সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় শিশু ধর্ষণ ও যৌন সহিংসতার প্রতিবাদে মানববন্ধনএডিসি রিপন বিশ্বাসের অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত সাতক্ষীরা আইনজীবী ফোরামেরপ্রেরণার নির্বাহী পরিচালক শম্পার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাসাতক্ষীরায় যৌতুকের বলি মা-মেয়ে : হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ডসাতক্ষীরায় নগর দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীকে পরিকল্পিত আবাসনের আওতায় আনার দাবিসাতক্ষীরায় হেভী ইকুইপমেন্ট অপারেটর শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভাস্বাস্থ্যকর্মকর্তা  ও আব্বাসী কর্তৃক সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য : নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধনপ্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদসাতক্ষীরায় ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগে এক ব্যক্তি আটক

দেশের খবর : সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ২১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৭ হাজার ৫২ জনের। এছাড়া একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১২ হাজার ৩৮৩ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৫৯ হাজার ৫৩৮ জনে।

বুধবার (১৪ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মৃত ২১০ জনের মধ্যে পুরুষ ১৩১ ও নারী ৭৯ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ১৫৭ জন, বেসরকারি হাসপাতালে ৪০ জন এবং বাড়িতে ১৩ জন মারা যান।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে সরকারি ও বেসরকারি ৬২৭টি ল্যাবরেটরিতে ৪৪ হাজার ৮১০টি নমুনা সংগ্রহ ও ৪২ হাজার ৪৯০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৭০ লাখ ৯৯ হাজার ৪৭৯টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৯ দশমিক ১৪ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৪ দশমিক শূন্য ৯২ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন আট হাজার ২৪৫ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা আট লাখ ৯৭ হাজার ৪১২ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৪ দশমিক ৭০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২১০ জনের মধ্যে বয়সের হিসাবে দশোর্ধ্ব একজন, বিশোর্ধ্ব সাতজন, ত্রিশোর্ধ্ব ১৪ জন, চল্লিশোর্ধ্ব ২৯ জন, পঞ্চাশোর্ধ্ব ৫২ জন ও ষাটোর্ধ্ব ১০৭ জন রয়েছেন।

বিভাগওয়ারী হিসাবে দেখা গেছে, ঢাকা বিভাগে ৬৯ জন, চট্টগ্রামে ৩৯ জন, রাজশাহীতে ১৫ জন, খুলনায় ৪৬ জন, বরিশালে ১০ জন, সিলেটে ৯ জন, রংপুরে ১৪ জন ও ময়মনসিংহ বিভাগে আটজন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিসিক সাতক্ষীরার আয়োজনে অনলাইন পণ্য মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি :
বিসিক সাতক্ষীরার আয়োজনে ১০ দিন ব্যাপী অনলাইন পণ্য মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে এ অনলাইন পণ্য মেলার জুম এপলিকেশনে উদ্বোধন ঘোষণা করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ুন কবির।

বিসিক সাতক্ষীরার উপ-ব্যবস্থাপক গোলাম সাকলাইন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন উপ-সচিব, বিসিক খুলনা ও বরিশাল বিভাগের আঞ্চলিক পরিচালক কাজী মাহবুবুর রশিদ, সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক তানজিল্লুর রহমান, উইমেন এন্ড ই কমার্স (উই),বাংলাদেশ এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা, নারী উন্নয়ন সম্মিলন কেন্দ্র, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সোমা মন্ডল, উইমেন এন্ড ই কমার্স (উই) এর উপদেষ্টা, কবির সাকিব, উইমেন এন্ড ই কমার্স (উই) এর পরিচালক শেখ লিমা, খুলনা বিভাগীয় কমিটি, নারী উন্নয়ন সম্মিলন কেন্দ্র,কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক রেশমী আহম্মেদ এবং মেলায় অংশগ্রহণকৃত উদ্যোক্তা বৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এরিক এরশাদের নতুন ‘জাতীয় পার্টি’, আজীবন চেয়ারম্যান রওশন

রাজনীতির খবর : জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদকে পার্টির আজীবন চেয়ারম্যান হিসেবে ঘোষণা দিয়েছেন প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদ।

বুধবার (১৪ জুলাই) রাজধানীর বারিধারা প্রেসিডেন্ট পার্কে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে এই ঘোষণা দেন এরশাদ পুত্র। এ সময় রওশন-বিদিশা-সাদ-মামুনকে নিয়ে জাপার কমিটি ঘোষণা করা হয়। সভার আয়োজন করে হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্ট। নতুন ঘোষিত এ কমিটিতে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয় এরশাদ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদকে। কো-চেয়ারম্যান করা হয় এরশাদের সাবেক সহধর্মিণী বিদিশা সিদ্দিক ও এরশাদের আরেক ছেল রাহগির আল মাহি সাদ এরশাদকে।

অনুষ্ঠানে জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে অবৈধ দাবি করে এরিক এরশাদ বলেন, ‘আমার বাবা যখন অসুস্থ তখন রাতের আধারে তাকে জিম্মি করে আমার চাচা জি এম কাদের দলের চেয়ারম্যান পদে স্বাক্ষর করিয়েছিলেন। এগুলো আটকাতে হবে, প্রতিহত করতে হবে। তার জন্যই জাতীয় পার্টি আজ ধ্বংসের মুখে। তিনি অবৈধ চেয়ারম্যান, আমরা তাকে মানি না।’

এরিক আরো বলেন, ‘চাচা জিএম কাদের এর কাছ থেকে আমার বাবার দলকে বাঁচাতে হবে। আমার মা রওশন এরশাদকে পার্টির চেয়ারম্যান এবং কো চেয়ারম্যান হিসেবে আরেক মা বিদিশা এরশাদ ও বড়ভাই রাহগির আল মাহি সাদ এরশাদের নাম ঘোষণা করছি। আর দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে ঘোষণা করছি এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদের নাম।’

এ সময় এরিকের প্রস্তাবে উপস্থিত সাদ এরশাদসহ অন্যান্যরা সায় দেন। পরে নতুন কো চেয়ারম্যান বিদিশা ও সাদ এরশাদ এবং ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মামুনকে ফুল দিয়ে অভিনন্দন জানান উপস্থিত নেতা-কর্মীরা।

অসুস্থতাজনিত কারণে রওশন এরশাদ সভায় উপস্থিত না থাকলেও উপস্থিত ছিলেন নতুন কো চেয়ারম্যান সাদ এরশাদ। তিনি বলেন, ‘আমরা জঞ্জালমুক্ত থাকতে চাই। এই দিনে বাবার জন্য দোয়া করতে চাই। সবার কাছে দোয়া চাই।’

বিদিশা বলেন, ‘আমরা এরিক এরশাদের ঘোষণা মেনে চলবো। এরশাদ সাহেবের স্বপ্ন আমরা বাস্তবায়ন করবো। আমাদের কেউ থামাতে পারবে না। দুই সন্তানকে পাশে নিয়ে নতুন প্রজন্মের কাছে বার্তা দেবো, এরশাদ সাহেব কী করেছেন। সবাইকে সেটা মনে করিয়ে দেবো।’

অন্যদিকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়া এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ তার বক্তব্যে এরশাদকে স্মরণ করেন। সেই সঙ্গে জাতির পিতা ও তার পরিবারকে স্মরণ করে তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

স্মরণসভায় কাজী মামুনুর রশীদের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদিশা সিদ্দিক, মাহগির আল মাহি সাদ এরশাদ, জাপার সাবেক প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খান, জাফর ইকবাল সিদ্দিকী প্রমুখ। স্মরণসভা শেষে এরশাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পরে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এছাড়া, বিভিন্ন এতিমখানায়ও খাবার বিতরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরো ৯ জনের মৃত্যু

আসাদুজ্জামান : সাতক্ষীরায় কিছুতেই কমছেনা করোনা সংক্রমনে মৃত্যুর হার।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আবারো ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু হয়। মেডিকেল কলেজ হাসপাতাল ও বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এ নিয়ে, জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৭৯ জন। আর ভাইরাসটির উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৪৪০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ২৮৫ জনের নমুনা পরীক্ষা শেষে ৫১ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যা শনাক্তের হার ১৭ দশমিক ৮৯ শতাংশ।

এ নিয়ে জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬২৮ জন।

সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত জানান, জনসচেতনতার অভাবে জেলা করোনা সংক্রমন ও মৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে। করোনা সংক্রমন প্রতিরোধে তিনি স্বাস্থ্যবিধি মেনে চলার ও মাস্ক পরার আহবান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় বিনা মূল্যে বাড়ি বাড়ি অক্সিজেন পৌছে দেবে ছাত্রলীগ

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা জেলা ছাত্রলীগের তত্ত্বাবধায়নে সর্বস্তরের জনগণের অক্সিজেন সংকট মোকাবেলায় শেখ রাসেল অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করা হয়েছে।
বুধবার বেলা ১১টায় সাতক্ষীরা জেলা ছাত্রলীগ কার্যালয়ে এ অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করে জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক সুমন হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা হাসানুজ্জামান নিশান, সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি আজমল হোসেন, সহ-সভাপতি অর্ণব সাঈদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুস সাকিব চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক সুমন কুমার শীল, আবু আল সাঈদ প্রমুখ।

এসময় জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, জাতির জনকের দৌহিত্র শেখ তন্ময় এমপির সহযোগিতায় “হটলাইনে ফোন করি, অক্সিজেন পৌছে যাবে আপনার বাড়ি” শ্লোগানে সাতক্ষীরার সর্বস্তরের মানুষের অক্সিজেন সংকটে ছাত্রলীগ পাশে থাকবে। ২৪ ঘণ্টা মানুষকে এ সেবা দিতে ছাত্রলীগ প্রস্তুত থাকবে। খোলা হয়েছে হটলাইন। ফোন দিলেই বিনা মূল্যে অক্সিজেন বাড়ি বাড়ি পৌছে দেবে ছাত্রলীগের কর্মীরা। প্রাথমিকভাবে শেখ রাসেল অক্সিজেন ব্যাংকে ৩০টি অক্সিজেন সিলিন্ডার সংযুক্ত করা হয়েছে। এধারা অব্যাহত থাকবে বলে জানান তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাঙালির চিরন্তন খাবারে অস্ট্রেলিয়ার মাস্টারশেফে, প্রশংসায় ভাসছেন কিশ্বর চৌধুরী

ভিন্ন স্বাদের খবর : পান্তা ভাত, আলু ভর্র্তা ও মাছভাজা- বাঙালির চিরন্তন এই রেসিপিতেই অস্ট্রেলিয়ার মাস্টারশেফ ফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কিশ্বর চৌধুরী।

তার রেসিপি মুগ্ধ করেছে বিচারকদের। বাংলাদেশি বংশোদ্ভূত এ প্রতিযোগী এই রেসিপি দিয়েই পাকা করেছেন নিজের জায়গা।

বিচারকদের বলেনও, এটি এমন এক ধরনের খাবার, যা আপনি কোনও রেস্টুরেন্টে পাবেন না। আর ৩৮ বছরের এই বাঙালি নারী খাবার মুগ্ধ করেছে বিচারকদের। এর আগে খিচুড়ি আর বেগুন ভর্তা- দিয়ে মন জয় করেছিলেন সবার। তবে ফাইনালে পা রাখলেন পান্তা ভাত দিয়ে।

পশ্চিমাদের কাছে বাঙালির চিরন্তন এই রেসিপিকে নান্দনিকভাবে উপস্থাপন করার জন্য বাংলাদেশের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গেও প্রশংসায় ভাসছেন কিশ্বর চৌধুরী।

অনেক দিন ধরেই চলছে মাস্টারশেফ অস্ট্রেলিয়ার ত্রয়োদশ সিজন। এই সিজনের অন্যতম প্রতিযোগী কিশ্বর চৌধুরী ফাইনাল এপিসোডে বিচারকদের প্লেট সাজিয়ে দেন পান্তা ভাত ও আলু ভর্তা দিয়ে।

এর আগেও তিনি বেগুন ভর্তা, খিচুড়ির মতো সনাতনী বাঙালি পদ রান্না করেছেন মাস্টারশেফের হেঁশেলে। বাংলাদেশি বংশোদ্ভূত কিশ্বরের জন্ম ও বেড়ে ওঠা মেলবোর্নে।

ফিইনাল রাউন্ডে তার রাঁধা বাঙালির প্রিয় পান্তা মন জয় করেছে ভিনদেশি বিচারকদেরও। কিশ্বর এই পদের জুতসই নামও দিয়েছেন ‘স্মোকড রাইস ওয়াটার’।

পান্তার সঙ্গে ফিউশন করে সার্ডিনও পরিবেশন করেছেন তিনি। দেশের সংস্কৃতি এ ভাবে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য দুই বাংলার মানুষ কিশ্বরের প্রশংসায় পঞ্চমুখ। পরে বাংলাদেশের বিভিন্ন খাবার ও রন্ধনপ্রণালী নিয়ে একটি বই লেখার ইচ্ছে রয়েছে কিশ্বরের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আয়ারল্যান্ডের কাছে হেরে গেল দক্ষিণ আফ্রিকা

খেলার খবর : বিশ্বকাপ সুপার লিগে অঘটন ঘটাল ‘জায়ান্ট কিলার’ খ্যাত আয়ারল্যান্ড। ডাবলিনে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৪৩ রানে হারিয়েছে স্বাগতিকরা।

এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে আইরিশরা। সেইসঙ্গে বিশ্বকাপ সুপার লিগে ১০ পয়েন্ট যোগাড় করে উঠে এসেছে পাঁচ নম্বরে। সিরিজের প্রথম ওয়ানডেটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২৯৫ রানের বড় সংগ্রহ দাঁড় করায় আয়ারল্যান্ড। ওপেনিংয়ে নেমে দুর্দান্ত এক সেঞ্চুরি করেন অধিনায়ক অ্যান্ডি বালবিরিন। ১১৭ বলে ১০ বাউন্ডারি আর ২ ছক্কায় তার উইলো থেকে আসে ১০২ রান।

হ্যারি টেক্টর ৬৮ বলে ৭৯, শেষদিকে জর্জ ডকরেল ২৩ বলে খেলেন ৪৫ রানের ঝড়ো ইনিংস। এছাড়া ওপেনিংয়ে পল স্টারলিং ২৭ আর তিন নম্বরে অ্যান্ডি ম্যাকব্রিনের ব্যাট থেকেও আসে ৩০ রান।

জবাবে ওপেনার জানেমান মালান আর চার নম্বর ব্যাটসম্যান রসি ভ্যান ডার ডাসেন ছাড়া প্রোটিয়া দলের কেউই আইরিশ বোলারদের সামনে দাঁড়াতে পারেননি। মালান ৯৬ বলে ৮৪ আর ডাসেন ৭০ বলে করেন ৪৯ রান।

ফলে একটা সময় ২ উইকেটে ১৫৯ থাকা দলটি ইনিংসের ৯ বল বাকি থাকতে অলআউট হয়েছে ২৪৭ রানে।

আইরিশদের হয়ে মার্ক অ্যাডায়ার, জশ লিটল আর অ্যান্ডি ম্যাকব্রিন নিয়েছেন দুটি করে উইকেট।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে গৃহহীনদের ঘর পরিদর্শন করলেন জেলা প্রশাসক

কালিগঞ্জ প্রতিনিধি : মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার’ হিসেবে দেওয়া কালিগঞ্জে গৃহহীনদের জন্য নির্মিত ও নির্মাণাধীন ঘর পরিদর্শন করেছেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

মঙ্গলবার বিকেলে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভুমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত ও নির্মানাধীন ঘরগুলো পরিদর্শন করেন। এসময় তিনি উপকারভোগীদের সাথে কথা বলেন এবং ঘর নির্মানের বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নেওয়ার পাশা-পাশি কারো কোন অভিযোগ আছে কিনা সেটিও জিজ্ঞাসা করেন। ঘরের নির্মাণ ও গুণগত মান অনুমোদিত ডিজাইন অনুযায়ী নির্মাণ হয়েছে কিনা সেটি দেখেন। গৃহহীনদের ঘরগুলো নির্মান কাজের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম মোস্তফা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান প্রমুখ। ঘর পরিদর্শন শেষে নলতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে করোনা এক্সপার্ট টিমের মাধ্যমে দুঃস্থদের মাঝে ত্রান বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন করোনা এক্সপার্ট টিমের এডমিন সেলিম শাহরিয়ার, উপজেলা করোনা এক্সপার্ট টিমের মিডিয়া সমন্বয়ক এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্ছু, রেডিও নলতাসহ বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিবৃন্দ। পরে তিনি উপজেলা প্রশাসনের দেওয়া মাস্ক করোনা এক্সপার্ট টিমের নিকট হস্তন্তর করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest