সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় হেভী ইকুইপমেন্ট অপারেটর শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভাস্বাস্থ্যকর্মকর্তা  ও আব্বাসী কর্তৃক সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য : নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধনপ্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদসাতক্ষীরায় ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগে এক ব্যক্তি আটকসরকার গণতন্ত্রের পরিবর্তে জবরদখল ও দলীয়করণ শুরু করেছে: এমপি ইজ্জত উল্লাহআ.লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে দেশ চালাচ্ছে সরকার: নাহিদএনসিপির কমিটি পুনর্গঠন: পাটওয়ারী-হাসনাত-সারজিস-আসিফের পদোন্নতি৮১ বছরে জাতিসংঘ: বিশ্ব চায় প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন – নিকোলাস বিশ্বাসএরশাদের ৯ বছরের শাসন আমলে দেশের মানুষ সবচেয়ে ভালো ছিল: সাবেক এমপি আশু

সাতক্ষীরায় কৃষকলীগের আয়োজনে বঙ্গমাতার জন্মদিন পালন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মদিন পালন করেছে কৃষকলীগ। রবিবার (০৮ আগস্ট) সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার উত্তর কাটিয়া বউবাজারে সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ড কৃষকলীগের আয়োজনে তার জন্মদিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কাটা হয়।

আলোচনা সভায় সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি শফিউদ্দিন ময়নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল কাদের মোড়লের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জজ কোর্টের অতিরিক্ত পিপি এড. তামিম আহমেদ সোহাগ, পৌর কৃষকলীগের সভাপতি সামসুজ্জামান জুয়েল, সাধারণ সম্পাদক শাহ আনারুল, যুগ্ম-সম্পাদক মো. বাবলুর রহমান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে কৃষি ক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে। সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। কৃষকদের এখন আর সারের জন্য গুলি খেতে হয়না। বর্তমান সরকার ভুর্তকি দিয়ে কৃষকদের কাছে সার পৌছে দেন।

বক্তারা আরো বলেন, বর্তমান সরকারের আমলে কৃষকরা সনাতন চাষাবাদ পদ্ধতির পরিবর্তে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি করেছে। আধুনিক প্রযুক্তির কৃষি যন্ত্রপাতি কৃষকদের কাছে সহজে পৌছে দিতে কাজ করছে সরকার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ব্রহ্মরাজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড শতভাগ করোনার টিকা নিবন্ধন ঘোষণা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদরের ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডকে রবিবার (৮ আগষ্ট) শতভাগ করোনার টিকা নিবন্ধনের আওতায় ঘোষণা করা হয়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরাকে অবগত করে চেয়ারম্যান এস,এম শহিদুল ইসলাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘোষণা দেন।

গত ৮ দিন ধরে ৬নং ওয়ার্ড সদস্য মোঃ রেজাউল করিম মিঠু’র ব্যক্তি উদ্যোগে বড়খামার, মেল্লেকপাড়া, উমরাপাড়া ও চেলারডাঙ্গা গ্রামের ২১৮০ জনকে বিনামূল্যে করোনার টিকা নিবন্ধনের আওতায় আনা হয়েছে। যার ফলে ওয়ার্ডের অধীনে বসবাসরত পঁচিশোর্ধ সকল নারী-পুরুষের শতভাগ কোভিড-১৯ ভ্যাকসিন রেজিষ্ট্রেশন সম্পন্ন হয়। ইউপি সদস্যের নেতৃত্বে গ্রাম পুলিশ ও কয়েকজন তরুণ প্রতিটি গ্রামের বাড়ি বাড়ি গিয়ে প্রথমে ভ্যাকসিনের রেজিষ্ট্রেশন সম্পন্ন করেন। এরপর প্রতিটি গ্রামে অস্থায়ী বুথ স্থাপন করে টিকা কার্ড প্রদান করা হয়।

ইউপি সদস্য রেজাউল করিম মিঠু জানান, প্রথমদিকে কাজটি করতে গিয়ে নানান প্রশ্নের স্বীকার হয়েছি। এছাড়া মানুষ আমাদের ফিরিয়েও দিয়েছে। গ্রামের মানুষ জন টিকা নিয়ে গুজবেও চরম বিভ্রান্তির মধ্রে পড়েছিল। কিন্তু পর্যায়ক্রমে ইমাম, মুয়াজ্জিন ও সুশীল সমাজের প্রতিনিধিদের সহায়তায় বিনামূল্যে শতভাগ নিবন্ধন কার্যক্রম সম্ভব হয়েছে।

ইউপি সচিব শেখ আমিনুর রহমান জানান, ৬নং ওয়ার্ড মেম্বার যে কাজটি করেছে নিঃসন্দেহে তিনি অত্যন্ত প্রশংসার দাবীদার। শুধু সাতক্ষীরা নয় আমার মনে হয় একটি ওয়ার্ডে শতভাগ করোনার টিকা নিবন্ধন এটা গোটা বাংলাদেশের মধ্যে প্রথম।
ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস,এম শহিদুল ইসলাম জানান, এই ধরনের উদ্যোগ নিয়ে সকলে যদি এগিয়ে আসে তাহলে আমরা দ্রতই করোনামুক্ত বাংলাদেশ দেখতে পাব। তিনি আরও জানান, সদর ইউএনও মহোদয়কে জানিয়ে ৬নং ওয়ার্ডকে শতভাগ করোনা টিকা নিবন্ধনের আওতায় ঘোষণা করা হয়েছে। ৬নং ওয়ার্ড মেম্বারের উদ্যোগে কাজটি বাস্তবায়ন হওয়ায় তাকেও ধন্যবাদ জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

কালিগঞ্জ প্রতিনিধি : “বঙ্গমাতা সংকটে, সংগ্রামে নির্ভীক সহযাত্রী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১তম জন্মবাষির্কী উপলক্ষে কালিগঞ্জে আলোচনা সভা ও প্রশিক্ষণপ্রাপ্ত সুফল ভোগীদের মাঝে পা-চালিত সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে উপজেলা পরিষদ ল্যাবরেটরী স্কুলের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবতি‘র সভাপতিত্বে আলোচনা সভায় ভার্চুয়াল ভাবে সংযুক্ত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম। শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু‘র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্চু প্রমুখ। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের সুপার ভাইজার জয়দেব দত্তের সার্বিক ব্যবস্থাপনায় অসহায় নারীদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণপ্রাপ্ত উপকার ভোগী ৭জন নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বেগম মুজিব ছিলেন জাতির পিতার রাজনৈতিক জীবনের উপদেষ্টা-প্রেরণাদানকারী—-আলহাজ¦ মো: নজরুল ইসলাম

নিজস্ব প্রতিনিধি : রোববার বিকাল ৫টায় সাতক্ষীরা সদর উপজেলা অডিটোরিয়ামে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উদযাপন কমিটির আহ্বায়ক শেখ সাহিদ উদ্দীনের সভাপতিত্বে এবং সংস্কৃতি সম্পাদক শামীমা পারভীন রতœার উপস্থাপনায় বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো: নজরুল ইসলাম বলেন, বিশে^ যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বেগম মুজিব ছিলেন, জাতির পিতার সর্বক্ষনিক ছায়ার মত। তিনি তার রাজনৈতিক জীবনের একজন উপদেষ্টা, প্রেরণা দানকারী, জীবন-যৌবনের অধিকাংশ সময় জাতির পিতা জেল খানায় আবদ্ধ ছিলেন। এই সময়ে তিনি শক্ত হাতে সংগঠন ও সংসার একাই সামলিয়েছেন। নেতাকর্মীদের সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং তাদের অভাব অভিযোগের কথা শুনেছেন। চূড়ান্ত মুহুর্তে কোনদিন আপোষ করেননি। স্বামীর মৃত্যুর সাথে সাথেই ঘাতকদের কাছে নিজের জীবন ভিক্ষা না চেয়ে তার জীবন নিতে ঘাতকদের কাছে আহ্বান জানান। এই মহীয়সী নারীর প্রতি জাতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছে। তার বিষয়ে আমরা এতদিন তেমন আলোচনাই করিনি। এখন সময় এসেছে তাকে সঠিকভাবে সম্মান জানানোর।
আরো বক্তব্য রাখেন,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, বীরমুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও উদযাপন কমিটির সদস্য সচিব সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আসাদুজ্জামান বাবু, ডা:মুনসুর আহমেদ,শেখ হারুন উপর রশিদ, জে এম ফাত্তাহ, শিমুন শামস, শেখ আব্দুল কাদের, লায়লা পারভীন সেজুতি, শেখ এজাজ আহমেদ স্বপন, ডা: সুব্রত কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান গোলদার ও কাজী আক্তার হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ নাছেরুল হক, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: শাহাদাত হোসেন, নির্বাহী সদস্য এড. সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু, নাজমুন নাহার মুন্নি, মিসেস মাহফুজা সুলতানা রুবি, ইসমত আরা বেগম, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম নান্টু, সদর উপজেলা যুবলীগের সভাপতি মো: মিজানুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান, সাধারণ সম্পাদক সুমন হোসেন, জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন প্রমুখ। আলোচনা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন, পুরাতন কোর্ট জামে মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারী শেখ ফিরোজ আহমেদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থ ৫০ কৃষকদের বিনামূল্যে ব্রি-৩৪ ধানের বীজ বিতরণ

শ্যামনগর প্রতিনিধি :  শ্যামনগরে অতি বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থ ৫০ জন কৃষক দের পুনর্বাসনের জন্য ব্রি-৩৪ উদ্ভাবিত আমন ধানের বিনা মূল্যে বীজ বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার সকাল১১ টায় উপজেলা কৃষি অফিসার কার্যালয় মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আ,ন,ম আবুজর গিফারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে মোবাইল ভারচুয়্যাল এর মাধ্যমে বক্তব্য বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিট গাজীপুরের মহা-পরিচালক ড.শাহজাহান কবীর, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিডি কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম,সাতক্ষীরার ব্রি-আঞ্চলিক কার্যালয়ের প্রধান ডঃ এস,এম,মফিজুর রহমান, সিনিয়র সাইন্টিফিক অফিসার ইমরান উল্লাহ সসরকার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা কৃষি অফিসার এস,এম, এনামুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা লতিফুল হাসান প্রমূখ।

সাতক্ষীরার বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিট আঞ্চলিক কার্যালয় এর বাস্তবায়নে এবং শ্যামনগর কৃষি সম্প্রসারণ এর সহযোগিতায় ৫০ জন কৃষক দের মাঝে প্রত্যেকে ৩ কেজি করে বিনা মূল্যে ব্রি- ৩৪ ধান বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেণ উপজেলা উপ- সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা জিয়াউল হক জিয়া। অতিবর্ষণে শ্যামনগরের সর্বত্রে আমন ধান বীজতলার চারা মরে যাওয়ায় প্রায় ৬/৭শত মেঃটঃ বীজ বিশেষ প্রয়োজন হওয়ায় উপজেলা কৃষি বিভাগ বীজ সংগ্রহে ব্যস্ততম সময় পার করছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পরীমনি-পিয়াসার সঙ্গে যাদের সম্পর্ক

বিশেষ ডেস্ক : চিত্রনায়িকা পরীমনি ও মডেল ফারিয়া মাহবুব পিয়াসার মোবাইল ফোনের কললিস্ট যাচাইবাছাই করছে সিআইডি (অপরাধ তদন্ত বিভাগ)। তাদের সঙ্গে কথোপকথনের রেকর্ডও উদ্ধার হয়েছে। সিআইডি তাদের ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসআপ ডিজিটাল ফরেনসিক ল্যাবে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। তাদের মোবাইল ফোন থেকে প্রভাবশালী কয়েক ব্যক্তির অডিও রেকর্ড ও ভিডিও ফুটেজ উদ্ধার করা হয়েছে। এসব ভিডিও ফুটেজ ও অডিও রেকর্ড দিয়ে পরীমনি ও পিয়াসা প্রভাবশালীদের ব্ল্যাকমেইল করতেন।

সিআইডির সূত্র জানায়, গতকাল শনিবার রাতে পরীমনি, পিয়াসা, হেলেনা জাহাঙ্গীরসহ গ্রেপ্তার ছয়জনের বাসায় সিআইডি অভিযান চালিয়েছে। বারিধারায় পিয়াসার বাসায় অভিযান চালিয়ে তার ল্যাপটপ জব্দ করা হয়েছে।

এসব বিষয় নিয়ে গতকাল এক সংবাদ সম্মেলনে সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক বলেন, ‘চিত্রনায়িকা পরীমনি, মডেল পিয়াসা ও আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীর ইস্যুতে দায়ের হওয়া মামলাগুলো সম্পূর্ণ প্রভাবমুক্তভাবে তদন্ত করা হবে। তদন্তে ক্ষমতাধর ব্যক্তিদের নাম এলেও তাদের ছাড় দেওয়া হবে না। জড়িত সবার বিরুদ্ধেই আইন অনুযায়ী ব্যবস্থা নেবে সিআইডি। শুক্রবার চিত্রনায়িকা পরীমনি, ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর, প্রযোজক রাজ, মডেল পিয়াসা ও মৌয়ের সাতটি মামলা আমাদের (সিআইডি) কাছে এসেছে। আসামিদের আমরা হেফাজতে পেয়েছি। ইতিমধ্যে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। আপনারা নিশ্চিত থাকতে পারেন, আইনের মধ্যে থেকেই মামলা তদন্ত করবে সিআইডি। সুষ্ঠুভাবে তদন্তকাজ সম্পন্ন হবে। যারা সত্যিকারভাবে দোষী, সিআইডি তাদের খুঁজে বের করবে।’

মালিবাগে সিআইডি কার্যালয়ে পরীমনি, পিয়াসা, হেলেনা জাহাঙ্গীরসহ প্রত্যেককেই পৃথক কক্ষে রাখা হয়েছে। গতকাল তাদের পৃথকভাবে জিজ্ঞাসাবাদ শুরু করে সিআইডি। মডেল পিয়াসার সঙ্গে একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোকাম্মেলের মোবাইল ফোনে কথোপকথনের অডিও রেকর্ড উদ্ধার হয়েছে। এছাড়াও একটি বেসরকারি বীমা প্রতিষ্ঠানের চেয়ারম্যান নজরুল ইসলামের সঙ্গে মডেল মরিয়ম আক্তার মৌয়ের গোপন ভিডিও রয়েছে। পিয়াসার সঙ্গে একজন অলংকার ব্যবসায়ীর বেশ কয়েকটি অডিও রেকর্ড পেয়েছে সিআইডি।

একটি অডিও রেকর্ডের উদ্ধৃতি দিয়ে সিআইডি কর্মকর্তা বলেন, একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে পরীমনির অডিও রেকর্ডে একটি গাড়ি উপহার দেওয়ার কথা রয়েছে। একই সঙ্গে ঐ ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে পরীমনির গভীর সখ্যের বিষয়টি কথোপকথনে উঠে এসেছে। বাংলাদেশে একটি বহুজাতিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান রাকিবুল ইসলামের সঙ্গে পরীমনির মোবাইল ফোনে কথা হতো।

অন্যদিকে ভারতীয় ব্যবসায়ী প্রেমস বাওয়ানীর সঙ্গে পিয়াসার একটি ক্লাবে সময় কাটানোর ভিডিও ফুটেজ রয়েছে। গুলশানে একটি দামি ব্র্যান্ডের পণ্য বিক্রির শোরুমের মালিক ইবনুল হাসান খোকনের সঙ্গে পরীমনি ও পিয়াসার বহুবার কথোপকথন হয়েছে মোবাইল ফোনে। মদ বিক্রির দোকানের মালিক রানা শফিউল্লাহর সঙ্গে পিয়াসার লংড্রাইভে যাওয়ার কথোপকথন রয়েছে। বাংলাদেশে গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিটার সাবেক সভাপতি ও এফবিসিসিআইয়ের সহ-সভাপতি হাবিবুল্লাহ ডনের সঙ্গে পিয়াসার হোয়াটসআপে বেশ কয়েকবার কথোপকথন হয়েছে। হাবিবুল্লাহ ডনের মালিকানাধীন গুলশানের গাড়ির শোরুম অটো মিউজিয়ামে চোরাই গাড়ি বিক্রি হয়। মডেল পিয়াসা ঐ চোরাই গাড়ি সিন্ডিকেটের সদস্য। অটো মিউজিয়াম থেকে পিয়াসার সহযোগী মিশুর চুরি করা একটি গাড়ি উদ্ধার করেছে র‌্যাব।

সিআইডির একজন কর্মকর্তা বলেন, গ্রেপ্তারকৃতদের মোবাইল ফোন ও ফেসবুক আইডি তল্লাশি করে প্রভাবশালী ২১ ব্যক্তির সঙ্গে পিয়াসা, পরীমনি ও মৌয়ের যোগাযোগ থাকার তথ্য মিলেছে। এর বাইরে পিয়াসার মোবাইল ফোনের কললিস্টে বেশ কয়েকজন ব্যবসায়ীর মোবাইল নম্বর পাওয়া গেছে। ঐ সব ব্যবসায়ীকে পিয়াসা ফোন করে ব্ল্যাকমেইলিং করতেন।

অন্যদিকে গতকাল সিআইডির অতিরিক্ত ডিআইজি ওমর ফারুক বলেন, ‘কেউই আইনের ঊর্ধ্বে নয়। তিনি তদন্তকারী কর্মকর্তা হোক বা যে কেউ হোক। আমরা চাই নিরপেক্ষভাবে তদন্ত করে সত্য ঘটনা উদ্ঘাটন করতে। তারা যত ক্ষমতাধরই হোক না কেন, আইনের আওতায় আসতে হবেই।’

পরীমনির সঙ্গে গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) গোলাম সাকলায়েনের অনৈতিক সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আমরা সুষ্ঠুভাবে তদন্ত করব। সে কারণে মামলাসংক্রান্ত এবং আসামিসংক্রান্ত বিষয়ে বিভিন্ন মাধ্যম ও গণমাধ্যমে যা প্রকাশ পাবে, সে বিষয়গুলো তদন্তে আসামি ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হবে।’

বনানী থানার মাদক মামলায় পরীমনির কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ-উর-রহমান রিমান্ডের এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান জোনাল টিমের পরিদর্শক মো. আব্দুস ছোবাহান জিমিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। সূত্র: দৈনিক ইত্তেফাক

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের খবর : দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ২৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২২ হাজার ৬৫২ জনে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১০ হাজার ২৯৯ জন।

রোববার (৮ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় করোনায় মৃত্যু ও সংক্রমণ কমেছে

আসাদুজ্জামান : সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে এক নারীর মৃত্যু হয়েছে। মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দীর্ঘ ৫ মাসের মধ্যে মৃত্যুর সংখ্যা এটি সর্বনিম্ন। এছাড়া কমেছে করোনা সংক্রমণের হারও।

উপসর্গ নিয়ে মৃত ওই নারীর নাম হাসিনা খাতুন (৫৫)। তিনি দেবহাটা উপজেলার সখিপুর গ্রামের নুরুল ইসলামের স্ত্রী।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত সপ্তাহ খানেক আগে হাসিনা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৫৭৩ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৮৫ জন।

এদিকে, একদিনের ব্যবধানে সাতক্ষীরায় আরও কমেছে করোনা সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় ৩৭৯ টি নমুনা পরীক্ষায় ৬৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৭ দশমিক ৪১ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ২১ শতাংশ।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার বলেন, এনিয়ে এপর্যন্ত সাতক্ষীরায় মোট করোনা রোগীর সংখ্যা দাড়িয়েছে ৬ হাজার ৩৭ জন। নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ১শ’ ৬২ জনের।

এছাড়া এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৪ হাজার ৮শ’৮৫ জন। বর্তমানে করোনা রোগী রয়েছেন এক হাজার ৬৭ জন। হাসপাতালে ভর্তি করোনা রোগীর সংখ্যা ৩৫ জন। এদের মধ্যে সামেক হাসপাতালে ৩০ জন ভর্তি রয়েছেন। হোম আইসোলেশনে আছেন এক হাজার ১শ’ ৪ জন।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, জেলায় করোনা উপসর্গ ও আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা অনেক কমেছে। গত ২৪ ঘন্টায় উপসর্গে মারা গেছেন এক জন। এ অবস্থা ধরে রাখতে সবাইকে স্বাস্থ্য বিধি মানার ও মাস্ক পরার আহবান জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest