সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় নির্মাণাধীন ভবনের সাব-কন্টাক্টরের কাছে চাঁদা দাবি : থানায় অভিযোগতালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: সার সংকট, মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপদেবহাটায় শিশুদের প্রারম্ভিক বিকাশে খেলাভিত্তিক সেশন পরিদর্শনসাতক্ষীরায় আবাসিক হোটেল-রেস্তোরাঁ – বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়সাতক্ষীরায় মোজাম্মেল মিস্ত্রী হ%ত্যা মামলার দুই প্রধান আসামি সিলেটে গ্রেফতারশ্যামনগরে সুন্দরবনের বনদস্যু নির্মূলে মানববন্ধনএবিপার্টি সাতক্ষীরা সদর উপজেলার আহবায়ক কমিটির অনুমোদনসাতক্ষীরায় শিশু ধর্ষণ ও যৌন সহিংসতার প্রতিবাদে মানববন্ধনএডিসি রিপন বিশ্বাসের অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত সাতক্ষীরা আইনজীবী ফোরামেরপ্রেরণার নির্বাহী পরিচালক শম্পার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

ধনী ব্যবসায়ীদের সুন্দরী মডেল ও অভিনেত্রী সরবরাহ করে অমি

বিনোদন সংবাদ : চিত্রনায়িকা পরীমনিকাণ্ডে আলোচিত তুহিন সিদ্দিকী অমিকে নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে।

জানা গেছে, রাজধানীর অভিজাত এলাকার ক্লাবগুলোতে সদস্য হয়ে ব্যবসায়ীদের সঙ্গে সখ্য গড়ে তুলতেন অমি। এরপর তাদেরকে সুন্দরী মডেল, শিক্ষার্থী ও অভিনেত্রী সরবরাহ করতেন।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারের আড়ালে অমির নারী পাচারের ব্যবসা করতেন। নারী পাচার দিয়েই তার কোটি কোটি টাকার মালিক হন তিনি।

ট্রেনিং সেন্টারে আসা নারীদের বিশেষ করে যারা দেখতে সুন্দরী তাদেরকে প্রতিষ্ঠিত বড় বড় ব্যবসায়ীদের হাতে তুলে দিতেন অমি।

এছাড়া চাকরির কথা বলে এখন পর্যন্ত মধ্যেপ্রাচ্যের বিভিন্ন দেশে অসংখ্য নারীকে পাচার করেছে অমি। সিঙ্গাপুর, দুবাইসহ বিভিন্ন দেশে তার নিজস্ব ফ্ল্যাট এবং ব্যবসাও রয়েছে।

সূত্র আরো জানায়, রাজধানীর গুলশান, উত্তরাসহ অভিজাত শ্রেণির একাধিক ক্লাবে নির্দিষ্ট অর্থের বিনিময়ে সদস্য হন অমি। উদ্দেশ্য হলো বিত্তশালী ব্যক্তিদের সঙ্গে সখ্য গড়ে তোলা।

এক পর্যায়ে তাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক তৈরি হলে তাদেরকে উঠতি মডেল, শিক্ষার্থী, অভিনেত্রীসহ বিভিন্ন নারী সরবরাহ করতেন অমি।

অমির উত্তরার ভাড়া বাসাতেও প্রতিরাতে নারী এবং মদের আড্ডা বসতো। যেখানে অমির টার্গেট করা নারী ও ব্যবাসায়ীরা আসতেন।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের ডিসি মশিউর রহমান বলেন, সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারের আড়ালে অমির নারী পাচারের বিষয়টি আরো বিস্তারিত খতিয়ে দেখা হবে।

প্রসঙ্গত, ৯ জুন মধ্যরাতে সাভারে অবস্থিত ঢাকা বোট ক্লাবে চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা করা হয় বলে তিনি অভিযোগ করেন।

ঘটনার চার দিন পর রোববার রাত ৮টার দিকে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এবং রাত ১১টার দিকে সংবাদ সম্মেলন করে এ ঘটনা প্রকাশ করেন নায়িকা পরীমনি।

সোমবার সকালে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ ছয়জনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন তিনি।

ওই দিনই প্রধান আসামি নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ পাঁচজনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে মাদক ও ইয়াবা জব্দ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে ইয়াশে ক্ষতিগ্রস্তদের মাঝে সওয়াব’র খাদ্য সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলায় ঘূর্ণিঝড় ইয়াশে ক্ষতিগ্রস্থদের মাঝে “সওয়াব” সংস্থার ফুড প্যাক বিতরণ করা হয়েছে।
শনিবার ও রবিবার উপকূলীয় উপজেলা আশাশুনির প্রতাপনগর ও শ্রীউলা ইউনিয়নে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে বেসরকারি উন্নয়ন সংস্থা “সওয়াব” (সোস্যাল এজেন্সি ফর ওয়েলফেয়ার এন্ড এডভান্সমেন্ট ইন বাংলাদেশ) এর বাস্তবায়ন ও তত্ত্বাবধানে ৬১৫ পরিবাবের মাঝে ফুড প্যাক হিসেবে চাল, ডাল, তেল, লবন,  আলু, বিস্কুট, মুড়ি, বিতরণ করা হয়েছে।
উক্ত কর্মসূচীটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেছেন কাশিমাড়ী ইউনিয়নের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন “ইউনাইটেড সোসাইটি”। উক্ত প্রোগ্রাম বাস্তবায়নকালে উপস্থিত ছিলেন সওয়াব’র নিজস্ব প্রতিনিধি আবু সাইদ মোল্লা, হেড অব প্রোগ্রাম মো: আশরাফুল ইসলাম, প্রোগ্রাম অফিসার, স্থানিয় প্রতিনিধি মোল্লা রফিকুল ইসলাম এবং ইউনাইটেড সোসাইটির সদস্যবৃন্দ।
উল্লেখ্য, বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করার লক্ষ্য নিয়ে ১৯৯৫ সাল থেকে সমাজের সুবিধা বঞ্চিত মানুষদের কল্যাণে কাজ করে যাচ্ছে সওয়াব।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভালুকাচাঁদপুরে রউফুন নাহার আর নেই

সাতক্ষীরা সদর উপজেলার ভালুকাচাঁদপুর গ্রামের মরহুম আলহাজ্ব মো: শাহাবুদ্দিন সরদারের স্ত্রী রউফুন নাহার আমাদের মাঝে আর নেই। আজ সকাল ৮ টায় ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনি:শ্বাস ত্যাগ করেছেন। ইন্নালিল্লাহে——রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি ৩ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

আজ রোববার রাত ৮ টায় মরহুমা রউফুন নাহারের জানাজার নামাজ গ্রামের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার ভালুকাচাঁদপুরে অনুষ্ঠিত হবে। জানাজার নামাজে সকলকে উপস্থিত হওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে তার সন্তারেনা অনুরোধ করেছেন।

মরহুমা রউফুন নাহার একজন রত্মাগর্ভা ছিলেন। বড় ছেলে সায়কুল বারী মেরিন চীফ ইঞ্জিনিয়ার (বর্তমানে জাহাজে অবস্থান করছেন, আগামী কাল তার বাংলাদেশে এসে পৌঁছানোর কথা রয়েছে ), মেজ ছেলে সাদিকুল বারী জাহাজের ক্যাপ্টেন, ছোট ছেলে শরিফুল বারী এজকন ব্যাংকার। বড় মেয়ে শামিম আরা গৃহিনী, আর ছোট মেয়ে শাহিন আরা কুমিরা মহিলা কলেজে অধ্যাপনা করেন।

মেজ ছেলে সাদিকুল বারী জানান, আম্মা দীর্ঘদিন অসুস্থ্য ছিলেন। নানা রোগে ভুগছিলেন। সম্প্রতি পায়ে অপারেশ করা হয়। তিনি মায়ের জন্য সকলের কাছে দোয়া চেয়ে বলেন, মাকে নিয়ে ঢাকা থেকে রওনা হয়েছি। দুর্যোগপূর্ণ আবহাওয়া। আজ রোববার রাত ৮ টার মধ্যে ইনশাল্লাহ্ আমরা গ্রামের বাড়িতে পৌছে যাবো। রাত ৮ টায় গ্রামের বাড়িতেই জানাজর নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হবে। পরিবারের পক্ষ থেকে তিনি সবাইকে জানাজার নামাজে শরীক হওয়ার অনুরোধ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় ১ম শ্রেণির শিক্ষার্থী ধর্ষনের শিকার : ধর্ষক আটক

দেবহাটা ব্যুরো : দেবহাটার পারুলিয়া এলাকায় ১ম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থী ধর্ষনের শিকার হয়েছে। পুলিশ এ ঘটনায় ধর্ষককে আটক করেছে এবং নির্য়াতিত শিশুটির ভাই উপজেলার মাঝ পারুলিয়া গ্রামের হানিফ গাজীর ছেলে নাসিম গাজী বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং- ০৮, তাং- ২০-০৬-২১ ইং। পুলিশ জানায়, পারুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১ম শ্রেনীতে পড়–য়া এক শিশুকে তার বাড়ির পাশর্^বর্তী নানা সর্ম্পকীয় মৃত পানাউল্লা মোড়লের ছেলে করিম মোড়ল (৮০) শিশুটির মামা আব্দুর রহিম বক্সের নির্মানাধীন ঘরে ফুসলিয়ে নিয়ে বাড়িতে কেউ না থাকার সুযোগে ধর্ষন করে।

শিশুটি এসময় রক্তাক্ত হলে চিৎকার করলে স্থানীয়রা এসে ধর্ষককে আটক করে পুলিশের সোপর্দ করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে ধর্ষক আব্দুল করিমকে আটক করে এবং শিশুটির মেডিকেল পরীক্ষার জন্য সাতক্ষীরায় প্রেরন করে। দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা শিশু ধর্ষনের ঘটনায় থানায় মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ধর্ষককে আটক করেছে এবং শিশুটির মেডিকেল পরীক্ষার জন্য সাতক্ষীরায় প্রেরন করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলার ৪৫জন দুস্থ খেলোয়াড়দের করোনাকালীন অনুদান

প্রেস বিজ্ঞপ্তি : দেশ ব্যাপী করোনা ভাইরাস প্রার্দুভাবের কারনে জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা মোতাবেক ৪৫ জন ক্ষতিগ্রস্থ খেলোয়াড়/প্রশিক্ষক/ক্রীড়া সংগঠক/ক্রীড়া সংশ্লিষ্টদের আর্থিক অনুদান রোববার বিকাল সাড়ে ৪ মিনিটে সাতক্ষীরা স্টেডিয়ামে প্রদান করা হয়। অনুদান প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দুস্থ খেলোয়াড়দের মাঝে চেক বিতরণ করেন সাতক্ষীরা জেলার অতিঃ জেলা প্রশাসক (সার্বিক) ও সহ-সভাপতি, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থা তানজিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার নুরুল আমিন।

অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন সাজেক্রীস সহ-সভাপতি আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু, সাধারণ সম্পাদক মোঃ বদরুল ইসলাম খান, যুগ্ম-সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, নির্বাহী সদস্য আ ম আখতারুজ্জামান মুকুল, মোঃ রুহুল আমিন, ইকবাল কবির খান বাপ্পি, খন্দকার আরিফ হাসান প্রিন্স, কাজী আক্তার হোসেন, ফারহা দীবা খান সাথী, শিমুন শামস সহ ক্রীড়া সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় মুজিব শতবর্ষে জমি ও গৃহহীন ১৮টি পরিবারকে গৃহ হস্তান্তর

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় মুজিব শতবর্ষে উপলক্ষ্যে প্রধানমন্ত্রী কর্তৃক সারাদেশে ৫৩ হাজার জমি ও গৃহহীন পরিবারদের মধ্যে গৃহ হস্তান্তরের অনুষ্ঠানে দেবহাটা উপজেলায় ১৮টি পরিবারকে গৃহ হস্তান্তর করা হয়েছে। দেবহাটা উপজেলা পরিষদ হলরুমে মুজিব শতবর্ষ উপলক্ষে সকাল ১০ টায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্য্যক্রমের ২য় পর্যায়ের উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জুম ক্লাউডের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথি ছিলেন সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আফম রুহুল হক এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি এবং সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশারের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেমসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলায় মোট জমি ও গৃহহীন ১৮টি পরিবারকে গৃহ হস্তান্তর করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় গৃহবধুর শ্লীলতাহানির অভিযোগে আটক-০১

তালা প্রতিনিধি :

সাতক্ষীরা তালায় এক গৃহবধূর শ্লীলতাহানি করার অভিযোগে প্রদীপ মন্ডলকে (৩৬) আটক করেছে পুলিশ।

রবিবার (২০জুন) সকালে শাহাপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। প্রদীপ মন্ডল খেশরা ইউনিয়নের শাহাপুর গ্রামে সন্তোষ মন্ডলের ছেলে।
মামলার বিবরণে জানাযায়, শাহাপুর গ্রামের সন্তোষ মন্ডলের ছেলে প্রদীপ মন্ডল (৩৬) গত ১৮ জুন দুপুরে বাড়ীতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী এক গৃহবধুকে শ্লীলতাহানির চেষ্টা করে ।

এ সময় গৃহবধুর চিৎকারে পাশর্^বতী লোকজন এগিয়ে আসলে প্রদীপ পালিয়ে যায়।
গৃহবধুর স্বামী প্রভাষ জানায়, ঘটনার সময় আমি বাড়ীতে ছিলাম না, পরে বাড়ীতে এসে প্রদীপ মন্ডলের বাবাকে ঘটনা জানালে, আসামীরা ক্ষিপ্ত হয়ে আমার বাড়ীতে হামলা করে।

এসময় আমাকেসহ আমার স্ত্রীকে বেদম মারপীট করে এবং হত্যার হুমকী দেয়।
তালা থানার উপপরিদর্শক (এসআই) প্রীতিষ জানান,অভিযোগের সত্যতা পাওয়ায় প্রদীপ মন্ডলকে আটক করা হয়েছে।
তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, শ্লীলতাহানীর মামলায় আসামীকে জেল-হাজতে প্রেরন করা হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাটকেলঘাটায় অসহায় পরিবারের বসতবাড়ি ভেঙে ভূমি অধিগ্রহণ বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি :
পাটকেলঘাটায় অসহায় পরিবারের বসতবাড়ি ভাংচুর করে ভূমি অধিগ্রহণ বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে একটি পরিবার। রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোত্তালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান পাটকেলঘাটা থানার নগরঘাটা গ্রামের মৃত হাজারীলাল সরকারের পুত্র সুকুমার সরকার।

সুকুমার সরকার জানান, নগরঘাটা মৌজায় এস এ খতিয়ান নং-১৯২, দাগ নং-৯১২৮, মোট ১২ কাঠা সম্পত্তির উপর বসতবাড়ি নির্মাণ করে শান্তিপূর্ণভাবে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলাম। কিন্তু সম্প্রতি আমার সম্পত্তির পাশে বাফার গুদাম নির্মানের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। সে লক্ষ্যে আমার বসতবাড়ি, রান্নাঘর, গোয়ালঘরসহ ০.২৩৮৮ একর জমিতে বাফার গুদাম নির্মাণ প্রকল্প বাস্তবায়নের জন্য আমাকে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে নোটিশ প্রদান করা হয়েছে। কিন্তু আমি অতিশয় গরিব মানুষ। আমার বসতবাড়ি টুকু ছাড়া আর কোন সম্পত্তি নেই। পরিবারের ৫ জন সদস্য নিয়ে সেখানে বসবাস করে আসছি। বসতভাড়ি ভেঙে ভূমি অধিগ্রহণ করলে আমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হবো। যা আমার পক্ষে কাটিয়ে ওঠা অসম্ভব।

সরেজমিনে যাচাই-বাচাই পূর্বক ভূমি অধিগ্রহণের দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest