সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় হেভী ইকুইপমেন্ট অপারেটর শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভাস্বাস্থ্যকর্মকর্তা  ও আব্বাসী কর্তৃক সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য : নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধনপ্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদসাতক্ষীরায় ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগে এক ব্যক্তি আটকসরকার গণতন্ত্রের পরিবর্তে জবরদখল ও দলীয়করণ শুরু করেছে: এমপি ইজ্জত উল্লাহআ.লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে দেশ চালাচ্ছে সরকার: নাহিদএনসিপির কমিটি পুনর্গঠন: পাটওয়ারী-হাসনাত-সারজিস-আসিফের পদোন্নতি৮১ বছরে জাতিসংঘ: বিশ্ব চায় প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন – নিকোলাস বিশ্বাসএরশাদের ৯ বছরের শাসন আমলে দেশের মানুষ সবচেয়ে ভালো ছিল: সাবেক এমপি আশু

ব্যরিস্টার শেখ ফজলে নাঈম’র জন্ম দিনে শিশুদের মধ্যে খাদ্য বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি :
বঙ্গবন্ধুর দৌহিত্র, শেখ ফজলুল করিম সেলিম এর কনিষ্ঠ পুত্র ও কেন্দ্রীয়
যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যরিস্টার শেখ ফজলে নাঈম এর জন্ম দিন
উপলক্ষে সাতক্ষীরা জেলা ছাত্র কল্যাণ সমিতির উদ্যোগে দিনব্যাপী কর্মসূচি
পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল কোরান খতম, দোয়া মাহফিল ও এতিম
শিশুদের মধ্যে খাদ্য বিতরন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ফাহাদ সারজিল এর পৃষ্টপোষকতায় শনিবার শহরের কাটিয়া এলাকায় রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসায় এ কর্মসূচি পালন করা হয়।

সাতক্ষীরা জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি নাহিদ হাসান আল কুরাইশী’র সভাপতিত্বে
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মো. রিয়াজুল ইসলাম, সাদ শাহাদাৎ,
মো. শামিউর রহমান, আফতাব জামান, মাহফুজ হাসান, রাসেল পারভেজ প্রমূখ।

উল্লেখ্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত সাতক্ষীরা জেলায় বাড়ি এমন ছাত্রদের একটি
সংগঠনের নাম সাতক্ষীরা জেলা ছাত্র কল্যাণ সমিতির। সংগঠনটি সাতক্ষীরায়
বিভিন্ন সময় নানা সামাজিক কাজ করে থাকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বঙ্গমাতার জন্মদিনে জেলা আ‘লীগের আলোচনা সভা

৮ আগস্ট রোববার বিকাল ৫টায় সাতক্ষীরা সদর উপজেলা অডিটোরিয়ামে বঙ্গমাতা বেগম ফজিলাতুনেছা মুজিবের ৯১ তম জন্ম বার্ষিকীতে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের আহ্বানে এক আলোচনাসভা ও দোয়া মাহফিল ৮ আগস্ট পালন কমিটির আহ্বায়ক শেখ সাহিদ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ একে ফজলুল হক। প্রধান বক্তা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো: নজরুল ইসলাম। বক্তব্য রাখবেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, উপজেলা ও পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দ এবং আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আপনারা সকলে আমন্ত্রিত। সার্বিক ব্যবস্থাপনায় পালন কমিটির সদস্য সচিব সৈয়দ ফিরোজ কামাল শুভ্র ও সভাপরিচালনা করবেন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রতœা। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সখিপুরে সিসি ক্যামেরা লাগিয়ে নিরাপত্তাহীনতায় তরুন উদ্যোক্তা !

নিজস্ব প্রতিনিধি: সিসি ক্যামেরা লাগিয়েও নিরাপত্তাহীনতায় ভুগছেন তরুন উদ্যোক্তা। ওই তরুন উদ্যোক্তা দেবহাটা উপজেলার উত্তর সখিপুর গ্রামের শেখ মওদাদুর রহমানের ছেলে মোমিনুর রহমান।
তিনি জানান, পিতার চাকুরীর সুবাদে তাদের পরিবার দীর্ঘদিন খুলনার দৌলতপুরে বসবাস করতো। কয়েকবছর আগে দেবহাটায় ফিরে নিজেদের জমিতে বসতবাড়ি নির্মান করে বসবাস শুরু করেন। বাড়ির ৫ বিঘা জমিতে মাল্টা, কমলা, লিচু, আম, আদা ও কলা চাষ শুরু করেন এবং ১ বিঘা জমিতে মাছ চাষ শুরু করে একপর্যায়ে তিনি কৃষি ভিত্তিক খামার গড়ে তোলেন। কিন্তু তারা বাড়ি না থাকাকালিন তাদের জমিজমা ও সবকিছু উত্তর সখিপুর গ্রামের শেখ মোকছাদুর রহমান ও শেখ মাহাবুবার রহমান দেখভাল করত। বাড়ি আসার পরে সেই সম্পত্তি নিজে দেখাশুনা শুরু করেন। আর এতে তারা ক্ষিপ্ত হয়ে তাদের সাথে শক্রতা শুরু করেছে। এরপর অভিযুক্তদের সাথে গোলোযোগ শুরু হয়। এমনকি জমিতে লাগানো প্রায় ২শতাধিক কমলা গাছ কেটে নিয়ে যায়। ভুক্তভোগীরা প্রতিবাদ করলে তারা চড়াও হয়ে মারপিট করে এবং জীবননাশের হুমকি দেয়। এই ঘটনায় দেবহাটা থানায় বিগত ইং ২৭/০৬/২০২০ তাহাদের নামে একটি সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী মোমিনুর রহমান। যার জিডি নং- ৮১০।

এরপর তারা গত ইং- ১২/০৯/২০২০ তারিখে মোমিনুর এবং তার পিতাকে মারপিট করে গুরুত্বর জখম করে। এতে তারা ২১ দিন যাবৎ সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরপরও অভিযুক্তরা তাদের পুনরায় মারপিট করিবে এবং ক্ষয়ক্ষতি করবে বলে হুমকি দিতে থাকে। গত ইং ১১/১১/২০২০ তারিখ মোমিনুরের বাড়ির সামনের রাস্তায় লাথি, চড়, কিল, ঘুষি ও লাঠি দ্বারা পিটিয়ে জখম করে উল্লেখিত শেখ মোকছাদুর রহমান ও শেখ মাহাবুবার রহমান।

পরবর্তীতে গত ২৪/১১/২০২০ তারিখে দেবহাটা সার্কেলের এএসপি’র নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করে। বিষয়টি নিয়ে সার্কেল সাহেব কয়েকটি দিন দিলেও কোন সমাধান আসেনি। তাদের অত্যাচারে বাধ্য হয়ে চলতি বছরের মার্চ মাসে নলতায় বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেছেন মোমিনুর। এতেও থেমে নেই উত্তর সখিপুর গ্রামের শেখ মোছাদুর রহমানের ছেলে শেখ মতিয়ার রহমান, মতিয়ার রহমানের ছেলে আহছান শেখ ও মতিয়ার রহমানের স্ত্রী সাবানা খাতুন, মোখছাদুর রহমানের ছেলে, মফিজুর রহমান, তার ভাই মঈনুর রহমান। তারা এখন হুমকি দিয়ে বেড়াচ্ছেন যে, যেকোন উপায়ে তাকে হত্যা করে সম্পত্তি জোরপূর্বক ভোগদখল করে নিবে। আর তাই আমাদের বাড়িতে নিরাপত্তার জন্য ৮টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়। কিন্তু ৪আগষ্ট রাত ১০ টার দিকে উল্লেখিতরা আমাদের বাড়িতে এসে ৫টি ক্যামেরা খুলে নিয়ে যায়। যার ভিডিও সংরক্ষন করা আছে। পরের দিন বৃহষ্পতিবার (৫ আগষ্ট) দেবহাটা থানায় পুনরায় একটি অভিযোগ দায়ের করা হয়।

ভুক্তভোগী মোমিনুর রহমান সাতক্ষীরা পুলিশ সুপার, দেবহাটা থানার ওসি সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনাসহ নিজ বাড়িতে শান্তিপূর্ণ ভাবে বসবাস করতে পারে সেজন্য সকলের সহযোগীতা কামনা করেছেন।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার জানান, কয়েকদিন আগে সিসি ক্যামেরা চুরির বিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টি সঠিক তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে চলছে সাতক্ষীরা আবাদের হাট : সংক্রমণ আতংকে স্থানীয়রা

নিজস্ব প্রতিনিধি :
কঠোর বিধি নিষেধের মধ্যেও বড় ধরনের জমায়েত ঘটিয়ে চলছে সাতক্ষীরার আবাদের হাট(গরু হাট)। সীমান্ত জেলা হিসেবে সাতক্ষীরা করোনা সংক্রমের হটস্পট হলেও একেবারে সীমান্ত ইউনিয়ন আগরদাড়ীর আবাদের হাটে(গরু) কোন ধরনের স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে ব্যাপক জনসমাগম ঘটিয়ে চালানো হচ্ছে এ হাট। এনিয়ে স্থানীয়দের মধ্যে চরম আতংক বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এখান থেকে ব্যপকভাবে সংক্রমিত হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে মনে করেন অনেকে।
তবে হাটের ইজারাদার বলছেন স্বাস্থ্যবিধি মেনেই হাট পরিচালিত হচ্ছে।
জানা গেছে, সাতক্ষীরার জেলার সবচেয়ে বড় গরু হাট এটি। সম্প্রতি ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় সাতক্ষীরাসহ দেশে শুধু কাঁচা বাজার ব্যতিত সকল ধরনের হাট, জনসমাগমের উপর কঠোর বিধি নিষেধ দেওয়া হলেও হাটের ইজারাদার কোন কিছুর তোয়াক্কা না করে দিব্বি চালিয়ে যাচ্ছে এ হাট।

সপ্তাহের প্রতি শনি ও মঙ্গলবার দেশের বিভিন্ন জেলার মানুষ গরু ক্রয়-বিক্রয়ের জন্য এ হাটে আসেন। তাদের অধিকাংশদের মুখে কোন মাস্ক নেই। কে শরীরে ভাইরাস বহন করছেন তা বোঝার সুযোগ নেই। সপ্তাহের শনি ও মঙ্গলবার সেখানে এতটাই ভীড় হয় যে সেখান দিয়ে হেটে যাওয়ার সুযোগও থাকে না। সম্প্রতি আবাদের হাট এলাকায় করোনায় দুজনের মৃত্যুর ঘটনায় সেখানকার মানুষের মধ্যে আতংক আরো বৃদ্ধি পেয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা।

তবে করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় জেলায় শুধু মাত্র কাঁচা বাজার ছাড়া সকল ধরনের হাট বন্ধ রয়েছে। অজানা কারনে শুধু মাত্র আবাদের হাট নিয়মিত চলছে। অন্যান্য হাট বন্ধ থাকার কারণে ক্রেতা-বিক্রেতারা শত বাধা পেরিয়েও এখানে ভীড় জমাচ্ছেন। মাঝে মধ্যে ভ্রাম্যমান আদালত গেলেও ২/১টি দোকানে জরিমানা করে চলে আসেন। হাটের দিকে যান না। ঝুঁকি কমাতে এ হাট দ্রুত বন্ধের জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

এবিষয়ে আবাদের হাটের সাবেক ইজাদার অনীত ঘোষাল বলেন, গত বছর করোনায় হাট চালাতে না পেরে অনেক টাকার ক্ষতি সম্মুখিন হতে হয়েছে। এবার আর ডাক নিতে পারেনি। তবে এবার দেখছি যিনি ইজারা নিয়েছেন তিনি হাট নিয়মিত চালাচ্ছেন।

হাটের ইজারাদার হাবিবুর রহমান হবি বলেন, কেন হাট চলছে এর কোন কৈফিয়ত দিতে পারবো না। তবে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনেই হাট পরিচালিত হচ্ছে।
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা বলেন, সেখানে মানুষের চেয়ে গরু বেশি। গরু ব্যবসায়ীদের বাড়িতে আটকে রাখা যাচ্ছে না। বিষয়টি বেশ জটিল। আজ আমার চোখে বিষয়টি পড়েছে। কিন্তু করোনার টিকা কার্যক্রমের উদ্বোধনের কারনে ব্যস্ত থাকায় সময় দিতে পারেনি। তারপরও হাট বন্ধ করতে নির্দেশ দিয়েছিলাম। এছাড়া এভাবে হাট পরিচালনার কোন সুযোগ নেই। আমি বিষয়টি গুরুত্বের সাথে দেখবো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
করোনায় একদিনে দেশে আরও ২৬১ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক : দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৬১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২২ হাজার ৪১১ জনে।

এছাড়া একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ১৩৬ জনের। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ লাখ ৪৩ হাজার ৩৯৬ জনে।

শনিবার (৭ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পরীমণি ও একার সদস্যপদ স্থগিত : চলচ্চিত্র শিল্পী সমিতি

অনলাইন ডেস্ক : গৃহকর্মী নির্যাতন ও মাদক আইনের মামলায় গ্রেফতার এক সময়ের চিত্রনায়িকা সিমন হাসান একা এবং হালের আলোচিত চিত্রনায়িকা পরীমণির সদস্যপদ স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) জহির রায়হান কালার ল্যাবের অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানানো হয়েছে।

এসময় শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বলেন, পরীমণির ঘটনাটি আমাদের চলচ্চিত্র তথা শিল্পী সমাজের জন্য বিব্রতকর। আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না। এছাড়া পরীর বিষয়টি নিয়ে মামলা চলমান। এ নিয়ে কোনো মন্তব্য করা ঠিক না। আমরা তাই পরীমণির সদস্যপদ স্থগিত করেছি। আজ কেবিনেট মিটিংয়ে সব সদস্যের মতামতের মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘চিত্রনায়িকা একা ও পরীমণি বিভিন্ন অভিযোগে আটক হয়েছেন। তাদের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা করা হয়েছে। অভিযুক্ত একা ও পরীমণি ব্যক্তিগত দায় চলচ্চিত্র সমিতি নেবে না। তাদের ব্যক্তি কর্মের দায়িত্ব ও দায়ভার নিজেদের। সমিতি তাদের ব্যক্তি অপরাধ মেনে নেবে না।’

‘একজন শিল্পী কোথায় বাস করে, কোথায় চলাফেরা করে সেটির নিয়ন্ত্রণ সমিতি করবে না। শিল্পী হিসেবে তাদের পাশে আমরা ছিলাম, আছি ও থাকব। তবে আমরা আইনের পথে বাধা দেব না। প্রশাসন তার কাজ নিরবচ্ছিন্নভাবে করবে’ বলেও এসময় উল্লেখ করেন মিশা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পরীমনির সঙ্গে অনৈতিক সম্পর্ক : ডিবি থেকে সাকলায়েনকে প্রত্যাহার

দেশের খবর : মামলা তদন্তের খাতিরে চলচ্চিত্র অভিনেত্রী পরীমনির সঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (গুলশান) বিভাগের ডিবি অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) গোলাম সাকলায়েনের অনৈতিক মেলামেশার বিষয়টি খতিয়ে দেখছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে, প্রাথমিকভাবে গোয়েন্দা গুলশান বিভাগের (ডিবি) সকল কার্যক্রম থেকে এডিসি গোলাম সাকলায়েনকে নিবৃত্ত করা হয়েছে। তার সরকারি মোবাইল ফোন নম্বরও জমা নেওয়া হয়েছে।

শনিবার (৭ আগস্ট) দুপুর ২টা ২৮ মিনিটে ডিএমপির মিডয়া উইং থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়েছে। গোলাম সাকলায়েন শিথিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার হিসেবে কর্মরত।

এর আগে ডিবির দায়িত্বে থাকা ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার গণমাধ্যমকে জানান, যেহেতু একটা অভিযোগ উঠেছে তাই তাকে আমরা সরিয়ে নিচ্ছি। বিষয়টি এখনো তদন্তনাধীন। তদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে শনিবার (৭ আগস্ট) সকালে সিআইডির প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ বিষয়ে কথা বলেন সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক। এসময় এক সাংবাদিক প্রশ্ন করেন বোট ক্লাবের শ্লীলতাহানি চেষ্টার মামলার বাদী পরীমণির সঙ্গে ১৮ ঘণ্টা সময় কাটিয়েছেন। এটা তদন্তে উঠে আসবে কি-না? উত্তরে শেখ ওমর ফারুক বলেন, ‘আমরা থ্রোলি তদন্ত করবো। এই বিষয়টি আমাদের তদন্তে থাকবে। আমরা আসামিদের জিজ্ঞাসাবাদে যা পাবো এবং মিডিয়াতে যা এসেছে সব নিয়েই তদন্ত করবো। কেউ তদন্ত কর্মকর্তা হোক আর অন্য কেউ হোক, কেউই আইনের ঊর্ধ্বে নয়। যেটি সত্যি সেটি উদঘাটন করা হবে।’

উল্লেখ্য, সাকলায়েন সাভারের বোট ক্লাবে চিত্রনায়িকা পরীমণীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন। তদন্ত কার্যক্রম চলাকালে তার বাসায় একাধিকবার যাতায়াত করেছেন পরীমণি। এ সময় পরীর সঙ্গে সখ্য গড়ে ওঠে তার। এই পুলিশ কর্মকর্তা ও পরীমনি বিভিন্ন সময় গাড়িতে একসঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘোরাফেরাও করেছেন।

সম্প্রতি সাকলায়েনের বাসায় যাতায়াতের সিসিটিভি ফুটেজ প্রকাশিত হয়েছে। এমন একটি ফুটেজ ঢাকা পোস্টের হাতেও এসেছে।

সিসিটিভি ফুটেজ দেখা যায়, ১ আগস্ট সকাল ৮টা ১৫ মিনিটে পরীমণির সাদা রংয়ের হ্যারিয়ার গাড়িটি (ঢাকা মেট্রো-ঘ ১৫ ৯৬ ৫৩) নিয়ে গোলাম সাকলায়েনের রাজারবাগের অফিসার্স কলোনির মধুমতি ভবনের ৯/সি নম্বর সরকারি ফ্ল্যাটে বাসায় আসেন। প্রথমে সেই গাড়ি থেকে লাল রংয়ের টি-শার্ট পরে বের হন সাকলায়েন। সাদা রংয়ের একটি স্লিপিং গাউন পরে নামেন নায়িকা পরীমনি। সেই রাতে সোয়া ২টায় ওই ভবন থেকে বের হন পরীমনি। তবে রাতে বের হওয়ার সময় পরীমনির পরনে ছিল কালো রংয়ের পোশাক, আর সাকলায়েনের গায়ে সাদা টি-শার্ট।

সম্প্রতি ডিবিতে জিজ্ঞাসাবাদেও পরীমণি সাকলায়েনের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেছেন বলে জানা গেছে। এছাড়া জিজ্ঞাসাবাদে পরীমনির সহযোগী আশরাফুল ইসলাম দীপুও এ সম্পর্কে বিষয়ে বিস্তারিত বলেন।

ডিবির একটি দায়িত্বশীল সূত্রে জানা যায়, সাকলায়েন নিজেকে অবিবাহিত দাবি করে মামলার তদন্তের সময় পরীমনির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। কিন্তু সাকলায়েন বিবাহিত, বিষয়টি জানার পর পরীমনি ও তার মধ্যে মনমালিন্য সৃষ্টি হয়। পরে দীপুর উদ্যোগে পরীমনির সঙ্গে তার সম্পর্ক স্বাভবিক হয়। গত কোরবানি ঈদের সময় পরীমণির বাসায় তিন দিন ছিলেন সাকলায়েন। তখন বাসায় তারা ছাড়া আর কেউ ছিল না।

এ বিষয়ে পরীমনির গাড়িচালক নাজির হোসেন বলেন, রাজারবাগ পুলিশ কোয়ার্টারে পরীমনিকে গত ১ আগস্ট সকালে তিনি গাড়ি চালিয়ে নিয়ে গিয়েছিলেন। আবার রাতে পরীমনির ফোন পেয়ে তাকে আনতে যান। এছাড়াও তারা দু’জনই গাড়ি চালাতে পারে। তারা মাঝেমধ্যেই আমাকে রেখে নিজেরা ড্রাইভ করে হাতিরঝিলে ঘুরতে যেতো। গাড়ি চালানো অবস্থায় তারা কোনো কথা বলতেন না। তবে গাড়িতে মদ্যপান করতো। আবার মাঝেমধ্যে তারা একা গাড়ি নিয়ে বের হতেন।

গোলাম সাকলায়েন ৩০তম বিসিএসএর অফিসার। তার গ্রামের বাড়ি রাজশাহী। সাকলায়েনের স্ত্রী প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। ঢাকার পার্শ্ববর্তী একটি জেলায় তার স্ত্রী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে কর্মরত রয়েছেন। তাদের একটি সন্তানও রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলার ৮৭ কেন্দ্রে শুরু হয়েছে গণটিকাদান

আসাদুজ্জামান : সাতক্ষীরায় শুরু হয়েছে গণটিকাদান। শনিবার সকাল ৯টা থেকে কেন্দ্রে কেন্দ্রে শুরু হয়েছে এই টিকাদান। চলবে বিকাল ৩ টা পর্যন্ত। সাতক্ষীরার সাতটি উপজেলার ৭৮ টি ইউনিয়ন ও সাতক্ষীরা পৌরসভার ৯ টি ওয়ার্ডের ৮৭ টি নির্ধারিত কেন্দ্রে এই গনটিকাদান চলছে। টিকা নেওয়ার জন্য কেন্দ্রগুলিতে রয়েছে প্রচুর ভিড়। দীর্ঘ লাইনে দাড়িয়ে মানুষ টিকা নিচ্ছেন। কেন্দ্রে নারীদের ভিড়ও চোখে পড়ার মতো।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত জানান, প্রত্যেকটি ইউনিয়নে ৬০০ করে করোনা টিকা দেওয়া হচ্ছে। কেন্দ্রে টিকা দেওয়ার পর চাহিদা ও টিকাপ্রাপ্তি সাপেক্ষে আগামী ১৪-১৯ আগস্ট পর্যন্ত আবার এই গণটিকা কর্মসূচি শুরু হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest