সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় নির্মাণাধীন ভবনের সাব-কন্টাক্টরের কাছে চাঁদা দাবি : থানায় অভিযোগতালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: সার সংকট, মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপদেবহাটায় শিশুদের প্রারম্ভিক বিকাশে খেলাভিত্তিক সেশন পরিদর্শনসাতক্ষীরায় আবাসিক হোটেল-রেস্তোরাঁ – বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়সাতক্ষীরায় মোজাম্মেল মিস্ত্রী হ%ত্যা মামলার দুই প্রধান আসামি সিলেটে গ্রেফতারশ্যামনগরে সুন্দরবনের বনদস্যু নির্মূলে মানববন্ধনএবিপার্টি সাতক্ষীরা সদর উপজেলার আহবায়ক কমিটির অনুমোদনসাতক্ষীরায় শিশু ধর্ষণ ও যৌন সহিংসতার প্রতিবাদে মানববন্ধনএডিসি রিপন বিশ্বাসের অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত সাতক্ষীরা আইনজীবী ফোরামেরপ্রেরণার নির্বাহী পরিচালক শম্পার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

সাতক্ষীরায় মারিয়া ফাউন্ডেশনের যাত্রা শুরু

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার চাঞ্চল্যকর ফোর মাডারের ঘটনায় বেঁচে যাওয়া ৪ মাসের শিশুর মারিয়ার নামে ‘মারিয়া ফাউন্ডেশন’ এর যাত্রা শুরু হয়েছে।

সদ্য বিদায়ী সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল ব্যক্তিগতভাবে ১লক্ষ টাকা জমাদানের মাধ্যমে ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়।

সোমবার বিকাল ৫টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মিট দ্য প্রেসে ‘মারিয়া ফাউন্ডেশন’ এর যাত্রার বিষয়টি নিশ্চিত করেন তিনি।

সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে মিট দ্য প্রেসে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) এস এম মাহমুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) তানজিল্লুর রহমান, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপি, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজনসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ।
এসময় জেলা প্রশাসক বলেন, সাতক্ষীরা আমাকে সম্মানিত করেছে। আমার যত সৃজনশীলতা, সাহসিকতা আমি সাতক্ষীরাতে এসেই দেখাতে পেরেছি। সাতক্ষীরা আমার দ্বিতীয় জন্মভূমি। যতদিন বেঁচে থাকবো সাতক্ষীরা আমার হৃদয়ে থাকবে।

তিনি আরো বলেন, গত বছরের ১৫ অক্টোবর একই পরিবারের জন্য হত্যার ঘটনা ঘটে কলারোয়া হেলাতলা এলাকায়। সে সময় বেঁচে যায় ৪ মাসের শিশু মারিয়া। তার দেখাশোনার দায়িত্ব জেলা প্রশাসক হিসেবে আমি নিয়েছিলাম। তাকে কলারোয়ার হেলাতলা ইউপির সংরক্ষিত আসনের সদস্য নাসিমা খাতুনের কাছে রেখেছিলাম। সেখানেই শিশুটি নিরাপদে এবং সুন্দরভাবে বড় হচ্ছে। আমার বদলী হয়েছে। কিন্তু শিশুটির ভবিষ্যতের কথা চিন্তা করে ‘মারিয়া ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করা হয়েছে। এটির সভাপতি হিসেবে আমি ব্যক্তি এস এম মোস্তফা কামাল থাকবে এবং পদাধিকার বলে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার থাকবেন সদস্য সচিব। এছাড়াও অন্যান্য উপজেলা নির্বাহী অফিসারগণ সদস্য থাকবেন। আমি যেখানেই থাকি ফাউন্ডেশনটির সভাপতি আমি থাকবো। আমি ব্যক্তিগতভাবে ১লক্ষ টাকা ফাউন্ডেশনে জমা দিয়ে যাত্রা শুরু করেছি। যে কেউ ফান্ডে টাকা দিতে পারবেন। ১৮ বছর পর্যন্ত ফাউন্ডেশন মারিয়ার সকল প্রয়োজনে পাশে থাকবে। সকল প্রকার সহযোগিতা দিয়ে যাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আল-আজহার বিশ্ববিদ্যালয়ে পড়তে যাচ্ছেন সদরের জোড়দিয়ার মুজাহিদ

প্রেস বিজ্ঞপ্তি : মিশরের বিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ পেয়েছেন সাতক্ষীরা সদরের জোড়দিয়া গ্রামের শেখ মুজাহিদুল ইসলাম। তিনি আল-আজহার বিশ্ববিদ্যালয়ে তাফসির বিষয়ে স্নাতক করার জন্য ‘মিনহাজুল আজহার’ বৃত্তির জন্য মনোনীত হয়েছেন।

মুজাহিদ সদরের ফিংড়ী ইউনিয়নের জোড়দিয়া শেখপাড়ার শেখ মুকুল হোসেন ও মোছা. সুফিয়া খাতুন দম্পতির ছেলে।

মুজাহিদের শিক্ষাজীবন শুরু হয় স্থানীয় জোড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। তারপর সাতক্ষীরার পরানদা দারুল উলুম মাদ্রাসা ও সর্বশেষ দেশের বিখ্যাত আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম বা হাটহাজারী মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস পাশ করেন।

অনুভূতি জানতে চাইলে মুজাহিদ বলেন, সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি। আমি অনেক আনন্দিত আল্লাহ আমার স্বপ্ন পূরণ করেছেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা আল-আজহার বিশ্ববিদ্যালয় কিংবা বিশ্বের অনান্য বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে পড়তে চায় তাদের বলব, লক্ষ্য ঠিক করে চেষ্টা চালিয়ে যেতে হবে। আল্লাহর কাছে সঠিক নিয়তে চাইতে হবে। বিশেষ করে ইংরেজি ও আরবিতে দক্ষতা বাড়ানোর বিকল্প নেই।

সাফল্যের অনুপ্রেরণা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমার পরিবার ও শিক্ষকরা আমাকে সবসময় অনুপ্রেরণা যুগিয়েছেন। বিশেষ করে আমার পরানদাহ দারুল উলুম মাদ্রাসার উস্তাদ মাওলানা রবিউল ইসলাম আমাকে সবসময় উৎসাহ দিয়েছেন। আর, ভবিষ্যতে আমি একজন ইসলামি স্কলার হতে চাই।

এদিকে মুজাহিদের সাফল্যে তাকে শুভেচ্ছা জানিয়েছে সাতক্ষীরার শিক্ষার্থীদের মোর্চা সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটি ও এলাকাবাসী। সংগঠনটির সভাপতি শেখ শাকিল হোসেন বলেন, মুজাহিদ ভাই আমাদের সাতক্ষীরার শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা। তার সাফল্য আমরা সবাই আনন্দিত।

উল্লেখ্য, শেখ মুজাহিদুল ইসলাম আগামী শক্রবার (২৫ জুন) মিশরের কায়রোর উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের খবর : করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় নতুন করে আরও সাত জেলায় কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। মঙ্গলবার সকাল ৬টা থেকে এ বিধিনিষেধ কার্যকরা হবে। আগামী ৩০ জুন রাত ১২টা পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। লকডাউন চলাকালে সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ থাকবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব এ তথ্য জানান।

জেলাগুলোতে কী কী বন্ধ থাকবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সবকিছু বন্ধ থাকবে। সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ থাকবে। মানুষও যাতায়াত করতে পারবে না। মালবাহী ট্রাক এবং অ্যাম্বুলেন্স ছাড়া কিছুই চলবে না।

এদিকে করোনা পরিস্থিতি সংক্রমণ রোধে দেশে চলমান বিধিনিষেধের মেয়াদ আরও এক মাস বাড়িয়ে আগামী ১৫ জুলাই পর্যন্ত করা হয়। গত ১৬ জুন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারি করে এ বিধিনিষেধ কার্যকর করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের খবর : সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৭৮ জন মারা গেছেন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩ হাজার ৬২৬ জনে। এই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরো চার হাজার ৬৩৬ জন। আক্রান্তের সংখ্যা মোট বেড়ে দাঁড়িয়েছে আট লাখ ৫৬ হাজার ৩০৪ জনে।

সোমবার (২১ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গে ৪ জনের মৃত্যু

আসাদুজ্জামান : সাতক্ষীরায় চলমান বিশেষ লকডাউনের তৃতীয় সপ্তাহের তৃতীয় দিন আজ সোমবার।

গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় ১১৬ জনের নমুনা পরীক্ষা শেষে ৫০ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যার শনাক্তের হার ৪৩ দশমিক ১০ শতাংশ।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট ৪ জন মারা গেছেন।

এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে তিন জন মারা গেছেন।

এনিয়ে, জেলায় এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬১ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন অন্ততঃ ২৭৪ জন। এছাড়া মেডিকেল কলেজ হাসপাতালে ২২৯ জন করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন। এর মধ্যে ২০ জন পজেটিভ রুগী ও বাকীরা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন। এছাড়া সাতক্ষীরা সদর হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ৩৯ জন ও আক্রান্ত হয়ে আরো তিন জন ভর্তি রয়েছেন। ইতিমধ্যে সাতক্ষীরার ২৫০ শয্যা বিশিষ্ট্য মেডিকেল কলেজ হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতাল ও সদর হাসপাতালকে সর্বসাধারণের জন্য চিকিৎসার ঘোষণা দেওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে।

অপরদিকে, সকাল থেকে লকডাউন চলছে ঢিলেঢালাভাবে। শহর ও গ্রাম অঞ্চলের হাট বাজার গুলোতে মানুষের ভিড় লক্ষনীয়। স্বাস্থ্যবিধি কিছুতেই মানছেননা তারা। তাই লকডাউন সর্বাত্মক করতে পুলিশ মোড়ে মোড়ে চেক পোষ্ট বসিয়ে চলাচল নিয়ন্ত্রন করছে। এরই মধ্যে শহর ও গ্রাম অঞ্চলের প্রায় প্রতিটি ঘরে ঘরে জ¦র, সর্দি, কাশিসহ নানা উপসর্গ নিয়ে ভুগছেন অধিকাংশ মানুষ।

সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ হুসাইন সাফায়াত জানান, সাধারন মানুষ কিছুতেই স্বাস্থ্য বিধি মানছেননা। এমন পরিস্থিতিতে লকডাউন আরো জোরদার করতে হবে। তিনি এ সময় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফ্রি সবজির দোকান দিল সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা

আসাদুজ্জামান ঃ করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সাতক্ষীরায় চলছে লকডাউন। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ গুলো। এসব মানুষদের জন্য ফ্রি সবজি ও মাস্ক বিতরণের উদ্যোগ নিয়েছে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার সকালে শহরের খুলনা রোড মোড় এলাকায় উক্ত “ফ্রি সবজি ” ও মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয় করেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর শফিউদ্দৌলা সাগর, স্বেচ্চাসেবী সংগঠণ ‘আহবান’ এর পরিচালক ও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের কেবিনেট সুহাইল মাহদীন সাদী, সহকারি পরিচালক সৈয়দ নুরে মিরাজ শান্ত, জাকারিয়া ফারদিন, পারভেজ হোসেন, শাহজাহান তাজ প্রমুখ।
সংগঠনটির পরিচালক সুহাইল মাহদীন সাদী জানান, আমরা ২০২১ সালের এসএসসি ব্যাচ এবং নবম ও দশম শ্রেণির ৮০ জন শিক্ষার্থীরা মিলে এই উদ্যোগটি গ্রহণ করেছি। করোনায় খেটে খাওয়া অসহায় মানুষ গুলো খুব বিপদে পড়েছেন। তাই এই স্বেচ্ছাসেবী সংগঠণের মাধ্যমে কিছু করার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। প্রথম দিনে ১০০ জন গরীবদের হাতে আমরা সবজি তুলে দিয়েছি, মাস্কও বিতরণ করেছি। আগামী এক মাস প্রতিদিন সকাল ৭টা থেকে ফ্রি গরীব মানুষদের মাঝে এই সবজি বিতরণ কার্যক্রম চলবে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জীবনের অর্জিত সমস্ত সম্পত্তি দান করে দেবেন তোফায়েল আহমেদ

দেশের খবর : আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ তার সারা জীবনের অর্জিত সম্পত্তি নিজ নামে গড়া ‘তোফায়েল আহমেদ ফাউন্ডেশনে’ দান করে দেবেন বলে ঘোষণা দিয়েছেন।

রোববার (২০ জুন) দুপুরে ভোলা সদর উপজেলা চত্ত্বরে মিজানুর রহমান নামে এক প্রতিবন্ধী যুবককে কর্মসংস্থানের অংশ হিসেবে ইজিবাইক দান করার সময় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই ঘোষণা দেন।

এ সময় তোফায়েল আহমেদ বলেন, আর্ত-মানবতার সেবায় তার নামে তোফায়েল ফাউন্ডেশন গড়ে তোলা হয়েছে। এই তোফায়েল ফাউন্ডেশনের মাধ্যমেই অসহায়-দরিদ্র মানুষের সেবায় পরিচালিত হবে হাসপাতাল, বৃদ্ধাশ্রম, শিক্ষাবৃত্তিসহ মানবতার সেবামূলক বিভিন্ন কাজ। শুধু ভোলাতেই নয়, এই ফাউন্ডেশনের মাধ্যমে সারা দেশের অসহায়-দরিদ্র মানুষের জন্য কাজ করা হবে।

তিনি বলেন, ইতোমধ্যে তার মায়ের নামে বৃদ্ধাশ্রম গড়ে তোলা হয়েছে। তার মা ও বাবার নামে প্রতিষ্ঠা করা হচ্ছে আজাহার ফাতেমা মেডিকেল কলেজ। ওই কলেজের দায়িত্বে রয়েছেন তার মেয়ে ডা. তাসলিমা মুন্নী। ওই হাসপাতালও ফাউন্ডেশনের মাধ্যমে পরিচালিত হবে, যেখানে বিনা টাকায় গরিব মানুষ চিকিৎসা সেবা পাবেন।

২০১৬ সালে গড়ে তোলা হয় তোফায়েল আহমেদ ফাউন্ডেশন। নিজেই এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

প্রতিষ্ঠার পর থেকেই অসহায়দের জন্য কাজ করে আসা এই সংগঠনের মহাসচিবের দায়িত্ব পালন করেছেন ভোলা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পররাষ্ট্র ও পরিকল্পনামন্ত্রীর পাল্টাপাল্টি ফেসবুক স্ট্যাটাস

রাজনীতির খবর : রেললাইনের একটি রুট নিয়ে ফেসবুকে পরস্পর মুখোমুখি পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন এবং পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। গত ১৪ জুন পররাষ্ট্রমন্ত্রী ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেটি পড়ে রোববার পাল্টা পোস্টে দিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের ভূমিকায় বিস্মিত হয়ে পরিকল্পনামন্ত্রী বলেছেন, দুজনের মধ্যে দীর্ঘ ৫০ বছরের বন্ধুত্ব, একই সঙ্গে মন্ত্রিসভার সহকর্মী হয়েও পররাষ্ট্রমন্ত্রীর ভূমিকা কিছুতেই গ্রহণযোগ্য হতে পারে না।

গত ১৪ জুন দেওয়া সেই স্ট্যাটাসে পররাষ্ট্রমন্ত্রী লিখেছিলেন, ‘মান্নান আমার বন্ধু, মান্নানের সাথে আমার সম্পর্ক ৫০ বছরের অধিক। আমি এবং মান্নান সুখে–দুঃখে সব সময়ই ছিলাম এবং আছি, ভবিষ্যতেও আমৃত্যু থাকব বলেই আশা করি। দুঃখজনক যে সিলেটের একটি স্থানীয় সংবাদপত্রে দেখলাম আমার এবং মান্নানের মধ্যে নাকি দ্বন্দ্ব রয়েছে এবং এই দ্বন্দ্বের কারণে নাকি সিলেটের অনেক উন্নয়ন ব্যাহত হচ্ছে! কে বা কারা এই সংবাদটি প্রচার করছেন জানি না, তবে তা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। যে বা যারা এটি প্রচার করছেন, তারা হয়তোবা কোনো বিশেষ বা অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য করছেন। ফেসবুকে এই স্ট্যাটাসটির প্রয়োজন আছে বলে মনে করছি না, তবে একটি বিশেষ কারণে দিচ্ছি আর তা হলো আমার এবং মান্নানের স্থানীয় অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছেন আর তাদের মধ্যে যাতে কোনো বিভ্রান্তির সৃষ্টি না হয়।’

এই স্ট্যাটাসের পাল্টা স্ট্যাটাস দিয়েছেন পরিকল্পনামন্ত্রী। রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে ‘পরিকল্পনামন্ত্রীর দপ্তর’ ফেসবুক পেজে লেখা হয়, ‘এটা সত্য যে ড. মোমেনের সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘ ৫০ বছরের। কিন্তু তিনি সুনামগঞ্জের পাঁচজন সংসদ সদস্যের পাশে রয়েছেন উল্লেখ করে রেলমন্ত্রীর কাছে যে আধা সরকারি পত্র (ডিও) দিয়েছেন, সেটি আমাকে বিস্মিত করেছে। তিনি যে পাঁচজন এমপির পক্ষে অবস্থান নিয়েছেন, সেখানে একজন জাতীয় পার্টির এমপিও রয়েছেন। আব্দুল মোমেন ভালো করেই জানেন, আমিও (মান্নান) সুনামগঞ্জের একজন সংসদ সদস্য। সুনামগঞ্জের সঙ্গে ছাতকের রেললাইন নির্মাণ নিয়ে তিনি যেমন অবগত, ঠিক তেমনি বিষয়টি আমিও অবগত। আমি যতটুকু জানি, তার বর্ণিল জীবনে তিনি কখনো সুনামগঞ্জে যাননি। সুনামগঞ্জে কখনো তার পা পর্যন্ত পড়েনি। অথচ তিনি রেললাইন নির্মাণ নিয়ে একটি পক্ষের অবস্থান নিয়েছেন। অন্য কেউ হলে এই পরিস্থিতিতে আমার সঙ্গে যোগাযোগ করতেন। বিষয়টি সম্পর্কে জানতে চাইতেন। কিন্তু আমাদের দীর্ঘ ৫০ বছরের বন্ধুত্ব একই সঙ্গে আমরা দুজনেই মন্ত্রিসভার সদস্য অথচ তিনি আমার সঙ্গে এ বিষয়ে এতটুকু যোগাযোগ করেননি। আমার সঙ্গে কথা না বলে অন্য পাঁচজন সংসদ সদস্যের পক্ষ নিয়ে রেলমন্ত্রীকে ডিও লেটার পাঠানো কিছুতেই গ্রহণযোগ্য হতে পারে না।’

ফেসবুক স্ট্যাটাসের বিষয়ে পরিকল্পনামন্ত্রী জানেন বলে তিনি জানিয়েছেন। রেললাইন নির্মাণ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, সেটি সুরাহা হওয়া দরকার বলেও মন্তব্য করেন পরিকল্পনামন্ত্রী। এম এ মান্নান বলেন, ‘রেললাইনের রুট নিয়ে নানা ধরনের কথা হচ্ছে। আমি চাই, বিষয়টি এখানেই শেষ হোক। পররাষ্ট্রমন্ত্রী আমার সহকর্মী, তিনি চাইলে আমার সঙ্গে কথা বলতে পারতেন।’

জানা গেছে, সুনামগঞ্জ থেকে ছাতক পর্যন্ত রেললাইন হওয়ার কথা রয়েছে। রেললাইনের রুট নির্ধারণ নিয়ে রেলমন্ত্রী কথা বলেছিলেন পরিকল্পনামন্ত্রীর সঙ্গে। যেখান দিয়ে রুটটি করলে লাভজনক হয়, পরিবেশ প্রতিবেশের কোনো ক্ষতি না হয়, সেদিক দিয়েই করার কথা বলেন পরিকল্পনামন্ত্রী।

রেললাইনের রুট নির্ধারণ নিয়ে তিন থেকে চারটি রুট নিয়ে আলোচনা চলছে। এরই মধ্যে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোনেম সুনামগঞ্জের পাঁচজন সংসদ সদস্যের পক্ষে অবস্থান নিয়ে একটি ডিও লেটার দেন রেলমন্ত্রীকে। এ বিষয়টি নিয়েই প্রথমে পররাষ্ট্রমন্ত্রী ও পরে পরিকল্পনামন্ত্রী স্ট্যাটাস দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest