সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেনসাতক্ষীরা সদরে ইউনিটি গ্রুপের ‘বিজনেস অপরচুনিটি’ সম্মেলন অনুষ্ঠিতসাংবাদিক সুজন ওসুজয়ের মায়ের ইন্তেকাল:প্রেসক্লাবের শোকশ্যামনগরে প্রতিপক্ষের দায়ের কোপে আহতের একদিন পর এক ব্যক্তির মৃত্যুকপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা: ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবিসাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের ৬৮টি খালে বিভিন্ন মাত্রায় বিষ প্রয়োগের তথ্য গবেষণায় উঠে এসেছেসাংবাদিক হাফিজুর রহমানের মায়ের ইন্তেকাল,প্রেসক্লাবের শোকঅসুস্থ ওয়ার্ড বিএনপি সভাপতি আমিরুল ইসলামকে হাসপাতালে দেখতে গেলেন জেলা কৃষক দল নেতা রবিতালার ধানদিয়ায় ত্রাস সৃষ্টি করে ২লক্ষ টাকা মূল্যের গাছ কাটার অভিযোগ

যুব এশিয়া কাপে বড় জয় দিয়ে শুরু বাংলাদেশের

খেলার খবর: যুব এশিয়া কাপের মিশনে নিজেদের প্রথম ম্যাচে নেপাল অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে বড় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ২৯৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৪৩ রানে গুটিয়ে যায় নেপালের যুবারা। এতে নেপালকে ১৫৪ রানে হারিয়ে যুব এশিয়া কাপের মিশন শুরু করলো টাইগার যুবারা।

শুক্রবার (২৪ ডিসেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন রাকিবুল হাসান। মাহফিজুল ইসলাম ও ইফতেখার হোসেন ইফতির উদ্বোধনী জুটিতে আসে ৩৯ রান। ১৭ রান করে ফেরেন মাহফিজুল। রান আউটে কাটা পড়ার আগে ২১ রান আসে ইফতির ব্যাট থেকে। চারে নামা আইচ মোল্লার সঙ্গে ৩৮ রানের জুটি গড়েন প্রান্তিক নওরোজ নাবিল। দলকে ১০৫ রানে রেখে বিদায় নেন আইচ (২২)।

প্রান্তিকের সাথে যোগ্য সঙ্গ দিয়েছেন উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ ফাহিম। তবে ফাহিম ৫৪ বলে ৫৮ রান করে আহত অবসরে যান। এরপর মেহরাব হোসেন ১৫ বলে ২১ রানের ক্যামিও খেলেন।

নির্ধারিত ৫০ ওভারে ২৯৭ রান করতে সমর্থ হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। নেপাল যুব দলের পক্ষে ১ টি করে উইকেট নেন গুলশান কুমার ঝা, তিলক রাজ ভান্ডারি ও মোহাম্মদ আদিল আলম।

২৯৮ রানের বড় লক্ষ্য তাড়া করতে নামা নেপালকে কখনই দাঁড়াতে দেননি বাংলাদেশের বোলাররা। ২৩ রানে ৩টি আর ৩০ ওভার পেরোতেই ৮১ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে হিমালয়ের দেশটি। শেষদিকে গুলশান ঝা ৩৫ রানের একটি ইনিংস খেলে দলকে ১৪৩ পর্যন্ত নিয়ে গেছেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে দুটি করে উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান, এসএম মেহরব এবং নাইমুর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পা পিছলে ঝর্ণায় ডুবে পর্যটকের মৃত্যু, নিখোঁজ দুই

দেশের খবর: বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় ঝর্ণায় পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় কয়েকজনকে উদ্ধার করা হলেও স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ রয়েছেন আরও দুই পর্যটক। আজ শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মারিয়া ইসলাম (১৯)। তার বাড়ি নারায়ণগঞ্জ জেলায়। নিখোঁজ দুই পর্যটক হচ্ছেন একই জেলার আহসান আকিব (২২) এবং মারিয়া বিনতে জহির (১৭)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের সাঙ্গু নদী পথে ইঞ্জিন নৌকায় করে তারাছা বাদুরছড়া ঝর্ণা ভ্রমণে যান নারায়ণগঞ্জের ১০ জনের একটি পর্যটকদল। বাদুরছড়া ঝর্ণায় গোসল করতে নেমে পা পিছলে পড়ে গিয়ে পানিতে ভেসে যায় সাতজন পর্যটক। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ভ্রমণকারীরা পাঁচজনকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে একজন পর্যটককে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আহত অবস্থায় উদ্ধার হওয়া চারজন পর্যটক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের নাম তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে নিখোঁজ অন্য দুজন পর্যটকের খোঁজ এখনও পাওয়া যায়নি। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী এবং দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শনে গেছে।

বান্দরবান সদর হাসপাতালের চিকিৎসক ডা. গুঞ্জন চৌধুরী বলেন, দুর্ঘটনায় আহত পাঁচজনকে সদর হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে একজন পর্যটকের মৃত্যু হয়েছে। অন্য চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, সাঙ্গু নদীর তারাছা এলাকায় বাদুরছড়া ঝর্ণায় পানিতে পড়ে গিয়ে একজন মারা গেছে। চারজন পর্যটককে আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও দুজন পর্যটক এখনও নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় শীতবস্ত্র ও ওষুধ বিতরণ করলেন পুলিশ কমিশনার আলিম মাহমুদ

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার তালায় শীতার্ত মানুষের মাঝে কম্বল,এতিমখানার শিশুদের মাঝে পোশাক বিতরণ ও অসহায় মানুষকে বিনামুল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আলিম মাহমুদ শুক্রবার সকালে তার নিজ গ্রাম তালার লক্ষণপুরে এসকল সামগ্রী বিতরণ করেন এবং বিশেষজ্ঞ চিকিৎসকগণ চিকিৎসা সেবা দেন। এসময় তালা থানার ওসি আবু জেহাদ ফকরুল আলম খান,পাটকেলঘাটা থানার ওসি কাঞ্চন কুমার রায়,তেতুলিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আযাদ,ব্যবসায়ী আমিনুর রহমান আমিন,শেখ মাহমুদুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলিম মাহমুদ এসময় বলেন, এলাকায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অসহায় মানুষের পাশে দাড়িয়েছি। পিতা আনছার মাহমুদের নামে প্রতিষ্ঠিত আনছার মাহমুদ এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে যেসব শিশু-কিশোররা রয়েছে,ইসলামী শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তাদের মাধ্যমে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ে তুলবার প্রয়াস অব্যাহত থাকবে বলে জানান তিনি।

প্রসঙ্গত,আলিম মাহমুদ তার পিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাবেক শিক্ষক মরহুম আনছার মাহমুদের স্মরণে তালা উপজেলার লক্ষণপুর গ্রামে ‘আনছার মাহমুদ স্মৃতি সংস্থা’ গড়ে তুলেছেন। প্রতিষ্ঠা করেছেন ৫ তলা ভবন বিশিষ্ট ‘আনছার মাহমুদ এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং’। প্রচলিত ধারার বাইরে এসে এতিম শিশুদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি কারিগরী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ইংরেজিসহ সাধারণ শিক্ষাও দেওয়া হচ্ছে তাদের। শুক্রবার এলাকার ৪শ’ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন আলিম মাহমুদ। এছাড়া এতিমখানার ১শ’ ৫০ জন শিশু-কিশোােরর মাঝে পোশাক বিতরণ করেছেন তিনি। পাশাপাশি এলাকার অসহায় ৫শ’ ব্যক্তিকে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিনামুল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। এছাড়া লক্ষণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে পোশাক ও শিক্ষা উপকরণ বিতরণ করেছেন পুলিশ কর্মকর্তা আলিম মাহমুদ। সম্প্রতি এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ১৫টি টিউবওয়েলও বসিয়ে দিয়েছেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় মহিলা দলের কর্মী সম্মেলন

আসাদুজ্জামান : বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তবাদী মহিলা দল সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শুক্রবার বেলা ১১টায় শহরের অদুরে তুফান কনভেনশন সেন্টারে উক্ত কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস।
সাতক্ষীরা জেলা মহিলা দলের যুগ্ম আহবায়ক এ্যাড. ফেরদৌসী আরা লুসীর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক সালেকা হক কেয়ার সঞ্চালনায় কর্মী সম্মেলনে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক এ্যাড. সৈয়দ ইফতেখার আলী, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ্যাড. নেওয়াজ হালিমা আরলী, জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক (খুলনা বিভাগ) ফিরোজা বুলবুল কলি, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) তাসলিমা খাতুন ছন্দা, কৃষি বিষয়ক সম্পাদক (খুলনা বিভাগ) ফরিদা আক্তার, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, তাসকিন আহমেদ চিশতি।

এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, সদস্য শের আলি, যুবদল সভাপতি আবু জাহিদ ডাবলু, কৃষক দলেন সভাপতি আহসানুল কদির সপন, শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা বিএনপির সদস্য আশেক এলাহী মুন্না, জেলা ছাত্রদলের সভাপতি শেখ শরিফুজ্জামান সজিব, সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন জেলা-উপজেলা মহিলা দল ও বিএনপির সদস্যসহ অঙ্গ যোগী সংগঠনের নেত্রীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আফরোজা আব্বাস বলেন, বর্তমান এই অবৈধ সরকারের অবৈধ কর্মকান্ড, জুলুম ও অত্যাচার গুলো দেশের মানুষকে জানানোর জন্য আমরা সারা বিভাগে ও জেলা শহরে আমাদের কর্মী সম্মেলন অব্যাহত রেখেছি। আর এই কর্মী সম্মেলনের মাধ্যমে আমরা আমাদের সংগঠন যখনই শক্তিশালি করতে পারবো তখনই আমরা এই অবৈধ সরকারকে বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারবো, আর আমাদের নেত্রীকে মুক্তি করতে পারবো এবং সুচিৎসা করাতে পারবো।
তিনি আরো বলেন, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বাংলাদেশের গণমানুষের সবচেয়ে একজন জনপ্রিয় নেতা। অথচ তাকে বিদেশে চিকিৎসার সুযোগ না দেওয়া খুবই অমানবিক। বেগম খালেদা জিয়ার কিছু হলে এর দায় দায়ীত্ব বর্তমান সরকারকেই নিতে হবে।
অনুষ্ঠান শেষে চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ থেকে সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় স্থানীয়ভাবে পানি বিশুদ্ধকরণ প্রযুক্তি উন্নয়ন বিষয়ক টিওটি প্রশিক্ষণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা রেইন ফাউন্ডেশন কর্র্তৃক স্থানীয়ভাবে পানি বিশুদ্ধকরণ প্রযুক্তি উন্নয়ন বিষয়ক টিওটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মোজাফ্ফার গার্ডেন এর কানফারেন্স রুমে হোপ ফর দি পুওরেষ্ট-এইচপি বাস্তবায়িত ওয়াস এসডিজি প্রকল্পের অধীনে প্রশিক্ষণে সাতক্ষীরা পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা ও ওয়াস এসডিজি ফোকাল পার্সন মোঃ জিয়াউর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রতিনিধি ইসতিয়াক আহমেদ, আশার জেলা ব্যবস্থাপক মোঃ আশরাফুল ইসলাম,

সাংবাদিক এম. বেলাল হোসাইন, উত্তরণ প্রতিনিধি শেখ রুশায়াদ উল্লাহ, সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভা হতে ওয়াস উদ্যোক্তা শেখ হাবিবুর রহিম রিন্টু, পবিত্র সরকার, শাহানারা খাতুন, কনজুমার গ্রুপ প্রতিনিধি পিংকী দাশ, লিলিসহ হোপ ফর দি পুওরেষ্ট’র সাতক্ষীরা ও বরগুনা ফিল্ড অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা স্থানীয়ভাবে পানি বিশুদ্ধকরণ প্রযুক্তি উন্নয়ন বিষয়ক দক্ষতা অর্জন করেন এবং পরবর্তীতে আরো বেশি উদ্যোক্তাদের প্রশিক্ষণের মাধ্যমে উন্নয়ন করার প্রতিশ্রুতি প্রদান করেন। প্রশিক্ষণ পরিচালনা করেন রেইন ফাউ-েশনের কনসালটেন্ট মেরিয়াম ও এইচপি প্রকল্প ব্যবস্থাপক মোঃ ওয়াহিদুর রহমান।

উল্লেখ্য এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরী এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করবে যেটি বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা থানায় জিআর ওয়ারেন্ট ভূক্ত ১ আসামী গ্রেফতার
কে এম রেজাউল করিম দেবহাটা :
সিরামিক দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযানে। সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল)  এসএম জামিল আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার  অফিসার ইনচার্জ  শেখ ওবায়দুল্লাহ এর নেতৃত্বে। দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা,
গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা কালে ইং ২৪/১২/২০২১ তারিখ, এসআই (নিঃ) সৈয়দ মোবাশ্বের আলী ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় দেবহাটা থানার জগন্নাথপুর
এলাকা হইতে এসটিসি ৩৩৯/১৬ এর আসামী লিটন (৩৫), পিতা-সামছুর সরদার, সাং-জগন্নাথপুর, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করিয়া ইং-২৪/১২/২০২১ তারিখ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় লাফিয়ে প্রাণে বাঁচেন ইউএনও, স্ত্রীর ভেঙেছে পা

বিশেষ ডেস্ক: ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বরগুনার পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মোহাম্মদ আল মুজাহিদ।

তিনি লঞ্চের ভিআইপি কেবিনের নীলগিরির যাত্রী ছিলেন। অগ্নিকাণ্ডের ঘটনায় লঞ্চ থেকে লাফিয়ে বাঁচায় সময় তার স্ত্রী উম্মুল ওয়ারার ডান পা ভেঙে গেছে। বর্তমানে তারা ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (২৪ ডিসেম্বর) বরগুনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউএনও মোহাম্মদ আল মুজাহিদের বরাত দিয়ে তিনি জানান, ঢাকা থেকে অফিশিয়াল কাজ সেরে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় লঞ্চে বরগুনার আসছিলেন তিনি। রাত ৩টার দিকে লঞ্চে অন্য যাত্রীদের চিৎকারে তার ঘুম ভাঙে। এ সময় লঞ্চটি সুগন্ধা নদীর মাঝখানে অবস্থান করছিল। অনেককেই নদীতে লাফিয়ে বাঁচার চেষ্টা করেন। ধোঁয়ায় আচ্ছন্ন লঞ্চ থেকে তারাও লাফ দিলে তৃতীয় তলা থেকে দোতলায় পড়ে যান। তখন তার স্ত্রী উম্মুল ওয়ারার ডান পা ভেঙে যায়।

তিনি আরো বলেন, লঞ্চে থাকা বৃদ্ধ এবং শিশুরাই বেশি হতাহত হয়েছেন। এ ছাড়া লঞ্চে অনেক নারী ছিলেন যারা নদীতে লাফিয়ে পড়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লঞ্চে অগ্নিকাণ্ড: নিহত বেড়ে ৩৯

দেশের খবর: ঝালকাঠিতে চলন্ত লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও নয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে কোস্টগার্ড ছয়জন ও ফায়ারসার্ভিস সদস্যরা তিনজনের মরদেহ উদ্ধার করেছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৯ জনে।

শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপর সাড়ে ১২টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার প্রশান্ত কুমার দে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘লঞ্চের আগুন থেকে বাঁচতে তারা নদীতে লাফ দিয়েছিলেন। বাকি ৩০ জন অগ্নিদগ্ধ হয়ে মারা যান।’

প্রশান্ত কুমার দে আরও বলেন, ‘ফায়ার সার্ভিসের একটি ও কোস্ট গার্ডের দুটো দল নদীতে নিখোঁজদের উদ্ধারে অভিযান পরিচালনা করছেন।’

সকালে বরিশাল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক কামাল হোসেন ভূঁইয়া এক ব্রিফিংয়ে অগ্নিদগ্ধের ঘটনায় ৩০ জনের মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। লঞ্চটির ইঞ্জিন কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।

জানা গেছে, লঞ্চটি ঢাকা থেকে বরগুনা যাচ্ছিল। এতে প্রায় হাজারখানেক যাত্রী ছিলেন। ঝালকাঠির সুগন্ধা নদীতে থাকা অবস্থায় লঞ্চটিতে আগুন লাগে। পরে পার্শ্ববর্তী দিয়াকুল এলাকায় ভেড়ানো হয়।

লঞ্চের একাধিক যাত্রী জানান, রাত ৩টার দিকে লঞ্চের ইঞ্জিনরুমে হঠাৎ আগুন লেগে যায়। আগুন ছড়িয়ে পড়ে পুরো লঞ্চে। এসময় লঞ্চে বেশ কয়েকজন যাত্রী দগ্ধ হন। প্রাণে বাঁচতে বেশ কয়েকজন নদীতে ঝাঁপ দেন।

এর আগে বৃহস্পতিবার দিনগত রাত রাত ৩টার দিকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চের ইঞ্জিনে আগুন লাগে। মুহূর্তে আগুন পুরো লঞ্চে ছড়িয়ে পড়ে। এতে ৩০ জন নিহত ও আরও অন্তত কয়েক যাত্রী অগ্নিদগ্ধ হয়েছেন। হতাহতদের কারো নাম পরিচয় পাওয়া যায়নি।

খবর পেয়ে বরিশাল, পিরোজপুর, বরগুনা ও ঝালকাঠির কোস্টগার্ডসহ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট উদ্ধারকাজ করছেন। দগ্ধদের মধ্যে ৭২জনকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা বরিশাল, ঝালকাঠিসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, ‘আগুনে ৭০-৮০ জন দগ্ধ হয়েছেন। বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। দগ্ধদের দ্রুত পার্শ্ববর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর দগ্ধদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।’

তিনি বলেন, ‘লঞ্চটিকে বর্তমানে ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের দেউড়িসাইক্লোন শেল্টারের পাশে (বিষখালী নদীর তীরে) নোঙর করা হয়েছে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest