সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় নির্মাণাধীন ভবনের সাব-কন্টাক্টরের কাছে চাঁদা দাবি : থানায় অভিযোগতালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: সার সংকট, মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপদেবহাটায় শিশুদের প্রারম্ভিক বিকাশে খেলাভিত্তিক সেশন পরিদর্শনসাতক্ষীরায় আবাসিক হোটেল-রেস্তোরাঁ – বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়সাতক্ষীরায় মোজাম্মেল মিস্ত্রী হ%ত্যা মামলার দুই প্রধান আসামি সিলেটে গ্রেফতারশ্যামনগরে সুন্দরবনের বনদস্যু নির্মূলে মানববন্ধনএবিপার্টি সাতক্ষীরা সদর উপজেলার আহবায়ক কমিটির অনুমোদনসাতক্ষীরায় শিশু ধর্ষণ ও যৌন সহিংসতার প্রতিবাদে মানববন্ধনএডিসি রিপন বিশ্বাসের অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত সাতক্ষীরা আইনজীবী ফোরামেরপ্রেরণার নির্বাহী পরিচালক শম্পার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

সেদিন রাতের পুরো ভিডিও প্রকাশের দাবি পরীমনির

বিনোদন ডেস্ক : ঢাকা বোট ক্লাবে পরীমনিকে নির্যাতন, ধর্ষণচেষ্টা এবং হত্যাচেষ্টার অভিযোগে যখন মামলা চলমান, এমন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও ক্লিপ। দশ সেকেন্ডের সেই ভিডিওটি অনেকে বোট ক্লাবের সেদিন রাতের ঘটনার ভিডিও বলছেন। পরীমনি ভিডিওটিকে ‘বিভ্রান্তিকর’ উল্লেখ করে সেদিন রাতের পুরো ভিডিও প্রকাশের দাবি জানিয়েছেন।

এ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘কয়েক সেকেন্ডের বিভ্রান্তিকর অস্পষ্ট ক্লিপ নয়, আমি পুরো ভিডিও চাই। শুরু থেকেই বলে আসছি, ক্লাবের ভেতরের সিসিটিভি ফুটেজ প্রকাশ করার জন্য। যদি কয়েক সেকেন্ড পাওয়া যায়, তাহলে নিশ্চয়ই পুরো ফুটেজ আছে। দয়া করে পুরো ফুটেজ প্রকাশ করুন।’

সংশ্লিষ্টদের অনুরোধ করে এই অভিনেত্রী আরো বলেন, ‘আমি চাই, সবাই সত্যটা জানুক- কী ঘটেছে সেই রাতে।’

গত ১৩ জুন পরীমনি ফেইসবুক পেইজে স্ট্যাটাসের মাধ্যমে এক ব্যক্তি তাকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা করেছেন অভিযোগ করেন। সেদিন রাতেই সংবাদ সম্মেলন করে তিনি অভিযুক্তদের নাম জানান এবং পরে থানায় মামলা করেন। এরপর পুলিশ প্রধান অভিযুক্ত ব্যবসায়ী নাসির ইউ মাহমুদসহ পাঁচজনকে গ্রেপ্তার করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় রেকর্ড ১৮ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক : রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো ১৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় আটজন ও উপসর্গে ১০ জন মারা গেছেন। এ পর্যন্ত এটিই একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। বুধবারও রামেক হাসপাতালে ১৬ জনের মৃত্যু হয়েছিল।

বৃহস্পতিবার (২৪ জুন) সকালে রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত রামেকের বিভিন্ন ওয়ার্ডে ১৮ জন মারা গেছেন। মৃতদের মধ্যে রাজশাহীর ১৩ জন, চাঁপাইনবাবগঞ্জের একজন ও নওগাঁর চারজন। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন রাজশাহীর সাতজন ও চাঁপাইনবাবগঞ্জের একজন। উপসর্গে মারা গেছেন রাজশাহীর ছয়জন ও নওগাঁর চারজন।

রোগীদের ভর্তি ও সংক্রমণের বিষয়ে তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৫৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৩ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ১৭২ জন এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ২৩২ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেকে ৩০৯টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৪০৪ জন, যা আগের চেয়ে ছয়জন কম।

করোনা পরীক্ষার বিষয়ে সাইফুল ফেরদৌস জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৫৮ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আর মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৪৬৬টি নমুনা পরীক্ষায় ১৩০ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। দুই ল্যাবের টেস্টে মোট ১৮৮ জন করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৩ দশমিক ৯৪ শতাংশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
২-১ গোলে কলম্বিয়াকে হারাল ব্রাজিল

খেলার খবর : ২০১৪ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের পর থেকেই ব্রাজিল-কলম্বিয়া ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা ও বিতর্ক। ম্যাচ জিতলেও কলম্বিয়ার বিপক্ষে জিততে ব্রাজিলকে যথেষ্ট বেগ পেতে হয়েছে। পিছিয়ে পড়েও রিও ডি জেনিরোর নিল্তন সান্তোস স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচ ২-১ গোলে জিতেছে ব্রাজিল।

ম্যাচে সুস্পষ্ট প্রাধান্য বিস্তার করলেও ব্রাজিলকে এদিন ভাগ্যের সহায়তা পেতে হয়েছে। মাঠে ৭০ ভাগ সময় বল দখলে রাখতে পারলে তাদের জয় পাওয়া সহজ হয়নি।

এদিন ম্যাচের ১০ মিনিটের মাথায় অসাধারণ অ্যাক্রোব্যাটিক ভলিতে গোল করে কলম্বিয়াকে এগিয়ে দেন লুইস দিয়াজ। ম্যাচের ৭৮ মিনিটে গোল শোধ করেন রবার্তো ফিরমিনো। বিতর্ক তৈরি হয় ব্রাজিলের এই প্রথম গোল নিয়ে। রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ কলম্বিয়া শিবির। ফিরমিনো হেড কলম্বিয়ার গোলকিপার অসপিনার হাতে লেগে জালে জড়িয়ে যায়। হেডটি সহজেই ধরে নেওয়া উচিত ছিল অসপিনার। কিন্তু, তিনি বল ধরতে পারেননি। গোলটির ঠিক আগে একটি শট রেফারির গায়ে লাগে। কলম্বিয়ার ফুটবলারেরা ভেবেছিলেন, রেফারি খেলা থামিয়ে দেবেন, কিন্তু দেননি। খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন রেফারি। এই আক্রমণ থেকেই গোল শোধ করে ব্রাজিল। কলম্বিয়ার ফুটবলারেরা এর তীব্র প্রতিবাদ জানান। কিন্তু রেফারির সিদ্ধান্ত বদলাননি।

এরপর ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটের সঙ্গে ১০ মিনিট সংযোজিত সময় দেন চতুর্থ রেফারি। সেই বাড়তি সময়ের শেষদিকে নেইমারের কর্নারে ব্রাজিলের হয়ে জয়সূচক গোল করেন ক্যাসেমিরো।

এর আগে ৬৬ মিনিটে গোলকিপারকে কাটানোর পর নেইমারের শট পোস্টে লেগে ফিরে আসে। আরও কয়েকটি সুযোগ পেয়েছিল ব্রাজিল, কিন্তু গোল আসেনি। না হলে বড় ব্যবধানে জিততে পারত ব্রাজিল।

এই ম্যাচ জয়ে তিনটি ম্যাচই জিতে এখন গ্রুপ বি’র শীর্ষে ব্রাজিল। নেইমাররা এরই মধ্যে কোয়ার্টার ফাইনালের টিকেট কেটে ফেলেছেন। চার ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে কলম্বিয়া। ব্রাজিলের পরের ম্যাচ রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় ইকুয়েডরের বিরুদ্ধে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অনলাইন ডেস্ক : বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নাগরিকদের এই বলে সতর্ক করা হয়েছে যে দেশটিতে করোনাভাইরাস পরিস্থিতি আগামী দিনগুলোতে ‘শোচনীয়’ হতে পারে।

স্বাস্থ্য অধিদপ্তরের একজন কর্মকর্তা বুধবার (২৩ জুন) ঢাকায় এক অনুষ্ঠানে বলেন, কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে নাগরিকরা সরকারের নেয়া কার্যক্রমের সহযোগিতা না করলে এবং স্বাস্থ্যবিধি মেনে না চললে বাংলাদেশের করোনাভাইরাস পরিস্থিতি শোচনীয় অবস্থায় চলে যেতে পারে।

কোভিড-১৯ সংক্রান্ত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে এই আশঙ্কা প্রকাশ করেন স্বাস্থ্য অধিদপ্তরের নন-কমিউনিকেবল ডিজিজ সেন্টারের লাইন ডিরেক্টর এবং সংস্থাটির একজন মুখপাত্র রোবেদ আমিন।

তিনি বলেন, বাংলাদেশে প্রথম থেকে করোনাভাইরাস সংক্রমণ শনাক্তের হার ১৩ শতাংশের মত হলেও গত সাত দিনের পরিসংখ্যান যাচাই করলে দেখা যাবে মৃত্যুর হার এবং সংক্রমণ শনাক্তের হার বেড়েই যাচ্ছে।

এই সময়ের মধ্যে মৃত্যুর হার এবং সংখ্যাও আশঙ্কাজনকভাবে বেড়েছে বলে মন্তব্য করেন আমিন।

বিভিন্ন বিভাগের পরিসংখ্যান তুলে ধরার সময় তিনি বলেন, বরিশাল বিভাগে গত এক সপ্তাহের ব্যবধানে কোভিড পজিটিভ হওয়ার হার (সাপ্তাহিক পরিবর্তন হার) বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫০ শতাংশে, খুলনাতেও প্রায় ৫০ ভাগ, চট্টগ্রামে প্রায় ৪২ শতাংশ আর ময়মনসিংহে ৬১.৯ ভাগ।

এমন অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং হাসপাতালে সেবাদান প্রক্রিয়া স্থিতিশীল রাখার উদ্দেশ্যে বিভিন্ন এলাকায় প্রশাসনের নেয়া পদক্ষেপ মেনে না চললে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন এই কর্মকর্তা।

কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে ২২ জুন থেকে ৯ দিনের জন্য রাজধানীকে দেশের বাকি অংশ থেকে কার্যত বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে ঢাকার আশেপাশের ৭টি জেলায় নয় দিনের বিশেষ বিধিনিষেধ বা লকডাউন জারি করা হয়েছে।

এর আগে কোভিড পরিস্থিতির অবনতি হওয়ায় রাজশাহী, সাতক্ষীরা-সহ সীমান্তবর্তী বেশ কয়েকটি জেলায় একই ধরনের লকডাউন আরোপ করা হয়েছিলো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দায়িত্ব নিলেন সাতক্ষীরার নতুন ডিসি মোহাম্মদ হুমায়ুন কবির

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ হুমায়ুন কবির।

বুধবার দুপুরে বিদায়ী জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

এর আগে গত ৩১ মে দেশের ১২ জেলায় জেলা প্রশাসক পদায়ন করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ প্রজ্ঞাপনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের একান্ত সচিব মোহাম্মদ হুমায়ুন কবিরকে সাতক্ষীরার জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়। একই সঙ্গে সাতক্ষীরার জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে বদলী করা হয়।

এসএম মোস্তফা কামাল দীর্ঘ দুই বছর আট মাস সাতক্ষীরার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতকে হারিয়ে টেস্ট ক্রিকেটের বিশ্বচ্যাম্পিয়ন নিউজিল্যান্ড

খেলার খবর : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে ইতিহাস গড়ল নিউজিল্যান্ড ক্রিকেট দল।

ইংল্যান্ডের সাউদাম্পটনে অনুষ্ঠিত বৃষ্টি বিঘ্নিত টেস্টে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ট্রফি নিশ্চিত করেন কেন উইলিয়ামসনরা।

টস জিতে ব্যাটিংয়ে নেমে কাইল জেমিসনের গতির মুখে পড়ে প্রথম ইনিংসে ২১৭ রানে অলআউট হয় ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন আজিঙ্কা রাহানে। এছাড়া ৪৪ রান করেন অধিনায়ক বিরাট কোহলি। নিউজিল্যান্ডের হয়ে একাই ৫ উইকেট শিকার করেন জেমিসন।

জবাবে ব্যাটিংয়ে নেমে ৩২ রানের লিড নিয়ে ২৪৯ রানে ইনিংস গুটায় নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন ওপেনার ডেভন কনওয়ে। ৪৯ রান করেন উইলিয়ামসন। ভারতের হয়ে মোহাম্মদ সামি নেন ৪ উইকেট। ৩ উইকেট শিকার করেন ইশান্ত শর্মা।

৩২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে টিম সাউদি ও ট্রেন্ট বোল্টের গতির মুখে পড়ে ১৭০ রানে অলআউট হয় ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন ঋষভ পন্থ। নিউজিল্যান্ডের হয়ে ৪ উইকেট নেন সাউদি। ৩ উইকেট শিকার করেন বোল্ট।

বুধবার রিজার্ভ ডেতে ১৩৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৪৪ রানে দুই ওপেনারের উইকেট হারায় নিউজিল্যান্ড। সাবেক অধিনায়ক রস টেইলরকে সঙ্গে নিয়ে অবিচ্ছিন্ন ৯৬ রানের জুটি গড়ে দলকে ৮ উইকেটের জয় উপহার দেন অধিনায়ক কেন উইলিয়ামসন। ৫২ ও ৪৭ রানে অপরাজিত থাকেন উইলিয়ামসন ও টেইলর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কুমিরা ইউনিয়ন পিস ক্লাবের উগ্রবাদ, সহিংসতা,গুজব সম্পর্কিত সচেতনতা মূলক লিফলেট ও মাস্ক বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি : তালা উপজেলার কুমিরা ইউনিয়ন পিস ক্লাবের উদ্যোগে এবং অগ্রগতি সংস্থার পিস কনসোর্টিয়াম প্রকল্পের সহযোগীতায় কুমিরা ইউনিয়নের প্রধান প্রধান বাজারে উগ্রবাদ, সহিংসতা, গুজব ও করোনা সম্পর্কিত সচেতনামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়।এসময় উপস্হিত ছিলেন কুমিরা পিস ক্লাবের সভাপতি সাব্বির আহমেদ ,সাধারণ সম্পাদক মাসুদ রানা, সহঃসভাপতি আঃসালাম,যুগ্মসাধারন সম্পাদক শারমিন সুলতানা সুমি সহ অন্যান্য সদস্যরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আ’লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে জাতির জনকের মুর‌্যালে জেলা ছাত্রলীগের শ্রদ্ধা

বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।
২৩ জুন বুধবার সকালে সদর উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ এ শ্রদ্ধা জানান। এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান, সহ-সভাপতি কাজি হাশিম উদ্দীন হিমেল,

 

সাধারণ সম্পাদক সুমন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শাহেদ পারভেজ ইমন,যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুজ্জামান শাওন, সাংগাঠনিক সম্পাদক মহিদুল ইসলাম সহ বিভিন্ন ইউনিটের ছাত্রলীগ নেতা কর্মী।
প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest