সর্বশেষ সংবাদ-
এবিপার্টি সাতক্ষীরা সদর উপজেলার আহবায়ক কমিটির অনুমোদনসাতক্ষীরায় শিশু ধর্ষণ ও যৌন সহিংসতার প্রতিবাদে মানববন্ধনএডিসি রিপন বিশ্বাসের অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত সাতক্ষীরা আইনজীবী ফোরামেরপ্রেরণার নির্বাহী পরিচালক শম্পার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাসাতক্ষীরায় যৌতুকের বলি মা-মেয়ে : হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ডসাতক্ষীরায় নগর দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীকে পরিকল্পিত আবাসনের আওতায় আনার দাবিসাতক্ষীরায় হেভী ইকুইপমেন্ট অপারেটর শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভাস্বাস্থ্যকর্মকর্তা  ও আব্বাসী কর্তৃক সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য : নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধনপ্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদ

কালিগঞ্জে গৃহহীনদের ঘর পরিদর্শন করলেন জেলা প্রশাসক

কালিগঞ্জ প্রতিনিধি : মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার’ হিসেবে দেওয়া কালিগঞ্জে গৃহহীনদের জন্য নির্মিত ও নির্মাণাধীন ঘর পরিদর্শন করেছেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

মঙ্গলবার বিকেলে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভুমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত ও নির্মানাধীন ঘরগুলো পরিদর্শন করেন। এসময় তিনি উপকারভোগীদের সাথে কথা বলেন এবং ঘর নির্মানের বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নেওয়ার পাশা-পাশি কারো কোন অভিযোগ আছে কিনা সেটিও জিজ্ঞাসা করেন। ঘরের নির্মাণ ও গুণগত মান অনুমোদিত ডিজাইন অনুযায়ী নির্মাণ হয়েছে কিনা সেটি দেখেন। গৃহহীনদের ঘরগুলো নির্মান কাজের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম মোস্তফা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান প্রমুখ। ঘর পরিদর্শন শেষে নলতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে করোনা এক্সপার্ট টিমের মাধ্যমে দুঃস্থদের মাঝে ত্রান বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন করোনা এক্সপার্ট টিমের এডমিন সেলিম শাহরিয়ার, উপজেলা করোনা এক্সপার্ট টিমের মিডিয়া সমন্বয়ক এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্ছু, রেডিও নলতাসহ বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিবৃন্দ। পরে তিনি উপজেলা প্রশাসনের দেওয়া মাস্ক করোনা এক্সপার্ট টিমের নিকট হস্তন্তর করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাতেই কালীগঞ্জের রাজ্জাকের লাশ ফেরৎ দেবে বিএসএফ!

নিজস্ব প্রতিনিধি : বিএসএফএর গুলিতে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলাধীন হিঙ্গলগঞ্জে নিহত বাংলাদেশি যুবক আব্দুর রাজ্জাকের লাশ মঙ্গলবার রাতেই বিএসএফ ফেরৎ দিতে চলেছে। তবে বসন্তপুর বিজিবি ক্যাম্প অথবা কালীগঞ্জ থানার পক্ষ থেকে নিহতের স্বজদের লাশ ফেরৎ দেওয়ার সময় নিশ্চিত করা হয়নি।

কালীগঞ্জের কামদেবপুর গ্রামের হাবিবুর রহমান সবুজ মঙ্গলবার রাত রাত পৌনে আটটায় এ প্রতিবেদককে জানান, বিএসএফ সকাল সাড়ে ১০টায় বসন্তপুর বিওপি ক্যাম্প সংলগ্ন ইছামতী নদীতে এসে বিজিবি’র সঙ্গে পতাকা বৈঠক করেছে। যদিও এ সময় বিজিবি ও বিএসএফ এর মধ্যে কি কথা হয়েছে তা তাদেরকে জানানো হয়নি। সন্ধ্যার পর বিজিবি তাদের বাড়িতে এসে আব্দুর রাজ্জাকের পরিচয় সম্পর্কে কাগজপত্র নিয়ে গেছে। রাত ১২টার মধ্যে রাজ্জাকের লাশ হসন্তার করা হতে পারে এমনটি বিজিবি’র পক্ষ থেকে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে।

তবে বিজিবি এ সম্পর্কে সাংবাদিকদের কিছুই জানাতে চায়নি। ্এমন কি পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয়রা লাশটি হস্তান্তর করবে কিনা সে সম্পর্কেও কিছু জানাতে অপারগতা প্রকাশ করেছেন বিজিবির বসন্তপুর বিওপির কমান্ডার সুবেদার খুরশীদ আলম।
উল্লেখ্য যে অবৈধপথে মাদক অথবা গরু আনার জন্য রোববার সন্ধ্যার পর পাম্পের বালিশের সহায়তায় খারহাট ও কামদেবপুরের মধ্যবর্তী ইছামতী সাঁতার দিয়ে ভারতে যান কালিগঞ্জ উপজেলার ভাড়াসিমলা ইউনিয়নের কামদেবপুর গ্রামের গরু ব্যবসায়ী আবদুর রাজ্জাক ও একই গ্রামের আব্দুল গফফার ওরফে বোতল। গভীর রাতে বিএসএফএর গুলিতে রাজ্জাক নিহত হন ভারতের হিঙ্গলগঞ্জ থানার পথেরদেবী নাথপাড়া গ্রামে। পালিয়ে যায় গফফর। বিএসএফ পরে রাজ্জাকের লাশটি নিয়ে যায়।
খবর পেয়ে রাজ্জাকের পরিবার তার লাশ ফেরত পাবার জন্য বিজিবির বসন্তপুর ক্যাম্পে আবেদন করে। এ সময় থেকে লাশটির বিষয়ে বিজিবি বিএসএফএর মধ্যে চিঠি চালাচালির ঘটনা ঘটে।
এদিকে লাশ ফেরত আসছে এমন খবর পেয়ে নিহত রাজ্জাকের উদ্বিগ্ন বাবা রমজান আলি, চাচা হাবিবুর রহমান সবুজ , ইউপি সদস্য আব্দুল খালেকসহ পরিবারের লোকজন বসন্তপুর ক্যাম্পের পাশে বেড়িবাঁধে রাত ৮টা পর্যন্ত অপেক্ষা করছিলেন। তারা জানান, রাত ১২টার মধ্যে লাশ ফেরৎ পাচ্ছেন এমন আশায় তারা অপেক্ষা করছেন।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে জগলুল হায়দার এমপির পক্ষে রান্না করা খাবার বিতরণ

শ্যামনগর প্রতিনিধি :আসুন লকডাউনে কর্মহীন হয়ে পড়া নিন্ম আয়ের অসহায় মানুষের পাশে দাঁড়াই এই প্রতিপাদ্যকে সামনে রেখে করোনা ভাইরাস বিস্তার রোধে সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এমপি’র পক্ষ থাকে লকডাউনে ভাসমান ও কর্মহীন হয়ে পড়া নিন্ম আয়ের মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

গত মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে গাবুরা ও বুড়িগোয়ালিনী ইউনিয়নে উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক এমপি পুত্র এস এম সায়েদ বিন হায়দার রাজিবের তত্ত্বাবধানে এ রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

এবং পর্য‍্যায়ক্রমে উক্ত রান্না করা খাবার দুটি উপজেলায় ২০ টি ইউনিয়নে বিতরণের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন এলাকায় লকডাউনে ভাসমান ও কর্মহীন হয়ে পড়া বহু মানুষের মাঝে স্বাস্থ্য বিধি মেনে রান্না করা খাবার বিতরণ করা হয়। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান সহ নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গাবুরায় জগলুল হায়দারের পক্ষে রান্না করা খাবার বিতরণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দারের পক্ষ থেকে গাবুরায় গরিব অসহায় মানুষের মাঝে রান্না খাবার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ইউনিয়নের ৪ শতাধিক মানুষের মধ্যে এ খবার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক নাজমুল হাসান নয়ন, গাবুরা ইউনিয়ন তাঁতী লীগের সাধারণ সম্পাদক মোঃ গোলাম রসুল রুবেল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে ফ্রেন্ডশিপ প্রীতি ফুটবল ম্যাচ

আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নৈকাটি ফুটবল মাঠে ফ্রেন্ডশিপ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেল ৫টায় অনুষ্ঠিত ফ্রেন্ডশিপ প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক, সাংসদ প্রতিনিধি ও উপজেলার শোভনালী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শম্ভুজিত মন্ডল।

ফ্রেন্ডশিপ প্রীতি ফুটবল টুর্নামেন্টে পাইথালী মিলন মহল যুব সংঘ একাদশ এবং নৈকাটি যুব সংঘ একাদশ একে অন্যের মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে উভয় দল এক এক গোলে সমতা বজায় রাখে। টাইব্রেকারে না গিয়ে আগামীতে খেলা দিন ধার্য করে ম্যাচ ড্র রেখেই খেলার সমাপ্তি ঘোষনা করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শিক্ষা ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) স্নাতক প্রথমবর্ষে ভর্তি পরীক্ষা শুরু ১ অক্টোবর হবে বলে জানানো হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ অক্টোবর হবে ক- ইউনিটের ভর্তি পরীক্ষা, খ- ইউনিটের ২ অক্টোবর, চ-ইউনিটের ৯ অক্টোবর, গ-ইউনিটের ২২ অক্টোবর এবং ঘ- ইউনিটের ২৩ অক্টোবর পরীক্ষা হবে।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় এনএসআই ও ডিবির যৌথ অভিযানে নকল কসমেটিকসসহ-আটক ১

নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা(এনএসআই) ও ডিবি পুলিশের যৌথ অভিযানে নকল কসমেটিকস্সহ এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গোপন সংবাদে ভিত্তিতে সাতক্ষীরা শহরের মুনজিতপুরের একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব নকল কসমেটিকস উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় ব্যবসায়ী ফয়সাল হোসেন (২৩)কে। সে মুনজিতপুর গ্রামের ইয়াদ আলীর পুত্র।

সাতক্ষীরা ডিবি পুলিশের উপ-পরিদর্শক মহসীন হোসেন জানান, এনএসআই এর তথ্যে ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে প্রায় নকল কসমেটিকসসহ ওই যুবক ফয়সালকে আটক করা হয়।

আটক যুবক এসব পণ্য ঢাকার চক বাজার থেকে কমমূল্যে ক্রয় করে নিয়ে আসেন। পরে বিভিন্ন কোম্পানির লেবেল মেরে বাজারে বিক্রয় করে আসছিলেন। সে সময় তার কাছ থেকে নকল ওলিভওয়েল, গোলাপ পানি, জনসন বেবি পাউডার, বেবি ওয়েল, বডি স্প্রেসহ প্রায় ২০ প্রকারের নকল কসমেটিকস উদ্ধার করা হয়। যার আনুমানিক মুল্য ৩০ হাজার টাকা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মোশারফের অভিনয়ে মুগ্ধ প্রসেনজিৎ

বিনোদন ডেস্ক : দুই বাংলার তুমুল জনপ্রিয় অভিনেতা মোশারফ করিমের অভিনয়ে মুগ্ধ হয়েছেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত অভিনেতা প্রসেনজিৎ। তার মুগ্ধতা এতটাই প্রবল হয়েছে যে, মহানগর চলচ্চিত্রের পরিচালক আশফাক নিপুনকে ফোন দিয়েছেন স্বয়ং প্রসেনজিৎ। এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের প্রভাবশালী সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, হইচই ফেলে দেওয়া ওয়েব সিরিজ ‘মহানগর’। পরিচালক আশফাক নিপুণ এই মুহূর্তে সর্বত্র প্রশংসিত। এর মধ্যেই সাফল্যের মুকুটে যুক্ত হল নতুন পালক। একটি ফোনের কাহিনি। ফোনের ওপারে বাংলা ছবির তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রায় ১৫ মিনিট কথা চলল। সবটাই ‘মহানগর’ নিয়ে। ফোন শেষে বিস্ময় কাটে না আশফাক নিপুণের।

প্রথম বিস্ময়, এত বিখ্যাত একজন অভিনেতা নতুন একজন পরিচালকের ওয়েব সিরিজ দেখে নিজেই ফোন করে মুগ্ধতা জানাচ্ছেন! দ্বিতীয় বিস্ময়, প্রসেনজিৎ তাঁকে বলেছেন, “আপনার ছবি বানানো উচিত। সিরিজ তো বানাবেনই, কিন্তু আপনার উচিত ছবি বানানো। ছবি আপনার জায়গা।”

আনন্দবাজারের প্রতিবেদনে আরও বলা হয়, প্রসেনজিতের এই শুভেচ্ছায় অত্যন্ত সম্মানিত বোধ করেছেন আশফাক নিপুণ। ফেসবুকে লিখেছেন, ‘মহানগর-এর গল্প, পারফরম্যান্স, কাস্ট, ক্রু সবকিছু নিয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি (প্রসেনজিৎ)। মহানগর-এর গল্প বলার ধরনে, প্রতিটি অভিনেতার পারফরম্যান্সে তিনি মুগ্ধ। বিশেষ করে ওসি হারুন চরিত্রে মোশারফ করিমের অভিনয় নিয়ে তাঁর মুগ্ধতা কমছিলই না।’

প্রসেনজিৎ সাংবাদিকদের বলেছেন, ‌‌মহানগর সিরিজটা দেখে আমি অভিভূত। অসম্ভব ভাল লেগেছে। তাই নিপুণের ফোন নম্বর জোগাড় করে তাঁকে ফোন করেছিলাম। এর প্রতিটা দৃশ্য আমাকে স্পর্শ করেছে। প্রত্যেকের অভিনয় এত ভাল, বিশেষ করে মোশারফ করিম। তাঁর কাজ আগে দেখেছি। দুই বাংলা মিলিয়ে এ রকম একজন অভিনেতা আছেন, এটা ভেবেও আমি গর্বিত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest