সর্বশেষ সংবাদ-
এবিপার্টি সাতক্ষীরা সদর উপজেলার আহবায়ক কমিটির অনুমোদনসাতক্ষীরায় শিশু ধর্ষণ ও যৌন সহিংসতার প্রতিবাদে মানববন্ধনএডিসি রিপন বিশ্বাসের অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত সাতক্ষীরা আইনজীবী ফোরামেরপ্রেরণার নির্বাহী পরিচালক শম্পার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাসাতক্ষীরায় যৌতুকের বলি মা-মেয়ে : হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ডসাতক্ষীরায় নগর দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীকে পরিকল্পিত আবাসনের আওতায় আনার দাবিসাতক্ষীরায় হেভী ইকুইপমেন্ট অপারেটর শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভাস্বাস্থ্যকর্মকর্তা  ও আব্বাসী কর্তৃক সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য : নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধনপ্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদ

ক্যাটরিনাকে নিয়ে ইউরোপে উড়াল দিচ্ছেন সালমান

বিনোদন ডেস্ক : বলিউড তারকা সালমান খান ও ক্যাটরিনা কাইফের ভক্তদের জন্য সুখবর। বহুল প্রতীক্ষিত ‘টাইগার থ্রি’ সিনেমার শুট ফের শুরু হতে চলেছে।

বলিউডভিত্তিক প্রভাবশালী গণমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, সালমান খান, ক্যাটরিনা কাইফ, ইমরান হাশমিসহ মনীশ শর্মা পরিচালিত ‘টাইগার থ্রি’ সিনেমার টিম ইউরোপের বিভিন্ন লোকেশনে শুটের জন্য এ বছরের আগস্টের দ্বিতীয় সপ্তাহে উড়াল দেবেন। সেখানে সিনেমার বিভিন্ন অংশের শুট হবে এবং এ শুট চলবে টানা দুই মাস।

প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন মনোরম লোকেশনে শুটের পর এবার সিনেমাটির প্রযোজকেরা চাইছেন বাকি অংশ অস্ট্রিয়া, মরক্কো, তুরস্ক ও রাশিয়ায় দৃশ্য ধারণ করবেন। সিনেমাটির গল্পই এমন, যেখানে চরিত্রগুলোকে এক স্থান থেকে অন্য স্থানে যেতে হবে অসম্ভব মিশনে। এবারের শিডিউল ৫০ দিনের বেশি।

সালমান খান ও তাঁর ক্রু প্লেনে উঠবেন ১২ আগস্ট, কিন্তু ক্যাটরিনা কাইফ ওই মাসের শেষের দিকে তাঁদের সঙ্গে যুক্ত হবেন। শুরুতে সালমানের সলো শুট করা হবে। এর পর দুই তারকার শুট হবে।

আয়ারল্যান্ড, গ্রিস, স্পেন ও ফ্রান্সেও শুটের পরিকল্পনা রয়েছে নির্মাতার। যা হোক, কবে তাঁরা এসব লোকেশনে শুট করবেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

এ অঞ্চলে সিনেমাটির শুটিংয়ের জন্য বাজেট ধরা হয়েছে ৩০০ কোটি রুপি। প্রযোজক আদিত্য চোপড়া চান, বড় পর্দায় যেন এই অ্যাকশন-প্যাকড সিনেমা ভালোভাবে উপভোগ করতে পারেন দর্শক।

এর আগে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছিল, বলিউডের ‘কিং খান’ শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমার গল্প যেখানে শেষ হবে, সেখান থেকে শুরু হবে ‘টাইগার থ্রি’ সিনেমার গল্প। আর এই কারণে ‘পাঠান’ সিনেমায় দেখা মিলবে বলিউড ভাইজানের।

প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মসের ব্যানারে ‘টাইগার থ্রি’ পরিচালনা করছেন মনীশ শর্মা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বিদেশের খবর : জাতিসংঘের মানবাধিকার পরিষদে মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নিপীড়নের বিচার এবং তাদের স্বদেশে প্রত্যাবাসনে গুরুত্বারোপ করে একটি প্রস্তাব পাস হয়েছে। ২০১৭ সালে রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশের পর বাংলাদেশ স্থায়ী মিশনের কূটনৈতিক প্রচেষ্টায় এই প্রথম কোনো প্রস্তাব বিনা ভোটে জাতিসংঘে গৃহীত হলো।

গতকাল সোমবার মানবাধিকার পরিষদে বাংলাদেশ মিশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রস্তাব পাসের খবর জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এবারের প্রস্তাবটি বাংলাদেশের জন্য একটি বড় মাইলফলক।’

মিয়ানমারে গণহত্যার শিকার হয়ে ২০১৭ সালের পর সাত লাখের মতো রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। তার আগ থেকে চার লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছিল।

আন্তর্জাতিক মহলের চাপের মুখে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফেরত নিতে বাংলাদেশের সঙ্গে চুক্তিব্ধ হলেও কয়েক বছরেও প্রত্যাবাসন শুরু হয়নি।

জেনেভায় মানবাধিকার পরিষদের ৪৭তম অধিবেশনে রোহিঙ্গা সংক্রান্ত প্রস্তাবটি পাস হয়। বাংলাদেশের উদ্যোগে ইসলামিক সম্মেলন সংস্থার (ওআইসি) সব রাষ্ট্রের পক্ষ থেকে ‘রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘুদের মানবাধিকার পরিস্থিতি’ শীর্ষক প্রস্তাবটি উপস্থাপিত হয়।

পাস হওয়া প্রস্তাবে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে যৌন অপরাধসহ সব প্রকার নির্যাতন, মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত ও দায়ী ব্যক্তিদের জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিচার ব্যবস্থার আওতায় আনা ও তদন্ত প্রক্রিয়া জোরদার করার প্রতি গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ আদালত এবং আন্তর্জাতিক আদালতে চলমান বিচার প্রক্রিয়াকেও সমর্থন জানানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় পুকুর থেকে ১ মাস বয়সী শিশুর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় পুকুর থেকে এক মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে।
শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের পারশেখালী গ্রামের বেলাল হোসেন দীর্ঘদিন ধরে আবু নূরের বাড়িতে ঘর জামাই হিসেবে বসবাস করে আসছেন। বেলাল শ্রমিক হিসেবে ঢাকাতে রয়েছে।
১২ জুলাই দুপুরে বেলালের স্ত্রী আফরোজা খাওয়া দাওয়া শেষে এক মাস বয়সী শিশু সন্তানকে নিয়ে ঘুমাতে যায়। অন্যদিকে বড় ছেলেকে নিয়ে নানি আছিয়া বেগম পাশের বাড়িতে যায়। পাড়ার মহিলাদের আবদার নাতনি দেখতে যাবে।
বিকাল ৪টার দিকে আবদার পূরণে করতে বাড়িতে এসে দেখে মেয়ের পাশে শিশু সন্তান নেই। বাড়ির সামনে পুকুরে শিশুটিকে ভাসতে দেখা যায়। এই নিয়ে এলাকায় শুরু হয়েছে গুঞ্জন। এমন রহস্যজনক মৃত্যুতে শ্যামনগর থানাকে অবগত না করে লাশ দাফন করেছে পরিবার।

বিষয়টি নিয়ে শ্যামনগর থানার তদন্ত কর্মকর্তা বলেন, আমরা বিষয়টি কিছুই জানি না। তবে কিভাবে ১ মাস বয়সী শিশু পুকুরে ডুবে মারা গেলো? তা তদন্ত করা হবে। আপডেট কিছু জানা গেলে তা জানানো হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইরাকে কোভিড হাসপাতালে ‘অক্সিজেন ট্যাংক বিস্ফোরণ’, নিহত ৪০

বিদেশের খবর : ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর নাসিরিয়াতে আল-হুসেইন হাসপাতালের কোভিড-১৯ আইসোলেশন ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ৪০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। গতকাল সোমবারের আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত না হওয়া গেলেও প্রাথমিক সংবাদে অক্সিজেন ট্যাংক বিস্ফোরণের কথা বলা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার রাতে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে। নিহতদের মরদেহ হাসপাতালের বাইরে আনা হচ্ছে এবং উদ্ধারকর্মীরা এখনও কাজ করছেন।

স্বাস্থ্য কর্মকর্তা হায়দার আল-জামিলি সংবাদ সংস্থা এএফপির নিকট আশঙ্কা প্রকাশ করে বলেন, কোভিড ওয়ার্ডটিতে ৬০ জন রোগীর চিকিৎসার বন্দোবস্ত ছিল। ফলে সেখানে এখনও লোকজন আটকে থাকতে পারে।

অগ্নিকাণ্ডের পর হাসপাতালের বাইরে বিক্ষোভ করেন স্থানীয়রা। সামাজিক যোগাযোগমাধ্যমে হাসপাতালটির পরিচালনায় যুক্তদের পদত্যাগ দাবি করা হয়।

ইরাকের পার্লামেন্টের স্পিকার মোহামেদ আল-হালবুসি টুইটে বলেছেন, ‘ইরাকিদের জীবনরক্ষায় ব্যর্থতার স্পষ্ট প্রমাণ হিসেবে দেখা দিয়েছে এই আগুন। এই ভয়াবহ ব্যর্থতার ইতি টানার সময় এখনই।’

গত এপ্রিলে রাজধানী বাগদাদের একটি হাসপাতালে অক্সিজেন ট্যাংক বিস্ফোরণের পর লাগা আগুনে ৮২ জনের মৃত্যু হয়। ওই ঘটনার দায় নিয়ে পদত্যাগ করেন স্বাস্থ্যমন্ত্রী হাসান আল-তামিমি।

মহামারি করোনাভাইরাসের আক্রমণের ফলে হিমশিম খাচ্ছে দীর্ঘদিনের যুদ্ধ সংঘাত ও দুর্নীতিতে পর্যুদস্ত ইরাকের স্বাস্থ্য খাত।

ইরাকে এ পর্যন্ত ১৪ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স ইউনিভার্সিটি এসব তথ্য জানিয়েছে।

চার কোটি মানুষের দেশ ইরাকের মাত্র ১০ লাখের কিছু বেশি মানুষকে কোভিড টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
করোনার টিকার জন্য নিবন্ধন করেছেন খালেদা জিয়া

রাজনীতির খবর : করোনার টিকা নিতে চাইছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরই মধ্যে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘সুরক্ষা’ওয়েবসাইটে নিবন্ধনও করেছেন। তবে টিকা কখন দেয়া হবে সে তারিখ এখন পর্যন্ত তাকে জানানো হয়নি।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক টিমের সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ম্যাডাম মহাখালীর ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেছেন। তবে এখনো তারিখ পাওয়া যায়নি।

শুক্রবার (৯ জুলাই) সুরক্ষা ওয়েবসাইটে গিয়ে টিকার জন্য নিবন্ধন ফরম পূরণ করেন খালেদা জিয়া। নিবন্ধন ফরমে দেওয়া ফোন নম্বরে এসএমএস করে টিকা দেওয়ার তারিখ জানানো হয়ে থাকে। তবে এখন পর্যন্ত ওই এসএমএস পাননি খালেদা জিয়া।

খালেদা জিয়া এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ৫৪ দিন চিকিৎসার পর গত ১৯ জুন রাতে তিনি গুলশানের বাসায় ফেরেন। পুরোপুরি সুস্থ না হলেও হাসপাতালে জীবাণু এবং দেশে করোনার ডেল্টা ধরনের সংক্রমণের মধ্যে ঝুঁকি এড়াতে খালেদা জিয়াকে বাসায় নেওয়া হয়। বর্তমানে তিনি বাসাতেই আছেন।

এভার কেয়ার হাসপাতালের হৃদ্রোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে এখনো খালেদা জিয়ার করোনা পরবর্তী চিকিৎসা চলছে।

ডা. জাহিদ বলেন, ম্যাডাম (খালেদা জিয়া) বাসায় আছেন। সেখানেই তার চিকিৎসা চলছে। তিনি হাসপাতালে যেমন ছিলেন এখনো তেমনই আছেন। হাসপাতাল থেকে বাসায় আনার পর তার স্বাস্থ্যের কোনো অবনতি হয়নি। প্রতিদিনই চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ল্যাপটপ-মোবাইল-কম্পিউটার কিনতে ৭০ শতাংশ ঋণ দেবে ব্যাংক

অনলাইন ডেস্ক : ভোক্তা ঋণের আওতায় ডিজিটাল ডিভাইস (মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, ট্যাব) কেনার জন্য ব্যাংক থেকে ৭০ শতাংশ পর্যন্ত ঋণ নেওয়া যাবে। অর্থাৎ একটি মোবাইলের দাম ১০ হাজার টাকা হলে ব্যাংক থেকে ৭ হাজার টাকা ঋণ নেওয়া যাবে। বাকি ৩০০০ টাকা গ্রাহককে দিতে হবে।

এতে ভোক্তা ঋণের আওতায় গ্রাহকের অনুকূলে ডিজিটাল ডিভাইস ক্রয় বাবদ ঋণ বিতরণের ক্ষেত্রে বিদ্যমান ঋণ-মার্জিন অনুপাত ৩০:৭০ এর পরিবর্তে সর্বোচ্চ ৭০:৩০ অনুপাত অনুসরণ করা যাবে বলে ব্যাংকগুলোকে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানেই বর্তমানে অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চলমান থাকায় শিক্ষক-শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ডিভাইসের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। তাই কোনো গ্রাহক চাইলে ভোক্তা ঋণের আওতায় এই সুবিধা নিতে পারেন।

সোমবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ বিষয়ে একটি সার্কুলার জারি করে দেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর কাছে পাঠিয়েছে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অনলাইন ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ভ্যাকসিন আনার জন্য আমরা সব দেশের সঙ্গে যোগাযোগ করছি। চলতি মাসে এক কোটি ভ্যাকসিন চলে আসবে ও আগামী মাসে আরও এক কোটি ভ্যাকসিন আসবে।

মন্ত্রী বলেন, ভ্যাকসিন দেওয়ার পাশাপাশি আমাদের মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অন্যথায় গ্রামের পর গ্রাম উজার হবে হাসপাতালেও জায়গা পাওয়া যাবে না।

সোমবার সন্ধ্যায় চলমান করোনা পরিস্থিতি নিয়ে মানিকগঞ্জের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি ও গণ্যমাধ্যমকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, করোনা পরিস্থিতি ক্রমশঃ খারাপ হচ্ছে। আমরা সচেতন না হলে হাসপাতালের বেড বাড়িয়েও পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে না। সারা দেশে করোনার রোগীর জন্য ১৬ হাজার বেড রয়েছে। ইতোমধ্যে ৯০ ভাগ বেডে রোগী আছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেড় বছর ধরে আমরা অদৃশ্য শক্তির সঙ্গে যুদ্ধ করছি। এখন আমাদের আরও সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে ও সরকারের ঘোষিত লকডাউন মানতে হবে। গ্রামের হাট-বাজার চায়ের দোকানের মানুষজনের আড্ডা বন্ধ করতে হবে। গ্রামের মানুষের ধারণা ছিল তাদের করোনা হবে না। কিন্তু এখন গ্রামের মানুষের করোনা সংক্রমণের হার সবচেয়ে বেশি। সারা দেশে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে মনিটরিং কমিটিকে আরও শক্তিশালী করতে হবে। করোনা আক্রান্ত ব্যক্তির বাড়িতে লাল পতাকা উঠানোর পাশাপাশি সচেতনতার জন্য নিয়মিত মাইকিং করতে হবে। সচেতনতার অভাবে আমরা করোনা আক্রান্ত হচ্ছি। এ ছাড়া জ্বর-কাশি নিয়ে অবহেলা করা যাবে না। করোনা টেস্ট বাড়াতে হবে। করোনা টেস্ট নিয়ে অনেকের মধ্যে অনাগ্রহ রয়েছে।

সভায় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, সারা দেশে স্বাস্থ্য বিভাগে ডাক্তার, নার্স, টেকনেশিয়ান মিলিয়ে ৫০ হাজার লোকবল নিয়োগ দেওয়া হয়েছে। আরও ডাক্তার-নার্স নিয়োগ দেওয়ার জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। করোনার কারণে নন-কোভিড রোগীদের সঠিকভাবে চিকিৎসা দেওয়া যাচ্ছে না। স্বাস্থ্যমন্ত্রী মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালকে এখন থেকে কোভিড ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা করেন। এ ছাড়া সারা দেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে নন-কোভিড রোগীদের চিকিৎসার ব্যবস্থার জোরদার করা হবে বলেও জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃতু

আসাদুজ্জামান : সাতক্ষীরায় আবারও বেড়েছে করোনা সংক্রমন ও মৃত্যুর হার। গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় নতুন করে ১১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়। মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এ নিয়ে, জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৭৭ জন। আর ভাইরাসটির উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৪২৪ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ৫৫৩ জনের নমুনা পরীক্ষা শেষে ১১৬ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যা শনাক্তের হার ২০ দশমিক ৯৭ শতাংশ। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪১২ জন।

সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত জানান, জনসচেতনতার অভাবে জেলা করোনা সংক্রমন ও মৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে। করোনা সংক্রমন প্রতিরোধে তিনি এ সময় স্বাস্থ্যবিধি মেনে চলার ও মাস্ক পরার আহবান জানান।

এদিকে, চলমান লকডাউনের মধ্যে সড়কে কোথাও কোন আইনশৃংখলা বাহিনীর ব্যারিকেড চোখে পড়েনি। আইনশৃখংলা বাহিনীর তৎপরতা না থাকায় জেলা শহরের প্রত্যেকটি সড়কে বেড়েছে প্রচুর মানুষের চলাচল। হাট বাজার গুলোতেও বেড়েছে জনসমাগম। মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি। আংশিক খোলা রেখে বেচাকেনা করা হচ্ছে শহরের অধিকাংশ দোকান পাটে। সড়কে জরুরি পন্যবাহী পরিবহনের পাশাপাশি বেড়েছে ছোট ছোট যান চলাচল। খোলা রয়েছে জরুরি সেবা প্রতিষ্ঠান। বন্ধ রয়েছে সকল প্রকার গণপরিবহন।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির জানান, লকডাউনের বিধি নিষেধ ভঙ্গ করায় জেলায় গত ২৪ ঘণ্টায় ৭ টি ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩৮ টি মামলায় ২৬ হাজার ৪৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

তিনি এ সময় জেলার সর্বসাধারনকে সরকারের দেয়া লকডাউনের বিধি নিষেধ মেনে চলার আহবান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest