সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় শিশু ধর্ষণ ও যৌন সহিংসতার প্রতিবাদে মানববন্ধনএডিসি রিপন বিশ্বাসের অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত সাতক্ষীরা আইনজীবী ফোরামেরপ্রেরণার নির্বাহী পরিচালক শম্পার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাসাতক্ষীরায় যৌতুকের বলি মা-মেয়ে : হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ডসাতক্ষীরায় নগর দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীকে পরিকল্পিত আবাসনের আওতায় আনার দাবিসাতক্ষীরায় হেভী ইকুইপমেন্ট অপারেটর শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভাস্বাস্থ্যকর্মকর্তা  ও আব্বাসী কর্তৃক সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য : নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধনপ্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদসাতক্ষীরায় ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগে এক ব্যক্তি আটক

দেশের খবর : মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ও মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাস সারাদেশে আরও ২২৬ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭ হাজার ২৭৮ জনে।

একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১২ হাজার ২৩৬ জন। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ৭১ হাজার ৭৭৪ জনে

বৃহস্পতিবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বুধবার (১৪ জুলাই) ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ২১০ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। একই সময়ে নতুন ১২ হাজার ৩৮৩ জন রোগী শনাক্ত হয়।

বাংলাদেশে করোনা প্রথম শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর ভাইরাসটিতে একজনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।

বিস্তারিত আসছে…

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরো ৭ জনের মৃত্যু

আসাদুজ্জামান : সাতক্ষীরায় কিছুতেই কমছেনা করোনা সংক্রমনে মৃত্যুর হার। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আবারো ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়। মেডিকেল কলেজ হাসপাতাল ও বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এ নিয়ে, জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৮০ জন। আর ভাইরাসটির উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৪৪৬ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৮৭ জনের নমুনা পরীক্ষা শেষে ৯২ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যা শনাক্তের হার ১৮ দশমিক ৮৯ শতাংশ। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৭০৩ জন।

সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত জানান, জনসচেতনতার অভাবে জেলা করোনা সংক্রমন ও মৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে। করোনা সংক্রমন প্রতিরোধে তিনি স্বাস্থ্যবিধি মেনে চলার ও মাস্ক পরার আহবান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শিক্ষা ডেস্ক : করোনা পরিস্থিতি অনুকূল হওয়া সাপেক্ষে সংক্ষিপ্ত সিলেবাসে ২০২১ সালের এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষার সম্ভাব্য তারিখ জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।

করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে এসএসসি ও সমমানের পরীক্ষা নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা ডিসেম্বরের প্রথম সপ্তাহে নেওয়ার হতে পারে। এর আগে অ্যাসাইনমেন্ট দিতে হবে পরীক্ষার্থীদের। এসএসসি এবং এইচএসসি পরীক্ষা বিষয়ে আজ বৃহস্পতিবার ভার্চুয়াল ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী এসব তথ্য জানান।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, করোনা পরিস্থিতি অনুকূলে হলে ২০২১ সালের এসএসসি পরীক্ষা নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এবং এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের প্রথম সপ্তাহে নেওয়া হতে পারে।

শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষার নম্বর ও সময় কমিয়ে সংক্ষিপ্ত সিলেবাসে গ্রুপভিত্তিক বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।

শিক্ষামন্ত্রী জানান, সংক্ষিপ্ত সিলেবাসের ভিত্তিতে অ্যাসাইনমেন্টের মাধ্যমে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের মূল্যায়ন করা হবে।

ডা. দিপু মনি আরও জানান, এইচএসসি পরীক্ষার্থীদের ১৮ জুলাই থেকে ১২ সপ্তাহে ২৪টি অ্যাসাইনমেন্ট করে জমা দিতে হবে। প্রতি সপ্তাহে দুটি করে। এসএসসি পরীক্ষার্থীদের জন্য ২৬ জুলাই থেকে ১৫ সপ্তাহে ৩০টি অ্যাসাইনমেন্ট দেওয়া হবে।

দেশের করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী এসএসসি পরীক্ষা নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের প্রথম সপ্তাহে নেওয়ার পরিকল্পনা ও প্রস্তুতি সরকারের রয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের খবর : করোনাভাইরাসের সংক্রমণ রোধে কোরবানির পশুর হাট বন্ধসহ আরও ১৪ দিন কঠোর লকডাউনের সুপারিশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

বুধবার (১৪ জুলাই) জাতীয় কারিগরি পরামর্শক কমিটির অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, দেশে করোনাভাইরাসের সংক্রমণ আবারও আশঙ্কাজনকভাবে বাড়তে শুরু করেছে। এ অবস্থায় লকডাউন শিথিল করার সরকারি সিদ্ধান্ত গভীর উদ্বেগের।

জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ৪১তম অনলাইন সভায় কমিটির সদস্যদের উপস্থিতিতে বিস্তারিত আলোচনা শেষে ৬দফা সুপারিশ প্রস্তাব করা হয়।

সুপারিশগুলো হলো :

১. সারাদেশে কোভিড-১৯ এর সংক্রমণ ও মৃত্যুহার সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এ অবস্থায় লকডাউন শিথিল করার সরকারি সিদ্ধান্তে কমিটি গভীর উদ্বেগ প্রকাশ করছে। জাতীয় কারিগরি পরামর্শক কমিটি চলমান কঠোর লকডাউন আরও ১৪ দিন বাড়ানোর সুপারিশ করছে।

২. লকডাউনের অংশ হিসেবে কমিটি কোরবানির হাট বন্ধ রাখার প্রস্তাব করে, প্রয়োজনে ডিজিটাল হাট পরিচালনার ব্যবস্থাও করা যেতে পারে। তবে সরকার লকডাউন শিথিল করে সীমিত পরিসরে কোরবানির হাট পরিচালনার সিদ্ধান্ত নিলে, সেক্ষেত্রে কমিটি প্রদত্ত বিধিনিষেধসমূহ প্রয়োগের বিষয়ে সুপারিশ করা হয়।

আরও পড়ুন : এবার ঈদে বাড়ি গেলে থাকা যাবে না বেশিদিন

৩. সরকার সারাদেশে কোভিড-১৯ পরীক্ষার সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি করছে, যা সন্তোষজনক। জাতীয় পরামর্শক কমিটির পূর্ববর্তী সভার সুপারিশের পরিপ্রেক্ষিতে বেসরকারি পর্যায়ে আরটি-পিসিআর পরীক্ষার মূল্য পুনর্নির্ধারণ করায় সভায় সরকারকে ধন্যবাদ জানানো হয়। দৈনিক পরীক্ষার সংখ্যা আরও বৃদ্ধির জন্য বেসরকারি পর্যায়েও টেস্ট বৃদ্ধি প্রয়োজন, এ লক্ষ্যে টেস্টের জন্য প্রয়োজনীয় কিটের দাম আরও হ্রাস পাওয়ায় আরটি-পিসিআর পরীক্ষার মূল্য কমিয়ে ১০০০-১৫০০ টাকার মধ্যে নির্ধারণের পরামর্শ দেয় কমিটি।

৪. বর্তমানে অনেক কোভিড ডেডিকেটেড হাসপাতালে শয্যার অতিরিক্ত রোগী ভর্তি আছে। যার ফলশ্রুতিতে চিকিৎসা নিশ্চিতকরণের লক্ষ্যে ফিল্ড হাসপাতাল স্থাপন অতীব জরুরি। তবে স্বাস্থ্য অধিদফতর ইতোমধ্যেই বিভিন্ন পর্যায়ে ফিল্ড হাসপাতাল স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে। এ উদ্যোগকে সভায় অভিনন্দন জানানো হয় এবং দ্রুত বাস্তবায়নের অনুরোধ করা হয়।

৫. সরকারের অক্লান্ত পরিশ্রমের কারণে আমাদের দেশে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকার পর ফাইজার, মডার্না এবং সিনোফার্ম থেকেও কোভিড-১৯ এর টিকাপ্রাপ্তি নিশ্চিত হয়েছে। এমনকি আবারও সারাদেশে একযোগে ভ্যাকসিন কার্যক্রম শুরু হওয়ায় সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এই টিকার আওতায় দ্রুত আরও বেশি মানুষকে আনার উদ্দেশ্যে টিকার বয়সসীমা ১৮তে নামিয়ে আনা, এনআইডিবিহীন জনসাধারণকে টিকার আওতায় আনা, রেজিস্ট্রেশন সহজীকরণ ইত্যাদি বিষয়ে সরকারকে অতি দ্রুত সিদ্ধান্ত গ্রহণের অনুরোধ করা হয়।

৬. কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণের লক্ষ্যে গৃহীত সরকারের পদক্ষেপসমূহকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার সুপারিশ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রিয়াজ-স্পর্শিয়ার সাথে থাকছেন মিম-ফারিয়া-মাহি

বিনোদন সংবাদ : বাংলাদেশ টেলিভিশনের ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’ এবার সাজানো হয়েছে পুরোপুরি ভিন্ন আঙ্গিকে। আয়োজনে থাকছেন চিত্রনায়ক রিয়াজ ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। স্বামী-স্ত্রীর ভূমিকায় হাজির হয়ে উপস্থাপক হিসেবে প্রথম বার একসঙ্গে হাজির হবেন দুজন।

সংস্কৃতি থেকে ক্রমশ হারিয়ে যেতে থাকা মেলাকে ঘিরেই তৈরি হয়েছে এবারের ‘আনন্দমেলা’। অনুষ্ঠানটির পরিকল্পক এবং বিটিভির পরিচালক (অনুষ্ঠান ও পরিকল্পনা) জগদীশ এষ জানিয়েছেন, ‘বিটিভির জনপ্রিয় এই অনুষ্ঠানটি নিয়ে বরাবরই দর্শকদের ব্যাপক কৌতূহল থাকে। আমরাও চেষ্টা করি তাদের মনের মতো বিনোদন দেওয়ার। তবে এবার দর্শক একটু বেশিই চমকে যাবেন। ঈদ অনুষ্ঠানটিতে আমাদের সংস্কৃতি থেকে হারিয়ে যাওয়া মেলার স্বাদ পাবেন তাঁরা। আশা করছি, ব্যতিক্রমী এই আয়োজনটি দর্শক উপভোগ করবেন।’

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ টেলিভিশন জানিয়েছে, এবারের আনন্দমেলার আয়োজনে থাকছে প্রয়াত পপ সম্রাট আজম খানের তিনটি গানের (ওরে সালেকা ওরে মালেকা, আলাল ও দুলাল এবং বাংলাদেশ) কোলাজ করে একটি গান। এটি পরিচালনা করেছেন ফুয়াদ নাসের বাবু। আর গান গেয়েছেন সংগীতশিল্পী মেহেরীন, আলিফ আলাউদ্দিন ও আরমিন মুসা। এ ছাড়াও ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’ গানটি নতুনভাবে ফিউশন করে উপস্থাপন করা হয়েছে। গেয়েছেন পুলক অধিকারী, রেজওয়ান, অনন্যা, বিপাশা ও মৃদুলা।

জীবনের সবচেয়ে বড় আনন্দ যে মানবতার সেবার মধ্যে গানে গানে এই কথাগুলোই ফুটিয়ে তুলবেন সংগীতশিল্পী পিন্টু ঘোষ। মৌলিক এই গানটির সুর ও সংগীত পরিচালনার পাশাপাশি গেয়েছেন তিনি নিজেই। দেশের বিভিন্ন অঞ্চলের বিখ্যাত সব মিষ্টির নাম নিয়ে তৈরি করা হয়েছে আরেকটি মৌলিক গান। গানটির গীতিকার লিটু সাখাওয়াত। সুর ও সংগীত পরিচালনা করেছেন এজাজ ফারাহ। কণ্ঠ দিয়েছেন এজাজ ফারাহ, নিয়াজ মাখদুম ও সাদিত।

বিগত পাঁচ দশকের পাঁচ জনপ্রিয় নায়িকা শবনম, ববিতা, অঞ্জু ঘোষ, মৌসুমী ও মাহিয়া মাহির জনপ্রিয় বিভিন্ন সিনেমার গানের কোলাজ করে আলাদাভাবে তিনটি নৃত্য পরিবেশন করেছেন এ সময়ের জনপ্রিয় তিন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, মাহিয়া মাহি ও বিদ্যা সিনহা মিম। দর্শককে বৈচিত্র্য দিতে তৈরি হয়েছে সমাজ সচেতনতামূলক তিনটি নাট্যাংশ। যেখানে অভিনয় করেছেন রিয়াজ, স্পর্শিয়া, মিশা সওদাগর, আতাউর রহমান, জিল্লুর রহমান, আহসানুর রহমান, হুমায়ুন কাবেরী, গাজী রোকন ও যাদু।

বিটিভির এবারের আনন্দমেলা প্রযোজনা করেছেন হাসান রিয়াদ ও এল রুমা আক্তার এবং অনুষ্ঠানটির পাণ্ডুলিপি লিখেছেন লিটু সাখাওয়াত। এটি প্রচার হবে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ৪৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক : র‌্যাবের উপর হামলা চালিয়ে পালানোর সময় ৪৪ বোতল ফেন্সিডিলসহ দু’ মাদক পাচারকারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সাতক্ষীরা শহরতলীর বাঁকালে এ ঘটনা ঘটে। মাদক পাচারকারিরা অস্ত্র ছিনতাইয়ের চেষ্টা করে বলেও অভিযোগ।

আটককৃত মাদক পাচারকারিরা হলো, শহরতলীর বাকাল শেখপাড়ার গোলাম মোস্তফা ও সোহেল হোসেন।

খুলনা র‌্যাব-৬ এর উপপরিদর্শক সিয়াম হোসেন জানান, গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যার সময় তার নতেৃত্বে র‌্যাব সদস্যরা বাকাল শেখপাড়া এলাকায় অভিযান চালায়। এ সমঢ গোলাম মোস্তফা ও সোহেলকে ৪৪ বোতল ফেন্সিডিলসহ আটক করার একপর্যায়ে তারা র‌্যাব সদস্যদের উপর হামলা চালিয়ে পালানোর চেষ্টা করে। অস্ত্র ছিনতাইয়ের চেষ্টা করে ব্যর্থ হয় তারা।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলায়ার হুসেন জানান, এ ঘটনায় র‌্যাব-৬ এর উপপরিদর্শক সিয়াম হোসেন বাদি হয়ে গোলাম মোস্তফা ও সোহেল হোসেনের নাম উল্লেখ করে মঙ্গলবার রাতে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছেন।

বুধবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, পুলিশ অপর দুই পৃথক অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা ও ফেন্সিডিলসহ সদর উপজেলার কুশখালি গ্রামের আজিজুল ইসলাম ও শাহীন নামের দুই চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধেও থানায় মামলা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ব্রিজের নিচে ফেলে হত্যা করা নবজাতকের পরিচয় মিলেছে

বি এম আলাউদ্দীন : আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি ব্রিজের নিচে বেতনা নদীর চরে হত্যার উদ্দেশ্যে ছুড়ে ফেলে দেওয়া নবজাতকের পরিচয় পাওয়া গেছে।

জানা গেছে,ঐ নবজাতক শিশুটি ফকরাবাদ গ্রামের কার্ত্তিক মন্ডলের পুত্র মিলন মন্ডল এর স্ত্রী দিপিকার গর্ভের সন্তান। দিপিকার পিতার নাম সন্দীপ সরকার, মাতা উর্মি রানী সরকার। তারা পিরোজপুর গ্রামের বাসিন্দা।

গত সোমবার উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামের মিলনময় মন্ডলের স্ত্রী দিপিকা মন্ডলের সিজার অপারেশ করাতে নিয়ে যাওয়া হয়েছিল বুধহাটা বাজারের জনসেবা ক্লিনিকে। আগেই পরীক্ষায় তার বিকলঙ্গ কন্যা পেটে আছে বলে দিপিকা ছাড়া অনেকেই জানতো। সেখানে অপারেশনের পর বিকলঙ্গ সন্তানকে পূর্ব পরিকল্পিতভাবে শিশুর মা অজ্ঞান থাকার সুযোগে মায়ের কোল থেকে শিশুটিকে নিয়ে গুনাকরকাটি ব্রিজের উপর থেকে ছুড়ে নদীতে ফেলে দেওয়া হয়। পরদিন সকাল সাড়ে ৭ টার দিকে রক্তাক্ত মৃতপ্রায় শিশুটি উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ৫ ঘন্টা পর শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। সাংবাদিকরা সেই থেকে শিশু হত্যার সাথে জড়িতদের সন্ধানে মাঠে নামেন। অনুসন্ধানে শিশুটির মা’কে জনসেবা ক্লিনিকে অবস্থান করছেন বলে জানা যায়।

শিশুর মা দিপিকা বলেন, তিনি অজ্ঞান ছিলেন। তার সন্তান অসুস্থ তাই সাতক্ষীরা হাসপাতালে নেওয়া হয়েছে বলে পরিবারের সদস্যরা তাকে জানিয়েছে। তার সন্তানকে মারা হয়েছে এ তথ্য তিনি জানেন না।

জনসেবা ক্লিনিকের নার্স নার্গিস বলেন, সিজারের পর সেখানে পুরুষ লোক না থাকায় মহিলারা সাতক্ষীরা নিতে পারেনি। সকালে নিয়ে যাবে বলেছিল। সকালে তিনি ক্লিনিকে গিয়ে দেখেন শিশুটি নেই। তবে কোন কিভাবে রাতেই ঐ বাচ্চা বাহিরে নিয়ে যাওয়া হলো তার কোন উত্তর মেলেনি।

ক্লিনিকের মালিক ডাঃ শাহিনুর জানান, তিনি ৭/৮ দিন অসুস্থ। নার্স রোগিকে ভর্তি নেয়। জনৈক গ্রাম্য ডাঃ কৃষ্ণ’র পাঠানো রোগি ছিল সে। আল্ট্রাসনো রিপোর্টে বাচ্চা বিকলঙ্গ বলে জানাছিল। জেনে বুঝেই সিজার করা হয়। বাচ্চা অসুস্থ থাকায় সাতক্ষীরা হাসপাতালে পাঠানো হয়। কিন্তু হাসপাতালে না নিয়ে মেরে ফেলানোর ঘটনা তার জানা নেই। বাচ্চা কোথায় ও কেমন আছে সে খবর কেন নেননি। একই সময় একটি বাচ্চা নদীর চরে ফেলানোর ঘটনা জানার পরও কেন খোঁজ নেননি, পুলিশকে রিপোর্ট কেন করেননি? এমন প্রশ্নের জবাবে তিনি সদুত্তর দিতে পারেননি।

এদিকে, এরিপোর্ট লেখা পর্যন্ত কুল্যা ইউপি চেয়ারম্যান বাদী হয়ে আশাশুনি থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঈদ উপলক্ষে ৩০ হাজার কোটি টাকার নতুন নোট

অর্থনীতির খবর : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে প্রায় ৩০ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়ার প্রস্তুতি নিয়ে রেখেছে কেন্দ্রীয় ব্যাংক। আজ বুধবার (১৪ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য জানিয়েছে।

মূলত ঈদে কেনাকাটায় গ্রাহকদের বাড়তি চাহিদার কথা মাথায় রেখে এসব নোট বাজারে ছাড়া হবে। ২, ৫, ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ এবং ১০০০ টাকার সব নোটই ছাপানো আছে।

যেহেতু কোরবা‌নি‌তে পশু কেনাবেচায় বড় অংকের লেনদেন বে‌শি হয়। তাই এবার ১০০, ২০০, ৫০০ ও ১০০০ টাকার নোট বে‌শি ছাড়া হচ্ছে। পাশাপাশি আগের মতোই সমপরিমাণ পুরাতন নোট বাজার থেকে অপসারণ করা হবে। ৩০ হাজার কোটি টাকার বেশি নতুন নোট সরবরাহ করতে প্রস্তুতি রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের। চাহিদা অনুযায়ী নতুন নোট সরবারহ সম্ভব বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বুধবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও ভারপ্রাপ্ত মুখপাত্র একেএম মহিউদ্দিন আজাদ সংবাদমাধ্যমকে বলেন, প্রতি বছরই চাহিদা-সরবরাহ নীতি অনুসরণ করে সারা বছর বাজারে নতুন নোট সরবরাহ করা হয়ে থাকে। তবে প্রতি দুই ঈদের আগে নতুন নোটের চাহিদা বেশি থাকে। সেই বিবেচনায় এবারও নতুন নোট বাজারে ছাড়া হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest