সর্বশেষ সংবাদ-
এডিসি রিপন বিশ্বাসের অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত সাতক্ষীরা আইনজীবী ফোরামেরপ্রেরণার নির্বাহী পরিচালক শম্পার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাসাতক্ষীরায় যৌতুকের বলি মা-মেয়ে : হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ডসাতক্ষীরায় নগর দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীকে পরিকল্পিত আবাসনের আওতায় আনার দাবিসাতক্ষীরায় হেভী ইকুইপমেন্ট অপারেটর শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভাস্বাস্থ্যকর্মকর্তা  ও আব্বাসী কর্তৃক সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য : নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধনপ্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদসাতক্ষীরায় ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগে এক ব্যক্তি আটকসরকার গণতন্ত্রের পরিবর্তে জবরদখল ও দলীয়করণ শুরু করেছে: এমপি ইজ্জত উল্লাহ

৫৪ হাজার শিক্ষক নিয়োগের ফল প্রকাশ

দেশের খবর : বেসরকারি বিভিন্ন পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪ হাজার শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) রাতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। দীর্ঘদিনের মামলা জটিলতার পর এনটিআরসিএ তৃতীয় গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করলো।

এ বিষয়ে জানতে চাইলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সচিব এ টি এম মাহবুব-উল করিম বলেন, ‘ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে। পরবর্তীতে নির্বাচিত প্রার্থীদের মোবাইলে এসএমএসও দেয়া হবে।’

এনটিআরসিএ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে শিক্ষামন্ত্রীর হাতে ফলের অনুলিপি তুলে দেয়া হবে। পাস করা প্রার্থীরা এসএমএস পাবেন। অথবা নিয়োগ প্রার্থীরা (http://ngi.teletalk.com.bd/ntrca/app/) এ ঠিকানায় গিয়ে ফল জানতে পারবেন।

দীর্ঘদিন প্রার্থীরা এ ফল প্রকাশের জন্য আন্দোলন করে আসছিলেন। অবশেষে তারা ফল পেয়েছেন। করোনা সঙ্কটের এমন দুঃসময়ে ওই বিজ্ঞপ্তির ফল প্রকাশে প্রায় অর্ধলাখ বেকারের মুখে হাসি ফোটে। এতে শিক্ষামন্ত্রী ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তৃতীয় গণবিজ্ঞপ্তি ফোরামের সভাপতি শান্ত আহমেদ ও সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ রাজু।

জানা গেছে, ২০১৭ সালের ১৪ ডিসেম্বর হাইকোর্ট একটি রায় দিয়েছিলেন। ওই রায়ে কয়েক দফা নির্দেশনা ছিল। এরমধ্যে একটি ছিল সম্মিলিত মেধা তালিকা অনুযায়ী রিট আবেদনকারী এবং অন্যান্য আবেদনকারীদের নামে সনদ জারি করবে। কিন্তু দুবছরেও রায় বাস্তবায়ন না করায় রিট আবেদনকারীরা আদালত অবমাননার আবেদন করেন। সে আবেদনের শুনানি করে ২০১৯ সালে রুল জারি করেন হাইকোর্ট।

এ রুল বিবেচনাধীন থাকা অবস্থায় ৫৪ হাজার পদের জন্য গণবিজ্ঞপ্তি জারি করে এনটিআরসিএ। এরপর নিয়োগ বিরত থাকতে একটি আবেদন করেন রিটকারীরা।

তাদের আবেদনের ভিত্তিতে গত ৬ মে তৃতীয় গণবিজ্ঞপ্তি স্থগিতের আদেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে প্রথম থেকে ১২তম নিবন্ধন পরীক্ষার সনদধারীদের মধ্যে যারা বঞ্চিত মনে করে আদালতে গিয়েছিলেন তাদেরকে সাত দিনের মধ্যে নিয়োগ দেয়ার সুপারিশ করার নির্দেশ দেয়া হয়। এরপর ৩১ মে নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ সনদধারী ও অবমাননার আবেদনকারীদের উচ্চ আদালতের রায়ের নির্দেশনা অনুসারে চার সপ্তাহের মধ্যে নিয়োগের সুপারিশ করতে এনটিআরসিএ-কে নির্দেশ দেন হাইকোর্ট। এরপর এ রায়ের বিরুদ্ধে আপিল করে এনটিআরিসিএ। আপিলের ভিত্তিতে রিটকারীদের আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ। এতে শিক্ষক নিয়োগের সব বাধা কেটে যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দৈনিক প্রতিদিনের কথা‘র ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে সাতক্ষীরায় কেক কাটা

নিজস্ব প্রতিনিধি :
“সংবাদ সৃষ্টি করিনা, পরিবেশন করি’ বস্তুনিষ্ঠ সাংবাদিকতার এমন এক মূলমন্ত্র নিয়ে দৈনিক প্রতিদিনের কথা‘র ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে সাতক্ষীরায় কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুলাই বৃহস্পতিবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত কেক কাটা অনুষ্ঠানে প্রতিদিনের কথা‘র সাতক্ষীরা প্রতিনিধি মাসুদ আলীর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন।

এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, সাবেক সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আ: জলিল, সাংগঠনিক সম্পাদক এম. ঈদুজ্জামান ইদ্রিস, সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মো: শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, বাংলা ভিশনের সাতক্ষীরা প্রতিনিধি মো: আসাদুজ্জামান, খুলনা টাইমস‘র সাতক্ষীরা প্রতিনিধি ও দৈনিক কালের চিত্রের মফস্বল বার্তা সম্পাদক মেহেদীআলী সুজয়, দৈনিক ঢাকা প্রতিদিনের সাতক্ষীরা প্রতিনিধি খন্দকার আনিসুর রহমান, দৈনিক ঢাকা টাইমসের সাতক্ষীরা প্রতিনিধি এম. বেলাল হোসাইন, দৈনিক পত্রদূতের নিজস্ব প্রতিবেদক আব্দুর রহিম, দৈনিক লাখোকণ্ঠের সাতক্ষীরা প্রতিনিধি ফিরোজ হোসেন, দৈনিক কালের চিত্রের স্টাফ রিপোর্টার আব্দুর রহমান, ইব্রাহিম খলিল, দেশ টাইমসের নিজস্ব প্রতিনিধি আরিফুল ইসলাম আশা, দৈনিক প্রতিদিনের কথা‘র দেবহাটা প্রতিনিধি মো: রুহুল আমিনসহ প্রতিদিনের কথা‘র বিভিন্ন উপজেলা পর্যায়ের সাংবাদিকবৃন্দ।

এসময় অতিথিবৃন্দ বলেন, সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দৈনিক প্রতিদিনের কথা পত্রিকা ইতোমধ্যে পাঠকদের হৃদয়ে স্থান করে নিয়েছে। এধারাবাহিকতা বজায় রেখে পত্রিকাটির উত্তোরত্তর সমৃদ্ধি কামনা করেন তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় জুয়া সরঞ্জামসহ ১২জন ও মাদকসহ ৩ জন আসামী গ্রেফতার

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা থানা পুলিশের পৃথক অভিযানে জুয়া সরঞ্জামসহ ১২জন জুয়াড়ী ও গাঁজাসহ ১ জন আসামী গ্রেফতার হয়েছে। আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। জুয়া মামলার বাদী হয়েছেন দেবহাটা থানার এসআই আশিক রায়হান। মামলা নং- ০৭। পুলিশ জানায়, দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার

 

নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ইং ১৪/০৭/২০২১ তারিখ এসআই(নিঃ)/আশিক রায়হান ও এএসআই(নিঃ)/ সুজিত বিশ্বাস কুলিয়া এলাকা থেকে জুয়া খেলার সময় জুয়ার সরঞ্জামাদীসহ মামলার আসামী ১। মোঃ জিয়ারুল ইসলাম (৩৫) পিং-মোঃ আমজাদ হোসেন ২। ইখতার আলী (২৮) পিং-আকবার আলী ৩। আবুুুু লাহাব (৩৩) পিং- মৃত নুর আলী মুন্সী ৪। শাহিনুর ইসলাম(৩৪) পিং- আয়ুব আলী ৫। সবুজ সরদার (৩৬) পিং- মৃত রহিম সরদার ৬। মোক্তার আলী (৩২) পিং- আকবার আলী ৭। আব্দুর রশিদ(৫০) পিং- মৃত আব্দার গাজী ৮। কাইয়ুম জামান (৪৫) পিং- মৃত আরসাদ আলী ৯। রফিকুল ইসলাম (৫০) পিং- মৃত আবু মুছা ১০। মোনাজাত হোসেন (৫০) পিং- মৃত ইমান আলী ১১। সাইফুল ইসলাম (৩০) পিং- মৃত হারুন-উর রশিদ ১২। সাইফুল ইসলাম (৩৮) পিং- মৃত গোলাম আলী, সর্ব সাং- উত্তর কুলিয়া সর্ব থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাদের গ্রেফতার করেন। এছাড়া এসআই(নিঃ)/ নয়ন চৌধুরী জগন্নাথপুর এলাকা থেকে শেখ মঈনুদ্দীন, পিতা- মৃত শেখ নূর আলী, সাং- জগন্নাথপুর, থানা-দেবহাটা, জেলা- সাতক্ষীরাকে ৪০ গ্রাম গাঁজাসহ আটক করেন। একই দিনে টাউনশ্রীপুর বিজিবি ৯ বোতল ফেন্সিডিলসহ ২ আসামীকে গ্রেফতার করে দেবহাটা থানায় মামলা দায়ের করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার ভোমরা বন্দরে ৫ দিন আমদানি-রফতানি বন্ধ

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে টানা পাঁচদিন আমদানি-রফতানি বন্ধের ঘোষণা দিয়েছে ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী মঙ্গলবার (২০ জুলাই) থেকে ২৪ জুলাই পর্যন্ত বন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকবে।

ছুটি শেষে ২৫ জুলাই থেকে বন্দর দিয়ে দুই দেশের মধ্যে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়েছে।

ভোমরা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী ২১ জুলাই পবিত্র ঈদুল আজহা। এই উপলক্ষে ভোমরা স্থলবন্দর দিয়ে টানা পাঁচদিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি বলেন, ইতোমধ্যে বিষয়টি ভারতের ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ এজেন্ট এমপ্লয়ীজ কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনসহ সংশ্লিষ্ট দুই দেশের কাস্টম ও বন্দর কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। বন্দর দিয়ে আমদানিকৃত পণ্যগুলো খালাস করে নিতে পারবেন সিঅ্যান্ডএফ এজেন্ট ও আমদানি-রফতানিকারকরা।

ভোমরা শুল্ক স্টেশনের সিনিয়র রাজস্ব কর্মকর্তা আকবার আলী বলেন, ঈদে সরকারি ছুটির দিন বাদে বাকি দিনগুলোতে বন্দরের কার্যক্রম চালু থাকবে। ব্যবসায়ীরা যদি আমদানি-রফতানি না করেন সেটি তাদের বিষয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নারী নির্যাতন মামলার হাত থেকে বাঁচতে স্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ

প্রেস বিজ্ঞপ্তি : নারী নির্যাতন মামলার হাত থেকে বাঁচতে স্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সাতক্ষীরার তালা উপজেলার আটুলিয়া দোহার গ্রামের নজরুল ইসলাম সরদারের কন্যা শাহানাজ আক্তার মিরা।

লিখিত অভিযোগে তিনি বলেন, আমি স্বামী পরিত্যাক্তা হয়ে ২০১৭ সালে সাতক্ষীরা ডক্টরল্যাবে ডাক্তারের সহযোগি হিসেবে কর্মরত থাকা অবস্থায় কালিগঞ্জ উপজেলার সোতা গ্রামের হাজী মুজিবর পাড়ের পুত্র মোহাব্বত আলী আমার পিতা-মাতা বিবাহে রাজি না হলেও কাকুতি মিনতি করে তাদের রাজি করায়। তার প্রথম স্ত্রী আড়াই বছর বয়সী সন্তানকে রেখে মারা যান। পিতা-মাতা তার প্রস্তাবে রাজি হয়ে কোন কিছু বুঝে উঠার পূর্বেই আমাকে তার সাথে বিবাহ প্রদান করেন। বিবাহের মাত্র ১৮ দিন পর আমাকে রেখে মহব্বত আলী বিদেশে চলে যান। কিছুদিন পর দেশে ফিরে আবারো চলে যায়। সে সময় বাড়িতে গেলে আমার শ^শুর মজিবুর রহমান পুত্র বাড়ি না থাকার সুযোগে বিভিন্ন সময়ে আমাকে কু প্রস্তাব দিতে থাকে। আমি রাজি না হওয়ায় শ^শুর মেঝ ভাসুরকে দিয়ে আমাকে মারপিট করে। পরে আমাকে বিদেশ নিয়ে যায়। সে সময় আমার গর্ভে তার ঔরসে সন্তান আসে। ১ মাস পর আমাকে দেশে পাঠিয়ে দেয়।

তারপর ২০২০ সালের জুন মাসে আমার স্বামী মহব্বত আলী দেশে ফিরে আসে। এর মধ্যে আমার একটি পুত্র সন্তান জন্ম গ্রহণ করে। তারপরও স্বামীর পূর্বের সন্তানকে নিজের বড় সন্তান হিসেবে মনে করে পরিচর্যা করতে থাকি। বাড়ি ফিরে আসার পর বিভিন্ন সময়ে আমাকে অকথ্য ভাষায় গালি-গালাজসহ মারপিট করতে থাকে। একপর্যায়ে গত ০৭/০৬/২০২১ তারিখে আবারো হুমকি প্রদর্শন করতে থাকে। গত ১০/০৬/২০২১ তারিখ রাতে স্বামী মহব্বত বলে ‘চল তোমার পিতার বাড়ি থেকে ঘুরে আসি। আমি সরল বিশ^াসে পরদিন ১১/০৬/২০২১ তারিখে স্বামী মহব্বতের সাথে পিতার বাড়িতে আসি। বিকালে সে আমার মায়ের ঘরে থাকা আড়াই লক্ষ নগদ টাকা ও আমার স্মার্ট ফোন নিয়ে পালিয়ে যায়। সন্ধ্যা হয়ে যাওয়ার পরও পিতার বাড়িতে না আসায় বার বার ফোন দিলে ফোন রিসিভ করে কখনো ফোন দিসনে বলে ফোন কেটে দেয়। পরদিন ১২/০৬/২০২১ তারিখ ভোরে আমার মাতাসহ তার বাড়িতে গেলে মহব্বত পালিয়ে থাকে এবং তার পরিবারের লোক গালিগালাজ এবং বাড়ি থেকে তাড়িয়ে দেয়। চলতি বছরের জানুয়ারিতে আমার সকল সাটিফিকেট, ভোটার আইডি কার্ড এবং পাসপোর্ট নিয়ে নেয় মহব্বত। যা এখনো তার কাছে রয়েছে। একাধিকবার চাইলেও দেয়নি। উপায়ন্তর হয়ে আমি সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন আদালতে একটি মামলা দায়ের করি। মামলার খবরে বেপরোয়া হয়ে আমাকে বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে বলেন, মামলা করে কি করবি, টাকা দিয়ে সব ঠিক করে নেবো। আমার শিশু সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে তার শত নির্যাতন সহ্য করে যাচ্ছিলাম। কিন্তু তার পিতার ইন্ধনে কোন কারণ ছাড়ায় আমাকে তালাক দেওয়ার পায়তারা চালিয়ে যাচ্ছে। আমি গোপনে জানতে পেরেছি মহব্বত আবারো বিবাহ করেছে। যে কারণে আমাকে তার আর সহ্য হচ্ছে না। এখন নারী নির্যাতন মামলার হাত থেকে রক্ষা পেতে আমার বিরুদ্ধে জঘন্য মিথ্যাচার করেছে। আমি এখন শিশু সন্তানকে নিয়ে দিশেহারা হয়ে পড়েছি। তিনি তার বিরুদ্ধে মিথ্যাচারের তীব্র নিন্দা এবং তার লম্পট পিতাসহ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অনলাইন ডেস্ক : করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ বৃদ্ধির ফলে বিশ্ব তৃতীয় ঢেউয়ের প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আডানম গেব্রিয়াসিস।

ডেল্টা ভ্যারিয়েন্টের ছড়িয়ে পড়া, সামাজিক মেলামেশা বৃদ্ধি এবং জনস্বাস্থ্য বিধি পালনে ধারাবাহিকতার অভাবে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার সুইজার‌ল্যান্ডের রাজধানী জেনেভায় ডব্লিউএইচও কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক এসব কথা বলেন।

গেব্রিয়াসিস বলেন, টানা ৪ সপ্তাহ ধরে বিশ্বে করোনায় দৈনিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। এই ভাইরাসের অতি সংক্রামক ধরন ডেল্টা ইতোমধ্যে ১১১টি দেশে শনাক্ত হয়েছে এবং সামনের দিনগুলোতে এই সংখ্যা আরও বাড়বে।

‘দুঃখজনক হলেও সত্য, বিশ্বজুড়ে করোনার তৃতীয় ঢেউ শুরু হয়ে গেছে এবং আমরা বর্তমানে এর প্রাথমিক পর্যায়ে আছি।’ যোগ করেন তিনি।

বুধবারের সংবাদ সম্মেলনে বিশ্বজুড়ে টিকা বণ্টনে অসমতায় ক্ষোভ প্রকাশ করেছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। তবে বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, শুধু টিকার মাধ্যমে এই তৃতীয় ঢেউ মোকাবেলা করা যাবে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের রান্না করা খাবার বিতরণ

নিজস্ব প্রতিনিধি : মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেশ ব্যাপি কঠোর লকডাউনে সাতক্ষীরায় কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার (১৫ জুলাই) বেলা ১১টায় সাতক্ষীরা সদর হাসপাতাল ও সাতক্ষীরা পৌর এলাকার ৪নং ওয়ার্ডের সুলতানপুর শেখ পাড়া এলাকায় এ রান্না করা খাবার বিতরণ করা হয়। দেশব্যাপি কঠোর লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের কথা ভেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট আত্মমানবতার সেবায় প্রতিদিন এ রান্না করা খাবার বিতরণ করছে।

এসময় উপস্থিত থেকে অসহায় কর্মহীন মানুষের হাতে রান্না করা খাবার তুলে দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা শেখ নুরুল হক, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যকরী কমিটির সদস্য প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি কাজী আব্দুল মুহিদ ও সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধানের সমন্বয়ে ডেপুটি চীপস ইলিয়াছ হোসেন প্রমুখ। এসময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের যুব সদস্যরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের খবর : মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ও মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাস সারাদেশে আরও ২২৬ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭ হাজার ২৭৮ জনে।

একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১২ হাজার ২৩৬ জন। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ৭১ হাজার ৭৭৪ জনে

বৃহস্পতিবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বুধবার (১৪ জুলাই) ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ২১০ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। একই সময়ে নতুন ১২ হাজার ৩৮৩ জন রোগী শনাক্ত হয়।

বাংলাদেশে করোনা প্রথম শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর ভাইরাসটিতে একজনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।

বিস্তারিত আসছে…

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest