সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় নির্মাণাধীন ভবনের সাব-কন্টাক্টরের কাছে চাঁদা দাবি : থানায় অভিযোগতালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: সার সংকট, মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপদেবহাটায় শিশুদের প্রারম্ভিক বিকাশে খেলাভিত্তিক সেশন পরিদর্শনসাতক্ষীরায় আবাসিক হোটেল-রেস্তোরাঁ – বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়সাতক্ষীরায় মোজাম্মেল মিস্ত্রী হ%ত্যা মামলার দুই প্রধান আসামি সিলেটে গ্রেফতারশ্যামনগরে সুন্দরবনের বনদস্যু নির্মূলে মানববন্ধনএবিপার্টি সাতক্ষীরা সদর উপজেলার আহবায়ক কমিটির অনুমোদনসাতক্ষীরায় শিশু ধর্ষণ ও যৌন সহিংসতার প্রতিবাদে মানববন্ধনএডিসি রিপন বিশ্বাসের অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত সাতক্ষীরা আইনজীবী ফোরামেরপ্রেরণার নির্বাহী পরিচালক শম্পার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

সাতক্ষীরায় চতুর্থ দফায় লকডাউন: স্বাস্থ্যবিধি মানছে না মানুষ :হিমশিম খাচ্ছে প্রশাসন

আসাদুজ্জামান : সীমান্ত জেলা সাতক্ষীরায় করোনায় সংক্রমনের হার কিছুটা কমলেও মৃত্যুর হার কমেনি। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্তে ও উপসর্গে জেলায় ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন করোনা আক্রান্ত হয়ে ও ৬ জন উপসর্গ নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। বাকী অন্য একজন উপসর্গ নিয়ে মারা গেছেন একটি বেসরকারী হাসপাতালে।
এনিয়ে, জেলায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬৪ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন আরো ৩০৪ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ১৫৮ জনের নমুনা পরীক্ষা শেষে ৪৮ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যা শনাক্তের হার ৩০ দশমিক ৩৭ শতাংশ। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৮২ জন। প্রতিদিনই নতুন নতুন রোগী ভর্তি হচ্ছেন সরকারী-বেসরকারী হাসপাতাল গুলোতে।

সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত জানান, জেলায় বর্তমানে ৪০৭ জন করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে বিভিন্ন সরকারী ও বেসরকারী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ৪৪ জন। তিনি এ সময় সকলকে মাস্ক পরার ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

এদিকে, চলমান লকডাউনের মেয়াদ চতুর্থ দফায় আরো এক সপ্তাহ বাড়ানো হয়েছে। লকডাউন শুরু হয়েছে শুক্রবার রাত ১২ টার পর থেকে। যা চলবে ১ জুলাই বৃহস্পতিার রাত ১২ টা পর্যন্ত। এর আগে গত ৫ জুন শুরু হওয়া লকডাউনের তৃতীয় সপ্তাহ শেষ হয়েছে বৃহস্পতিবার রাত ১২ টায়। জেলা করোনা প্রতিরোধ কমিটির কমিটির এক ভার্চুয়াল সভায় বৃহস্পতিবার বিকালে লকডাউন বৃদ্ধির বিষয়টি ঘোষনা দেওয়া হয়। তবে, চলমান লকডাউনের মধ্যেও মানুষ বাড়ির বাইরে বের হচ্ছেন নানা অজুহাতে। স্বাস্থ্যবিধি মানার কোন বালাই নেই তাদের মাঝে। হাটবাজরেও মানুষের ভিড় লক্ষনীয়। যদিও পুলিশ মোড়ে মোড়ে চেকপোষ্ট বসিয়ে চলাচল নিয়ন্ত্রনের চেষ্টা করছেন। বন্ধ রয়েছে গণপরিবহন। স্বাস্থ্যবিধি মানাতে হিমশিম খাচ্ছে প্রশাসন। লকডাউনে জরুরি সেবা প্রতিষ্ঠান খোলা রয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে খুলনা ও যশোর থেকে সাতক্ষীরায় প্রবেশের পথ। ভোমরা স্থলবন্দরেও সীমিত পরিসরে চলছে আমদানী-রপ্তানী কার্যক্রম। তবে ভারতীয় চালক ও হেলপাররা যাতে খোলামেলা ঘুরে বেড়াতে না পারেন এবং সীমান্ত দিয়ে কেউ যাতে পারাপার না হতে পারেন সে জন্য পুলিশ ও বিজিবির নজরদারি বৃদ্ধি করা হয়েছে। লকডাইনের মধ্যে যারা দোকানপাট খোলা রাখছেন এবং স্বাস্থবিধি মানছেননা তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযানে জেল জরিমানা করা হচ্ছে।
সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির জানান, করোনা সংক্রমনের হার না কমা পর্যন্ত লকডাউন থাকতে পারে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় ঐচ্ছিক তহবিল থেকে অনুদান দিলেন মুস্তফা লুৎফুল্লাহ

এসএম বাচ্চু : সাতক্ষীরা- (তালা- কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ’র ঐচ্ছিক তহবিল হতে ২২ জনের মাঝে অনুদানের চেক, মুন্ডা পরিবারের জন্য ঘর ও শিক্ষার্থীদের জন্য উপকরন এবং ধর্ম মন্ত্রণালয়ের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা তালা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুদান বিতরণ করা হয়।

অনুদানের মধ্য ২২ জনের মাঝে ১ লাখ ৩৫ হাজার টাকার চেক, মুন্ডা পরিবারের ৫টি বসত ঘর, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন ১০টি সাইকেল, ১০৭ জন শিক্ষার্থী স্কুল ব্যাগ,খাতা কলম,শিক্ষা বৃত্তি, ধর্ম মন্ত্রনালয়ের মসজিদ ও মন্দিরে অনুদান বিতরন ২টি মসজিদ ৮০ হাজার টাকা বিতরণ করা হয়।

অনুদান বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার তারিফ-উল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ( এমপি)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, ভাইস চেয়ারম্যান(মহিলা)মুরশিদা পারভীন পাপড়ী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবাদুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমনা শারমিন, মাধ্যমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম, অধ্যক্ষ এনামুল ইসলাম, খলিলনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোড়ল সিরাজুল ইসলাম।

সভা শেষে সংসদ সদস্য তালা বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং তালা পাবলিক হাইস্কুলে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বর্ষা মৌসুমে পুষ্টি যোগাবে যেসব সবজি

স্বাস্থ্য ও জীবন : গরম আবহাওয়া থেকে স্বস্তির পাশাপাশি ব্যাকটিরিয়া সংক্রমণের সমূহ সম্ভাবনা থাকে, তাই সুস্বাস্থ্যের জন্য আপনার খাদ্য তালিকায় এই বর্ষা মৌসুমে পুষ্টিকর সবজি থাকা আবশ্যক। এ সময় শাক জাতীয় খাবার থেকে বিরত থাকুন, কেননা এই স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় এগুলোর মধ্যে থাকা অতিরিক্ত ব্যাকটিরিয়া আপনার স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এই শাক ছাড়াও কিন্তু এই বর্ষায় আপনার জন্য বিভিন্ন ধরনের স্বাস্থ্যকর সবজি আছে। চলুন জেনে নেই এরকমি কয়েকটি সবজির ব্যাপারে এবং কেন সেগুলো আপনার সুস্বাস্থ্যের জন্য উপকারি।

বর্ষা মৌসুমে ৫টি পুষ্টিকর সবজি

করলা: বৃষ্টি মৌসুমে পাওয়া তেঁতো করলা অন্ত্রের ভেতরে থাকা পরজীবী কৃমি ধ্বংসে অনেক কার্যকর। পাকস্থলি ও অন্ত্রের পরজীবীগুলোর সাধারণত এই বর্ষাকালেই বেশি উপক্রম হয়। তেঁতো করলা ফাইবার, ভিটামিন-সি, ফোলেট এবং ভিটামিন-এ জাতীয় পুষ্টির আঁধার। টেস্ট-টিউব সমীক্ষায় এই সবজির ক্যান্সার-বিরোধী বৈশিষ্ট্য ধরা পড়েছে। এছাড়া এটি পেট, কোলন, ফুসফুস, এবং স্তন ক্যান্সারের কোষের বিরুদ্ধে কার্যকর হতে পারে।

তেঁতো করলা কোলেস্টেরলের মাত্রা হ্রাস করে হৃদরোগের সম্ভাবনা কমিয়ে দেয়। এতে ক্যালোরি কম তবে ফাইবার বেশি। মানব এবং প্রাণী গবেষণায় দেখা গেছে যে, এটি পেটের চর্বি এবং শরীরের ওজন হ্রাস করতে সহায়তা করে।

চিচিঙ্গা: চিচিঙ্গা এমন ফাইবার সরবরাহ করে যা পেটে বেশিক্ষণ থেকে ক্ষুধা কমিয়ে দেয়। ফলশ্রুতিতে দ্রুত গতিতে মেদ ঝরে পড়ে। এছাড়া ভারী খাবার গ্রহণের পরে কোষ্ঠকাঠিন্য, ফোলাভাব এবং পেট-ব্যথা প্রতিরোধেও বেশ কার্যকর এই ফাইবার। নগন্য পরিমাণে কোলেস্টেরল থাকায় এই সবজি হৃদযন্ত্র ভালো রাখে। সেই সাথে রক্ত সঞ্চালনের উন্নতি এবং কার্ডিয়াক পেশীগুলোর সর্বোত্তম কার্যকারিতা নিশ্চিত করে। শরীরের বর্জ্য এবং কিডনিতে পাথর নির্মূলে সহায়তা করে।

চিচিঙ্গা অতিরিক্ত শ্লেষ্মা নিঃসরণ সহজেই শ্বাসনালী থেকে সরাতে পারে। ফলে কোনো প্রকার শ্বাসকষ্ট হয়না। অতিরিক্ত অ্যাসিডকে উপশম করে গ্যাস্ট্রাইটিস, পেপটিক আলসার এবং জ্বলন থেকে অল্প সময়ের মধ্যেই অব্যাহতি দেয়।

পটল: পটলে বিদ্যমান অ্যান্টিপাইরেটিক ক্রিয়াকলাপ জ্বর এবং সর্দি হ্রাস করতে সাহায্য করে যা বর্ষার সময় একটি সাধারণ রোগ। রক্তের শুদ্ধির জন্য পটল বেশ উপকারী। এটি রক্ত ও টিস্যু পরিষ্কার করে ত্বকের যত্ন নেয়।

এই সবজিতে থাকা প্রচুর পরিমাণে ফাইবার সঠিক হজমে সহায়তা করে। পটলের বীচি কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে। তাই পটল খাওয়ার সময় এর বীচি ফেলে দেবেন না। এগুলো রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে, যার ফলস্বরূপ দেহের কোলেস্টেরল কমে যায়। এটি কম ক্যালোরি সম্পন্ন এবং দীর্ঘক্ষণ আপনার পেট ভরা রাখবে। সুতরাং ওজন কমাতে আপনি নিঃসন্দেহে এর তরকারি খেতে পারেন।

কাকরোল: তিক্ত স্বাদযুক্ত কাকরোল যকৃতের ক্ষতি, প্রদাহজনিত অসুস্থতা রোধ এবং জ্বর কমাতে সহায়তা করে। এর ফল নিউরোপ্রোটেক্টিভ বৈশিষ্ট্যযুক্ত হওয়ায় মস্তিষ্কের কার্যকারিতা বহাল রাখতে পারে। এর হাইপোগ্লাইসেমিক বৈশিষ্ট্য অতিরিক্তভাবে ইনসুলিনের নিঃসরণ এবং সংবেদনশীলতা উভয় ক্ষেত্রে কার্যকর ভুমিকা রাখার মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে পারে।

কাকরোলের বীচিতে থাকা ফাইবার গ্যাস্ট্রিক আলসার, পাইলস এবং কোষ্ঠকাঠিন্য প্রভৃতি প্রশমন করে। কম ক্যালোরির হওয়ায় আপনার অতিরিক্ত মেদ ঝরাতে কাকরোল খেতে পারেন। কাকরোলের শাঁসে থাকে ভিটামিন বি-৯, যা কোষের বৃদ্ধি এবং প্রজননের জন্য প্রয়োজনীয়। এভাবে এটি গর্ভাবস্থায় নিউরাল টিউব ত্রুটির সম্ভাবনা হ্রাস করে।

ঢেঁড়শ: ঢেঁড়শ ভিটামিন-সি, ভিটামিন-কে এবং প্রোটিনে ভরপুর। এর অ্যান্টিঅক্সিডেন্টগুলো বিশেষত শক্তিশালী পলিফেনল প্রদাহ রোধ, হৃদযন্ত্র এবং মস্তিষ্কের ক্ষেত্রে অবদান রাখতে পারে। প্রাণী গবেষণা মতে, ঢেঁড়শ রক্তে কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয়। এতে লেকটিন নামে একটি প্রোটিন রয়েছে, যার উপর ক্যান্সার প্রতিরোধী গবেষণা চলছে।

ঢেঁড়শ খাওয়ার ফলে আপনার রক্তে শর্করার নিয়ন্ত্রণ থাকবে। কিছু গবেষণায় দেখা গেছে যে, এটি ডায়াবেটিসের সাধারণ ক্রিয়াকলাপেও হস্তক্ষেপ করতে পারে। ঢেঁড়শ গর্ভবতী মহিলাদের প্রতিদিনের ফোলেটের চাহিদা মেটাতে সক্ষম।

এগুলোর মাধ্যমে আপনার বর্ষা মৌসুমে পুষ্টিকর সবজি তালিকা পরিপূর্ণ করতে পারেন। আপনার ও আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সুষম খাদ্যের তালিকা প্রস্তুতিতে অন্য কোনো কঠোর ডায়েটের প্রয়োজন নেই। সর্বপরি, সবজি ঘরে আনার পর অবশ্যই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করার দিকে নজর রাখবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সারাদেশে ‘শাটডাউনের’ সুপারিশ

দেশের খবর : করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারা দেশে ১৪ দিনের ‘শাটডাউন’ দেওয়ার সুপারিশ করেছে কোভিড সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

বৃহস্পতিবার (২৪ জুন) কোভিড কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনার বিশেষ ডেলটা প্রজাতি সংক্রমণ চিহ্নিত হয়েছে। দেশজুড়ে ইতোমধ্যে রোগের প্রকোপ অনেক বেড়েছে। এই প্রজাতির জীবাণুর সংক্রমণ ক্ষমতা তুলনামূলকভাবে অনেক বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে সারা দেশেই উচ্চ সংক্রমণ, পঞ্চাশোর্ধ্ব জেলায় অতি উচ্চ সংক্রমণ লক্ষ্য করা যায়। রোগ প্রতিরোধের জন্য খণ্ড খণ্ড ভাবে নেওয়া কর্মসূচির উপযোগিতা প্রশ্নবিদ্ধ হয়েছে।

পার্শ্ববর্তী দেশ ভারতের অভিজ্ঞতা কঠোর ব্যবস্থা ছাড়া এর বিস্তৃতি প্রতিরোধ করা সম্ভব নয়। ভারতের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞের সঙ্গেও আলোচনা করা হয়েছে। তাদের মতামত অনুযায়ী, যেসব স্থানে পূর্ণ ‘শাটডাউন’ প্রয়োগ করা হয়েছে সেখানে সংক্রমণ নিয়ন্ত্রণ হয়েছে।

বর্তমান পরিস্থিতিতে রোগের বিস্তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া ও জনগণের জীবনের ক্ষতি প্রতিরোধ করার জন্য কমিটি সর্বসম্মতিক্রমে সারা দেশে কমপক্ষে ১৪ দিন সম্পূর্ণ ‘শাটডাউন’ দেওয়ার সুপারিশ করছে। জরুরি সেবা ছাড়া সব যানবাহন, অফিস-আদালতসহ সবকিছু বন্ধ রাখা প্রয়োজন। এ ব্যবস্থা কঠোরভাবে পালন করতে না পারলে যত প্রস্তুতিই থাকুক না কেন স্বাস্থ্য ব্যবস্থা অপ্রতুল হয়ে পড়বে।

উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৮১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩ হাজার ৮৬৮ জনে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরো ছয় হাজার ৫৮ জন। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট লাখ ৭২ হাজার ৯৩৫ জনে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার প্রতাপনগরে দ্রুত বেড়িবাঁধ সংস্কারের দাবিতে মানববন্ধন

প্রতাপনগর প্রতিনিধি : কোমর পানিতে দাড়িয়ে ভেঙে যাওয়া বাঁধ দ্রুত সংস্কার করা ও স্থায়ীভাবে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের সকল শ্রেণীপেশার মানুষ।

বিশিষ্ঠ ব্যবসায়ী আব্দুর সাত্তারের সভাপতিত্বে ও শিক্ষার্থী হুজাইফা আল- আমিনের সঞ্চালনায় ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গ্রামীণ টাওয়ারের সামনে সকাল ১১ টার সময় অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেয় বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীসহ শ্রমজীবী মানুষ।

মানববন্ধনে অংশ নিয়ে শিক্ষিকা নিলুফা ইয়াসমিন (রাণু) বলেন… বাংলাদেশে উন্নায়নের ধারাবাহিকতা চলছে এসময় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন যেন দ্রুত একটি স্থায়ী বাঁধের ব্যাবস্থা করেন।

এছাড়া মানববন্ধনে কথা বলেন হারুন-অর রশিদ (টুকু) মাসুম বিল্লাহ, নুর উদ্দিন, আল- মামুন প্রমূখ এসময় বিভিন্ন বক্তারা বলেন —- ঘূর্ণিঝড় আম্ফানে পানি ওভার ফ্লো হয়ে বাঁধ ভেঙে প্লাবিত হয়ে নয় মাস জোয়ার ভাটা চলে উপকূলে। বছর ঘুরে আসতে ঘূর্নিঝড় ইয়াসে একই বাঁধে পানি ওভার ফ্লো হয়ে ভেঙে আবারও জোয়ার ভাটা চলে। এক বছরে বাজেটের পর বাজেট বেড়েছে কিন্তু বেড়িবাঁধ উঁচু হয়নি। এই অবস্থা থেকে পরিত্রাণ চাই উপকূলবাসী।

এছাড়া মানববন্ধনে অংশ নেওয়া উপকূলবাসী দাবি করে– ঠিকাদার, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধিদের ত্রিমুখী সিন্ডিকেটে উপকূল জুড়ে মানুষের এই দুর্ভোগ। তাই উপকূলের মানুষ এখন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বোট ক্লাবে পরীমনি ‘মদ্যপ অবস্থার’ ভিডিও খতিয়ে দেখবে পুলিশ

বিনোদন সংবাদ : ঢাকা বোট ক্লাবে চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয়েছে-এমন অভিযোগে মামলা হয়েছে। ওই রাতের আরও একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ওই ভিডিওতে কয়েকজনের সঙ্গে মদ্যপ অবস্থায় পরীমনিকে দেখা গেছে। এ সময় পরীমনি ও ব্যবসায়ী নাসিরের মধ্যে বাগবিতণ্ডা হয়।

৯ জুন রাতের ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে গেছে। ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার বলেন, ভিডিওটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে এসেছে। মূল মামলাটির তদন্ত ডিএমপি করছে না। ডিএমপি শুধু মাদক মামলার তদন্ত করছে। ভিডিওটির বিষয়ে তদন্ত করবে ঢাকা জেলার সাভার থানা পুলিশ।

এ বিষয়ে সাভার থানার ওসি মাইনুল ইসলাম জানান, মামলার তদন্ত চলছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

মঙ্গলবার রাতে ঢাকা বোট ক্লাবের ১০ সেকেন্ডের ভিডিওটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওতে এটি স্পষ্ট যে, পরীমনি ক্লাবের ভেতরে সবার সঙ্গে স্বেচ্ছায় মদ্যপান করছেন। সঙ্গে ছিলেন অমি ও জিমি।

ভিডিওতে আরও দেখা গেছে, উত্তেজিত পরীমনিকে শান্ত করার চেষ্টা করেন ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ। তার জবাবে নাসির মাহমুদের সঙ্গে দুর্ব্যবহার করেন ঢালিউড নায়িকা। উল্টো নাসিরকে বেরিয়ে যেতে বলেন তিনি।

আরও দেখা গেছে, পরীমনিকে উদ্দেশ করে নাসির উদ্দিন মাহমুদ বলেন, ‘হোয়াট ইজ দিস! প্লিজ স্টপ ইট, ডোন্ট ডু দিস, ইটস ঠু মাচ।’

নাসিরের কথার জবাবে পরীমনি বলেন, ‘অ্যাই যা…যা! বেরিয়ে যা!’

নতুন ওই ভিডিওটি আইনশৃঙ্খলা বাহিনী পর্যবেক্ষণ করছে।

এদিকে পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টায় গ্রেফতার আসামিরা অভিযোগ অস্বীকার করেছেন।

বৃহস্পতিবার রিমান্ডের প্রথম দিন তারা সাভার থানার পুলিশের কাছে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেন। তারা পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টায় জড়িত নন বলে দাবি করেন। এ তথ্য জানিয়েছেন মামলার তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।

মামলার তদন্ত তদারক কর্মকর্তা ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল কাফী বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে বলেন, পরীমনির করা মামলার খুঁটিনাটি বিষয়ে বৃহস্পতিবার আসামি নাসির উদ্দিন ও অমিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

তিনি বলেন, আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। পুলিশের কাজ হলো— সেদিন কী ঘটেছিল, তা তদন্ত করে বের করা। সেভাবেই তদন্ত চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা স্বাস্থ্যখাতে দুর্নীতি : সাবেক সিভিল সার্জন ডা. তৌহিদসহ ৯ আসামির দেশত্যাগে নিষেধাজ্ঞা

আসাদুজ্জামান : সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সের মালামাল ক্রয় ও সরবরাহের নামে ১৬ কোটি ৭১ লাখ ৩২ হাজার ২২২ টাকা আতœসাতের মামলায় সাবেক সিভিল সার্জন ডাঃ তৌহিদুর রহমানসহ নয়জনকে দেশত্যাগের উপর নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেওয়া হয়েছে। গত বুধবার সাতক্ষীরার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক শেখ মফিজুর রহমান এ আদেশ দেন।

নিষেধাজ্ঞাপ্রাপ্ত আসামীরা হলেন, সাতক্ষীরার সাবেক সিভিল সার্জন ডাঃ তৌহিদুর রহমান, সিভিল সার্জন অফিসের সাবেক হিসাব রক্ষক আনোয়ার হোসেন, স্টোর কিপার এ.কে.এম ফজলুল হক, ঢাকার তোপখানা রোড সেগুন বাগিচার মেসার্স বেঙ্গল সায়েন্টিফিক এন্ড সার্জিক্যাল কোম্পানীর স্বত্ত্বাধিকারী জাহের উদ্দিন সরকার, নয়াপল্টনের মেসার্স মাকেন্টাইল ট্রেড ইন্টার ন্যাশনালের স্বত্ত্বাধিকারী ও অংশিদার আব্দুর ছাত্তার সরকার, একই এলাকার মেসার্স মাকেন্টাইল ট্রেড ইন্টার ন্যাশনালের স্বত্ত্বাধিকারী ও অংশিদার আহসান হাবিব, ইউনিভার্সেল ট্রেড কর্পোরেশনের স্বত্ত্বাধিকারী আসাদুর রহমান, মেসার্স মাকেন্টাইল ট্রেড ইন্টার ন্যাশনালের ম্যানেজার কাজী আবু বকর সিদ্দীক ও মহাখালী নিমিউ এন্ড টিসির অবসর প্রাপ্ত সহকারী প্রকৌশলী এ.এইচ.এম আব্দুস কুদ্দুস।

সাতক্ষীরার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের দায়িত্বপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর অ্যাড. আসাদুজ্জামান দিলু জানান, সাতক্ষীরার সাবেক সিভিল সার্জন ডাঃ তৌহিদুর রহমানসহ নয়জন অসৎ উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে অপরাধজনক বিশ্বাসভঙ্গ করে প্রতারণা ও জাল-জালিয়াতির আশ্রয়ে ক্ষমতার অপব্যবহারপূর্বক চিকিৎসা সংক্রান্ত মালামাল ক্রয় ও সরবরাহের নামে তিনটি বিলের বিপরীতে মোট ১৬ কোটি ৭১ লাখ ৩২ হাজার ২২২ টাকা সাতক্ষীরা হিসাবরক্ষণ অফিস থেকে তিনটি চেকের মাধ্যমে উত্তোলন করে সরকারের আর্থিক ক্ষতি সাধনের মাধ্যমে আত্মসাৎ করেন। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ায় নাগরিক আন্দোলন মঞ্চের নেতারা দোষীদের গ্রেপ্তারের দাবিতে আন্দোলন শুরু করেন। তারা ২০১৯ সালের ২৪ এপ্রিল সাতক্ষীরা সিভিল সার্জন অফিস ঘেরাও করেন এবং প্রধানমন্ত্রী ও দুদক চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করেন। দুদকের প্রধান কার্যালয় ঢাকার সেগুনবাগিচার তৎকালীন উপ-সহকারী পরিচালক ও বর্তমান সহকারী পরিচালক মোঃ জালাল উদ্দিন দুদকের অনুমোদন সাপেক্ষে ২০১৯ সালের ৯ জুলাই সিভিল সার্জন ডাঃ তৌহিদুর রহমানসহ নয়জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন। আসামীরা মহামান্য হাইকোর্টের নির্দেশে কয়েক দফায় সাতক্ষীরার জ্যেষ্ট বিশেষ জজ আদালতে হাজির হয়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ করার পর জামিনে মুক্তি পান। দীর্ঘ তদন্ত শেষে ২০২০ সালের ৬ সেপ্টেম্বর আদালতে এজাহারভুক্ত সকল আসামীদের বিরুদ্ধে দ্বন্ডবিধির ৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/৪০৯/ ১০৯ এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগপত্র দাখিল করেন দুদক এর প্রধান বকার্যালয়ের উপ পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম।

অ্যাড. আসাদুজ্জামান দিলু আরো জানান, মামলার তদন্তকারি কর্মকর্তা ন্যয় বিচারের স্বার্থে আসামীরা যাহাতে দেশত্যাগ না করতে পারে সেজন্য গত ৯ জুন সংশ্লিষ্ট আদালতে একটি আবেদন করেন। গত ১৬ জুন ভার্চুয়াল আদালতে ওই আবেদনের শুনানী হয়। শুনানী চলাকালে তিনি বলেন, গত ৯ জুনের বাদির আবেদনপত্রে মহামান্য হাইকোর্ট বিভাগের গত ১৬ মার্চ ৮২৪/২০২১ নং রিট পিটিশনের রায়ের বিষয়ে উল্লেখ করা হইয়াছে যে“ সামগ্রিক অবস্থা বিবেচনায় নিয়ে আদালতের সুস্পষ্ট ও সুনিদ্দিষ্ট অভিমত এই যে, দূর্ণীতিদমন কমিশনসহ বিভিন্ন তদন্ত সংস্থা ও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর উচিত হবে যে, অনুসন্ধান বা তদন্ত পর্যায়ের যে কোন অপরাধের সাথে জড়িত সন্দেহভাজন কোন ব্যক্তিকে দেশ ত্যাগে বারিত করার জন্য অবিলম্বে প্রয়োজনে আইন বা বিধি প্রণয়ন করা। যতক্ষণ পর্যন্ত এই ধরণের আইন বা বিধি প্রণয়ণ করা না হবে ততক্ষণ পর্যন্ত অন্তবর্তী ব্যবস্থা হিসেবে এখতিয়ার সম্পন্ন আদালতের নিকট এ ধরণের বারিত আদেশ প্রার্থনা করা এবং আদালতের অনুমতি গ্রহণ করা। শুনানী শেষে বিচারক শেখ মফিজুর রহমান তদন্তকারি কর্মকর্তার আবেদন মঞ্জুর করেন এবং ২৩ জুন বুধবার তিনি এ সংক্রান্ত আদেশের কপি হাতে পান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় একই পরিবারের দুই হত্যা মামলার পলাতক আসামী ও ৫০ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি:
চারটি মামলায় ৫০ বছরের সাজাপ্রাপ্ত ঝালকাঠীর ইলিয়াস খান ওরফে এজাজ খানকে গ্রেফতার করেছে সাতক্ষীরার গোয়েন্দা পুলিশ। গ্রেফতারের পর আদালতের মাধ্যমে রিমান্ডে এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইয়াসিন আলম চৌধুরী জানান, এজাজ খানের বিরুদ্ধে বরিশালে একটি মামলায় ৩০ বছর, ঝালকাঠীর একটি মাদক মামলায় ৬ বছর, খুলনার একটি মাদক মামলায় ৫ বছর এবং ফরিদপুরের একটি মাদক মামলায় ৯ বছর সহ ৫০ বছরের কারাদন্ড রয়েছে। এজাজ সাতক্ষীরায় এসে প্রতারক বাদশা মিয়ার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক করে বিভিন্ন নামে চলাফেরা করতো। একইসঙ্গে সে এ এলাকায় নতুন করে মাদক ব্যবসা শুরু করে। পুলিশ পরিদর্শক আরও জানান, তাকে ৫২ পিস ইয়াবা সহ গ্রেফতার করে এখন রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য দিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।

এদিকে একই পরিবারের আওয়ামী লীগ নেতা চাচা নজরুল ইসলাম ও তার ভাতিজা রাসেল কবির হত্যা মামলার পলাতক আসামী মতিয়ার রহমানকে গ্রেফতার করেছে সাতক্ষীরা থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার কুচপুকুর গ্রামের মতিয়ারকে একই উপজেলার কুশখালি থেকে গ্রেফতার করা হয়। সাতক্ষীরা সদর থানার ওসি মোঃ দেলোয়ার হোসেন জানান, ২০১৯ সালে কুচপুকুর গ্রামের আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের গুলিতে নিজের বাড়ির পাশেই খুন হন। অপরদিকে তার ভাতিজা রাসেল কবির ২০১৭ সালের ১০ এপ্রিল সাতক্ষীরা শহরের রাজারবাগান এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। এই দুই হত্যা মামলা সহ আরও ৬ মামলার গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামী মতিয়ার রহমানকে ৪ বছর পলাতক অবস্থা থেকে গ্রেফতার করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest