সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় পৌর ও সদর উপজেলা তাঁতীদল এর সাংগঠনিক আলোচনা সভাকলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক- সম্পাদক ফারুকীসাতক্ষীরা সদরের ৫ নং শিবপুর ইউনিয়নে কৃষক দলের কর্মীসভা অনুষ্ঠিতশ্যামনগরে চেয়ারম্যান প্রার্থী গাজী শাহ আলমের ব্যানার কেটে নষ্ট করার অভিযোগসাতক্ষীরা- খুলনা মহাসড়কের আঠারো মাইলে ঝরলো ৬ প্রাণতালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক, নিন্দা সাংবাদিকদেরইছামতীতে নেই সেই মিলনমেলা : শান্তিতেই শেষ দেবহাটার বিজয়া দশমীদেবহাটায় দুর্গাপূজার নবমীতে বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলমআশাশুনিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজসাতক্ষীরায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন সাবেক মেয়র চিশতি

নেইমার ম্যাজিকে ব্রাজিলের টানা অষ্টম জয়

খেলার খবর : সতীর্থকে দিয়ে করালেন প্রথমে এক গোল। পরে নিজে করলেন আরও একটি। গোল-এসিস্ট করে পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি পুরোপুরি নিজের করে নিলেন নেইমার। যার সুবাদে বাছাইপর্বে আট ম্যাচে টানা অষ্টম জয় তুলে নিয়েছে ব্রাজিল।

জাতীয় দলের হয়ে বরাবরই দুর্বার ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার জুনিয়র। আরও একবার তারই প্রমাণ দিলেন তিনি। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে পেরুর বিপক্ষে জাদুকরী পারফরম্যান্সে ২-০ গোলের জয় পেয়েছে ব্রাজিল।

ম্যাচের ১৪ মিনিটের সময় নেইমারের এসিস্ট থেকে প্রথম গোলটি করেছিলেন এভারটন রিবেইরো। পরে ৪০ মিনিটের সময় দ্বিতীয় গোলটি করেন নেইমার নিজেই। এ দুই গোলেই জয় নিয়ে মাঠ ছেড়েছে ব্রাজিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মেসির হ্যাটট্রিক, আর্জেন্টিনার জয়

খেলার খবর : লিওনেল মেসির হ্যাটট্রিকের রাতে বলিভিয়াকে হেসেখেলে হারিয়েছে আর্জেন্টিনা। ৩-০ গোলে জিতেছে আলবিসেলেস্তিরা। জাদুকরী ফুটবলে সামনে থেকে নেতৃত্ব দিয়ে পেলেকে ছাড়িয়ে যাওয়ার দিনে দারুণ জয় এনে দিলেন মেসি।

বাংলাদেশ সময় শুক্রবার ভোরে স্তাদিও মনুমেন্তালে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটিতে বড় জয় পেয়েছে আর্জেন্টিনা। শুরুতেই দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করেন মেসি। অসামান্য এক কীর্তি গড়ে কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে লাতিন আমেরিকার সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার দেবহাটায় ছাত্রলীগ নেতা আলফাজকে গণধোলাই

কে এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো : দেবহাটায় একাধিক নীরিহ পরিবারের জমি দখল, বসতবাড়ি ভাংচুর, মৎস্য ঘের লুট, হামলা, মারপিট সহ অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে মানুষকে জিম্মি ও ত্রাস সৃষ্টিকারী আলফাজ হোসেন সুরুজ নামের এক ছাত্রলীগ নেতা গণধোলাইয়ের শিকার হয়েছেন।

গণধোলাইয়ের একপর্যায়ে পাশ্ববর্তী খালের পানিতে ঝাপিয়ে পড়ে অস্ত্র ফেলে সাঁতরে খাল পাড়ি দিয়ে এযাত্রায় প্রান বাঁচে তার। সে উপজেলার কুলিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ও এলাকার চিহ্নিত মাস্তান।

এসময় আরোও গণধোলাইয়ের শিকার হন ছাত্রলীগ নেতা আলফাজের সাথে থাকা ধর্ষণ, হত্যাচেষ্টা সহ একাধিক মামলার আসামী আবু সুফিয়ান নামের অপর আরেক মাস্তান । বুধবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কদমখালি এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, অবৈধ অস্ত্রের মুখে জিম্মি করে দীর্ঘদিন ধরে এলাকার নীরিহ মানুষদের ওপর অত্যাচার ও জমি দখল সহ নানা অপকর্ম চালিয়ে আসছিল ছাত্রলীগ নেতা আলফাজ-সুফিয়ান বাহিনী। কিছুদিন আগে কুলিয়ার শ্যামনগর গ্রামের বৃদ্ধ আবুল কাশেম শেখের ছেলে মিলন শেখের বসতভিটার জমি দখলে নিতে হামলা চালায় আলফাজ ও সুফিয়ান বাহিনীর লোকজন।

এসময় তারা বৃদ্ধ কাশেম শেখ, তার ছেলে মিলন শেখ ও পুত্রবধু ফতেমা ফারহানাকে বেধড়ক মারপিট করে। হামলাকারীরা কাশেম শেখ ও ফারহানাকে গাছের সাথে বেঁধে নির্যাতনসহ ফারহানার একটি হাত ভেঙে দেয়। সর্বশেষ বুধবার সকালে ফের হামলা চালিয়ে তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে কাশেম শেখের মৎস্য ঘের লুট করে আলফাজ, সুফিয়ান, আছাবুর, এলাহী বকস, জাহা বকস সহ অস্ত্রধারী বাহিনীর সদস্যরা।

এছাড়া পাশ্ববর্তী কদমখালি গ্রামের সংখ্যালঘু বৃদ্ধ মনিন্দ্র কে ৫০ বছরের পৈত্রিক ভিটেবাড়ি থেকে উচ্ছেদ করতে মুহুমুহু হুমকি ও চাপপ্রয়োগ করে যাচ্ছে আলফাজ, সুফিয়ান, ছইলউদ্দীন সহ ওই বাহিনীর লোকজন। আরেক ভুক্তভোগী কদমখালি গ্রামের বাবুরাম জানান, তিনি চিকিৎসার জন্য ভারতে যাওয়ার সুযোগে তার ২৫ শতক জমিও জোরপূর্বক ছইলউদ্দীন, আলফাজ ও সুফিয়ানরা দখলে নিয়ে নিয়েছে। জমিটিতে থাকা তার মায়ের শ্মশানটিও ভেঙে নিশ্চিহ্ন করে দিয়েছে এসব অস্ত্রবাজ সন্ত্রাসীরা।

বুধবার বিকেলে এসব ঘটনার ভুক্তভোগীদের সাথে সরেজমিনে দেখা করতে যান সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কুলিয়ার সাবেক চেয়ারম্যান আছাদুল হক। এসময় ছাত্রলীগ নেতা আলফাজ-সুফিয়ান সহ তাদের সাঙ্গপাঙ্গরা সেখানে গিয়ে অবৈধ অস্ত্র দেখিয়ে ত্রাস সৃষ্টি করতে চাইলে ভুক্তভোগী ও স্থানীয়রা তাদেরকে গণধোলাই দেন।

এদিকে অত্যাচারী এ বাহিনীর জবরদখল, হামলা, লুটপাটের ভুক্তভোগীদের আর্তনাদ এবং গণধোলাইয়ের একটি ভিডিও প্রতিবেদন বৃহষ্পতিবার সকালে ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এর কয়েক ঘন্টার মধ্যে সাতক্ষীরা জেলা ও দেবহাটা উপজেলা ছাত্রলীগের নির্দেশে কুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি-সম্পাদক লিখিতভাবে অভিযুক্ত অস্ত্রবাজ ছাত্রলীগ নেতা আলফাজ হোসেন সুরুজকে দলীয় পদ থেকে অব্যহতি দিয়ে তার মেয়াদোত্তীর্ন কমিটি বিলুপ্ত ঘোষনা করেন।

দীর্ঘদিন ধরে আলফাজ-সুফিয়ান বাহিনীর অত্যাচারে অতিষ্ট ভুক্তভোগীরা অবিলম্বে ছাত্রলীগ নামধারী এসব অস্ত্রবাজদের আইনের আওতায় আনার জন্য সাতক্ষীরা পুলিশ সুপারের কাছে দাবি জানিয়েছেন।

এব্যাপারে দেবহাটা থানার ওসি বিপ্লব সাহা বলেন, এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে পুশকৃত বাগদা জব্দ, ২০ হাজার টাকা জরিমানা

কা‌লিগঞ্জ প্রতি‌নি‌ধি : অপদ্রব্য পুশ করে ঢাকায় পাঠানোর প্রস্তুতিকালে ৩০ কেজি বাগদা চিংড়ি জব্দ করে বিনষ্ট করা হয়েছে। এ সময় ওই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহষ্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার চম্পাফুল ইউনিয়নের কুমারখালি গ্রামের আনন্দ মিস্ত্রীর ব্যবসা প্রতিষ্ঠানে এঘটনা ঘ‌টে। উপজেলার সি‌নিয়র কর্মকর্তা শফিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান প‌রিচালনা করা হয়।কুমারখালি গ্রামের বিশ্বজিৎ মিস্ত্রী, সুজিত মিস্ত্রী, জয়দেব মিস্ত্রী, অমল মিস্ত্রী, তারক মিস্ত্রী, বিমল মিস্ত্রী ও ভোলানাথ মিস্ত্রী জানান, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও সাংবাদিকদের ম্যানেজ করে তাদের গ্রামের মৃত নিরঞ্জন মিস্ত্রীর ছেলে আনন্দ মিস্ত্রী দীর্ঘ ১৪ বছর যাবৎ বাগদা চিংড়িতে সাবু, ময়দাসহ বিভিন্ন অপদ্রব্য পুশ করে ঢাকার ব্যবসায়িদের মাধ্যমে বিদেশে পাঠিয়ে মোটা টাকা উপার্জন করে আসছিলেন।

নাটানা মাছের সেট ও বিভিন্ন চিংড়ি ঘেরের মালিককে অগ্রিম দাদন দিয়ে আনন্দ প্রতি গণমুখে প্রতিদিন চার থেকে পাঁচ কুইন্টাল মাছ কিনতেন। বিষয়টি নিয়ে তারা স্থানীয় ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, পুলিশ ও উপজেলা প্রশাসনের কাছে কয়েক দফায় অভিযোগ করেন। কিন্তু মোটা অংকের টাকা দিয়ে আনন্দ বার বার নিজের অপরাধ ঢাকতে সামর্থ হয়েছেন। একপর্যায়ে বিষয়টি তারা জেলা মৎস্য কর্মকর্তা ও কালিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তাকে অবহিত করেন। এর প্রেক্ষি‌তে বৃহষ্পতিবার দুপু‌রে উপজেলা জ্যেষ্ট মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলামের নেতৃত্বে তার অফিরের ক্ষেত্র সহকারী উজ্জ্বল অধিকারী, সুমন ঢালী পুশকৃত ৩০ কেজি বাগদা চিং‌ড়ি জব্দ ক‌রে বিনষ্ট ও ব‌্যবসা‌য়ি‌কে ২০ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দু’জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি : পৃথক সড়ক দুর্ঘটনায় এক ইউপি সদস্যসহ দু’জনের মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাতক্ষীরা চুকনগর সড়কের সদর উপজেলার বিনেরপোতা নামক স্থানে ও সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা সদরের ভোমরা ইউনিয়নের পল্লীশ্রী মাধ্যমিক বিদ্যালয়ের পাশে চার রাস্তার মোড়ে এসব দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন, সাতক্ষীরা শহরতলীর কাশেমপুর গ্রামের শহীদুল ইসলামের ছেলে সামিউল্লাহ (৪) ও একই উপজেলার ভোমরা ইউপি সদস্য সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দহ পূর্বপাড়ার আশরাফুল ইসলাম ডাবলু (৪৮)।

কাশেমপুর গ্রামের ইজিবাইক চালক শহীদুল ইসলাম জানান, তিনি তার স্ত্রী, সন্তানসহ বৃহষ্পতিবার বিকেলে শ্বশুরবাড়ি তালা উপজেলার ১৮ মাইল থেকে ইজিবাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বিনেরপোতা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলকে পাশ কাটাতে যেয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার ইজিবাইকটি উল্টে যায়। এতে তার চার বছরের ছেলে সামিউল্লাহ মারাত্মক জখম হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে এলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

অপরদিকে হাড়দ্দহ পূর্বপাড়ার সুইটি খাতুন জানান, তার আব্বা আশরাফুল ইসলাম বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ি থেকে সাতক্ষীরার দিকে যাওয়ার সময় পল্লীশ্রী মাধ্যমিক বিদ্যালয়ের পাশে চার রাস্তার মোড়ে একটি ইঞ্জিনচালিত ভ্যান তার মোটর সাইকেলে ধাক্কা মারে। আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক বাবুল আক্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় শিক্ষক রাজ্জাক কর্তৃক চায়ের দোকানীর স্ত্রীরকে ভাগিয়ে নেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রেস বিজ্ঞপ্তি : তালায় নারী লোভী শিক্ষক আব্দুর রাজ্জাক কর্তৃক চায়ের দোকানীর স্ত্রীরকে ভাগিয়ে নেওয়া এবং একাধিক নারীর দুর্বলতা সুযোগে অসামাজিক কার্যাকলাপে বাধ্যকরা অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তালার বালিয়া গ্রামের মনছোপ গাজীর ছেলে মফিজুল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি বলেন আমি একজন দরিদ্র চায়ের দোকানদার। ১২ বছর পূর্বে খুলনার পাইকগাছার শ্রীরামপুর গ্রামের পরীআলী সরদারের কন্যা রিক্তা বেগমের সাথে বিবাহ হয়। বিবাহের পর শান্তিপূর্ণভাবে সংসার করে আসছিলাম। সাংসারিক জীবনে আমাদের একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। আমার কন্যা অত্যন্ত মেধাবী ছাত্রী। সে ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। আমার স্বপ্ন আছে কন্যাকে ডাক্তার বানাবো। সে ডুমুরিয়া প্রাইমারী স্কুলে পড়াকালিন সময়ে আমার স্ত্রী রিক্তা খাতুন বিদ্যালয়ে আশা যাওয়া করত। সে সুযোগে স্ত্রীর উপর কুনজর পড়ে অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাকের।

নারী লোভী শিক্ষক আব্দুর রাজ্জাক বিভিন্ন কৌশলে আমার স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলে। একপর্যায়ে বিভিন্ন সময়ে ব্লাক মেইল করে আমার স্ত্রীর সাথে অবৈধ মেলামেশা করতে থাকে শিক্ষক আব্দুর রাজ্জাক। বিষয়টি আমি অবগত হওয়ার পরও শুধু মাত্র আমার কন্যার ভবিষ্যতের কথা চিন্তা করে স্ত্রীকে অনেক বাধা দিয়েছি, বুঝিয়েছি। একপর্যায়ে সে ভালো হওয়ার প্রতিশ্রুতি দিয়ে আমাকে ভারতে কাজের জন্য পাঠিয়ে দেয়। পরে শিক্ষক রাজ্জাকের ব্লাক মেইলের কারনে আবারো সম্পর্কে জড়িয়ে পড়ে এবং আমার বাড়ি থেকে ৮০ হাজার টাকা ও সোনার গহনাসহ প্রায় ৩/৪লক্ষাধিক টাকার মালামাল নিয়ে শিশু কন্যাকে রেখে ওই শিক্ষক রাজ্জাকের হাত ধরে চলে যায়। সে সময় আমার জমিজমার প্রয়োজনীয় কাগজপত্রও নিয়ে যায় রিক্তা। তিনি আরো বলেন শিক্ষকরা জাতির গঠনের কারিগর। কিন্তু এ কেমন চরিত্রহীন শিক্ষক। শিক্ষার্থীর মায়ের সাথে অবৈধ সম্পর্ক করে সংসার নষ্ট করে দেয়। শিক্ষক রাজ্জাক শুধু আমার সংসার ভাঙেনি শিক্ষকতার সুযোগে এলাকার অনেক নারীদের ফাঁদে ফেলে কামবাসনা চারিতার্থ করে। সংসার নষ্ট করে। একজন শিক্ষক যদি নস্ট হয় তাহলে পুরো জাতি নষ্ট হয়। কলঙ্কিত হয়। ওই শিক্ষকের কারণে বিদ্যালয় কলঙ্কিত হয়েছে, এলাকা কলঙ্কিত হচ্ছে। তার নারী কেলেঙ্কারির কারনে এলাকায় একাধিকবার শালিস হয়েছে। জরিমানও দিতে হয়েছে শিক্ষক রাজ্জাকের। তার কারনে বর্তমানে আমি একমাত্র শিশু কন্যা সন্তানকে নিয়ে মানবেতর জীবন যাপন করছি। আমি ওই নারী লোভী শিক্ষক নামের কলঙ্ক আব্দুর রাজ্জাককে চাকুরিচ্যুতকরাসহ আমার সংসার ভাঙ্গার অপরাধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার, জেলা প্রশাসক সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

অনলাইন ডেস্ক : সাতক্ষীরায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫৫ বোতল ফেন্সিডিলসহ মো. জাহিদুল ইসলাম নামের এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব।

বুধবার (০৮ সেপ্টেম্বর) রাতে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের ফিংড়ি গ্রামের সাধু অয়েল মিলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের গোবরখালি গ্রামের মো. আবদুস সামাদ গাজীর ছেলে।
র‌্যাব জানায়, সাতক্ষীরা সদর উপজেলার বালিথা বাজার গ্রামস্থ এলাকায় কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য বেচাকেনার উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদ পেয়ে ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে অভিযান চালানো হয়। সে অভিযানে ফিংড়ি ইউনিয়নের ফিংড়ি গ্রামের সাধু অয়েল মিলের সামনে পাকা চাতাল এর ওপর থেকে মো. জাহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়।
র‌্যাব আরও জানায়, অভিযানে গ্রেফতারকৃত জাহিদুলের কাছ থেকে ৫৫ বোতল ফেন্সিডিল, ১টি মোটরসাইকেল, ১টি মোবাইল ফোন এবং ১টি সিমকার্ড ও নগদ ৩শ ২৫ টাকা জব্দ করা হয়েছে। পরবর্তীতে জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬ (১) সারনী ১৪(গ) ধারায় মামলা করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টায় আটক-১

শ্যামনগর প্রতিনিধি:

শ্যামনগর উপজেলার কৈখালী গ্রামে ৬ বছরের শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ থানায় মামলা হয়েছে।মামলা নং-১৯
এ ঘটনায় ৮ সেপ্টেম্বর বধুবার পশ্চিম কৈখালী গ্রামের মোঃ রেজাউল গাজীর স্ত্রী মোছাঃ মাশকুরা খাতুন বাদী হয়ে থানায় লিখিত এজাহার করেছে।গ্রেপ্তারকৃত আসামী হলেন পশ্চিম কৈখালী গ্রামের মৃত মান্দার কারিগরের ছেলে রেজাউল করিম (৫২)।
লিখিত এজাহারে বলেন,গত ৬ ই সেপ্টেম্বর সকাল আনুমানিক ৬ টার সময় আমার  কন্যা বাড়ি থেকে আমার ননদ মর্জিনা খাতুনের বাড়িতে যাওয়ার সময় একই গ্রামের মৃত মান্দার কারিগরের ছেলে রেজাউল করিম এর বাড়ির সামনে পৌঁছালে রেজাউল আমার কন্যাকে হাত ধরে টেনে নিয়ে তার বাড়ির মধ্যে নিয়ে যায় এবং ধর্ষনের চেষ্টা করে ।

আমার কন্যার উপযুক্ত বয়স না হওয়ায় কারনে বিবাদী ধর্ষনের চেষ্টায় ব্যর্থ হওয়ায় কন্যাকে বিভিন্ন ভাবে বুঝাইয়া বাড়ীতে পাঠিয়ে দেয় । উক্ত ঘটনার পরদিন সোমবার সন্ধ্যা ৭ টার সময় আমার কন্যা বলে যে , আমার প্রস্রাব করিতে জ্বালা ও যন্ত্রনা হচ্ছে।

তখন আমি কারন জানতে চাইলে আমার নাবালক কন্যা বলে যে,নাইমের দাদু অর্থাৎ উল্লেখিত বিবাদী আমার যৌন অঙ্গে হাত দিয়ে খোচা দেয় এবং ধর্ষনের চেষ্টা করে । তখন আমি কন্যার মুখে বিষয়টি শুনে ঐদিন সন্ধ্যা সময় রেজাউলের নিকট উক্ত রুপ আচারণে প্রতিবাদ করায় আমাকে বিভিন্ন ভাষায় গালিগালাজ সহ মারধর করিতে উদ্যত হয় । এই ঘটনার পূর্বে বিগত ২/৩ পূর্বে রেজাউল আমার কন্যাকে ধর্ষনের চেষ্টা করেছিল । মান সম্মানের দিকে তাকিয়ে কাউকে কিছু বলি নাই। বিবাদী দিন দিন যে ধরনের ঘটনা ঘটাচ্ছে তাহাতে আমার নাবালক সন্তানের জীবনের ক্ষতি করিতে পারে ।বিষয়টি লইয়া স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গদের জানাইয়া স্থানীয় ভাবে আপােষ মিমাংসার চেষ্টায় ব্যর্থ হওয়ায় থানায় আসিয়া অত্র অভিযোগ করি।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে।
এবিষয় শ্যামনগর থানার অফিসার ইনচার্জ ওহিদ মুর্শেদ এর জানতে চাইলে তিনি বলেন,বৃহস্পতিবার সকলে আসামীকে সাতক্ষীরা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest