সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় নির্মাণাধীন ভবনের সাব-কন্টাক্টরের কাছে চাঁদা দাবি : থানায় অভিযোগতালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: সার সংকট, মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপদেবহাটায় শিশুদের প্রারম্ভিক বিকাশে খেলাভিত্তিক সেশন পরিদর্শনসাতক্ষীরায় আবাসিক হোটেল-রেস্তোরাঁ – বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়সাতক্ষীরায় মোজাম্মেল মিস্ত্রী হ%ত্যা মামলার দুই প্রধান আসামি সিলেটে গ্রেফতারশ্যামনগরে সুন্দরবনের বনদস্যু নির্মূলে মানববন্ধনএবিপার্টি সাতক্ষীরা সদর উপজেলার আহবায়ক কমিটির অনুমোদনসাতক্ষীরায় শিশু ধর্ষণ ও যৌন সহিংসতার প্রতিবাদে মানববন্ধনএডিসি রিপন বিশ্বাসের অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত সাতক্ষীরা আইনজীবী ফোরামেরপ্রেরণার নির্বাহী পরিচালক শম্পার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

সাবেক পৌর মেয়র প্রয়াত আশরাফুল হক’র স্ত্রী হাছিনা খাতুন আর নেই!

প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরা সুলতানপুর নিবাসী সাবেক পৌর মেয়র মরহুম শেখ আশরাফুল হক এর সহধর্মিণী এবং সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শেখ নাসেরুল হক ও তহুরা, মারুফ, তানিয়া, তারিখের আম্মা মোছাঃ হাছিনা খাতুন (৭৮) আজ মঙ্গলবার সকাল ৬ টার দিকে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি……….রাজেউন।

হাছিনা খাতুন দীর্ঘদিন যাবত ডায়বেটিস, কিডনী ও বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। গত ১৩ জুলাই নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে তাকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৬ টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মরহুমার নামাজের জানাযা আজ বাদ জোহর দুপুর ২ টার সময় সুলতানপুর ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে। উক্ত নামাজে জানাযায় সকল কে শরীক হওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় এস এস সি ব্যাচ বন্ধুজন ৯৭ এর বর্ষপূর্তি অনুষ্ঠান পালন

প্রেস বিজ্ঞপ্তি :
স্বাস্থ্য সচেতনতা মুলক আলোচনা ও অসহায় মানুষের পাশে থাকার দৃঢ অঈিকার নিয়ে ঘরোয়া ভাবে বর্ষপূর্তি পালন করল সাতক্ষীরা বন্ধুজন ৯৭। গতকাল সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠান পালিত হয়। অনুষ্ঠানে
গ্রুপের সভাপতি নাঈম খান সুমন বলেন আমাদের ব্যাচের মধ্যে করোনা কালিন সময়ে অনেকে বেকার হয়ে গেছে তাদের পরিবারের পাশে থাকার জন্য আমাদের নিজস্ব ফান্ড থেকে আর্থিক সহযোগিতা করা ও আমাদের স্কুলের গরীব ছাত্রদের পাশে থাকায় আমাদের এখন মুল লক্ষ্য আমরা গ্রুপের সকল সদস্য আপাতত করোনা কালিন আমাদের নিকটস্থ একজন প্রতিবেশির পাশে থাকব ।
বন্ধুরা সকলে একত্রে কেক কেটে মিষ্টিমুখ করে ঘরোয়া ভাবে পালন করেন অনুষ্ঠান। এসময় এস এস সি ব্যাচ বন্ধুজন ৯৭ এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাচার হওয়া নদীই এখন শীর্ষ পাচারকারী

অনলাইন ডেস্ক : টিকটকে পাচার হওয়া নদী এখন শীর্ষ পাচারকারী। পাচার হওয়া এ নারীই এক সময় হয়ে ওঠে আন্তর্জাতিক মানব পাচার চক্রের বাংলাদেশ অঞ্চলের সমন্বয়ক। ভারত, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাতের দুবাই পর্যন্ত তার জাল বিস্তৃত। পাচার করার পর মেয়েদের তদারকি করতে প্রায়ই বিদেশ ভ্রমণ করে নদী। পঞ্চম শ্রেণি পাস হলেও বিভিন্ন ভাষায় পারদর্শী এ নারীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ভারতে গ্রেফতার টিকটক হৃদয়, বাবুসহ মানবপাচার চক্রের সদস্যদের। এক ডজন নামধারী এ নারীকে গতকাল গ্রেফতার করেছে পুলিশ।

মানব পাচার পরিচয় লুকাতে নিজেকে নৃত্যশিল্পী হিসেবে তুলে ধরে নদী। দেশ-বিদেশে তথাকথিত নৃত্য পরিবেশন করে নদী। ভিডিও ফ্ল্যাটফরম টিকটকেও রয়েছে নদীর সরব উপস্থিতি। ২০১৫ সালে পাচার হয়ে মালয়েশিয়া যায় নদী। চড়াই-উতরাইয়ের একপর্যায়ে আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে হাত মেলায় নদী।
৮ বছর বয়েসী নদীর জালে আটকা পড়ে ভারত, মালয়েশিয়া, দুবাইয়ে পাচার হয়েছে বহু শহুরে দরিদ্র কিশোরী ও তরুণী। এরপর তাদের যৌনকর্মে বাধ্য করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে পাচারকারীরা। পাচার হওয়া মেয়েদের দেখভাল করতে প্রায়ই বিদেশ যেত নদী। বিভিন্ন ভাষায় দ্রুতই পারদর্শী হয়ে ওঠে নদী। ফলে পাচার চক্রে নদীর অবস্থান দ্রুতই শক্তিশালী হয়ে ওঠে। দায়িত্ব পান আন্তর্জাতিক মানব পাচার চক্রের বাংলাদেশের সমন্বয়কের।
সম্প্রতি ভারতে বাংলাদেশি এক তরুণীকে যৌন নির্যাতনের ভিডিও ফাঁস হলে তদন্তে নামে দুই দেশের পুলিশ। ভারতে গ্রেফতার হয়েছে ১১ বাংলাদেশি ও এক ভারতীয়। এর মধ্যে ১০ জনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বাংলাদেশে গ্রেফতার হয়েছে ১৩ মানব পাচারকারী। এর মধ্যে ৮ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ডিএমপির হাতিরঝিল থানায় এ পর্যন্ত সর্বমোট পাঁচটি মানব পাচার মামলা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ভারতে গ্রেফতারকৃতদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে নদীর। মুন্সীগঞ্জের মেয়ে নদীর এক ডজন নাম রয়েছে। ভারতে ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে বাগিয়েছে আধার কার্ড।

পুলিশ জানিয়েছে, বর্তমানে দেশেই আত্মগোপনে ছিল নদী। তাদের ধরতে সীমান্ত এলাকায় অভিযান চালায় পুলিশ। সফলতাও আসে। গতকাল যশোর ও নড়াইল সীমান্ত এলাকা থেকে নদীসহ সাত পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ।
ভারতে পাচার হওয়ার পর যৌনকর্মী হিসেবে কাজ করতে বাধ্য হওয়ার কয়েক মাসের মধ্যেই ১৮ বছরের বিউটি (ছদ্মনাম) বুঝতে পারেন, তিনি অন্তঃসত্ত্বা। কিন্তু, এরপরও তার ওপর নিপীড়ন বন্ধ রাখেনি পাচারকারীরা। সৌভাগ্যবশত, গত ২ মে ব্যাঙ্গালুরুর একটি ম্যাসাজ পারলারের জানালা ভেঙে পালাতে সক্ষম হন তিনি। এরপর ট্রেনে কলকাতা হয়ে ৬ মে যশোর সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরে আসেন। বাংলাদেশ থেকে পাচার হওয়া অন্য নারীদের মতোই ফাঁদে পড়েছিলেন বিউটি। পাচারকারীরা তাকে ভারতে ভালো চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়েছিল। কিন্তু, সেখানে যাওয়ার পর বেঙ্গালুরু ও চেন্নাইয়ে বিভিন্ন হোটেলে যৌনকর্মী হিসেবে কাজ করতে বাধ্য করা হয় তাকে।

দেশে ফিরে ঢাকায় নিজ বাড়িতে পৌঁছার পর অসুস্থ হয়ে পড়েন বিউটি। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা বলেন, তার গর্ভের সন্তান আর বেঁচে নেই। একটি অস্ত্রোপচারের দরকার হবে তার। বিউটির বড় বোন ও খালাকেও গত বছরের নভেম্বর ও ডিসেম্বরে ভারতে পাচার করেন নদী এবং টিকটক হৃদয়। তবে পাচার হওয়া এ দুজন এখন কোথায় আছেন তা জানা যায়নি।
ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, নদী নামে যে মেয়েটির নাম আমরা জেনেছি সে ভারত, মালয়েশিয়া, দুবাইসহ বিভিন্ন জায়গায় নারী পাচারের সঙ্গে জড়িত। নদী আন্তর্জাতিক নারী পাচারকারী দলের বাংলাদেশের সমন্বয় হিসেবে কাজ করে। সে একাধারে বাংলা, ইংরেজি, মালয়, হিন্দি, আরবি ভাষায় কথা বলতে পারে। ভারতে গ্রেফতার হৃদয় বাবু, সাগর, আল আমিন, সবুজ বাবু এদের সঙ্গে নদীর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। গতকাল যশোর ও নড়াইল সীমান্ত এলাকা থেকে নদীসহ সাত পাচারকারী গ্রেফতার করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইউপি নির্বাচন : ২৭৩ ভোট পেয়ে ৬ষ্ঠ হলেন নৌকার প্রার্থী

ভিন্ন স্বাদের খবর : দেশব্যাপী শুরু হয়েছে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। প্রথম ধাপের এই নির্বাচনে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়নেও সোমবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এতে স্বতন্ত্র প্রার্থী মেহেরুল ইসলাম অটোরিকশা প্রতীকে ২ হাজার ২৫৪ ভোট পেয়ে আবারও চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনোয়ারুল করিম তালুকদার আনারস প্রতীকে পেয়েছেন ১ হাজার ৯৬৩ ভোট।
এই ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন আব্দুর রাজ্জাক টিপু। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন মাত্র ২৭৩ ভোট। ভোটপ্রাপ্তির দিক থেকে তিনি রয়েছেন ষষ্ঠ অবস্থানে।

সোমবার রাত সাড়ে ৮টায় উপজেলা নির্বাচন কর্মকর্তা রুহুল আমিন নির্বাচনের এই ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে জাতীয় পার্টির অশোক কুমার দেব লাঙল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৫৪৮ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের মিনহাজুল ইসলাম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৫১৪ ভোট, শফির উদ্দীন মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৯২৭ ভোট।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, তালোড়া ইউনিয়নের মোট ভোটার ১০ হাজার ৯৬৪। এবার মোট ভোট পড়েছে ৮ হাজার ৮২২টি। ইউনিয়নের খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় তিনতলা বিশিষ্ট নতুন ভবন, খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নওদাপাড়া দাখিল মাদরাসা, রিয়াজুল ইসলাম উচ্চ বিদ্যালয়, ইয়ং স্টার ক্লাব টিনশেড ঘরে, গাড়ী বেলঘড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কইল হাট জামে মসজিদ সংলগ্ন হাটখোলায় দোচালা দুটি টিনশেড, আলতাফনগর ইবনে সৈয়দ উচ্চ বিদ্যালয় ওপরাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কোপার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

খেলার খবর : কোপা আমেরিকার আজকের খেলায় প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। মঙ্গলবার ১-০ গোলে জিতে তিন ম্যাচে সাত পয়েন্ট জমা হয়েছে আর্জেন্টিনার। ব্রাজিল এবং চিলির পর তৃতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল মেসিরা।

খেলার ১০ মিনিটের মাথায় আর্জেন্টিনার হয়ে গোল করেন আলেয়ান্দ্রো গোমেজ। তাঁকে গোলের পাস বাড়িয়েছিলেন আঞ্জেলো ডি মারিয়া।

এ দিন ৪-২-৩-১ ছকে মাঠে নেমেছিল লিওনেল মেসির দল। প্রথম একাদশে শুরু করেন সার্খিও আগুয়েরো। আট মিনিটের মাথায় তাঁর কাছে সুযোগ এসে গিয়েছিল স্কোরকার্ডে নামে তোলার। গোলের সামনে বল পেয়েও জালে জড়াতে পারেননি তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দুদকের আবেদন : হুইপ সামশুলসহ ৩ এমপির দেশত্যাগে নিষেধাজ্ঞা

রাজনীতির খবর : ক্যাসিনোসহ বিভিন্ন অবৈধ ব্যবসার মাধ্যমে সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য তিন সংসদ সদস্যসহ ছয়জনের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত।

তারা হলেন—চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান প্রকৌশলী সাজ্জাদুল ইসলাম, সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আব্দুল হাই এবং ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের কর্মচারী আবুল কালাম আজাদ।

সোমবার (২১ জুন) রাতে দুদকের কোর্ট ইন্সপেক্টর আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৮ জুন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েস এ নিষেধাজ্ঞা দেন।

এর আগে ২০১৯ সালের ২৩ অক্টোবর পুলিশের বিশেষ শাখার (এসবি) ইমিগ্রেশন বিভাগ বরাবর পাঠানো চিঠিতে এ ছয়জনসহ ২২ জনের বিরুদ্ধে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপের অনুরোধ জানিয়েছিল দুদক।

তবে সম্প্রতি হাইকোর্টের নির্দেশনা অনুসরণ করে দেশত্যাগে নিষেধাজ্ঞায় নিম্ন আদালতের অনুমতি নিতে হচ্ছে সংস্থাটিকে। এরই ধারাবাহিকতায় দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই ছয়জনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিলেন আদালত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় বিদ্যুতের তারে জড়িয়ে মা ও ছেলেসহ ৩ জনের মৃত্যু

আসাদুজ্জামান : সাতক্ষীরায় পৃথক স্থানে বৈদ্যুতিক তারে জড়িয়ে মা ও ছেলেসহ তিন জনের মৃত্যু হয়েছে। সোমবার বিকালে জেলার কালীগঞ্জ উপজেলা ও কলারোয়া উপজেলায় এ দূর্ঘটনাটি ঘটে। এসময় আহত হয়েছে আপন দুই সহোদর।

জানা যায়, কালীগঞ্জ উপজেলার বরেয়া গ্রামে ভিজা কাপড় রোদে মেলতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন মা মরিয়ম বেগম। এ সময় মাকে বাঁচাতে গিয়ে ছেলে রোকন সরদার ও তার মায়ের মৃত্যু হয়। এ সময় আহত হয়েছেন রোকন সরদারের দুই ছেলে কামাল সরদার ও আফছার সরদার। আহত দুই সহোদর স্থাণীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।

নিহতরা হলেন, বরেয়া গ্রামের সামছুর রহমান সরদারের স্ত্রী মরিয়ম বেগম (৬২) ও তার ছেলে রোকন সরদার (৩৭)।

এদিকে, সোমবার দুপুরে নিজের গাছের আম পাড়তে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হন কলারোয়া উপজেলার ভাদিয়ালি গ্রামের আবু তালেবের ছেলে জাহিদুল ইসলাম। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
অপরদিকে, এদুটি ঘটনায় তিন জনের মৃত্যুতে তাদের স্ব স্ব এলাকায় শোকের ছায়া নেমে এসছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ও কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবীর এ বিষয়টি নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গণমাধ্যমকর্মীরা সবসময় আমাকে সহযোগীতা করেছে — বিদায়ী জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার বিদায়ী জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বলেছেন, সাতক্ষীরা আমার সেকেন্ড হোম। সাতক্ষীরা আমাকে অনেক কিছু দিয়েছে, আমিও সর্বচ্চো চেষ্টা করেছি এই জেলার মানুষের জন্য কাজ করার। আমি সাতক্ষীরাকে ভালোবেসে ফেলেছি। আমি যতনা যোগাযোগ রেখেছি আমার অফিসের কর্মকর্তাদের সাথে তার চেয়ে বেশি যোগাযোগ রেখেছি গণমাধ্যমের সাথে, সাংবাদিকদের সাথে। জেলায় অনেক গুরুত্বপূর্ণ গুরুতপূর্ণ¡ কাজ করেছি বলে মনে করি যেটা আপনাদের সহযোগীতা ছাড়া অসম্ভব ছিলো। আপনাদের অনেক সহযোগীতা পেয়েছি।
সোমবার বিকাল ৫ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, দেশের যে কোন জেলার তুলনায় সাতক্ষীরার সাংবাদিকেরা অনেক ভালো। সাংবাদিকতা অনেক উন্নত। জেলার সাংবাদিকদের লেখনির মাধ্যমে সমাজের অনেক উন্নয়ন হয়। আপনাদের সাথে সবসময় আমি যোগাযোগ রাখবো। সাতক্ষীরাকে আমি কখনোই ভুলতে পারবো না।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহম্মেদ বাপীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সিনিয়র সাংবাদিক দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যান ব্যানার্জী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, এম কারুজ্জামান, জিটিভির জেলা প্রতিনিধি কামরুল হাসান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, সাহিত্য ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, অর্থসম্পাদক শেখ মাসুদ হোসেন, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, আব্দুল গফুর সরদার, মাছুদুর জামান সুমন, বাংলাভিশনের আসাদুজ্জামান, সাংবাদিক আবুল কাশেম খন্দকার আনিসুর রহমান, এম. বেলাল হোসাইন, ফয়জুল হক বাবুসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।
সংক্ষিপ্ত মতবিনিময় শেষে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও সাধারন সম্পাদকসহ নেতৃবৃন্দ বিদায়ী জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest