সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় পৌর ও সদর উপজেলা তাঁতীদল এর সাংগঠনিক আলোচনা সভাকলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক- সম্পাদক ফারুকীসাতক্ষীরা সদরের ৫ নং শিবপুর ইউনিয়নে কৃষক দলের কর্মীসভা অনুষ্ঠিতশ্যামনগরে চেয়ারম্যান প্রার্থী গাজী শাহ আলমের ব্যানার কেটে নষ্ট করার অভিযোগসাতক্ষীরা- খুলনা মহাসড়কের আঠারো মাইলে ঝরলো ৬ প্রাণতালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক, নিন্দা সাংবাদিকদেরইছামতীতে নেই সেই মিলনমেলা : শান্তিতেই শেষ দেবহাটার বিজয়া দশমীদেবহাটায় দুর্গাপূজার নবমীতে বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলমআশাশুনিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজসাতক্ষীরায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন সাবেক মেয়র চিশতি

কিছু লোক হাতুড়ি-শাবল দিয়ে আশ্রয়ণের ঘর ভেঙেছে : প্রধানমন্ত্রী

দেশের খবর : আশ্রয়ণ প্রকল্পের আওতায় প্রায় দেড় লাখের মতো ঘর নির্মাণ করা হলেও মাত্র তিনশ ঘরে ত্রুটি ধরা পড়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, কিছু লোক হাতুড়ি-শাবল দিয়ে ঘর ভেঙে গণমাধ্যমে দিয়েছে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভার শুরুতে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা যখনই ঘর ভাঙার তথ্য পেয়েছি। সম্পূর্ণ সার্ভে করিয়েছি। কারা এর সঙ্গে জড়িত, প্রত্যেকের নাম-ঠিকানাসহ পেয়েছি। তবে কিছু জায়গায় অতিবৃষ্টির কারণে মাটি দেবে ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। নয় জায়গায় আমরা দুর্নীতি খুঁজে পেয়েছি।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তৃণমূল পর্যন্ত আওয়ামী লীগের শক্তিশালী সংগঠন থাকায় করোনা মহামারির ভয়াবহতা মোকাবিলা করা সম্ভব হয়েছে।

আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের এ সভা সাড়ে ১০টায় শুরু হয়ে চলে সোয়া ১২টা পর্যন্ত। এতে অর্ধশত নেতা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কা‌লিগঞ্জ উপ‌জেলা যুবলী‌গের ‌বি‌শেষ ব‌র্ধিত সভা  

কা‌লিগঞ্জ প্রতিনি‌ধিঃ
কা‌লিগঞ্জ উপ‌জেলা যুবলী‌গের ‌বি‌শেষ ব‌র্ধিত সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। বৃহস্প‌তিবার দুপু‌রে উপ‌জেলা প‌রিষদ অ‌ডি‌টো‌রিয়া‌মে এই সভা অনু‌ষ্ঠিত হয়। উপ‌জেলা যুবলী‌গের সভাপ‌তি শেখ নাজমুল ইসলা‌মের সভাপ‌তি‌ত্বে ব‌র্ধিত সভায় প্রধান অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন সাতক্ষীরা জেলা যুবলী‌গের যুগ্ন অাহবায়ক শেখ জ‌হিরুল ইসলাম নান্ট‌ু।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মোজাহার হোসেন কান্টু। উপ‌জেলা যুবলী‌গের সাধারণ সম্পাদক নাজমুল হাসান নাঈমের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হি‌সে‌বে বক্তব‌্য রা‌খেন জেলা যুবলী‌গের সি‌নিয়র সদস‌্য স,ম অাব্দুস সাত্তার, সাতক্ষীরা সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান, দেবহাটা উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নু, ইউ‌নিয়ন যুবলীগ নেতা খায়রুল ইসলাম, জা‌হিদ হাসান, মাছুম বিল্লাহ সুজন, শাহ অালম, সাইফুল ইসলাম প্রমুখ। সভার সুচনাল‌গ্নে পবিত্র কোরঅান তেলওয়া‌ত শে‌ষে ১২টি ইউ‌নি‌য়‌ন যুবলী‌গের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ‌দের প‌রিচয় ক‌রি‌য়ে দেওয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় নকল কসমেটিক্সের দোকান ও ভেজাল ঘি’র ফ্যাক্টরিতে র‍্যাবের অভিযান

নিজস্ব প্রতিনিধি:  সাতক্ষীরার বড় বাজারে নকল কসমেটিক্সের বিক্রির অভিযোগে তিন দোকান মালিকে ২২ হাজার  টাকা এবং ভেজাল ঘি তৈরির অভিযোগে পুরাতন সাতক্ষীরা এলাকার ডেয়ারি ফুড প্রোডাক্ট এর মালিক কে বিএসটিআই আইন ২০১৮-এ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার সলাক ১১ টা হতে র‌্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরার কাম্পানি কমান্ডার ইশতিয়াক হোসাইন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমনা আইরিন, ও বিএসটিআই এর প্রতিনিধি সাফয়েত হোসেন এর নেতৃত্বে অভিযান হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে  ভাংচুর ও অগ্নিসংযোগের বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে ভুক্তভোগীদের হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরার শ্যামনগরে চাঁদার দাবিতে চিংড়ি ঘেরে ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও মারপিটের বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে ভুক্তভোগীদের বিরুদ্ধে উল্টো মিথ্যা অভিযোগ ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী গ্রামের মৃত আলহাজ¦ আবু নুর আলমের ছেলে কম্পিউটার ইঞ্জিনিয়ার সালাউদ্দীন আহমেদ অনি।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, রমজাননগর ইউনিয়নের কালিঞ্চি গ্রামে একতা ফিস নামে আমাদের ৮০ বিঘার একটি চিংড়ি প্রকল্প আছে। গত ইং ১৯৮৯ সালে পানি উন্নয়ন বোর্ডের অনুমোদন নিয়ে আমরা সেখানে একটি স্থায়ী পাকা গেটের মাধ্যমে চিংড়ি ঘেরটি দীর্ঘ ৩২ বছর পরিচালনা করিতেছি। এই এলাকার মানুষের সাথে আমাদের দীর্ঘদিনের সু-সম্পর্ক বিদ্যমান। বিগত সময়ে এলাকাবাসীর সাথে আমাদের কোন বিষয়ে মনোমালিন্য হয়নি। এলাকাবাসী তাদের পানি নিস্কাশনের জন্য ওভার পাইপের মাধ্যমের আমাদের গেটটি দীর্ঘদিন ব্যবহার করে আসছিল। বিগত ১০-১২ বছর পূর্বে আমাদের রেকর্ডীয় সম্পত্তির উপর নির্মিত ওই গেটের পাশে একটি মসজিদ এবং কবর স্থান নির্মিত হয়। সেখানেও আমরা আর্থিক সহযোগিতা এবং ওই মসজিদ নির্মানে আমরা মাটিও সরবরাহ করেছি।

চিংড়ী ঘেরের পানির ড্রেনের দ্বারা আজ পর্যন্ত মসজিদ ও কবরস্থানের কোন ক্ষতি সাধন হয়নি। এমতাবস্থায় ঘের এলাকায় কয়েকজন স্বার্থন্বেষী ও কুচক্রী মহল আমার ও আমার বড় ভাইয়ের কাছে মোটা অংকের চাঁদাদাবি করেন। আমরা তাদের কিছু কিছু দাবি পূরণ করলেও গত কয়েকমাস পূর্ব থেকে তারা আমাদের ওই পৈত্রিক সম্পত্তিতে নির্মিত চিংড়ি ঘের থেকে উৎখাত করার জন্য আদাজল খেয়ে লাগে। সম্প্রতি ঘূর্ণিঝড় ইয়াস ও পরবর্তী কয়েকদিনের আকাশ বন্যার কারণে মসজিদ ও কবরস্থানের পাশে জলবাদ্ধতার সৃষ্টি হয়। তারা এ সুযোগকে কাজে লাগিয়ে আমাদের ক্ষতিগ্রস্থ করার মানষে চিংড়ি প্রকল্পটি বন্ধ করার জন্য বিভিন্ন দপ্তরে হয়রানি মূলক অভিযোগ দিয়ে নাজেহাল করছেন। এরই জের ধরে গত ৩ সেপ্টেম্বর ২০২১ তারিখ শুক্রবার দুপুরে তারা আমাদের মৎস্য প্রকল্পের গেট ভাংচুরের পর তা মাটি চাপা দিয়ে পানি নিস্কাশনের পথ বন্ধ করে দেন এবং চিংড়ি ঘেরে ব্যাপক লুটপাট করেন। স্থানীয় কালিঞ্চি এলাকার আব্দুল মাজেদ, আব্দুল গফুর, কেরামত আলী, আলম, মেহেদী বাবু, মিজানুর রহমান মিজান, মহসীন আলী, আব্দুল আলিম বাবু, সিরাজুল ইসলাম, আব্দুস সালাম, মোহাম্মদ আলী, সামছুর রহমান, আব্দুর রহিম, আছাদুর রহমান ও শহীদ গাজী সরাসরি লাঠিসোঠা নিয়ে উক্ত স্থানে নগ্ন হামলায় নেতৃত্ব দেন। এ ঘটনায় আমরা শ্যামনগর থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করি। এ মামলায় তারা জামিন নিয়ে চিংড়ি ঘেরের বাসায় পেট্রোল দিয়ে অগ্নি সংযোগ করেন ও ঘেরের বাসা পুড়িয়ে দেন।

 

তিনি আরো বলেন, উল্লিখিত সংঘবদ্ধ চক্রটি সুন্দরবনে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। তাদের বাড়ি একেবাবের সুন্দবন সংলগ্ন হওয়ায় তারা চাঁদাবাজিসহ নানা অপর্কম করে থাকেন। তাদের দাবি মোতাবেক চাঁদা না দিতে পারায় শুরু হয় বিভিন্ন চক্রান্ত। আমরা তাদের দাবীকৃত চাঁদা না দেওয়ায় তারা আমাদের বিরুদ্ধে এসব ষড়যন্ত্র শুরু করেন। তিনি আরো বলেন, গত ৮ সেপ্টেম্বর ২০২১ তারিখে সাতক্ষীরা প্রেসক্লাবে এসে হাবিবুর রহমান নামের এক ব্যক্তি আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যে প্রণোদিত। সালাউদ্দীন আহমেদ অনি সংবাদ সম্মেলন থেকে এসময় ওই চক্রটির বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণসহ তাদের দীর্ঘ দিনের চিংড়িঘের ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিকারের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাজধানীর আস্তানায় অভিযান : শীর্ষ জঙ্গি নেতা আটক

দেশের খবর : গত ৪ সেপ্টেম্বর ময়মনসিংহের খাগডহর এলাকায় গ্রেফতার চার জঙ্গি রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় জঙ্গি আস্তানার তথ্য দেন। তাদের কথা অনুযায়ী বাসাটিতে জেএমবির শীর্ষস্থানীয় একজন নেতা থাকতেন। এসব তথ্যের ভিত্তিতে বসিলায় অভিযান পরিচালনা করা হয়। আস্তানা থেকে আটক জঙ্গির নাম এমদাদুল হক ওরফে উজ্জ্বল মাস্টার।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বসিলার জঙ্গি আস্তানায় অভিযান শেষে র‌্যাব সদরদপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব কথা জানান।

তিনি বলেন, ময়মনসিংহ থেকে গ্রেফতার জেএমবির চার সদস্যকে জিজ্ঞাসাবাদ করে এই জঙ্গির আস্তানা সন্ধান পাওয়া যায়। গ্রেফতার জঙ্গিরা জিজ্ঞাসাবাদে বসিলা থেকে আটক জঙ্গির বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছিল র‌্যাবকে। এর ভিত্তিতে র‌্যাব ঢাকার বাইরে জামালপুর ও রাজশাহীসহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাত থেকে বসিলার জঙ্গি আস্তানায় অভিযান চালায়। অভিযানে বর্তমান সময়ের জেএমবির এক শীর্ষ নেতাকে আটক করতে সক্ষম হয়। আটক জঙ্গির নাম এমদাদুল হক ওরফে উজ্জ্বল মাস্টার।

কমান্ডার খন্দকার আল মঈন বলেন, অভিযানস্থল থেকে পিস্তল, গুলি, নগদ পৌনে তিন লাখ টাকা, রাসায়নিকদ্রব্য, দেশীয় পদ্ধতিতে তৈরি বুলেটপ্রুফ জ্যাকেট ও বেশকিছু জিহাদি বই জব্দ করা হয়। আস্তানা থেকে আটক জঙ্গিকে র‌্যাব সদরদপ্তরে নেওয়া হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া সে জেএমবির কোন পর্যায়ের সদস্য তা জিজ্ঞাসাবাদ শেষে জানা যাবে।

তিনি আরও বলেন, বাসার দারোয়ান ও আটক জঙ্গিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে চলতি মাসের ২ তারিখে ভবনটির দোতালায় একটি ফ্ল্যাট ভাড়া নেয়। বাসা ভাড়া নেওয়ার সময় প্রিন্টিং প্রেসে কাজ করার কথা বলে। বাসা ভাড়ার সময় পাঁচ হাজার টাকা অগ্রিম টাকা দেওয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যে পরিবারের লোকজন এলে জাতীয় পরিচয়পত্র দেবে এমন শর্তে বাসাটি ভাড়া নেয় আটক জঙ্গি ও আরেকজন। বাসাটিতে আরও দুইজন লোকের আসা-যাওয়া ছিল। তারা গতকাল বাসাটি থেকে বের হয়ে যায়।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে ওই বাড়িটি ঘিরে রাখা হয়। অভিযানে এখন পর্যন্ত একজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক বলেন, সকাল সাড়ে ৮টার দিকে র‌্যাবের ডগ স্কোয়াড, বোমা ডিসপোজাল ইউনিট ও ফরেনসিক টিম বসিলার চারতলা ওই ভবনটিতে প্রবেশ করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মীম-মেহজাবীন বলিউডের সিনেমা নাকচ করলেন

বিনোদন ডেস্ক : বলিউডের সিনেমায় সুযোগ পেয়েও সেই প্রস্তাব ফিরিয়ে দিলেন বিদ্যা সিনহা মীম ও মেহজাবীন চৌধুরী ।সম্প্রতি বিদ্যা সিনহা মীম জানান, বলিউডের খ্যাতনামা নির্মাতা বিশাল ভরদ্বাজের সিনেমার অভিনয়ের প্রস্তাব পান তিনি। তবে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এ অভিনেত্রী। প্রায় কাছাকাছি সময়ে সিনেমাটিতে কাজের প্রস্তাব পান আরেক অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। মীমের মতো তিনিও প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন।

গত কোরবানির ঈদের আগে নির্মাতা বিশাল ভরদ্বাজের এক মেইল বার্তায় মীমের কাছে সিনেমাটিতে কাজের প্রস্তাবটি আসে। মেইলে মীমকে জানানো হয়, ‘খুফিয়া’ নামে বলিউডের সিনেমার জন্য মীমের স্ক্রিন টেস্ট করতে চান তারা।

পরে কথা বলে এ অভিনেত্রী জানতে পারেন, ঘটনা সত্যি। তবে কিছু দিন পরই না করে দেন মীম। কারণ, তিনি মনে করছেন সিনেমাটির গল্পের সঙ্গে বাংলাদেশের নাম নেতিবাচকভাবে জড়িয়ে আছে।

অভিনেত্রী মেহজাবীনের কাছে জুলাই মাসে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সিনেমাটিতে কাজের প্রস্তাব আসে। মেহজাবীন বলেন, বলিউডের নির্মাতা বিশাল ভরদ্বাজের সিনেমার কাস্টিং ডিরেক্টর আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। তারা গল্পের প্রয়োজনেই বাংলাদেশের অভিনেত্রী খুঁজছেন। গল্পের বিস্তারিত জানার পর কাজটি না করে দিয়েছি।

এর কারণ জানিয়ে মেহজাবীন বলেন, আমার কাছে মনে হয়েছে, চলচ্চিত্রটি বিতর্কিত কিছু হবে। জীবনের প্রথম চলচ্চিত্রে এমন ভুল রাজনৈতিক প্রেক্ষাপটের গল্পে যুক্ত হওয়া ঠিক হবে না।

প্রসঙ্গত, বিশাল ভরদ্বাজ বলিউডের নামজাদা নির্মাতাদের মধ্যে একজন। ‘মকবুল’, ‘ইশকিয়া’, ‘কামিনে’, ‘হায়দার’, ‘ওমকারা’র মতো বিখ্যাত সব চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কেঁড়াগাছীতে আনারস প্রতীকের প্রচার গাড়ি লুট

রাজু রায়হান,

সাতক্ষীরা কলারোয়া উপজেলার ৫নং কেঁড়াগাছী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আফজাল হোসেন হাবিলের আনারস প্রতীকের প্রচারের সময় প্রচার গাড়িতে দুর্বৃত্তদের হামলার শিকার হন প্রচার ম্যানেরা। এ সময়ে প্রচার গাড়ি থেকে প্রচারের সরঞ্জাম লুট করে নিয়ে যাই দুর্বৃত্তরা

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যার সময় ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের তালসারি নামক স্থানে এই ঘটনা ঘটে। শুধু এই নয় গত ৫ সেপ্টেম্বর রাতে ইউনিয়নে নৌকা প্রার্থী ও তার সমার্থন দের সাথে দুই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও তার সমার্থনদের সাথে সংঘর্ষ হওয়ার পর থেকে ইউনিয়নে প্রতিনিয়ত ছোট বড় ঘটনা ঘটেই চলছে।

প্রচার ম্যান কামরুজ্জামান বলেন, মাগরিবের নামাজ শেষ হলে বোয়ালিয়া কলেজ মোড় থেকে হাবিল ভাইয়ের আনারস প্রতীকের প্রচার করতে করতে পাঁচপুতার দিকে যাচ্ছিলাম। তালসারির অনেক আগে নূনুর বাড়ির ওখানে গেলে দেখলাম মোটরসাইকেল একটি বহর আসচ্ছে।আমি বহর আসতে দেখে মাইকের ভলিউম কমিয়ে দেই। মোটরসাইকল বহরের লোকজন আমাকে মাইক বন্ধ করতে বললে আমি বন্ধ করে দেয়।মাইক বন্ধ করে আমি যেতে যেতে বহরের মাঝখানে পর্যন্ত গেলে আমাকে ওই বহরের লোকজন চারি দিক দিয়ে ঘিরে ফেলে। ঘিরে ফেলের পরে হরিলুটের মত আমার গাড়ি থেকে জোরপূর্বক প্রচারের সরঞ্জাম কেড়ে নেয়। তবে আমি কাউকে চিনতে পারি নাই। আমি হাবিব ভাইয়ের কাছে যোর দাবি জানাচ্ছি যে আমার যে জিনিসগুলো খোয়া গেছে সেগুলো যেন দূরত্ব আমাকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্তা করেন।

উক্ত বিষয়ে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আফজাল হোসেন হাবিলের কাছে যানতে চাইলে বলেন,হ্যা আমার প্রচার গাড়িতে কে বা কারা হামলা চালিয়েছে।আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি এবং এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে আসন্ন ইউপি নির্বাচনে সুষ্ঠু পরিবেশ সৃষ্টির দাবিতে করছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালীগঞ্জে অজ্ঞান পার্টির কবলে দু’ নারী : তিন লক্ষাধিক টাকার মালামাল চুরি

নিজস্ব প্রতিনিধি ঃ এক বাড়ির দু’ নারী সদস্যকে চেতনানাশক ¯েপ্র করে অজ্ঞান করার পর ওই বাড়ির চার ভরি ওজনের সোনার গহনা, ৪০ হাজার নগদ টাকা ও ৩৫ পিস শাড়ীসহ তিন লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে অজ্ঞান পার্টি চক্রের সদস্যরা। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পারুলগাছা গ্রামে এ ঘটনা ঘটে।

পারুলগাছা গ্রামের তাপস মণ্ডল জানান, মঙ্গলবার রাতে তিনি নিজের মাছের ঘেরে অবস্থান করেন। বাড়িতে তার স্ত্রী পার্বতী রানী মণ্ডল, বেড়াতে আসা তার বড় বোন বাসন্তী মণ্ডল একটি ঘরে ও ছেলে দ্বীপ মণ্ডল অপর একটি ঘরে ঘুমিয়েছিল। ওইদিন গভীর রাতে তার স্ত্রীর ঘরে চেতনানাশক ¯েপ্র করে জানালা ভেঙে অজ্ঞান পার্টির সদস্যরা একটি বাক্সে থাকা বিয়েতে পাওয়া ৩৫ টি নতুন শাড়ী, চার ভরি ওজনের সোনার গহনা, নগদ ৪০ হাজার টাকা ও একটি বাই সাইকেল নিয়ে যায়। চুরি করে নিয়ে যাওয়া মালামালের মূল্য আনুমানিক তিন লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। অচেতন হয়ে পড়া দু’ নারীকে স্থানীয় চিকিৎসক রামপদ বাছাড়ের কাছে চিকিৎসা দেওয়া হচ্ছে। ভোরে দরজা খুলে মাকে ডাকতে যেয়ে দ্বীপ বিষয়টি জানতে পেরে তাকে খবর দেয়। খবর পেয়ে বুধবার সকাল ১১টার দিকে সহকারি উপপরিদর্শক তরুন অধিকারী ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা জানান, ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বার করার চেষ্টা চলছে।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest