সর্বশেষ সংবাদ-
এখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন

টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড আমেরিকায় শতাধিক নিহতের আশঙ্কা

বিদেশের খবর: ৩৬৫ কিলোমিটার বেগের এক টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্য। এখনো পর্যন্ত ৭০ জনের বেশি প্রাণহানির খবর পাওয়া গেছে। তবে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

একটি মোমবাতির কারখানায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছে বলে জানিয়েছেন কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশির।

টর্নেডোটি ওই কারখানাটিতে সরাসরি আঘাত হানার পর সেটি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।

মেফিল্ড শহরের ওই কারখানাটির ধ্বংসস্তুপের মধ্যে জীবিতদের সন্ধান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

বিদ্যুৎ ও পানি সংকটে পড়েছে কেন্টাকির হাজার হাজার অধিবাসী।

এ পর্যন্ত কারখানাটি থেকে ৪০ জনের মতো জীবিত উদ্ধার করা হয়েছে।

টর্নেডোতে উদ্ধারকর্মী সংস্থার যন্ত্রপাতি, পুলিশ স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার তৎপরতা কঠিন হয়ে পড়েছে বলে কর্তৃপক্ষ জানাচ্ছে।

কেন্টাকির গভর্নর অ্যান্ডি বিশির বলেছেন, “টর্নেডোর আঘাতে যা ঘটেছে তা বর্ণনা করা কঠিন। এরকম দৃশ্য আমি কখনো প্রত্যক্ষ করিনি।

ছবিতে দেখা যাচ্ছে, ৩৬৫ কিলোমিটার বেগের টর্নেডোটির গতিপথের যা ছিল সবই যেন উপড়ে গেছে বলে তিন বর্ণনা করেছেন।

টর্নেডোতে আরও ক্ষতিগ্রস্ত হয়েছে মিসৌরি, আরকানসা, ইলিনয়, টেনেসি, মিসিসিপি অঙ্গরাজ্য।

টর্নেডোটির গতবেগ ছিল ৩৬৫ কিলোমিটার।

এসব অঙ্গরাজ্যে টর্নেডোর আঘাতে ১২ জনের মতো মারা গেছে।

অনলাইনভিত্তিক পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান অ্যামাজনের একটি গুদাম ধসে ছয়জনের মৃত্যু হয়েছে।

সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় বিদ্যুৎ ও পানি সংকটে পড়েছে কেন্টাকির হাজার হাজার অধিবাসী।

দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন টর্নেডো আক্রান্ত এলাকায় সহায়তার জন্য কেন্দ্রীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

তিনি বলেছেন টর্নেডো আক্রান্তদের সহায়তায় সর্বাত্মক চেষ্টা করবে তার প্রশাসন।

যাদের বাড়িঘর ধ্বংসপ্রাপ্ত হয়েছে তাদের আশ্রয়রে জন্য অস্থায়ী আবাসন তৈরি করা হবে বলে জানিয়েছেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টিকিট হাতে দুবাই বিমানবন্দরে মুরাদ, ফেরেননি ঢাকায়ও

রাজনীতির খবর: সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বসে আছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

আগে থেকে ভিসা না নেওয়ায় তাকে দুবাইয়ে ঢুকতে দেয়নি বিমানবন্দর কর্তৃপক্ষ।

টিকিট হাতেই বিমানবন্দরের ট্রানজিট এলাকায় বসে তিনি বসে আছেন বলে জানিয়েছে দুবাই বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র।

সূত্র জানায়, টরন্টো থেকে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-২৪২ ফ্লাইটে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় দুবাইয়ে এসে পৌঁছান ডা. মুরাদ। এর পর তিনি বিমানবন্দরের টার্মিনাল ৩-এ প্রবেশ করেন। তবে অন-অ্যারাইভাল অথবা পর্যটন ভিসা না থাকায় তিনি ইমিগ্রেশন পার হতে পারেননি।

এদিকে ডা. মুরাদ দুবাই থেকে সকাল ৭টা ৫৬ মিনিটের ফ্লাইটে এমিরেটস এয়ারলাইন্সের (ইকে-৫৮২) বিমানে দেশে ফিরছেন এমন খবরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকরা ভোর থেকেই ভিড় করেন।

কিন্তু বিমানবন্দরের একটি সূত্র নিশ্চিত করে বলেন, নির্ধারিত বিমানটি ল্যান্ড করলেও এই ফ্লাইটে ডা. মুরাদ হাসান আসেননি।

এর আগে একাধিক সূত্রে জানা যায়, ডা. মুরাদ হাসান কানাডার বিমানবন্দরে পৌঁছলে তাকে দেশটির বর্ডার সার্ভিস এজেন্সি ঢুকতে দেয়নি।

শুক্রবার দুপুর দেড়টায় মুরাদ টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাকে ইমিগ্রেশন কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন।

তাকে জানানো হয়, তার সেই দেশে প্রবেশে অনেক কানাডিয়ান নাগরিক আপত্তি তুলেছেন। তার পর তাকে ফেরত পাঠানো হয়। পরে তাকে দুবাইগামী একটি প্লেনে তুলে দেওয়া হয়।

প্রসঙ্গত নারীর প্রতি বিদ্বেষমূলক বক্তব্য ও কয়েকটি অডিও ক্লিপ ফাঁসের ঘটনায় ডা. মুরাদ হাসান প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

মুরাদ হাসান ৭ ডিসেম্বর প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। ৯ ডিসেম্বর রাতে কানাডার উদ্দেশে তিনি কূটনৈতিক পাসপোর্টে ঢাকা ত্যাগ করেন৷

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১১ জানুয়ারী ভোমরা সিএন্ডএফ এজেন্টস এর নির্বাচন ঘোষণা করেছে এডহক কমিটি

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার ভোমরা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট এসোসিয়েশনের বিশেষ নির্বাচনী সাধারণ সভা ২০২১ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ডিসেম্বর) বেলা ১১টায় ভোমরা নিজস্ব ভবনে ভোমরা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট এসোসিয়েশনের আহ্বায়ক কমিটির আহ্বায়ক শেখ এজাজ আহমেদ স্বপন’র সভাপতিত্বে বিশেষ নির্বাচনী সাধারণ সভায় বক্তব্য রাখেন সদস্য সচিব মাকছুদ খান, আহ্বায়ক কমিটির সদস্য. আশরাফুজ্জামান আশু, আলহাজ্ব এইচ.এম.আরাফাত, রাম কৃষ্ণ চক্রবর্তী, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, ভোমরা ইউপি চেয়ারম্যান ইসরাইল গাজী, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপ্পী, আব্দুল মোমেন খান চৌধুরী (সান্টু চৌধুরী), হাবিবুর রহমান হাবিব, বেনাপোল বন্দরের সভাপতি সজল, সাবেক সভাপতি নওশাদ দিলওয়ার রাজু, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম, পরুলিয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. গোলাম ফারুক বাবু, জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম, মো. রমজান আলী, আকবর আলি, জামান হোসেন প্রমুখ।

ভোমরা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট এসোসিয়েশনের বিশেষ নির্বাচনী সাধারণ সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। সাবেক সভাপতি আলহাজ্ব এইচ.এম.আরাফাতকে প্রধান নির্বাচন কমিশনার এবং আশরাফুল ইসলাম খোকন ও অলিউর রহমানকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়। এসময় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে ও ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের আহ্বায়ক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১১ই জানুয়ারি নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। এসময় ভোমরা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট এসোসিয়েশনের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এদিকে গত ৪ সেপ্টেম্বর ২১ ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেখানে নির্বাচনের তারিখ নির্ধারণ করার কথা থাকলেও কোন প্রকার নির্বাচনী প্রক্রিয়া ছাড়ায় কাজী নওশাদ দেলোওয়ার রাজুকে সভাপতি ও মোস্তাফিজুর রহমান নাসিমকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটির বিরুদ্ধে উচ্চ আদালতে যান বন্দরের একজন ব্যবসায়ী। তার প্রেক্ষিতে শ্রম অধিদপ্তর খুলনার উপ-পরিচালক উক্ত কমিটিকে অবৈধ ঘোষণা করে একটি নতুন আহবায়ক কমিটির মাধ্যমে ৪৫ দিনের মধ্যে নির্বাচন সম্পন্নের নির্দেশ দেন।

সে নির্দেশনা অনুযায়ী একটি সভা আহ্বানের কথা থাকলেও কোন আহ্বান না করেই ২৭ নভেম্বরের একটি ভূয়া সভা দেখিয়ে শ্রম অধিদপ্তরে কাগজপত্র জমা দেন ওই ব্যবসায়ী । এর প্রেক্ষিতে শ্রম অধিদপ্তর ৫ সদস্য বিশিষ্ট একটি এডহক কমিটি অনুমোদন দেন। উক্ত এডহক কমিটির আহ্বানে ১১ ডিসেম্বর অনুষ্ঠিত সাধারণ সভায় আগামী ১১ জানুয়ারি নির্বাচনের তারিখ নির্ধারণ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেশে প্রথম ওমিক্রন আক্রান্ত দুই নারী ক্রিকেটার

খেলার খবর: জিম্বাবুয়েতে নারী বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে গিয়ে বাংলাদেশের দুই নারী ক্রিকেটার রুমানা আহমেদ ও নাহিদা আক্তার ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। প্রথমে তাদের করোনা শনাক্ত হয়, পরে পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায় তারা করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। বাংলাদেশে এই প্রথম ওমিক্রন শনাক্ত হলো। দুই নারী ক্রিকেটার বর্তমানে রাজধানীতে একটি হোটেলে আইসোলেশনে রাখা হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড -বিসিবি রুমানা ও নাহিদার চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছে। দুই নারী ক্রিকেটারের শারীরিক অবস্থা জানতে চাইলে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, দুজনই শারীরিকভাবে স্থিতিশীল রয়েছেন, এমনকি তাদের উপসর্গও মৃদু।

তিনি আরও বলেন, আমি ব্যক্তিগতভাবে রুমানা ও নাহিদার সাথে কথা বলেছি। তাদের জ্বর, শরীর ব্যথা কিছুই নেই। তাদের দুজনকেই সার্বক্ষণিক চিকিৎসকের তত্বাবধানে একই কক্ষে রাখা হয়েছে।

জিম্বাবুয়েতে বিশ্বকাপ বাছাই পর্বে খেলতে গিয়েই ওমিক্রনে আক্রান্ত হয়েছেন রুমানা আহমেদ ও নাহিদা আক্তার। দেশটিতে ওমিক্রন সংক্রমণের কারণে আকস্মিকভাবে খেলা বন্ধ হয়ে যায়। তবে সেই সুবাদে বাংলাদেশ নারী ক্রিকেট দল প্রথমবারের মতো পেয়ে যায় ওয়ানডে বিশ্বকাপের টিকিট। জিম্বাবুয়েতে করোনার প্রকোপ বেশি হওয়ায় ১ ডিসেম্বর দেশে ফিরে কোয়ারেন্টিন শুরু করেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। এ সময় দফায় দফায় তাদের করোনা পরীক্ষা করানো হয়।

বিসিবি সূত্র জানিয়েছে, গত ৬ ডিসেম্বর রুমানা ও নাহিদার দুই ক্রিকেটারের দেহে করোনা শনাক্ত হয়। পরে জিনোম সিকোয়েন্সের মাধ্যমে জানা যায় তারা ওমিক্রনে আক্রান্ত হয়েছেন।

এ বিষয়ে বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদের বলেন, করোনা শনাক্ত হওয়ার পর থেকেই ওদের আইসোলেশনে রেখে যথাযথ চিকিৎসা করা হচ্ছে। আমরা ওদের জন্য সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করেছি। ওমিক্রন আক্রান্ত দুই নারী ক্রিকেটার রুমানা ও নাহিদা শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন বলেও তিনি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিএনপি নেতা আলাল এর শাস্তির দাবিতে সাতক্ষীরায় ছাত্রলীগের মটরসাইকেল র‌্যালি

বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল এর দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে সাতক্ষীরায় ছাত্রলীগের মটরসাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমানের নেতৃত্বে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে মটরসাইকেল র‌্যালি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। র‌্যালিতে পৌর ছাত্রলীগের সভাপতি হাসানুজ্জামান নিশানসহ ছাত্রলীগ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
করোনাকালে টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলোর রমরমা ব্যবসা

অর্থনীতির খবর: মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) জনজীবন ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেললেও টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলোর জন্য যেন অনেকটা আশীর্বাদ নিয়ে এসেছে। মহামারির মধ্যেও এ খাতের প্রতিষ্ঠানগুলোর মুনাফা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে সম্পদের পরিমাণ। সেই সঙ্গে ভালো অবস্থায় রয়েছে পরিচালন নগদ প্রবাহও।

শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের প্রতিষ্ঠানগুলোর আর্থিক চিত্র পর্যালোচনা করে এমনই তথ্য পাওয়া গেছে।

বর্তমানে দেশের শেয়ারবাজারে টেলিযোগাযোগ খাতের বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড, গ্রামীণফোন এবং রবি—এই তিনটি প্রতিষ্ঠান রয়েছে। করোনার মধ্যে তিন প্রতিষ্ঠানেরই মুনাফায় বড় উন্নতি হয়েছে। তবে সবচেয়ে বেশি উন্নতি করেছে রবি। প্রতিষ্ঠানটির মুনাফা বেড়ে প্রায় ১০ গুণ হয়েছে।

মহামারিকালেও প্রতিষ্ঠানগুলো রমরমা ব্যবসা করার কারণ হিসেবে খাতসংশ্লিষ্টরা বলছেন, করোনার মধ্যে ঘরবন্দি জীবনে ইন্টারনেটের ব্যবহার বেড়েছে। প্রতিষ্ঠানগুলোর মুনাফার পেছনে এটিই সবচেয়ে বড় ভূমিকা রেখেছে।

তারা আরও বলেছেন, করোনার কারণে ইন্টারনেটের ব্যবহার যে পরিমাণ বেড়েছে তা সামনে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। কারণ মানুষ এখন অনেকটাই প্রযুক্তিনির্ভর হয়ে পড়ছে। ঝামেলা এড়াতে এখন অনেক কাজই মানুষ অনলাইনে করতে অভ্যস্ত হচ্ছে। তাছাড়া সামনে ফাইভ-জি এলে ইন্টারনেটের ব্যবহার আরও বাড়বে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইন্টারনেটের একচেটিয়া ব্যবসা বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল)। সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন এই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান দেশের মূল টেলিযোগাযোগ সেবা প্রদানকারী সংস্থা। এটি বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক সাবমেরিন ক্যাবল অপারেটর।

আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) লাইসেন্সধারী প্রতিষ্ঠানটি পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে ২০০৮ সালের জুলাই মাসে আত্মপ্রকাশ করে। শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় ২০১২ সালে। প্রতিষ্ঠার শুরু থেকেই দাপটের সঙ্গে ব্যবসা করা প্রতিষ্ঠানটি রয়েছে মুনাফার ধারায়। তবে করোনার মধ্যে কোম্পানিটির মুনাফায় বড় ধরনের উন্নতি হয়েছে।

সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর এই তিন মাসের ব্যবসায় কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ৩ টাকা ২১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২ টাকা ১ পয়সা। এ হিসেবে মুনাফা বেড়েছে ৬০ শতাংশ। মুনাফায় এমন উন্নতি হওয়ার পাশাপাশি সম্পদমূল্যও বেড়েছে। চলতি বছরের সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ৫৫ টাকা ৭১ পয়সা, যা তিন মাস আগে, জুন শেষে ছিল ৫২ টাকা ৪৯ পয়সা।

চলতি বছরের তিন মাস ছাড়াও করোনার মধ্যে ২০২০ সাল জুড়েই ভালো ব্যবসা করে প্রতিষ্ঠানটি। ফলে ২০২০-২১ হিসাব বছরে কোম্পানিটির কর পরবর্তী নিট মুনাফা হয় ১৯০ কোটি ৭৩ লাখ ৩২ হাজার টাকা, যা ২০১৯-২০ হিসাব বছরে ছিল ৯০ কোটি ৫৩ লাখ ৭০ হাজার টাকা। এ হিসাবে কোম্পানিটির মুনাফা ১১১ শতাংশ বেড়েছে।

দেশের বাজারে দীর্ঘদিন ধরে দাপটের সঙ্গে ব্যবসা করছে মোবাইল অপারেটর গ্রামীণফোন। ১৯৯৬ সালের ২৮ নভেম্বর ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে মোবাইল অপারেটর হিসেবে অনুমতিপত্র পাওয়া গ্রামীণফোন ১৯৯৭ সালের ২৬ মার্চ তার কার্যক্রম শুরু করে।

টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) সঙ্গে দ্বন্দ্বে জড়ানোর পরও মহামারিকালে কোম্পানিটির মুনাফার ধারা থেমে থাকেনি। করোনা মহামারির মধ্যে ২০২০ সালের ব্যবসা প্রতিষ্ঠানটি কর-পরবর্তী মুনাফা অর্জন করে তিন হাজার ৭১৮ কোটি ৭০ লাখ টাকা। করোনার আগের বছর কোম্পানিটির কর-পরবর্তী মুনাফা ছিল তিন হাজার ৪৫১ কোটি ৭০ লাখ টাকা। এ হিসাবে মুনাফা বেড়েছে ৮ শতাংশ।

এদিকে সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম নয় মাসে বা জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ের ব্যবসায় প্রতিষ্ঠানটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ১৯ টাকা ২৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৯ টাকা ৮৯ পয়সা। এ হিসেবে আগের বছরের তুলনায় কোম্পানিটির মুনাফা কিছুটা কমেছে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের আরেক প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেড। এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল নেটওয়ার্ক পরিসেবা প্রদানকারী প্রতিষ্ঠান। ১৯৯৭ সালে টেলিকম মালয়েশিয়া ইন্টারন্যাশনাল (বাংলাদেশ) নামের সংস্থাটি একটেল নামে দেশে কার্যক্রম শুরু করে। ২০১০ সালে সংস্থাটি নাম পরিবর্তন করে রবি আজিয়াটা লিমিটেড হয়। ২০১৬ সালের নভেম্বরের পর থেকে রবি আজিয়াটার মোবাইল ফোন নেটওয়ার্কের আওতায় ‘রবি’ এবং ‘এয়ারটেল’ নামে পরিসেবা দিচ্ছে।

২০২০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া এই কোম্পানিটি এক সময় লোকসানের তালিকায় থাকলেও মহামারির মধ্যে মুনাফায় বড় ধরনের চমক দেখিয়েছে। কোম্পানিটির আর্থিক তথ্য পর্যালোচনায় দেখা যায়, ২০১৬ এবং ২০১৭ সালের ব্যবসায় বড় ধরনের লোকসান করে প্রতিষ্ঠানটি। তবে ২০১৮ সালে মুনাফার দেখা পায়। ২০১৯ সালেও মুনাফা করে কোম্পানিটি। তবে মুনাফার পরিমাণ অনেক কমে যায়।

অবশ্য মহামারি করোনার মধ্যে ২০২০ সালে ভালোই ব্যবসা করে প্রতিষ্ঠানটি। বছরটিতে রবি আজিয়াটার কর-পরবর্তী মুনাফা হয় ১৫৫ কোটি ৩৩ লাখ ১৪ হাজার টাকা, যা আগের বছর বা ২০১৯ সালে ছিল ১৬ কোটি ৯০ লাখ ৮৯ হাজার টাকা। এ হিসাবে মুনাফা বাড়ে ৮১৯ শতাংশ।

এদিকে সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম নয় মাসের (জানুয়ারি থেকে সেপ্টেম্বর) ব্যবসায় প্রতিষ্ঠানটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ৩২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২৫ পয়সা। অর্থাৎ মুনাফা বেড়েছে ২৮ শতাংশ।

টেলিযোগাযোগ খাতের প্রতিষ্ঠানগুলোর ভালো ব্যবসা করার কারণ হিসেবে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের কোম্পানি সচিব মো. আবদুস সালাম খান বলেন, টেলিযোগাযোগ খাতের প্রতিষ্ঠানগুলোর মুনাফা বাড়ার মূল কারণ হলো মহামারি পরিস্থিতি। মহামারির কারণে ব্যান্ডউইথের ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে। আগে অফিসে বসে কাজ করতেন এমন অনেকে এখন বাসায় বসে কাজ করছেন। ফলে অনেক সময় ইন্টারনেটে থাকছেন। মোবাইল অপারেটরগুলোর গ্রাহকরাও প্রচুর ইন্টারনেট নিচ্ছেন।

তিনি আরও বলেন, মানুষ এখন ইন্টারনেটের মজাটা বুঝতে পারছে। যেমন- আমি একটা নামজারি করবো। আগে এক অফিসে কতবার যেত হতো! এখন আমি অনলাইনে ঢুকে আবেদন করলাম, কেস নম্বর দিল। আবার ঢুকে দেখলাম ফাইল কোথায় আছে। আমাকে ফিজিক্যালি কোথাও যেতে হচ্ছে না। এখন নেটেই হয়ে যাচ্ছে। ফিজিক্যালি যেতে হলে কত সময় এবং অর্থের ব্যাপার ছিল। অনলাইনে হওয়ার কারণে আমার খরচ কমছে এবং দ্রুত হচ্ছে। এজন্য ব্যান্ডউইথ ব্যবহার করতে হচ্ছে। আইটিনির্ভর হয়ে এখন দেশও অনেক এগিয়ে যাচ্ছে।

আবদুস সালাম খান বলেন, আগামী ১২ ডিসেম্বর পরীক্ষামূলকভাবে ফাইভ-জি চালু হবে। এতে ব্যান্ডউইথের ব্যবহার অনেক বেড়ে যাবে। কারণ ফাইভ-জি চালু হলে সবাই চেষ্টা করবে এটা কেমন, দেখার জন্য। তখন মজা পেয়ে গেলে ব্যবহার আরও বেড়ে যাবে।

যোগাযোগ করা হলে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, তৃতীয় সাবমেরিন ক্যাবল এবং ফাইভ-জি চালুর বিষয়টি আওয়ামী লীগের ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারে আছে। আমরা তৃতীয় সাবমেরিন ক্যাবলের চুক্তি সই করেছি। আগামী ১২ ডিসেম্বর (রোববার) ঢাকা শহরের কিছু জায়গায় টেলিটকের মাধ্যমে পরীক্ষামূলকভাবে ফাইভ-জি চালু করবো। আগামী বছরের মার্চে তরঙ্গ নিলাম হবে। আশা করবো তরঙ্গ নিলামের পর বেসরকারি অপারেটররা ফাইভ-জি ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে। আমরা ২০২২ সালের মধ্যে একটা কনজুমার লেভেল পর্যন্ত ফাইভ-জি ব্যবহার করার মতো অবস্থায় যেতে পারবো বলে আশা করছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি জর্জ, সম্পাদক দেবাশীষ

প্রেস বিজ্ঞপ্তি :  বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) কলারোয়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় কলারোয়া পাবলিক ইনস্টিটিউট মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য বিপ্লব হোসেন জর্জকে সভাপতি, দেবাশীষ সরকারকে সাধারণ সম্পাদক এবং জাকির হোসেনকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ২৯ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষণা করা হয়।

উপজেলা ছাত্রলীগের দ্বিবার্ষিক এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা জেলা জাসদের সভাপতি শেখ ওবায়েদুস সুলতান বাবলু।

সম্মেলন উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এসএম আবদুল আলীম।

সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক বিপ্লব হোসেন জর্জের সভাপতিত্বে ও সদস্য সচিব দেবাশীষ সরকারের সঞ্চালানায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, তালা উপজেলা জাসদের সভাপতি বিশ্বাস আবুল কাশেম, কলারোয়া উপজেলা জাসদের সাধারণ সম্পাদক প্রভাষক আবদুর রাজ্জাক, জেলা যুব জোটের সাধারণ সম্পাদক মিলন ঘোষাল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারিকুজ্জামান তারিক, দপ্তর সম্পাদক মো. মফিজুল ইসলাম, মাগুরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নয়ন হোসেন প্রমুখ।

সম্মেলন থেকে দুর্নীতিবাজ, লুটেরা, গুণ্ডা, মাস্তানদের দমন করে আইনের শাসন নিশ্চিত করা, করোনার আঘাতে জর্জরিত শিক্ষার্থীদের শিক্ষা ব্যায় কমানো, শিক্ষা প্রশাসন থেকে দুর্নীতিবাজ ও দালালদের দূর করা, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপর আর্থিক জুলুম বন্ধ করা, বৈষম্য ও বেকার সৃষ্টির শিক্ষা ও সমাজ ব্যবস্থা পরিবর্তন করাসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগর কেন্দ্রীয় মাদ্রাসার আরবী প্রভাষক মাওঃ মতিউর রহমানের ইন্তেকাল

শ্যামনগর প্রতিনিধি :
শ্যামনগর কেন্দ্রীয় দারুল উলুম ফাজিল (স্নাতক) মাদ্রাসার আরবী প্রভাষক মাওঃ মতিউর রহমান হুজুর ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি…রজিউন ) ১১ ডিসেম্বর বিকালে শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন অসুস্থ থাকার পর নিজ বাড়িতে মৃত্যু হয়েছে বলে পরিবারের সদস্যরা জানান, রাত্রে এশার নামাজের পর শ্যামনগর কেন্দ্রীয় দারুল উলুম ফাযিল মাদ্রাসা ও ঈদগাহ ময়দানে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে স্ত্রী ও কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী ও বিভিন্ন মাদ্রাসার শিক্ষক অধ্যক্ষগণ অংশগ্রহণ করেন। প্রতিষ্ঠানের পক্ষ থেকে গভীর ভাবে শোক জ্ঞাপন করেছেন প্রতিষ্ঠান অধ্যক্ষ ও শিক্ষকগণ । পরিবারের ও মাদ্রাসার শিক্ষক-ছাত্রদের পক্ষ থেকে হুজুরের আত্মার শান্তি কামনায় দোয়া চেয়েছেন।
আল্লাহ হুজুরকে যেন জান্নাত নসিব করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest