সর্বশেষ সংবাদ-
এখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন

সাতক্ষীরা মুক্ত দিবসে আলোচনা সভা ও মুক্তিযুদ্ধের চিত্র প্রদর্শনীর উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা ও মুক্তিযুদ্ধের চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মশু’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন ভারতীয় সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রায়না। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র সরকার, বীর মুক্তিযোদ্ধা বিএম রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আব্দুল বারী, সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপ্পী,

জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড’র সদস্য সচিব লায়লা পারভীন সেঁজুতি প্রমুখ। মহান স্বাধীনতা যুদ্ধে বীর মুক্তিযোদ্ধারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এ দেশকে স্বাধীন করে ছিলেন তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয় এবং মহান মুক্তিযুদ্ধের ৫০ বছর সুবর্ণ জয়ন্তী মৈত্রী দিবসের চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন ভারতীয় সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রায়না। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাসনে জাহিদ জজ, বীর মুক্তিযোদ্ধা এড. মোস্তফা নুরুল আলম, বীর মুক্তিযোদ্ধা মো. আলতাফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা শেখ তৈয়েবুর রহমান শান্ত উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পৌর কৃষকলীগ সভাপতির পিতার মৃত্যুতে শোক

সাতক্ষীরা পৌর কৃষকলীগের সভাপতি শামছুজ্জামান জুয়েলের পিতা আনছার আলী নেই। তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন, সহ-সভাপতি এড. নরনারায়ন ঘোষ, বীরমুক্তিযোদ্ধা মোড়ল আব্দুর রশিদ, এড. নওশের আলী, স ম আতিয়ার রহমান, নুর আহম্মাদ লাল্টু, যুগ্ম সম্পাদক শেখ হেদায়েতুল ইসলাম, এসএম রেজাউল ইসলাম, হাসান মাহমুদ পলাশ, সাংগঠনিক সম্পাদক এড. আল মাহমুদ পলাশ,

রাশেদ সরোয়ার শেলি, মো: মিজানুর রহমান, আইন সম্পাদক এড. শম্ভু নাথ সিংহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এড. মনোজ কুমার দে, দপ্তর সম্পাদক আতিয়ার রহমান, সদর উপজেলা কৃষকলীগের সভাপতি স ম তাজমিনুর রহমান টুটুল, সাধারণ সম্পাদক প্রভাষক আবু রায়হান, সাধারণ সম্পাদক শাহ আনোয়ারুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি অধিবাস আধিকারী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, শ্যামনগর উপজেলা কৃষকলীগের সভাপতি মঞ্জুর এলাহী, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, আশাশুনি উপজেলা কৃষকলীগের সভাপতি স ম সেলিম রেজা, সাধারণ সম্পাদক মতিলাল সরকার, কলারোয়া উপজেলা কৃষকলীগের আহবায়ক শেখ আমানুল্লাহ, যুগ্ম সম্পাদক আমিনুর রহমান, তালা উপজেলা কৃষকলীগের আহবায়ক মুক্তিযোদ্ধা মঈনুল ইসলাম, সদস্য সচিব ইন্দ্রজিত সাধু, দেবহাটা উপজেলা কৃষকলীগের আহবায়ক নির্মল কুমার, যুগ্ম আহবায়ক আব্দুর রব লিটু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় লিবার্টি গ্যালারির উদ্বোধন

সাতক্ষীরায় এম আর সু এর নামকরণ নিয়ে লিবার্টি গ্যালারির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে সাতক্ষীরা শহরের নাজমুল সরণি মুনজিপুর (পাকাপোল মোড়) এলাকায় লিবার্টি গ্যালারির উদ্বোধন উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাও: আজিজুর রহমান।
প্রতিষ্ঠানটির উদ্বোধন উপলক্ষে দুই সকল পন্যের উপর দুই দিনব্যাপি মূল্যহ্রাস দিচ্ছে কর্তৃপক্ষ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে মহান বিজয় দিবস ও বিজয়ের ৫০ বছর পূর্তিতে প্রস্তুতি সভা

কালিগঞ্জ প্রতিনিধি :
১৬-ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদয্পান ও বিজয়ের ৫০ বছর পূর্তিতে কালিগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে তারই সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান বাপ্পি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা মনির আহমেদ,

বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা এসএম, মমতাজ হোসেন মন্টু, বীর মুক্তিযোদ্ধা খান আহসান উল্লা, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, কৃষি কর্মকর্তা ইকবাল আহমেদ, সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, বি.আর.ডি.বি কর্মকর্তা তানজিয়ারা খাতুন, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও সুধীবৃন্দ। সভায় বিজয়ের ৫০ বছর পূর্তি ও ১৬-ই ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে সকালে সোহরাওয়ার্দী পার্কের বিজয়স্তম্ভ ও বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ। মহৎপুর সরকারি কবরস্থানে বীর শহীদদের মাজার জিয়ারত।

বেলা ৯টায় উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলণ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত স্কাউট দল, গার্লস গাইড, পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিসের অংশগ্রহণে কুচকাওয়াজ, মার্চপাস্ট, শারীরিক কসরত প্রদর্শন, ক্রীড়া প্রতিযোগিতা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান। বিকেলে উপজেলা পরিষদ মাঠে প্রীতি ফুটবল প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মুক্তিযোদ্ধা সমাবেশ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান। এছাড়া নাটক কালো সূর্যের নিচে মঞ্চস্থ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ সকল কর্মসূচি বাস্তবায়নে বেশ কয়েকটি উপ-কমিটি গঠন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস : বধ্যভূমিগুলো সংরক্ষনের দাবি

আসাদুজ্জামান ঃ ৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে সাতক্ষীরার দামাল ছেলেরা থ্রি নট থ্রি আর এসএলআরের ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে সাতক্ষীরা শহরে প্রবেশ করে। ওড়ানো হয় স্বাধীন বাংলার পতাকা। সন্তান হারানোর বেদনা ভুলে সেদিন মুক্তিযোদ্ধাদের সাথে সাথে রাস্তায় নেমে আসে মুক্তিপাগল আপামর জনতা। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে সেদিনের সাহসী সন্তানরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে মুক্ত করেছিল এই সাতক্ষীরাকে। কিন্তু স্বাধীনার ৫০ বছর পরেও সাতক্ষীরার বধ্যভূমিগুলো রয়ে গেছে অরক্ষিত। মুক্তিযুদ্ধে আত্মদানকারি এসব বীর সেনানীদের দাবী বধ্যভূমিগলো সংরক্ষনের।
জানা যায়, ১৯৭১ সালের ২ মার্চ সাতক্ষীরা শহরে পাকিস্তাান বিরোধী মিছিলে রাজাকাররা গুলি করে হত্যা করে শহীদ আব্দুর রাজ্জাককে। আর এখান থেকে শুরু হয় সাতক্ষীরার দামাল ছেলেদের মুক্তিযুদ্ধে অংশ নেয়া। মুক্তিযুদ্ধের খরচাদি বহনের জন্য সাতক্ষীরা ট্রেজারী হতে অস্ত্র লুট আর ন্যাশনাল ব্যাংক হতে অলংকার টাকা পয়সা লুটের মধ্য দিয়ে শুরু মুক্তির সংগ্রাম। ৮ম ও ৯ম সেক্টরের অধীনে ভারতের বিভিন্ন এলাকায় ট্রেনিং শেষে ২৯ এপ্রিল সাতক্ষীরার ভোমরা সীমান্তে প্রথম সম্মুখ যুদ্ধ শুরু হয়। এ সময় পাক সেনাদের ২ শতাধিক সৈন্য নিহত হয়। ১৭ ঘন্টাব্যাপী এ যুদ্ধে শহীদ হয় মাত্র ৩ জন মুক্তিযোদ্ধা। আহত হয় আরো ২ জন মুক্তিযোদ্ধা। এরপর থেমে থেমে চলতে থাকে সাতক্ষীরার বিভিন্ন এলাকায় মুক্তিযোদ্ধাদের গুপ্ত হামলা। ভোমরা, টাউন শ্রীপুর, বৈকারী ও খানজিয়া সম্মুখযুদ্ধে শহীদ হয় আব্দুর রাজ্জাক, কাজল, খোকন, নাজমুল, নূর মোহাম্মদসহ ৩৩জন বীর মুক্তিযোদ্ধা। লাইটের আলোয় অসুবিধা হওয়ায় ২৯ নভেম্বর মুক্তিযোদ্ধারা টাইম বোমা দিয়ে শহরের কেন্দ্রবিন্দুতে অবস্থিত পাওয়ার হাউস উড়িয়ে দিয়ে ভীত সন্ত্রস্ত করে ফেলে পাক সেনাদের। মুক্তিযোদ্ধাদের হামলায় টিকতে না পেরে ৬ ডিসেম্বর রাতে পিছু হটতে শুরু করে পাক সেনারা। ৭ ডিসেম্বর জয়ের উন্মাদনায় জ্বলে ওঠে সাতক্ষীরার দামাল ছেলেরা।
মুক্তিযুদ্ধকালীন সময়ে শত্রুদের গুলিতে সাতক্ষীরার যে সকল বীর সন্তান শহীদ হন তারা হলেন, শহীদ আব্দুর রাজ্জাক, কাজল, খোকন, নাজমুল, হাফিজউদ্দিন, নুর মোহাম্মদ, আবু বকর, ইমদাদুল হক, জাকারিয়া, শাহাদাত হোসেন, আব্দুর রহমান, আমিনউদ্দিন গাজী, আবুল কালাম আজাদ, সুশীল কুমার, লোকমান হোসেন, আব্দুল ওহাব, দাউদ আলী, সামছুদ্দোহা খান, মুনসুর আলী, রুহুল আমীন, জবেদ আলী, শেখ হারুনার রশিদ প্রমুখ।
তবে মুক্তিযোদ্ধাদের অভিযোগ, স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও সাতক্ষীরার বধ্যভূমি ও গণকবরগুলো সংরক্ষণের উদ্যোগ নেয়া হয়নি আজও। একই সাথে সাতক্ষীরা কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত শহীদ স্মৃতি স্তম্ভে কিছু নাম নিয়ে বিতর্ক থাকায় তা এখনও উদ্বোধন করা হয়নি। সেখানে শ্রদ্ধা জানাতে যান না মুক্তিযোদ্ধারা। অযতেœ আর অবহেলায় হারিয়ে যেতে বসেছে বধ্যভূমি ও গণকবরের স্মৃতিচিহ্ন। তাই বধ্যভূমি ও গণকবরের স্মৃতি ধরে রাখার জন্য মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন সাতক্ষীরার মুক্তিযোদ্ধারা।
সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোশারফ হোসেন মশু জানান, প্রতিবছর ৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস উপলক্ষ্যে জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের আয়োজনের যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করা হয়। তিনি এ সময় সাতক্ষীরার বধ্যভূমি ও গণকবরগুলো সংরক্ষণের দাবী জানান সরকারের কাছে।
সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির জানান, জেলা প্রশাসক চত্বরে স্বাধীনতার যে স্মৃতি স্তম্ভটি রয়েছে সেটি এখনও উদ্বোধন করা হয়নি। কিছু নাম নিয়ে প্রশ্ন উঠায় সেগুলো যাচাই বাছাই করে স্তম্ভটি উদ্বোধন করা হবে। তিনি আরো জানান,সাতক্ষীরা মুক্ত দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালনের পাশাপাশি বর্ধ্যভূমি ও গনকবরগুলি সংরক্ষনের মাধ্যমে শহীদদের শ্রদ্ধা নিবেদনের ব্যবস্থা করা হবে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত

আসাদুজ্জামান ঃ ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সাতক্ষীরায় দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্র বৃষ্টি অব্যাহত রয়েছে। সকাল ৯ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। বর্তমানে ঘূর্ণিঝড় জাওয়াদ শক্তি হারিয়ে বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। তবে, বড় ধরণের আঘাতের কোন সম্ভাবনা নেই বলে জানা গেছে। এদিকে, প্রাকৃতিক দূর্যোগের খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে উপকূলীয় এলাকায়।

বিশেষ করে জরাজীর্ন বেঁড়িবাধ নিয়ে তারা আতঙ্কের মধ্যে রয়েছেন। ইতিমধ্যে জরাজীর্ণ বেঁড়িবাধ সংস্কারে স্থানীয়রা বালির বস্তা, বাঁশ ও খুটি দিয়ে স্বেচ্ছাশ্রমে বেঁড়িবাধ রক্ষায় কাজ করছেন। উপকুলীয় এলাকা আশাশুনি ও শ্যামনগরের নদ নদীর পানি স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে। গত দুই দিনের টানা বর্ষনে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ গুলো।

সাতক্ষীরার আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, ঘূর্ণিঝড় জাওয়াদ শক্তি হারিয়ে বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে রবিবার থেকে সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে দমকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্র বৃষ্টি অব্যাহত রয়েছে। সকাল ৯ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জাওয়াদের প্রভাবে উপকুলীয় এলকায় ৪০-৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে। বর্তমানে সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে তিন নম্বর সতর্কতা সংকেত জারি রয়েছে। তিনি আরো জানান, এ অবস্থায় জেলেদের নিরাপদে থাকতে বলা হয়েছে। আগামীকাল থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে, যে কোন প্রাকৃতিক দূর্যোগের খবর এলেই সাতক্ষীরার উপকূল জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। প্রতি বছরই দূর্যোগের কবলে পড়ে সর্বশান্ত উপকূলীয় অঞ্চলের বাসিন্দারা। জরাজীর্ন বেঁড়িবাধ নিয়ে তারা আতঙ্কের মধ্যে রয়েছেন। ইতিমধ্যে জরাজীর্ণ বেঁড়িবাধ সংস্কারে স্থানীয়রা বালির বস্তা, বাঁশ ও খুটি দিয়ে স্বেচ্ছাশ্রমে বেঁড়িবাধ রক্ষায় কাজ করছেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইভ্যালির সিইও রাসেলের বিরুদ্ধে এবার সাতক্ষীরার আদালতে মামলা

আসাদুজ্জামান : ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে এবার সাতক্ষীরা আদালতে চেক প্রতারণার মামলা হয়েছে। আরওয়ান ফাইভ ভার্সন থ্রি বাইক না পেয়ে গত বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সাতক্ষীরা আমলী আদালত-১ এ মামলাটি দায়ের করেন শেখ তানভীর হোসেন। মামলায় আসামীর বিরুদ্ধে সমন জারি করেছেন বিচারক চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট হুমায়ুন কবীর।

মামলার বাদী শেখ তানভীর হোসেন সাতক্ষীরা শহরের কাছারীপাড়ার শেখ আজহার হোসেনের ছেলে। অন্যদিকে, বিবাদী মোহাম্মদ রাসেল ইকমার্স প্রতিষ্ঠান ইভ্যালীর ম্যানেজিং ডিরেক্টর। সাতক্ষীরা আদালতের মামলাটির নং সিআর ৯৭৮/২১।

মামলার বিবরণে বাদী উল্লেখ করেন, মোহাম্মদ রাসেল একজন প্রতারক ও বিশ্বাস ভঙ্গকারী ব্যক্তি। তিনি ইভ্যালীর মাধ্যমে অনলাইনে পণ্য বিক্রি করে আসছিলেন। ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহারের লক্ষ্যে (আর ওয়ান ফাইভ ভি থ্রি ইন্দোনেশিয়া ভার্সন) মোটর সাইকেল ক্রয়ের জন্য নির্ধারিত বিশেষ অফার মূল্যে ২ লাখ ৯৪ হাজার ৮৭৩ টাকা পরিশোধ করেন। মোটর সাইকেলটি ৪৫ দিনের মধ্যে বাদীকে সরবরাহ করার কথা ছিল। আসামি উল্লিখিত সময়ের মধ্যে মোটর সাইকেলটি সরবরাহ করতে না পারায় উক্ত প্রতিষ্ঠানের ব্যবসায়ী নীতিমালা অনুযায়ী উল্লিখিত মোটর সাইকেলের এম আর পি (খুচরা মূল্য) বাবদ বাদীকে ৫ লাখ টাকার একটি চেক

(E-Valy.Com Ltd এর midland bank (Payable at any Branch in Bangladesh) 285261185 A/C No. 0008-1090000842 ব্যাংক হিসাবের চেক নং- CA 1801595 DATE 14.07.2021)) প্রদান করেন। উল্লিখিত চেকটি নগদায়নের জন্য সর্বশেষ গত ৩ অক্টোবর বাদীর নিজস্ব ব্যাংক হিসাবে জমা দিলে তা (Account Closed or Dormant or Blocked) মর্মে ডিজঅনার হয়। বাদী চেকটি ডিজঅনারের বিষয় আসামিকে জানানোর চেষ্টা করেও ব্যর্থ হয়ে বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে গত ১১ অক্টোবর ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানায় ডিমান্ড নোটিশ প্রেরণ করেন। অফিস বন্ধ থাকায় গত ১৩ অক্টোবর নোটিশটি ফেরত আসে। এক পর্যায়ে কোন উপায় না পেয়ে তিনি মামলা করতে বাধ্য হয়েছেন।
মামলাটির বাদী পক্ষের আইনজীবী অ্যাড. মোস্তফা আসাদুজ্জামান দিলু জানান, মামলাটি মূলত চেক ডিজঅনার মামলা। আদালত মামলাটি আমলে নিয়ে আসামী মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে সমন জারি করেছেন। আগামী ২৪ মার্চ এই মামলার পরবর্তী দিন ধার্য করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এফ জেড-এস ভি .৩০ ইউজার কাস্টমার গেট টু গেদার বাইক র‌্যালী

প্রেস বিজ্ঞপ্তি : গতকাল প্রেস্টিজ মটর, সাতক্ষীরা (ইয়ামাহা) এর আয়োজনে এসিআই মটরস এর সহযোগিতায় ইয়ামাহা এফ জেড-এস ভি .৩০ ইউজার কাসটমার গেট টু গেদার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কাস্টমারদেরকে ফুলেল শুভেচ্ছা দিয়ে শহর প্রদক্ষিন করে বাইক র‌্যালীর মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস্টিজ মটরের স্বত্ত্বাধিকারী ও দৈনিক যুগের বার্তার প্রকাশক ও সম্পাদক আবু নাসের মোঃ আবু সাঈদ, এসিআই মটরসের মারকেটং অফিসার মোঃ আসেদে এবং প্রেসটিজ মটরের ম্যানেজার এম. এ. শাাহিন।

এছাড়া YRC সাতক্ষীরার মেম্বারগণ সহ কাস্টমারগণ। অনেক আনন্দ উদ্দীপনায় অনুষ্ঠানটি আয়োজিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest