সর্বশেষ সংবাদ-
স্বাস্থ্যকর্মকর্তা  ও আব্বাসী কর্তৃক সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য : নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধনপ্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদসাতক্ষীরায় ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগে এক ব্যক্তি আটকসরকার গণতন্ত্রের পরিবর্তে জবরদখল ও দলীয়করণ শুরু করেছে: এমপি ইজ্জত উল্লাহআ.লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে দেশ চালাচ্ছে সরকার: নাহিদএনসিপির কমিটি পুনর্গঠন: পাটওয়ারী-হাসনাত-সারজিস-আসিফের পদোন্নতি৮১ বছরে জাতিসংঘ: বিশ্ব চায় প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন – নিকোলাস বিশ্বাসএরশাদের ৯ বছরের শাসন আমলে দেশের মানুষ সবচেয়ে ভালো ছিল: সাবেক এমপি আশুসাতক্ষীরায় জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের নেতা ফারুক হোসেন

ঘূর্ণিঝড় সহনীয় বাড়ি-ঘর নির্মান এবং নকশা চূড়ান্ত করণ জাতীয় কর্মশালা

আসাদুজ্জামান :
বাংলাদেশের উপকূলে অন্যতম প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড়। ঝড়ের মুখে পড়ে প্রতি বছর জীবন ও সম্পদের ব্যাপক ক্ষতির মুখে পড়েন উপকূলের বাসিন্দারা। ঘূর্ণিঝড়ের তান্ডব থেকে ক্ষয়ক্ষতি কমানো এবং উপকূলবাসীকে রক্ষায় বিশেষ ধরণের গৃহ নির্মানের উদ্যোগ নিয়েছে হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইন্সটিটিউট। ঘূর্ণিঝড় সহনশীল এ ধরণের বাড়ী-ঘর উপকূলীয় এলাকায় তৈরি করা গেলে ঘূর্ণিঝড়, জলোচ্ছাস এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ থেকে জীবন ও সম্পদের ক্ষতি অনেকটাই কমানো সম্ভব বলে আশা করেছেন বিশেষজ্ঞরা। মঙ্গলবার অনলাইনে আয়োজিত জাতীয় কর্মশালায় এমন আশা করেন তারা। যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইন্সটিটিউট এবং উন্নয়ন সহযোগি সংস্থা ফ্রেন্ডশিপ।

এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন, হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইন্সটিটিউট এর মহপরিচালক আশরাফুল আলম। কর্মশালায় আলোচনা করেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপত্য বিভাগের অধ্যাপক ড. শায়ের ঘৌর, উন্নয়ন সহযোগি সংস্থা ফ্রেন্ডশিপের জেষ্ঠ্য পরিচালক কাজী এমদাদুল হক, কারিতাস কর্মকর্তা রতন কুমার পোদ্দার, এ্যাকশান এইড কর্মকর্তা নাসির উদ্দিনসহ নির্মান বিশেষজ্ঞরা।

বক্তারা জানান, প্রতিবছর ধারাবাহিক ঝড়, বন্যা ও জলোচ্ছাসে আক্রান্ত হচ্ছে দেশের উপকূলীয় এলাকা। এতে জীবন ও সম্পদের ক্ষতির মুখে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। ফলে প্রাকৃতিক দুর্যোগ ও প্রতিকূল পরিবেশের সাথে সংগ্রাম করে টিকে থাকতে ঘূর্ণিঝড় সহনশীল বাড়ি-ঘর উপকূলীয় বাসিন্দাদের ঘুরে দাড়াতে কাজে দেবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‌শ্যামনগরে অপরিকল্পিতভাবে পোল্ট্রি ফার্ম তৈরি করে পরিবেশ দূষণের অভিযোগ

নিজস্ব প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগরের ভূরুলিয়াতে অবৈধভাবে পল্টি ফার্ম তৈরি করে পরিবেশ দূষণ করার অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ভূরুলিয়া ইউনিয়নের চালতেঘাটা বাজার সংলগ্ন সাবেক চেয়ারম্যান লিয়াকাত আলি ও মুজিবুর রহমান এর স্ত্রী হালিমা বেগম অপরিকল্পিতভাবে মুরগির ফার্ম তৈরি করেছে।

যার ফলে দুর্গন্ধের কারণে বাতাস ভারী হয়ে ওঠে। বাজার সংলগ্ন হওয়ায় ব্যবসায়ী ও পথচারীদের ব্যাপক ভাবে দুর্গন্ধ পোহাতে হয়। স্থানীয় লুৎফর রহমান জানান, আমাকে এলাকাছাড়া করার জন্য আমর ঘরের পাশেই অপরিকল্পিতভাবে পোল্ট্রি ফার্ম তৈরি করেছে, যার ফলে আমার বসবাস করার দুর্বিষহ হয়ে পড়েছে। এলাকার মানুষের চলাচলের ব্যাপক ক্ষতি হচ্ছে, পোল্ট্রি ফার্ম এর পাশে একটি মহিলা মাদ্রাসা ও জামে মসজিদ রয়েছে মসজিদের মুসল্লিদের ফার্মের দুর্গন্ধের কারণে আসতে যেতে ব্যাপক অসুবিধা হয়। ঘরে বাস করতে এত বেশি অসুবিধা হয় যে, প্রচন্ড দুর্গন্ধের কারণে যখন ঘরবাড়িতে টিকতে না পারি

তখন বাড়িতে সুগন্ধি ধূপ জ্বালিয়ে থাকতে হয়। এমনকি মাঝেমধ্যে শ্বাসকষ্ট শুরু হয়ে যায় বাড়ির লোকজনের। প্রচন্ড দুর্গন্ধের কারণে আমার বাড়িতে কোনো মেহমান বা লোকজন আসতে চায়না। তিনি আরো জানান স্থানীয় ইউপি সদস্য ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা ফারুক হোসেন কে জানিয়ে কোনো ব্যবস্থা গ্রহণ না করায় বাধ্য হয়ে উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।

একই ঘটনায় এলাকাবাসীর পক্ষে আব্দুল্লাহ মোল্লা পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা কার্যালয় লিখিত অভিযোগ করেও এখনো পর্যন্ত কোনো ফায়দা হয়নি। প্রচন্ড দুর্গন্ধের কারণে এলাকা ব্যাপকভাবে পরিবেশের দূষণ হয়। অভিযোগ এর ব্যাপারে ফার্মের মুরগি চাষী সালিয়া বেগমের কাছে অপরিকল্পিত ও অবৈধভাবে মুরগি চাষের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের নোটিশ আসার পরেও কার্যক্রম পরিচালনা করছেন সে ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, চেয়ারম্যান সাহেব কি ব্যবস্থা করেছে আমি জানিনা, তবে নোটিশের জবাব প্রস্তুত করা হয়েছে এখনও জমা দেয়া হয়নি, তিনি ঢাকা থেকে ফিরে এসে অফিসে যোগাযোগ করবে।

সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তর অফিসে কথা হলে জানান, আমাদের অফিসের থেকে তাদের কার্যক্রম বন্ধ রাখার জন্য ০৮/০৬/২১ লিখিত ভাবে নোটিশ দেওয়া হয়েছে অমান্য করে যদি আবার কার্যক্রম পরিচালনা করে তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য আমারও নোটিশ প্রদান করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় ডাক্তারের ভুল চিকিৎসায় আট লাখে বিক্রি না করা গরুর মৃত্যু

আসাদুজ্জামান : কুরবানীর ঈদের আগে রাজধানী ঢাকায় গরুটির দাম হয়েছিল ৮ লাখ টাকা। তবে ১২ লাখ টাকায় বিক্রি করার জন্য গরুটি ঢাকা থেকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। সঠিক দাম না মেলায় গরুটি সে সময় বিক্রি করতে পারেননি সাতক্ষীরার কলারোয়া উপজেলার কৃষক আব্দুল গফফার। অবশেষে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তার ভুল চিকিৎসায় মারা গেছে গরুটি।

আব্দুল গফফার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের গৌরঙ্গপুর গ্রামের মৃত. সাহের গাইনের ছেলে। তিনি পেশায় একজন কৃষক।

কৃষক আব্দুল গাফফার জানান, ঢাকার হাটে গরুটির দাম উঠেছিল ৮ লাখ টাকা। তবে আমার দাবি ছিল গরুটি বিক্রি করবো ১২ লাখ টাকায়। দামে বনিবনা না হওয়ায় গরুটি বিক্রি করিনি। বাড়িতে ফিরিয়ে এনেছিলাম। গরুটি হঠাৎ অসুস্থ হলে ইউনিয়নের পশু চিকিৎসক ইব্রাহিম হোসেনকে ডাকি। তিনি পরামর্শ দেন উপজেলা প্রাণি সম্পদ অফিসের চিকিৎসক মাজবুর রহমানকে দেখানোর পরামর্শ দেন। গরুর গায়ে ৫-৭ টি ইনজেকশন পুশ করেন মাজবুর ও কিছু পাউডার দেন। পরে গরুটি মারাতœক অসুস্থ হয়ে পড়লে পরে অনেকবার ফোন দিলেও রিসিভ করেনি। অবশেষে ৬ আগষ্ট (শুক্রবার) গরুটি মারা গেছে। আমি গরীব মানুষ বড় ক্ষতি হয়ে গেছে আমার। থানায় অভিযোগ দিয়েছি। আমি বিচার চাই, ক্ষতিপূরণ চাই।

অভিযোগের বিষয়ে কেরালকাতা ইউনিয়ন কৃত্রিম প্রজনন টেকনেশিয়ান ইব্রাহিম হোসেন বলেন, আমি ওই গরু চিকিৎসা করিনি। তারা আমাকে চিকিৎসার জন্য বলেছিলো। আমি উপজেলা অফিসের পশু চিকিৎসক মাজবুর রহমানের কাছ থেকে চিকিৎসা নেওয়ার জন্য পরামর্শ দিয়েছি।

এ বিষয়ে কলারোয়া উপজেলা প্রাণি সম্পদ অফিসের উপ-সহকারি প্রাণি সম্পদ কর্মকর্তা মাজবুর রহমান গরুটিকে চিকিৎসা দেওয়ার কথা অস্বীকার করেন।

তবে সাতক্ষীরা জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, মঙ্গলবার (১০ আগষ্ট) বিষয়টি তদন্তের জন্য আমি ঘটনাস্থলে রয়েছি। যেটি জানতে পেরেছি, এই কৃষক খুবই অজ্ঞ মানুষ। তিনি কিছুই বোঝেন না। গরুটি অসুস্থ হওয়ার পর প্রথমে ইউনিয়ন টেকনেশিয়ান ইব্রাহিম হোসেনকে জানায়। তারপর উপজেলা উপ-সহকারি প্রকৌশলী মাজবুর রহমান একদিন চিকিৎসা দিয়েছে। এরপর গরুটি সুস্থ হয়ে যায়। তারপর গরুটি আবার অসুস্থ হয়ে গেলে বার বার ইব্রাহিমকে জানিয়েছে তবে ইব্রাহিম উপজেলা প্রাণি সম্পদ অফিসে যোগাযোগ করেনি। এরপর গরুটি মারা গেছে।

কলারোয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবীর জানান, কৃষক আব্দুল গফফার খুব অসহায় মানুষ। ভুল চিকিৎসায় দামী গরুটি মারা যাওয়ায় তিনি মারাতœকভাবে ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছেন। থানাতে একটি লিখিত অভিযোগও দিয়েছেন। অভিযোগ পাওয়ার পর ঘটনাটি আমরা তদন্ত করছি। কৃষক আব্দুল গফফার তার ক্ষতিপূরণ দাবি করছেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় প্রধানমন্ত্রী’র গাড়িবহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি ;
কলারোয়ায় প্রধানমন্ত্রীর গাড়ি বহরে হামলা মামলার সাজা প্রাপ্ত পলাতক আসামী ইয়াছিন আলীকে গ্রেফতার করেছে কলারোয়া থানা পুলিশ।
সোমবার রাত সাড়ে ৭টার দিকে কলারোয়া রায়টা এলাকা থেকে আটক করা হয়। সে রায়টা গ্রামের আক্তার আলীর ছেলে।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া থানার এস আই জেল্লাল হোসেনের নেতৃত্বে কলারোয়ার রায়টা এলাকায় অভিযান চালিয়ে ইয়াছিন আলীকে আটক করা হয়। সে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ী বহরে হামলা মামলার সাজা প্রাপ্ত আসামী। দীর্ঘদিন পলাতক ছিলো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঢাকার অভিজাত ম্যাসাজ ও বিউটি পার্লারে তালা মেরে গা ঢাকা

বিশেষ ডেস্ক : বিতর্কিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌ গ্রেফতারের পর রাজধানীর গুলশান-বনানীর অধিকাংশ ম্যাসাজ ও বিউটি পার্লারে এখন তালা ঝুলছে। এসব ম্যাসাজ ও বিউটি পার্লারে যারা কাজ করেন তারা বেশিরভাগই নারী। তারা পুরুষদের শরীর ম্যাসাজসহ অনৈতিক কাজে জড়িত।

একটি গোয়েন্দা সংস্থার হাতে রয়েছে গুলশান-বনানী এলাকার ম্যাসাজ ও বিউটি পার্লারের তালিকা। এর মধ্যে কেবল গুলশানেই এমন ৩০টি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে। যার ১০টিতে অনৈতিক কাজ হয়। এসব অনৈতিক কাজে থাই নাগরিকসহ বিদেশিরাও জড়িত বলে উল্লেখ করা হয়েছে।

গত কয়েক দিন এসব প্রতিষ্ঠানে সরেজমিনে দেখা যায়, অধিকাংশ প্রতিষ্ঠানেই এখন তালা ঝুলছে। ভবনগুলোর নিরাপত্তারক্ষীরা জানান, লকডাউনেই প্রতিষ্ঠানের মূল গেট বন্ধ করে ভিতরে তাদের কাজ চলত। তবে এক সপ্তাহ ধরে প্রতিষ্ঠানটির মালিক, কর্মচারী ও সেবা গ্রহীতা কেউই আসছে না।

অনৈতিক কাজ করা প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- গুলশান বনানী রোডের একটি ভবনের ১১ তলার একটি ‘হেলথ ক্লাব এন্ড স্পা’। যাতে ১৬ জন স্টাফ রয়েছে। যার মধ্যে ১০ জনই মহিলা। যাদের দিয়ে পুরুষদের শরীর ম্যাসাজসহ অনৈতিক কাজ করা হয়। গুলশান-২ এর ৪১ নং সড়কের একটি বাসার ২য় তলায় থাকা একটি ‘স্পা ম্যাসাজ পার্লার’। যেখানে নয়জন স্টাফের ৮ জনই নারী। যারা অনৈতিক কাজে জড়িত।

নাম রয়েছে গুলশান-২ এর ৩৫ নং সড়কের একটি ভবনের চতুর্থ তলার ‘রোজ স্পা’ নামের একটি প্রতিষ্ঠানের। যেখানে মোট ৮ জন স্টাফের ৫ জনই মহিলা। গুলশান-২ এর ৪১নং সড়কের একটি ভবনের ২য় তলার ‘স্পা এন্ড সেলুন’ এর নাম রয়েছে তালিকায়। এর মালিক একজন থাই নাগরিক। যেখানে ১৬ জন স্টাফের মধ্যে ১৩ জনই মহিলা। মালিকসহ এখানকার চারজনই থাই নাগরিক বলে উল্লেখ করা হয়েছে।

তালিকায় আরও নাম রয়েছে-গুলশান-১ এর একটি টাওয়ারের ‘হেলথ ক্লাব স্পা এন্ড সেলুন’ এর। যেখানে ৬ জন স্টাফের ৪ জনই মহিলা। গুলশান-১ এর আরেকটি টাওয়ারের লিফট-২০ এর ‘রেসিডেন্স সেলুন’ নামের একটি প্রতিষ্ঠান। যেখানে কেবল দুইজন পুরুষ আছে। এখানে বহিরাগত মহিলাদের এনে অনৈতিক কাজ হয় বলে উল্লেখ রয়েছে।

গুলশান-১ এর ১৬ নং সড়কের একটি ভবনের পাঁচ তলায় ‘শাইনিং স্পা’ নামের একটি প্রতিষ্ঠানে নয়জন স্টাফ রয়েছে। যার মধ্যে ছয় জন মহিলা ও তিনজন পুরুষ। গুলশান-২ এর ৪৪ নং সড়কের একটি ভবনের চতুর্থ তলায় একটি ‘থাই স্পা’ এর নাম আসে সেখানে। যাতে ৭ জন মহিলা ও ২ জন পুরুষ রয়েছে। গুলশান-১ এর ১৩১ নং সড়কের একটি বাড়িরর চতুর্থ তলার ‘বিউটি কেয়ার’ এর নামও রয়েছে তালিকায়। যেখানে ৬ জন পুরুষ ও ৮ জন মহিলা কাজ করে থাকেন।

কেবল স্পা সেন্টার ও বিউটি পার্লারই নয়, ভয়ে প্রতিষ্ঠান বন্ধ করে গা-ঢাকা দিয়েছে অনেক পার্টি হাউস ও সিসা লাউঞ্জের নিয়ন্ত্রকরা।

গোয়েন্দা তথ্য ও নিজস্ব অনুসন্ধানে দেখা যায়, কেবল বনানীর ১১ নম্বর সড়ক ঘিরেই ১৩টি সিসা লাউঞ্জ গড়ে ওঠে। এদের কয়েকটি অবৈধভাবে মাদক কারবারেও জড়িত। এসব প্রতিষ্ঠানের পাঁচটিতে গিয়ে দেখা যায়, মূল ফটকে তালা ঝুলছে। এর মধ্যে তিনটি প্রতিষ্ঠানের নিরাপত্তায় নিয়োজিতদের সঙ্গে কথা হয় যুগান্তরের।

এরমধ্যে রয়েছে, ব্লক-ডি এর একটি ভবনের দ্বিতীয় তলার একটি, ব্লক-ই এর একটি, ব্লক এইচ এর একটি। তারা জানান, মূলত মডেলরা গ্রেফতার হওয়ার পর থেকেই এই লাউঞ্জগুলো বন্ধ। সেখানে নানা অনৈতিক কর্মকাণ্ডের কথাও স্বীকার করেন তারা।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আসাদুজ্জামান বলেন, ম্যাসাজ পার্লার, বিউটি পার্লার, সিসা লাউঞ্জ বা পার্টি হাউস যেই নামই আসুক না কেন, কোনো অনৈতিক বা অপরাধমূলক কাজের খবর পেলে আমার সঙ্গে সঙ্গে আইনানুগ ব্যবস্থা নেব। যারাই জড়িত থাকুক কাউকে ছাড় দেওয়া হবে না। অভিযানের মাধ্যমে অনৈতিক কার্যক্রম বন্ধ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পরিবহন দাঁড়িয়ে যাত্রী বহন করতে পারবে না

দেশের খবর : আগামিকাল বুধবার (১১ আগস্ট) থেকে সারাদেশে চলাচল করবে গণপরিবহন। মাঝের ৬০ শতাংশ বর্ধিত ভাড়া প্রত্যাহার করে আগের স্বাভাবিক ভাড়ায় সব গণপরিবহন চলাচল করবে। তবে কোনো পরিবহন দাঁড়িয়ে যাত্রী বহন করতে পারবে না।

এমন নির্দেশনা দিয়ে গণপরিবহন চলাচলের বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বিজ্ঞপ্তিতে যেসব নির্দেশনা দেয়া হয়েছে :

> আসন সংখ্যার অতিরিক্ত কোনো যাত্রী পরিবহন করা যাবে না এবং দাঁড়িয়ে কোনো যাত্রী বহন করা যাবে না। সড়ক পথে গণপরিবহন চলাচলের ক্ষেত্রে স্থানীয় প্রশাসন (সিটি করপোরেশন এলাকায় বিভাগীয় কমিশনার ও জেলা পর্যায়ে জেলা প্রশাসক) নিজ নিজ অধিক্ষেত্রের আইন-শৃঙ্খলা বাহিনী, সংশ্লিষ্ট দফতর/ সংস্থা, মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা করে প্রতিদিন মোট পরিবহন সংখ্যার অর্ধেক চালু করতে পারবে।

> পূর্বের ভাড়ায় (৬০ শতাংশ বর্ধিত ভাড়া প্রযোজ্য হবে না) গণপরিবহন চলবে। পূর্বের ভাড়ার অতিরিক্ত ভাড়া কোনোভাবেই আদায় করা যাবে না।

> গণপরিবহনের যাত্রী, চালক, সুপারভাইজার/কন্ডাক্টর, হেলপার-কাম ক্লিনার এবং টিকিট বিক্রয় কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে এবং তাদের জন্য প্রয়োজনীয় হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে।

> যাত্রার শুরু ও শেষে যানবাহন পরিষ্কার-পরিচ্ছন্নসহ জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করতে হবে। এছাড়া যাত্রীদের হাতব্যাগ, মালপত্র জীবাণুনাশক ছিটিয়ে জীবাণুমুক্ত করার ব্যবস্থা যানবাহনের মালিকদের করতে হবে।

> গণপরিবহনে স্বাস্থ্যবিধি সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় বিষয়াদি মেনে চলতে হবে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা : আহত -৫

অনলাইন ডেস্ক: পদ্মা সেতুর পিলারে আবারও ফেরির ধাক্কার ঘটনা ঘটেছে। এতে এক নারীসহ কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।

সোমবার (৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাংলাবাজার থেকে ছেড়ে আসা ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা খায়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) শিমুলিয়াঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল এ তথ্য নিশ্চিত করেছেন।
একাধিক প্রত্যক্ষদর্শী জানান, ফেরিটি বাংলাবাজারঘাট থেকে শিমুলিয়াঘাটের দিকে আসছিল। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সেতু অতিক্রম করার সময় ১০ নম্বর পিলারে ধাক্কা লাগে। এতে ফেরিতে থাকা একটি ট্রাক পাশের একটি প্রাইভেটকারের ওপর পড়লে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ সময় ফেরিতে থাকা এক নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। পরে শিমুলিয়া ২ নম্বর ঘাটে ফেরিটি নোঙর করলে যাত্রী ও যানবাহন নামানো হয়।
মাওয়া নৌপুলিশ সূত্র জানায়, ধাক্কা লেগে ১০ নম্বর পিলারের দক্ষিণ-পশ্চিম কোণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফেরির পেছনের অংশেও ক্ষতি হয়েছে।
এর আগে গত ২৩ জুলাই পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে রোরো ফেরি ‘শাহজালাল’র ধাক্কা লাগে। এতে ফেরিটির কমপক্ষে ২০ জন যাত্রী আহত হন। ঘটনার পরপরই ফেরির মাস্টার অফিসার আব্দুর রহমানকে বরখাস্ত করা হয়েছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অনলাইন ডেস্ক:  অস্ট্রেলিয়াকে সর্বনিম্ন রানে গুড়িয়ে সিরিজের শেষ ম্যাচও নিজেদের করে নিল টাইগাররা। ১২২ রানের ছোট পুঁজিতেও ৬০ রানের বড় জয় তুলে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে জিতে নিল মাহমুদউল্লাহ বাহিনী।

সোমবার মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং ব্যর্থতায় ভোগে টাইগাররা। যদিও মিরপুরের টার্নিং আর মন্থর উইকেটে শুরুটা ভালোই করেন দুই ওপেনার নাঈম-মেহেদি। অ্যাস্টন টার্নারের বলে দলীয় ৪৩ রানে ১৩ রান করে ফেরেন মেহেদি হাসান। পরে ইনিংস বড় করার সুয়োগ থাকলেও বাজে শটে ফিরেন নাইম। ক্রিস্টিয়ানের বলে ফেরার আগে নাইম ২৩ বলে করেন ২৩ রান। পরে সাকিবকে এলবি’র ফাঁদে ফেলেন জাম্পা। ফেরার আগে করেন ২৩ বলে ১১ রান।

পরে ৩ রানের ব্যবধানে সাকিব-নাইম ফিরলে ১৪ বলে ১৯ রান করে দারুণ কিছুর আশা জাগাচ্ছিলো অধিনায়ক রিয়াদ। দলীয় ৮৪ রানের মাথায় শর্ট বলে উড়িয়ে মারতে গেলে নিজের বলে নিজেই ক্যাচ নেন জাম্পা। এর পরে ব্যাটিং পজিশন বদলালেও অফ ফর্মকে পরিবর্তন করতে পারলেন না সৌম্য। ১৮ বলে ১৬ রানে আশা দেখাচ্ছিল সৌম্য। কিন্তু ভালো শুরুর পরে লং অফে ক্রিস্টিয়ানকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ হন টার্নারের। আট রান করে এলিসের বলে কাট করতে গিয়ে বোল্ড হন নুরুল (৮)। শেষের দিকে হতশ্রী ব্যাটিংয়ে ১২৩ রানের ছোট টার্গেট ছুড়তে পারে বাংলাদেশ।

ছোট টার্গেটে নেমে ভালো শুরু পায়নি সফরকারীরাও। সাকিবকে পাঁচ ছক্কা মারা ড্যানিয়েল ক্রিস্টিয়ানকে ওপেনিংয়ে নামালেও ভালো করতে পারেননি। নিজের প্রথম দুই ওভারেই গত ম্যাচের জয়ের নায়ক ও দুর্দান্ত ধারাবাহিক থাকা মিচেল মার্শকে ফেরান বাঁ-হাতি স্পিনার নাসুম।

পরে ম্যাকডারমটকে নিয়ে চাপ সামলানোর চেষ্টা করেন অধিনায়ক ওয়েড। কিন্তু সাকিবের দ্বিতীয় বলেই বোল্ড হয়ে ফিরেন ওয়েড। ব্যাট হাতে দুই ছয়ে ২২ বলে করেন ২২ রান। পরের ওভারে ম্যাকডারমটকে ফেরান অধিনায়ক রিয়াদ।

এরপরের শো শুধুই সাকিব-সাইফউদ্দিনের। বিশ্বের দ্বিতীয় বোলার হিসেবে শততম উইকেট হিসেবে টার্নারকে শিকার করেন সাকিব। আপাতত সাকিবের ওপরে আছেন শুধু লাসিথ মালিঙ্গা (১০৭ উইকেট)। ম্যাচে মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড় নির্বাচিত হওয়া সাইফউদ্দিন নেন ৩ উইকেট।

সিরিজ সেরা ও পঞ্চম ম্যাচের সেরা খেলোয়াড় সাকিব নিজের চতুর্থ ওভারে চতুর্থ বলে অ্যাডাম জাম্পাকে ফেরালে রেকর্ড সর্বনিম্ন রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। ১২৩ রানের তাড়ায় শেষ ২৪ রান যোগ করতে হারায় ৭ উইকেট। ৬২ রানে সফরকারীদের টি-টোয়েন্টি ইতিহাসে অজিদের এটাই সর্বনিম্ন রেকর্ড। দ্বিতীয় সর্বনিম্ন ইংলিশদের বিপক্ষে ৭৯ রান।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শুরুতেই টানা তিন ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ। পরে চতুর্থ ম্যাচে ১০ রানে অস্ট্রেলিয়া জিতলেও শেষ ম্যাচে সাকিব-সাইফউদ্দিনে নাকাল হয়ে হারে বাজে ইতিহাস গড়ে। সিরিজ শেষ করে মাঠ থেকেই দেশে ফেরার উদ্দেশ্যে ফ্লাইট ধরবে ম্যাথু ওয়েডের দল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest