সর্বশেষ সংবাদ-
এখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন

কালিগঞ্জে নব-নির্বাচিত চেয়ারম্যানের ব্যাক্তি উদ্যোগে রাস্তা সংষ্কার

কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জে জনদূর্ভোগ লাঘবে ব্যাক্তি উদ্যোগে সড়ক সংষ্কার করায় এলাকাবাসির কাছে প্রশংসিত হয়েছেন নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান। বুধবার দুপুরে কালিগঞ্জ টু-তালতলা সড়কের কালিদহা নামক স্থানে কার্পেটিং সড়কের ১‘শ গজ যায়গা সংস্কার করেন তিনি।

খোঁজ খবর নিয়ে জানাযায়, দীর্ঘদিন যাবৎ ঐ কার্পেটিং সড়ক চলাচলের অনুপোযোগী হওয়ায় সামান্য বৃষ্টিতে হাজার হাজার যাত্রী সাধারণ ভোগান্তির শিকার হতেন।

সম্প্রতি মন্দা আবহাওয়ায় কারণে দুই দিনের বৃষ্টিতে সড়কে হাটুপানি ও কাঁদা জমে চলাচলের অনুপোযোগী হয়ে পড়ে। যাত্রী সাধারণের চলাচলের সুবিধার জন্য বিষ্ণুপুর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এগিয়ে আসেন। ঐ স্থানে ইট বালি ও খোয়া দিয়ে সংষ্কার করেন। এসময় শতশত পথযাত্রী জনকল্যাণে এমন উদ্যোগ গ্রহন করায় চেয়ারম্যানের ভূয়শী প্রশংসা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন সম্পর্কিত সেমিনার

নিজস্ব প্রতিনিধি : পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও উন্নয়ন প্রক্রিয়ার অংশগ্রহণ সম্পর্কিত একটি বেইজ লাইন গবেষণা ও জনধারণা জরিপ উপস্থাপন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় সাতক্ষীরা শহরের একটি কনভেনশন সেন্টারে নাগরিক উদ্যোগসহ পাঁচটি সংগঠণের পক্ষ থেকে আয়োজিত এক সেমিনারে এ জরিপ উপস্থাপন করা হয়।

বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) এর সভাপদি বিভুতোষ রায় এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের সাতক্ষীরার উপপরিচালক মাসরুবা ফেরদৌস। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার মণ্ডল, ক্রিশ্চিয়ান এউড বাংলাদেশ এর প্রকল্প ব্যবস্থাপক মাহেনুর আলম চৌধুরী বর্ণা, সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি মমতাজ আহম্মেদ বাপ্পি, বিডিইআরএম এর সাতক্ষীরা শাখার সভাপতি দীলিপ দাস, ইউপি সদস্য জয়ন্তী রানী দাস, চায়না দাস, রাহুল দেব বিশ্বাস প্রমুখ।

প্রধান অতিথি মাসরুবা ফেরদৌস বলেন, আজকের সেমিনারে সে জরিপ উপস্থাপন করা হয়েছে তাতে পিছিয়ে পড়া জনগোষ্ঠী সম্পর্কে অনেক তথ্য উঠে এসেছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে হলে শুধু সরকারি উদ্যোগকেই কাজ লাগালে হবে না।

দরকার আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের। পরিবারের পক্ষ থেকে সন্তানদের শিক্ষাঙ্গনমুখী করতে হবে উল্লেখ করে তিনি বলেন, পরিবার থেকে বৈষম্য শুরু হয়।

সকল নারীরাই নিরাপত্তাহীনতায় ভোগে উল্লেখ করে তিনি বলেন সেক্ষেত্রে দলিত জনগোষ্ঠীর নারীদের কি অবস্থা তা আর বলার উপেক্ষা রাখে না। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্য থেকে এখন জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ছেড়ে তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠী ক্রমশঃ উন্নতির দিকে যাচ্ছে।

সেমিনার শুরুর আগে সকাল ৯টায় আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে দলিত, সমতলের ক্ষুদ্র নৃ গোষ্ঠী, হিজড়া ও ট্রান্স জেণ্ডার জনগোষ্ঠী ও প্রতিবন্ধিদের অংশগ্রহণে শহরের সঙ্গীতা মোড় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিএনপির নেতা আলালকে গ্রেফতার ও  শাস্তির দাবীতে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের বিক্ষোভ

 

প্রেস বিজ্ঞপ্তি : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করায় বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সাতক্ষীরা জেলা ছাত্রলীগ।

বুধবার সন্ধায় সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এসএম আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক সুমন হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি সাতক্ষীরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পার্টি কার্যালয়ে এসে শেষ হয়। এসময় আলালকে গ্রেপ্তারের দাবী জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এরপর পার্টি কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ করে ছাত্রলীগ নেতৃবৃন্দ।

প্রতিবাদ সমাবেশে জেলা ছাত্রলীগের সভাপতি এসএম আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক সুমন হোসেন বলেন, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল প্রধানমন্ত্রীকে নিয়ে যে কুরুচিপূর্ণ কটুক্তি করছে আমরা সাতক্ষীরা জেলা ছাত্রলীগ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের রূপকার। তার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।

এতে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। এজন্য আলালসহ বিএনপি নেতারা প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তিসহ নানা ঘৃণ্য কাজ অব্যাহত রেখেছে। এসব ঘৃন্যকাজ ছাত্রলীগ কখনও মেনে নেবে না। আমরা কটুক্তিকারী বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালকে অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন, পৌর ছাত্রলীগের সভাপতি হাসানুজ্জামান নিশান, সাধারণ সম্পাদক তাওহিদ হাসান, সিটি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল, সাবেক পৌর ছাত্রলীগ নেতা রাতুলসহ সদর, পৌর, কলেজসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

খুলনা ডেস্ক: ১১ বছরের কন্যা নিয়ে বাগেরহাট থেকে খুলনা ডাক্তার দেখাতে এসেছিলেন গৃহবধূ। সঙ্গে ছিলেন তার ভাগ্নে বাবু। মঙ্গলবার ডাক্তারের সিরিয়াল না পাওয়ায় তারা নগরীর হাদীস পার্ক সংলগ্ন সুন্দরবন আবাসিক এলাকায় তারা দুটি কক্ষ ভাড়া নেন।

গভীর রাতে হোটেলের কক্ষেই মেয়ের সামনে মাকে ধর্ষণ করেন কেএমপির ডিবির এসআই মো. জাহাঙ্গীর আলম। এমন অভিযোগে সদর থানায় মামলা বুধবার বিকালে মামলা দায়ের করা হয়। পরে আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, সুন্দরবনের হোটেলের ৩১৩নং কক্ষে গৃহবধূ তার মেয়েকে নিয়ে এবং ৩০৮নং কক্ষে ভাগ্নে থাকেন। বুধবার দিবাগত রাত ২টা ১৫ মিনিটের দিকে হোটেলের বয় গোলাম মোস্তফাকে সঙ্গে নিয়ে ডিবির এসআই মো. জাহাঙ্গীর আলম ৩১৩নং কক্ষে গিয়ে নক করে। এ সময় তারা পুলিশ পরিচয় দিলে গৃহবধূ কক্ষ খুলে দেয়।

পুলিশ গৃহবধূকে জেরা করে সঙ্গে থাকা মেয়েটি তার কি না। এ সময় পুলিশ হোটেল বয়কে কক্ষ থেকে বের করে মেয়েটির সামনে গৃহবধূকে ধর্ষণ করে। পরবর্তীতে তাদের চিৎকারে আশেপাশের লোকজন চলে আসে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে চলে যায়।

পরে গৃহবধূর ভাগ্নে বিষয়টি হোটেলের মালিককে জানালে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ আসামিকে হেফাজতে নেয়। এই বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে জোরপূর্বক ধর্ষণের অপরাধে মামলা দায়ের হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান আল মামুন যুগান্তরকে জানান, মামলার বিষয়টি সঠিক। আসামিকে গ্রেফতার করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হেলিকপ্টার দুর্ঘটনায় ভারতের প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত নিহত

বিদেশের খবর: ভারতের তামিল নাড়ুর কুন্নুরে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন দেশটির চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। দূর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে জেনারেল বিপিন মারা যান।

বুধবার (৮ ডিসেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিট নাগাদ ভারতের তামিলনাড়ুর কানুরের কাছে গভীর জঙ্গলের ওপর ভেঙে পড়ে সেনার এমআই- ১৭ হেলিকপ্টারটি। ওই হেলিকপ্টারে বিপিন রাওয়াত ছাড়াও তার স্ত্রী, তার প্রতিরক্ষা সহযোগী, নিরাপত্তা কমান্ডো ও বিমান বাহিনীর সদস্যসহ মোট ১৪ জন ছিলেন।

দুর্ঘটনায় থাকা ১৪ জনের মধ্যে ১৩ জনেরই মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে তামিল নাড়ুর কুন্নুরের গভীর জঙ্গলে ওই দুর্ঘটনার পর সন্ধ্যায় তাদের মৃত্যুর খবর নিশ্চিত করে ভারতের বিমান বাহিনী।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এ ঘটনায় শোক জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন ফরম জমা দিলেন আব্দুল হান্নান

বি এম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিলেন আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান মন্টু সরদার। বুধবার বিকালে উপজেলার নির্বাচন অফিসারের দায়িত্বরত রিটার্নিং অফিসার জনস্বাস্থ্য প্রকৌশলী আকতার হোসেনের নিকট এ মনোনয়ন ফরম জমা দেন তিনি।

মনোনয়ন ফরম জমা দেওয়া কালে তার কর্মী সমর্থক ও সাধারন জনগন উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে মনোনয়ন ফরম জমা দিলেন নৌকার মনোনীত প্রার্থী শম্ভুজিত

বি এম আলাউদ্দীন, আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার ১নং শোভনালী ইউনিয়নের নৌকার মনোনীত প্রার্থী সাবেক সফল সাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি’র প্রতিনিধি আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল।

বুধবার বিকালে উপজেলার নির্বাচন অফিসারের দায়িত্বরত রিটার্নিং অফিসার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলমের নিকট এ মনোনয়ন ফরম জমা দেন তিনি। এসময় শোভনালী ইউনিয়নের আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা বৃন্দ, শিক্ষকবৃন্দ, সকল ইউপি সদস্য বৃন্দ সহ শত শত কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আবরার হত্যায় ২০ জনের ফাঁসির আদেশ

অনলাইন ডেস্ক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার অভিযোগে করা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বুধবার (৮ ডিসেম্বর) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন।

এর আগে সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ২২ আসামিকে আদালতে হাজির করা হয়। মামলার বাকি তিন আসামি শুরু থেকে পলাতক।

আবরার হত্যা মামলার রায় ঘিরে আদালত পাড়ায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বেড়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি। আদালত পাড়ার প্রধান ফটক থেকে শুরু করে বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছেন তারা।

এদিকে মামলার রায় ঘোষণা ঘিরে আদালত পাড়ায় উৎসুক মানুষের উপচেপড়া ভিড় লেগেছে। সকালে আবরারের বাবা ও আসামিদের স্বজনেরা আদালত প্রাঙ্গণে উপস্থিত হন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আলোচিত এ রায়কে কেন্দ্র করে সাধারণ মানুষ, আইনজীবী, পুলিশ, সাংবাদিকদের উপস্থিতিও বাড়তে থাকে।

গত ২৮ নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য ছিল। তবে রায় প্রস্তুত না হওয়ায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান রায় ঘোষণার জন্য ৮ ডিসেম্বর দিন ধার্য করেন।

আগের ধার্য দিনে রায় ঘোষণা না করার বিষয়ে বিচারক বলেন, রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীরা যে যুক্তি উপস্থাপন করেছেন, তা বিশ্লেষণ করে রায় প্রস্তুত করা এখনো সম্ভব হয়নি। রায় প্রস্তুত করতে আরও সময় লাগবে। তাই এ মামলার রায় ঘোষণার জন্য ৮ ডিসেম্বর দিন ধার্য করা হলো।

গত ১৪ নভেম্বর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান রায় ঘোষণার জন্য ২৮ নভেম্বর দিন ধার্য করেছিলেন।

ভারতের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন চুক্তির সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জেরে আবরার ফাহাদকে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ডেকে নেন বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। ওই দিনগত রাত ৩টার দিকে শেরেবাংলা হলের দোতলার সিঁড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পরদিন ৭ অক্টোবর দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে আবরারের মরদেহের ময়নাতদন্ত হয়। নিহত আবরার বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয়বর্ষের শিক্ষার্থী ছিলেন। শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন তিনি।

ওই ঘটনায় আবরারের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে চকবাজার থানায় ১৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ২০১৯ সালের ১৩ নভেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে ২৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট দেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ওয়াহিদুজ্জামান।

অভিযুক্ত ২৫ জনের মধ্যে এজাহারভুক্ত ১৯ জন ও তদন্তে প্রাপ্ত আরও ছয়জন। এজাহারভুক্ত ১৯ জনের মধ্যে ১৭ জন ও এজাহার-বহির্ভূত ছয়জনের মধ্যে পাঁচজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আটজন।

গ্রেফতার ২২ জন হলেন- মেহেদী হাসান রাসেল, মো. অনিক সরকার, ইফতি মোশাররফ সকাল, মো. মেহেদী হাসান রবিন, মেফতাহুল ইসলাম জিওন, মুনতাসির আলম জেমি, খন্দকার তাবাখখারুল ইসলাম তানভির, মুজাহিদুর রহমান, মুহতাসিম ফুয়াদ, মনিরুজ্জামান মনির, আকাশ হোসেন, হোসেন মোহাম্মদ তোহা, মাজেদুর রহমান, শামীম বিল্লাহ, মোয়াজ আবু হুরায়রা, এ এস এম নাজমুস সাদাত, ইসতিয়াক আহম্মেদ মুন্না, অমিত সাহা, মিজানুর রহমান ওরফে মিজান, শামসুল আরেফিন রাফাত, মোর্শেদ অমত্য ইসলাম ও এস এম মাহমুদ সেতু।

মামলার তিন আসামি এখনো পলাতক। তারা হলেন- মোর্শেদুজ্জামান জিসান, এহতেশামুল রাব্বি তানিম ও মোস্তবা রাফিদ। তাদের মধ্যে প্রথম দুজন এজাহারভুক্ত ও শেষের জন এজাহার-বহির্ভূত আসামি।

২০২০ সালের ১৫ সেপ্টেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মামলায় মোট ৬০ জন সাক্ষীর মধ্যে ৪৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest