সর্বশেষ সংবাদ-
এবিপার্টি সাতক্ষীরা সদর উপজেলার আহবায়ক কমিটির অনুমোদনসাতক্ষীরায় শিশু ধর্ষণ ও যৌন সহিংসতার প্রতিবাদে মানববন্ধনএডিসি রিপন বিশ্বাসের অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত সাতক্ষীরা আইনজীবী ফোরামেরপ্রেরণার নির্বাহী পরিচালক শম্পার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাসাতক্ষীরায় যৌতুকের বলি মা-মেয়ে : হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ডসাতক্ষীরায় নগর দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীকে পরিকল্পিত আবাসনের আওতায় আনার দাবিসাতক্ষীরায় হেভী ইকুইপমেন্ট অপারেটর শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভাস্বাস্থ্যকর্মকর্তা  ও আব্বাসী কর্তৃক সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য : নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধনপ্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদ

দেশের খবর : সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ২৩০ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬ হাজার ৪১৯ জনে। এর আগে শুক্রবার (৯ জুলাই) দেশে ২১২ জনের মৃত্যু হয়।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরো ১১ হাজার ৮৭৪ জন। যা একদিনে সর্বোচ্চ। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১০ লাখ ২১ হাজার ১৮৯ জনে। গত বৃহস্পতিবার (৮ জুলাই) ১১ হাজার ৬৫১ জনের করোনা শনাক্ত হয়, যা একদিনে ছিলো সর্বোচ্চ। তার আগে ৬ জুলাই ১১ হাজার ৫২৫ জনের করোনা শনাক্ত হয়।

রোববার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৯ দশমিক ৬৭ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৬৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৬৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৬১ শতাংশ।

ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬ হাজার ৩৬২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৭৪ হাজার ৫০১ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৬১৩টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৩০টি, জিন এক্সপার্ট ৪৮টি, র‌্যাপিড অ্যান্টিজেন ৪৩৫টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৩৯ হাজার ৮৬০টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪০ হাজার ১৫টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৬৯ লাখ ৭১ হাজার ১৬৭টি।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ২৪ ঘণ্টায় মৃত ২৩০ জনের মধ্যে ঢাকা বিভাগে ৫৬ জন, চট্টগ্রাম বিভাগে ৩৯ জন, রাজশাহী বিভাগে ২৬ জন, খুলনা বিভাগে ৬৬ জন, বরিশাল বিভাগে আটজন, সিলেট বিভাগে আটজন, রংপুর বিভাগে ২২ জন ও ময়মনসিংহ বিভাগে পাঁচজন রয়েছেন।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরে ঊর্ধ্বে ১১১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪২ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৯ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে সাতজন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ৪ কোটি ২৩ লাখ ৭৯ হাজার টাকার মাদকদ্রব্য ধ্বংস

আসাদুজ্জামান : সাতক্ষীরা বিভিন্ন সীমান্ত দিয়ে চোরাইপথে আসা ৪ কোটি ২৩ লাখ ৭৯ হাজার টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। রোববার দুপুরে সাতক্ষীরা শহরের অদূরে তালতলাস্থ ৩৩ বিজিবি ব্যাটেলিয়ন হেড কোয়ার্টারে বুলডোজার দিয়ে উক্ত মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

মাদক দ্রব্য ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি বিজিবি খুলনা বিভিাগীয় সেক্টর কমান্ডার কর্ণেল গোলাম মহিউদ্দীন খন্দকার।

এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আল-মাহমুদ, অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মেজর রেজা আহমেদ, জেলা প্রশাসকের প্রতিনিধি নির্বাহি ম্যাজিস্ট্রেট মুর্শিদা খাতুন, পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) ইকবাল হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সাতক্ষীরা সার্কেল ফরিদ উদ্দীন সরকার প্রমুখ।

ধ্বংসকৃত মাদক দ্রব্যের মধ্যে রয়েছে, ১৪ হাজার ১৫৪ বোতল ফেন্সিডিল, ১ হাজার ১১৮ বোতল বিভিন্ন প্রকার মদ, ২৪৮ কেজি গাঁজা, ৬৪ হাজার ১৫৪ পিস ইয়াবা ও ২৯ হাজার ১২৫ পিস বিভিন্ন প্রকার নেশা জাতীয় ট্যাবলেট।

অনুষ্ঠানে জানানো হয়, গেল বছরের ১৮ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ১০ জুলাই পর্যন্ত গত প্রায় ৯ মাসে ভারত থেকে চোরাই পথে অসা এ সব মালামাল সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত থেকে মালিক বিহীন অবস্থায় জব্দ করা হয়।

প্রধান অতিথি বিজিবি খুলনা সেক্টর কমান্ডার কর্ণেল গোলাম মহিউদ্দীন খন্দকার বলেন, মাদক ও চোরাচালান প্রতিরোধে সীমান্তে জিরো টলারেন্স নীতি ঘোষনা করা হয়েছে। তিনি আরো জানান, বর্তমানে করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট সংক্রমন ঠেকাতে এবং মাদক ও চোচালান প্রতিরোধে সীমান্তে বিজিবির কঠোর নজরদারী জারী করা হয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু

আসাদুজ্জামান : সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে।

মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এ নিয়ে, জেলায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৪১৯ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৭৬ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ৫৬১ জনের নমুনা পরীক্ষা শেষে ১৫৭ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যা শনাক্তের হার ২৭ দশমিক ৯৮ শতাংশ। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৭০ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৩ হাজার ১১৭ জন।

এদিকে, চলমান কঠোর লকডাউন চলছে ঢিলেঢালাভাবে। আইনশৃখংলা বাহিনীর তৎপরতা না থাকায় জেলা শহরের প্রত্যেকটি সড়কে মানুষের চলাচল বেড়েছে। কিছুতেই যেন তাদের ঘরে যাচ্ছেনা। হাট বাজার গুলোতেও বেড়েছে জনসমাগম। মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি। আংশিক খোলা রেখে বেচাকেনা করা হচ্ছে শহরের অধিকাংশ দোকান পাটে। সড়কে জরুরি পন্যবাহী পরিবহনের পাশাপাশি বেড়েছে ছোট ছোট যান চলাচল। খোলা রয়েছে জরুরি সেবা প্রতিষ্ঠান। বন্ধ রয়েছে সকল প্রকার গণপরিবহন।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির জানান, লকডাউনের বিধি নিষেধ ভঙ্গ করায় জেলায় গত ২৪ ঘণ্টায় ৮ টি ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪১ টি মামলায় ২০ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এছাড়া জেলায় একজন করে ম্যাজিস্ট্রের নেতৃত্বে ২২টি ভ্রাম্যমান আদালত, সেনাবাহিনীর ১০ টি পেট্রোল টিম, তিন প্লাটুন বিজিবি ও পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও আনসার ব্যাটেলিয়ন মোতায়েন রয়েছে। তিনি এ সময় জেলার সর্বসাধারনকে সরকারের দেয়া লকডাউনের বিধি নিষেধ মেনে চলার আহবান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটার পারুলিয়ায় কঠোর লকডাউন ভেঙ্গে জমজমাট গরু হাট

দেবহাটা ব্যুরো: দেবহাটায় কঠোর লকডাউন উপেক্ষা করে জমজমাট গরুহাট বসিয়েছেন ইজারাদার। রোববার সকাল থেকে পারুলিয়া গরুহাটে জনসমাগম শুরু হয় প্রায় বেলা ১২টা পর্যন্ত।

সরেজমিনে দেখা যায়, আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে এ হাট বসানো হয়। হাটে জেলা ও জেলার বাহিরের বিভিন্ন এলাকার মানুষ কেনা-বেচা ও ঘুরতে আসেন। হাটে গরু, ছাগল, ভেড়া, কাপড়, মনোহরিসহ সব ধরণের দোকান বসানো হয়। হাটে আসা মানুষের অধিকাংশদের মুখে মাস্ক ছিল না। এমনকি সমাজিক দূরত্বের কোন বালাই ছিল না গরুহাটে। সারাদেশের কঠোর লকডাউনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে এ হাট বসানো হয়।

খোঁজ নিয়ে আরো জানা যায়, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের পিতার মৃত্যুতে তিনি উপজেলায় না থাকায় এ সুযোগে হাট বসায় ইজারাদার ও জেলা পরিষদ সদস্য আল ফেরদৌস আলফা। তবে হাটে খাজনা আদায়কারী কয়েকজনের সাথে লকডাউনে হাট পরিচালনার বিষয়ে কথাবলার চেষ্টা করলে তারা দৌঁড়ে পালিয়ে যায়।
এবিষয়ে তার ইজারাদারের যোগাযোগ করা হলে তিনি মোবাইল ফোন বন্ধ করে রাখেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি ও সেনা সদস্যরা এসে হাট বন্ধ করে দেন।

এদিকে, দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, এবিষয়ে আমার জানা নেই। তবে হাটে থানা পুলিশের পিকআপ ভ্যান সহ একটি টিম সেখানে অবস্থান করছিল এ প্রশ্নের জবাবে তিনি জানান, বিষয়টি খোঁজ নিব।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি জানান, পারুলিয়ায় লকডাউন উপেক্ষা করে গরুহাট বসানোর বিষয়ে জানতে পেরে সেনা সদস্যদের সাথে নিয়ে অভিযান পরিচালনা করি। আমাদের উপস্থিতিতে হাটের উপস্থিত লোক পালিয়ে যায়। ইজারাদারের কোন লোককে পাওয়া যায়নি। বিষয়টি জেলা প্রশাসককে জানানো হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে অসহায় ব্যক্তিদের স্বাবলম্বী করতে ভ্যান বিতরণ
শ্যামনগর ‌ব্যুরো: প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে শ্যামনগরে প্রতিবন্ধী ও অসহায় ব্যক্তিদের স্বাবলম্বী করতে ৩টি  ভ্যান বিতরণ করা হয়েছে।১১জুলাই (রবিবার) দুপুর ১২টার দিকে শ্যামনগর উপজেলা ক্যাম্পাসে ২০২০-২০২১ অর্থ বছরে এডিপি শ্যামনগর উপজেলা পরিষদের অর্থায়নে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান এস, এম, আতাউল হক দোলন  উপস্থিত থেকে ৩ জন অসহায় ব্যক্তিকে  মটর ভ্যান বিতরণ করেন।
মটর ভ্যান প্রাপ্তরা হলেন- ভুরুলিয়ার তেঘরিয়া গ্রামের মৃত অমেদ আলী শেখের পুত্র নুর মোহাম্মদ শেখ, শ্যামনগর সদর ইউনিয়নের ইসমাইলপুর গ্রামের এলাহী বক্স সরদারের পুত্র ফজর আলী সরদার ও গোপালপুরস্থ ধর্মঘোষের পুত্র স্বপন ঘোষ। গত শুক্রবার ৪ কন্যা সন্তানের জনক নুর মোহাম্মদ শেখের একমাত্র উপার্জন মাধ্যম মটর ভ্যানটি নকিপুর বাজার থেকে চুরি হয়।
ফলে তিনি মানষিক ভাবে দারুণ দুশ্চিন্তার উদ্যোগ  সহ অন্যান্যদের অসহায়ত্ব বিষয়টি উপজেলা চেয়ারম্যান এস, এম, আতাউল হক দোলন অবগত হয়ে ত্বরিণ এ উদ্যোগ গ্রহণ করেন।
তারই ফলশ্রুতিতে তাদের পরিবারদের আর্থিক ভাবে স্বাবলম্বী করতে মটর ভ্যান বিতরণ করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিতি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি  অধ্যক্ষ জাফরুল আলম বাবু, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান(সাঈদ) ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি প্রমূখ । ভুক্তভোগীরা করোনাকালীন সময়ে এ ধরণের সহায়তা পেয়ে প্রধানমন্ত্রী সহ কর্তৃপক্ষকে আন্তরিক কৃতজ্ঞতা জানান।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় প্রতারক স্বামীর কাছ থেকে টাকা উদ্ধারের দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন

প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরার বুধহাটায় ইউপি সদস্যের ভাই ওয়াইচ আহম্মেদ কর্তৃক স্ত্রীর কাছ থেকে ফুসলিয়ে হাতিয়ে নেওয়া ৮লক্ষ টাকা উদ্ধারের দাবি জানিয়েছেন প্রতারণার শিকার এক অসহায় নারী। রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে আশশুনি উপজেলার বেইলা গ্রামের মোঃ জয়নাল সানার মেয়ে মোছাঃ রহিমা খাতুন এই দাবি জানান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি একটি বেসরকারি এনজিওতে চাকুরি করি। বিগত ২০১৮ বছর পূর্বে একই এলাকার মৃত ইসহাক আলী সরদারের ছেলে ওয়াইচ আহম্মেদের সাথে বিবাহ হয়। ওয়াইচ আহম্মেদ বুধহাটা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য শীস মোহাম্মদ জেরির ভাই। আমাদের বসবাসের কোন জায়গা না থাকায় বেসরকারি এনজিওতে চাকুরি করে বসতী জমি ক্রয়ের জন্য টাকা জমাতে থাকি। একপর্যায়ে আমার স্বামী আমাকে বলে টাকাগুলো আমাকে দাও আমার বেউলা সাকিনস্থ তার নিজম্ব মাঠ পাড়া ভিটা জমি হতে ১০ কাটা জমি তোমাদের লিখো দেবো। উক্ত জমি ক্রয়ের জন্য আমি এবং আমার বোন ফাতেমা খাতুন ২০২০ সালের ২৪ মার্চ আমার স্বামীর কাছে অগ্রিম ৭লক্ষ টাকা প্রদান করি। সে সময় প্রমান স্বরুপ ১৫০ টাকার জুডিশিয়াল স্ট্যাম্প ও ওয়াইচ আহম্মেদ রূপালি ব্যাংক বুধহাটা বাজার শাখার স্বাক্ষরিত একটি চেক প্রদান করে। যার একাউন্ট নং ১৫৩৮৮। এছাড়া গত ১৬ জুন আরো ১লক্ষ টাকা গ্রহণ করে। কিন্তু টাকা গ্রহণের পর ওয়াইছ আহম্মেদ জমি লিখে না দিয়ে তালবাহানা করতে থাকে। বর্তমানে ওয়াইচ তার ভাই ইউপি মেম্বর শীস মোহাম্মদ জেরির প্রভাব খাটিয়ে উক্ত ৮লক্ষ টাকা বা জমি না দিয়ে আত্মসাথের পায়তারা চালিয়ে যাচ্ছে। বর্তমানে ওয়াইচ আমার সাথে আর যোগাযোগ না করে আত্মগোপনে আছে।

রহিমা খাতুন আরো বলেন, সম্প্রতি আমি খবর নিয়ে জানতে পেরেছি ওয়াইচ আহমেদ একাধিক বিবাহের হোতা। বিভিন্ন নারীদের ফাঁদে ফেলে বিয়ে করে তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়ে প্রতারণা করে। আমি অসহায় পরিবারের সন্তান। পিতা-মাতার মুখে হাসি ফোটাতে চাকুরি শুরু করি। একজন অসহায় নারী। আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে প্রতারক ওয়াইচ আহম্মেদ কৌশলে আমাকে বিয়ে করে আমার কষ্টার্জিত সমদূয় অর্থ হাতিয়ে নিয়ে আত্মসাথ করেছে।
তিনি ওই পরসম্পদ লোভী একাধিক বিয়ের হোতা ওয়াইচ আহম্মেদের কাছ থেকে তার পাওনা ৮লক্ষ টাকা উদ্ধারের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফ্রি অক্সিজেন ও অ্যাম্বুলেন্স সেবা চালু করলেন উপজেলা চেয়্যারম্যান বাবু

প্রেস বিজ্ঞপ্তি : করোনায় সংক্রমণ ও মৃত্যু প্রতিদিনই বাড়ছে। তবে চিকিৎসার জন্য নেই পর্যাপ্ত সরঞ্জাম। তাই এমন সংকটাপূর্ণ মুহূর্তে আক্রান্তদের জীবন বাঁচাতে ফ্রি অক্সিজেন সেবা ও অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু। যে কোন মুহূর্তে বিপদগ্রস্থ মানুষ ফোন করলেই বাড়িতে পৌছে যাবে ফ্রি অক্সিজেন ও অ্যাম্বুলেন্স সার্ভিস। রবিবার (১১ জুলাই) সকালে সাতক্ষীরা  সদর উপজেলা পরিষদে আনুষ্ঠানিক ভাবে ফ্রি অক্সিজেন ও অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন করেন তিনি। উদ্বোধন পরবর্তী জেলার বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, জনপ্রতিনিধি, রাজনীতিবীদসহ গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভা করেন উপজেলা চেয়ারম্যান বাবু। এসময় তিনি বলেন, করোনা মহামারি আকারে রুপ নিচ্ছে। দিন দিন এ ভাইরাসটিতে  আক্রান্তের সংখ্যা বাড়ছেই।

 

বর্তমানে  হাসপাতালগুলোতে করোনা রোগীদের সংকুলান না হওয়াতে অনেকেই বাড়িতেই চিকিৎসা নিতে হচ্ছে। এমতাবস্থায় আক্রান্ত রোগীদের অবস্থা মুমূর্ষু হয়ে পড়লে তাদের জীবন বাঁচাতে একমাত্র অক্সিজেন সিলিন্ডারই প্রয়োজন। তবে গ্রাম্য ও শহর পর্যায়ে যারা নিজ বাসাতে থেকে চিকিৎসাসেবা গ্রহণ  করছে তাদের পক্ষে অক্সিজেন জোগার করা অনেক কষ্টের এবং ব্যয়বহুল। তাই এ দুঃসময়ে সাতক্ষীরা সদর উপজেলাবাসীদের জন্য মানবিক ব্যক্তিদের সহযোগীতায় এ ব্যবস্থা করেছেন বলে জানান তিনি।

এসময় তিনি বলেন, যেকোন ব্যক্তির অক্সিজেনের প্রয়োজন পড়লে তার বাসায় তাৎক্ষণিক ভাবে অ্যাম্বুলেন্সের মাধ্যমে  অক্সিজেন সিলিন্ডার পাঠিয়ে দেওয়া হবে। এসময় অক্সিজেনটি ঠিকঠাক ভাবে চলছে কিনা সেটা দেখার জন্য  অ্যাম্বুলেন্সটি কয়েকঘন্টা রোগীর বাসায় অবস্থান করবে। তবে অক্সিজেন নেওয়ার পরেও যদি কোন রোগী অবস্থা সংকটাপন্ন হয় তাহলে ওই পরিবার চাইলেই অ্যাম্বুলেন্স সার্ভিসটি গ্রহণ করে রোগীকে জেলা শহরের হাসপাতালে নিয়ে আসতে পারবে চিকিৎসার জন্য। এসময় উপস্থিত স্থানীয় পর্যায়ের সেচ্ছাসেবী সংগঠন, জনপ্রতিনিধিসহ রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি বলেন, যেকোন সেচ্ছাসেবী সংগঠন, রাজনীতিবীদসহ জনপ্রতিনিধিরা চাইলেই তাদের স্ব স্ব অবস্থান থেকে সদর উপজেলা চেয়ারম্যানের উদ্যোগে মুমূর্ষু  রোগীদের জন্য দেওয়া ফ্রি অক্সিজেন সেবা ও অ্যাম্বুলেন্স সার্ভিস গ্রহণ সেবার কার্যক্রমে নিজেদের কন্টাক নাম্বার ব্যববার করতে পারবেন এবং কারো যদি অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজন পড়ে তাহলে তারাসহ যেকোন ব্যক্তি তাৎক্ষণিক ভাবে সদর উপজেলা চেয়ারম্যানের সাথে যোগাযোগ করতে পারবেন পারবেন। এছাড়াও সদর উপজেলা চেয়ারম্যানের পাশাপাশি ফ্রি অক্সিজেন সেবা ও অ্যাম্বুলেন্স সার্ভিসের সকল কার্যক্রম সার্বক্ষণিক ভাবে মনিটরিং করবেন সদর উপজেলা চেয়ারম্যানের অ্যাম্বাসেডর নাজমুল শাহাদাৎ জাকির। সদর উপজেলা চেয়ারম্যানের কন্টাক নাম্বারের পাশাপাশি ফ্রি অক্সিজেন ও অ্যাম্বুলেন্স সার্ভিসের জন্য হটলাইন নাম্বার হিসেবে ব্যবহৃত হবে অ্যাম্বাসেডর জাকিরের ব্যবহৃত 01956965606 ও 01719580059 ফোন নাম্বারটি। একারনে যেকোন মুহুর্তে অক্সিজেন সেবার জন্য স্থানীয় পর্যায়ের জনপ্রতিনিধি, সেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক নেতাকর্মীরাসহ যেকোন ব্যক্তি উপরে উল্লেখিত নাম্বারসহ সদর উপজেলা চেয়ারম্যানের সাথে যোগাযোগের অনুরোধ করেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালীগঞ্জে আ‘লীগ নেতার বাড়িতে ডাকাতি : নগদ টাকা ও সোনার গহনা লুট

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল হকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাত দলের সদস্যরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৫০ হাজার টাকা ও সোনার গহনাসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে গেছে। শনিবার দিবাগত রাত দেড়টা থেকে দু’টো পর্যন্ত কালীগঞ্জ উপজেলার জয়পত্রকাটি গ্রামে এ ডাকাাতির ঘটনা ঘটে।

জয়পত্রকাটি গ্রামের মৃত শহর আলী সরদারের ছেলে ও বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হক জানান, শনিবার রাত ১১টার পর খাওয়া দাওয়া শেষে বাড়ির দোতলার নীচের সিঁড়ির বারান্দায় শুয়ে ছিলেন তিনি ও তার স্ত্রী রওশানারা পারভিন। ছেলে রাহীনুর ইসলাম ঘরে শুয়ে ছিল। একমাত্র মেয়ে মীরজা পারভিন বাড়িতে ছিল না। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ছয়জনের একদল ডাকাত তার বাড়িতে এসে মুখে টর্চের আলো ফেলে পিস্তল ও হাসুয়া দা দিয়ে তাদেরকে জিম্মি করে ফেলে। তাকে ও স্ত্রীকে হত্যার হুমকি দিয়ে ঘরে থাকা ছেলে রাহীনুরকে দরজা খুলতে বাধ্য করে। এসময় ছেলেকেও তাদের সঙ্গে রেখে অস্ত্রের মুখে জিম্মি করে চাবি দিয়ে পাশের ঘরের তালা খুলতে বাধ্য করা হয়। পরে ওই ঘরের মধ্যে আলমারির ড্রয়ারে থাকা নগদ ৫০ হাজার টাকা , স্ত্রীর এক ভরি সোনার গহনাসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র লুট করে নিয়ে যায় তারা। তার বাড়িতে ডাকাতির সময় রাস্তার কাছে আরো তিনজন পাহারায় ছিল বলে জানান তিনি। ডাকাত দলের সদস্যরা চলে যাওয়ার পর তিনি ৯৯৯ এ ফোন করলে ভোর চারটার দিকে কালীগঞ্জ থানার উপপরিদর্শক হাসানুজ্জামান ঘটনাস্থলে আসেন।

নুরুল হক আরো জানান, গত ২০ মে রাত ১১টা ০১ মিনিটে ০১৫৭২-০৫৬৭৭০ মোবাইল থেকে হুমকির সুরে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়।

জানতে চাইলে কালীগঞ্জ থানার উপপরিদর্শক হাসানুজ্জামান জানান, খবর পাওয়ার পর রোববার ভোরে তিনি ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।#

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest