সর্বশেষ সংবাদ-
এখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন

ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিনজনসহ ৪ জনের মৃত্যু

দেশের খবর: নীলফামারী সদরে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছে। বুধবার (৮ ডিসেম্বর) সকালে সদরের বউবাজার রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ওই চারজন রেললাইনের ওপর বসে রোদ পোহাচ্ছিল। তারা সবাই কিশোর ছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কুমিরায় আবারও নৌকার মাঝি শেখ আজিজুল ইসলাম

৪ নং কুমিরায় আবারও নৌকার মাঝি শেখ আজিজুল ইসলাম আসন্ন ২৬ ডিসেম্বর চতুর্থধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন।

উক্ত নির্বাচনে ৪ নং কুমিরা ইউনিয়ন পরিষদে আবারও নৌকা প্রতীক পেয়েছেন ৪ নং কুমিরা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও বর্তমান চেয়ারম্যান শেখ আজিজুল ইসলাম। 

৭ ডিসেম্বর উপজেলা নির্বাচন অফিসার তালা আনুষ্ঠানিক ভাবে প্রতীক বরাদ্দদেন। বিগত ৫ বছর তিনি সম্মানের সাথে দ্বায়িত পালন করে আসছেন। গরিবের অর্থ তিনি সঠিক নিয়মে বন্টন করে সুনাম অর্জন করেছেন। তিনি কোন ধরনের অনিয়ম ও দূর্ণীতি করেনি। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে তিনি ইউনিয়নবাসীকে আবারও নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য আহ্বান করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে ওসি’র সঙ্গে ফুলের শুভেচ্ছা বিনিময় করলেন নৌকার প্রার্থী শম্ভুজিত

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবিরের সঙ্গে ফুলের শুভেচ্ছা বিনিময় করলেন, শোভনালী ইউনিয়নের নৌকার মনোনীত প্রার্থী, এমপি প্রতিনিধি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল। মঙ্গলবার সন্ধ্যায় থানার মেইন ফটকের সামনে এই ফুলের শুভেচ্ছা বিনিময় করা হয়। ফুলের শুভেচ্ছা বিনিময়কালে নৌকার মনোনীত প্রার্থী ও তাদের কর্মীদের উদ্দেশ্যে (ওসি) মোহাম্মাদ গোলাম কবির বলেন, আপনারা কেউ কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করবেন না। আশাশুনি উপজেলায় আইন-শৃঙ্খলা বজায় রেখে সুস্থ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পূর্ণ হবে। আর যদি কোথাও কেউ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করেন তাহলে আমি কাউকে ছাড় দিবো না। এসময় শোভনালী ইউনিয়নের আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ উপস্থিতি ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় এডুকেয়ার কোচিং সেন্টারের উদ্বোধন

সাতক্ষীরায় মান সম্পন্ন শিক্ষা ব্যবস্থা নিয়ে এডুকেয়ার কোচিং সেন্টারের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় সাতক্ষীরা সরকারি কলেজ সংলগ্ন রউফ সুপার মার্কেটে জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতিতে এডুকেয়ার কোচিং সেন্টারের শুভ সূচনা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরার নবম-দশম, একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের মান সম্পন্ন পাঠদান করাই এডুকেয়ার কোচিং সেন্টারের মূল লক্ষ্য। এছাড়াও খুলনা থেকে পরিচালিত ব্যতিক্রমধর্মী কোচিং ব্যবস্থা ইউনি ভিশন এর সাতক্ষীরা জেলা শাখা হিসাবে পরিচালিত হবে।

যেখানে, বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং চালু করা হয়েছে। সাতক্ষীরার অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা নিয়মিত পরিচালিত হবে এডুকেয়ার ও ইউনি ভিশন সাতক্ষীরা শাখা।

প্রতিষ্ঠানটির পরিচালক মেহেদী রহমান সান বলেন, কোচিং ব্যবসা নয়, মান সম্মত শিক্ষা প্রদান করায় আমাদের লক্ষ্য। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বিদেশের খবর: প্রতিবেশী দেশ ভারতে করোনার নতুন ধরন ওমিক্রন সংক্রমন বাড়ছে। এরই মধ্যে দেশটিতে ওমিক্রন সংক্রমিত ২১ জন রোগী শনাক্ত হয়েছে।

ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যে পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানে সবচেয়ে বেশি ৯ জন ওমিক্রন রোগী শনাক্ত হয়েছে, এরপর মহারাষ্ট্রে ৮ জন, কর্নাটকে ২ জন এবং গুজরাট ও রাজধানী নয়া দিল্লিতে ১ জন করে।

সোমবার দেশটির স্বাস্থ্য কর্মকর্তার পরিস্থিতি মোকাবিলায় টিকা দান কর্মসূচি আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে।

দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জনগণকে টিকা নিতে এগিয়ে আসার আহ্বান জানিয়ে টুইটারে বলেছেন, দিল্লির লোকদের অব্যশই পূর্ণ টিকা নিতে হবে, মাস্ক পরতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

নগরীটির প্রথম ওমিক্রন রোগীকে সরকারি একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে আর দিল্লির প্রাপ্তবয়স্ক বাসিন্দাদের প্রায় ৯৪ শতাংশ টিকার অন্তত একটি ডোজ নিয়েছে বলে জানিয়েছেন তিনি।

ভারতের ৯৪ কোটি ৪০ লাখ পূর্ণবয়স্ক জনসংখ্যার ৫১ শতাংশ কোভিড টিকার দুটি ডোজই নিয়েছে এবং ৮৫ শতাংশ অন্তত একটি ডোজ নিয়েছে বলে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

সরকারি তথ্য থেকে দেখা গেছে, পর্যাপ্ত টিকার সরবরাহ থাকলেও লাখ লাখ লোকের দ্বিতীয় ডোজ নেওয়ার সময় পার হয়ে গেছে।

ভারতে শনাক্ত হওয়া অধিকাংশ ওমিক্রন রোগীই সম্প্রতি বিদেশ থেকে ফিরেছিলেন। তারপরও চিকিৎসকরা বলছেন, বিদেশ ফেরতদের পাশাপাশি করোনাভাইরাসের এই নতুন ধরনটি ইতোমধ্যেই স্থানীয় লোকজনের মধ্যে ছড়ানো শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় ভারত ৮৮৯৫ জন করোনাভাইরাস রোগী শনাক্তের কথা জানিয়েছে। এদের নিয়ে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৪৬ লাখ ছাড়িয়ে গেছে। নতুন আরও ২১১ মৃত্যু নিয়ে দেশটিতে মহামারীতে মৃতের মোট সংখ্যা ৪ লাখ ৭৩ হাজার ৫৩৭ জনে দাঁড়িয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান মাহি, বলবেন অনেক কিছু

বিনোদন ডেস্ক: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে চিত্রনায়ক ইমন ও নায়িকা মাহিয়া মাহির কথোপকথনের একটি কল রেকর্ড ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অডিও ক্লিপটিতে শোনা যায়, মাহিকে তাৎক্ষণিক তার কাছে যেতে বলছেন প্রতিমন্ত্রী মুরাদ। নায়িকা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং হুমকি দেন তিনি।

আর এরপরই ডা. মুরাদ হাসানকে নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা। যার পরিপ্রেক্ষিতে তাকে তথ্য প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরেই নিজ দফতরে পদত্যাগপত্র পাঠিয়েছেন ডা. মুরাদ।

প্রতিমন্ত্রীর ফোনালাপ ফাঁস নিয়ে গতকাল সোমবার রাতে সৌদি আরব থেকে লাইভে এসে নিজের বক্তব্য জানিয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তিনি স্বামীর সঙ্গে সম্প্রতি ওমরাহ হজ করতে গিয়েছেন। সেখান থেকে এবার তিনি স্ট্যাটাস দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চান বলে জানিয়েছেন।

তিনি আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) ফেসবুকে লিখেছেন, ‘উমরাহ থেকে ফিরেই আমার প্রথম এবং একমাত্র চাওয়া আমি আমাদের সবার অভিভাবক, আমাদের মমতাময়ী মা (মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা)’র সাথে ৩০ সেকেন্ডের জন্য হলেও দেখা করতে চাই। অনেক কিছু বলার আছে। এই মনোবাসনা নিয়েই আমি মক্কা ত্যাগ করবো। আমার বিশ্বাস এই চাওয়া ব্যর্থ হবে না’।

এর আগে গতকাল তিনি লাইভে এসে মুরাদের কুরুচিপূর্ণ আচরণ ও ভাষা নিয়ে মাহি বলেন, ‘বিকৃত এবং কুরুচিপূর্ণ ব্যবহার ও ভাষার প্রতিত্তোরের ভাষা আমার জানা ছিল না, নম্রতা আমার পারিবারিক শিক্ষা…।’

ভিডিওতে মাহিয়া মাহি বলেন, ‘আমি এখন পবিত্র হারাম শরিফে আছি। ওমরাহ পালন করছি। আমি যেটা বলার জন্য ভিডিওটা করছি। আমি সেদিনও বলেছিলাম। বিকৃত এবং কুরুচিপূর্ণ ব্যবহার ও ভাষার প্রতি-উত্তরের ভাষা আমার জানা ছিল না। এটা দুই বছর আগের ঘটনা। তখন আমি শুধু আল্লাহর কাছে বলেছিলাম।’

মাহি আরও বলেন, ‘আমি আরও একবার দেশবাসীর কাছে ছোট হলাম। কিন্তু আপনারা নিজের থেকে একটু চিন্তা করে দেখবেন, এই ভাষার প্রতিত্তোর কী দেওয়া উচিত ছিল? সেদিন আমার আসলে কিছু বলার ভাষা ছিল না। তাই সেদিন কিছু বলিনি। আমি সেদিন চুপ থেকেছি পাশ কাটিয়ে।’

তিনি বলেন, ‘এটা (প্রতিমন্ত্রীর সঙ্গে কথোপকথন) ঠিক দুই বছর আগের ঘটনা। আমি বরাবরের মতোই সব সময় আল্লাহর কাছে বলি যে, আল্লাহ আমি কষ্ট পেয়েছি। যার মাধ্যমে কষ্ট পেয়েছি। কোনো না কোনোভাবে তিনি তার রেজাল্ট (ফল) পেয়েছেন, আলহামদুলিল্লাহ।’

মাহিয়া মাহি বলেন, ‘আমি সাংবাদিক ভাইদের বলছি, দুঃখ প্রকাশ করছি। আমার জায়গা থেকে আপনারা বিষয়টি চিন্তা করেন। আমি আসলে এখন কারও ফোন রিসিভ করছি না। আমি যেখানে আছি, এখানে আসলে এ বিষয়ে কথা বলার মতো না। সবাইকে ধন্যবাদ।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মুরাদ-মাহির ফোনালাপ ফাঁস, ইমনকে ডিবির জিজ্ঞাসাবাদ

দেশের খবর: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে চিত্রনায়িকা মাহিয়া মাহির ফাঁস হওয়া ফোনালাপের বিষয়ে চিত্রনায়ক মামনুন হাসান ইমনকে জিজ্ঞাসাবাদ করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (৬ ডিসেম্বর) রাতে রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে ডাকা হয়েছিল তাকে। সেখানে তার সঙ্গে প্রায় ৪০ মিনিট কথা বলেন ডিবি কর্মকর্তারা। এরপর তাকে ছেড়ে দেওয়া হয়। ডিবির দায়িত্বশীল একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মাহি এই মুহূর্তে ওমরাহর জন্য সৌদি আরবে অবস্থান করছেন। তাই প্রাথমিকভাবে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ কারণে ইমনকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। উনি ফোনালাপের বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তবে প্রাথমিকভাবে তার কোনো ইল মোটিভ (খারাপ উদ্দেশ্য) পাওয়া যায়নি।

এক প্রশ্নের জবাবে ডিবি কর্মকর্তা বলেন, মাহি দেশে ফিরলে বিষয়টি নিয়ে তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে মাহি ও মুরাদ হাসানের একটি ফোনালাপ ফাঁস হয়। সেই ফোনে অশ্লীল-আপত্তিকর ভাষায় মাহির সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী। এসময় তিনি মাহিকে তার সঙ্গে দেখা করতে বলেন। নিজের অনৈতিক ইচ্ছার কথা জানান। এমনকি চিত্রনায়িকাকে মেরে ফেলার হুমকিও দেন।

সেদিন মাহির সঙ্গে ছিলেন চিত্রনায়ক ইমন। তিনি বলেন, ‘একজন মন্ত্রী বারবার ফোন দিচ্ছেন আমি না ধরে তো থাকতে পারি না। তাই অনুষ্ঠানের মধ্যেই ধরেছি। বাকি আলাপ তো সবাই শুনেছেন। উনার আলাপ শুনেই কিন্তু আমি বাধ্য হয়ে বলেছি, হ্যাঁ, ভাই আসতেছি। দেখছি ভাই। খারাপ কিছু বলিনি।’

‘উনি কল দেওয়ার অনেক সময় পার হয়ে গেছে। আমি কিন্তু বারবার বলছি, দুই মিনিট ভাইয়া, নামছি। আমি চাইছিলাম যেন উনি ফোনটা রাখেন। মাহির সঙ্গে কি আলাপ হয়েছে সেটা কিন্তু আমি জানতে পারিনি। কারণ আমি মাহির হাতে ফোন দিয়ে ডিরেক্টরের সঙ্গে আলাপ করছিলাম। মাহি কিন্তু আমাকে কিছুই বলেনি এ ব্যাপারে। এখন অডিওটা শুনে আমি জানতে পারলাম সেদিন মাহি কতোটা বিব্রত ছিল।’

এদিকে ঘটনার বিষয়ে সৌদি আরব থেকে মাহি ভিডিও বার্তায় বলেন, ‘আমি এখন পবিত্র হারাম শরিফে আছি। ওমরাহ পালন করছি। আমি যেটা বলার জন্য ভিডিওটা করছি। আমি সেদিনও বলেছিলাম। বিকৃত এবং কুরুচিপূর্ণ ব্যবহার ও ভাষার প্রতি-উত্তরের ভাষা আমার জানা ছিল না। এটা দুই বছর আগের ঘটনা। তখন আমি শুধু আল্লাহর কাছে বলেছিলাম।’

মাহি আরও বলেন, ‘আমি আরও একবার দেশবাসীর কাছে ছোট হলাম। কিন্তু আপনারা নিজের থেকে একটু চিন্তা করে দেখবেন, এই ভাষার প্রতিত্তোর কী দেওয়া উচিত ছিল? সেদিন আমার আসলে কিছু বলার ভাষা ছিল না। তাই সেদিন কিছু বলিনি। আমি সেদিন চুপ থেকেছি পাশ কাটিয়ে।’

তিনি বলেন, ‘এটা (প্রতিমন্ত্রীর সঙ্গে কথোপকথন) ঠিক দুই বছর আগের ঘটনা। আমি বরাবরের মতোই সব সময় আল্লাহর কাছে বলি যে, আল্লাহ আমি কষ্ট পেয়েছি। যার মাধ্যমে কষ্ট পেয়েছি। কোনো না কোনোভাবে তিনি তার রেজাল্ট (ফল) পেয়েছেন, আলহামদুলিল্লাহ।’

মাহিয়া মাহি বলেন, ‘আমি সাংবাদিক ভাইদের বলছি, দুঃখ প্রকাশ করছি। আমার জায়গা থেকে আপনারা বিষয়টি চিন্তা করেন। আমি আসলে এখন কারও ফোন রিসিভ করছি না। আমি যেখানে আছি, এখানে আসলে এ বিষয়ে কথা বলার মতো না। সবাইকে ধন্যবাদ।’

সম্প্রতি তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এবং তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে একটি সাক্ষাৎকারে অসৌজন্যমূলক কথা বলেন। এর আগেও তিনি বিভিন্ন সময়ে আপত্তিকর কথা বলেছেন। যা নিয়ে বেশ সমালোচনা-আলোচনা হয়।

সবশেষ সোমবার রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তথ্য প্রতিমন্ত্রী মুরাদের পদত্যাগ

দেশের খবর : প্রধানমন্ত্রীর নির্দেশের পর তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা গেছে। আজ মঙ্গলবার দুপুরে তিনি পদত্যাগপত্র পাঠান।

এর আগেই মঙ্গলবার বেলা ১১টার দিকে পদত্যাগপত্রের খসড়া প্রস্তুত করে স্বাক্ষরের জন্য প্রতিমন্ত্রীর ইমেইলে পাঠানো হয়।

‘ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রতিমন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়েছেন’- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এনটিভি অনলাইনকে বলেছেন।

সূত্রটি আজ দুপুরে আরও জানায়, প্রতিমন্ত্রী বর্তমানে চট্টগ্রামে এক বন্ধুর বাসায় অবস্থান করছেন। সেখান থেকেই তিনি স্বাক্ষর করেছেন।

সম্প্রতি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনিকে নিয়ে মন্তব্যের জন্য তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের পদত্যাগের দাবি তোলে বিএনপি। এ নিয়ে আলোচনার মধ্যেই চিত্রনায়িকা মাহিয়া মাহি ও চিত্রনায়ক ইমনের সঙ্গে ডা. মুরাদের একটি ফোন আলাপের অডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। যেখানে দেশের একজন অভিনেত্রীর সঙ্গে মুরাদ হাসানের অশালীন ভাষায় কথা বলতে এবং তাঁকে হুমকি দিতে শোনা যায়।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। একপর্যায়ে সোমবার রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest