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চোরাচালানের ১০ পিস স্বর্নের সন্ধানে বিজিবি:  কলারোয়ায় ইউপি আ’লীগ সভাপতি সহ আটক ২

নিজস্ব প্রতিনিধি: ভারতে পাচারের মুখে ভয়ভীতি দেখিয়ে হাতিয়ে নেওয়া দশ পিস স্বর্ণের সন্ধানে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

বিজিবি এরই মধ্যে স্বর্ন চোরাচালানি কলারোয়ার কেড়াগাছি ইউনিয়নের কুঠিবাড়ি গ্রামের তরিকুল ইসলামকে না পেয়ে তার বাবা কবিরাজ মান্নানকে ধরে এনে জিজ্ঞাবাদ করতে শুরু করেছে। এই জিজ্ঞাসাবাদের পাল্লায় পড়েছেন কেড়াগাছি ইউপির সাবেক চেয়ারম্যান ও একই ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ভুট্টোলাল গাইন। বিজিবি তাকে তার প্রাইভেটকারসহ আটক করে।

তবে পালিয়ে রয়েছে দুর্ধর্ষ সোনা এবং মাদক চোরাকারবারি ও হুন্ডি পাচারকারী কাকডাঙ্গার ইয়ার আলি মেম্বর।
জানা গেছে কুঠিবাড়ির তরিকুল ইসলাম ভারতে পাচারের জন্য দশটি স্বর্ণের বার নিয়ে আসে। এ খবর পেয়ে ভুট্টোলাল গাইন ও তার ঘনিষ্ঠ সহযোগী চোরাবারবারী ইয়ার আলি মেম্বর তরিকুলের বাড়ি যেয়ে ভয়ভীতি দেখিয়ে বুধবার ওই স্বর্ন কেড়ে নেয়। এই খবরের ভিত্তিতে বিজিবির কাকডাঙ্গা বিওপির সদস্যরা ছিনতাই হওয়া স্বর্নের সন্ধানে দুদিন ধরে মাঠ চষে বেড়াচ্ছে। এরই জের হিসেবে ভুট্টো ও মান্নানকে আটক করা হয়েছে।
বিজিবির ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্ণেল আল মাহমুদ জানান আমরা গোপন সূত্রে এ খবর পেয়েছি। ভুট্টোলাল ও মান্নান কবিরাজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর ইয়ার আলি ও তরিকুলকে খুঁজছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপনে প্রস্তুতি সভা

কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২১’
উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক এক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার
(ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, সহকারী মাধ্যমিক
শিক্ষা অফিসার হারুন অর রশিদ, একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস,
উপজেলা আইসিটি সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, শিক্ষক সমিতির সভাপতি
প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, সাবেক ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক  নুরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আ: রব, প্রধান শিক্ষক
এবাদুল হক, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক আজিজুর
রহমান, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও প্রতিনিধিবৃন্দ। সভায়, সার্বিক বিবেচনায়
আগামী জানুয়ারী’তে-২২’ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ক্ষুদে বিজ্ঞানীদের অংশগ্রহনে জাতীয় ৪৩তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপনের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে বলে জানা যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় নির্বাচনী আচারণ বিধি সংক্রান্ত অবহিতকরণ সভা

কলারোয়া প্রতিনিধি:  কলারোয়ায় নির্বাচনী আচারণ বিধি সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে কেরালকাতা
ও কুশোডাঙ্গা ইউপি নির্বাচন-২১’ উপলক্ষে প্রতিদ্বন্দী প্রার্থীদের উপস্থিতিতে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী
অফিসার(ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী।

নির্বাচনী আচরণ বিধি সংক্রান্ত বিষয়ক বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার ও দুটি ইউপি নির্বাচনের
রির্টানিং অফিসার মনোরঞ্জন বিশ্বাস। অন্যান্যদো মধ্যে অতিথি হিসাবে
বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, একাডেমিক সুপারভাইজার তাপস কুমার
দাস সহ নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ঊভয় ইউনিয়নের প্রতিদ্বন্দী
চেয়ারম্যান ও মেম্বর প্রার্থীগণ। উল্লেখ্য, অবহিতকরণ সভায় সকল প্রার্থীদের মাঝে ভিডিও ক্লিপ’র মাধ্যমে প্রার্থীদের প্রচার- প্রচারণা সহ
নির্বাচনী সকল আচরণ বিধি তুলে ধরা হয়। অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে
উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী বলেন, আগামী ৫ জানুয়ারী-২২’
উপজেলার ৮ নং কেরালকাতা ও ১০ নং কুশোডাঙ্গা ইউনিয়নে অনুষ্ঠিতব্য নির্বাচন
সুষ্ঠ,সুন্দর ও শান্তিপূর্ন পরিবেশে সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকার। তিনি সকল প্রার্থীদের সহযোগীতা কামনা করে বলেন, কোনভাবেই নির্বাচনী আচারণ বিধি লঙ্ঘন করা হলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগের বাঘের আক্রমণে নিহতের পরিবারের পাশে জেলা ছাত্রলীগের সভাপতি আশিক

নিজস্ব প্রতিবেদক : গত ২০ ডিসেম্বর সুন্দরবনে বাঘের আক্রমণে নিহত হয়েছেন শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের মুজিবর রহমান। পরের দিন তার লাশ একটি পা হারানো অবস্থায় উদ্ধার করে বন বিভাগ। দরিদ্র পরিবার উপার্জনক্ষম মুজিবর কে হারিয়ে দিশেহারা হয়ে পড়ে। পরিবারের পাশে দাঁড়িয়েছেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান।

বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমানের পাঠানো উপহার খাদ্য সামগ্রী ছিল চাল,ডাল,আলু,তেল,মুরগী এবং শীতবস্ত্র কম্বল সামগ্রী ভুক্তভোগী পরিবারের হাতে তুলে দেন শ্যামনগর উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

২০ তারিখে সুন্দরবনে বাঘের আক্রমণে নিহত গাবুরা ইউনিয়নের মজিবর রহমানের পরিবারকে উক্ত খাবার পৌঁছে দিলো শ্যামনগর উপজেলা ছাত্রলীগ। এসময় তিনি ভিডিও কলে যুক্ত হয়ে নিহত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং পরবর্তীতে যেকোনো প্রয়োজনে অসহায় পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের, আশরাফুল,মামুন, ইমাম সজল সহ ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা প্রতিবন্ধী কিশোরীদের স্বাস্থ্য ও সেবা বিষয়ক কর্মশালা 
কে এম রেজাউল করিম দেবহাটা  : প্রতিবন্ধী কিশোরীদের যৌন, প্রজনন স্বাস্থ্য ও  সেবা বিষয়ক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ওয়ার্কিং গ্রুপ সদস্যদের এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার নারী কন্ঠ উন্নয়ন সংস্থার বাস্তবায়নে ডিজএ্যবল্ড রিহ্যাবিলিটেশন এন্ড রিসার্চ এসোসিয়েশন (ডিআরআরএ) ও লিলিয়ান ফন্ড্স’র সহযোগীতায় নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালাটি পরিচালনা  করেন কিশোরী প্রকল্পের ব্যবস্থাপক মোঃ কাওসার বিন সিদ্দিক। অন্যান্যদের মধ্যে কর্মশালায় উপস্থিত ছিলেন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম ও ইউপি সদস্য মিজানুর রহমান, দেবীশহর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিমা সিংহ, কিশোরী প্রকল্পের সিনিয়র সুপারভাইজার নজিফা খাতুন, ফোকাল মুজিবুর রহমান, স্থানীয় কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি, স্থানীয় মসজিদের ইমাম, প্রতিবন্ধী কিশোরী প্রতিনিধি, অভিভাবক উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ কর্মশালায় নওয়াপাড়া ইউনিয়নের বিভিন্ন পেশাজীবী মানুষের সমন্বয়ে গঠিত প্রায় ২২ জন সদস্য অংশ গ্রহন করেন।
এসময় প্রতিবন্ধী কিশোরীদের  যৌন, প্রজনন স্বাস্থ্য ও সেবা সংক্রান্ত বিষয়ক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া  নিজ এলাকার প্রতিবন্ধী কিশোরীদের জীবন মান উন্নয়নে এলাকার বিভিন্ন পেশাজীবীদের দায়িত্ব ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাদরাসার শিক্ষার্থীরাও যোগ্যতার স্বাক্ষর রাখছে: দেবহাটা উপজেলা চেয়ারম্যান মুজিবর

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটা উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান বলেছেন, মাদরাসার ছাত্ররা আজ সাধারণ শিক্ষার্থীদের কোন অংশে পিছিয়ে নেই, তারাও দেশের সকল স্থানে যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছে। ভর্তি পরীক্ষা, চাকুরী সহ বিভিন্ন প্রতিযোগীতায় নজর লাগা রেজাল্ট অর্জন করছে।

তাই আজকের দিনে আমি বলতে চাই মাদ্রাসার শিক্ষার্থীদের মনে রাখতে হবে, জঙ্গীবাদ, সন্ত্রাসী কর্মকান্ডে না জড়িয়ে দেশ সেবায় মন দিতে হবে। সবাই মিলে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। হাতে হাত ধরে সম্পৃতি বজায় রেখে দেশের উন্নয়নে কাজ করতে হবে।

বৃহস্পতিবার দেবাহাটা উপজেলা সখিপুর আলিম মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান।

অনুষ্ঠানে মাদরাসার পরিচালনা পর্ষদের সভাপতি ও সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেনের সভাপতিত্বে মাদরাসার হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আলীর সার্বিক ব্যবস্থাপনায় ও প্রভাষক তবিবুর রহমানের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন নব্য যোগদানকৃত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেন, পরিচালনা পর্ষদের সহ—সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর সরদার, ডাঃ শফিকুল ইসলাম, নব—নির্বাচিত ইউপি সদস্য সাজু পারভীন প্রভাষক ওমর ফারুক, সরকারি কেবিএ কলেজের প্রভাষক আবু তালেব। অনুষ্ঠানে সরদার আমজাদ হোসেনের পিতা—মাতার স্মরণে ৫ম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রতি ক্লাসে তিন জন করে শিক্ষার্থীর বৃত্তি প্রদান করা হয়। যা আগামী শিক্ষাবর্ষেও চালু থাকবে। এসময় মাদরাসা পরিচালনা পর্ষদের অন্যান্য কর্মকর্তা, শিক্ষক ও ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হ্যাট্টিকের পর সাতক্ষীরা মেয়ে প্রান্তির প্রশংসা করছেন সবাই

বিশেষ ডেস্ক: ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলের শিরোপা জিতে নিয়েছে বাংলাদেশ। গতকাল বুধবার কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর ম্যাচটি ১-০ গোলে জিতেছে মারিয়া মান্ডার বাহিনী। আগের ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন, তবে ফাইনালে বাংলাদেশ একাদশে ছিলেন না সাতক্ষীরার মেয়ে আফিদা খন্দকার প্রান্তি। ম্যাচের পর বিজয় উৎসবে আফিদা সবার নজর কেড়ে নেন সম্প্রচারকারী চ্যানেলে দেওয়া এক সাক্ষাতকারের সৌজন্যে।

ম্যাচ শেষে আফিদা বলেন, অনেকদিন পর বাংলাদেশে একটি শিরোপা আসায় তার খুব ভালো লাগছে। সেই শিরোপা মেয়েদের দ্বারা আসায় আনন্দ আরও বেশি। দলে প্রচুর কম্পিটিশন থাকায় নিজের কাজটা (হ্যাটট্রিক) করতে পেরে স্বস্তি পাচ্ছেন আফিদা। টুর্নামেন্টে দুটি ম্যাচ খেলে তিন গোল করেছেন প্রান্তি। তিনটি গোলই শ্রীলঙ্কার বিপক্ষে ১২-০ গোলে জয়ের ম্যাচে। মানে ওই ম্যাচে তিনি হ্যাটটট্রিক করেছিলেন। প্রথম গোলটাকেই তিনি সেরা বলে মনে করেন।

এরপর সম্প্রচারকারী চ্যানেলের উপস্থাপক আফিদাকে তার বিখ্যাত হাসি নিয়ে প্রশ্ন করেন। আফিদা হাসতে হাসতে জবাব দেন, ‘সবার মুখেই শুনছি আমার হাসির প্রশংসা। এখন আমি কী করব? (হাসি)’ আফিদা সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও জেলা ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মমতাজ খাতুন মিরা দম্পতির ছোট মেয়ে। তার বড় বোন আফরা খন্দকার প্রাপ্তিও সদ্য সমাপ্ত ৬ষ্ঠ সিনিয়র বক্সিং চ্যাম্পিয়নশিপে রূপার পদক অর্জন করেছেন। সকলেরই প্রত্যাশা আফিদার এই হাসি ক্যারিয়ারজুড়েই থাকুক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest