সর্বশেষ সংবাদ-
এবিপার্টি সাতক্ষীরা সদর উপজেলার আহবায়ক কমিটির অনুমোদনসাতক্ষীরায় শিশু ধর্ষণ ও যৌন সহিংসতার প্রতিবাদে মানববন্ধনএডিসি রিপন বিশ্বাসের অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত সাতক্ষীরা আইনজীবী ফোরামেরপ্রেরণার নির্বাহী পরিচালক শম্পার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাসাতক্ষীরায় যৌতুকের বলি মা-মেয়ে : হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ডসাতক্ষীরায় নগর দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীকে পরিকল্পিত আবাসনের আওতায় আনার দাবিসাতক্ষীরায় হেভী ইকুইপমেন্ট অপারেটর শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভাস্বাস্থ্যকর্মকর্তা  ও আব্বাসী কর্তৃক সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য : নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধনপ্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদ

ঈদে সীমিত আকারে গণপরিবহন চলতে পারে

দেশের খবর : নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘দেশে চলমান বিধিনিষেধ সীমিত আকারে শিথিল হলে গণপরিবহন সীমিত আকারেই চলবে। আর যদি পুরোপুরি উঠে যায়, পরিবহনও পুরোপুরিই চলবে।

রোববার (১১ জুলাই) সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তবে নৌপরিবহন প্রতিমন্ত্রী মনে করেন, ‘বিধিনিষেধ চলমান থাকলে গণপরিবহন চলাচলের কোনো সুযোগ নেই। আমার মনে হয় যে পরিস্থিতি আছে, সেখানে পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার মতো অবস্থায় আমরা পৌঁছাতে পারিনি।’

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির পরামর্শে চলমান বিধিনিষেধ আবারও বাড়তে পারে। তার মতে, ‘বেঁচে থাকলে জীবনে ঈদ অনেকবার আসবে। আমাদের এই অবস্থা থেকে বের হতেই বিধিনিষেধ দেওয়া হয়েছে, সেটি সবার মানা উচিত।’

প্রতিমন্ত্রীর মতে, ‘আগামী ১৪ জুলাই পর্যন্ত বিধিনিষেধের সময়সীমা রয়েছে। আমাদের টেকনিক্যাল কমিটিতে (জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি) যারা আছেন, তাদের পরামর্শে সরকার যদি মনে করে বিধিনিষেধ এগিয়ে নেওয়া দরকার, সেটিও হতে পারে। সবকিছুই এখন পরিস্থিতির ওপর নির্ভর করছে।’

খালিদ মাহমুদ চৌধুরী যোগ করেন, ‘সব নাগরিকের সচেতন হতে হবে। আমরা জানি, ঘরে থাকা কঠিন। যুদ্ধক্ষেত্রেও মানুষ ঘরে থাকতে চায় না। কিন্তু এটাও একটা যুদ্ধ। এটাকে না মানায় পরিস্থিতি ভয়াবহ হয়ে গেছে। গ্রামে অনেকে করোনা টেস্ট করছে না, অনেকে মারা যাচ্ছেন। সরকার ঘোষিত বিধিনিষেধ মেনে চললে, আমরা তার সুফল পাবো।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যুক্তরাজ্যের হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ উন্নয়ন দফতর প্রকাশিত ‘মানবাধিকার ও গণতন্ত্র প্রতিবেদন-২০২০’ এর বাংলাদেশ অধ্যায়ের বিষয়ে জানতে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনার জাভেদ প্যাটেলকে তলব করেছে সরকার।

এ প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (১১ জুলাই) দুপুরে ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়ন বিষয়ক মহাপরিচালক।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে বলা হয়, প্রতিবেদনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়ার বর্তমান পরিস্থিতির প্রসঙ্গে ‘গৃহবন্দি’ শব্দটি ব্যবহার করা চরম বিভ্রান্তিকর।

বেগম জিয়ার ভাইয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার ফৌজদারি কার্যবিধির বিধান ১৮৯৮ অনুযায়ী তার কারাগারের সাজা স্থগিত করেছিল। ২০২০ সালের মার্চ মাসে তাকে শর্তসাপেক্ষে মুক্তি দেয়া হয়েছিল। সেই শর্ত অনুযায়ী তিনি বাড়িতে চিকিৎসা নেবেন ও বিদেশ ভ্রমণ করতে পারবেন না।

তার সাজা স্থগিত করে জেল থেকে মুক্তি দেয়া হয়। মুক্তির মেয়াদ দুইবার বাড়ানো হয়। প্রতিবেদনের তথ্যের জন্য আইনি বিষয়ে জানতে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করা বাঞ্ছনীয় ছিল।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মহাপরিচালক (পশ্চিম ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়ন) ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনারের সঙ্গে বাংলাদেশের পজিশন তুলে ধরেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় রাতারাতি ভেঙে ফেলা হল প্রধানমন্ত্রীর দেওয়া মুজিববর্ষের ৭টি ঘর !

নিজস্ব প্রতিনিধি : সাবেক ইউএনওর দূর্নীতি ঢাকতে প্রধানমন্ত্রীর দেওয়া মুজিব বর্ষের আশ্রয়ণ প্রকল্পের ৭টি ঘর রাতের আঁধারে ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দিলেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার বর্তমান ইউএনও। দেশব্যাপী মুজিব বর্ষের উপহার প্রধানমন্ত্রীর দেওয়া ঘর নির্মাণে  ত্রুটি নিয়ে দূর্নীতির তদন্ত শুরু হলে সেই মূর্হুতে সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসেস মৌসুমি জেরিনকে রক্ষা করতেই এই ঘর ভাঙা হয়েছে বলে অভিযোগ তুলেছে এলাকাবাসী।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের তৈলকুপি গ্রামে।

সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু জানান, তৈলকুপি গ্রামের ৭টি ঘর নির্মাণ করা হয় পুকুর পাড়ে। দুর্নীতির আশ্রয় নিয়ে সদ্য বদলিকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি জেরিন ঘরগুলো নির্মাণ করেন। পুকুরপাড়ে ঘরগুলো নির্মাণ হওয়ায় তৈরীর সময় উপজেলা বাঁধা দেওয়া হয়েছিল। কিন্তু আমাদের কথা আমলে না নিয়ে ঘরগুলি তৈরি করেন। নির্মাণ কাজে ত্রুটির কারনে অল্প দিনের মধ্যেই ঘরগুলো ফাঁটল ও ধসে পড়ার আশঙ্কা দেখা দেয়। পুকুর ভরাটের জন্য আরো ৬ লাখ টাকা খরচ করেন উপজেলা অফিস থেকে। গত ৫ দিন আগে বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা তৈলকুপি গ্রামের সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর অন্যস্থানে তৈরীর জন্য বুল্ডেজার লাগিয়ে ভেঙে ফেলেন।

তালা-কলারোয়া-০১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লু’ফুল্লাহ এমপি বলেন, ওই ঘরগুলো ঝুঁকিপূর্ণ ছিলো। যে কারণে উপকারভোগীদের অনুমতিক্রয়ে ঘরগুলো ভেঙে ফেলা হয়েছে।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় অনেকে বলেন, রাতের মধ্যেই ইটসহ বিভিন্ন মালামাল সরিয়ে ফেলা হয়েছে। ঘর নির্মানে ব্যাপক দূর্নীতি হয়েছে। ঘরে ফাঁটল দেখা দেয়। যেহেতু মুজিববর্ষের মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া ঘর। তদন্ত হচ্ছে। তাই দুনীঁতি ঢাকতে এটি করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়ের আহমেদ চৌধুরী সাংবাদিকদের জানান, ৭টি ঘর ভেঙ্গে ফেলা হয়েছে। ৩ থেকে ৪ মাস আগে তিনি যোগদান করেছেন। সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তার সময়ে এ ঘর নির্মাণ করা হয়। পুকুর পাড়ে ঘরগুলি নির্মাণ হওয়ায় মাটি দিয়ে কিছুদিন পূর্বে প্যানাসাইটিং করা হয়। কিন্তু ভবিষৎতে বৃষ্টি হলে ধ্বসে পড়তে পারে। উপকার ভোগীদের ঝুঁকির কথা বিবেচনা করে উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় এমপিসহ উদ্ধর্তন কর্মকর্তাদের সাথে কথা বলে ঘরগুলো ভাঙা হয়েছে। ইতিমধ্যে উপকারভোগীদের জন্য সোনাবাড়ীয়া ইউনিয়নের ভাদিয়ালিতে ঘরগুলি নির্মানের চেষ্টা করা হচ্ছে। আশ্রয়ণ প্রকল্পের ২ এর প্রকৌশলী আবুল কালাম আজাদ জানান, ঢাকা থেকে টিম যাবেন ওই এলাকায়। কোন অনিয়ম হলে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে তালাক প্রাপ্ত স্ত্রী কর্তৃক হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রেস বিজ্ঞপ্তি : পূর্বের দুই বিবাহের কথা গোপন এবং একাধিক পুরুষের সাথে সম্পর্কের জেরে তালাকের ৫ দিন পর আদালতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে। রবিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কালিগঞ্জের আলহাজ¦ মো: মুজিবর রহমান ছেলে মহব্বত আলী।

লিখিত বক্তব্যে বলেন আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম। আমার ১ম স্ত্রীর ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। সে সময় আমার তার গর্ভে আমার ঔরশে একটি ১ বছর ৬ মাস বয়সী পুত্র সন্তান ছিলো। আমার পুত্র সন্তান অসুস্থ্য হলে সাতক্ষীরা ডক্টর ল্যাবে নিয়ে আসি। সেখানে কর্মরত নার্স তালা উপজেলার আঠুলিয়া বাজার দোহার গ্রামের নজরুল ইসলামের কন্যা শাহানাজ আক্তার মিরা আমার পুত্রকে কোলে নিয়ে আদর করে। তার কাছে গিয়ে আমার মা মরা পুত্র শান্ত থাকে। বিষয়টি দেখে আমি হতবাগ হই। সে সময় শাহানাজ আক্তার মিরা নিজেকে কুমারী দাবি করে আমার পুত্রকে মানুষ করার দায়িত্ব নেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। এমনকি তার পড়াশোনার ব্যয় ভার বহন করলে সারা জীবন নিজের সন্তানের মত করে আমার পুত্রকে মানুষ করার প্রতিশ্রুতি দেয়। একপর্যায়ে বিগত ২০১৭ সালে তার সাথে আমার পরিবারিকভাবে বিবাহ সম্পন্ন হয়। বিবাহের পর ধীরে ধীরে শাহানাজ আক্তারের আচারণগত পরিবর্তন ঘটতে থাকে।

এছাড়া সে সাতক্ষীরায় থেকে পড়াশোনা করার দাবি করলে আমি থাকে সাতক্ষীরার একটি মেসে রেখে পড়াশোনার ব্যবস্থা করি। কিন্তু কিছুদিন পরে জানতে পারি সেখানে পড়াশোনার নামে একাধিক মোবাইল ফোন ব্যবহার করে একাধিক ছেলেদের সাথে যোগাযোগ রাখে। বাড়িতে গেলে আমার মা মরা পুত্র এবং পিতা-মাতার সাথে অমানুষিক নির্যাতন করতে থাকে। তারপরও তাকে নিয়ে ভ্রমণ ভিসায় বিদেশ থেকে ঘুরিয়ে নিয়ে আসি। বিদেশে গিয়ে আমার কাছ থেকে আনুমানিক ৬ লক্ষাধিক টাকার স্বর্ণালংকারসহ বিভিন্ন আসবাবপত্র কিনে নেয়। এরপর মাত্র ১০ মাস পূর্বে চলতি বছরে আমি বিদেশ থেকে স্থায়ীভাবে বাড়িতে ফিরে আসি। বাড়িতে ফিরে আসার পর শাহানাজ আক্তার আমার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং কেন একেবারে বাড়ি ফিরে আসলাম তা নিয়ে অশান্তি শুরু করতে থাকে।

অশান্তির কারণ হিসেবে আমি বুঝতে পারি তার একাধিক পুরুষের সাথে সম্পর্ক রয়েছে এবং ইতোপূর্বে শাহানাজ আক্তার মিরা দুই স্বামীকে তালাক দিয়েছে। একাধিক পুরুষের সাথে তার সম্পর্কের বিষয়ে কিছু বলতে গেলেই আত্মহত্যার হুমকি প্রদর্শন করে আমাকে মানষিকভাবে নির্যাতন করতে থাকে। গত ০৭.০৬.২০২১ তারিখ রাতে বাড়ি ফেরার পর আমাকে ঘরে ঢুকতে না দিয়ে ভেতর থেকে তালা লাগিয়ে দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং গলায় দড়ি দিয়ে আত্মহত্যার হুমকি প্রদর্শন করে। আমি পুলিশ কে অবগত করিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকেও অবগত করি। ওই ঘটনার পরের দিন আমার ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণলাংকারসহ ট্রাক ভর্তি করে ৮/১০লক্ষ টাকার মালামাল নিয়ে পিতার বাড়িতে চলে যায় এবং আমার সাথে সংসার করবে না মর্মে জানায়। “তোর মত স্বামী প্রয়োজন নেই” বলে গালিগালাজ করে তখন আমি গত ১০/০৬/২০২১ তারিখে আমি তাকে খোরপোষসহ আদালতের মাধ্যমে তালাক প্রদান করি। তালাকের খবর পেয়ে চরিত্রহীন শাহানাজ আক্তার ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ১৫/০৬/২০২১ আদালতে নারী ও শিশু নির্যাতনের মামলা দায়ের করে আমাকে দিশেহারা করে তুলেছে। আমি বর্তমানে ওই চরিত্রহীন পরিবারের খপ্পড়ে পড়ে দিশেহারা হয়ে পড়েছি। তিনি শাহানাজ আক্তারের দায়েরকৃত মিথ্যা মামলার দায় হতে অব্যহতি এবং হয়রানির হাত থেকে রক্ষা পেতে সাতক্ষীরা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে রান্না করা খাবার ও মাস্ক বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি :
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নির্দেশনায় করোনা কালীন সময়ে দুস্থ, অসহায় ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে রান্না করা করা খাবার ও মাস্ক বিতরনের কর্মসূচি হাতে নিয়েছে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবকলীগ।

স্বেচ্ছাসেবকলীগ নেতা শরিফুল ইসলাম বাবু খান এর উদ্যেগে রবিবার দুপুর ২ টায় (১১ জুলাই) সাতক্ষীরা শহরের নারিকেলতলা এলাকায় ২’শ জন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে রান্না করা খাবার ও মাস্ক বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: সুব্রত ঘোষ,জেলা স্বেচ্ছাসেবক লীগের উপদপ্তর সম্পাদক খন্দকার আনিসুর রহমান তাজু, সাবেক ছাত্রলীগ নেতা মো: হাফিজুর রহমান, মোশতাক আহম্মেদ লিটন, জেলা তরুণলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর আশরাফ আলী কর্ণেল বাবু, সামছুদ্দিন বাবলু, সাবেক ছাত্রলীগ নেতা শেখ নিয়াজ মাহমু§দ বিমান, সোহাগ হোসেন, আক্তারুজ্জামান সুজন,মাসুদ, রুবেল, ইব্রাহিম, আব্দুল আলিম,মৃত্যুঞ্জয়, শহিদুল, মানিক, তুফান,রুহুল আমিন। রান্না করা খাবার ও মাস্ক বিতরণ কর্মসূচি চালু থাকবে বলে জানান নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

৯ পুলিশ সুপার বদলি

কর্তৃক Daily Satkhira

দেশের খবর : ৯ জন পুলিশ সুপার (এসপি) ও পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এই রদবদল এনে রোববার (১১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ৯ জনের মধ্যে চারজনকে জেলা এবং ৫ জনকে অন্যান্য স্থানে পদায়ন করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তীকে বগুড়া, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমানকে পিরোজপুর, পুলিশ অধিদফতরের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খানকে মানিকগঞ্জ এবং পুলিশ অধিদফতরের সহকারী পুলিশ মহাপরিদর্শক মো. শহীদুল ইসলামকে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) নিয়োগ দেয়া হয়েছে।

এছাড়া বগুড়ার পুলিশ সুপার মো. আলী আশরাফ ভূঞাকে বরিশাল মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার, মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীমকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার, পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার, নোয়াখালীর পুলিশ সুপার মো. আলমগীর হোসেনকে বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (এসবি) পুলিশ সুপার এবং শিল্পাঞ্চল পুলিশ ইউনিট-৪ এর পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেনকে শিল্পাঞ্চল পুলিশ ইউনিট-১ এর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের খবর : বাংলাদেশের আকাশে রোববার (১১ জুলাই‍) সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২১ জুলাই (বুধবার) দেশে পবিত্র ইদুল আজহা উদযাপিত হবে।

ফেনীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সেলিম মাহমুদ-উল হাসান চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমাদের এখানে চাঁদ দেখা গেছে। আমি এখানকার চাঁদ দেখা কমিটির মিটিংয়ে আছি। আমরা এখন ঢাকায় জাতীয় কমিটির কাছে চাঁদ দেখার তথ্য জানিয়ে দেব।’

বিস্তারিত আসছে…

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টেস্টে বাংলাদেশের ২২০ রানের বড় জয়

খেলার খবর : প্রথম ইনিংসে জিম্বাবুয়ের ১০ উইকেটের মধ্যে ৯টিই গিয়েছিল বাংলাদেশের স্পিনারদের দখলে। দ্বিতীয় ইনিংসেও তাই তাদের দিকেই তাকিয়ে ছিল বাংলাদেশ। স্পিনাররা যথারীতি আলো ছড়ালেও পেসার তাসকিন আহমেদ বল হাতে আগুন ঝরিয়েছেন। তিনি একাই তুলে নিয়েছেন ৪ উইকেট। আর তাতেই বাংলাদেশ জয় পেয়েছে ২২০ রানের ব্যবধানে। প্রথম ইনিংসে ৫ উইকেট নেয়া মেহেদী হাসান মিরাজ এই ইনিংসে নিয়েছেন ৪ উইকেট। এর ফলে বড় জয় পেতে বেগ পেতে হয়নি মুমিনুল হকের দলকে। এর ফলে ৪ টেস্ট পর জয়ের দেখা পেল বাংলাদেশ।

হারারে টেস্টে ৩ উইকেটে ১৪০ রান করে চতুর্থ দিন শেষ করেছিল স্বাগতিকরা। এই টেস্ট জিততে শেষ দিনে রেকর্ড ৩৩৭ রান করতে হতো জিম্বাবুয়েকে। কারণ এই মাঠে এত বেশি রান তাড়া করে ম্যাচ জেতার রেকর্ড নেই কারও। এর আগে ১৯৯৮ সালে সর্বোচ্চ ১৯২ রান তাড়া করে ম্যাচ জিতেছিল পাকিস্তান। বাংলাদেশের বোলারদের সামনে সেই রান তাড়া করার স্বপ্ন প্রথম সেশনেই মাটি হয়ে যায় জিম্বাবুয়ের।

দিনের প্রথম ঘণ্টার খানিক বাদেই বাংলাদেশকে উল্লাসের উপলক্ষ্য এনে দেন মিরাজ। এই ডানহাতি স্পিনার ডিওন মেয়ার্সকে ব্যক্তিগত ২৬ রানে সাদমান ইসলামের ক্যাচ বানিয়ে আউট করেন। এর তিন বল পরেই টিমিচেন মারুমাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে আউট করেন মিরাজ। এরপর বল হাতে আগুন ঝরিয়েছেন তাসকিন। এই ডানহাতি পেসার প্রথমে রয় কাইয়াকে রানের খাতা খোলার আগেই এলবিডব্লিউ করে ফেরান। এরপর উইকেটরক্ষক রেজিস চাকাভাকে বোল্ড করে ফিরিয়েছেন তিনি।

মধ্যাহ্নভোজের বিরতির আগে আরেকটি উইকেট পেতে পারতেন তাসকিন। ভিক্টর নিয়াউচিকে দারুণ এক ইন সুইঙ্গারে বোল্ড করেছিলেন তিনি। স্টাম্প ছত্রখানা করে উল্লাসে মেতেছিলেন তাসকিন। তবে আম্পায়ার নো বল ডাকলে সেই উল্লাস মাটি হয়ে যায়। এর ফলে শূন্য রানেই জীবন পান নিয়াউচি। অবশ্য বিরতির পর সেই তাসকিনের বলেই ব্যক্তিগত ১০ রান নিয়াউচি সাকিব আল হাসানের হাতে ক্যাচ দেন। তাসকিনের করা শর্ট বল আগ বাড়িয়ে খেলতে গিয়েছিলেন জিম্বাবুয়ের এই ডানহাতি ব্যাটসম্যান। বল তার ব্যাটের কানায় লেগে সোজা চলে যায় ফার্স্ট স্লিপে থাকা সাকিবের হাতে।

শেষদিকে মিরাজের বলে ব্যক্তিগত ৬ রানে ক্যাচ দিয়েছিলেন ব্লেসিং মুজারাবানি। যদিও সেই ক্যাচ লুফে নিতে পারেননি সাকিব। এই টেল এন্ডারকে নিয়ে ১২৫ বলে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি তুলে নেন ডোনাল্ড তিরিপানো। ব্যক্তিগত ৫২ রানে তাকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন এবাদত হোসেন। এর মধ্যে দিয়েই মুজারাবানির সঙ্গে তার জুটি ভাঙে ৪১ রানে। এরপর ১০ রান করা এনগারাভাকে বোল্ড করে জিম্বাবুয়ের ইনিংস ২৫৬ রানে গুটিয়ে দেন মিরাজ। যদিও মুজারাবানি ৫১ বলে ৩০ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন।

এর আগে মাহমুদউল্লাহ রিয়াদের ১৫০ রানের অপরাজিত ইনিংসের সঙ্গে মুমিনুল, লিটন ও তাসকিনের তিন হাফ সেঞ্চুরিতে বাংলাদেশ ৪৬৮ রানের বড় পুঁজি পায়। এরপর জিম্বাবুয়ে তাদের প্রথম ইনিংসে ২৭৬ রানে গুটিয়ে যায়। ফলে প্রথম ইনিংসেই বাংলাদেশ লিড পায় ১৯২ রানের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest