সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় হেভী ইকুইপমেন্ট অপারেটর শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভাস্বাস্থ্যকর্মকর্তা  ও আব্বাসী কর্তৃক সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য : নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধনপ্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদসাতক্ষীরায় ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগে এক ব্যক্তি আটকসরকার গণতন্ত্রের পরিবর্তে জবরদখল ও দলীয়করণ শুরু করেছে: এমপি ইজ্জত উল্লাহআ.লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে দেশ চালাচ্ছে সরকার: নাহিদএনসিপির কমিটি পুনর্গঠন: পাটওয়ারী-হাসনাত-সারজিস-আসিফের পদোন্নতি৮১ বছরে জাতিসংঘ: বিশ্ব চায় প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন – নিকোলাস বিশ্বাসএরশাদের ৯ বছরের শাসন আমলে দেশের মানুষ সবচেয়ে ভালো ছিল: সাবেক এমপি আশু

অনলাইন ডেস্ক:  অস্ট্রেলিয়াকে সর্বনিম্ন রানে গুড়িয়ে সিরিজের শেষ ম্যাচও নিজেদের করে নিল টাইগাররা। ১২২ রানের ছোট পুঁজিতেও ৬০ রানের বড় জয় তুলে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে জিতে নিল মাহমুদউল্লাহ বাহিনী।

সোমবার মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং ব্যর্থতায় ভোগে টাইগাররা। যদিও মিরপুরের টার্নিং আর মন্থর উইকেটে শুরুটা ভালোই করেন দুই ওপেনার নাঈম-মেহেদি। অ্যাস্টন টার্নারের বলে দলীয় ৪৩ রানে ১৩ রান করে ফেরেন মেহেদি হাসান। পরে ইনিংস বড় করার সুয়োগ থাকলেও বাজে শটে ফিরেন নাইম। ক্রিস্টিয়ানের বলে ফেরার আগে নাইম ২৩ বলে করেন ২৩ রান। পরে সাকিবকে এলবি’র ফাঁদে ফেলেন জাম্পা। ফেরার আগে করেন ২৩ বলে ১১ রান।

পরে ৩ রানের ব্যবধানে সাকিব-নাইম ফিরলে ১৪ বলে ১৯ রান করে দারুণ কিছুর আশা জাগাচ্ছিলো অধিনায়ক রিয়াদ। দলীয় ৮৪ রানের মাথায় শর্ট বলে উড়িয়ে মারতে গেলে নিজের বলে নিজেই ক্যাচ নেন জাম্পা। এর পরে ব্যাটিং পজিশন বদলালেও অফ ফর্মকে পরিবর্তন করতে পারলেন না সৌম্য। ১৮ বলে ১৬ রানে আশা দেখাচ্ছিল সৌম্য। কিন্তু ভালো শুরুর পরে লং অফে ক্রিস্টিয়ানকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ হন টার্নারের। আট রান করে এলিসের বলে কাট করতে গিয়ে বোল্ড হন নুরুল (৮)। শেষের দিকে হতশ্রী ব্যাটিংয়ে ১২৩ রানের ছোট টার্গেট ছুড়তে পারে বাংলাদেশ।

ছোট টার্গেটে নেমে ভালো শুরু পায়নি সফরকারীরাও। সাকিবকে পাঁচ ছক্কা মারা ড্যানিয়েল ক্রিস্টিয়ানকে ওপেনিংয়ে নামালেও ভালো করতে পারেননি। নিজের প্রথম দুই ওভারেই গত ম্যাচের জয়ের নায়ক ও দুর্দান্ত ধারাবাহিক থাকা মিচেল মার্শকে ফেরান বাঁ-হাতি স্পিনার নাসুম।

পরে ম্যাকডারমটকে নিয়ে চাপ সামলানোর চেষ্টা করেন অধিনায়ক ওয়েড। কিন্তু সাকিবের দ্বিতীয় বলেই বোল্ড হয়ে ফিরেন ওয়েড। ব্যাট হাতে দুই ছয়ে ২২ বলে করেন ২২ রান। পরের ওভারে ম্যাকডারমটকে ফেরান অধিনায়ক রিয়াদ।

এরপরের শো শুধুই সাকিব-সাইফউদ্দিনের। বিশ্বের দ্বিতীয় বোলার হিসেবে শততম উইকেট হিসেবে টার্নারকে শিকার করেন সাকিব। আপাতত সাকিবের ওপরে আছেন শুধু লাসিথ মালিঙ্গা (১০৭ উইকেট)। ম্যাচে মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড় নির্বাচিত হওয়া সাইফউদ্দিন নেন ৩ উইকেট।

সিরিজ সেরা ও পঞ্চম ম্যাচের সেরা খেলোয়াড় সাকিব নিজের চতুর্থ ওভারে চতুর্থ বলে অ্যাডাম জাম্পাকে ফেরালে রেকর্ড সর্বনিম্ন রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। ১২৩ রানের তাড়ায় শেষ ২৪ রান যোগ করতে হারায় ৭ উইকেট। ৬২ রানে সফরকারীদের টি-টোয়েন্টি ইতিহাসে অজিদের এটাই সর্বনিম্ন রেকর্ড। দ্বিতীয় সর্বনিম্ন ইংলিশদের বিপক্ষে ৭৯ রান।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শুরুতেই টানা তিন ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ। পরে চতুর্থ ম্যাচে ১০ রানে অস্ট্রেলিয়া জিতলেও শেষ ম্যাচে সাকিব-সাইফউদ্দিনে নাকাল হয়ে হারে বাজে ইতিহাস গড়ে। সিরিজ শেষ করে মাঠ থেকেই দেশে ফেরার উদ্দেশ্যে ফ্লাইট ধরবে ম্যাথু ওয়েডের দল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির জরুরি সভা

সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির জরুরি সভা অুনুষ্ঠিত হয়েছে। রোববার সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সহ-সভাপতি আরমান আলির সভাপতিত্বে জরুরি সভায় প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওছার আলী। বিশেষ অতিথি ছিলেন, জেলা ভূমিহীণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ।

বিশেষ অতিথি ছিলেন, জেলা ভূমিহীন সমিতির অর্থ সম্পাদক কাজী আব্দুল আলিম, নুরজাহান সাদিয়া, ইউনুছ আলী,পৌর ভূমিহীন সমিতির মনিরা খাতুন প্রমুখ।

সভায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী জেলার প্রকৃত ভূমিহীনদের খাস দ্রুত বন্দোবস্তো দেওয়ার দাবি জানান। এছাড়া সাতক্ষীরা শহরের ৫নং ওয়ার্ডের বাটকেখালী বসির পোলের পাশে জমাদ্দারের ইটভাটার মধ্যে দখলে থাকা খাস জমি উদ্ধার পূর্বক ভূমিহীন মধ্যে সুষ্ঠুভাবে বন্টনের দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পরীমনিকে কখনো দেখিনি, চিনি না : দাবি সিটি ব্যাংকের এমডির

অনলাইন ডেস্ক : চিত্রনায়িকা পরীমনিকে জড়িয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন। বিএসইসি আয়োজিত বিনিয়োগ রোড শো-তে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফরে ছিলেন তিনি। সেখান থেকে ঢাকার পথে রয়েছেন উল্লেখ করে রোববার (৮ আগস্ট) দিবাগত মধ্যরাতে (বাংলাদেশ সময়) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন তিনি। তাতে তাকে জড়িয়ে প্রকাশিত সংবাদকে ‘হলুদ সাংবাদিকতা’ হিসেবেও উল্লেখ করেছেন এই ব্যাংকার ও লেখক।

প্রকাশিত ওই খবরে বলা হয়েছে, ‘একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিনের সঙ্গে পরীমনির অডিও রেকর্ডে একটি গাড়ি উপহার দেওয়ার কথা রয়েছে। একই সঙ্গে ওই ব্যাংকের চেয়ারম্যান শওকত রুবেলের সঙ্গে পরীমনির গভীর সখ্যের বিষয়টি কথোপকথনে উঠে এসেছে।’

এই সংবাদের পরিপ্রেক্ষিতে দেওয়া স্ট্যাটাসে মাসরুর আরেফিন লিখেছেন,

“নায়িকা পরীমনির সঙ্গে আমাকে জড়িয়ে হলুদ সাংবাদিকতা… আমেরিকায় বিএসইসি আয়োজিত বিনিয়োগ রোড শো-তে অংশ নিয়ে আমি এখন ঢাকার পথে। এর মধ্যেই শিকার হলাম আমার জীবনের প্রবলতম মিথ্যাচারের। ইত্তেফাক লিখে দিলো : ‘একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিনের সঙ্গে পরীমণির অডিও রেকর্ডে একটি গাড়ি উপহার দেওয়ার কথা রয়েছে। একই সঙ্গে ওই ব্যাংকের চেয়ারম্যান শওকত রুবেলের সঙ্গে পরীমণির গভীর সখ্যের বিষয়টি কথোপকথনে উঠে এসেছে।’

আমার বলার কোনো ভাষা নেই, কোনো কিছু বলারই কোনো ভাষা নেই। আমি আমার বাপের জীবনে, এই মর্ত্যের পৃথিবীতে, এই ধরাধামে পরীমণি নামের কাউকে দেখিনি। অতএব তার নম্বর আমার কাছে থাকার প্রশ্নই আসে না। এমনকি ‘বোট ক্লাব‘ ঘটনার আগে পর্যন্ত পরীমণি নামটিও শুনিনি। আমার মানুষকে জিজ্ঞাসা করতে হয়েছিল যে, কে এই পরীমণি?

আমার কাজ সকাল থেকে রাত পর্যন্ত ব্যাংকিং আর তারপর সাহিত্য নিয়ে পড়ে থাকা। প্রতিদিন। একই। ঢাকার একজন মানুষও (হাই সোসাইটির একজনও) বলতে পারবেন না তারা কেউ আমাকে কোনোদিন কোনো ক্লাব বা পার্টিতে দেখেছেন (এখানে আমি ক্লাব বা পার্টিতে যাওয়ার নিন্দা করছি না, সেটা যারা যাবার তারা যেতেই পারেন; আমি শুধু বোঝাচ্ছি যে মানুষ হিসেবে আমার টাইপটা কী?)। এতটাই ঘর ও অফিস/অফিস ও ঘরমুখী এক মানুষ আমি।

অতএব বলছি, তাকে গাড়ি দেওয়ার কথাটা আমার কানে লাগছে মঙ্গল গ্রহের ভাষায় বলা কোনো কথার মতো। আমার নিজের একটিও গাড়ি নেই। একটা সামান্য মারুতি বা ধরেন একটা টয়োটা করোলা গাড়িও না। ব্যাংক আমাকে চলার জন্য গাড়ি বরাদ্দ দিয়েছে, তাতেই চড়ি। ব্যাংকের চাকরির শেষে নিশ্চয় কোনো ব্যাংক থেকে কার লোন নিয়ে একটা গাড়ি কিনে তাতে চড়ব।

কোনো অভিযোগের মধ্যে মিনিমাম মিনিমাম মিনিমাম এক সুতো সত্য থাকতে হয়। কিন্তু এ এক ভয়ংকর বিষয় যে, আমি যাকে চিনি না, জীবনে যার বা যাদের সঙ্গে হ্যালো বলা দূরে থাক, যাদের নামটা পর্যন্ত আমি প্রথম জানলাম এই কদিন আগে (পিয়াসা নামটা মাত্র দুদিন আগে), সেই নায়িকা বা মডেলকে আমি গাড়ি দিয়ে ফেললাম?

কোথায় যোগাযোগ হলো আমাদের? ফোন কল? তার নম্বর কী? কল রেকর্ড আনা হোক। তাহলে ঘটনা কী? আমি সত্যি জানি না, ঘটনা কী। বুঝি যে, আমাকে নিয়ে (অর্থাৎ এক অর্থে সিটি ব্যাংক নিয়ে) একটা সস্তা ষড়যন্ত্র চলছে।

ইত্তেফাক-এর খবরে ওরা দ্যাখেন সিটি ব্যাংক চেয়ারম্যানের নামটা পর্যন্ত লিখতে পারেনি, লিখেছে ‘ওই ব্যাংকের চেয়ারম্যান শওকত রুবেলের সঙ্গে পরীমনির গভীর সখ্যের বিষয়টি…।’ শওকত রুবেল নামের মানুষটা কে? এই নামে তো কেউ নেই।

সাংবাদিক ভাইয়েরা, কী লিখেছেন আপনারা এসব? মানুষ ও তার ব্যক্তিগত ও সামাজিক জীবন আপনাদের কাছে এতই ফেলনা যে, নামটাও ঠিক জেনে লিখবেন না? প্রিয় ইত্তেফাক, আমার ব্যাংকের চেয়ারম্যানের নাম আলাদা। সেটা শওকত রুবেল না।

আমার অনুমান এই যে, ব্যবসায়ী শওকত আজিজ রাসেল আমাদের ব্যাংক চেয়ারম্যানের ছোট ভাই। একটা গোষ্ঠী তার হয়তো ক্ষতি চায় এবং তারা তাদের সেই চাওয়ার সঙ্গে তাকে সিটি ব্যাংক চেয়ারম্যান ভেবে নিয়ে ব্যাংক প্রধান হিসেবে আমাকেও নিষ্ঠুর ও বাছবিচারহীন এক সামাজিক নর্দমার মধ্যে ঠেলে দিতে এক মুহূর্ত দ্বিধা করলেন না।

তারা (প্রতিবেদক) বুঝলেন না যে, ‘আগস্ট আবছায়া’ (বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ওপরে চার বছরের গবেষণার শেষে বাংলায় লেখা অন্যতম সেরা উপন্যাসটা আমার লেখা), ‘আলথুসার‘ বা ‘আন্ডারগ্রাউন্ড’ নামের উপন্যাসের লেখক মাসরুর আরেফিন, বা বাংলায় ‘ফ্রানৎস কাফকা গল্পসমগ্র’ কিম্বা ‘হোমারের ইলিয়াড’-এর এই অনুবাদকের সিম্পলি সিম্পলি সিম্পলি এক পয়সা দুর্নীতির টাকাও থাকতে পারে না, যা দিয়ে (ব্যাংক লোন না নিয়ে) তিনি নিজের জন্য একটা সাধারণ বা বিলাসী গাড়ি কিনতে পারেন। অন্যের জন্য কেনার কথা বাদই দিন।

এবার লেখকসত্তার জায়গা থেকে একটা কথা বলি। আইনি বিষয় ও সামাজিক বোঝাপড়ার বিষয়গুলো বেশ তো গুলিয়ে যাচ্ছে! আমার কাউকে কোনো গাড়ি দেওয়ার সামর্থ্য নেই। কিন্তু দেখা যাচ্ছে, আমার কাউকে ধরুন ভালো লাগল (যার সম্ভাবনা বাস্তবে কম, কারণ আমার দুই মেয়ে ও স্ত্রী নিয়ে এক সুন্দর সংসার আছে), তখন তাকে যদি আমি আমার সামর্থ্যের মধ্যে দুই বক্স চকলেটও কিনে দিই, সেটা নিয়ে আইন ছাপিয়ে, সংবিধানের মৌলিক অধিকার ছাপিয়ে ‘সমাজের বিচার’ নামের যে-এক ড্রাগন আছে, সে এই সোশ্যাল মিডিয়ার যুগে হাউ হাউ করে উঠবে।

ব্যক্তি স্বাধীনতার সঙ্গে নৈতিকতার প্রশ্নকে টেনে টেনে এনে আইনের আরও ঊর্ধ্বেই নিয়ে যাওয়া হচ্ছে দৈনন্দিনের বাছ-বিচারগুলোকে। এরকম সমাজে অনেকের লাভ, কারণ আমরা সাধারণ মানুষেরা তখন ইতিহাসের ল্যাবরেটরিতে কাঁউ-কাঁউ করে বেড়ানো ইঁদুর হয়ে থেকে যাই। আমাদেরকে সেই ইঁদুর হওয়ার বিরুদ্ধে লড়তে হবে। ব্যক্তি স্বাধীনতা প্রতি মুহূর্তের একটা ‘অনগোয়িং ওয়ার্ক’। এই রাষ্ট্র আমাদের স্বাধীনতাগুলো—স্বাধীনতার যে কাজটুকু অন্যের জন্য ক্ষতিকর না—এভাবে কেড়ে না নিক। বাস্তবেই অনেক ক্ষতিকর কিছু ঘটছে অনেক দিকে, অনেক অবিচার ও আর্তনাদের ময়লা উড়ছে অনেক অনেক কোনায়। সেদিকে চোখ থাকুক আমাদের।

শেষ কথা একটাই, আমি আমার মানব জীবনে এই নায়িকা বা মডেলদেরকে দেখিনি। তাদের সঙ্গে না-দেখা জগতের ফোনের যে-হ্যালো, সেটাও কোনোদিন বলিনি। তারা কারা তাও আমি জানতাম না ‘বোট ক্লাব’ কাণ্ডের আগে। সবচাইতে বড় কথা তাদের নামটাও আমি শুনিনি।

এখন তাহলে এক ব্যক্তির ওপরে, এক সাধারণ মানুষের ওপরে, এক লেখক ও কবির ওপরে, এক ‘কেউ-না এমন এক মানুষের ওপরে’ অবিচারের মাত্রাটা বুঝুন। বাকি বিচার এই সমাজের, সমাজই যেহেতু আছে বিচারকের ভূমিকায়।”

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেশে করোনায় আজও ২৪৫ জনের মৃত্যু

দেশের খবর : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন ২২ হাজার ৮৯৭ জন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

একই সময়ে দেশে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ১১ হাজার ৪৬৩ জন। ফলে করোনায় মোট শনাক্তের সংখ্যা হলো ১৩ লাখ ৬৫ হাজার ১৫৮ জনে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট ৪২ হাজার ২০৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ২৪ দশমিক ২৮ শতাংশ।

২৪ ঘন্টায় সুস্থ ১৪ হাজার ৪১২ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ১৯ হাজার ৮৫৯ জন।

এর আগে দেশে করোনায় একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয় ৫ আগস্ট । শনিবার করোনায় মৃতের সংখ্যা ছিল ২৬১ জন। যা ২৪ ঘণ্টায় দেশে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু।

এছাড়াও ১ আগস্ট ২৩১, ২ আগস্ট ২৪৬, ৩ আগস্ট ২৩৫, ৪ আগস্ট ২৪১ জনের মৃত্যু হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতি সভা
রাজু রায়হান,কলারোয়া :
 সাতক্ষীরার কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মোমবার(৯ আগষ্ট) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আল আমীন।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
প্রধান আলোচক ছিলেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক সংসদ সদস্য বি,এম, নজরুল ইসলাম। অন্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা,থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির, শিক্ষাবিদ সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, অবসরপ্রাপ্ত অধ্যাপক আবু বক্কর ছিদ্দীক, অধ্যাপক আবদুল মাজেদ, আ’লীগ সাধারন সম্পাদক আলিমুর রহমান,
কৃষি অফিসার রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস, প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল কুদ্দুছ তালুকদার, সহকারী প্রোগ্রামার আইসিটি মোতাহার হোসেন, ফায়ার স্টেশনের লিডার শরিফুল ইসলাম,  ইউপি চেয়ারম্যান মাস্টার নূরুল ইসলাম, স,ম মোরশেদ আলী, মনিরুল ইসলাম মনি, আফজাল হোসেন হাবিল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ্যাডঃ শেখ কামাল রেজা, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল,পৌর প্রকৌশলী ওয়াজিহুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি, সাংবাদিক ও সূধিবৃন্দ। করোনা ভাইরাসের প্রার্দুভাব প্রতিরোধে সভায় আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী পালনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, ড্রপডাউন ব্যানার প্রদর্শন, দোয়ানুষ্ঠানসহ সরকারি নির্দেশনা অনুযায়ী স্বল্প পরিসরে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে বলে জানা যায়।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় সিলভার জুবিলী ও জি,এন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবন উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সিলভার জুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জি, এন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট নব-নির্মিত দুই তলা বিদ্যালয় ভবন উদ্বোধন করা হয়েছে। সোমবার (৯ আগস্ট) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল গণির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে নব-নির্মিত সিলভার জুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জি, এন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“বাংলাদেশ আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার।

সদর উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার নতুন প্রচুর বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। শিক্ষা জীবনে প্রাথমিক স্তরের শিক্ষার মূল্য অনেক বেশি। আমি সিলভার জুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়া-শুনা করেছি। সাতক্ষীরার ঐতিহ্যবাহী দুটি শিক্ষা প্রতিষ্ঠানের নব-নির্মিত ভবন উদ্বোধন করতে পেরে খুবই ভাল লাগছে।”

চাহিদা ভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় অবকাঠামো উন্নয়ন প্রকল্প (প্রথম পর্যায়)’র আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি’র বাস্তবায়নে ১ কোটি ২০লক্ষ ৭১ হাজার ১২৫ টাকা ব্যয়ে সিলভার জুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চাহিদা ভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় অবকাঠামো উন্নয়ন প্রকল্প (প্রথম পর্যায়)’র আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি’র বাস্তবায়নে ১ কোটি ১ লক্ষ ৬০ হাজার ৯শ’৭৮ টাকা ব্যয়ে জি, এন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত বিদ্যালয় ভবন উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিন, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, সদর উপজেলা প্রকৌশলী মো. সফিউল আজম, সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের সাবেক সহ- দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সাতক্ষীরা পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আইনুল ইসলাম নান্টা, সিলভার জুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চায়না ব্যানার্জী, জি, এন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলরুবা আফরোজ, নির্মাণ কাজের ঠিকাদার আবুল বাশার প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সিলভার জুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চায়না ব্যানার্জী ও জি, এন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলরুবা আফরোজ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এস.এম শামসুর রহমান। এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার তালায় দশম শ্রেণির ছাত্রী তামান্না খাতুন (১৭) আত্মহত্যা করেছে। সোমবার (৯ আগস্ট) সকালে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। সে তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের নারাণপুর গ্রামের রবিউল ইসলামের মেয়ে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী রাসেল জানান, তার আত্মহত্যা বিষয়ে আমরা নিশ্চিত হয়েছি। তবে কি কারণে সে আত্মহত্যা করলো তা তদন্ত করে দেখা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় অর্ধশতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে বিজিবি’র খাদ্য সামগ্রী বিতরণ

আসাদুজ্জামান : সাতক্ষীরার কাঁকডাঙ্গা সীমান্ত এলাকায় করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন অর্ধশতাধিক দুঃস্থ্য হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের আয়োজনে সোমবার সকাল ১০টায় কলারোয়া উপজেলার কাঁকডাঙ্গা সীমান্ত ফাঁড়ীতে উক্ত খাদ্য সামগ্রী বিতরন করেন, প্রধান অতিথি বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ।

এসময় সেখানে উপস্থিত ছিলেন, কাঁকডাঙ্গা সীমান্ত ফাঁড়ীর কোম্পানি কমান্ডার আবু তাহের পাটোয়ারী ও তলুইগাছা সীমান্ত ফাঁড়ির কোম্পানী কমান্ডার হারুনার রশীদসহ বিজিবি সদস্যরা।

সাতক্ষীরা ৩৩ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ এ সময় জানান, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় হত-দরিদ্র অসহায় সীমান্তবাসীর মাঝে এধরনের মানবিক সহায়তা প্রদান ছাড়াও বিভিন্ন প্রকার উন্নয়নমূলক কর্মকান্ড আগামীতেও অব্যাহত থাকবে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, তেল ও লবণ। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest