সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় হেভী ইকুইপমেন্ট অপারেটর শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভাস্বাস্থ্যকর্মকর্তা  ও আব্বাসী কর্তৃক সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য : নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধনপ্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদসাতক্ষীরায় ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগে এক ব্যক্তি আটকসরকার গণতন্ত্রের পরিবর্তে জবরদখল ও দলীয়করণ শুরু করেছে: এমপি ইজ্জত উল্লাহআ.লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে দেশ চালাচ্ছে সরকার: নাহিদএনসিপির কমিটি পুনর্গঠন: পাটওয়ারী-হাসনাত-সারজিস-আসিফের পদোন্নতি৮১ বছরে জাতিসংঘ: বিশ্ব চায় প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন – নিকোলাস বিশ্বাসএরশাদের ৯ বছরের শাসন আমলে দেশের মানুষ সবচেয়ে ভালো ছিল: সাবেক এমপি আশু

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি : পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ করার আহ্বান জানিয়েছেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম আবুজর গিফারী।

রবিবার (৮ আগস্ট) সকালে স্বেচ্ছাসেবী সংগঠন শ্যামনগরের রূপ ও বৈচিত্র্য’র উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বরে এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধের লক্ষ্যে মশক নিধন অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রমে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপজেলাবাসীর প্রতি এই আহ্বান জানান।

এসময় শ্যামনগর উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুজ্জামান সাইদ বলেন, করোনা মহামারির মধ্যে ডেঙ্গু সমস্যাও মারাত্মক আকার ধারণ করছে। নিজেদের বাসাবাড়ির ফুলের টব, অব্যবহৃত টায়ার, ডাবের খোসা, চিপসের খোলা, প্যাকেট, বিভিন্ন ধরনের খোলা পাত্র, ছাদ কিংবা অন্য কিছুতে যাতে তিন দিনের বেশি পানি জমে না থাকে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানকে সামাজিক আন্দোলনে রূপান্তরিত করতে হবে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামনগরের রূপ ও বৈচিত্র্য’র সমন্বয়ক এস এম জান্নাতুল নাঈম, মিলন হোসেন, মেহরাব হোসেন ইমন, বাদশা ওয়ালিদ, ইয়াসিন আরাফাত, জুবায়ের হোসেন আবির, শেখর শান্ত, রাজু প্রমূখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দুঃস্থ নারীদের সহায়তা

তালা অফিস :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুননেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষে রবিবার সকালে তালা উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা, দুঃস্থ নারীদের সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল-হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম তারেক সুলতান, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন, তালা প্রেসক্লাব সভাপতি প্রণব ঘোষ বাবলু তালা থানার এস.আই পীযূষ কান্তি ঘোষ প্রমুখ। আলোচনা শেষে ৭ জন দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন ও দুই জনকে ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অন্যদিকে রবিবার সকালে জাতীয় মহিলা সংস্থা তালা উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জাতীয় মহিলা সংস্থার তালা শাখার কার্যালয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার তালা উপজেলার চেয়ারম্যান প্রভাষক সুতপা রাহা, উপজেলা মহিলা সংস্থা কমিটির সদস্য সহকারী অধ্যাপক মঞ্জুয়ারা খাতুন, গুলশান আরা খাতুন, সন্ধ্যা রাণী ঘোষ, তথ্য আপা প্রকল্পের কর্মকর্তা কর্মচারী, জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা ও কর্মচারী, দর্জি বিজ্ঞান প্রকল্পের প্রশিক্ষণার্থীসহ স্থানীয় মহিলা নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় মহিলা সংস্থার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হাসান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘স্বাস্থ্যবিধি মেনে’ ১১ আগস্ট থেকে চলবে সব কিছু

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ শেষে আগামী ১১ আগস্ট (বুধবার) থেকে স্বাস্থ্যবিধি মেনে প্রায় সব কিছু খুলে দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রোববার (৮ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এ সময়ে স্বাস্থ্যবিধি মেনে আসন সংখ্যার সমান যাত্রী নিয়ে চলবে সব ধরনের গণপরিবহন। সড়কপথে স্বাভাবিকের চেয়ে অর্ধেক গাড়ি চলতে পারবে। খুলবে দোকান-শপিংমল এবং খাবারের দোকান। হোটেল-রেস্তোরাঁ অর্ধেক আসন খালি রেখে চলবে। সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে।

আগের বিধিনিষেধের ধারাবাহিকতয় পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে।

গত ৩ আগস্ট অনুষ্ঠিত কোভিড-১৯ সংক্রমণের পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত, দেশের আর্থ-সামাজিক অবস্থা, অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় চলমান বিধিনিষেধের ধারাবাহিকতায় নতুন করে ৮টি শর্ত দিয়ে ১১ আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নতুন করে বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এই ৮টি শর্তের মাধ্যমে মূলত সব কিছু খুলে দেয়া হলো।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে ১৪ দিনের কঠোর বিধিনিষেধ জারি করে সরকার। তখন ২৩টি শর্ত দেয়া হয়। সেই বিধিনিষেধের মেয়াদ গত ৫ আগস্ট রাত ১২টায় শেষ হয়। পরে কিছুটা শিথিলতা এনে বিধিনিষেধের মেয়াদ আগামী ১০ আগস্ট (মঙ্গলবার) পর্যন্ত বাড়ানো হয়েছে।

৮ শর্তে যা আছে

১. সব সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত/বেসরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি অনুসরণ করে খোলা থাকবে।

২. বাংলাদেশ সুপ্রিম কোর্ট আদালতগুলোর বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে।

৩. সড়ক, রেল ও নৌপথে আসন সংখ্যার সমপরিমাণ যাত্রী নিয়ে গণপরিবহন/যানবাহন চলাচল করতে পারবে। সড়কপথে গণপরিবহন চলাচলের ক্ষেত্রে স্থানীয় প্রশাসন (সিটি করপোরেশন এলাকায় বিভাগীয় কমিশনার ও জেলা পর্যায়ে জেলা প্রশাসক) নিজ নিজ অধিক্ষেত্রের আইনশৃঙ্খলা বাহিনী, সংশ্লিষ্ট দফতর/সংস্থা, মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা করে প্রতিদিন মোট পরিবহন সংখ্যার অর্ধেক চালু করতে পারবে।

৪. শপিংমল/মার্কেট/দোকানপাট সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত স্বাস্থ্যবিধি অনুসরণ করে খোলা রাখা যাবে।

৫. সব ধরনের শিল্প-কলকারখানা চালু থাকবে।

৬. খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁয় অর্ধেক আসন খালি রেখে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।

৭. সব ক্ষেত্রে মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে এবং স্বাস্থ্য অধিদফতরের প্রণীত স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে।

৮. গণপরিবহন, বিভিন্ন দফতর, মার্কেট ও বাজারসহ যেকোন প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি প্রতিপালনে অবহেলা পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়িত্ব বহন করবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় করোনা উপসর্গে মৃত্যু কমেছে : কমেছে সংক্রমণের হারও

নিজস্ব প্রতিনিধি:  সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে ১ জনের মৃত্যু হয়েছে।দীর্ঘ ৫ মাসের মধ্যে মৃত্যুর এই সংখ্যা সর্বনিম্ন। এছাড়া কমেছে করোনা সংক্রমণের হারও।

গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে মৃত নারী হলেন, সাতক্ষীরার সখিপুরের হাসিনা খাতুন (৫৫)।

 

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে সপ্তাহ খানেক আগে হাসিনা খাতুন সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন  । সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়।  এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনা  উপসর্গ নিয়ে মারা গেছেন ৫শ’ ৭৩  জন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৫ জন।

 

এদিকে,একদিনের ব্যবধানে সাতক্ষীরায় আরও কমেছে করোনা সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় ৩৭৯ টি নমুনা পরীক্ষায় ৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৭ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ২১ শতাংশ।

 

সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিক্যাল কর্মকর্তা ও জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার বলেন, এ পর্যন্ত সাতক্ষীরায় করোনা রোগীর সংখ্যা ৬ হাজার ৩৭ জন। নমুনা পরীক্ষা হয়েছে ২৪ হাজার ১শ’ ৬২ জনের।  জেলায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৮শ’৮৫ জন। বর্তমানে করোনা রোগী রয়েছেন এক হাজার  ৬৭  জন। হাসপাতালে ভর্তি করোনা রোগীর সংখ্যা ৩৫ জন। এদের মধ্যে সামেক হাসপাতালে ৩০  জন ভর্তি আছেন। হোম আইসোলেশনে আছেন এক হাজার ১শ’ ৪ জন। সরকারি হাসপাতালে ভর্তি ১৬৫ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি ৫২ জন।

সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১শ’৯৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬২ জন। করোনায় এ পর্যন্ত মারা গেছেন ৮৫ জন। উপসর্গ নিয়ে মারা গেছেন ৫শ’ ৭৩ জন।

 

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসেইন শাফায়েত বলেন, এটা খুবই ভাল খবর,উপসর্গ ও আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা অনেক কমেছে। গত ২৪ ঘন্টায় উপসর্গে মারা গেছেন ১ জন। করোনা আক্রান্ত হওয়ার হারও কমে আসছে। এ অবস্থা ধরে রাখতে সবাইকে স্বাস্থ্য বিধি মানতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘বুর্জ আল খলিফা’র হোটেল আরমানিতে ৭ দিন ছিলেন পরীমণি

ভিন্নরকম খবর : প্রমোদ ভ্রমণে প্রায়ই বিদেশ যেতেন গ্রেফতার চিত্রনায়িকা পরীমণি। তার সফরসঙ্গী হতেন দেশের প্রভাবশালী ব্যবসায়ী, ব্যাংকের শীর্ষ কর্মকর্তা কিংবা ক্ষমতাসীন দলের অনেক নেতা। গত এপ্রিল মাসেও সবশেষ পরী দেশের এক শীর্ষ ব্যবসায়ী ও একটি ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে দুবাই ট্যুরে যান। অবস্থান করেন দুবাইয়ের সবচেয়ে অভিজাত ‘বুর্জ আল খলিফা’ টাওয়ারের হোটেল আরমানিতে। টানা সাত দিন অভিজাত হোটেলে ‘অ্যাম্বাসেডর স্যুটে’ অবস্থান করেন। এই অ্যাম্বাসেডর স্যুটের ভাড়া হিসেবে একেকটা স্যুটের জন্য প্রতিদিন গুনতেন এক লাখ ৫৮ হাজার টাকা। গত ২৩ এপ্রিল থেকে দুবাইয়ের সেই ট্যুরে পরীর সঙ্গে ছিলেন তার ব্যক্তিগত সহকারী আশরাফুল ইসলাম ওরফে দিপু। দুজনই ছিলেন আলাদা স্যুট-এ। তার এমন প্রমোদ ট্যুরের তথ্য এখন গোয়েন্দারাদের হাতে। গোয়েন্দা সূত্র জানায়, যারা চিত্রনায়িকা পরী এবং মডেল মাহবুব ফারিয়া পিয়াসাকে নিয়ে বিভিন্ন সময় প্রমোদ ট্যুরে গিয়েছেন, তাদের তালিকা তৈরি করা হচ্ছে। গতকাল পর্যন্ত ১০ জনের ব্যাপারে নিশ্চিত হয়েছেন গোয়েন্দারা। তাদের ব্যাপারে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা।

সংশ্লিষ্ট সূত্র বলছে, পরী সিন্ডিকেট রাজধানীর বিভিন্ন এলাকায় পার্টির নামে সেক্স ও মাদকের আসর বসাতেন। পার্টির এক পর্যায়ে তারা টার্গেট করা ব্যক্তিদের কাছে পাঠিয়ে দিতেন সুন্দরী রমণীদের। এই সুন্দরীদের নিয়ে আলাদা কক্ষে একান্তে সময় কাটানোর বন্দোবস্ত থাকত। আর অতি গোপনে এসব দৃশ্য বিশেষ টেকনোজির মাধ্যমে ধারণ করতেন পরী সিন্ডিকেটের সদস্যরা। পরবর্তীতে চলত ব্ল্যাকমেলিং। দফায় দফায় হাতিয়ে নেওয়া হতো মোটা অঙ্কের টাকা। তাদের মাধ্যমে তদবির করে তারা অনেককে পাইয়ে দিত বড় বড় কাজের কন্ট্রাক্ট। সামাজিক মর্যাদার ভয়ে ভুক্তভোগীরা মুখ খোলার সাহস করতেন না। অসহায়ের মতো তাদের আবদারের বাইরে যেতে পারতেন না তারা। পরীর বেশিরভাগ পার্টির আয়োজনের দায়িত্বে থাকতেন নজরুল ইসলাম রাজ এবং তার কথিত মামা দিপু। আর পরীর সঙ্গে বিভিন্ন প্রভাবশালীর ট্যুরের আয়োজন করতেন চয়নিকা চৌধুরী।

সূত্র আরও বলছে, প্রভাবশালী অনেক ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কারণে ধরাকে সরা জ্ঞান করতেন পরী এবং রাজ সিন্ডিকেট। পুলিশের অনেক কর্মকর্তাও তাদের ভয়ে রীতিমতো তটস্থ থাকতেন। বোট ক্লাবের ঘটনার পর পরী তার বাসায় সংবাদ সম্মেলন এবং পরবর্তী সময়েও রাজ ঔদ্ধত্য আচরণ করেন পুলিশ ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে। পরীকে গ্রেফতারের পর রাজের বাসায় অভিযানের সময়ও রাজ একজন শীর্ষনেতাকে দফায় দফায় ফোন করেন। তবে ওই নেতা তার ফোন রিসিভ করেননি। হতাশ হয়ে পড়েন রাজ। পরবর্তীতে র‌্যাব এবং ডিবির কাছে জিজ্ঞাসাবাদে ওইসব নেতার সম্পর্কে বিষোদগার করেন। তবে নিজেদের অপকর্মের বিষয়ে এখনো মুখ না খুললেও দ্রুতই তারা মুখ খুলতে বাধ্য হবেন বলে আশা প্রকাশ করেছেন তদন্ত-সংশ্লিষ্টরা।

এদিকে গতকাল দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার হারুন অর রশীদ বলেন, ‘পরীমণির মামলাটি আমরা তদন্ত করছি। পাশাপাশি আমরা তাকে আরও কয়েকটি বিষয়ে জিজ্ঞাসাবাদ করছি। আমাদের কাছে তথ্য রয়েছে, পরীমণি অন্ধকার জগতে পা দিয়েছেন। এ পথে আসতে এক নারী তাকে সহযোগিতা করেছেন। সেই নারীকে আমরা খুঁজছি। তার বিষয়ে নজরদারিও করছি।’

হারুন অর রশিদ বলেন, ‘ঢাকা বোট ক্লাবে পরীমণির সঙ্গে জিমি নামের এক তরুণ গিয়েছিলেন। তার বিষয়ে আমরা খোঁজ-খবর নিচ্ছি। আশা করি, দ্রুত সবাইকে আমরা আইনের আওতায় আনতে পারব। সেই নারীর নাম জানতে চাইলে ডিবির এই কর্মকর্তা বলেন, আমরা এই মুহূর্তে নামটি বলতে চাচ্ছি না।

পরীমণির বাসায় মদ পাওয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ চলছে। পরে বিস্তারিত জানানো হবে।’

পরীমণি ও রাজের ঘরোয়া পার্টিতে কারা আসতেন- এমন প্রশ্নের জবাবে ডিবি কর্মকর্তা হারুন বলেন, নজরুল ইসলাম রাজ তথাকথিত কয়েকজন মডেল দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্নজনকে মনোরঞ্জন দিতেন। তার সঙ্গে কথা বলেছি। তিনি মূলত মূর্খ, পড়ালেখা জানেন না। ঢাকায় এসে তিনি প্রথমে একটি ছোট চাকরি করতেন। পরে যোগাযোগ বাড়িয়ে সমাজের বিত্তশালীদের কাছে তথাকথিত মডেল সাপ্লাই দিয়ে বর্তমান অবস্থানে এসেছেন। তাকে জিজ্ঞাসাবাদে আমরা অনেক নাম পেয়েছি। সেগুলো আমরা যাচাই-বাছাই করছি।’

ডিবির যুগ্ম কমিশনার বলেন, ‘সমাজে যারা অবৈধভাবে টাকা আয় করে বিত্তশালী হয়েছেন, তাদের সন্তানরা এসব অবৈধ পার্টিতে যাচ্ছেন এবং নীতিবহির্ভূত কাজে লিপ্ত হচ্ছেন। সমাজের তথাকথিত বিত্তশালী, যারা মাদক কারবারের সঙ্গে সংশ্লিষ্ট, তাদের আইনের আওতায় আনা হবে।’

প্রসঙ্গত, ৪ আগস্ট সন্ধ্যায় প্রায় ৪ ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগীদের গ্রেফতার করে র‌্যাব। তার বাসা থেকে নানা মাদকদ্রব্য জব্দ করা হয়। এরপর তাকে নেওয়া হয় র?্যাবের সদর দফতরে। রাতভর সেখানেই থাকতে হয় পরীমণিকে। পরদিন ৫ আগস্ট মাদক মামলা করে র‌্যাব। একই দিন তাকে আদালতে পাঠিয়ে চার দিনের রিমান্ডে নেয় পুলিশ। মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়েছে। পরদিন বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাব জানায়, পরীমণির বাসায় একটা মিনি বার ছিল। তার বাসায় নিয়মিত পার্টি হতো। সেই পার্টিতে মদসহ সব ধরনের মাদক সাপ্লাই দিত নজরুল ইসলাম রাজ। রাজের নেতৃত্বে একটা সিন্ডিকেট ছিল, যাদের কাজই হলো উঠতি বয়সী তরুণীদের দিয়ে নানারকম অপকর্ম করানো। পরীমণিকে আটকের আগের দিন মঙ্গলবার মিশু ও জিসানকে গ্রেফতারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরীমণি ও রাজের বাসায় অভিযান চালানো হয়। পরীমণি ও রাজসহ গ্রেফতার চারজনের বিরুদ্ধে বনানী থানায় মাদকের দুটি মামলা দায়ের করা হয়। মামলা দুটিতে চার আসামি চার দিন করে রিমান্ডে রয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পরীমনি হেলেনা পিয়াসা ও মৌয়ের বাসায় সিআইডির অভিযান

দেশের খবর : বহিষ্কৃত আওয়ামী লীগ নেত্রী হেলেনা জাহাঙ্গীর, চিত্রনায়িকা পরীমনি ও দুই মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌয়ের বাসায় অভিযান চালিয়ে মামলা সংশ্লিষ্ট আলামত সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

এর আগে শনিবার বিকেল ৪টার দিকে এ অভিযান শুরু হয়।

সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক বলেন, হেলেনা জাহাঙ্গীর, পরীমণি, পিয়াসা ও মৌয়ের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্তভার পেয়েছে সিআইডি। ওই তদন্তের অংশ হিসেবেই তাদের বাসায় অভিযান চালিয়েছেন সিআইডি সদস্যরা।

তিনি বলেন, অভিযানে মামলা সংশ্লিষ্ট কিছু আলামত সংগ্রহ করা হয়েছে তাদের বাসা থেকে। তবে কী আলামত সংগ্রহ করা হয়েছে, সে বিষয়ে কিছু বলেননি এ কর্মকর্তা। বিস্তারিত পরে সংবাদ সম্মেলন করে জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

এদিকে হেলেনা জাহাঙ্গীর, পরীমনি, পিয়াসা, মরিয়ম আক্তার মৌ ও প্রযোজক নজরুল ইসলাম রাজ বর্তমানে সিআইডি হেফাজতেই রয়েছেন। তাদের বিরুদ্ধে করা মামলাগুলো বুঝিয়ে দিয়ে তাদেরও সেখানে হস্তান্তর করা হয়। তাদের সেখানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গত ২৯ জুলাই মধ্যরাতে হেলেনার গুলশানের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। চার ঘণ্টার অভিযানে তখন জব্দ করা হয় ১৯ বোতল বিদেশি মদ, একটি ক্যাঙ্গারুর চামড়া, একটি হরিণের চামড়া, দুটি মোবাইল ফোন, ১৯টি চেকবই, বিদেশি মুদ্রা, দুটি ওয়াকিটকি সেট এবং ক্যাসিনো খেলার ৪৫৬টি চিপস।

র‌্যাব সদরদপ্তরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-১ ওই অভিযান চালায়। পরদিন তার বিরুদ্ধে গুলশান থানায় দুটি মামলা করে র‌্যাব। এরমধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে তিনদিনের রিমান্ডে নেয় পুলিশ।

অপর মামলাটিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বিশেষ ক্ষমতা আইন, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ও বন্যপ্রাণী সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে। একই রাতে পল্লবী থানায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা করা হয়। সর্বশেষ ২ আগস্ট চাঁদাবাজির অভিযোগে পল্লবী থানায় আরেকটি মামলাটি করেন আব্দুর রহমান তুহিন নামে এক সাংবাদিক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ব্যারিস্টার সুমনকে যুবলীগের কেন্দ্রীয় কমিটি থেকে অব্যাহতি

রাজনীতির খবর : যুবলীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার রাতে যুবলীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেন।

তিনি জানান, অব্যাহতি পত্রে যুবলীগের সাধারণ সম্পাদক সন্ধ্যায় সই করেছেন।

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

তবে যুবলীগের একটি সূত্র জানিয়েছে, সম্প্রতি একজন ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দলীয় স্লোগান দেওয়া নিয়ে ব্যারিস্টার সুমনের করা ফেসবুক লাইভের বিষয়টি ভালোভাবে নেয়নি সংগঠন। এই কারণে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়ে থাকতে পারে।

২০২০ সালের ১৪ নভেম্বর আওয়ামী যুবলীগের ২০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। ওই কমিটিতে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে আইন বিষয়ক সম্পাদকের পদ দেওয়া হয়েছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অলিম্পিক ফুটবলে টানা দ্বিতীয়বারের মত চ্যাম্পিয়ন ব্রাজিল

খেলার খবর : অলিম্পিক ফুটবলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ব্রাজিল
২০০২ সালে ইয়োকোহামার এই নিশান স্টেডিয়ামেই জার্মানিকে হারিয়ে সর্বশেষ বিশ্বকাপ জিতেছিলেন রোনালদো-রোনালদিনহো-রিভালদোরা। সেই মাঠেই ১৯ বছর পর অলিম্পিক সোনা ধরে রাখার লক্ষ্যে খেলতে নেমে ইউরোপের দেশ স্পেনের কঠিন প্রতিরোধের মুখে পড়েছিল ব্রাজিলিয়ানরা। কিন্তু যে স্টেডিয়ামটি তাদের জন্য পয়মন্ত ভেন্যু, সেটা কিভাবে খালি হাতে ফিরিয়ে দেবে?

দিলও না। নির্ধারতি ৯০ মিনিট ১-১ গোলে সমতা থাকার পর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেই দুর্দান্ত এক গোল করলেন ব্রাজিলের ম্যালকম। সেই গোলেই টোকিও অলিম্পিকের স্বর্ণ জয় নিশ্চিত হলো লাতিন আমেরিকার দেশটির। ২০১৬ সালের পর টানা দ্বিতীয়বার অলিম্পিকের স্বর্ণ জিতলো সেলেসাওরা।

প্রথমার্ধের শেষ মুহূর্তে গোল দিয়ে এগিয়ে গিয়েছিল ব্রাজিল। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি এসে দুর্দান্ত এক গোলে স্পেনকে সমতায় ফেরান স্পেনের মাইকেল ওইয়ারজাবাল। এরপর একের পর এক আক্রমণ শানিয়েও গোল আদায় করতে পারলো না কেউ। যার ফলে খেলা গড়াল অতিরিক্ত ৩০ মিনিটে। এরপর খেলার ১০৮ মিনিটেই ম্যালকমের গোলে জয় নিশ্চিত হয় সেলেসাওদের।

১০৮ মিনিটে প্রায় মাঝ মাঠ থেকে বলে পাস বাড়ান অ্যান্টোনি। স্পেনের ডিফেন্সিভ হাফে বল পেয়ে যান ম্যালকম। তিনি এককভাবে বল নিয়ে এগিয়ে যান এবং বাম প্রান্তের দুরহ কোন থেকে বাম পায়ে দুর্দান্ত এক শট নেন। যেটি গিয়ে আশ্রয় নেয় স্পেনের জালে। ২-১ গোলে এগিয়ে যায় ব্রাজিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest