সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেনসাতক্ষীরা সদরে ইউনিটি গ্রুপের ‘বিজনেস অপরচুনিটি’ সম্মেলন অনুষ্ঠিতসাংবাদিক সুজন ওসুজয়ের মায়ের ইন্তেকাল:প্রেসক্লাবের শোকশ্যামনগরে প্রতিপক্ষের দায়ের কোপে আহতের একদিন পর এক ব্যক্তির মৃত্যুকপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা: ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবিসাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের ৬৮টি খালে বিভিন্ন মাত্রায় বিষ প্রয়োগের তথ্য গবেষণায় উঠে এসেছেসাংবাদিক হাফিজুর রহমানের মায়ের ইন্তেকাল,প্রেসক্লাবের শোকঅসুস্থ ওয়ার্ড বিএনপি সভাপতি আমিরুল ইসলামকে হাসপাতালে দেখতে গেলেন জেলা কৃষক দল নেতা রবিতালার ধানদিয়ায় ত্রাস সৃষ্টি করে ২লক্ষ টাকা মূল্যের গাছ কাটার অভিযোগ

সাতক্ষীরায় জাসাসের মতবিনিময় সভা

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরায়। জেলা জাসাসের আয়োজনে বৃহস্পতিবার বিকালে ৩ টায় শহরের আমতলা মোড়াস্থ নিরিবিলি কমিউনিটি সেন্টারে উক্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জাসাসের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল্লাহ আল-কাদির ওরফে টাইগার সোহেলের সভাপতিত্বে ও জাসাস নেতা ফারুক হোসেন সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জাসাস কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন। এসময় আরো বক্তব্য রাখেন জাসাস কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দিন মিলন, সাতক্ষীরা জেলা মৎস্যজিবি দলের সাবেক সভাপতি মো. সালাউদ্দিন লিটন প্রমূখ।

বক্তারা বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে দীর্ঘদিন হাসপাতালে ভার্তি রয়েছেন। তিনি দেশের একজন জনপ্রিয় নেতা হয়েও এই সরকার তাকে বিদেশে চিকিৎসার সুযোগ দিচ্ছেননা। যা খুবই অমানবিক। ব্কারা এ সময় তার মুক্তি ও বিদেশে সুচিাকৎসার প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য এই সরকারের কাছে জোর দাবী জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গায়ক ইলিয়াসকে বিয়ে করছেন সুবাহ

বিনোদন ডেস্ক: ক্রিকেটার নাসিরের সাবেক প্রেমিকা মডেল ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রা। সুবাহর সঙ্গে সংগীতশিল্পী ইলিয়াসের প্রেমের গুঞ্জন চাউর হয় মাস খানেক আগে। সে সময় সুবাহ নিজেই নতুন প্রেমের কথা জানিয়েছিলেন। তবে প্রেমিক কে সে কথা জানাননি তিনি।

আজ বৃহস্পতিবার সুবাহ নিজের ফেসবুকে গায়ক ইলিয়াসের সঙ্গে গায়ে হলুদের দুটি ছবি শেয়ার করেন। ক্যাপশনে লাভ ইমো ছাড়া কিছুই দেননি।

ছবিতে দুজনকে গায়ে হলুদ দিতে দেখা যাচ্ছে। শুধু তাই নয়, ইলিয়াসের গালে চুমুও দিচ্ছেন সুবাহ। আর সেই পোস্টে অনেকেই তাদের জানাচ্ছেন শুভ কামনা।

ছবির সূত্র ধরে সুবাহর কাছে জানতে চাওয়া হয় ইলিয়াসকে বিয়ে করেছেন কি না? উত্তরে সুবাহ বলেন, বিয়ের ছবি না গায়ে হলুদের ছবি পোস্ট করেছি।

তবে গায়ে হলুদ কোথায় কখন হয়েছে এ প্রশ্ন করলে এড়িয়ে যান সুবাহ। একাধিক সূত্রের বরাতে জানা গেছে, বেশ কিছুদিন আগেই গায়ে হলুদ ও বিয়ে সম্পন্ন হয়েছে তাদের। এখন তার স্বামী-স্ত্রী হিসেবেই বসবাস করছেন।

নবাগত নায়িকা সুবাহ ছয়টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তবে এখন পর্যন্ত তার অভিনীত কোনো সিনেমা মুক্তি পায়নি।

অন্যদিকে ইলিয়াস হোসাইন ‘না বলা কথা’, ‘আমার ভিতর’, ‘এক পলকে’, ‘নীল নয়না’, ‘সারাটি জীবন’, ‘শোন একটা কথা বলি’ গানগুলোর মাধ্যমে শ্রোতামহলে তুমুল জনপ্রিয়তা পান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২টায় বিনেরপোতাস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র(টিটিসি) এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন, সাতক্ষীরার টিটিসি’র অধ্যক্ষ কে এম মিজানুর রহমান।

প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান।

সাতক্ষীরা টিটিসি’র আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা, জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক মোস্তফা জামান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপি, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি, এটিএন বাংলার জেলা প্রতিনিধি এম কামরুজ্জামান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম প্রমুখ।
সেমিনারে “দক্ষ হয়ে বিদেশ যাই, সমৃদ্ধি ও সম্মান দুই বড়াই” শ্লোগানে নিরাপদ অভিবাসন নিশ্চিত করনের লক্ষ্যে সচেতনতা মূলক নাটক প্রদর্শিত হয়। পরে তিনদিন ব্যাপি বহি:গমন প্রশিক্ষণে উত্তীর্ণদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশের রেমিটেন্সের একটি বড় অংশ আসে অভিবাসীদের নিকট থেকে। কিন্তু দালালের খপ্পড়ে বিদেশে গিয়ে অনেকে বিপদেও পড়েন। বিদেশ যেতে হলে অবশ্যই সরকারের নিয়ম অনুযায়ী বৈধভাবে দক্ষ কর্মী হয়ে যেতে হবে। তাহলে অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি দেশের সম্মান বৃদ্ধি পাবে।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, টিটিসি’র ভাষা শিক্ষা বিভাগের সিনিয়র ইন্সট্রাক্টর আনারুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা তুজ জোহরা, অগ্রগতির নির্বাহী পরিচালক আব্দুস সবুর, টিটিসি’র জবপ্লেসমেন্ট অফিসার আরিফুল ইসলাম প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কা‌লিগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্ক‌ফোর্স ক‌মি‌টির সভা

কা‌লিগঞ্জ প্রতিনি‌ধি: কা‌লিগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্ক‌ফোর্স ক‌মি‌টির ত্রৈ-মা‌সিক সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষ এই সভা অনুষ্ঠিত হয়। তামাক নিয়ন্ত্রণ অাইন বাস্তবায়নে টাস্ক‌ফোর্স ক‌মি‌টির সভাপ‌তি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপ‌তি‌ত্বে সভায় বক্তব‌্য রা‌খেন উপ‌জেলা তামাক নিয়ন্ত্রণ অাইন টাস্ক‌ফোর্স ক‌মি‌টির সদস‌্য স‌চিব উপজেলা স্বাস্থ‌্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমান।

এসময় অা‌রো বক্তব‌্য রা‌খেন প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপ‌তি শেখ আনোয়ার হোসেন, নিয়াজ কওছার তুহিন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা এসএম, মমতাজ হোসেন মন্টু, সোহরাওয়ার্দী কমিটির সদস্য সচিব এ‌্যাডঃ ইব্রাহিম, দৃ‌ষ্টিপা‌তের কা‌লিগঞ্জ ব‌্যু‌রো প্রধান আশেক মেহেদী, ফায়ার সার্ভিস অফিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার বেল্লাল হোসেন মৃধা, উপ-সহকারী প্রকৌশলী অাশরাফুল হো‌সেন প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান‌টি প‌রিচালনা ক‌রেন উপ‌জেলা নিরাপদ খাদ‌্য প‌রিদর্শক অাব্দুস সোবহান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কা‌লিগ‌ঞ্জে জাল‌নোট প্রতি‌রো‌ধে জনস‌চেতনতা বৃ‌দ্ধিতে ওয়ার্কশপ

কা‌লিগঞ্জ প্রতি‌নি‌ধি: জালনোট চেনার পদ্ধতি, প্রতি‌রো‌ধে ও আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে কা‌লিগ‌ঞ্জে জনস‌চেতনতা বৃ‌দ্ধিমূলক ওয়ার্কশপ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

বৃহস্প‌তিবার বেলা পৌ‌নে ১১টায় উপ‌জেলা প‌রিষদ মিলনায়ত‌নে দিন ব‌্যা‌পি এই ওয়ার্কশপ অনু‌ষ্ঠিত হয়। অনুষ্ঠা‌নের সুচনাল‌গ্নে স্বাগত বক্তব‌্য রা‌খেন সোনালী ব‌্যাংক কা‌লিগঞ্জ শাখার সি‌নিয়র প্রিন্সিপ‌াল অ‌ফিসার প্রশান্ত ব‌্যানা‌র্জী।

শিল্পকলা একা‌ডে‌মির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র প‌রিচালনায় ও সাতক্ষীরা সোনালী ব‌্যাং‌কের ডেপু‌টি জেনা‌রেল ম‌্যা‌নেজার মোস্তা‌ফিজুর রহমা‌নের সভাপ‌তি‌ত্বে ওয়ার্কশ‌পে বক্তব‌্য রা‌খেন উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার র‌বিউল ইসলাম, রি‌সোর্স পার্সন বাংলা‌দেশ ব‌্যাংক খুলনার উপ-মহাব‌্যাবস্থাপক (ব‌্যাং‌কিং) এস‌ কে র‌ফিকুল ইসলাম। ‌এসময় তি‌নি ব‌লেন, সাতক্ষীরার জেলা সীমান্তবর্তী হওয়ায় জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ল‌ক্ষে এধ‌র‌ণের কর্মশালা বেশী বেশী হওয়া দরকার। জাল নোটের আকার-আকৃতি কেমন হবে, আসল নোটের আকার আকৃতি কেমন হবে, সে বিষয়ে কর্মশালায় বিস্তা‌রিত ধারণা দেওয়া হয়। একটি ১০০০ টাকার নোটের উদাহরণ দিয়ে ‌রি‌সোর্স পার্সন বলেন, অাসল টাকার আদলে যে টাকা তৈরি করা হয় তাকে জালনোট বলে। টাকায় বঙ্গবন্ধুর জলছাপ, বাংলাদেশ ব্যাংকের লোগো ও নিরাপত্তা সুতোর রেখা থাকবে। জাল নোট তৈরির একটি চক্র এ ধরনের কাজের সাথে জড়িত। এই চক্রটি ব্যাংকে লেনদেন, ঈদ-পূজা অন্যান্য উৎসবে হাট-বাজারে কৌশলে জালনোট ব্যবহার করে থাকে। জালনোটসহ ধরা পড়লে তাদেরকে আইনের আওতায় এনে পার্শ্ববর্তী থানায় দেওয়ার পরামর্শ দেন। জালনোট যার কাছে থাকবে সেই ব‌্যা‌ক্তি অপরাধী হ‌বে। এই চক্রের সদস‌্যরা নি‌জে‌দের সু‌বিধা‌র্থে সরকা‌রের বানা‌নো টাকার নমুনার সা‌থে মিল রে‌খে জাল নোট তৈরী ক‌র‌ছে। জাল নোট সব সময় নতুন থা‌কে। অাসল নো‌টের প্রিন্ট স্বচ্ছ থা‌কে। কিন্ত নকল নোট ঝাপসা থা‌কে। এক ধর‌ণের চামড়া দি‌য়ে অাসল টাকা তৈরী করা হয়, যেটা নকল নো‌টে ব‌্যবহার কর‌তে পা‌রেনা। টাকা অাসল কিনা নকল ‌সেটা বোঝার জন‌্য অ‌নেক ধর‌ণের নিয়ম র‌য়ে‌ছে। অনুষ্ঠা‌নে বি‌শেষ অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন প্রেসক্লা‌বের সভাপ‌তি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপ‌তি শেখ অা‌নোয়ার হো‌সেন, সাতক্ষীরা সোনালী ব‌্যাং‌কের এজিএম মনোরঞ্জন বিশ্বাস, বাংলা‌দেশ ব‌্যাংক খুলনার তত্ববধায়‌নে ও সোনালী ব‌্যাংক লি‌মি‌টেড কা‌লিগঞ্জ শাখার ব‌্যবস্থাপনায় সকল ব‌্যাং‌কের পক্ষ থে‌কে বক্তব‌্য রা‌খেন কা‌লিগঞ্জ জনতা ব‌্যাং‌কের ব‌্যবস্থাপক শামীমউর রহমান,‌
ফাস্ট সি‌কিউ‌রি‌টি ইসলামী ব‌্যাং‌কের ব‌্যবস্থাপক অাজমল হো‌সেন, ইসলামী ব‌্যাংক লি‌মি‌টেড কা‌লিগঞ্জ শাখার ক‌্যাশ ইনচার্জ মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, সাংবাদিক, মুক্তিযুদ্ধা, শিক্ষক, ব্যবসায়ি, সরকারি কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার ব‌্যা‌ক্তিবর্গ ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় ১০ বোতল ফেনসিডিলসহ এক ব্যক্তি আটক

কে এম রেজাউল করিম, দেবহাটা: দেবহাটায় ১০ বোতল ফেনসিডিলসহ তৌহিদুল(৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

আটককৃত ব্যক্তি উপজেলার নওয়াপাড়া (নিকারী পাড়া) গ্রামের ফরিদ গাজীর পুত্র।বুধবার রাত ৮টার দিকে নওয়াপাড়া –খানজিয়া রোডের মসজিদ সংলগ্ন এলাকার ইফতার সরদার ওরফে কালু’র পুত্র সাহেব আলী (৩০)’র চায়ের দোকানের সামনে ইটের সলিং রাস্তার উপর থেকে সে গ্রেপ্তার হয়েছে বলে জানা যায়।

গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার এসআই আশিক মাহমুদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। আটককৃত ব্যক্তিকে ২৩/১২/২০২১ তারিখে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

এব্যাপারে দেবহাটা থানা ওসি শেখ ওবায়দুল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাদক একটি পরিবার,সমাজ তথা দেশের জন্য ক্ষতিকর।তাই মাদককে জিরো টলারেন্সে আনতে অভিযান অব্যহত থাকবে ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

কে এম রেজাউল করিম, দেবহাটা: দেবহাটার ভাতশালায় দেড় বছরের এক শিশুর পুকুরে ডুবে মৃত্যু হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশুটির নাম সাদিয়া পারভিন। সে দেবহাটা উপজেলার ভাতশালা গ্রামের আল মামুনের মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও নিহত শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, বুধবার (২২ ডিসেম্বর, ২১ ইং) তারিখ দুপুর ১২ টার দিকে নিহত সাদিয়া তার দাদার সাথে বাড়ির উঠানে বসে খেলা করছিল। এদিকে সাদিয়ার পিতা দীর্ঘদিন বিদেশে কর্মরত থেকে বাড়িতে এসে তাদের বসতঘর ভেঙ্গে নতুন ঘর তৈরীর কাজ করছিল। সেসময় সাদিয়ার দাদা পান খেতে ঘরের মধ্যে যায়। পান নিয়ে বাইরে তার দাদা সাদিয়াকে না দেখতে পেয়ে বিভিন্ন জায়গাতে খোজাখুজির এক পর্যায়ে সাদিয়াদের ঘরের সামনের পুকুর থেকে তার লাশ উদ্ধার করে। নিহত সাদিয়ারা ২ বোন এক ভাই। তাদের মধ্যে সাদিয়া ছোট ছিল। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় স্কুলশিক্ষার্থীদের করোনার টিকা প্রদান শুরু

আসাদুজ্জামান: সাতক্ষীরায় ১২ থেকে ১৭ বছর বয়সী ১ লাখ স্কুল শিক্ষার্থীদের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে ফাইজারের টিকা প্রদান কর্যক্রম শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে সাতক্ষীরা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ট থেকে ১০ শ্রেণীর ছয় শতাধিক শিক্ষার্থীদের মাঝে এই টিকা প্রদান করা হয়। শিক্ষার্থীরা এ সময় দীর্ঘ লাইনে দাড়িয়ে টিকা গ্রহন করেন।

সাতক্ষীরা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লা আল মামুন জানান, আজ সাতক্ষীরা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের টিকা প্রদান কার্যক্রম শুরুর পাশাপাশি পর্যায়ক্রমে জেলার ৬০৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ১লাখ শিক্ষার্থীদের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে এই টিকা প্রদান করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest