সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় পৌর ও সদর উপজেলা তাঁতীদল এর সাংগঠনিক আলোচনা সভাকলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক- সম্পাদক ফারুকীসাতক্ষীরা সদরের ৫ নং শিবপুর ইউনিয়নে কৃষক দলের কর্মীসভা অনুষ্ঠিতশ্যামনগরে চেয়ারম্যান প্রার্থী গাজী শাহ আলমের ব্যানার কেটে নষ্ট করার অভিযোগসাতক্ষীরা- খুলনা মহাসড়কের আঠারো মাইলে ঝরলো ৬ প্রাণতালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক, নিন্দা সাংবাদিকদেরইছামতীতে নেই সেই মিলনমেলা : শান্তিতেই শেষ দেবহাটার বিজয়া দশমীদেবহাটায় দুর্গাপূজার নবমীতে বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলমআশাশুনিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজসাতক্ষীরায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন সাবেক মেয়র চিশতি

সাতক্ষীরা সদর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কমিটি বিলুপ্তি

সাতক্ষীরা সদর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে।

৮ সেপ্টেম্বর ২০২১ তারিখে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, রেজিস্ট্রেশন এস ১৫৩৬(৯৬) /৯৩ এর নির্বাহী সম্পাদক জাহিদুর রহমান বিশ^াস ও মহা সম্পাদক আনোয়ার হোসেন ভুঁইয়া স্বাক্ষরিত একপত্রে সাতক্ষীরা সদর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি মেয়াদ উত্তীর্ণ তার কারণে উক্ত কিমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
করোনা আক্রান্ত যুবলীগ নেতা মহি আলমের সুস্থ্যতা কামনায় কালিগঞ্জে দোয়া

সাতক্ষীরা জেলা যুবলীগের সিনিয়র সদস্য মীর মহিতুল আলম মহি করোনায় আক্রান্ত হওয়ায় তার আশু সুস্থ্যতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার কালীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি মোঃ সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে এ দোয়া অনুষ্ঠিত হয়। এসময় সাংগঠনিক সম্পাদক মহব্বত হোসেন ও যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

যুবলীগ নেতা মহির দ্রুত সুস্থ্যতা কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুর রহিম। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা আইনজীবী ঐক্যপরিষদের প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিনিধি :
গঠনতন্ত্র পরিপন্থী কর্মকান্ডের প্রতিবাদে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এম শাহ আলম ও তার সহযোগীদের শাস্তি এবং দ্রুত সাধারণ সভার দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির দ্বিতীয় তলায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা আইনজীবী ঐক্য পরিষদের আহবায়ক , সাবেক সংসদ সদস্য, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সিনিয়র অ্যাডভোকেট স,ম,সালাহউদ্দীন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পরিষদের প্রধান উপদেষ্টা , সাবেক পি, পি, , সিনিয়র অ্যাডভোকেট এস, এম, হায়দার।

অনুষ্ঠানের শুরুতে পবিএ কোরআন তেলাওয়াত করেন এ্যাডঃ নুরুল আমিন , পবিএ গীতা পাঠ করেন এ্যাডঃ অনিত মুখার্জী।
আইনজীবী ঐক্য পরিষদের সদস্য সচিব,আইনজীবী সমিতির সাবেক সভাপতি , সিনিয়র অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদের উপস্থাপনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা পি, পি, আব্দুল লতিফ, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডঃ আ, ক, ম, রেজওয়ান উল্লাহ সবুজ , সংগঠনের উপদেষ্টা, বিশেষ পি পি, এ্যাডঃ জহুরুল হায়দার বাবু, সংগঠনের উপদেষ্টা জি, পি, এ্যাডঃ শম্ভুনাথ সিংহ, সিনিয়র এ্যাডঃ সৈয়দ এখলেছার আলী বাচ্চু, এ্যাডঃ শেখ আব্দুস সামাদ , এ্যাড: আকবর আলী, এ্যাডঃ নিজাম উদ্দিন , এ্যাডঃ শেখ মিজানুর রহমান , এ্যাডঃ এ, বি এম, সেলিম, শেখ জুলফিকার আলম শেখ শিমুল, এ্যাডঃ মোজাহার হোসেন কান্টু, এ্যাডঃ খায়রুল বদিউজ্জামান, এ্যাডঃ ওকালত হোসেন, এ্যাডঃ আকবর আলী , এ্যাডঃ আশরাফুল আলম বাবু , কার্যনির্বাহী কমিটির এ্যাডঃ সামছুদ্দোহা খোকন , এ্যাডঃ এস, এম, ফিরোজ , এ্যাডঃ শাকিলা খানম , এ্যাডঃ তোহা কামাল উদ্দী , এ্যাডঃ সরদার সাইফ , এ্যাডঃ জাহাঙ্গীর আলম, এ্যাডঃ কামরুজ্জামান ভুট্টো,এ্যাডঃ বিউটি আফরোজা বানু, এ্যাডঃ লুৎফুননেছা রুবি প্রমুখ। প্রতিবাদ সভায় সর্বসম্মতি ক্রমে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ড.এ্যাডঃ রবিউল ইসলাম খান,সিনিয়র অ্যাডভোকেট শেখ আব্দুল খালেক, এ্যাডঃ সরকার যামিনী কান্ত কে উপদেষ্টা কো – অপট করা হয়।

নেতৃবৃন্দ বলেন, লিফট ক্রয়, ফোয়ারা নির্মাণ সহ বিবিধ টাকার অস্বাভাবিক ব্যায় বাজেট বহির্ভূত ও সাধারণ সভায় অনুমোদিত না থাকা ইং ০৫.০১.১১ তারিখের তদন্ত রিপোর্টে জাল ধরা পড়া আত্মসাৎকৃত ১৪,৪৮,৭৯৯ টাকা দ্রুততম সময়ে আদায় করে তা সাধারণ আইনজীবীদের মধ্য সমহারে বন্টন করা এবং গঠনতন্ত্র পরিপন্থী সকল অবৈধ কর্মের চিহ্নিত কর্মকারক এড, এম শাহ আলম ও তার সহযোগী দোসরদের বিরুদ্ধে দ্রুত শাস্তির দাবি জানান বক্তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি রুহুল হক
দেবহাটা ব্যুরো : :
দেবহাটায়  বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন সাতক্ষীরা-৩ আসনের এমপি অধ্যাপক আ.ফ.ম রুহুল হক। বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলার গাজীরহাট বাজারে ফলজ-বনজ বৃক্ষ রোপণের মাধ্যমে এ কর্মসূচি উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন সাহেব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-৩ আসনের এমপি অধ্যাপক আ.ফ.ম রুহুল হক।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মুজিবুর রহমান, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইমান আলী, সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান মামুন, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য আবুল কাশেম, ইউনিয়ন যুবলীগের সভাপতি আরিফুর রহমান সুমন, সাধারণ সম্পাদক আশরাফুল মোড়ল, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর রাজু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খায়রুল ইসলাম, মিজানুর, কৃষকলীগের সভাপতি শাহাদাত হোসেন, সম্পাদক মিলন বিশ্বাস প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বলেন, বেশি বেশি গাছ লাগিয়ে পরিবেশকে সবুজে রূপান্তরিত করতে হবে। গাছ পরিবেশের বন্ধু, তাই সমাজকে বাঁচাতে আমাদের প্রত্যেকে গাছ লাগাতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আফগান নারীদের সব ধরনের খেলা নিষিদ্ধ করছে তালেবান

বিদেশের খবর : আফগানিস্তানের নারীরা ক্রিকেটসহ কোনো ধরনের খেলাধুলায় অংশ নিতে পারবেন না বলে ঘোষণা করছে দেশটিতে সদ্য দায়িত্ব নেওয়া তালেবানের সাংস্কৃতিক কমিশন। বুধবার একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এ খবর জানা গেছে।

অস্ট্রেলিয়ার একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তালেবানের সাংস্কৃতিক কমিশনের উপ-প্রধান, আহমদুল্লাহ ওয়াসিক জানান, নারীদের জন্য খেলাধুলা করাটা গুরুত্বপূর্ণ কিছু নয়।

ওই সাক্ষাৎকারে ওয়াসিক বলেন, আমি মনে করি না নারীদের ক্রিকেট খেলতে দেওয়া উচিত। কারণ নারীদের জন্য ক্রিকেট খেলা গুরুত্বপূর্ণ নয়।

তিনি আরও বলেন, ক্রিকেট খেলায় নারীদের মুখ আর শরীর ঢাকা থাকে না। ইসলাম নারীদের এভাবে চলাফেরার অনুমোদন দেয় না।

তিনি বলেন, গণমাধ্যমের এই যুগে সহজেই ছবি আর ভিডিও ছড়িয়ে পড়ে। আর সেসব পুরুষরাও দেখেন। ক্রিকেট আর অন্য যেসব খেলায় নারীদের বেপর্দা হওয়ার সুযোগ থাকে সেসব খেলা ইসলাম ও ইসলামী আমিরাত অনুমোদন করে না।

আইসিসির অস্ট্রেলিয়ায় টেস্ট ম্যাচ বাতিল করার সম্ভাবনার বিষয়ে জানতে চাইলে ওয়াসিক বলেন, এ ব্যাপারে তালেবান আপোষ করবে না।

অবশ্য আফগান পুরুষরা খেলাধুলায় অংশ নিতে পারবে বলে গতমাসে এক গণমাধ্যমকে জানিয়েছিলেন ওয়াসিক। চলতি বছরের শেষের দিকে পুরুষদের জাতীয় ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফরের কথা রয়েছে। ওই সফরে পুরুষ ক্রিকেট দল যেতে পারবেন বলে জানিয়েছিলেন ওয়াসিক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শেষ ম্যাচ জিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়

খেলার খবর : অতীতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ তো দূরে থাক, টি-টোয়েন্টিতে জয়ের দেখাও পায়নি বাংলাদেশ।

ক্রিকেট খেলুড়ে শক্তিশালী এই দুই দলকে ঘরের মাঠে ডেকে এনে সিরিজে হারাল বাংলাদেশ।

বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে পাঁচ ম্যাচের সিরিজে ৪-১ ব্যবধানে হারায় বাংলাদেশ।

নিউজিল্যান্ডকে চলমান পাঁচ ম্যাচের সিরিজের চতুর্থ খেলায় ৩-১ ব্যবধানে হারাল টাইগাররা। সিরিজের শেষ ম্যাচটি শুক্রবার মিরপুরের একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

বুধবার টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে নাসুম আহমেদের স্পিন আর মোস্তাফিজুর রহমানের গতির মুখে পড়ে ১৯.৩ ওভারে ৯৩ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। কিউইদের হয়ে উইলি ইয়াং একাই করেন ৪৬ রান। বাংলাদেশ দলের হয়ে চার ওভারে ১০ ও ১২ রান খরচায় সমান ৪টি করে উইকেট নেন নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

৯৪ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমেও ৬ ওভারে মাত্র ৩৭ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ৬৭ রানে নিজের ভুলে রান আউট হয়ে ফেরেন ওপেনার মোহাম্মদ নাঈম।

এরপর আফিফ হোসেনকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

সংক্ষিপ্ত স্কোর :

নিউজিল্যান্ড: ১৯.৩ ওভারে ৯৩/১০
বাংলাদেশ: ১৯.১ ওভারে ৯৬/৪ (রিয়াদ ৪৩*, নাঈম ২৯)।

ফল: বাংলাদেশ ৬ উইকেটে জয়ী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পরীমনির তিনবার রিমান্ড বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে : হাইকোর্ট

দেশের খবর : পরীমনিকে দফায় দফায় রিমান্ডের বৈধতা চ্যালেঞ্জ করা মামলায় লিখিত আদেশে হাইকোর্ট বলেছেন, পুলিশ ডিপার্টমেন্টের বোঝা উচিত, মানুষের জীবন অত্যন্ত মূল্যবান। আইনি ভিত্তি ছাড়া পুলিশ রিমান্ড চাইতে পারে না। অথচ এ মামলায় পুলিশ তাকে তিন বার রিমান্ডে নিয়েছে, যা ফৌজদারি বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে।

বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এসব কথা বলেন।

পাঁচ পৃষ্ঠার লিখিত আদেশে হাইকোর্ট বলেছেন, উচ্চ আদালতের নির্দেশনা ভঙ্গ করে তদন্তকারী কর্মকর্তা পরীমনিকে তিনবার রিমান্ডে নিয়েছেন। যেখানে প্রথমবারই রিমান্ডে তাকে জিজ্ঞাসাবাদ করার যথেষ্ট সময় পেয়েছেন।

গত ২৬ আগস্ট পরীমনির বিরুদ্ধে মাদক মামলার জামিন আবেদনের ওপর দ্রুত শুনানি করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট। সেইসঙ্গে লম্বা সময় পর ১৩ সেপ্টেম্বর জামিন শুনানির বিষয়ে দিন নির্ধারণের আদেশ কেন বাতিল করা হবে না তাও জানতে চান আদালত।

১ সেপ্টেম্বরের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয় এবং ওই দিন পরবর্তী শুনানির দিন নির্ধারণ করে হাইকোর্ট।

এছাড়াও গত ২৯ আগস্ট সুপ্রিম কোর্টের রায় না মেনে মাদক মামলায় আটক চিত্রনায়িকা পরীমনিকে বারবার রিমান্ডে নেওয়ার বৈধতা নিয়ে হাইকোর্টের স্বতঃপ্রণোদিত আদেশ প্রার্থনা করে একটি আবেদন করা হয়। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা নাসরিন এ আবেদন জানান।

পরে পরীমনিকে বারবার রিমান্ডে নেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিতে এ সংক্রান্ত নথি ও তদন্ত কর্মকর্তাকে তলব করেন হাইকোর্ট। আগামী ১৫ সেপ্টেম্বর তাদেরকে হাইকোর্টে হাজির হতে বলা হয়েছে। একইসঙ্গে সেদিন শুনানির দিনও নির্ধারণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন রুহুল হক এমপি

কে এম রেজাউল করিম, দেবহাটা : দেবহাটায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন সাতক্ষীরা-৩ আসনের এমপি অধ্যাপক আ.ফ.ম রুহুল হক। বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলার গাজীরহাট বাজারে ফলজ-বনজ বৃক্ষ রোপণের মাধ্যমে এ কর্মসূচি উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন সাহেব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-৩ আসনের এমপি অধ্যাপক আ.ফ.ম রুহুল হক।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মুজিবুর রহমান, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইমান আলী, সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান মামুন, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য আবুল কাশেম, ইউনিয়ন যুবলীগের সভাপতি আরিফুর রহমান সুমন, সাধারণ সম্পাদক আশরাফুল মোড়ল, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর রাজু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খায়রুল ইসলাম, মিজানুর, কৃষকলীগের সভাপতি শাহাদাত হোসেন, সম্পাদক মিলন বিশ্বাস প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বলেন, বেশি বেশি গাছ লাগিয়ে পরিবেশকে সবুজে রূপান্তরিত করতে হবে। গাছ পরিবেশের বন্ধু, তাই সমাজকে বাঁচাতে আমাদের প্রত্যেকে গাছ লাগাতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest