সর্বশেষ সংবাদ-
এবিপার্টি সাতক্ষীরা সদর উপজেলার আহবায়ক কমিটির অনুমোদনসাতক্ষীরায় শিশু ধর্ষণ ও যৌন সহিংসতার প্রতিবাদে মানববন্ধনএডিসি রিপন বিশ্বাসের অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত সাতক্ষীরা আইনজীবী ফোরামেরপ্রেরণার নির্বাহী পরিচালক শম্পার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাসাতক্ষীরায় যৌতুকের বলি মা-মেয়ে : হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ডসাতক্ষীরায় নগর দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীকে পরিকল্পিত আবাসনের আওতায় আনার দাবিসাতক্ষীরায় হেভী ইকুইপমেন্ট অপারেটর শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভাস্বাস্থ্যকর্মকর্তা  ও আব্বাসী কর্তৃক সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য : নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধনপ্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদ

লাবসায় সাবেক ছাত্রলীগ নেতার খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

নিজস্ব  প্রতিনিধি: সাতক্ষীরায় করোনায় কর্মহীন অসহায় পরিবারের মধ্যে খাদ্য ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করেছেন সাবেক জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ও লাবসা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ রিজভী আহমেদ। রবিবার (১১ জুলাই) রাতে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা গ্রামের ২৫টি পরিবারের মধ্যে এসব খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ৫ কেজি আলু ও আধা কেজি তেল। এছাড়া প্রতিটি পরিবারের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়।

খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ প্রসঙ্গে শেখ রিজভী আহমেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করোনা মহামারীর এই দুঃসময়ে সকল বৃত্তবানদেরকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে বলেছেন। তার নির্দেশনা মোতাবেক আমার সামর্থ্যরে জায়গা থেকে মানুষের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র এই প্রচেষ্টা। সমাজের সকল সামর্থ্যবানদের যার যার জায়গা থেকে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো উচিৎ।

যতদিন মহামারী থাকবে ততদিন এমন মানবিক কাজ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লাবসা ইউনিয়ন পরিষদের ০৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সেচ্ছাসেবক শেখ মোনাজের হাসান, ছাত্রলীগ কর্মী দীপ্ত প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালা উপজেলা ভূমিহীন সমিতির নিন্দা

প্রেস বিজ্ঞপ্তি :
আশাশুনি উপজেলা ভূমিহীন সমিতির সভাপতি মারুফা খাতুনের ভোগদখলীয় সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার ঘটনায় জবর দখল চেষ্টাকারীদের দ্রæত আইনের আওতায় আনার দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন তালা উপজেলা ভ‚মিহীন সমিতি।

নেতৃবৃন্দ বলেন, আশাশুনির আমিরুল ইসলামের স্ত্রী আশাশুনি উপজেলা ভূমিহীন সভাপতি মারুফা খাতুন আশাশুনি মৌজায় ৩৫ শতক সম্পত্তি রেজিষ্ট্রি এবং ডিসিআর মূলে ভোগদখল করে আসছিলেন। উক্ত সম্পত্তি নিয়ে একাধিক মামলা থাকলেও আদালতকে উপেক্ষা করে উক্ত সম্পত্তি অবেধভাবে দখলের উদ্দেশ্যে ৭ জুলাই ২০২১ তারিখ সকালে ভ‚মিদস্যু হাশেম ঢালী ও তার পুত্র মহাসিন ঢালী, হযরত ঢালী, মাজেদা খাতুনগং মারুফা খাতুনের বসতবাড়ির কিছু অংশ দখলের চেষ্টা করে। এসময় ৯৯৯ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে তা বন্ধ করে দেয়। এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাতক্ষীরা সদর উপজেলা ভ‚মিহীন সমিতির নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন, তালা উপজেলা ভ‚মিহীন সমিতির সভাপতি শেখ আবু দাউদ, সাধারণ সম্পাদক সেলিম হোসেন, সহ-সভাপতি জামাল হোসেন, আরমান আলি মোড়ল, সহ-সাধারণ সম্পাদক ইকবল হোসেন, ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান প্রমুখ।
অবিলম্বে ওই জবর দখল চেষ্টাকারী ভ‚মিদস্যু হাশেম ঢালী গংদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বলেন, এঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হলে মানববন্ধন, সমাবেশসহ কঠোর কর্মসূচির গ্রহণ করা হবে বলে জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
একদিনে রেকর্ড ১৩৭৬৮ শনাক্ত, আরও ২২০ মৃত্যু

অনলাইন ডেস্ক : দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১৬ হাজার ৬৩৯ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় রেকর্ডসংখ্যক ১৩ হাজার ৭৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের নিয়ে দেশে করোনা আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ৩৪ হাজার ৯৫৭ জনে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগের দিন করোনায় রেকর্ডসংখ্যক ২৩০ জনের মৃত্যু হয়। সেদিন শনাক্তেও রেকর্ড হয়। একদিনে সর্বোচ্চ ১১ হাজার ৮৭৪ জনের করোনা শনাক্ত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭ হাজার ২০ জন। এ নিয়ে দেশে সুস্থ হয়ে উঠেছেন ৮ লাখ ৮১ হাজার ৫২১ জন।

গত ২৪ ঘণ্টায় ৬২৭টি পরীক্ষাগারে ৪৬ হাজার ৪৫টি নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় দেশে করোনা আক্রান্ত বলে শনাক্তের হার ৩১ দশমিক ২৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ১৭ শতাংশ, মৃত্যুর হার ১ দশমিক ৬১ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে ১৪২ জন পুরুষ ও ৭৮ জন নারী। এ পর্যন্ত করোনায় আক্রান্ত পুরুষের মৃত্যুর হার ৭০ দশমিক ০২ শতাংশ ও নারীদের মৃত্যুর হার ২৯ দশমিক ৯৮ শতাংশ।

বিভাগওয়ারি বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা বিভাগে সর্বাধিক ৬৪ জন, খুলনায় ৫৫ জন, চট্টগ্রামে ৩৭ জন, রাজশাহীতে ২৩ জন, বরিশালে ৪ জন, সিলেটে ৬ জন, রংপুরে ১৮ জন ও ময়মনসিংহে ১৩ জন মারা গেছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় এবং ১৮ মার্চ এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লকডাউন শিথিলের সিদ্ধান্ত, চলবে গণপরিবহন

দেশের খবর : চলমান কঠোর লকডাউন ১৫ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত শিথিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহন। খোলা থাকবে শপিংমল ও দোকানপাট। কোরবানির পশু কেনাকাটা ও ঈদে মানুষের চলাচল নির্বিঘ্ন করতে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার (১২ জুলাই) মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এ তথ্য জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এ ব্যাপারে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শিগগির প্রজ্ঞাপন জারি করা হবে।

সিদ্ধান্ত অনুযায়ী, বিধিনিষেধ শিথিল হলেও বন্ধ থাকবে বেসরকারি অফিস। আর ভার্চুয়ালি চলবে সরকারি অফিস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সীমান্তে বিএসএফর গুলিতে বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তের বিপরীতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আব্দুর রাজ্জাক (১৯) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

রোববার (১১ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

আব্দুর রাজ্জাক কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের কামদেবপুর গ্রামের রমজান গাজীর ছেলে।

ভাড়াশিমলা ইউপি সদস্য আব্দুল খালেক খান জানান, রাত দুইটা থেকে আড়াইটার মধ্যে তারা সীমান্তে তিনটি গুলির শব্দ, এর কিছুক্ষণ পর আরও একটি গুলির শব্দ শুনেছেন। পরে স্থানীয়ভাবে তিনি জেনেছেন সীমান্তের ইছামতি নদী সংলগ্ন হিঙ্গলগঞ্জ বিএসএফ ক্যাম্পের উত্তর পাশ থেকে আব্দুর রাজ্জাকের গুলিবিদ্ধ মরদেহ নিয়ে গেছে বিএসএফ।

আব্দুর রাজ্জাকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তার চাচা হাবিবুর রহমান সবুজ।

তিনি জানান, আব্দুর রাজ্জাকের মরদেহ ফেরত আনার জন্য তারা বিজিবির কাছে আবেদন করা হয়েছে।

এদিকে সীমান্ত সূত্র জানায়, আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে নদীপথে ভারত থেকে গরুসহ অবৈধ মালামাল আনা নেওয়ায় কাজে নিয়োজিত ছিল।

বিজিবির বসন্তপুর বিওপির হাবিলদার খলিল জানান, আব্দুর রাজ্জাকের মৃত্যুর বিষয়টি উল্লেখ করে পরিবারের পক্ষ থেকে বিজিবিকে জানানো হয়েছে। তাদের চিঠি আমলে নিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের খবর : সারাদেশে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে না এলেও আগামী বৃহস্পতিবার থেকে ঈদ পর্যন্ত চলমান কঠোর বিধিনিষেধ শিথিল হতে পারে। সে ক্ষেত্রে আগামী ২৩ জুলাই থেকে কঠোর লকডাউন আবার শুরু হবে। কর্মহীন মানুষের জীবন-জীবিকার প্রয়োজনে ও ঈদে মানুষের গ্রামে যাতায়াতের সুবিধার জন্য এমন সিদ্ধান্ত নিতে পারে সরকার। কারণ, ঈদুল ফিতরে লকডাউন শিথিল না করার পরও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে লাখ লাখ মানুষ ঢাকা ছাড়ে। আসছে ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতের সুবিধার জন্য স্বাস্থ্যবিধি মেনে যানবাহন চলাচলের অনুমতি দেওয়ার চিন্তা চলছে। একই সঙ্গে শপিংমল, দোকানপাটসহ সবকিছু স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা যাবে। এদিকে, কোরবানির পশু ক্রয়-বিক্রয় ও অফিস-আদালতের কার্যক্রম অনলাইনে চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্নিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

বর্তমান করোনা পরিস্থিতি পর্যালোচনার বিষয়ে গত শনিবার মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে অনলাইনে আন্তঃমন্ত্রণালয় ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে করোনা পরিস্থিতির সার্বিক চিত্র নিয়ে আলোচনা হয়। এরপর কর্মহীন মানুষের জীবন-জীবিকার বিষয়ে ইতিবাচক চিন্তা করে চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করার বিষয়ে মতামত তুলে ধরা হয়। এ ছাড়া ঈদে ঘরমুখো মানুষ যেন স্বাভাবিকভাবে বাড়ি ফিরতে পারে, সে জন্য যানবাহন চলাচলের সুযোগ করে দেওয়ার প্রস্তাব করা হয়। এ-সংক্রান্ত আলোচনার সারসংক্ষেপ গতকাল রোববার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারসংক্ষেপ অনুমোদন করলে আগামী বুধবারের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ) শেখ রফিকুল ইসলাম বলেন, চলমান বিধিনিষেধ ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল হতে পারে। এর ফলে গত ঈদের মতো চলাচলে এবার সমস্যা হবে না। এরপর ২৩ জুলাই থেকে লকডাউন আবারও কঠোর করা হবে। কীভাবে শিথিল হবে, এটা এখনও চূড়ান্ত হয়নি। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে। তখন বিস্তারিত জানা যাবে।

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানান, ১৪ জুলাই রাত ১২টা পর্যন্ত কঠোর লকডাউন রয়েছে। এরপর ১৫ জুলাই থেকে বাস-লঞ্চ-ট্রেন, অভ্যন্তরীণ বিমান ও গণপরিবহন স্বাস্থ্যবিধি মেনে চলাচলের অনুমতি দেওয়া হবে। আগের মতো এক সিট ফাঁকা রেখে চলাচল করতে পারবে যানবাহন। স্বাস্থ্যবিধি মেনে শপিংমল-দোকানপাটও খোলা রাখা যাবে।

বৈঠকে যুক্ত থাকা প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের একাধিক কর্মকর্তা বলেন, সভায় পুলিশ পরিদর্শক ড. বেনজীর আহমেদ বলেন, করোনার কারণে গত ঈদুল ফিতরের সময় তিন দিনের ছুটি দেওয়া হয়, যাতে মানুষ গ্রামমুখী না হতে পারে। সড়ক ও মহাসড়কে বাধা দেওয়া হলেও মানুষের চলাচল ঠেকানো যায়নি। তাই মানুষের নিরাপদ গমনাগমনের জন্য সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী বলেন, ঈদের সময় মানুষ সরকারের বিধিনিষেধ উপেক্ষা করে রাস্তায় চলাচল করবে। এতে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে; বরং স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের যানবাহন খুলে দেওয়া উচিত।

দোকান মালিক সমিতির মহাসচিব জহিরুল হক ভূঁইয়া বলেন, আশা করছি, গত ঈদের মতো এবারও দোকানপাট ও শপিংমল খোলার অনুমতি দেবে সরকার। এ জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগাযোগও করা হচ্ছে।

এ ছাড়া করোনা সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত চলমান লকডাউনের মধ্যে সরকারি অফিসের নিয়মিত দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে হবে। এ জন্য ভার্চুয়ালি সম্পন্ন করতে সব দপ্তর/বিভাগের সিনিয়র সচিব ও সচিবদের নির্দেশনা দিয়েছে সরকার। গতকাল রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত নির্দেশনা দিয়ে সংশ্নিষ্টদের কাছে চিঠি পাঠানো হয়েছে। এদিকে, কোরবানির পশু অনলাইনে ক্রয়-বিক্রয়ের জন্য গতকাল অনুরোধ জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। মন্ত্রিপরিষদের চিঠিতে বলা হয়েছে, কভিড-১৯-এর সংক্রমণ রোধে আরোপিত বিধিনিষেধে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের বর্তমান এ পরিস্থিতিতে ব্যতিক্রম হিসেবে সব জরুরি অফিস ও সেবা কার্যক্রম চালু রয়েছে। সব সরকারি অফিসের দাপ্তরিক কাজগুলো ভার্চুয়ালি (ই-নথি, ই-টেন্ডারিং, ই-মেইল, এসএমএস, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য মাধ্যমে) সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশের ভিত্তিতে ১ জুলাই থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। করোনা সংক্রমণ ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় পরে তা আরও এক সপ্তাহ বাড়িয়ে ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত করা হয়। কঠোর বিধিনিষেধ আরোপ করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে ২১টি শর্ত দেওয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইংল্যান্ডকে হারিয়ে ইতালির ইউরো জয়

খেলার খবর : শ্বাসরুদ্ধকর টাইব্রেকারেই গড়াল এবারের ইউরোর ফাইনাল। যেখানে পেনাল্টি শুট-আউটে ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে ইউরো ২০২০ চ্যাম্পিয়ন হয়েছে ইতালি।

কাঁদল ইংল্যান্ড, ৫৩ বছর পর আবারও ইউরোর শিরোপা পেয়ে হাসল আজ্জুরিরা।

টাইব্রেকারে ইতালির পক্ষে গোল করেন বেরারদি, গোল করেন ইংল্যান্ডের হ্যারি কেন, কিন্তু বেলোত্তির শট ঠেকিয়ে দেন পিকফোর্ড, তবে ইংল্যান্ডের হ্যারি মাগুইর শট ঠেকাতে পারেননি দেন্নারুমা। ফলে স্কোরলাইন হয় ১-২। এরপর গোল করেন ইতালির বোনুচ্চি কিন্তু ইংল্যান্ডের রাশফোর্ডের শট পোস্টে প্রতিহত হয়। স্কোর ফের সমতায় ২-২।

এবার গোল করেন ইতালির বার্নারদেসচি। কিন্ত ইংল্যান্ডের স্যাঞ্চোর শট বাঁচিয়ে দেন দোন্নারুমা। স্কোরলাইন হয় ৩-২।

জোরগিনহোর শট বাঁচিয়ে দেন পিকফোর্ড। কিন্তু তাতে কাজ হয়নি। ইংল্যান্ডের সাকার শটও বাঁচিয়ে দেন দোন্নারুমা। ফলে ৩-২ স্কোরলাইনে জয় পায় ইতালি।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইউরো কাপের টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে শুরুতেই এগিয়ে যায় ইংল্যান্ড। মাত্র ১ মিনিট ৫৭ সেকেন্ডে গোল করে ইউরোর রেকর্ডবুকে নাম লেখান ইংলিশ ডিফেন্ডার লিউক শ।

ম্যাচের দ্বিতীয় মিনিটে কর্নার কিক পায় ইতালি। কর্নার থেকে ভেসে আসা বল ক্লিয়ার করে কাউন্টার অ্যাটাকে উঠে ইংল্যান্ড।

বক্সের ডান পাশ লম্বা পাস দেন কিয়েরান ট্রিপিয়ার। দৌড়ে এগিয়ে এসে লিউক শ ডান পায়ের দুর্দান্ত এক শট নেন। মুহূর্তেই বলটি ইতালির জালে জড়িয়ে যায়।

এটি লিউকের প্রথম আন্তর্জাতিক গোল ইউরোর ফাইনালে। গোলটি করে ইউরো কাপের ইতিহাসে সর্বকালীন একটি রেকর্ড গড়লেন। ১ মিনিট ৫৭ সেকেন্ডে করা তার গোলটিই এখন ইউরোর ফাইনাল ম্যাচে করা দ্রুততম গোল।

১৯৬৪ সালে পেরেদা ৬ মিনিটের মাথায় গোল করেছিলেন। তার থেকে অনেক এগিয়ে ৫৭ বছরের অক্ষুণ্ন রেকর্ড নিজের করে নিলেন।

এর পর একের পর এক আক্রমণ করেও ব্যর্থ হতে থাকে ইতালি। ৮ মিনিটের মাথায় ইংল্যান্ডের পোস্টে প্রথম শট নেন ইনসিনিয়ে। যদিও তা লক্ষ্যভ্রষ্ট হয়।

১৭ মিনিটের মাথায় অফসাইড হন ইতালির এমারসন। ইতালির আক্রমণ ভেস্তে যায়।

২৬ মিনিটের মাথায় ইংল্যান্ডের আক্রমণ ভেস্তে যায়। এবার অফসাইড ট্রিপিয়ার। এর ২ মিনিট পর ফের আক্রমণ শানান ইনসিনিয়ে। ইংল্যান্ডের গোলরক্ষকের সেই শট ধরার প্রয়োজন পড়েনি।

৩৫ মিনিটের শট লক্ষ্যভ্রষ্ট হয় কিয়েসার। ৩৯ মিনিটের মাথায় ফের ইতালির বিপক্ষে অফসাইডের বাঁশি। এবারের নাম ইমমোবিল।

প্রথমার্ধের সংযোজিত ৪ মিনিটেও সমতায় ফেরেনি ইতালি। ৪৭ মিনিটে ইংল্যান্ডের পোস্ট বরবার দুর্দান্ত শট নেন ইতালির ভেরাত্তি। বলা যেতে বিরতির আগ মুহূর্তে এটাই বলার মতো প্রথম শট যা লক্ষ্য বরাবর গেল। তবে সেই শট প্রতিহত করেন ইংলিশ গোলরক্ষক পিকফোর্ড।

প্রথমার্ধের খেলা শেষে লিউক শ’র গোলে ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় ইংল্যান্ড।

দ্বিতীয়ার্ধে শুরু থেকেই রক্ষণাত্মক হয়ে যায় ইংলিশরা।

যে কারণ দূর্ভেদ্য দেয়াল ভেদ করতে যারপরনাই কষ্ট হয় ইতালির। অবশেষে সফলতা আসে। ৬৭ মিনিটে ইতালিকে সমতায় ফেরান বোনুচ্চি।

এর আগে দ্বিতীয়ার্ধের শুরুতেই হ্যারি কেনকে ফাউল করে হলুদ কার্ড দেখেন ইতালির বারেল্লা। ম্যাচের শুরু থেকেই ফিনিশিংয়ে ভাল করছিলেন না ইনসিনিয়ে। ৫৩ মিনিটের মাথায় ফের আক্রমণে ওঠে লক্ষ্যভ্রষ্ট হয় তার শট। পরপর দুটি বদলি নামায়ে ইতালি।

৫৪ মিনিটে বারেল্লাকে তুলে নিয়ে ক্রিস্তান্তেকে মাঠে নামান কোচ মানচিনি। ৫৫ মিনিটে ইমমোবিলের পরিবর্তে মাঠে নামেন বেরারদি।

৫৫ মিনিটের মাথায় স্টার্লিংকে ফাউল করে হলুদ কার্ড দেখেন বোনুচ্চি। সমতায় ফিরতে মরিয়া ইতালি একের পর এক আক্রমণ চালাতে থাকে ইংল্যান্ড শিবিরে। গোল বাঁচাতে পুরোপুরি ডিফেন্সিভ হয়ে যায় ইংল্যান্ড।

৫৭ মিনিটের মাথায় গোলপোস্ট বরারব দুর্দান্ত এক শট নেন ইনসিনিয়ে। দুর্দান্ত সেভ করেন ইংলিশ গোলরক্ষক পিকফোর্ড।

৬২ মিনিটের মাথায় কিয়েসার আক্রমণ ঠেকিয়ে দেন পিকফোর্ড। এতোক্ষণ আলোচনার বাইরেই ছিলেন ইতালির গোলরক্ষক দোন্নারুমা।

৬৪ মিনিটের মাথায় ইংল্যান্ডের স্টোনসের আক্রমণ চালালে তা প্রতিহত করেন দোন্নারুমা।

এর মিনিট তিনেক বাদে দুর্দান্ত হেডে ইংল্যান্ডের জালে বল জড়ানোর চেষ্টা করেন ভেরাত্তি। ইংল্যান্ড দলের ত্রাতা পিকফোর্ড তাকে ব্যর্থ করেন।

কিন্তু কাছাকাঠি সময়ে বোনুচ্চির প্রচেষ্টা আর রুখে দিতে পারেননি পিকফোর্ড। বল জড়িয়ে যায় জালে। ১-১ সমতা ফেরে ইতালি।

৭০ মিনিটের মাথায় ট্রিপিয়ারকে তুলে নিয়ে সাকাকে মাঠে নামায় ইংল্যান্ড। ৭৪ মিনিটের মাথায় বেরারদির আক্রমণ লক্ষ্যভ্রষ্ট হয়। এ সময় রাইসকে তুলে নিয়ে হেনডারসনকে মাঠে নামায় ইংল্যান্ড।

৮৪ মিনিটে ফিলিপসকে ফাউল করার জন্য হলুদ কার্ড দেখেন ইতালির ইনসিনিয়ে। ৮৬ মিনিটের মাথায় কিয়েসার বদলি নামেন বার্নারদেসচি।

দ্বিতীয়ার্ধে ৬ মিনিট সময় সংযোজন করেন রেফারি। তাতেও কাজ হয়নি। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ের।

৯১ মিনিটের মাথায় বারবার শট লক্ষ্যভ্রষ্ট হওয়া ইনসিনিয়ে তুলে নিয়ে বেলোত্তিকে মাঠে নামায় ইতালি। পরের মিনিটে অফসাইড হন বার্নারদেসচি। ৯৬ মিনিটে উঠে যান ভেরাত্তি, নামেন লেকাতেল্লি। ৯৭ মিনিটের মাথায় ফিলিপসের শট লক্ষ্যভ্রষ্ট হয়।

১০১ মিনিটের মাথায় অফসাইডের আওতায় পড়েন বেলোত্তি। ১০৬ মিনিটে বেলোত্তিকে ফাউল করে হলুদ কার্ড দেখেন হ্যারি মাগুইর।

অতিরিক্ত সময়ের খেলা শেষেও স্কোরলাইন ১-১ গোলের সমতায় দাঁড়িয়ে। ফলাফল নির্ধারিত হয় পেনাল্টি শুট-আউটে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৪১ বছরে পূর্ণিমা

বিনোদন ডেস্ক : জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ চলচ্চিত্রের মাধ্যমে ১৯৯৮ সালে ঢাকাই চলচ্চিত্রে পথচলা শুরু করেন তিনি। প্রথম সিনেমায়ই নায়ক হিসেবে পেয়েছিলেন সেই সময়ের হার্টথ্রব রিয়াজকে। প্রথম ছবি দিয়েই বাজিমাত করেছিলেন। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

দিন দিন নিজেকে তিনি প্রতিষ্ঠিত করেছেন ঢাকাই ছবির অন্যতম একজন অভিনেত্রী হিসেবে। তিনি চিত্রনায়িকা পূর্ণিমা।

১১ জুলাই এ নায়িকার জন্মদিন। চট্টগ্রামের ফটিকছড়িতে ১৯৮১ সালের এই দিনে জন্মগ্রহণ করেন পূর্ণিমা।

তার পারিবারিক নাম দিলারা হানিফ পূর্ণিমা। চট্টগ্রামেই কেটেছে শৈশব ও প্রাথমিক শিক্ষাজীবন। অভিনয়ের প্রতি আগ্রহ থেকেই চলচ্চিত্রে নাম লেখান। এরপর প্রায় দুই যুগের অভিনয় ক্যারিয়ারে শতাধিক দর্শকনন্দিত ছবি উপহার দিয়েছেন। পাশাপাশি ছোট পর্দা, অর্থাৎ টেলিভিশনেও করেছেন চমৎকার কিছু কাজ।

কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভাল হতে দিলো না’ ছবির জন্য পূর্ণিমা সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন।

রিয়াজের সঙ্গে অভিনয়ের মধ্য দিয়ে অভিনয় জগতে পা রাখেন। জনপ্রিয়তাও পান এই নায়কের সাথে জুটি বেঁধে। ‘এ জীবন তোমার আমার’, ‘নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি’, ‘মনের মাঝে তুমি’, ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’, ‘হৃদয়ের কথা’, ‘শাস্তি’, ‘খবরদার’, ‘শ্বশুর জামাই’, ‘টক ঝাল মিষ্টি’ ছবিগুলো জুটি হিসেবে রিয়াজ-পূর্ণিমাকে অনন্যতা দিয়েছে।

এছাড়া পূর্ণিমা সফল হয়েছেন রুবেল, আমিন খান, ফেরদৌস, মান্না, শাকিব খানদের সঙ্গে অভিনয় করে।

২০০৭ সালের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা পূর্ণিমা। ২০১৪ সালের ১৩ এপ্রিল কন্যাসন্তান জন্ম দেন এ অভিনেত্রী। মেয়ের নাম রেখেছেন আরশিয়া উমাইজা। স্বামী সংসার নিয়ে বেশ কেটে যাচ্ছে পূর্ণিমার দিন।

বর্তমানে ‘জ্যাম‘ ও ‘গাঙচিল’ নামের দুটি সিনেমা তার হাতে। মাঝে মধ্যে টেলিভিশন শোগুলোতে পূর্ণিমার দেখা মেলে।

এখনো তুমুল জনপ্রিয় এই অভিনেত্রী। ভক্তদের শুভেচ্ছায় ভেসেই কাটছে তার জন্মদিন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest