সর্বশেষ সংবাদ-
স্বাস্থ্যকর্মকর্তা  ও আব্বাসী কর্তৃক সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য : নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধনপ্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদসাতক্ষীরায় ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগে এক ব্যক্তি আটকসরকার গণতন্ত্রের পরিবর্তে জবরদখল ও দলীয়করণ শুরু করেছে: এমপি ইজ্জত উল্লাহআ.লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে দেশ চালাচ্ছে সরকার: নাহিদএনসিপির কমিটি পুনর্গঠন: পাটওয়ারী-হাসনাত-সারজিস-আসিফের পদোন্নতি৮১ বছরে জাতিসংঘ: বিশ্ব চায় প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন – নিকোলাস বিশ্বাসএরশাদের ৯ বছরের শাসন আমলে দেশের মানুষ সবচেয়ে ভালো ছিল: সাবেক এমপি আশুসাতক্ষীরায় জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের নেতা ফারুক হোসেন

মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ করলেন পরীমনি, আরও ২ দিনের রিমান্ড

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি বলেছেন, ‘আমার বিরুদ্ধে দায়ের করা সব মামলাই মিথ্যা। সাংবাদিক ভাইয়েরা আপনারা তদন্ত করেন। আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে।’

মঙ্গলবার (১০ আগস্ট) আদালতে শুনানি শেষে বের হওয়ার সময় সাংবাদিকদের এসব কথা বলেন পরীমনি।

এদিন দুপুর ১২টা ১০ মিনিটে চারদিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর তার বিরুদ্ধে মাদক আইনের মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত সংস্থা সিআইডি। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত বৃহস্পতিবার (৫ আগস্ট) পরীমনি ও রাজকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাতদিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ প্রত্যেকের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, বুধবার (৪ আগস্ট) বিকেলে পরীমনির বনানীর বাসায় র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযানে যান র‍্যাবের গোয়েন্দা দলের সদস্যরা। প্রায় ৪ ঘণ্টার অভিযান শেষে রাত ৮টার দিকে তাকে আটক করে র‍্যাব সদরদফতরে নিয়ে যাওয়া হয়। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করার কথা জানায় র‍্যাব। এ ঘটনায় পরদিন পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে র‍্যাব বাদী হয়ে একটি মামলা করে।

এরপর রাত সাড়ে ৮টার দিকে প্রযোজক ও অভিনেতা নজরুল ইসলাম রাজের বাসায় অভিযান শুরু করে র‍্যাব। পরীমনিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পাওয়া তথ্যে র‍্যাব ওই অভিযানে যায় বলে জানায়। প্রায় দুই ঘণ্টার অভিযান শেষে রাজকে বনানীর বাসা থেকে আটক করে রাত ১০টা ১৫ মিনিটের দিকে নিয়ে যান র‍্যাব সদস্যরা। রাজের বাসা থেকেও মাদক এবং পর্নোগ্রাফি তৈরির সরঞ্জাম উদ্ধারের কথা জানায় র‌্যাব। এ ঘটনায় রাজের বিরুদ্ধে মাদকদ্রব্য আইন ও পর্নোগ্রাফি আইনে পৃথক দুটি মামলা করে র‍্যাব।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সচিবদের অনুরোধ সত্ত্বেও নিজের নাম বাদ দিলেন প্রধানমন্ত্রী

দেশের খবর : প্রধানমন্ত্রীর ঘোর আপত্তির মুখে বাদ গেল সোলার পার্ক থেকে তার নিজের নাম। মঙ্গলবার (১০ আগস্ট) একনেক বৈঠকে ‘শেখ হাসিনা সোলার পার্ক, জামালপুর’ শীর্ষক একটি প্রকল্প উপস্থাপন করা হয়। এ সময় প্রধানমন্ত্রী বলেন, আমার নাম বাদ দিতে হবে। কিন্তু নামটি রাখার জন্য সদস্যরা (সচিবরা) অনুরোধ করেন। তাতেও কাজ হয়নি।

সদস্যরা বলেছেন, এটা আইকনিক প্রকল্প। ১০০ মেগাওয়াট সোলার বিদ্যুৎকেন্দ্র দেশে এই প্রথম। তাই প্রধানমন্ত্রীর নামটা থাকা উচিত। কিন্তু শেষ পর্যন্ত তিনি রাজি হননি।

একনেক সভা শেষে ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকদের বিফ্রিং করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রি ড. শামসুল আলম।

পরিকল্পনা মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী এই প্রকল্পের নতুন নাম দিয়েছেন সোলার পার্ক, মাদারগঞ্জ, জামালপুর দিতে বলেছেন। এছাড়া পর্যায়ক্রমে সারাদেশে জরাজীর্ণ ও বেইলি সেতু ভেঙে নতুন সেতু করার নির্দেশ দিয়েছেন তিনি। পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা মুক্তিযুদ্ধের স্মারক সংগ্রহ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। দুধকুমার নদী ড্রেজিং ভালোভাবে করার নির্দেশও দিয়েছেন তিনি। বলেছেন, সব সংস্থার সঙ্গে সমন্বয় করে ড্রেজিং করতে হবে।

এদিকে গ্রাম পর্যায়ে টেলিটকের ফাইভ-জি সেবা নেটওর্য়াকসহ ১০ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৭ হাজার ৯৮৫ কোটি ৫১ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৬ হাজার ৬৬০ কোটি ২৯ লাখ টাকা, বাস্তবায়নকারী সংস্থা থেকে ১৩৭ কোটি ৯ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ থেকে ১ হাজার ১৮৮ কোটি টাকা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় কৃষি অধিদপ্তরের কৃষকদেরকে বিভিন্ন কৃষি পন্য ও বৃক্ষ প্রদান
দেবহাটা প্রতিনিধি  : দেবহাটায় কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলার প্রান্তিক কৃষকদেরকে বিভিন্ন কৃষি পন্য ও বৃক্ষ প্রদান করা হয়েছে। সোমবার ও মঙ্গলবার দুইদিনব্যাপী উপজেলা পরিষদ সম্মুখে সকাল সাড়ে ১০ টায় আয়োজিত উক্ত কৃষি পন্য প্রদান অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, কৃষি সম্প্রসারন কর্মকর্তা শওকত ওসমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহজাহান আলীসহ কৃষি অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ ও কৃষকরা উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার রাজস্ব খাতের ২০ জন আমন ধান চাষী, তেল ফসলের ১৩ জন আমন ধান চাষীসহ ধান, গম, পাট প্রকল্পের ২ টি আমন ধান গ্রæপ, জিকেবিএসপিএডিপি এর ১৩ জন আমন ধান চাষী ও ৬ জন কৃষককে বিভিন্ন ফলের চারা (আম, মাল্টা, পেয়ারা, লিচু, বারোমাসি লেবু) দেয়া হয়। এছাড়া ধান চাষীদেরকে বিভিন্ন রকম সার দেয়া হয়েছে।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পরীমনি-রাজদের জব্দ গাড়ির মালিকদের খুঁজছে সিআইডি

বিনোদন ডেস্ক : পরীমনি-রাজদের জব্দ গাড়ির মালিকদের সন্ধান চলছে বলে জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান মাহবুবুর রহমান। মঙ্গলবার (১০ আগস্ট) বিকালে পরীমনি, হেলেনা জাহাঙ্গীরসহ কয়েকজনের মামলার তদন্তের অগ্রগতির বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

পরীমনির মামলার তদন্তের অগ্রগতির বিষয়ে সিআইডি প্রধান বলেন, আমরা জিজ্ঞাসাবাদ করছি, তদন্ত করছি। আমরা কোনো মামলা প্রিকনসেপ্ট বা আইডিয়া নিয়ে তদন্ত করছি না। ফ্রি ও ওপেন মাইন্ড নিয়ে মামলা তদন্ত করছি।

পরীমনি, হেলেনা জাহাঙ্গীর, পিয়াসা, মৌ, রাজ, দিপুসহ সম্প্রতি গ্রেপ্তার এসব ব্যক্তিদের বিরুদ্ধে মাদকসহ আটটি মামলা সিআইডি তদন্ত করছে।

মাহবুবুর রহমান বলেন, আমরা আসামিদের কাছ থেকে ছয়টা গাড়ি, বেশকিছু ল্যাপটপ, মোবাইল এবং আরও কিছু ডিভাইস উদ্ধার করেছি। এগুলোর ফরেনসিক করতে হবে। ফরেনসিক এখনো শেষ হয়নি। এছাড়া কিছু কেমিক্যাল রিপোর্ট হবে। সেগুলো করা হচ্ছে।

জব্দকৃত গাড়ির মধ্যে পরীমণির একটি সাদা রঙ্গের গাড়ি রয়েছে। তিনি বলেন, আমরা আসামিদের জিজ্ঞাসাবাদ করছি, অনেক তথ্য পাচ্ছি, সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।

পরীমনি বা অন্য কারো বিরুদ্ধে কেউ প্রতারণার লিখিত অভিযোগ করেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, না লিখিত কোন অভিযোগ আমরা এখনো পাইনি। তবে মৌখিক অভিযোগ রয়েছে।

মডেলদের সঙ্গে বিভিন্ন ব্যবসায়ীদের ছবি প্রচার করে টাকা দাবি করার বিষয়ে তিনি বলেন, আমরাও এরকম শুনেছি। কেউ কেউ বলছেন। তবে আমরা বলবো, তদন্তকারী সংস্থা সিআইডি কাউকে ডাকলে অফিসিয়ালি আইন অনুযায়ী ডাকবে, তখন রেসপন্স করুন। বাকি কারো কথায় রেসপন্স করার দরকার নেই।

মাদক ছাড়া পরীমনির বিরুদ্ধে অন্য কোনো অভিযোগ পাওয়া গেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা বেশ কিছু তথ্য পেয়েছি, সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। আরো জিজ্ঞাসাবাদ করা দরকার। এজন্য পুনরায় রিমান্ডে নেওয়া হয়েছে।

সিআইডি প্রধান বলেন, মাদক ইলিগ্যাল, এটি কিভাবে আসছে, কারা আনলো, কে পয়সা দিলো, এর উৎস কি তা আমরা দেখবো।

গাড়ির বিষয়টিও তাই হবে, কার নামে নিবন্ধন, কে কিনেছে সবকিছু দেখা হবে।

পরীমনি এক পোশাকে ১২২ ঘণ্টা থাকার বিষয়ে তার আইনজীবীর অভিযোগের বিষয়ে মাহবুবুর রহমান বলেন, এটা ডিফেন্সের আইনজীবীর কথা। আমাদের এখানে দায়িত্বরত কর্মকর্তারা রয়েছেন।

তবে গ্রেপ্তারের দিন যে পোশাকে পরীমনিকে দেখা গেছে, সেই পোশাকে মঙ্গলবার (১০ আগস্ট) ফের কোর্টে দেখা গেছে।

মামলার তদন্ত সম্পন্নের বিষয়ে মাহবুবুর রহমান বলেন, প্রতিটি মামলার তদন্ত কাজ শেষ করার নির্দিষ্ট সময় বেধে দেওয়া হয়েছে। সিআরপিসি অনুযায়ী সেভাবে তদন্ত শেষ করা হবে।

তদন্ত শেষ হওয়ার আগে মামলা নিয়ে বেশি কথা বলা যায় না উল্লেখ করে তিনি বলেন, তদন্তাধীন বিষয় নিয়ে যেটুকু বলা যায় সেটুকু আপনাদের অনুরোধে জানানো হলো। এখন কথা বললে মামলার খণ্ডচিত্র বের হবে। এতে অনেকের মানহানি হবে। আমরা চাই না কারো মানহানি হোক। আইনেও তাই বলা আছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেশে লকডাউনের শেষ দিনে ২৬৪ জনের মৃত্যুর রেকর্ড

দেশের খবর : প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ২৬৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২৩ হাজার ১৬১ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ১১ হাজার ১৬৪ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ৭৬ হাজার ৩২২ জনে। মৃত ২৬৪ জনের মধ্যে পুরুষ ১৫৪ জন ও ১১০ জন নারী।

এর আগে গত ৫ আগস্ট দেশে করোনায় ২৬৪ জনের মৃত্যু হয়েছিল। যা ছিল একদিনে দেশে করোনায় সর্বোচ্চ মৃত্যু।

মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৪ হাজার ৯০৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৩৪ হাজার ৭৬২ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৭০৮টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৩৩টি, জিন এক্সপার্ট ৫৩টি, র্যাপিড অ্যান্টিজেন ৫২২টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৪৮ হাজার ৪১৬টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৭ হাজার ৪২৪টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৮২ লাখ ১২ হাজার ৪১টি।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৩ দশমিক ৫৪ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৭৬ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৭১ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৬৮ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় মৃত ২৬৪ জনের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ৯২ জন, চট্টগ্রাম বিভাগে ৬০ জন, রাজশাহী বিভাগে ২৫ জন, খুলনা বিভাগে ২৭ জন, বরিশাল বিভাগে ১১ জন, সিলেট বিভাগে ১৭ জন, রংপুর বিভাগে ১৪ জন এবং ময়মনসিংহ বিভাগে ১৮ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১৯২ জন, বেসরকারি হাসপাতালে ৬২ জন এবং বাড়িতে ১০ জন মারা যান।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, শূন্য থেকে ১০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ছয় জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬৬ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৮৫ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৪৮ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১২ জন এবং ৯১ থেকে ১০০ বছরের মধ্যে পাঁচ জন রয়েছেন।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন তিন হাজার ২৩৮ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন চার হাজার ২৪৭ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন তিন লাখ ৩১ হাজার ২৪৭ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ৪৩ হাজার ২৭১ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৮৮ হাজার ১০৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৫ থেকে ১৫ হাজার টাকা বেতনে কর্মী নিয়োগ দিচ্ছে বিদেশী শপ

অনলাইন ডেস্ক :
৫ থেকে ১৫ হাজার টাকা বেতনে কর্মী নিয়োগ দিচ্ছে বিদেশী শপ। তিনটি পদে ৩০ জন কর্মী নিয়োগ দিচ্ছেন এই প্রতিষ্ঠানটি। পদ তিন হলো কাস্টমার কেয়ার প্রতিনিধি, কর্মস্থল নলতা,সাতক্ষীরা। ভিডিও এডিটর এবং গ্রাফিক্স ডিজাইনার কর্মস্থল ঢাকা অফিস এবং দেশের যে কোন স্থানে ডেলিভারি এজেন্ট। ছেলে ও মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। তবে আবেদনকারীদের অবশ্যই ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে বয়স হতে হবে। প্রার্থীদের এস এস সি, এস এইচ এসি ও ¯œাতক পাশ হবে। অভিজ্ঞতার প্রয়োজন নেই। বায়োটা পাঠাতে Naimnaz@gmail.com Whatsapp -01770-704444(not for call)  ।

প্রতিষ্ঠানটির ওয়েব সাইট https://www.bdeshishop.com/

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় মশা নিধনে স্প্রে নিয়ে মাঠে জেলা ছাত্রলীগ সভাপতি আশিক

ডেস্ক রিপোর্ট :
সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় মশা নিধন কর্মসূচি পালন করেছে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান।

সোমবার (৯ আগস্ট) বিকেলে সাতক্ষীরা জেলার প্রধান সড়কে নিজেই মশা নিধনের স্প্রে ছিটিয়ে এই কর্মসূচি পালন করেন।

এ সময় পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নিশান হাসান, প্রতাপনগর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ইব্রাহিম, ২নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জাকির হোসেনসহ পৌর,সদর সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এসএম আশিকুর রহমান বলেন, বাংলাদেশ ছাত্রলীগের ডেঙ্গু মোকাবেলায় “মাসব্যাপী এডিস মশা নিধন” কর্মসূচি বাস্তবায়নে- ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ লেখক ভট্টাচার্য এর নির্দেশনায় এডিস মশা নিধনের জন্য বিভিন্ন স্থানে স্প্রে ছিটানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগর উপজেলা হিন্দু ছাত্র মহাজোটের কমিটি গঠন
প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট শ্যামনগর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। সোমবার ১০ আগষ্ট বিকাল ৪ ঘটিকায় ঈশ্বরীপুর যশোরেশ্বরী মায়ের মন্দিরে এক আলোচনা সভার মধ্যমে জেলা হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি মিলন কুমার বিশ্বাস ও সাধারণ সম্পাদক অভিজীৎ অধিকারী স্বাক্ষরিত এক কাগজে মৃত্যুঞ্জয় সরদার উচ্ছ্বাস কে সভাপতি এবং অনুপম কুমার ঘোষকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
একই সাথে ঈশ্বরীপুর মায়ের মন্দিরের শোভা বর্ধনের জন্য ফুল বাগান তৈরির শুভ উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা হিন্দু মহাজোটের সভাপতি প্রাণনাথ দাশ, অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা হিন্দু ছাত্র মহাজোটের উপদেষ্টা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ সুব্রত ঘোষ, জেলা হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি মিলন কুমার বিশ্বাস,জেলা যুব ঐক্য  পরিষদের যুগ্ন আহবায়ক মিলন রায়, কেন্দ্রীয় ছাত্র ঐক্য পরিষদের সদস্য রাজু ঘোষ, জেলা হিন্দু ছাত্র ফোরামের সভাপতি মধুসূদন মন্ডল, ছাত্র মহাজোটের সহ-সভাপতি পবিত্র মন্ডল, যুগ্ন সম্পাদক মোহন বিশ্বাস, কর্ণ বিশ্বাস কেডি, অনামিকা সরকার, সন্দীপ সরকার,কৃষ্ণ বিশ্বাস রাজ সহ কালীগঞ্জ, আশাশুনি ও তালা উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest