সর্বশেষ সংবাদ-
এখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন

কাশিমাড়িতে চশমা প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর  নির্বাচন প্রচারণা শুরু

শ্যামনগর প্রতিনিধিঃ
শ্যামনগর উপজেলার ২ নম্বর কাশিমাড়ী ইউনিয়ন এর আগামী ২৬ ডিসেম্বর চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান আনিসুজ্জামান আনিছ এর নির্বাচনী প্রচারণা শুরু।

কাশিমাড়ী ইউনিয়ন এর গোবিন্দপুর নতুন হাটখোলায় হাজার হাজার ভোটারের উপস্থিতিতে নির্বাচনী প্রচারণা শুরু করেন। নির্বাচনী প্রচারণায় দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন। মোস্তফা মাহমুদের সভাপতিত্বে শুক্রবার সন্ধ্যায় নির্বাচনী প্রচারণায় বক্তব্য রাখেন,

মুক্তিযোদ্ধা আনছার আলী, এস এম আব্দুর সামাদ, গোলাম রসুল পাড়, এ্যাডঃ আব্দুর ছালাম সহ বিভিন্ন এলাকা থেকে আগত সহস্রাধিক ভোটাররা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন মাওলানা আলহাজ্ব নুর হোসেন ঢালী ও মাওঃ আব্দুল হান্নান পেয়াদা‌। বক্তব্যে বলেন বাংলাদেশ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাজ করবেন বারবার নির্বাচিত চেয়ারম্যান আনিসুজ্জামান আনিছ, উপস্থিত বক্তারা দল-মত নির্বিশেষে চশমা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সারা দেশে শহিদ মুক্তিযোদ্ধা ও রাজাকারদের তালিকা টাঙানো হবে

দেশের খবর: মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, মুক্তিযুদ্ধবিষয়ক বিভিন্ন অ্যাপস তৈরি করতে আইসিটি মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। যার ফলে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারবে।

তিনি শুক্রবার সকালে মাদারীপুর মুক্তি দিবস উপলক্ষে সদর উপজেলার সমাদ্দার এলাকায় শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

মন্ত্রী বলেন, শহিদ মুক্তিযোদ্ধাদের নামের তালিকা চূড়ান্ত করা হয়েছে। অল্প সময়ের মধ্যে প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে নিজ নিজ ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের নাম-ঠিকানা খোদাই করে টাঙিয়ে দেওয়া হবে। একইভাবে প্রত্যেক উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ওই উপজেলার মুক্তিযোদ্ধাদের নাম এবং জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জেলার সব মুক্তিযোদ্ধার নামের তালিকা লেখা থাকবে। এটা নিয়ে যেন কোনো বিভ্রান্তি না থাকে।

তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধাদের যেমন নাম-পরিচয় দেওয়া হবে, তেমনটি একাত্তর সালের রাজাকার, আলবদর, আল শামসদেরও নামের তালিকা টাঙিয়ে দেওয়া হবে। যেন আগামী প্রজন্ম তাদের কুকৃর্তির কথা জানতে পারে। এতে তারাই সিদ্ধান্ত নিতে পারবে, তারা কোন পথে চলবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রধানমন্ত্রীর নির্দেশে জমি ও চাকরি পাচ্ছেন আসপিয়া

দেশের খবর: পুলিশ কনষ্টেবল পদে নিয়োগ পরীক্ষায় সবগুলো ধার পেরিয়ে আসার পর পিতৃহীন আসপিয়া ইসলাম কাজল ‘ভূমিহীন’ হওয়ায় তার চাকরি নিয়ে তৈরি হয় জটিলতা। সেই হতাশায় বুধবার বরিশাল পুলিশ লাইন্সের গেটে দীর্ঘক্ষণ বসেছিলেন আসপিয়া। সোশাল মিডিয়ায় ওই ছবিটি নিয়ে তৈরি হয় তুমুল আলোচনা। চাকরি না পেয়ে হতাশ আসপিয়া নজর কেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশনা পেয়েই জেলা প্রশাসন দ্রুততম সময়ে তার জন্য জমি ও ঘরের ব্যবস্থা করছে। এর ফলে আসপিয়ার পুলিশের চাকরি নিয়ে জটিলতারও অবসান ঘটছে।

এ বিষয়ে শুক্রবার বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া সকালে ফোন দেন। তিনি বলেন, আসপিয়ার বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়েছে। আসপিয়া যাতে কনস্টেবল পদে চাকরি পেতে পারে সেজন্য সরকারি জমিতে ঘর নির্মাণ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন।’

জেলা প্রশাসক আরো বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে আসপিয়ার জন্য জমির স্থান নির্ধারণ করতে হিজলার ইউএনওকে বলা হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে আসপিয়ার জন্য ঘর নির্মাণ সম্ভব হবে।’

পুলিশের নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, আসপিয়া ইসলাম কাজল যাতে পুলিশ কনস্টবল পদে চাকরি পেতে পারেন সেজন্য ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ বলেন, আসপিয়ার জন্য ঘর নির্মাণে বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় খাসজমি ঘুরে দেখেছি। উপজেলার বড়জালিয়া ইউনিয়নে কয়েক শতাংশ জমি পাওয়া গেছে। প্রাথমিকভাবে সেখানে ঘর নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। জেলা প্রশাসক স্যারের মতামত পেলে কাজ শুরু হবে।

বরিশাল জেলা পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কমিটির সভাপতি জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন বলেন, ‘পুলিশ কনস্টেবল পদে আসপিয়ার নিয়োগ বাতিল করা হয়নি। নিয়োগ আবেদনে তার স্থায়ী ঠিকানা ভুল উল্লেখ ছিল। বিষয়টি ভেরিফিকেশনে উঠে আসে। তবে তার চাকরি হবে না, এটা কখনও বলা হয়নি। আসপিয়া যেন এ কারণে নিয়োগবঞ্চিত না হন, সেজন্য নিয়মের মধ্যে থেকে করণীয় সম্পর্কে ভাবা হচ্ছে।

ভুমিহীন আসপিয়া মাথা গোজার ঠাই পাচ্ছেন। একই সঙ্গে পাচ্ছেন পুলিশের চাকুরি। যেটি ভুমিহীন বলে অনিশ্চয়তার মধ্যে ছিল। প্রধানমন্ত্রীর নির্দেশে তার জন্য সরকারি জমিসহ পুলিশের চাকুরির ব্যবস্থা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে বরিশাল জেলা প্রশাসক আসপিয়ার জন্য ঘর নির্মাণে হিজলা উপজেলা প্রশাসনকে সরকারি জমি খুঁজতে বলেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় আ’লীগ নেতা রাশির পিতার আত্মার মাগফেরাত কামনায় দোয়া

সাতক্ষীরা পৌর আওয়ামীলীগ নেতা রাশেদুজ্জামান রাশির পিতা মরহুম আনছার আলীর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ আসর সুলতানপুরস্থ মরহুমের নিজস্ব বাসভবনে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,

সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, শেখ রাসেল শিশু কিশোর পরিষদ জেলা সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, সহ সভাপতি আব্দুল আলিম, পৌর সভাপতি সভাপতি নুরুল হক,

পৌর সাধারন সম্পাদক কবির হোসেন বড় বাজার এর সাবেক সেক্রেটারি রওশন আলী
এছাড়া মরহুমের বড়পুত্র পৌর কৃষকলীগ সভাপতি মোঃশামসুজ্জামান জুয়েল, মেঝপুত্র রাশেদুজ্জামান রাশি, সেজপুত্র এড. মোঃসাহেদুজ্জামান সাহেদ ছোট পুত্র জেলা স্বেচ্ছাসেবকলীগ এর সাংগঠনিক সম্পাদক অহেদুজ্জামান টিটু । মরহুম আনছার আলী পৌর ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি ছিলেন.

এসময় পৌর আওয়ামীলীগ নেতা রাশেদুজ্জামান রাশির প্রয়াত পিতা-মাতা আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন মাও: নুরুল্লাহ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তোফায়েল আহমেদের সুস্থতায় কামনা দোয়া

প্রেস বিজ্ঞপ্তি: সাবেক বাণিজ্য মন্ত্রী ও আওয়ামীলীগের প্রবীণ নেতা আলহাজ্ব তোফায়েল আহমেদের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ ডিসেম্বর) জুম্মাবাদ সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের যুগ্ন- সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবুর উদ্যোগে উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের রামচন্দ্রপুর জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুসহ ব্রহ্মরাজপুর ইউনিয়নের নবনির্বাচিত ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মুনসীপাড়ার মরহুমা নূরুন্নাহারের ১ম মৃত্যু বার্ষিকীতে দোয়া

বিগত ৭ই ডিসেম্বর ২০২০ মুন্সীপাড়া নিবাসী সাবেক প্রকৌশলী মো: আব্দুল মজিদের স্ত্রী নূরুন্নাহার মৃত্যুবরণ করেন।
মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় তার নিজস্ব বাসভবন মুনসীপাড়ায় ১০ ডিসেম্বর ২০২১ শুক্রবার বাদ জুম্মা এক খতমে কোরআন ও দোয়া অনুষ্ঠিত হয়।
মরহুমার পরিবারের পক্ষ থেকে বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেছেন এবং সকলের কাছে দোয়া চেয়েছেন তার স্বামী সাবেক প্রকৌশলী আ: মজিদ, পুত্র ও কন্যার পক্ষে সম্পা, সুমন, বাবু ও অন্যান্য আতœীয় স্বজন।

প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় টানা কয়েকদিনের বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

নিজস্ব প্রতিনিধি : ঘুর্ণিঝড় জাওয়াদ এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপের কারণে টানা দুই দিনের বৃষ্টিতে সাতক্ষীরার বিভিন্ন উপজেলার আমন ধান, বোরো ধানের বীজতলা ও শীতকালিন সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। অবিলম্বে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা না গেলে আরো বেশি ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। বিশেষ করে ঘুর্ণিঝড় জাওয়াদ এর প্রভাবে ২ দিন বৃষ্টির পর আবারো নতুন করে বৃষ্টিতে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছেন বলে কৃষকরা জানিয়েছেন। এ বৃষ্টি আলুসহ সবজির ক্ষেতের বেশি ক্ষতি হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার জেলায় ৮৯ হাজার ৯১০ হেক্টর জমিতে রোপা আমনের চাষ করা হয়। ডিসেম্বরের ৪ তারিখ পর্যন্ত ৭২ শতাংশ জমির ধান কাটা হয়। একই সময় পর্যন্ত জেলায় ৪৭০ হেক্টর জমিতে বোরো ধানের বীজতলা তৈরি করা হয়। ১১ হেক্টর ৩৫৫ বিঘা জমিতে সরিষা, ৪৮০ হেক্টর জমিতে গম ৬ হাজার ৫৩৫ হেক্টর জমিতে পালন শাক, টক পালন, আলু, ফুলকপি, বাঁধা কপি, ওল কপি, পিয়াজ, রসুন, আলু, মরিচ, মুসুর ডাল ও ভুট্টার চাষ করা হয়েছে।

চিংড়ির পরেই কৃষি পণ্য উৎপাদনে সাতক্ষীরার পরিচিতি দেশজুড়ে। তবে ঘুর্ণিঝড় জাওয়াদ এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপে গত ৫ ও ৬ ডিসেম্বর টানা বৃষ্টির সঙ্গে ঝড়ো বাতাসে আমন ধান মাটিতে পড়ে ও কাটা ধান পানিতে ডুবে ব্যাপক ক্ষতি হয়েছে। বোরো ধানের বীজতলা পানিতে তলিয়ে গেছে। পানিতে তলিয়ে গেছে সরিষা, মুসুর ডাল, আলু, পেয়াজ, বাঁধা কপি, ফুল কপি, ওলকপি, বেগুন, মরিচ, ঢেঁড়সসহ বিভিন্ন ধরণের শীতকালিন সবজি। ফলে কৃষকরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। বৃষ্টির পানি দ্রুত সরানোর ব্যবস্থা করা না গেলে এ ক্ষতির পরিমান আরো কয়েকগুণ বাড়বে বলে আশাঙ্কা কৃষকদের।

কৃষকদের অভিযোগ, টানা বৃষ্টিতে সাতক্ষীরা সদর, কালিগঞ্জ, শ্যামনগর ও আশাশুনি উপজেলায় কৃষির ব্যাপক ক্ষতি হলেও কৃষি কর্মকর্তারা কোন খোঁজ নিতে আসেন নি। তারা এ ক্ষতিপূরণে প্রধানমন্ত্রীর প্রণোদনা ঘোষণার দাবি জানান।

টানা কয়েক দিনের বৃষ্টিতে না কাটতে পারা ও কেটে মাটিতে রাখা আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। বোরো ধানের বীজতলা, সরিষা, মুসুরি, আলু, শাক, বাঁধাকপি, ফুলকপিসহ শীতকালিন সবজির ক্ষতি হয়েছে। কৃষি বিভাগ কোন খোঁজ নেয়নি ।

সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: নুরুল ইসলাম, টানা বৃষ্টিতে শ্যামনগর, কালিগঞ্জ ও আশাশুনিতে ৮৭০ হেক্টর জমির আমন ধান ও ১০ হেক্টর জমির বোরো বীজতলার ক্ষতির সম্ভাবনা রয়েছে। মোট আবাদের ১০ শতাংশ সরিষা নষ্ট হয়েছে। ১৩০ হেক্টর জমির শীতকালিন সবজি নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ৮ দফা দাবিতে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি:
জাতপাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে প্রস্তাবিত বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়ন ও জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচীতে বরাদ্দ বৃদ্ধির দাবীতে ৫ ডিসেম্বর বিশ্ব মানবিক মর্যাদা দিবস ও ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

শুক্রবার সকাল ১১ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে ওই মানববন্ধন কর্মসূচীতে উপস্থিত ছিলেন, আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী,

বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র দাশ, সদস্য মন্টু কুমার দাশ, সাতক্ষীরা প্রতিবন্ধী কল্যাণ সমিতির সভাপতি আবুল কালাম, বেদে কমিটির সভাপতি আকবর আলী, বিশিষ্ট সমাজ সেবক শওকত হোসেন, দলিত নেতা উজ্জ্বল দাশ, প্রবীর দাশসহ দলীত জনগোষ্ঠীর অর্ধশত নারী-পুরুষ।

মানববন্ধনে বক্তারা সরকারী চাকরীতে দলিত জনগোষ্ঠীর জন্য কোটা ব্যবস্থা প্রবর্তন, জাতপাক ও পেশাত্তিক বৈষম্য প্রতিরোধে প্রস্তাবিত বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়ন, জাতীয় বাজেটে দলিত জনগোষ্ঠীর জন্য সুনিদিষ্টভাবে সামাজিক নিরাপত্ত কর্মসূ‘ির বরাদ্দ বৃদ্ধিসহ ৮ দফা অতি দ্রুত বাস্তবায়নের দাবী জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest