সর্বশেষ সংবাদ-
এখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন

দেশের খবর: আজ অগ্রহায়ণের ২৬ তারিখ। গ্রামাঞ্চলে শীত অনুভূত হলেও ঢাকাসহ অন্যান্য বিভাগীয় শহরের তাপমাত্রা অনেকটা বাড়তি। তবে আগামী সোমবার (১৩ ডিসেম্বর) থেকে দেশে বইতে পারে শৈত্যপ্রবাহ।

আজ শনিবার (১১ ডিসেম্বর) আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, আজ ও আগামিকাল তাপমাত্রা কমতে থাকবে। তারপর সোমবার (১৩ ডিসেম্বর) থেকে শৈত্যপ্রবাহ শুরুর সম্ভাবনা প্রবল।

আবহাওয়া অধিদফতরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার উপমহাদেশীয় উচ্চ তাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তার লাভ করেছে। দক্ষিণ বঙ্গোপসাগর থেকে আসা লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

পূর্বাভাসে আরও বলা হয়, এ সময় আকাশ আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সামান্য বাড়তে পারে দিনের তাপমাত্রা।

আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, উপমহাদেশীয় উচ্চ তাপ বলয়ের বর্ধিতাংশ বাংলাদেশ পর্যন্ত এলে শীত জেঁকে বসবে। শনি ও রোববার দেশের তাপমাত্রা কমে যেতে পারে। আর সোমবার থেকে শুরু হতে পারে শৈত্যপ্রবাহ। তবে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই।

সোমবার শৈত্যপ্রবাহ শুরুর পর দেশের কিছু কিছু জায়গায় তাপমাত্রা কমে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে। তাপমাত্রা একেবারে কম থাকতে পারে রংপুর, যশোর, রাজশাহী অঞ্চল ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ডা. মুরাদকে ঢুকতে দেয়নি কানাডা, ফেরত পাঠানো হলো দুবাই

রাজনীতির খবর: নারীর প্রতি বিদ্বেষপূর্ণ, অশালীন ও অবমাননাকর বক্তব্যের জেরে তথ্য প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসানকে কানাডায় ঢুকতে দেয়নি দেশটির বর্ডার সার্ভিসেস এজেন্সি (সিবিএসএ)।

অনেক কানাডিয়ান নাগরিক তার বিরুদ্ধে অভিযোগ করায় সিবিএসএ মুরাদকে দেশটিতে প্রবেশ করতে দেয়নি বলে টরেন্টোর কয়েকজন বাংলাদেশি নাগরিক ও নিউজ পোর্টাল জানিয়েছে।

টরেন্টো ভিত্তিক দুটি বাংলা নিউজ পোর্টাল নতুন দেশ ও দ্য বেঙ্গল টাইমস জানায়, মুরাদ হাসান শুক্রবার ভোরে বাংলাদেশ ছেড়েছিলেন। কানাডার টরেন্টো পিয়ারসন বিমানবন্দরে পৌঁছালে সেখান থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়।

দুটি পোর্টালই অবশ্য জানিয়েছে যে, সিবিএসএ এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

লুটেরা বিরোধী মঞ্চ কানাডার সংগঠক মঞ্জুরে খোদা তরিক বলেন, ‘আমরা জানতে পেরেছিলাম যে টরেন্টো সময় দুপুর দেড়টার দিকে তাকে (মুরাদ) কানাডায় প্রবেশে করতে দেওয়া হয়নি। তাকে দুবাইতে ফেরত পাঠানো হয়েছে।’

তিনি জানান, বর্ডার সার্ভিস এজেন্সির কাছে তিনি এক ইমেইলে জানিয়েছিলেন যে, বাংলাদেশের সাবেক প্রতিমন্ত্রী মুরাদ “বাংলাদেশ থেকে পালিয়ে ফৌজদারি অভিযোগ নিয়ে কানাডায় আসছেন। তিনি বাংলাদেশের কয়েকজন নারীর বিরুদ্ধে অবমাননাকর, বিদ্বেষপূর্ণ ও অশ্লীল মন্তব্য করেছেন এবং তিনি একজন অভিনেত্রীকে ধর্ষণের হুমকি দিয়েছেন।”

ইমেইলে তিনি আরও বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী তাকে পদত্যাগ করতে বলেছেন এবং পদত্যাগের পর তিনি কানাডায় আসছেন। আমরা বিশ্বাস করি, কানাডা সম্ভাব্য ধর্ষক এবং অপরাধীদের জন্য জায়গা হওয়া উচিত নয়। তিনি সরকারি অফিসিয়াল পাসপোর্ট নিয়ে ভ্রমণ করছেন, তবে তিনি একবার প্রবেশের পর কানাডা ছেড়ে নাও যেতে পারেন।’

টরেন্টোতে থাকা বাংলাদেশিরা জানিয়েছেন সিবিএসএ-তে একই কারণ উল্লেখ করে মুরাদ হাসানের বিরুদ্ধে অন্তত ১৭০টি অভিযোগ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
র‌্যাবের সাবেক-বর্তমান কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদে মার্কিন রাষ্ট্রদূতকে তলব

দেশের খবর: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারকে ডেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন এই নিষেধাজ্ঞা দুঃখজনক।

শনিবার (১১ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘চির অম্লান বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

মোমেন বলেন, র‌্যাবের সাবেক ও বর্তমান ৬ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দুঃখজনক। ঢাকার মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। তিনি নিজেও সারপ্রাইজড।

তিনি বলেন, ‘আমরা খুব শান্তিতে ছিলাম। মালয়েশিয়া থেকে শ্রমবাজার নিয়ে সুখবর পেলাম। কিন্তু রাতে যুক্তরাষ্ট্র থেকে রাষ্ট্রদূত আমাকে ফোন করে জানালেন, বাইডেন প্রশাসন র‍্যাবের কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। তারা আমাদের দেশের একটি প্রতিষ্ঠানকে লিস্টেড করেছে। এটা খুবই দুঃখজনক। এগুলো লোক দেখানো, মোর ফ্যাক্ট বেইজড না।’

মোমেন বলেন, ‘আমেরিকা একটা পরিপক্ব দেশ। ওখানে অনেক পণ্ডিত লোক থাকে। তারা অনেক প্রগেসিভ আইডিয়া দেয়। কিন্তু সেটা মোর সলিড ফ্যাক্ট-বেইজড হতে হবে। তারা নিজেদের দেশে এবং বাইরে অনেকগুলো অ্যাকশন নিয়েছে, যেগুলোতে পরে দেখা যায় তারা লাভবান হয়নি।’

শুক্রবার (১০ ডিসেম্বর) মানবাধিকার দিবসে পৃথকভাবে র‌্যাবের সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট (রাজস্ব বিভাগ) ও পররাষ্ট্র দফতর। নিষেধাজ্ঞার আওতায় আসা কর্মকর্তাদের মধ্যে র‍্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ রয়েছেন। তিনি এখন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)। বেনজীর আহমেদের ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির পররাষ্ট্র দফতর। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টের নিষেধাজ্ঞার আওতায়ও পড়েছেন তিনি।

এছাড়া র‌্যাবের বর্তমান মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) খান মোহাম্মদ আজাদ, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) তোফায়েল মোস্তাফা সরোয়ার, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) মো. জাহাঙ্গীর আলম ও সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) মো. আনোয়ার লতিফ খানের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যেটার কারণে এ দেশে সন্ত্রাস নাই, বাংলা ভাইসহ বাংলাদেশি লোকেরা সন্ত্রাসমুক্ত থাকে; যার কারণে অনেক অপকর্ম দূর হয়, সেটাকে তারা এনজিও ও হিউম্যান মেম্বার্স গ্রুপের অভিযোগের কারণে লিস্টেড করেছে। বাংলাদেশের জনগণের এ প্রতিষ্ঠানের প্রতি যথেষ্ঠ আস্থা আছে, বিশ্বাস আছে। এখানে যদি কেউ বাজে কাজ করে তারও শাস্তি হয়েছে। এমন একটি ডিসিপ্লিনড প্রতিষ্ঠানকে তারা লিস্টেড করেছে। ওখানে যারা কাজ করেন, হেড অব ইনস্টিটিউশন, তাদেরও অবাঞ্ছিত করেছে। এটা সত্যিই দুঃখজনক।’

র‌্যাবের সাত কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে ডাকা হয়েছে জানিয়ে ড. মোমেন বলেন, ‘এটা পাওয়ার পর সকালে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে ডেকে নিয়েছি। আমাদের পররাষ্ট্রসচিব ওনার সঙ্গে বৈঠক করেছে। উনি (রাষ্ট্রদূত) অনেকটা বিস্মিত। দেখি কী হয়।’

এ সময় যুক্তরাষ্ট্রের সমালোচনা করে মোমেন বলেন, ‘আমেরিকাতে প্রতি বছর ছয় লাখ লোক নিখোঁজ হয়। এরা কীভাবে নিখোঁজ হয় সরকার জানে না। প্রতি বছর ইন দ্যা লাইন অব ডিউটি পুলিশ হাজারখানেক মেরে ফেলে। হাজার হাজার লোকের মরদেহ পাওয়া যায়। তার জন্য কোনো কর্মকর্তার শাস্তি হয় না। বাংলাদেশে ১০ বছরে র‌্যাব ৬০০ জন মেরেছে। কিন্তু এর তথ্য আমাদের কাছে নেই। আমরা আশা করব, এটা মোর ফ্যাক্ট-বেইজড হবে। বলার মতো করে একটা বলে দিলাম, এমন হয় না। বলার জন্য বলা না। এখন নতুন এক ঢং, হেড অব ইনস্টিটিউশন করেছে। এগুলো লোক দেখানো। সব দেশেই লোক নিখোঁজ হয়।’

র‌্যাবের কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞার কারণে ঢাকা ও ওয়াশিংটনের সম্পর্কে কোনো প্রভাব পড়বে কি না— এমন প্রশ্নের জবাবে মোমেন বলেন, ‘মনে হয় না। তবে সেটা নির্ভর করবে যুক্তরাষ্ট্রের ওপর।’

ভূ-রাজনীতির কারণে এটা হলো কি না— এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হতে পারে। কী হচ্ছে এটা আমরা বিবেচনা করব। দেখা যাক কী হয়।’

যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশের ডাক না পাওয়া প্রসঙ্গে মোমেন বলেন, ‘গণতন্ত্র বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রতিফলিত হয়। সব দেশেই সব দিক বিবেচনায় গণতন্ত্র পুরোপুরি ফিট, সেটা বলা যায় না। তাদের (যুক্তরাষ্ট্র) নিজের দেশেই গণতন্ত্র ঠিক রাখতে পারে না।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরের ইশ্বরীপুর ইউপি’র স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাদেমের নির্বাচনে কাজে বাধা

শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগরের ইশ্বরীপুর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জি,এম, সাদেকুর রহমানের নির্বাচনে কাজে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মীদের বাধার অভিযোগ পাওয়া গেছে।উপজেলা নির্বাচন অফিসার রিটার্নিং অফিসার বরাবরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান জি,এম, সাদেকুর রহমান সাদেম লিখিত অভিযোগ এবং শ্যামনগর থানা সাধারণ ডায়েরি করেন যার নাম্বার ৮৮ ও ৮৯ তারিখ ১১/১২/২১।

অভিযোগে জানান, গত ১০ ডিসেম্বর(শুক্রবার) তিনি নির্বাচন কার্যক্রমের উদ্দেশ্যে শ্রীফলকাটী নীল আকাশ যুব সংঘের পার্শ্ববর্তী এলাকায় কর্মী ও সমর্থকদের সাথে মতবিনিময় করছিলেন। তার এ মতবিনিময় সভা ভুন্ডুল করতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জি, এম, শোকর আলীর ভাই গোলাম মোস্তফা বাংলার নেতৃত্বে জাহিদ,রায়হান,রুবেল,কাদের, জাহাঙ্গীর ,বেল্লাল,শহিদুল,আমজাদ,সেবাদুল,শফিকুল ও জলিল প্রমূখ বিভিন্ন ধরনের অশ্লীল ভাষায় গালিগালাজ ও প্রকাশ্য নানাবিধ হুমকী প্রদর্শন করার অভিযোগ উঠে।জি,এম, সাদেকুর রহমান ও তার কর্মীদের উপর এ ধরণের আচরণে নির্বাচন তিনি নির্বিঘ্ন করতে পারছেন না।

তিনি নির্বাচনের আচরণ বিধি অনুসারে নির্বাচন করতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর দ্বারা ব্যাপকভাবে বাধার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ করেন।শ্যামনগর উপজেলা নির্বাচন অফিসার মোঃ রবিউল ইসলাম জানান, এ ধরণের লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি নিয়ে দেখছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কবিতা দিয়েই যুদ্ধ করা সম্ভব – কবি শেখ মফিজুর রহমান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ কবি শেখ মফিজুর রহমান বলেছেন,একজন কবির দ্বারা কখনও একজন মানুষ ক্ষতিগ্রস্ত হয় না, কবিতা দিয়েই যুদ্ধ করা সম্ভব,কবিতা দিয়েই সব আন্দোলন বেগবান করা সম্ভব। ‘কবিতায় ¯িœগ্ধতা,জলবায়ূর নিশ্চয়তা’ এই স্লোগানকে সামনে রেখে শনিবার সপ্তদশ কবিতা উৎসব ২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এবস কথা বলেন।

কবিতা পরিষদ, সাতক্ষীরার সভাপতি কবি মন্ময় মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. সজিব খান, সরকারি কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার, রাজনীতিক ও সমাজসেবক শেখ নুরুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে সাতক্ষীরা শহীদ মিনারে ও শহীদ আব্দুর রাজ্জাকের কবরে পুষ্পস্তবক অর্পন করা হয়।

বরাবরের মত এবারও বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরুপ ছয়জন বিশিষ্ট ব্যক্তিকে পুরস্কার প্রদান করা হয়। তারা হলেন, নিরাপত্তা ও শান্তিতে সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার), সমাজ সেবায় আব্দুস সবুর বিশ^াস, কবিতায় কবি দুখ বাঙাল, কবি আমিনুর রহমান সুলতান, কবি স.ম তুহিন ও কবি শিমুল পারভীন। অনুষ্ঠানে ঘোষনা পত্র পাঠ করেন শেখ সিদ্দিকুর রহমান। শোক প্রস্তাব পাঠ করেন আমিনুর রশীদ।

তিনটিপর্বে দিনব্যাপী এই উৎসবটিতে জেলাও জেলার বাইরে থেকে শতাধিক কবি ও কবিতা প্রেমি অংশ নেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন,কবিতা পরিষদ, সাতক্ষীরার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে সাতক্ষীরা সূর্যের হাসি ক্লিনিকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপস্যুল খাওয়ানোর মাধ্যমে ক্যাম্পেইনের উদ্বোধন করেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হোসাইন শাফায়াত।

এসময় তিনি বলেন, ‘আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত জেলার সাতটি উপজেলার ৭৮ টি ইউনিয়নে ও ২ টি পৌর সভায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলবে। ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ হাজার ২৩ জন শিশু এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ লক্ষ ১৭ হাজার ১শ ৬৪ জন শিশুকে ভিটামিন ক্যাপসুল খায়ানো হবে।’

এসময় উপস্থিত ছিলেন সূর্যের হাসি ক্লিনিকের মেডিকেল স্পেশালিস্ট ডা. সাবেরা সুলতানা, মেডিকেল স্পেশালিস্ট ডা. মুহম্মদ মাসুদুর রশীদ, ক্লিনিক ম্যানেজার মফিকুল ইসলাম, জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক জগদিশ চন্দ্র, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মিজানুর রহমান, সাতক্ষীরা পৌরসভার টিকাদান সুভারভাইজার ইবাদুল ইসলাম প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে দোকান ধ্বসে কয়েক লক্ষ টাকার ক্ষতি

কালিগঞ্জ প্রতিনিধি॥ কালিগঞ্জ উপজেলা সদরের ফুলতলা মোড় সংলগ্ন মেসার্স রাফিন ট্রেডার্সের গুদাম ঘরের পেছনের পিছনের দেয়াল ভেঙ্গে প্রায় ৭ লাখ টাকার বিভিন্ন প্রকার টাইলর্স পানিতে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ফুলতলা মোড় সংলগ্ন দোকানে এই দূর্ঘটনা ঘটে।

দূর্ঘটনার খবর পেয়ে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম ও প্রেসক্লাবে সাংবাদিকবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।

দোকানের মালিক গণপতি গ্রামের এমাদুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম জানান, ফুলতলা মোড়ে আব্দুর রাজ্জাকের দোকানঘর ভাড়া নিয়ে কয়েক বছর টাইলর্সের ব্যবসা করছি। দুই দিন ধরে থেমে থেমে বৃষ্টি হওয়ায় গুদামঘরের পেছনের অংশ ভেঙে পুকুরের পানিতে পড়ে যায়। ফলে দেশী ও বিদেশী বিভিন্ন রংয়ের টাইলর্স ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে। দোকান মালিক কান্না জড়িত কণ্ঠে  বলেন, ডাচ বাংলা ব্যাংক, ব্যুরো বাংলাদেশসহ ব্যাংক থেকে ঋণ নিয়ে বিভিন্ন কোম্পানির নিকট থেকে বাকিতে মালামাল নিয়ে ব্যবসা করছিলাম। দোকানের ভিত ধ্বসে টাইলর্স ভেঙে যাওয়ায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এজন্য দোকান মালিক আব্দুর রাজ্জাকের দায়ী করেন। তিনি সরকারি সহযোগিতাসহ টাইলর্স কোম্পানির সার্বিক সহযোগিতা কামনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাশিমাড়ী তে নৌকা প্রতীকের নির্বাচন কার্যালয় উদ্বোধন

শ্যামনগর প্রতিনিধি :
শ্যামনগর উপজেলার দুই নম্বর কাশিমাড়ী ইউনিয়ন এর নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব শমসের আলী ঢালী নির্বাচনী কার্যালয় উদ্বোধন হয়েছে। আগামী 26 শে ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য কাশিমাড়ী নতুন অফিস উদ্বোধন অনুষ্ঠানে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক তরফদার ।

উপস্থিত ছিলেন নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব শমসের আলী ঢালী, উপজেলা আওয়ামী লীগের নেতা আব্দুস সবুর মোল্লা, উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ আবুল হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি লিয়াকত আলী গাজী, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মিন্টু, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম, সাবেক ছাত্রলীগ সভাপতি আরাফাত হোসেন সহ আওয়ামী লীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কাশিমাড়ী নতুন বাজারের ৭ নম্বর ওয়ার্ডের নির্বাচনী কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে নৌকার প্রার্থী শমসের আলী বলেন সরকারের অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest